• ২৮ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Ipl

খেলার দুনিয়া

‌IPL : আইপিএলে আবার করোনার হানা, আক্রান্ত টি নটরাজন

প্রথম পর্বের মতো আইপিএলের দ্বিতীয় পর্বে আবার করোনার হানা। করোনায় আক্রান্ত হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। আগামী বেশ কয়েকটা ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।গতবছর আইপিএলে দারুণ সাড়া জাগিয়ে শুরু করেছিলেন টি নটরাজন। ভারতীয় নির্বাচকদের নজর কেড়ে নিয়ে জাতীয় দলে সুযোগও করে নিয়েছিলেন। কিন্তু তারপর থেকে সময়টা মোটেই ভাল যাচ্ছে না ভারতীয় দলের এই জোরে বোলারের। এবছর আইপিএলের প্রথম পর্বে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল। সুস্থ হয়ে ফিরলেও আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে আবার ছিটকে যেতে হল।বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে নামারও কথা ছিল নটরাজনের। মাঠে যাওয়ার আগে এদিন সকালে বাঁহাতি এই জোরে বোলারের রুটিন আরটিপিসিআর টেস্টের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। যদিও নটরাজনের কোনও লক্ষণ ছিল না। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন।চলতি বছরের এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল এই আইপিএল। টুর্নামেন্টে চলাকালীন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্র সহ একাধিক ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বেশ কয়েক জন সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্টও পজিটিভ এসেছিল। তারপরই আইপিএল মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমীরশাহীর জৈব সুরক্ষা বলয় নাকি অনেক বেশি সুরক্ষিত। করোনা ভাইরাসের আবহেই ২০২০ সালের আইপিএল সুষ্ঠুভাবেই সম্পন্ন করে সংযুক্ত আরব আমীরশাহীর ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের মন জয় করে নিয়েছিল। এবার ভারতের মতো একই রকম আতঙ্ক তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতেও।বুধবার আইপিএলের তরফে একটি টুইট করে টি নটরাজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। বলা হয় যে, তামিলনাড়ুর বাঁহাতি ফাস্ট বোলারের সংস্পর্শে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের এক ক্রিকেটারসহ আরও ৬ জন। তাঁরা হলেন অল রাউন্ডার বিজয়শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথেরাপিস্ট শ্যামসুন্দর জে, ডাক্তার অঞ্জনা ভানান, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর, নেট বোলার পেরিয়াস্বামী গনেশন। তাঁদের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বিধি মেনে এই ৬ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। টি নটরাজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা যে ম্যাচকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল, তা অনায়াসে বলা যায়। তবে দুই দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসায় দিল্লি ও হায়দরাবাদের ম্যাচ আজ নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে বলেও আইপিএল কমিটির তরফে জানানো হয়েছে।

সেপ্টেম্বর ২২, ২০২১
খেলার দুনিয়া

IPL : কাজে এল না অর্শদীপের দুরন্ত বোলিং, শেষ ওভারে নাটকীয় জয় রাজস্থান রয়্যালসের

আইপিএলের প্রথম পর্বে চমকে দিয়েছিলেন পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং। দ্বিতীয় পর্বেও ধারাবাহিকতা ধরে রাখলেন। তাঁর দুরন্ত বোলিং কাজে এল না। শেষ ওভারে ২ উইকেট তুলে নিয়ে রাজস্থান রয়্যালসকে ২ রানে নাটকীয় জয় এনে দিলেন কার্তিক ত্যাগী।প্রথম সাক্ষাতে হাই স্কোরিং ম্যাচে রান তাড়া করতে গিয়ে মাত্র ৪ রানে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল রাজস্থান রয়্যালস। ফিরতি সাক্ষাতেও হার। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলদের দিকে চ্যালেঞ্জিং টার্গেটই ছুড়ে দেয় সঞ্জু স্যামসনের দল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বিধ্বংসী ফর্মে ছিলেন এভিন লুইস। আইপিএলে সেই ফর্ম ধরে রেখে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে প্রথমবার খেলতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। যোগ্য সঙ্গ দেন যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ৫৪। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৬ রান করে আউট হন লুইস। আইপিএলের অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে (৪) ফেরান ঈশান পোড়েল। ৭.১ ওভারে ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ১১.৫ ওভারে অর্শদীপ সিংয়ের বলে ১৭ বলে ২৫ করে আউট হন লিয়াম লিভিংস্টোন। রাজস্থান রয়্যালসের তৃতীয় উইকেট পড়ে ১১৬ রানের মাথায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে হরপ্রীত ব্রারের বলে যশস্বীর ক্যাচ ধরেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৬ বলে ৪৯ করেন যশস্বী।আরও পড়ুনঃ নাসাফের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক হাবাসএকসময় মনে হচ্ছিল ২০০ রানের গন্ডি টপকে যাবে রাজস্থান রয়্যালস। কিন্তু ডেথ ওভারে মহম্মদ সামি, অর্শদীপ সিংরা ভয়ঙ্কর হয়ে ওঠায় তা সম্ভব হয়নি। ১২ রানের মধ্যে চারটি উইকেট পড়ে রাজস্থান রয়্যালসের। ১৭তম ওভারের তৃতীয় বলে শামি রিয়ান পরাগকে ব্যক্তিগত চার রানে প্যাভিলিয়নে ফেরান। ১৮তম ওভারের প্রথম বলে অর্শদীপ সিংয়ের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে মহীপাল লোমরর আউট হওয়ার আগে করেন ১৭ বলে ৪৩। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও চারটি ছক্কা। ১৯তম ওভারে বল করতে এসে শামি প্রথম বলে রাহুল তেওয়াটিয়া ও পঞ্চম বলে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে প্যাভিলিয়নে ফেরান। তেওয়াটিয়া বোল্ড হন, মরিসের ক্যাচ ধরেন মার্করাম। চার ওভারে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের হয়ে ৫০তম আইপিএল উইকেট পান সামি। ৩২ রানে ৫ উইকেট নেন অর্শদীপ। ২০ ওভারে ১৮৫ রানে থেমে যায় রাজস্থান।আরও পড়ুনঃ নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ ঋদ্ধিমানের সামনেজয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্য খুব একটা সহজ ছিল না পাঞ্জাব কিংসের কাছে। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ১২০। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল ভিত তৈরি করে দেন। ৩৩ বলে ৪৯ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন রাহুল। তিনবার জীবন পেয়ে তিনি এই রান করেন। পরের ওভারেই রাহুল তেওয়াটিয়ার বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৪৩ বলে করেন ৬৭। পরপর ২ উইকেট হারালেও চাপে পড়েনি পাঞ্জাব কিংসে। নিকোলাস পুরান ২২ বলে করেন ৩২। কার্তিক ত্যাগীর বলে তিনি সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এদিন ক্রিস গেইলের পরিবর্তে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে খেলায় পাঞ্জাব। তিনি হতাশ করেননি। দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন এইডেন মার্করাম (২০ বলে অপরাজিত ২৬)। শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ৪ রান। কার্তিক ত্যাগী ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। ২০ ওভারে ১৮৩/৪ তোলে পাঞ্জাব।

সেপ্টেম্বর ২১, ২০২১
খেলার দুনিয়া

Wriddhiman Saha : নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ ঋদ্ধিমানের সামনে

আন্তর্জাতিক ক্রিকেটই বলুন কিংবা আইপিএল, সবসময় অন্যের ছায়ায় ঢাকা পড়ে থাকতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির জন্য প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। এখন ধোনির জায়গা নিয়েছেন ঋষভ পন্থ। আইপিএলেও কখনও ধোনির ছায়ায়, কখনও জনি বেয়ারস্টোর ছায়ায় ঢাকা থাকতে হয়েছে। এবছর আইপিএলের দ্বিতীয় পর্বে ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা। ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো। সেই কারণেই ঋদ্ধিমান সাহার সামনে প্রথম একাদশে খেলার সম্ভাবনা। ঋদ্ধিমান সাহার সামনেও বড় সুযোগ নিজেকে মেলে ধরার। প্রথম পর্বে বেয়ারস্টোর ছায়ায় ঢাকা পড়ে ছিলেন। শ্রীবৎস গোস্বামীও রয়েছে। তাঁকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। তবে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের তুলনায় এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে। আইপিএলের প্রথম পর্বে অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছাড়াই বেশ ঝকঝকে লাগছিল দিল্লি ক্যাপিটালসকে। চোটের জন্য শ্রেয়স ছিটকে গেলে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ঋষভ পন্থের হাতে। দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে শীর্ষে রেখেছিলেন ঋষভ। চোট সারিয়ে শ্রেয়স ফিরে এলেও ঋষভেই আস্থা রেখেছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। তাঁর সামনে এখন ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। দ্বিতীয় পর্বের শুরুতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে রয়েছে সানরাইজার্স। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। অর্থাৎ লড়াইটা দুইয়ের সঙ্গে আটের। দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে শক্তিক্ষয় হয়েছে সানরাইজার্সের। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী জনি বেয়ারস্টো আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ফলে ব্যাটিং নিয়ে সমস্যা বেড়েছে। প্রথম পর্বে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়মসন, মণীশ পান্ডেরা তেমন ফর্মে ছিলেন না। বেয়ারস্টো না থাকায় ডেভিড ওয়ার্নারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ব্যাটিং নিয়ে অবশ্য সানরাইজার্সের মতো চিন্তা নেই দিল্লি ক্যাপিটালসের। দুর্দান্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। টি২০ বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাননি। নির্বাচকদের ভুল প্রমাণ করতে মরিয়া হবেন। পৃথ্বী শ, ঋষভ পন্থরাও দারুণ ছন্দে। শ্রেয়স ফিরে আসায় ব্যাটিং শক্তি আরও বেড়েছে। বোলিংয়ে আবেশ খান, কাগিসো রাবাডা, অমিত মিশ্র, অক্ষর প্যাটেলরা প্রথম পর্বে দারুণ নির্ভরতা দিয়েছিলেন। তবে ঋষভ পন্থদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে রাখা।

সেপ্টেম্বর ২১, ২০২১
খেলার দুনিয়া

‌‌KKR vs RCB Match : মাইলস্টোনের ম্যাচে ব্যর্থ কোহলি, দ্বিতীয় পর্বে দারুণ শুরু কলকাতা নাইট রাইডার্সের

চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জাতীয় দলের টি২০ ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এটাই রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে নেতা হিসেবে শেষ মরশুম। এই সিদ্ধান্ত নিয়ে কতটা হালকা হয়েছেন বিরাট কোহলি? আইপিএলের মাইলস্টোনের ম্যাচেও ব্যর্থ। ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে প্লে অফের ছাড়পত্র নিয়ে সঙ্কটে কোহলিরা। সোমবার আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। এদিন এলিট ক্লাবে প্রবেশ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ক্যাপ্টেন। পৌঁছে গেলেন ২০০ ম্যাচের মাইলস্টোনে। একই দলের হয়ে আইপিএলে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। মাইলস্টোনের ম্যাচে ভক্তদের হতাশ করলেন কোহলি। ৪ বলে ৫ রান। প্রসিদ্ধ কৃষ্ণর বলে এলবিডব্লুউ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।তখন থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছিল প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের ভবিষ্যত নিয়ে। দলের সেরা বোলার না থাকা সত্ত্বেও চাপে পড়েনি নাইটরা। প্যাট কামিন্স এবারের আইপিএল থেকে সরে যাওয়ায় প্রথম একাদশে লকি ফার্গুসন সুযোগ পেয়ে যান। তাঁকে খেলানোটা সঠিক সিদ্ধান্ত। রয়্যাল চ্যালেঞ্জার্সের সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কলকে (২২) দুর্দান্ত ডেলিভারিতে তুলে নেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকেই দারুণ ছন্দে আন্দ্রে রাসেল। এস ভরতকে (১৬) শর্ট বলে তুলে নেওয়ার পর বৈচিত্র্য নিয়ে এসে একই ওভারে ইয়র্কারে ডিভিলিয়ার্সকে (০) তুলে নেওয়াটা মুন্সিয়ানার পরিচয়। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়াটা যে ফ্লুক নয়, প্রমাণ করে দিয়েছেন বরুণ চক্রবর্তীও। পরপর দুবলে ম্যাক্সওয়েল (১০) ও আইপিএল অভিষেককারী হাসারাঙ্গাকে (০) ফেরানোটা দক্ষতার পরিচয়। হ্যাটট্রিকের সামনেও পৌঁছে গিয়েছিলেন। অল্পের জন্য হয়নি। বরুন চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের দুরন্ত বোলিংয়ে ১৯ ওভরে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বরুণ চক্রবর্তী ১৩ রানে ৩টি ও আন্দ্রে রাসেল ৯ রানে ৩ উইকেট নেন।৯২ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না কলকাতা নাইট রাইডার্সের কাছে। দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ার দারুণ শুরু করেন। ওপেনিং জুটিতে ওঠে ৮২। ৪৮ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন শুভমান গিল। ১০ ওভারে ৯৪ তুলে ম্যাচ জিতে নেয় নাইটরা। ভেঙ্কটেশ আয়ার ৪১ রানে অপরাজিত থাকেন।

সেপ্টেম্বর ২০, ২০২১
খেলার দুনিয়া

Virat Kohli : কোহলির পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন কে? দেখে নিন

ভারতের টি২০ দলের নেতৃত্ব ছাড়ার কথা আগেই ঘোষণা করেছেন বিরাট কোহলি। এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন। সামনের মরসুম থেকে তিনি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেবেন না। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অভিজ্ঞতা এবং দক্ষতার নিরিখে নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এবি ডিভিলিয়ার্স।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ডিভিলিয়ার্স। দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে এখনও পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে ৫০৫৬ রান করেছেন। ডিভিলিয়ার্স দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রতিনিধিত্ব করায় দলের প্রত্যেক সদস্যকে ভালো ভাবেই চেনেন। তবে তিনি এই দায়িত্ব নেবেন কিনা, সেটাই এখন প্রশ্ন।।নেতৃত্ব পাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। আইপিএলে ১০৬টি ম্যাচ খেলে ১২৫টি নেওয়া এই বোলারের ক্রিকেট মস্তিষ্ক বেশ তীক্ষ্ণ। তবে একটাই মাইনাস পয়েন্ট, কোনও ধরনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। একই কথা প্রযোজ্য তরুণ ওপেনার দেবদত্ত পাড়িক্কলের ক্ষেতের। যদিও ব্যাট হাতে বাইশ গজ কাঁপানো তরুণ দেবদত্ত পাড়িক্কলকেও ভাবনার মধ্যে রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগামী বছর বসবে আইপিএলের মেগা নিলাম। অধিনায়কের যোগ্য এমন কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।অধিনায়ক থাকবেন না। স্বাভাবিকভাবেই বিরাটের এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে।এই ইস্যুতে আরসিবি অধিনায়কের পাশে দাঁড়ায়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের কথায়, ক্রিকেটের তিন ফর্ম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন বিরাট। অধিনায়ক হিসেবেই কিং কোহলি যথেষ্ট সফল বলে দাবি করেছেন লারা। তবু কেরিয়ারে একটা সময় আসে, যখন ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে আসতে বাধ্য হন বলে মনে করেন ক্রিকেটের রাজপুত্র। সাম্প্রতিককালে বিরাটের ঘাড়ে যে পরিমাণ চাপ জমছিল, তা কিছুটা হালকা করা প্রয়োজন ছিল বলে মনে করেন লারা। এতে ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধিত হবে বলে কিংবদন্তি ক্রিকেটারের বিশ্বাস।

সেপ্টেম্বর ২০, ২০২১
খেলার দুনিয়া

IPL : ব্যাটিং বিপর্যয় সামলে দুরন্ত জয় ধোনির দলের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ট্র্যাক রেকর্ড বজায় রাখল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে ব্যাটিং বিপর্যয়ের পরও মুম্বই ইন্ডিয়ান্সকে সিএসকে হারাল ২০ রানে। ঋতুরাজ গায়কোয়াড়ের পাশাপাশি উজ্জ্বল অলরাউন্ডার ডোয়েইন ব্র্যাভো।চারমাস পর নাটকীয় পরিস্থিতির মধ্যে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব। টস হওয়ার কিছুক্ষণ আগে জানা যায় চোটের জন্য খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কিয়েরণ পোলার্ড। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের টিম হার্ডলে পেপ টক দিচ্ছেন সূর্যকুমার যাদব। কিছুক্ষণ পরই টিম লিস্টে চোখ রাখতেই দেখা গেল প্রথম একাদশে নেই হার্দিক পান্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়। প্রথম ওভারেই ফাফ ডুপ্লেসিকে (০) হারায় চেন্নাই। তাঁকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারেই আবার ধাক্কা। এবার অ্যাডাম মিলনের শিকার মঈন আলি (০)। ২ রানে ২ উইকেট হারানোর পরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন অম্বাতি রায়ুডু। প্রথম সাক্ষাতে এই তিনজনের ব্যাটিংয়েই বড় রান তুলতে সক্ষম হয়েছিল চেন্নাই সুপার কিংস। রায়ুডুর চোট বেশ গুরুতর। তৃতীয় ওভারে সুরেশ রায়নাকে (৪) তুলে নেন ট্রেন্ট বোল্ট। দুই কিউয়ি বোলারের দাপটে তখন দিশেহারা অবস্থা চেন্নাই সুপার কিংসের। ৩ ওভারে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৭/৩। ষষ্ঠ ওভারের শেষ বলে মিলনেই ফেরান মহেন্দ্র সিং ধোনিকে। ৫ বলে ৩ রানের বেশি করতে পারেননি চেন্নাই অধিনায়ক। ৬ ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৪।এরপর রুখে দঁাড়ান রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা। দুজনে দলকে টেনে নিয়ে যান। ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। জুটিতে ওঠে ৮১। দলের ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ২৬ (৩৩ বলে) রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। তিনি যশপ্রীত বুমরার বলে পোলার্ডের হাতে ক্যাচ দেন। ৫৮ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন রুতুরাজ। তিনি ৯টি ৪ এবং ৪টি ৬ মারেন। ব্র্যাভো ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই দুজনের দাপটে শুরুর বিপর্যয় কাটিয়ে ২০ ওভারে ১৫৬/৬ রান তোলে চেন্নাই।রোহিত শর্মার অভাব অনুভব করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটসম্যান হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও। কখনও মনেই হয়নি এই ম্যাচ মুম্বই বের করতে পারবে। সূর্যকুমার যাদব ৭, ঈশান কিষাণ ১১ করেন। রোহিত না থাকায় আনমোলপ্রীত সিংয়ের অভিষেক হয়, তিনি ১৬-র বেশি করতে পারেননি। কিয়েরন পোলার্ড ও অ্যাডাম মিলনে দুজনেই ১৫-র বেশি এগোতে পারেননি। ব্র্যাভোর তিন উইকেটের পাশাপাশি ১৯ রানে ২ উইকেট নেন দীপক চাহার।ব্যাট হাতে ৮ বলে ২৩ রানের ইনিংস খেলে ফারাক গড়েছিলেন ব্র্যাভো। বল হাতে তিনি চার ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নিলেন ৩ উইকেট। চোটের কারণে সিপিএলে কয়েকটি ম্যাচে বোলিং করেননি। কিন্তু চেন্নাইয়ের হয়ে শততম ম্যাচটি স্মরণীয় করে রেখে নিজের পাররফরম্যান্সে খুশি ব্র্যাভো। জয়ের জন্য ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স করল ৮ উইকেটে ১৩৬। এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ঝাড়খণ্ডের সৌরভ তিওয়ারি সর্বাধিক ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে ব্যর্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৬/৮ তোলে মুম্বই।

সেপ্টেম্বর ২০, ২০২১
খেলার দুনিয়া

KKR : দ্বিতীয় পর্বে নতুনভাবে লড়াই করার জন্য তৈরি নাইটরা

প্রথম পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। অন্যদিকে, ৭ ম্যাচে মাত্র ২টিতে জিতে ৪ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি নাইটরা। প্লে অফের ছাড়পত্রের সম্ভাবনা টিকিয়ে রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা নেই নাইটদের সামনে। চার মাস আগে প্রথম পর্বে একের পর এক হারে নাইট রাইডার্সের ক্রিকেটারদের মনোবল একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। সেই শুভমান গিলরা নতুনভাবে লড়াই করার জন্য তৈরি। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে এটাই আশাবাদী করে তুলছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। তাদের কাছে হারানোর কিছু নেই। সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর জন্য মরিয়া ইওয়িন মর্গানরা। সেই কথাই শোনা গেছে নাইটদের মেন্টর ডেভিড হাসির মুখে। এমনকী প্রথম পর্বে সেভাবে জ্বলে উঠতে না পারা শুভমান গিল ও নিতীশ রানার ওপরও ভরসা করছেন তিনি। হাসির দাবি, দ্বিতীয় পর্বে নাইটদের এই দুই ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বকে চমকে দিতে পারে। প্রস্তুতি ম্যাচে রাহুল ত্রিপাঠীও নজর কেড়েছেন। প্রথম পর্বে ব্যর্থ হওয়া অধিনায়ক ইওয়িন মর্গানের ওপরও ভরসা করছেন হাসি। দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে জোরে বোলিং নিয়ে কিছুটা হলেও সমস্যায় নাইট রাইডার্স। প্যাট কামিন্স নিজেকে দ্বিতীয় পর্ব থেকে সরিয়ে নিয়েছেন। তাঁর জায়গায় টিম সাউদিকে দলে নিয়েছে নাইট রাইডার্স। যদিও এই জোরে বোলারকে খেলানোর সম্ভাবনা কম। হয়তো লকি ফার্গুসনকেই প্রথম একাদশে দেখা যাবে। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনকে নিয়েও স্বপ্ন দেখছে নাইট শিবির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন এই দুই তারকা। প্রথম পর্বে বিরাট কোহলিদের কাছে হারতে হয়েছিল। প্রতিশোধ নেওয়ার সুযোগ নাইটদের সামনে। যদিও কাজটা সহজ হবে না। দুর্দান্ত ছন্দে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। চাপে থাকা কোহলিও নিজেকে মেলে ধরতে মরিয়া হবেন। কিন্তু প্লে অফে যাওয়ার রাস্তা খোলা রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা নেই নাইটদের সামনে। এই অবস্থায় অধিনায়ক মর্গানের কাছ থেকে কয়েকটা বড় ইনিংস চান মেন্টর হাসি। তিনি বলেন, যেভাবেই হোক আমাদের জিততে হবে। অধিনায়ক মর্গান কয়েকটা বড় ইনিংস খেললেই ছবিটা বদলে যাবে।

সেপ্টেম্বর ১৯, ২০২১
টুকিটাকি

Oliv Oil: সোনালি অলিভ ওয়েলের গুণাগুণ

প্রতিদিনের রান্নায় অলিভ অয়েল ব্যবহার করলে, শরীর ভীষণভাবে উপকৃত হয়। অলিভ অয়েলে রয়েছে সামান্য মিষ্টি, ক্যালোরি এবং কার্বোহাইড্রেট। যার ফলে, এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অলিভ অয়েলে রয়েছে অলিক প্রোপেন, যা সবচেয়ে শক্তিশালী পলিফেনল হিসেবে গণ্য। এটা এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা মানব শরীরে ভীষণ উপকারী। অলিভ অয়েলে পাওয়া পলিফেনলগুলি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায়তা করে। আপনি যদি খাদ্যতালিকায় অলিভ অয়েল যুক্ত করেন, তাহলে আপনার রক্তে সর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।১. অলিভ অয়েলে মেলে পলিফেনল। এটি হল এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, যার জন্য শরীরে ইনস্যুলিনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে, ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকারী অলিভ অয়েল। অলিভ অয়েল টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।২. প্রতিদিন রান্নায় অলিভ অয়েল ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। অলিভ অয়েলে এমন কিছু উপাদান আছে, যা ক্যান্সার কোষগুলিকে নষ্ট করে দেয়।৩. পাকস্থলী ও অন্ত্রের জন্য ভীষণই উপকারী অলিভ অয়েল। এর মধ্যে প্রচুর পরিমাণ মোনো-আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। অলিভ অয়েল প্রতিদিন ব্যবহারে কোষ্টকাঠিন্য থেকে মুক্তি মেলে।৪. অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই, ভিটামিন কে, ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট।৫. অলিভ অয়েল দিয়ে চোখের চারপাশ মাসাজ করলে উপকার মেলে। এরফলে, ক্লান্তিভাব দূর হয়, ভাল ঘুম হয়।৬. অলিভ অয়েল দিয়ে রান্না করলে শরীরে উচ্চরক্তচাপ কমে। অলিভ অয়েলে রয়েছে পলিফেনল ও মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড -- যা রক্তচাপ কমাতে সাহায্য করে।৭. অলিভ অয়েল স্মৃতিলোপ রুখতে সাহায্য করে। অ্যালঝাইমারের মোকাবিলা করে।

সেপ্টেম্বর ১৯, ২০২১
দেশ

Modi's Birhtday: নানা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন পালন

আজ প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন। দেশব্যাপী পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন। বারাণসী থেকে পশ্চিমবঙ্গ, সর্বত্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা ও সমর্পণ অভিযান পালন করবে বিজেপি শিবির। প্রতি বছর এক সপ্তাহের জন্য সেবা দিবসে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এই বছর তা বাড়িয়ে টানা ২০ দিনের মেগা কর্মসূচিতে দেশজুড়ে কোমর বেঁধে নামছে বিজেপি নেতৃত্ব। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে কর্মসূচি।আরও পড়ুনঃ অজানা জ্বরের কারণ জানতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীরদেশজুড়ে একদিনে কমপক্ষে দেড় কোটি মানুষকে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দলের হাইকম্যান্ডের পক্ষ থেকে। শুধু তাই নয়, কুড়ি দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যশিবির, সচেতনতা অভিযান ও রক্তদান শিবিরের আয়োজন, প্রায় ১৪ কোটি গরিবদের বিনামূল্যে রেশন প্রদানের পরিকল্পনা নিয়েছে বিজেপি। পাশাপাশি এদিন মোদির ২০ বছরের রাজনৈতিক যাত্রার নিয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।এছাড়াও নমোর জন্মদিন উপলক্ষ্যে বারাণসীর ভারত মাতা মন্দিরে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্রায় ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হবে দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে। কয়েকদিন আগেই এ রাজ্যে দিলীপ ঘোষ জানান, ৭১টি জায়গায় গঙ্গার ঘাট সাফাই, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন-সহ নমো অ্যাপের মাধ্যমে মোদির জন্মদিনের নানান মুহূর্ত দেখানো হবে।জন্মদিনে মোদির পাওয়া উপহার ই-নিলামে তুলবে সংস্কৃতি মন্ত্রক। অলিম্পিক্স ও প্যারালিম্পিরক্সে পদকজয়ীদের সরঞ্জাম, অযোধ্যার রাম মন্দিরের ছোট সংস্করণ-সহ একাধিক উপহার পেয়েছেন মোদি। আর সেই সমস্ত উপহার নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গা প্রকল্পে অনুদান তহবিলে দান করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

সেপ্টেম্বর ১৭, ২০২১
খেলার দুনিয়া

IPL : আইপিএলে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা

ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। ২ বছর পর আবার আইপিএলের ম্যাচ মাঠে বসেই দেখতে পারবেন। এক বিবৃতি জারি করে এখবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত সীমিত সংখ্যক দর্শক কোভিড বিধি মেনে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে স্টেডিয়ামে ঢুকতে গেলে আমিরশাহি সরকারের নিয়মই মেনে চলতে হবে সব দর্শকদের। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে করোনার প্রকোপ অনেকটাই কম। সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড আগেই আইপিএলে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল। আমিরশাহি সরকার রাজি হলেও এ ব্যাপারে চিন্তাভাবনা করছিল ভারতীয় বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। ২০১৯ সালে ভারতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল, সেই বছরই শেষবার স্টেডিয়ামে বসে খেলা দেখতে পেরেছিলেন ক্রিকেটপ্রেমীরা। করোনার জন্য ২০২০ আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। গোটা প্রতিযোগিতা দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। এবছর এপ্রিলে ভারতে আইপিএল শুরু হয়েছিল। দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা চলছিল। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথে আইপিএল বন্ধ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচ ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে। করোনা ভাইরাসের প্রভাব কম থাকায় দর্শকদের মাঠে বসে খেলার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন। ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। স্টেডিয়ামে মোট আসনের ৫০ শতাংশ আসনে দর্শকরা খেলা দেখতে পারবেন। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের কোভিড বিধি মেনে দর্শকদের খেলা দেখতে হবে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। বিসিসিআই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পর তো ক্রিকেট প্রেমীদের খুশির কিনারা নেই। ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সেপ্টেম্বর ১৫, ২০২১
খেলার দুনিয়া

KKR : নাইট রাইডার্সে অশান্তি?‌ ম্যাকালামের উপর ক্ষিপ্ত কুলদীপ যাদব

দ্বিতীয় পর্ব শুরুর আগে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দেগেছেন কুলদীপ যাদব। আইপিএল ২০২১-র প্রথম পর্বে কেকেআরের জার্সিতে একটি ম্যাচেও মাঠে নামতে দেখা যায়নি কুলদীপ যাদবকে। এই ঘটনা যে তাঁকে হতাশ করেছিল, তা জানাতে ভোলেননি বাঁ-হাতি চায়নাম্যান। জানিয়েছেন, প্রতি ম্যাচে কেন তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে, তা তিনি জানতেই পারেননি। দল তাঁর সঙ্গে এ ব্যাপারে কখনওই কোনও কথা বলেনি বলেও দাবি করেছেন কুলদীপ। ভারতীয় স্পিনারের কথায়, তাঁর প্রতি কেকেআর ম্যানেজমেন্টের অবহেলা তাঁকে ব্যথা দিয়েছে। একই সঙ্গে কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের বিরুদ্ধেও পরোক্ষে বোমা ফাটিয়েছেন কুলদীপ। তাঁর কথায়, কোচ পুরনো হলে তাঁর সঙ্গে সেভাবে মেশা যায়। কিন্তু নতুন কোচ নিজের পরিকল্পনা ক্রিকেটারদের থেকে লুকিয়ে রাখলে এ ব্যাপারে ধোঁয়াশা তৈরি হল বলে বক্তব্য ভারতীয় স্পিনারের।ভারতীয় দলের হয়ে অনেকটা সময় ধরে চুটিয়ে ক্রিকেট খেলা কুলদীপ যাদব নিজের আইপিএল দল কেকেআরের আচরণে অপমানিত। যোগ্য হওয়া সত্ত্বেও দলের প্রথম একাদশে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হওয়া বাঁ-হাতি চায়নাম্যান বুঝতেই পারছেন যে তাঁর সঙ্গে কেন এমন আচরণ করছে কেকেআর। কুলদীপের মনে হয়েছে যে তাঁর প্রতি ম্যাকালামদের কোনও ভরসা নেই। তাঁর দক্ষতাকেও ছোট করা হয়েছে বলে মনে করেন কেকেআরের বাঁ-হাতি স্পিনার।বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার জন্য এবছর আইপিএল মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে প্রথম পর্বের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর দাবি, আতঙ্কেই ক্রিকেটাররা প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন। এর ফলেই ক্রিকেটাররা নিজেদের ওজন অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। দলের ওয়েবসাইটে ম্যাকালাম বলেন, আইপিএলের শুরু থেকেই দলের ক্রিকেটারদের মনে ভয় বাসা বেঁধেছিল। সেই কারণেই নিজেদের মেলে ধরতে পারেনি। তিনি আরও বলেন, আমার দলের ক্রিকেটাররা কেমন এবং তারা কেমন পারফরম্যান্স করতে পারে সবাই জানে। প্রত্যাশার চাপই দলের ক্রিকেটারদের মনে অন্য আতঙ্ক তৈরি করেছিল, যা দলকে প্রতিবন্ধী বানিয়েছিল।প্রথম পর্বের ব্যর্থতা ভুলে দ্বিতীয় পর্বে দলের ক্রিকেটাররা সেরাটা দেবেন বলে আশা করেছেন ম্যাকালাম। তাঁর কথায়, এখনও আমাদের সামনে প্লে-অফের দরজা খোলা রয়েছে। কঠিন চ্যালেঞ্জ সামলে দল হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়ে লড়াই করাই দলের মূল লক্ষ্য। প্রথম পর্বে দলের কাছ থেকে কী চেয়েছিলাম ক্রিকেট প্রেমীরা নিশ্চয় তা বুঝেছেন। দলের সাফল্যের দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করাই লক্ষ্য। কে কী বলল, তাতে গুরুত্ব দিচ্ছি না।

সেপ্টেম্বর ১৫, ২০২১
খেলার দুনিয়া

I‌PL England : ম্যাঞ্চেস্টার টেস্ট না খেলার প্রতিশোধ?‌ আইপিএল থেকে সরলেন বেয়ারস্টোরা

বিরাট কোহলিদের ম্যাঞ্চেস্টার টেস্ট না খেলার কি প্রতিশোধ? অনেকের ধারণা তেমনই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার ক্রিস ওকস, দাওইদ মালান ও জনি বেয়ারস্টো। টি২০ বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের কথা ভেবেই এই তিন ক্রিকেটার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের কথা বললেও ম্যাঞ্চেটার টেস্টের ঘটনার জন্যই বেয়ারস্টোরা যে সরে দাঁড়িয়েছেন, অনেকেই সেটা মনে করছেন।আরও পড়ুনঃ বাতিল টেস্ট ম্যাচ নিয়ে আইসিসিকে চিঠি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা মনে করছেন ভারতীয় দলের সহকারী ফিজিও যোগেশ পারমার ছাড়া আর কেউ করোনা আক্রান্ত হননি, সেক্ষেত্রে দুএকদিন পরেও ম্যাঞ্চেস্টার টেস্ট শুরু করা যেত। কিন্তু আইপিএলের জন্যই ক্রিকেটাররা রাজি হননি। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি, আইপিএলকে দায়ী করা ঠিক নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল টেস্ট খেলতে। কিন্তু করোনা আতঙ্কে সিনিয়র ক্রিকেটাররা টেস্ট খেলতে চাননি। যদিও ইংল্যান্ডের ক্রিকেটারদের দাবি, বৃহস্পতিবার ক্রিকেটারদের হোটেল রুমে থাকতে বলা সত্ত্বেও কয়েকজন ক্রিকেটারকে ম্যাঞ্চেস্টারে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ইংল্যান্ড দলকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, কয়েকজন ক্রিকেটার ম্যাঞ্চেস্টার টেস্ট খেলতে আগ্রহী নন। এতে ভারতীয় দলের ওপর ক্ষিপ্ত ইংল্যান্ড ক্রিকেটাররা। তখনই বেয়ারস্টোরা সিদ্ধান্ত নেন তাঁরা আইপিএল খেলতে যাবেন না।আরও পড়ুনঃ ২০০৮ সালের ২৬/১১র প্রসঙ্গ কেন তুললেন গাভাসকার?এই তিন তারকা ক্রিকেটার সরে দাঁড়ানোয় সমস্যা পড়ল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। জনি বেয়ারস্টো খেলেন সানরাইজার্স হায়দরাবদে। ক্রিস ওকস দিল্লি ক্যাপিটাসে এবং দাওইদ মালান কযেলেন পাঞ্জাব কিংসে। তিনজন সরে দাঁড়ানোয় ফ্র্যাঞ্চাইজিগুলি সমস্যায় পড়বে। তবে দাওইদ মালানের বিকল্প পেয়ে গেছে পাঞ্জাব কিংস। তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। দক্ষিণ আফ্রিকার হয়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছেন মার্করাম। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। এরপর দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলের নেতৃত্বের ভারও সামলেছেন মার্করাম।আরও পড়ুনঃ শ্রীলঙ্কার টি২০ বিশ্বকাপ দলে চমক রহস্যময় স্পিনার মহেশ থীক্ষণাঅন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ জনি বেয়ারস্টোর পরিবর্তে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শেরফান রাদারফোর্ডকে। রাদারফোর্ড ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে না থাকলেও এবার খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বেয়ারস্টো আইপিএলের দ্বিতীয় পর্যায় থেকে সরে দাঁড়ানোয় ঋদ্ধিমান সাহার আইপিএল দলে নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হল। তেমনই ডেভিড ওয়ার্নারের প্রথম একাদশে থাকা নিয়েও আর সংশয় বিশেষ থাকছে না। আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। বেন স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরেছেন মানসিক স্বাস্থ্যের কারণে। সন্তানের পিতা হওয়ায় স্ত্রীর পাশে থাকতে জস বাটলারও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আগেই। কিন্তু শেষ মুহূর্তে বেয়ারস্টোদের মত বদলের কারণ যে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল, তা নিয়ে সংশয় নেই। ইংল্যান্ডের যে ১০ জন ক্রিকেটাকে আইপিএলে দেখা যাবে তাঁরা হলেন মঈন আলি, স্যাম কারান, টম কারান, জর্জ গার্টন, ইওয়িন মর্গ্যান, ক্রিস জর্ডন, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়।

সেপ্টেম্বর ১২, ২০২১
খেলার দুনিয়া

IPL : আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি নেওয়া হতে পারে কোন কোন শহর থেকে?‌

২০২২ আইপিএলের জন্য দুটি নতুন দল নেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন দল নেওয়ার প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। নতুন দল নেওয়ার জন্য আগস্টের শেষে টেন্ডার আহ্বান করা হয়েছিল। ৫ অক্টোবরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে টেন্ডার জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই যে যে শহরগুলির নামে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তার তালিকাও তৈরি হয়ে গেছে।আরও পড়ুনঃ লাইনে হুড়োহুড়ি নয়, এই জেলায় বাড়িতে বসেই মিলবে কোভিড-টিকার কুপনআগেই শোনা গিয়েছিল আমেদাবাদ ও লক্ষ্ণৌ, এই দুটি শহরের নামে দুটি নতুন দল নেওয়া হবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ৬টি শহরের নাম ভেবে রেখেছে। তাদের মধ্যে দুটি শহরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। নিলামের জন্য যে ৬টি শহরের কথা ভেবে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেগুলি হল গুয়াহাটি, রাঁচি, কটক, আমেদাবাদ, লক্ষ্ণৌ ও ধর্মশালা। আইপিএলে আঞ্চলিক ভারসাম্যের কথা ভেবেই শহরগুলি বেছে নেওয়া হয়েছে। কবে নিলাম ডাক হবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। সামনের মাসে টেন্ডার খোলার পর নিলামের দিন চূড়ান্ত করা হবে বলে ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে।আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকেই জেতাতেই কী ভবানীপুরে উপনির্বাচন?প্রশ্ন তুললেন দিলীপতবে নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আমেদাবাদ। আমেদাবাদ দল কেনার জন্য শিল্পপতি গৌতম আদানি ঝাঁপাতে পারেন বলে শোনা যাচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কাও নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য ঝাঁপাতে পারেন। একসময় পুনে রাইজিং স্টার দলের মালিক ছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। নতুন দলের জন্য প্রথমে ১৭০০ কোটি টাকা ধরা হয়েছিল। পরে তা বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের নতুন দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে।আরও পড়ুনঃ শার্দুল, ঋষভের দুরন্ত ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন ভারতেরআইপিএলের নতুন দল কিনতে গেলে কী যোগ্যতা থাকতে হবে, টেন্ডার জমা দেওয়ার নিয়ম, প্রস্তাবিত নতুন দলের অধিকার সম্পর্কিত তথ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া ইনভাইটেশন অফ টেন্ডারএ দেওয়া হয়েছে। অফেরৎযোগ্য ১০ লক্ষ টাকা জমা দেওয়ার পর ইনভাইটেশন অফ টেন্ডার নিতে হবে। এই ১০ লক্ষ টাকার সঙ্গে সার্ভিস ট্যাক্স যুক্ত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী বছর আইপিএলে যে নতুন দুই দল অন্তর্ভূক্ত হবে, তাদের বেস প্রাইজ ২ হাজার কোটি টাকা করা হচ্ছে। টেন্ডারের মাধ্যমে দুটি নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ডে ৫ হাজার কোটি টাকারও বেশি আয় হবে।

সেপ্টেম্বর ০৬, ২০২১
খেলার দুনিয়া

‌‌IPL : ২০২২ আইপিএলের দুটি নতুন দল কারা?‌ টেন্ডার ডাকল বোর্ড

২০২২ আইপিএলের জন্য দুটি নতুন দল নেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে নতুন দল নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন দল নেওয়ার জন্য মঙ্গলবার টেন্ডার আহ্বান করা হয়েছে। ৫ অক্টোবরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে টেন্ডার জমা দিতে বলা হয়েছে। ঠিক হয়েছে, একটা সংস্থা একটামাত্রই টেন্ডার জমা দিতে পারবে।আরও পড়ুনঃ কেন ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ডেল স্টেন?আইপিএলের নতুন দল কিনতে গেলে কী যোগ্যতা থাকতে হবে, টেন্ডার জমা দেওয়ার নিয়ম, প্রস্তাবিত নতুন দলের অধিকার সম্পর্কিত তথ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া ইনভাইটেশন অফ টেন্ডারএ পাওয়া যাবে। অফেরৎযোগ্য ১০ লক্ষ টাকা জমা দেওয়ার পর ইনভাইটেশন অফ টেন্ডার পাওয়া যাবে। এই ১০ লক্ষ টাকার সঙ্গে সার্ভিস ট্যাক্স যুক্ত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী বছর আইপিএলে যে নতুন দুই দল অন্তর্ভূক্ত হবে, তাদের বেস প্রাইজ ২ হাজার কোটি টাকা করা হচ্ছে। টেন্ডারের মাধ্যমে দুটি নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ডে ৫ হাজার কোটি টাকারও বেশি আয় হবে।আরও পড়ুনঃ সৌরভের চমক, ইডেনে রনজি ফাইনাল ১৬ মার্চনতুন দলের জন্য প্রথমে ১৭০০ কোটি টাকা ধরা হয়েছিল। পরে তা বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের নতুন দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে। দেশের দুটি বড় শহরের নামে আইপিএলের নতুন দলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। শোনা যাচ্ছে আমেদাবাদের নামে একটা দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে। দ্বিতীয় দলের ফ্র্যাঞ্চাইজি শহর হওয়ার দৌড়ে পুনে ও লক্ষ্মৌ। একসময় পুনে রাইজিং স্টার দলের মালিক ছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আবার ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য ঝাঁপাতে চলেছেন। আমেদাবাদ দল কেনার জন্য শিল্পপতি গৌতম আদানি ঝাঁপাতে পারেন বলে শোনা যাচ্ছে।

আগস্ট ৩১, ২০২১
খেলার দুনিয়া

Akash Deep : কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন বাংলার আকাশদীপ

আইপিএলের দ্বিতীয় দফা শুরুর আগেই একের পর এক ধাক্কা খেয়েই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দল প্লে অফে উঠলে পাবে না শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে। সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এবার আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোটের জন্য এই স্পিনার অলরাউন্ডার আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে আইপিএলের দরজা খুলে গেল বাংলার জোরে বোলার আকাশদীপের সামনে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সুযোগ পেলেন তিনি।আরও পড়ুনঃ নীরজে উদ্বুদ্ধ দেবেন্দ্র প্যারালিম্পিকে দেশকে এনে দিলেন রুপোইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড থেকে তঁাকে দেশে ফেরত পাঠিয়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। রিহ্যাব চলছিল। এই ভারতীয় স্পিনার অলরাউন্ডারের চোট যে বেশ গুরুতর তা বোঝা গেছে সোমবার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, আঙুলের চোটের জন্য সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএল ২০২১র বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। আসলে ২০২১ টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না তিনি। পুরো ফিট না হয়ে মাঠে নামলে আবার চোট লেগে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়বে।ওয়াশিংটনের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আকাশদীপকে নিলেও তিনি দলে কতটা সুযোগ পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, বিরাট কোহলির দল আগেই অ্যাডাম জাম্পার পরিবর্তে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ড্যানিয়েল সামসের পরিবর্তে জোরে বোলার দুষ্মন্ত চামিরাকে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে আকাশদীপ সঙ্গী হিসেবে পাবেন বাংলারই শাহবাজ আমেদকে।আরও পড়ুনঃ প্যারালিম্পিকে ডিসকাস থ্রোতে রুপো জিতলেন যোগেশ কাথুনিয়াআদপে বিহারের ছেলে হলেও বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ছোট বেলাতেই কলকাতায় চলে আসেন আকাশদীপ। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলে দাপিয়ে খেলার পর ২০১৯২০ মরশুমে রনজি দলে ডাক পান। দলকে রনজি ফাইনালে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। বাংলার হয়ে এখনও পর্যন্ত ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৩৫টি। টি২০ ম্যাচ খেলেছেন ১৬টি। উইকেট পেয়েছেন ২১টি। বিরাট কোহলির দলে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাবেন ভেবেই আপ্লুত আকাশদীপ।

আগস্ট ৩০, ২০২১
খেলার দুনিয়া

Kolkata Knight Raiders : সাউদিকে নিয়ে কেন আশায় বুক বাঁধছে কলকাতা নাইট রাইডার্স?‌

স্ত্রী সন্তানসম্ভবা। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চান প্যাট কামিন্স। তাই আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন না। তাঁর এই সিদ্ধান্তের কথা আগেই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন কামিন্স। কামিন্সের পরিবর্তে নিউজিল্যান্ডের জোরে বোলার টিম সাউদিকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে সাউদিকে। ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে টিম সাউদির। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন দলের হয়ে টানা আইপিএল খেলেছেন। পরপর দুবার আইপিএলে খেলার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের এই জোরে বোলারের। শেষবার আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে ৪০টি ম্যাচ খেলেছেন সাউদি। তাঁর ঝুলিতে রয়েছে ২৮টি উইকেট। সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট। ইকনমি ৮.৭৩। সবমিলিয়ে সাউদি মোট টি২০ ম্যাচ খেলেছেন ২০১টি। উইকেট নিয়েছেন ২২৪টি। সেরা বোলিং ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট। ব্যাট হাতে ৮১৪ রান করেছেন, দুটি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর ৭৪। সাউদি দলে আসায় খুশি কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে ম্যাচ উইনার সাউদির অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন তিনি।আইপিএলের বাকি ম্যাচ খেলতে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহী রওনা হবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে মুম্বইতে রয়েছেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্টের সদস্যরা। তারই মধ্যে বড় চমক দিল শাহরুখ খানের দল সাউদিকে দলে নিয়ে। তবে প্যাট কামিন্সের না থাকাটা বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের কাছে। চলতি আইপিএলে বোলিংয়ের পাশাপাশি পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছিলেন কামিন্স। যদিও সাউদির ব্যাটের হাতও খুব একটা খারাপ নয়। সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হন সাউদি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে দলের প্রয়োজনের সময় তিনি করেছিলেন ৪৬ বলে ৩০ রান। একটি চার ও দুটি ছক্কার সাহায্যে। তাঁর ইনিংসের সুবাদেই ভারতের রান টপকাতে সুবিধা হয়েছিল নিউজিল্যান্ডের।

আগস্ট ২৬, ২০২১
খেলার দুনিয়া

IPL : মাঝপথে আইপিএল ছেড়ে পালানোর কেমন শাস্তি পেলেন জাম্পারা?‌

এবছর আইপিএল চলাকালীন বিদেশি নিয়ে বারবার ধাক্কা খেলে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে। স্থগিত ম্যাচ শুরু হওয়ার আগে আবার ধাক্কা খেলেন বিরাট কোহলিরা। ব্যক্তিগত কারণে আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন কোচ সাইমন কাটিচ। তাঁর জায়গায় কোচিংয়ের দায়িত্ব সামলাবেন রয়্যাল চ্যালেঞ্জার্সের ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। এছাড়া তিনজন নতুন বিদেশি ক্রিকেটারও নেওয়ার কথা ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স।আরও পড়ুনঃ বড় ঘোষণা নির্মলা সীতারামনেরআইপিএলের বাকি ম্যাচগুলিতে বেঙ্গালুরু একঝাঁক ক্রিকেটারকে পাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু নতুন মুখকে নিয়ে আসতে বাধ্য হল। অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার থাকছেন না। দেশের হয়ে খেলবেন বলে পাওয়া যাবে না নিউজিল্যান্ডের দুই ক্রিকেটারকেও। তাই আইপিএলের দরজা খুলে গেল শ্রীলঙ্কার দুজন ও সিঙ্গাপুরের এক ক্রিকেটারের।আরও পড়ুনঃ তালিবান জমানায় আফগান ক্রিকেটের ভবিষ্যত কী?করোনা আতঙ্কে আইপিএলের মাঝপথে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয় নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর আচরণে সন্তুষ্ট নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে ছেঁটে ফেলল। জাম্পার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের সুবাদেই খুলল আইপিএলের দরজা। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নেন। টি ২০ সিরিজে তিন ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে শেষ দুটি টি ২০ ম্যাচে মূল্যবান রান যোগ করেছিলেন। এবার তিনি আইপিএলের মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।আরও পড়ুনঃ সেনাবাহিনী থেকে অনন্য সম্মান পেতে চলেছেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াঅস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসের পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরাকে দলে নিয়েছে আরসিবি। চামিরা ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি এবং টি ২০ সিরিজে চারটি উইকেট পেয়েছিলেন। সতীর্থ হাসারাঙ্গার সঙ্গে চামিরা বিরাটদের দলে ঢোকায় শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটারের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও ভালোভাবেই হতে চলেছে। অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনকেও পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও স্কট কুগলেইজনও থাকছেন না। নিউজিল্যান্ড দলের হয়ে তাঁদের খেলা রয়েছে আইপিএলের মধ্যেই। তাঁরা দেশের হয়েই খেলবেন। এই পরিস্থিতিতে সুযোগ পেলেন সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিড। টিম ডেভিড পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ বিভিন্ন দেশে টি ২০ লিগে খেলেন। দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভ দলেও রয়েছেন। চলতি মাসে রয়্যাল লন্ডন কাপে সারের হয়ে দুটি শতরানও করেছেন।

আগস্ট ২১, ২০২১
খেলার দুনিয়া

Rashid Khan : ‌অশান্ত আফগানিস্তানের জন্য শান্তির আবেদন ক্রিকেটার রশিদ খানের

আবার অশান্ত আফগানিস্তান। অশান্তির দাবানলে জ্বলছে বিভিন্ন শহর। কিছুদিন আগে থেকেই গ্রাম ছেড়ে শহর দখলের দিকে এগিয়ে যায় তালিবানরা। বাহিনীর হাত থেকে বেশ কয়েকটি প্রাদেশিক শবর দখল করে নিয়েছে। আফগানিস্তানের বিশাল অংশের ওপর তালিবানদের নিয়ন্ত্রণের ফলে মানুষ আতঙ্কিত। অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশে ক্রমবর্ধমান হিংসার মাঝে শান্তির আবেদন জানালেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। টুইটারে তিনি শান্তির আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন, যেন তাঁর দেশবাসীকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে না দেয়।আরও পড়ুনঃ দেশে বেড়ে গিয়েছে ভিখারির সংখ্যা, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্টতিনি টুইটারে শান্তির আবেদন জানিয়ে লিখেছেন, প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ। আমার দেশ চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। শিশু ও মহিলাসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছে। ঘরবাড়ি এবং সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত। আমাদের বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে রাখবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তান ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children women, get martyred everyday, houses properties being destructed.Thousand families displaced..Dont leave us in chaos. Stop killing Afghans destroying Afghaniatan🇦🇫.We want peace.🙏 Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021ক্রমশ গ্রাম ছেড়ে শহরের দিকে এগিয়ে চলেছে তালিবানরা। নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলের পর জাবজান প্রদেশের রাজধানী শবেরগানও কব্জা করেছে। রবিবার সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের পর উত্তর আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী কুন্দুজও দখল করেছে। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন, উত্তর, দক্ষিণ ও পশ্চিম আফগানিস্তানের ৬টি প্রাদেশিক রাজধানী তালিবান জঙ্গীদের নিয়ন্ত্রণে। দেশের প্রায় ৬৫ শতাংশ এলাকায় বিদেশি সেনা পিছু হঠতে বাধ্য হয়েছে।আরও পড়ুনঃ ত্রিপুরা-কাণ্ডের জের, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে এফআইআরতালিবান জঙ্গীরা আফগানিস্তানের দখলকৃত ভূখণ্ডে তাদের দৃঢ়তা জোরদার করছে কারণ বেসামরিকরা তাদের বাড়িতে লুকিয়ে আছে। হাজার হাজার বাস্তুচ্যুত আফগান নাগরিক রাজধানীতে আশ্রয় নেওয়ার পর ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তুচ্যুত লোকেরা কাবুলের রাস্তায় এবং পার্কে বসবাস করছে। তাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক, বয়স্ক। পরিবারের আহত সদস্য এবং তাদের বাবা, স্বামী, ভাই, ছেলেদের সম্পর্কে কিছুই জানে তাঁরা জানে না। এই অবস্থায় দেশের মানুষের স্বার্থে বিশ্ব নেতৃত্বর কাছে হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন রশিদ খান।The ongoing war in Afghanistan has led to humanitarian crisis. Please support @RashidKhanFund @Afghan_cricketA emergency online fundraiser to provide basic essentials to those affected by the conflict. Link below ⬇️ https://t.co/6AoUdDABty Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021

আগস্ট ১১, ২০২১
বিনোদুনিয়া

Multiplex: আজ থেকে খুলল আইনক্স, সিনেপ্রেমীদের জন্য খুশির খবর

সিনে প্রেমীদের জন্য খুশির খবর। আর এই খুশির খবরটা দিল আইনক্স। আজ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে আইনক্স। আগামী সপ্তাহে খুলবে কলকাতার বাকি সিনেমা হলও, আশাবাদী ইম্পার প্রেসিডেন্ট। দীর্ঘদিন পর ফের হল খোলার ফলে স্বভাবতই উত্সাহী সিনেপ্রেমীরা।গত ৩০শে এপ্রিল করোনা সংক্রমণে লাগাম টানতে কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য, বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল। গত বছরও অতিমারীর জেরে প্রায় সাত মাস তালাবন্ধ ছিল সিনেমাহল, ধুঁকতে থাকা সিনেমা-শিল্পকে বাঁচাতে হল খোলবার সিদ্ধান্ত খুব জরুরি ছিল মত টলিউডের বড় অংশের।করোনা আবহে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখছিলেন দর্শকরা। কিন্তু হলে গিয়ে বড়পর্দায় সিনেমা দেখার যে আনন্দ সেই আনন্দটা তারা মিস করছিলেন। এবার সেই আনন্দ উপভোগ করা থেকে আর বঞ্চিত হতে হবে না তাঁদের।কলকাতা ও শহরতলিতে আইনক্সের ছটি মাল্টিপ্লেক্স খুলল আইনক্স। প্রথম দফায় সিটি সেন্টার ১, কোয়েস্ট মল লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি-তে খুলছে আইনক্স। শুধু ই-টিকিটের মাধ্যমেই টিকিট কেটে হলে ঢোকা যাবে। দ্য সুইসাইড স্কোয়াড, গর্জিলা ভার্সেস কং, মুম্বই সাগার মতো ছবিগুলি প্রদর্শিত হচ্ছে আইনক্সে। আজ দুপুর দেড়টায় প্রথম ছবি দেখানো হয় দ্য সুইসাইড স্কোয়াড। তবে আগামীকাল সকাল থেকেই সিনেমা দেখানো হবে। আগামীকালের প্রথম শো সকাল ১০.৩০ এ দ্য সুইসাইড স্কোয়াড।

আগস্ট ০৫, ২০২১
রাজনীতি

BJP: দিল্লি দরবারে যেতে চান রাজ্য বিজেপি নেতারা

ভোট পরবর্তী হিংসা-সহ বাংলার সার্বিক চিত্রটা কী রকম তা প্রধানমন্ত্রীকে জানাতে চায় বঙ্গ বিজেপি শিবির। সূত্রের খবর, এ রাজ্যের বিজেপি সাংসদরা শীঘ্রই এই বিষয় নিয়ে আলোচনা করতে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে এই সাক্ষাৎ-পর্ব হবে বলেই সূত্রের দাবি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এই জন্য সময়ও চেয়েছেন বিজেপি সাংসদরা। সেখান থেকে সবুজ সংকেত এলেই সাংসদরা হাজির হবেন। সূত্রের দাবি, আগামী দুই একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন দিলীপ ঘোষরা। বাংলার ভোট পরবর্তী হিংসা-সহ বিভিন্ন বিষয়ে কথা হতে পারে তাঁদের।উল্লেখ্য, রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের জমা করা রিপোর্ট মানতে রাজি নয় রাজ্য। এদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চেয়ে সমস্যা সমাধানে পথ বের করতে নাছোড় রাজ্য বিজেপি। আর তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগস্ট ০১, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, ১৭ সেপ্টেম্বর কাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা? অতিরিক্ত ১০ লক্ষ মহিলা পাবেন সুবিধা

পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় আপডেট। সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকার কিস্তি আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি DBT-এর মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে। ১৭ সেপ্টেম্বর দিনটিকে অন্নপূর্ণা দিবস হিসেবেও পালন করা হবে বলে জানানো হয়েছে।মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার খবর অনুযায়ী, অগস্টে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছিলেন। সেপ্টেম্বরের কিস্তিতে সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ হতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ, নতুন করে আরও প্রায় ১০ লক্ষ মহিলা এই কিস্তির আওতায় আসবেন।মাসে কত টাকা মিলবে?২০২৬ সালের জুন মাসে চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার নিয়ম রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অর্থ সরাসরি DBT-এর মাধ্যমে উপভোক্তার আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা?সরকারি নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। স্থায়ী সরকারি চাকরিতে থাকা এবং কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত বেতন বা পেনশন পাওয়া মহিলারা এই প্রকল্পের আওতায় থাকবেন না। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও বাদ পড়বেন। পাশাপাশি আয়করদাতারাও এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য নন।১৭ সেপ্টেম্বর কারা টাকা পাবেন?সেপ্টেম্বরের কিস্তির জন্য উপভোক্তার নাম যোগ্য তালিকায় থাকা এবং প্রয়োজনীয় তথ্য যাচাই সম্পূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। আধার ও ব্যাঙ্কের তথ্যের মধ্যে গরমিল, DBT সংক্রান্ত সমস্যা বা অন্য কোনও তথ্যগত ত্রুটি থাকলে টাকা জমা পড়তে দেরি হতে পারে। সাম্প্রতিক প্রতিবেদনে তথ্যের ভুলের কারণে কিছু উপভোক্তার টাকা আটকে থাকার কথাও উল্লেখ করা হয়েছে।তাই যাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ সঠিক রয়েছে কি না, তা আগে থেকেই যাচাই করে নেওয়া প্রয়োজন।অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের ৩,০০০ টাকা ১৭ সেপ্টেম্বর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা। সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের আবেদন ও স্ট্যাটাস সংক্রান্ত তথ্যও নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে জানা যায়।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

১০০ কেজি সোনার দুর্গা! বাংলার বুকে এবার পুজোর সেরা আয়োজন, সোনার দুর্গাকে ঘিরে তুমুল আগ্রহ

দুর্গাপুজোয় এবার নজরকাড়া আয়োজন শিলিগুড়িতে। নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির দাবি, এ বছর তাদের প্রতিমা এবং দুর্গা পরিবারের অন্যান্য দেবদেবীকে সাজানো হবে ১০০ কেজি সোনার গয়নায়। বর্তমান বাজারদর অনুযায়ী এই গয়নার আনুমানিক মূল্য প্রায় ১৪০ কোটি টাকা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিলিগুড়ি ও আশপাশের এলাকায় কোনও পুজো কমিটির পক্ষ থেকে এমন উদ্যোগ এই প্রথম বলে দাবি তাঁদের।এবার সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো পা দিতে চলেছে তাদের ৬৪তম বর্ষ। প্রতি বছরই নতুন আকর্ষণের মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়ে এই পুজো। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পুজো কমিটির সভাপতি কাঞ্চন রায় জানান, এ বছর দুর্গা প্রতিমা এবং পরিবারের অন্যান্য প্রতিমাকে ১০০ কেজি সোনার গয়নায় সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় এর আগে কোনও পুজোয় এত বিপুল পরিমাণ সোনার গয়না দিয়ে প্রতিমা সাজানোর উদ্যোগ নেওয়া হয়নি।বছরের পর বছর নিউ জলপাইগুড়ির গেট বাজার এলাকার কাছে রেলওয়ে ইনস্টিটিউট গ্রাউন্ডে এই পুজোর আয়োজন হয়ে আসছিল। তবে বর্তমানে রেল কর্তৃপক্ষ ওই মাঠকে ক্রিকেট মাঠ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে। সেই কারণে এ বছর পাশের একটি জমিতে পুজোর আয়োজন করা হচ্ছে। জমিটি নিউ জলপাইগুড়িতে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দফতরের কাছেই অবস্থিত।পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নামী গয়না প্রস্তুতকারী ও বিক্রেতা সংস্থা প্রতিমার জন্য প্রয়োজনীয় সোনার গয়না সরবরাহ করবে। এত বিপুল পরিমাণ সোনা থাকায় নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুজো প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি প্যান্ডেলে মোতায়েন থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী।দর্শনার্থীদেরও প্রতিমার খুব কাছে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিমার প্রায় আট ফুট আগে ব্যারিকেড তৈরি করা হবে। সেখান থেকেই দর্শনার্থীরা প্রতিমা দর্শন করে নির্দিষ্ট পথ দিয়ে বেরিয়ে যেতে পারবেন। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা সংস্থার সশস্ত্র রক্ষীদেরও মোতায়েন করা হবে।পুজো কমিটির সভাপতি কাঞ্চন রায় জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সোনার গয়না সুরক্ষিত রাখা এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজোর দিনগুলিতে গোটা এলাকা সিসিটিভির নজরদারিতে রাখা হবে। ১০০ কেজি সোনার গয়নায় সজ্জিত দুর্গা প্রতিমা ও দুর্গা পরিবারের অন্যান্য দেবদেবীকে দেখতে এবার শিলিগুড়ির এই পুজোয় বিপুল দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

ফের কমল সোনার দাম, কলকাতায় ২৪ ক্যারেটের দর জানলে চমকে উঠবেন

Gold Price Today: সোনার দামে ফের পতন। একদিন স্থিতিশীল থাকার পর টানা তৃতীয় দিনের মতো কমল হলুদ ধাতুর দাম। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে আন্তর্জাতিক বাজারে সোনার দরে চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে। সেই পরিস্থিতিতে মার্কিন ফেড সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ১৬ সেপ্টেম্বর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশের কথা। ফলে ওই সিদ্ধান্তের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক বাজারের।গত তিন দিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম মোট ১,৪২০ টাকা কমেছে। একই সময়ে ২২ ক্যারেট সোনার দর কমেছে ১,৩১০ টাকা। বুধবারও ২৪ ও ২২ ক্যারেটদুই ধরনের সোনার দাম ১০ টাকা করে কমেছে।কলকাতায় আজকের সোনার দামকলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৫৩,১৬০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১,৪০,৩৯০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,১৪,৮৭০ টাকা। অর্থাৎ ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ১.১৫ লক্ষ টাকার সামান্য নিচে।দেশের অন্যান্য বড় শহরেও সোনার দরে সামান্য পার্থক্য রয়েছে। দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,৩১০ টাকা, ২২ ক্যারেট ১,৪০,৫৪০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৫,০২০ টাকা। মুম্বইয়ে ২৪ ক্যারেটের দাম ১,৫৩,১৬০ টাকা, ২২ ক্যারেট ১,৪০,৩৯০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৪,৮৭০ টাকা।পাটনা ও আহমেদাবাদে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,২১০ টাকা। সেখানে ২২ ক্যারেটের দর ১,৪০,৪৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,১৪,৯২০ টাকা। জয়পুরে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,৩১০ টাকা, ২২ ক্যারেট ১,৪০,৫৪০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৫,০২০ টাকা।তবে চেন্নাইয়ের ক্ষেত্রে ২৪ ক্যারেট সোনার দরে দেওয়া তথ্যে সংখ্যাগত অসঙ্গতি রয়েছে। সেখানে ২২ ক্যারেটের দাম ১,৪০,৩৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,১৮,০৯০ টাকা। তবে কেনার আগে স্থানীয় বাজার বা বিক্রেতার কাছ থেকে ২৪ ক্যারেটের বর্তমান দর যাচাই করে নেওয়া প্রয়োজন।চার দিন পর কমল রুপোর দামসোনার পাশাপাশি রুপোর দামেও বুধবার কিছুটা পতন দেখা গিয়েছে। টানা চার দিন স্থিতিশীল থাকার পর এক কেজি রুপোর দাম ১০০ টাকা কমেছে।দিল্লিতে এক কেজি রুপোর দাম এখন ২,৪৪,৯০০ টাকা। কলকাতা ও মুম্বইয়েও একই দরে রুপো বিক্রি হচ্ছে বলে দেওয়া হয়েছে। তবে চেন্নাইয়ে রুপোর দাম তুলনামূলক বেশিএক কেজি ২,৪৯,৯০০ টাকা। এর আগে ১০ সেপ্টেম্বর এক কেজি রুপোর দাম ৫,০০০ টাকা বেড়েছিল। পরের দিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর, ফের এক কেজিতে ১০,০০০ টাকা কমেছিল। বুধবারের পতনের ফলে রুপোর বাজারেও ফের কিছুটা দুর্বলতা দেখা গেল।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

৪০ বছরের পুরনো গৌরব ফেরানোর উদ্যোগ! বক্সার জঙ্গলে রাজ করতে আনা হচ্ছে বাঘিনী

বাঘশূন্য বক্সার জঙ্গলে ফের বাঘের সংসার গড়ার প্রস্তুতি শুরু। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভে আনার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। সেই কাজের জন্য ইতিমধ্যেই ১৫ জনের একটি বিশেষ দল বিহারে পৌঁছেছে। বাঘিনীকে নিরাপদে নিয়ে আসার জন্য বিশেষ আম্বুল্যান্স এবং খাঁচাও সঙ্গে পাঠানো হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাঘিনীকে ছেড়ে দেওয়া হবে। তার আগে বাঘিনীকে বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। বন দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের আগে ঘুমপাড়ানি গুলি প্রয়োগ করে বাঘিনীকে কাবু করা হবে। এরপর বিশেষ নিরাপত্তার মধ্যে তাকে বক্সার দিকে নিয়ে আসা হবে।বাঘিনীকে নিয়ে আসার সময় তৈরি করা হবে সবুজ করিডর। অর্থাৎ যাতায়াতের পথে যাতে কোনও ধরনের বাধা বা বিলম্ব না হয়, সেই ব্যবস্থা করা হবে। বক্সা টাইগার রিজার্ভে পৌঁছনোর পর সরাসরি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে না তাকে। প্রথমে বিশেষ ভাবে তৈরি এনক্লোজারে রাখা হবে। সেখানে কয়েক দিন তার গতিবিধি, শারীরিক অবস্থা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি নজরে রাখা হবে।এরপর সবকিছু স্বাভাবিক থাকলে ২ অক্টোবর বাঘিনীকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাঘিনীকে জঙ্গলে ছাড়ার এই বিশেষ অনুষ্ঠান হবে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। সেখানে সাধারণ মানুষের জন্যও অনুষ্ঠান দেখার ব্যবস্থা থাকবে। জঙ্গলের ভিতরে বাঘিনীকে ছেড়ে দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে দেখানো হবে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ।বনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২ অক্টোবর বাল্মীকি টাইগার রিজার্ভের বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। জঙ্গলে বাঘিনী ছাড়ার দৃশ্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারবেন।বক্সা টাইগার রিজার্ভের সঙ্গে বাঘের ইতিহাস অবশ্য বেশ পুরনো। ১৯৮২ সালে আলিপুরদুয়ারের এই বনাঞ্চল দেশের ১৫তম বাঘ সংরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃতি পায়। সেই সময় বক্সার জঙ্গলে ২০টিরও বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। পাহাড় এবং সমতল মিলিয়ে প্রায় ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল বনাঞ্চল।কিন্তু সময়ের সঙ্গে বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা কমতে কমতে একসময় শূন্যে পৌঁছয়। বর্তমানে বক্সা টাইগার রিজার্ভে স্থায়ী ভাবে বসবাসকারী কোনও বাঘ নেই। যদিও গত কয়েক বছরে ভুটানের দিক থেকে বক্সার জঙ্গলে বাঘের যাতায়াতের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। ফলে বাঘের জন্য বক্সার জঙ্গল এখনও উপযুক্ত আবাসস্থল কি না, তা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন বনকর্তারা।এই পরিস্থিতিতে বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাইরে থেকে বাঘ এনে তাদের বংশবৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে বাঘের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে বন দপ্তরের। সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনী আনা হচ্ছে।এখন নজর ২ অক্টোবরের দিকে। বিশেষ দল, খাঁচা, আম্বুল্যান্স এবং নিরাপত্তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বাঘিনী বক্সার পরিবেশে কী ভাবে মানিয়ে নেয় এবং ভবিষ্যতে সেখানে বাঘের স্থায়ী প্রজনন সম্ভব হয় কি না, তার উপরই এই উদ্যোগের পরবর্তী সাফল্য অনেকটাই নির্ভর করবে।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিদেশ

মক্কা কি সত্যিই নিশানায়? ড্রোন হামলার দাবি নিয়ে মুখোমুখি সৌদি ও হাউথি

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি এবং সৌদি আরবের সংঘাতকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সৌদির দাবি, মঙ্গলবার পবিত্র শহর মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। তবে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য, মক্কার আকাশসীমায় ঢোকার আগেই ড্রোনটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কড়া উদ্বেগ জানিয়েছে ভারত।সৌদির দাবি অনুযায়ী, হাউথিরাই ওই ড্রোন হামলা চালিয়েছিল। গত প্রায় এক দশকের মধ্যে মক্কার পবিত্র তীর্থক্ষেত্রকে ঘিরে এমন হামলার অভিযোগ এই প্রথম বলে দাবি করা হয়েছে। তবে ড্রোনটি মক্কার ঠিক কতটা কাছে পৌঁছেছিল, সে বিষয়ে সৌদির তরফে নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।সৌদির এই দাবি অবশ্য সরাসরি খারিজ করেছে হাউথিরা। বুধবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাঁদের লক্ষ্য ছিল সৌদির তেলের ভাণ্ডার এবং সামরিক ঘাঁটি। তাঁর বক্তব্য, সেই লক্ষ্যগুলি মক্কা থেকে অনেক দূরে অবস্থিত। মক্কাকে নিশানা করে হামলার যে দাবি সৌদি করেছে, তা মিথ্যা বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।এর ফলে মক্কার কাছে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে। সৌদি বলছে, হাউথির ড্রোন মক্কার দিকে এগিয়েছিল এবং আকাশেই সেটিকে ধ্বংস করা হয়েছে। অন্য দিকে হাউথির দাবি, তাদের লক্ষ্য ছিল মক্কা থেকে দূরে সৌদির তেল ও সামরিক পরিকাঠামো।এই ঘটনার পর মক্কার নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে মক্কার ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে পবিত্র শহরের কাছাকাছি কোনও সামরিক হামলার অভিযোগ স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক স্তরে উদ্বেগ তৈরি করেছে।মক্কার কাছে ড্রোন হামলার অভিযোগের তীব্র নিন্দা করেছে ভারত। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলা এবং সাধারণ নাগরিক ও বেসামরিক পরিকাঠামোকে বিপদের মধ্যে ফেলার যে কোনও প্রচেষ্টার কড়া নিন্দা করেছে ভারত।রণধীর আরও বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কারণে মক্কার কাছাকাছি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ওই অঞ্চলে দ্রুত শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসার আশাও প্রকাশ করেছে ভারত।অন্য দিকে, হাউথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের মাত্রাও ক্রমশ বাড়ছে। সৌদির পশ্চিম উপকূল লক্ষ্য করে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ রয়েছে। তার মধ্যেই মক্কার কাছে ড্রোন হামলার দাবি নতুন করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।তবে মক্কার কাছে ড্রোনটি ঠিক কোথা থেকে এসেছিল, তার লক্ষ্য কী ছিল এবং সৌদির দাবি অনুযায়ী সেটি কতটা কাছে পৌঁছেছিল, সে বিষয়ে দুই পক্ষের বক্তব্য এক নয়। ফলে ঘটনার পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। এ নিয়ে সৌদি আরব ও হাউথিদের পাল্টাপাল্টি দাবির মধ্যেই নজর রয়েছে পরবর্তী পরিস্থিতির দিকে।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

প্রতীক না মিললে প্রচারেই যাবেন না মমতা? নন্দীগ্রাম-রেজিনগর ভোটের আগে বড় বার্তা

পুজোর আগেই রাজ্যে ফের ভোটের দামামা। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল কংগ্রেসের অন্দরের প্রতীক-জট নিয়ে বাড়ছে জল্পনা। তার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সূত্রের খবর, দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি প্রচারে যাবেন না। যদিও এটি এখনও তাঁর প্রকাশ্য ঘোষণা নয়। ফলে উপনির্বাচনের প্রচারে মমতার ভূমিকা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূলের দুই শিবির আলাদা ভাবে প্রার্থী দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরও দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। ফলে একই দলের দুই শিবিরের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।প্রতীক নিয়ে এই টানাপড়েনের মধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে দুই পক্ষের একাধিক দফায় আলোচনা হয়েছে। কমিশনের কাছে দুই শিবিরই নিজেদের দাবি ও নথি জমা দিয়েছে। কিন্তু জোড়াফুল প্রতীক শেষ পর্যন্ত কার হাতে থাকবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে মনোনয়ন পর্বের পাশাপাশি প্রতীক নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।এই পরিস্থিতিতে রেজিনগরের কালীঘাট শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছেন বলে সূত্রের খবর। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন, প্রতীক নিয়ে জট না কাটলে মমতা প্রচারে আসবেন না বলে তাঁকে জানানো হয়েছে। এই বক্তব্যের পরই মমতার প্রচার নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।অন্যদিকে, ঋতব্রত শিবিরের প্রার্থীদের মনোনয়ন ঘিরে একাধিক পরিচিত নেতাকে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। নন্দীগ্রামে ওই শিবিরের প্রার্থী মহম্মদ এতেসামূল হকের মনোনয়ন কর্মসূচিতেও দলীয় নেতাদের উপস্থিতি ছিল। ফলে দুই শিবিরের সাংগঠনিক তৎপরতা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।কালীঘাট শিবিরের নন্দীগ্রাম প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন ঘিরে জেলার নেতাদের উপস্থিতি তুলনামূলক ভাবে কম ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। তবে এই উপস্থিতির ভিত্তিতে দলের চূড়ান্ত প্রচার কৌশল সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যায় না।এরই মধ্যে নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে বিজেপিও প্রচার শুরু করেছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নন্দীগ্রামে দলের প্রার্থীর হয়ে মনোনয়ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি উপনির্বাচনে তৃণমূলের ফল নিয়ে নিজের দাবি জানিয়েছেন। তবে সেটি তাঁর রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে।নন্দীগ্রাম আসনটি বরাবরই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ লড়াই হয়েছিল। পরবর্তী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়ী হয়ে পরে আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। রেজিনগরেও একই ভাবে বিধায়ক পদ খালি হওয়ায় উপনির্বাচন হচ্ছে।এখন মূল নজর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। জোড়াফুল প্রতীক কোন শিবির পাবে, দুই পক্ষকে একই প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না, নাকি অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবেতা এখনও স্পষ্ট নয়। সেই সিদ্ধান্তের সঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের লড়াইয়ের সমীকরণও বদলাতে পারে।সব মিলিয়ে ৬ অক্টোবরের ভোটের আগে তৃণমূলের প্রতীক-জট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নামা না-নামা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। কমিশনের সিদ্ধান্ত এবং দুই শিবিরের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

‘রাক্ষুসে’ গঙ্গার গ্রাসে ভূতনি! ত্রাণের আশায় টিনের ডোঙা নিয়ে ছুটছেন বানভাসিরা

রাক্ষুসে গঙ্গার জলে কার্যত জলবন্দি মালদহের ভূতনির বিস্তীর্ণ এলাকা। যেদিকে তাকানো যাচ্ছে, শুধু জল আর জল। কোথাও ঘরবাড়ি ডুবে গিয়েছে, কোথাও আবার বাড়ির একতলা পর্যন্ত জলমগ্ন। বহু পরিবার উঁচু রাস্তার ধারে কিংবা বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছে। খাবার বলতে ভরসা ত্রাণের সামগ্রী। আর সেই ত্রাণ আসার খবর পেলেই টিনের তৈরি ডোঙা নিয়ে ছুটে আসছেন বানভাসি মানুষজন।বুধবার ভূতনি সেতুর কাছে ত্রাণ পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্তের জলবন্দি এলাকা থেকে ডোঙা নিয়ে ছুটে আসেন বহু মানুষ। মহিলা এবং শিশুরাও সেই ভিড়ে ছিলেন। চিঁড়ে, গুড়ের মতো শুকনো খাবার সংগ্রহের জন্য জল পেরিয়ে ভূতনি সেতুর কাছে পৌঁছন তাঁরা। ত্রাণ নিয়ে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সেখানে পৌঁছতেই জলবন্দি এলাকার মানুষ ডোঙা নিয়ে তাঁদের দিকে এগিয়ে আসেন।মালদহ জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের মতো ত্রাণ নিয়ে বড় ধরনের কাড়াকাড়ির পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে নৌকার সাহায্যেই দুর্গত এলাকায় পৌঁছতে হচ্ছে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে।জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বানভাসি এলাকায় ১১টি ত্রাণশিবির এবং ১৫টি লঙ্গরখানা চালু করা হয়েছে। দুর্গত মানুষের কাছে খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে একশোর বেশি নৌকা কাজে নামানো হয়েছে। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরও উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করা হয়েছে।মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ত্রাণ এবং পানীয় জলের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি রামকৃষ্ণ মিশন, রেডক্রস এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। দূরবর্তী গ্রামগুলিতে ত্রাণ পৌঁছনোর কাজ আরও দ্রুত করতে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিশেষ ত্রাণ দফতর চালু করেছে জেলা প্রশাসন।তবে দুর্গতদের একাংশের অভিযোগ, প্রত্যন্ত এলাকার সব জায়গায় এখনও নিয়মিত ত্রাণ পৌঁছচ্ছে না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় বিধায়ক, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা স্পিডবোট ও নৌকা নিয়ে জলবন্দি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। শুকনো খাবার এবং ওষুধও পৌঁছে দেওয়া হচ্ছে।মালদহের ব্যবসায়ী সংগঠনগুলিও ত্রাণকাজে এগিয়ে এসেছে। জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে চাল, ডাল, চিঁড়ে, মুড়ি, পানীয় জল এবং মশারি-সহ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে তিনটি বড় ট্রাক মানিকচকে পাঠানো হয়েছে।বন্যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের উদ্ধারে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলবন্দি এলাকা থেকে ১৮০ জনেরও বেশি অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হয়েছে।ভূতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েতে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কিন্তু তাতে মানুষের দুর্ভোগ কমেনি। এখনও প্রায় দেড় লক্ষ মানুষ বন্যার জলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। বহু গ্রাম জলবন্দি। কোথাও ১০ থেকে ১২ ফুট পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। আবার কোথাও বাড়ির একতলা পর্যন্ত জলে ডুবে গিয়েছে।উঁচু জায়গা এবং বাড়ির ছাদে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবার। দুর্গত মানুষের সঙ্গে দেখা করতে নিয়মিত এলাকায় ঘুরছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। সিভিল ডিফেন্সের দুই আধিকারিককে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা খোঁজ নেন। কয়েকটি এলাকায় বানভাসিরা ত্রাণ না পাওয়ার অভিযোগও জানিয়েছেন। দ্রুত তাঁদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক।সব মিলিয়ে ভূতনির বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও জলযন্ত্রণা এখনও কাটেনি। ঘরবাড়ি হারিয়ে উঁচু রাস্তা ও ছাদে আশ্রয় নেওয়া মানুষের কাছে এখন সবচেয়ে বড় ভরসা ত্রাণ। আর সেই ত্রাণের আশাতেই জল পেরিয়ে ডোঙা নিয়ে ছুটছেন ভূতনির বানভাসিরা।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
কলকাতা

মমতার সেই মন্তব্য নিয়ে হাই কোর্টে মামলা, বুধবার এল বড় রায়! কী বলল আদালত?

গত ২ জুন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলাই খারিজ করে দিল হাই কোর্ট।মামলাটি শুনেছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। এর আগে ১ সেপ্টেম্বর মামলার শুনানিতে মমতার মন্তব্য নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য। রাজ্যের রিপোর্টে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এরপরই মামলাটি খারিজ করে দেয় আদালত।গত ২ জুন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনা প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন মমতা। তিনি সরাসরি কারও নাম নেননি। তবে তাঁর মন্তব্য বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেছিল বলে অনেকে মনে করেছিলেন। সেই মন্তব্য নিয়েই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন অভ্রতনু সরকার।মামলাটি আদালতে ওঠার পর শুরু থেকেই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। আগের শুনানিতে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ প্রশ্ন তুলেছিল, কোনও রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে এই ধরনের মামলা কী ভাবে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করা যায়। আদালত জনস্বার্থ মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল।এর পরেই মমতার মন্তব্য নিয়ে রাজ্যের রিপোর্ট চায় হাই কোর্ট। বুধবার সেই রিপোর্ট জমা পড়ে। রাজ্যের বক্তব্য ছিল, ওই মন্তব্যের মধ্যে এমন কোনও বিষয় পাওয়া যায়নি, যা আদালতগ্রাহ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। রাজ্যের এই রিপোর্টের পরই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।মামলাটি খারিজ হওয়ার ফলে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের ঘটনা নিয়ে করা মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার আইনি পর্ব আপাতত শেষ হল। তবে ওই মন্তব্য ঘিরে যে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে সেই সময় থেকেই আলোচনা চলছিল।

সেপ্টেম্বর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal