• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Kolkata

কলকাতা

চাঁদনি চক থেকে রবীন্দ্রসদন, মেট্রোয় তরুণীর সঙ্গে কী ঘটল? শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় কলকাতা

কলকাতা মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগ, মেট্রোর কামরায় ভিড়ের মধ্যে তাঁর পিছনে দাঁড়িয়ে তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেন ওই ব্যক্তি। শুধু তা-ই নয়, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল বলেও দাবি করেছেন তিনি। তরুণীর চিৎকার ও অন্য যাত্রীদের প্রতিবাদের মুখে রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান অভিযুক্ত। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।তরুণীর অভিযোগ অনুযায়ী, বুধবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। তাঁর গন্তব্য ছিল কবি নজরুল স্টেশন। এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রোয় ওঠেন অভিযুক্ত ব্যক্তি। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়েছিলেন তরুণী। সেই সময় তাঁর পিছনে এসে দাঁড়ান ওই ব্যক্তি।অভিযোগ, কিছুক্ষণ পরেই পিছন থেকে অস্বাভাবিক ভাবে তাঁকে স্পর্শ করা হচ্ছে বলে বুঝতে পারেন তরুণী। প্রথমে প্রতিবাদ করেন তিনি। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বরং ওই ব্যক্তির আচরণ আরও অশালীন হয়ে ওঠে। ঘুরে তাকাতেই অভিযুক্তের প্যান্টের চেন খোলা অবস্থায় দেখতে পান তরুণী। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে অশালীন আচরণ করছিলেন।তরুণীর চিৎকার শুনে কয়েক জন যাত্রী এগিয়ে আসেন। অভিযোগ, অভিযুক্ত তখন একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করেন। যাত্রীরা প্রতিবাদ শুরু করতেই রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান তিনি। অভিযুক্ত যাতে পালাতে না পারেন, তার জন্য অন্য যাত্রীদের সাহায্যও চান তরুণী। কিন্তু তার আগেই স্টেশন ছেড়ে চলে যান ওই ব্যক্তি।তরুণীর দাবি, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে নেমে সেখানকার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। কিন্তু তাঁর দাবি, সেই সময় প্রয়োজনীয় সাহায্য পাননি। এরপর বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তরুণীকে সঙ্গে নিয়ে মেট্রোর বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রথমে রবীন্দ্রসদন স্টেশনে গিয়ে ফুটেজ পরীক্ষা করেন তদন্তকারীরা। পরে চাঁদনি চক ও এসপ্ল্যানেড স্টেশনের ফুটেজও দেখা হয়। শেষে ফের রবীন্দ্রসদন স্টেশনের ফুটেজ খতিয়ে দেখা হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণী জানিয়েছেন, এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ভিড় বেড়ে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। মহিলাদের আসনের সামনে দাঁড়িয়ে থাকার সময় পিছনে অস্বাভাবিক কিছু ঘটছে বলে তাঁর মনে হয়েছিল। ঘুরে তাকিয়ে দেখেন, এক ব্যক্তির হাত তাঁর পিঠ থেকে ধীরে ধীরে নেমে আসছে। সেই সময়ই ওই ব্যক্তির প্যান্টের চেন খোলা দেখতে পান তিনি।তরুণীর আরও দাবি, কয়েক জন যাত্রী অভিযুক্তকে ঘিরে ধরেছিলেন। তিনি প্লাস্টিক দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করছিলেন। পরে প্লাস্টিকটি হাত থেকে পড়ে যায়। যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও রবীন্দ্রসদন স্টেশনে নেমে পালিয়ে যান ওই ব্যক্তি।তরুণী জানিয়েছেন, ঘটনার সময় তাঁর ব্যাগের ভিতরে ফোন থাকায় ছবি বা ভিডিয়ো তুলে রাখতে পারেননি। ফলে অভিযুক্তের ছবি সংগ্রহ করাও সম্ভব হয়নি। তবে এক মহিলা যাত্রী তাঁকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে আগেও একই ধরনের আচরণ করতে দেখেছেন তিনি।ভিড়ের মধ্যে মেট্রোয় এমন অভিযোগ সামনে আসায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আপাতত সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

হানিমুনে গিয়ে ক্যাম্পফায়ারের আগুনে ঝলসে গিয়েছিলেন! দীর্ঘ লড়াই শেষে মৃত্যু নিকিতার

শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। বিয়ের পর স্বামীর সঙ্গে হানিমুনে সিটংয়ে গিয়ে ক্যাম্পফায়ার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন নিকিতা। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হল না।পরিবার সূত্রে খবর, চার দিন আগে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতার শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠায় তাঁকে সেখান থেকে সরিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মৃত্যু হয় তাঁর।দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত জুলাই মাসে বিয়ে করেছিলেন সৌভিক দাস ও নিকিতা সাহা। নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে গত ১৩ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় সিটংয়ে গিয়েছিলেন নিকিতা। সেখানে একটি হোমস্টেতে ছিলেন তাঁরা। রাতে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সময় আগুনের তাপ বাড়ানোর জন্য হোমস্টের এক কর্মচারী আগুনে থিনার ঢেলে দেন। আর তার পরেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে যান নিকিতা।পরিবারের দাবি, ওই সময় হোমস্টের এক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। তাঁর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।নিকিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাঁর জ্যাঠু সুজিত কুমার সাহা বলেন, একটা হোমস্টের জন্য একটা মেয়ের জীবন চলে গেল। কী করে কোনও নিরাপত্তা ছাড়াই ওই থিনার ঢালল! ওদের শাস্তি চাই।আট বছরের প্রেমের পর বিয়ে, তার পর নতুন জীবনের স্বপ্ন নিয়ে হানিমুনে যাওয়া। কিন্তু সিটংয়ের সেই আনন্দের সফরই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনল। দীর্ঘ লড়াইয়ের পর আর বাড়ি ফেরা হল না নিকিতার।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

‘হাসপাতালে গুন্ডামি বরদাস্ত নয়’, আট ইন্টার্নের বিক্ষোভ ঘিরে কলকাতা মেডিক্যালকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এই আন্দোলনের নেপথ্যে বামেদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল চত্বরে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। প্রয়োজন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন, প্রশাসনের তরফে সব রকম সাহায্য করা হবে। হাসপাতালে গুন্ডামি বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়। স্পষ্ট বলে দিচ্ছি, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে। পুলিশ যা করার করবে।শুধু কলকাতা মেডিক্যাল কলেজ নয়, কলেজ স্ট্রিটের অশান্তি নিয়েও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটে জেতার ক্ষমতা নেই বলেই বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে বামেরা।উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। তাঁদের দেহ নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সেই সময় হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন কয়েক জন জুনিয়র চিকিৎসক। সাংবাদিক বৈঠক করে তাঁদের অভিযোগ ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটলে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করার মতো পর্যাপ্ত পরিকাঠামো এই শতাব্দীপ্রাচীন হাসপাতালে নেই।কর্মরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এ ধরনের মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গ বলে মনে করেছে স্বাস্থ্য দফতর। সেই কারণে মঙ্গলবার আট জন জুনিয়র চিকিৎসককে শোকজ করা হয়। এর পরেই বুধবার সকাল থেকে প্রতিবাদে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা।বিক্ষোভকারীদের প্রশ্ন, ঠিক কী কারণে তাঁদের আট সহপাঠিকে শোকজ করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি, যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কমিটির রিপোর্টও দেখতে চান তাঁরা। এই দাবিতে কলেজ কাউন্সিলের বৈঠক হয়। অন্য দিকে, অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান পড়ুয়ারা।বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, কলেজের সুপার তাঁদের জানিয়েছেন, স্বাস্থ্যভবনের নির্দেশেই আট জনকে শোকজ করা হয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের চাপেই এই পদক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।এ দিকে, অধ্যক্ষকে কেন ঘেরাও করা হবে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে সংঘাতে জড়ান এবিভিপির সদস্যরা। ফলে নতুন করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। সব মিলিয়ে আট ইন্টার্নকে শোকজের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি অব্যাহত। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

নভেম্বর ১৮, ২০২৬
কলকাতা

কলকাতা মেডিক্যালে দিনভর বিক্ষোভ, ঘেরাও অধ্যক্ষ! জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

এক দিকে কলেজ কাউন্সিলের বৈঠক, অন্য দিকে দফায় দফায় জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এবিভিপির সদস্যদের সংঘাত। সব মিলিয়ে বুধবার দিনভর উত্তপ্ত থাকল কলকাতা মেডিক্যাল কলেজ। দীর্ঘক্ষণ অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারী পড়ুয়ারা। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্রতিবাদের রাস্তা কখনও ঘেরাও হতে পারে না। তাঁদের তো লিখিত জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।বুধবার সকাল থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে স্বাস্থ্য দফতরের একটি শোকজ নোটিস। দুর্গাপুজোর সপ্তমীর দিন প্রতিমা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৯ জনের। মৃতদের দেহ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। সেই সময় কয়েক জন জুনিয়র চিকিৎসক সাংবাদিক বৈঠক করে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের দাবি ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটলে জরুরি পরিস্থিতিতে সব রোগীর চিকিৎসা করার মতো যথেষ্ট পরিকাঠামো কলকাতা মেডিক্যালে নেই।এর পরেই ওই মন্তব্যের জেরে আট জন জুনিয়র চিকিৎসককে শোকজ করে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার তাঁদের কাছে শোকজের নোটিস পাঠানো হয়। স্বাস্থ্য দফতরের বক্তব্য, কর্মরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এ ধরনের মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গের সামিল।শোকজের খবর সামনে আসতেই বুধবার সকাল থেকে প্রতিবাদে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রশ্ন, ঠিক কী কারণে আট জনকে শোকজ করা হল, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি, যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে, সেই কমিটির রিপোর্টও দেখতে চান তাঁরা।এই পরিস্থিতিতে বৈঠকে বসে কলকাতা মেডিক্যাল কলেজ কাউন্সিল। অন্য দিকে, অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান পড়ুয়ারা। বিক্ষোভের মধ্যে প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এবিভিপির সদস্যদের সংঘাতের ঘটনাও ঘটে। ফলে কলেজ চত্বরে উত্তেজনা আরও বাড়ে।বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে ইন্টার্ন চিকিৎসকেরা দাবি করেন, কলেজের সুপার তাঁদের জানিয়েছেন, স্বাস্থ্যভবনের নির্দেশেই আট জনকে শোকজ করা হয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের চাপেই এই পদক্ষেপ করতে হয়েছে বলে তাঁদের অভিযোগ।অন্য দিকে, এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় বলেন, অধ্যক্ষ প্রয়োজন মনে করেছেন বলেই ইন্টার্নদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তাঁর দাবি, গোটা প্রক্রিয়া জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশিকা মেনেই করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের ঘেরাও কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, প্রতিবাদ করার অধিকার থাকলেও তার জন্য কাউকে ঘেরাও করা যায় না।

নভেম্বর ১৮, ২০২৬
কলকাতা

জাল নথি বানিয়ে কলকাতায় বসবাস! শিয়ালদহের কাছে গ্রেপ্তার আফগান নাগরিক, উদ্ধার একাধিক পরিচয়পত্র

জাল পরিচয়পত্র তৈরি করে কলকাতায় বসবাসের অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মঙ্গলবার কলকাতা পুলিশের সাহায্যে শিয়ালদহের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন মধ্যপ্রদেশ পুলিশের আধিকারিকেরা।পুলিশ জানিয়েছে, ধৃতের আসল নাম মির আহমেদ জার। তবে কলকাতায় সে আয়ুব খান নামে পরিচয় দিত। সেই নামেই একাধিক জাল পরিচয়পত্র তৈরি করে বসবাস করছিল বলে অভিযোগ। ২০১৫ সালে প্রথমবার ভারতে আসে সে। পরে ২০১৭ সালে দ্বিতীয়বার এ দেশে আসে। কখনও মধ্যপ্রদেশের জব্বলপুরে, আবার কখনও কলকাতায় থাকত সে।ধৃতের কাছ থেকে একাধিক নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে উত্তর শহরতলির ভাটপাড়া পুরসভার শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং গাড়ি চালানোর লাইসেন্স। বিশেষ নিবিড় সংশোধনের তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল। এর পর ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনও করেছিল সে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে পাঁচজন আফগান নাগরিককে গ্রেপ্তার করেছিলেন সে রাজ্যের গোয়েন্দারা। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগ রয়েছে। তাঁদের জেরা করেই আয়ুব খানের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই কলকাতায় পৌঁছন তাঁরা।এর পর মঙ্গলবার আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে অভিযান চালানো হয়। শিয়ালদহের কাছে একটি বাড়িতে থাকা ডেরা থেকেই গ্রেপ্তার করা হয় মির আহমেদ জারকে। এই জাল পরিচয়পত্র তৈরির পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৮, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
কলকাতা

ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! ৯২ জন যাত্রী নিয়ে উড়ানের আগেই বড় বিপত্তি

ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! উড়ানের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলটের কাছে আসে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা। এর পরেই বিমানবন্দরে হইচই পড়ে যায়। দ্রুত বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট নিরাপত্তা এলাকায়। নামিয়ে দেওয়া হয় বিমানে থাকা যাত্রীদেরও। শুরু হয় তল্লাশি। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। ওই বিমানে ৯২ জন যাত্রী ছিলেন। সকলেই নিজেদের আসনে বসে পড়েছিলেন। বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন চালকও। সেই সময় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাইলটের কাছে একটি বিশেষ সতর্কবার্তা আসে। জানানো হয়, ওই বিমানে হাইজ্যাকের আশঙ্কা রয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা দেখতে পাওয়া যায়। এ ছাড়াও বিমানের ভিতরে একটি হুমকির চিরকুট উদ্ধার হয়েছে বলে খবর। এর পরেই উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় নিয়ে যাওয়া হয়। যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দরেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। বিমানটিকে নিরাপত্তা এলাকায় নিয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি। বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা।কী ভাবে বিমানের ভিতরে ওই হুমকির চিরকুট এল? বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কী ভাবে সেটি বিমানে পৌঁছল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সত্যিই কোনও বিপদের আশঙ্কা রয়েছে, নাকি নিছকই ভয় দেখানোর জন্য এই কাজ করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে খবর লেখা পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা।

নভেম্বর ১১, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির দাপট! কলকাতায় এক রাতেই গ্রেপ্তার ৫৯২, কী কী বাজেয়াপ্ত করল পুলিশ?

দুর্গাপুজোর চোরবাগান কাণ্ডের পর কালীপুজোর মণ্ডপ নিয়েও সতর্ক ছিল প্রশাসন। বায়ুদূষণ রুখতে বাজি ফাটানোর ক্ষেত্রেও জারি করা হয়েছিল একাধিক নিয়ম। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজি। কিন্তু সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর সন্ধ্যা থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় নিষিদ্ধ বাজির দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শব্দবাজির তাণ্ডবও। তবে অভিযানে পিছিয়ে থাকেনি পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণের অভিযোগে কালীপুজোর রাতে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, দীপাবলির রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে, অভব্য আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৮৭ জনকে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা ৫৯২। অভিযানে ২৩৮.৬ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬ লিটার মদ।শুধু বাজি ফাটানোই নয়, কালীপুজোর রাতে শহরের রাস্তাতেও কড়া নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ। বিশেষ করে বেপরোয়া বাইক ও গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রবিবার রাতেই ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তবে প্রশাসনের এত কড়াকড়ির পরেও শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বহু মানুষ। কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির শব্দে অতিষ্ঠ হয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন একাধিক নেতা-নেত্রী ও সমাজকর্মী। কলকাতা পুলিশকে উল্লেখ করে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, কখন থামবে এই শব্দের দাপট? ঘুমোতে পারছি না। তাঁর এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা।নিষিদ্ধ বাজির ব্যবহার বন্ধ করতে কালীপুজোর রাতে কলকাতা পুলিশের গাড়িতে চেপে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নজরদারি চালান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোথাও যাতে শব্দবাজি ফাটানো না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।কিন্তু এত অভিযান, গ্রেপ্তারি এবং প্রশাসনিক সতর্কতার পরেও কেন বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ বাজির ব্যবহার? প্রতি বছরই কালীপুজো ও দীপাবলির রাতে শব্দবাজির দাপটে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় পরিবেশও। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও এই ছবি বদলাচ্ছে না কেন, সেই প্রশ্নই ফের সামনে এল। পরিবেশ বাঁচাতে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও যে জরুরি, কালীপুজোর রাতের ঘটনা ফের তা মনে করিয়ে দিল।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর রাতে বাজির তাণ্ডব! কলকাতার বাতাসে বিষ, একিউআই পৌঁছল ৬১০-এ

কালীপুজোর রাতে বাজির দাপটে কার্যত ধোঁয়ায় ঢেকে গেল কলকাতা। বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা থাকলেও তা মানা হল না বলেই অভিযোগ। বাজি ফাটানোর সময় বেঁধে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজিও। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ অমান্য করেই রাতভর চলল বাজি ফাটানো। তার জেরেই কলকাতা ও হাওড়ার বাতাসে বাড়ল দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই খারাপ যে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার বায়ুর গুণমান সূচক প্রায় ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়। কোনও কোনও এলাকায় তা ছাড়িয়ে যায় ৬০০-ও। ফলে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে।শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছিল। রবিবার পরিস্থিতি আরও খারাপ হয়। গত বৃহস্পতিবার কলকাতার বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-র মধ্যে। কিন্তু রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তা বেড়ে ২০০-তে পৌঁছে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাত ১টা নাগাদ শহরের বায়ুর গুণমান সূচক প্রায় ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়।কালীপুজোর রাতে বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। অন্য দিকে, পিএম ১০-এর মাত্রা পৌঁছেছিল ৩৫৪ মাইক্রোগ্রামে। এই দুই ধরনের ধূলিকণাই মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষের ক্ষেত্রে দূষণের প্রভাব আরও বেশি হতে পারে। রাত যত বেড়েছে, ততই ধোঁয়াশায় ঢেকেছে শহরের আকাশ।দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল উত্তর কলকাতার একাধিক এলাকায়। রাত ২টোর পরিসংখ্যান অনুযায়ী, কাঁকুড়গাছিতে বায়ুর গুণমান সূচক পৌঁছে যায় ৬১০-এ। মানিকতলায় ছিল ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। তালতলায় ৪৬৯, কাশীপুরে ৪৯০, লেবুতলায় ৪৯১, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯-এ পৌঁছয় দূষণের মাত্রা।বিধাননগরেও পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক। সেখানে বায়ুর গুণমান সূচক বেড়ে ৪৯০-এ পৌঁছে যায়। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম, এলগিন রোড, হেস্টিংস এবং ময়দান এলাকায় দূষণের মাত্রা ছিল ৪৫০ থেকে ৫০০-র মধ্যে।দক্ষিণ কলকাতার বাতাসও বাদ যায়নি দূষণের হাত থেকে। বালিগঞ্জে বায়ুর গুণমান সূচক ছিল ৪৭৪। লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ রেকর্ড করা হয়। অর্থাৎ, শহরের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই দূষণের প্রভাব পড়েছে।তবে এই পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। কলকাতার বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক জায়গায় পৌঁছলেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় জায়গা হয়নি এই শহরের। তবে তাতে শহরের দূষণ নিয়ে উদ্বেগ কমছে না। কালীপুজোর রাতে বাজি ফাটানোর ফলে যে ভাবে বাতাসের গুণমান খারাপ হয়েছে, তাতে প্রশাসনের নজরদারি এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

ছাদে বাজি ফাটালেই হাজির আধিকারিকরা! কলকাতায় দূষণ রুখতে বড় পদক্ষেপ

কলকাতায় বায়ুদূষণ ও শব্দদূষণ রুখতে আরও কড়া পদক্ষেপ করল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শহর এবং আশপাশের এলাকায় নজরদারির জন্য রাস্তায় নামানো হয়েছে ছটি বিশেষ দল। সল্টলেক থেকে যাদবপুর, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পর্ষদের আধিকারিকরা। কোথাও নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা। নিয়ম ভাঙার অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করার প্রস্তুতি রয়েছে।নজরদারির কাজে আধুনিক শব্দ মাপার যন্ত্র ব্যবহার করছেন বিশেষ দলগুলির সদস্যরা। কোনও এলাকায় বাজির শব্দ বেশি হচ্ছে কি না, তা ঘটনাস্থলেই পরীক্ষা করা হচ্ছে। শব্দের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।সল্টলেকে নজরদারির সময় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ দলের সঙ্গে ছিল সংবাদমাধ্যমের প্রতিনিধি দল। সেখানে দেখা যায়, কোনও বাড়ির ছাদ থেকে অতিরিক্ত শব্দে বাজি ফাটানোর খবর পেলে সরাসরি সেখানে পৌঁছে যাচ্ছেন আধিকারিকরা। বহুতলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। বাজি ফাটানো বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে চলার জন্য সতর্কও করা হচ্ছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটানো যাবে। তবে রাত ১০টার পর শব্দবাজি ফাটানো বা শব্দদূষণ সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।উৎসবের মরসুমে শহরের পরিবেশ ও সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কলকাতার বিভিন্ন এলাকায় ছটি মোবাইল দলের টহল চলবে। কোথাও নিয়ম ভাঙা হচ্ছে কি না, সে দিকে নজর রাখবেন আধিকারিকরা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

দিল্লির মতোই কি দমবন্ধ হবে কলকাতার বাতাস? কালীপুজোর আগেই ভয় ধরাচ্ছে দূষণের পরিসংখ্যান!

দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। এবার কি দিল্লির মতোই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে চলেছে কলকাতা? কালীপুজোর আগেই শহরের বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। কলকাতা, হাওড়া-সহ একাধিক এলাকার বাতাসে বাড়ছে বিষাক্ত ধূলিকণার পরিমাণ। দূষণের মানচিত্রে একাধিক জায়গায় দেখা যাচ্ছে লাল সংকেত। ফলে কালীপুজোর রাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।কালীপুজোর দুদিন আগে থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর এবং সল্টলেকের বাতাসে দূষণের পরিমাণ ছিল উদ্বেগজনক। শনিবার রাতে পরিস্থিতি আরও খারাপ হয়। নতুন করে আরও কয়েকটি এলাকায় দূষণের মাত্রা বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়।শনিবার রাতে হাওড়ার ঘুসুরিতে বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা পৌঁছয় ৩৫০-এ। সল্টলেকে এই মাত্রা ছিল ৩৩৬। যাদবপুরে ৩২৬ এবং বালিগঞ্জে ৩২১। বেলুড়েও দূষণের মাত্রা পৌঁছয় ৩১৩-তে।শুক্রবার রাতেও ছবিটা খুব একটা ভাল ছিল না। হাওড়ার ঘুসুরিতে পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৩৯৭। যাদবপুরে তা ছিল ৩১৫ এবং সল্টলেকে ৩০৬। অর্থাৎ, কালীপুজোর আগেই কলকাতা ও আশপাশের একাধিক এলাকার বাতাসের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।কালীপুজোয় বাজি ফাটানো থেকে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে আগেই একাধিক নিয়ম জারি করেছে রাজ্য সরকার। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাজি বিক্রির ক্ষেত্রেও রয়েছে নানা বিধিনিষেধ। কিন্তু সেই নিয়ম কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।এরই মধ্যে আবহাওয়ার পরিস্থিতি নিয়েও চিন্তা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে দূষিত ধূলিকণা সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কালীপুজোর আগেই যদি কলকাতা ও হাওড়ার বাতাসের এই অবস্থা হয়, তা হলে উৎসবের রাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। দিল্লির মতো ভয়াবহ দূষণের পরিস্থিতি এড়ানো যাবে কি না, সেই আশঙ্কাও বাড়ছে।

নভেম্বর ০৮, ২০২৬
কলকাতা

কালীপুজোর আগেই গ্যাস চেম্বার কলকাতা? হাওড়া-সল্টলেকে দূষণের ভয়াবহ ছবি, আরও বাড়বে আশঙ্কা

দিল্লির পথে কি এ বার বাংলা? কালীপুজোর আগেই কলকাতা ও সংলগ্ন এলাকার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বাজি ফাটানো শুরু হতেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। হাওড়া, যাদবপুর ও সল্টলেকের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ অনেকটাই বেড়েছে। কোথাও কোথাও দূষণের মাত্রা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। ফলে কালীপুজো ও দীপাবলির আগে থেকেই চিন্তায় পরিবেশবিদেরা। তাঁদের আশঙ্কা, আগামী দুদিন বাজি পোড়ানোর ফলে দূষণ আরও বাড়তে পারে। তা হলে কি দিল্লির মতোই দূষণের কবলে পড়বে কলকাতা?কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই একাধিক নিয়ম জারি করেছে রাজ্য সরকার। নির্দেশ অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। বাজি বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও শর্ত রাখা হয়েছে। পরিবেশের ক্ষতি কমাতেই এই পদক্ষেপ।কিন্তু সেই সব নিয়মের মধ্যেও পরিস্থিতি যে খুব একটা স্বস্তিদায়ক নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে দূষণের পরিসংখ্যানে। কালীপুজোর আগেই বিভিন্ন এলাকায় বাতাসে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫-এর মাত্রা বিপজ্জনক ভাবে বেড়েছে। এই ধরনের অতি ক্ষুদ্র কণা সহজেই শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে যেতে পারে। ফলে বাড়তে পারে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যা।দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি হাওড়ার ঘুসুরিতে। সেখানে বাতাসে পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা পৌঁছেছে ৩৯৭-এ। যাদবপুরেও ছবিটা উদ্বেগজনক। সেখানে এই সূক্ষ্ম ধূলিকণার সর্বোচ্চ মাত্রা ৩১৫। সল্টলেকের বাতাসও দূষণমুক্ত নয়। সেখানে পিএম ২.৫-এর সর্বোচ্চ মাত্রা ৩০৬।পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে এই সময় বাজি পোড়ানোর প্রবণতা বাড়ে। এখনই যদি দূষণের মাত্রা ৩০০ পার করে যায়, তা হলে উৎসবের দিনগুলিতে তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও কোনও এলাকায় এই মাত্রা ৪০০ ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।তাঁদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে দূষিত কণা সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে বাতাসের গুণমান আরও খারাপ হতে পারে। বাজির ধোঁয়া এবং বাতাসের পরিবর্তিত পরিস্থিতি মিলিয়ে কলকাতা ও আশপাশের এলাকার বাসিন্দাদের সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।অন্য দিকে, দিল্লির পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতি বছরের মতো এ বারও দীপাবলির আগেই রাজধানীর বাতাসে দূষণের মাত্রা চরমে পৌঁছেছে। ৭ নভেম্বর সকাল ১০টা নাগাদ দিল্লির বায়ুর গুণমান সূচক ৫২৫ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায় কার্যকর করা হয়েছে।দিল্লির মতো পরিস্থিতি যাতে কলকাতা বা বাংলার অন্য শহরগুলিতে তৈরি না হয়, এখন সেটাই সবচেয়ে বড় চিন্তা। কালীপুজোর আগে থেকেই দূষণের এই বাড়বাড়ন্ত নতুন করে প্রশ্ন তুলছে বাজি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে।

নভেম্বর ০৭, ২০২৬
কলকাতা

ফুসফুসে আটকে বিশাল চুম্বক, বন্ধ হচ্ছিল শ্বাস! অভিনব কৌশলে ৬ বছরের শিশুর প্রাণ বাঁচালেন কলকাতার চিকিৎসকেরা

ফুসফুসের ভিতরে আটকে গিয়েছিল বড়সড় চুম্বক। ক্রমশ বন্ধ হয়ে আসছিল শ্বাস নেওয়ার পথ। আশঙ্কাজনক অবস্থায় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ছবছরের এক শিশুকে। পরীক্ষা করে দেখা যায়, শিশুটির ডান দিকের ফুসফুসের শ্বাসনালিতে আটকে রয়েছে চুম্বক। শেষ পর্যন্ত অভিনব পদ্ধতিতে সেই চুম্বকই বের করে শিশুটির প্রাণ বাঁচালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। চুম্বক বের করতে ব্যবহার করা হল বিশেষ ভাবে তৈরি আরও একটি ছোট চুম্বক। চিকিৎসকদের দাবি, এই পদ্ধতি অত্যন্ত বিরল।হাসপাতাল সূত্রে খবর, গত ৩ নভেম্বর ওই শিশুকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, পরিস্থিতি বেশ জটিল। ফুসফুসের ডান দিকের শ্বাসনালির ভিতরে আটকে রয়েছে একটি বড় চুম্বক। তার জেরে শিশুটির স্বাভাবিক ভাবে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সাধারণ পদ্ধতিতে চুম্বকটি বের করার চেষ্টা করলে সমস্যা আরও বাড়তে পারত। তাই বিকল্প পদ্ধতির কথা ভাবতে শুরু করেন চিকিৎসকেরা।এর পরেই নেওয়া হয় অভিনব উদ্যোগ। মানিকতলার প্রভাকর কাঁড়ার নামে এক কারিগরের সাহায্যে তৈরি করা হয় প্রায় ৩ মিলিমিটারের একটি বিশেষ চুম্বক। সেটিকে একটি নির্দিষ্ট চিকিৎসার যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়। তার পর ব্রঙ্কোস্কপির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে ফুসফুসের শ্বাসনালিতে পৌঁছে দেওয়া হয় যন্ত্রটি। শেষ পর্যন্ত ছোট চুম্বকের সাহায্যে ভিতরে আটকে থাকা বড় চুম্বকটি বের করে আনতে সক্ষম হন চিকিৎসকেরা।চিকিৎসকদের মতে, এই ধরনের পদ্ধতি অত্যন্ত জটিল। সামান্য ভুলেও শিশুটির শ্বাসনালির ক্ষতি হতে পারত। তাই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। কলকাতার কোনও মেডিক্যাল কলেজে তো বটেই, দেশের অন্য সরকারি বা বেসরকারি হাসপাতালেও এর আগে এমন পদ্ধতি প্রয়োগ হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে চিকিৎসক মহলের একাংশের।এই চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতা মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক চিকিৎসক সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায় এবং অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক দেবাশিস ঘোষ। তাঁদের সঙ্গে ছিলেন চিকিৎসক আত্রেয়ী বসু, শুভ্রজিৎ নস্কর এবং উদিতা সোরেন।এই বিরল চিকিৎসা পদ্ধতি ঘিরে চিকিৎসক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের এই উদ্যোগে খুশি শিশুটির পরিবারের সদস্যেরাও। স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা অভিযোগের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এই সাফল্য নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

নভেম্বর ০৬, ২০২৬
কলকাতা

প্রথমে সামান্য টাকা দিন, আজীবন মিলবে নিখরচায় ওয়াই-ফাই! প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, কলকাতায় গ্রেফতার ৬

প্রথমে সামান্য কিছু টাকা জমা দিলেই সারা জীবন দেশের যে কোনও জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ! এমনই লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নাম করে দেশজুড়ে প্রতারণার জাল ছড়ানোর অভিযোগ। এই ঘটনায় মধ্য কলকাতার ডালহৌসি এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে পাঁচ মহিলা-সহ মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ওই কল সেন্টারের ম্যানেজার কৃষ্ণেন্দু সাহাও রয়েছেন। কল সেন্টারে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং গ্রাহকদের বিপুল তথ্যভাণ্ডার উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহার করা হত এমন একটি লিখিত চিত্রনাট্যও পুলিশের হাতে এসেছে। সেই চিত্রনাট্য মেনেই সাধারণ মানুষকে ফোন করতেন কল সেন্টারের কর্মীরা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।কিন্তু কী ভাবে চলত এই প্রতারণার কারবার? পুলিশ সূত্রে খবর, ডালহৌসির ওই কল সেন্টার থেকে সাধারণ মানুষকে ফোন করে জানানো হত, নতুন প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে প্রথমে সামান্য কিছু টাকা জমা দিলেই সারা জীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করা যাবে। এমনই প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত বলে অভিযোগ।তদন্তকারীদের দাবি, কল সেন্টারের কর্মীরা নিজেদের সরকারি প্রতিনিধি বলে পরিচয় দিতেন। তার পর ফোনে গ্রাহকদের প্রকল্পের সুবিধার কথা বুঝিয়ে বলা হত। এই প্রস্তাবে বিশ্বাস করে বহু মানুষ টাকা জমা দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতায় বসেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ফোন করে প্রতারণা করা হত বলে মনে করছেন তদন্তকারীরা।গোপন সূত্রে খবর পেয়ে ডালহৌসির গভর্নমেন্ট প্লেস ইস্ট এলাকায় ওই কল সেন্টারে অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। সেখান থেকেই পাঁচ মহিলা-সহ ছজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং প্রতারণার কাজে ব্যবহৃত লিখিত চিত্রনাট্য।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ভুয়ো প্রকল্পের নাম করে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতানো হয়ে থাকতে পারে। প্রতারণার অঙ্ক কয়েক কোটি টাকা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কত দিন ধরে এই কারবার চলছিল এবং কত জন মানুষ প্রতারণার শিকার হয়েছেন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গ্রাহকদের তথ্যভাণ্ডার খতিয়ে দেখে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

কালীপুজোর আগে হু হু করে নামছে পারদ! কলকাতায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা, সপ্তাহান্তের আবহাওয়া কেমন থাকবে?

জোড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটতেই আবহাওয়ায় বদল পশ্চিমবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দুদিনে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে স্বস্তির এই আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।শুক্রবার ধনতেরাস, রবিবার কালীপুজো। উৎসবের মরসুমে আপাতত বৃষ্টির তেমন কোনও আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে কালীপুজোর দিন বৃষ্টির কারণে উৎসবে বাধা পড়ার সম্ভাবনা কম। তবে সোমবার থেকে বদলাতে পারে পরিস্থিতি।হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন উত্তরের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।এদিকে, কলকাতার তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ, এক দিনেই প্রায় ২ ডিগ্রি কমেছে পারদ। যদিও এই তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি।শুধু সর্বনিম্ন তাপমাত্রাই নয়, কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। আগামী দুদিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।সব মিলিয়ে কালীপুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মিলছে শীতের হালকা আমেজ। উৎসবের দিনগুলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। তবে সোমবার থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় কালীপুজোর পরের আবহাওয়া কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পর উধাও ছিলেন ‘ঘনিষ্ঠ’ শুভ, শেষ পর্যন্ত কোথা থেকে ধরল পুলিশ?

পুজোর পাস বিক্রির মামলায় গ্রেপ্তার হলেন ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। তদন্তকারীদের দাবি, এই মামলায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত। ইন্দ্রনীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই পলাতক ছিলেন শুভ। তিনি ইন্দ্রনীলের সংস্থা মাস আর্ট-এর সচিব ছিলেন বলে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতা হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। বুধবার রাতে মধ্য কলকাতার পোদ্দার কোর্টের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে লালবাজারের বিশেষ তদন্তকারী দল।এই গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, অভিযুক্তেরা কোটি কোটি টাকা চুরি করেছেন। ইন্দ্রনীলকে ডাকাত এবং ধ্রুবজ্যোতিকে নিকৃষ্টতম চোর বলে কটাক্ষ করেন তিনি।তদন্তকারীদের দাবি, পুজোর পাস বিক্রির পাশাপাশি সরকারি বিভিন্ন কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। পর্যটন কেন্দ্রের লজ সংস্কার, বইমেলা, গানমেলা এবং চলচ্চিত্র উৎসবের মতো সরকারি অনুষ্ঠানের কাজ ঘনিষ্ঠ সংস্থাগুলিকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এইভাবে প্রায় ৩০০ কোটি টাকার বেশি কাটমানি নেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁদের অভিযোগ, সেই টাকা ইন্দ্রনীল নিজে এবং তাঁর আত্মীয়দের সংস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরানো হয়েছে।পুলিশের দাবি, মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে ইন্দ্রনীল তাঁর ঘনিষ্ঠ কয়েকটি সংস্থাকে সরকারি কাজের বরাত পাইয়ে দিতেন। আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে যুক্ত তিন জনের গোপন জবানবন্দি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।তদন্তে উঠে এসেছে মাস আর্ট সোসাইটি, গিডি ক্রিয়েশন, থার্ড আই ক্রিয়েশন এবং রূপকার নামে কয়েকটি সংস্থার নাম। অভিযোগ, বিভিন্ন মেলা ও অনুষ্ঠানের কাজের বরাত পেত এই সংস্থাগুলি। তদন্তকারীদের দাবি, একটি পর্যায়ে গিডি ক্রিয়েশন ৫৩ কোটি ৪৬ লক্ষ টাকার কাজের বরাত পেয়েছিল। থার্ড আই ক্রিয়েশন-এর হাতে যায় ৫০ কোটি ৩১ লক্ষ টাকার কাজ। অথচ নিয়ম অনুযায়ী, এই সংস্থার অনুষ্ঠান আয়োজনের আগের অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ।অন্য দুটি সংস্থাকেও আলাদা খাতে প্রায় ৬০ কোটি টাকার কাজ দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, থার্ড আই ক্রিয়েশন ৩৬ কোটি ৯ লক্ষ ১৪ হাজার টাকার এবং রূপকার ৮ কোটি ২১ লক্ষ ৩৩ হাজার টাকার কাজের বরাত পেয়েছিল।তদন্তকারীদের আরও অভিযোগ, গিডি ক্রিয়েশন থেকে সরাসরি ইন্দ্রনীলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ২৮ লক্ষ টাকা জমা পড়েছিল। কাজের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ইন্দ্রনীলের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টেও কাটমানির টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ। গিডি ক্রিয়েশন থেকে সাড়ে ৪ লক্ষ টাকা এবং থার্ড আই ক্রিয়েশন থেকে ৬৬ লক্ষ টাকা মাস আর্ট-এর অ্যাকাউন্টে গিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া, গিডি ক্রিয়েশন থেকে ইন্দ্রনীলের মেয়ের অ্যাকাউন্টে ২২ লক্ষ ৪৭ হাজার টাকা পাঠানোর অভিযোগও রয়েছে।তদন্তকারীদের দাবি, মোট ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই লেনদেন হয়েছে। আদালতে পুলিশ জানিয়েছে, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে আরও বিপুল পরিমাণ কাটমানি লেনদেনের তথ্য সামনে আসতে পারে। সেই দিকেও তদন্ত চলছে।

নভেম্বর ০৪, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’! বুধবার কোথায় আছড়ে পড়বে অতি তীব্র ঘূর্ণিঝড়? বাংলায় কোথায় কতটা বৃষ্টি?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। অভিমুখ বদলে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার তীব্র এবং বুধবার অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটি। অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলেও বাড়ছে সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং সমুদ্রে প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। আবহাওয়ার গতিপ্রকৃতি অনুযায়ী, রবিবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর অনুকূল পরিস্থিতি বজায় থাকলে সোমবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে অর্ণব।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটির গতিপথে পরিবর্তন আসতে পারে। প্রথমে দক্ষিণ-পূর্ব দিকে এগোলেও পরে সেটি বাঁক নিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের উপর দিয়ে এগোনোর সময় ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি। ফলে আগামী কয়েক দিন বঙ্গোপসাগরের আবহাওয়ার উপর বিশেষ নজর রাখছেন আবহবিদেরা।কোথায় রয়েছে নিম্নচাপ? কোন দিকে এগোচ্ছে?আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিম্নচাপটির অবস্থান ছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৪৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব ছিল প্রায় ৮৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। কাকিনাড়া থেকে প্রায় ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, মছলিপত্তনম থেকে ১,০৬০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে প্রায় ১,১৩০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল নিম্নচাপটি।প্রাথমিক ভাবে ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে দক্ষিণ-পূর্ব দিকে এগোচ্ছিল সেটি। রবিবার দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার পর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গতিপথ বদলে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মঙ্গলবারের মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। পরে আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।বুধবার কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?সম্ভাব্য গতিপথের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে ঘূর্ণিঝড়টি। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে বুধবার দুপুর নাগাদ স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।তবে ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আছড়ে পড়ার সময় আবহাওয়ার পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করবে। তাই চূড়ান্ত ল্যান্ডফলের স্থান ও সময় সম্পর্কে পরবর্তী সরকারি বুলেটিনের দিকে নজর রাখা জরুরি।উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য সতর্কতানিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে আবহাওয়ার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রবিবার থেকেই সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। সোমবার ঘূর্ণিঝড় তৈরি হলে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মঙ্গলবার তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে তা ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। বুধবার অতি তীব্র ঘূর্ণিঝড়ের সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে।এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলেও মঙ্গলবার থেকে সতর্কতা জারি থাকার কথা জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের মঙ্গলবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।কলকাতা, হাওড়া ও হুগলিতে বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।অর্থাৎ, উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় বৃষ্টির পরিমাণ সমান হবে না। পরিস্থিতি অনুযায়ী সতর্কতার মাত্রা বদলাতে পারে।উত্তরবঙ্গেও কি বাড়বে বৃষ্টি?ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দুই বঙ্গেই তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।কলকাতার তাপমাত্রা কত?রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম।সব মিলিয়ে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের পরবর্তী গতিপ্রকৃতিই এখন আবহাওয়াবিদদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ঝড়ের আশঙ্কা থাকলেও বাংলার উপকূলেও সতর্কতা প্রয়োজন। বিশেষ করে মৎস্যজীবীদের সরকারি নির্দেশ মেনে চলা এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়া দফতরের সর্বশেষ সতর্কবার্তার দিকে নজর রাখা জরুরি।

অক্টোবর ২৫, ২০২৬
কলকাতা

চোরবাগান কাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের! আতঙ্কের মাইকিংয়ে গ্রেফতার আরও এক ঘোষক, ধৃতের সংখ্যা ২

সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার মধ্যে মণ্ডপ ভেঙে যাচ্ছে বলে ঘোষণার অভিযোগ। তদন্তে উঠে এসেছে দুই ঘোষকের নাম। কেন এমন ঘোষণা, নেপথ্যে কারও নির্দেশ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।কলকাতার চোরবাগান দুর্গাপুজোর বিপর্যয় ঘিরে তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। মণ্ডপে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানো ঘোষণার ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কুশল মজুমদার। তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর আগে এই ঘটনায় চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়েছিল। ফলে মাইকে বিভ্রান্তিকর ঘোষণা সংক্রান্ত মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।পুলিশের তদন্তে উঠে এসেছে, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে যখন দর্শনার্থীদের মধ্যে প্রবল ঠেলাঠেলি ও হুড়োহুড়ি চলছিল, তখন মাইকে ঘোষণা করা হয়, মণ্ডপ ভেঙে যাচ্ছে। অভিযোগ, এই ঘোষণা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। আতঙ্কিত দর্শনার্থীরা দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। তাতেই বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও ওই ঘোষণার উদ্দেশ্য এবং তার সঙ্গে বিপর্যয়ের সম্পর্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজনের খোঁজঘটনার পরই মণ্ডপে মাইক থেকে কে বা কারা ওই ঘোষণা করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে সন্দেহের তালিকায় রাখা হয়। তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। অবশেষে দ্বিতীয় সন্দেহভাজন কুশল মজুমদারকেও পাকড়াও করা হল।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সঞ্জীব রাহা ওরফে সেন্টুর খোঁজ মিলছিল না। তাঁর বাড়িতে গিয়েও পুলিশ তাঁকে পায়নি। তদন্তকারীদের দাবি, বিপর্যয়ের পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। তবে বিভিন্ন সময়ে অন্য নম্বর ব্যবহার করে পরিবার ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। সেই সূত্র ধরে সন্দেহভাজন আটটি মোবাইল নম্বরের উপর নজরদারি চালানো হয়। শেষ পর্যন্ত সেই সূত্র ধরেই বৃহস্পতিবার নদিয়া থেকে সেন্টুকে গ্রেফতার করে পুলিশ।আতঙ্কের ঘোষণা ঘিরে বাড়ছে প্রশ্নচোরবাগান কাণ্ডের পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে মণ্ডপের ভিতরে ও বাইরে চরম বিশৃঙ্খলার ছবি দেখা যায়। একটি ভিডিয়োতে গ্রিল দিয়ে ঘেরা ঘোরানো উড়ালপথের উপর কয়েক জন দর্শনার্থীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়। অন্য একটি ভিডিয়োতে মণ্ডপ থেকে বেরোনোর গেটের ভিতরে কয়েক মিটার দূরেই ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির মধ্যে কয়েক জনকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। আতঙ্কিত দর্শনার্থীদের চিৎকারের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও দেখা যায় এক পুলিশকর্মীকে।এই বিশৃঙ্খলার মধ্যেই মাইক থেকে মণ্ডপ ভেঙে যাচ্ছে বলে ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘোষণার পর দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং অনেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। তদন্তের স্বার্থে ভিডিয়োগুলির সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা জরুরি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজেও ওই ঘোষণার বিষয়টি তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে।নির্দেশ দিয়েছিল কে? খতিয়ে দেখছে পুলিশতদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। মণ্ডপে যখন ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তখন ঠিক কী পরিস্থিতিতে ওই ঘোষণা করা হয়? ঘোষকরা কি নিজেরাই এমন কথা বলেছিলেন, নাকি তাঁদের পিছনে অন্য কারও নির্দেশ ছিল? পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঘোষণা করা হলেও তা কীভাবে আতঙ্ক বাড়িয়ে দিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সঞ্জীব রাহা ও কুশল মজুমদারদুজনেরই বাড়ি অমর বসু সরণিতে, চোরবাগানের পুজোমণ্ডপ থেকে প্রায় ৫০ মিটারের মধ্যে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া সঞ্জীবকে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানোর কথা ছিল বলে জানা গিয়েছিল। দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের পরবর্তী পর্যায়ে তাঁদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে পুলিশের।চোরবাগানের বিপর্যয় ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যে মাইকে করা ওই ঘোষণা কেন এবং কী উদ্দেশ্যে করা হয়েছিল, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দুই সন্দেহভাজন ঘোষককে গ্রেফতারের পর এবার এই ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর কলকাতার।

অক্টোবর ২৩, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 30
  • 31
  • ›

ট্রেন্ডিং

দেশ

পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘূর্ণিঝড়ের জেরে বদলে গেল ট্রেনের সময়, বাতিল একাধিক এক্সপ্রেস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
টুকিটাকি

ডিজিটাল ডিটক্স আসলে কী? কিভাবে করবেন অভ্যাস? ফিরিয়ে আনুন নিজের জন্য সময়

ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত হাতে স্মার্টফোন! সোশ্যাল মিডিয়া, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে নিজের সময়। মানসিক চাপ কমাতে ও মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ডিজিটাল ডিটক্স।সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ মোবাইল দেখা। সারাদিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা ভিডিও দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন হাতছাড়া হয় না। অজান্তেই স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এই অভ্যাস থেকে সাময়িক বিরতি নেওয়ার নামই ডিজিটাল ডিটক্স।ডিজিটাল ডিটক্স আসলে কী?ডিজিটাল ডিটক্স হল নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা। এর উদ্দেশ্য প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনে মনোযোগ বাড়ানো।সপ্তাহে একদিন ফোন থেকে দূরে থাকবেন কেন?দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে অনেকের ঘুমের সময় কমে যায়, মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অকারণে সোশ্যাল মিডিয়া দেখার অভ্যাস তৈরি হয়। সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে দূরে থাকলে নিজের পছন্দের কাজে সময় দেওয়া সম্ভব। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাগান করা কিংবা বাইরে হাঁটতে যাওয়াএমন অভ্যাস মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করতে পারে।কীভাবে শুরু করবেন ডিজিটাল ডিটক্স?১. সপ্তাহের একটি দিন বা নির্দিষ্ট কয়েক ঘণ্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন।২. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. খাওয়ার সময় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখুন।৪. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন সরিয়ে রাখার চেষ্টা করুন।৫. অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, শরীরচর্চা বা পছন্দের কোনও শখে মন দিন।মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। তাই প্রযুক্তি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং তার ব্যবহার নিয়ন্ত্রণ করাই ডিজিটাল ডিটক্সের আসল উদ্দেশ্য। সপ্তাহে একদিনের ছোট্ট বিরতিই আপনাকে নিজের জন্য কিছুটা সময় খুঁজে পেতে সাহায্য করতে পারে।

নভেম্বর ১৯, ২০২৬
নিবন্ধ

আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে অচেনা যুবকের সুরে মুগ্ধ বিশ্ব, কে ছিলেন তিনি?

সুরের সীমানা ভেঙে এক বিশ্বনাগরিক সলিল চৌধুরীলোকসুর, পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত আর মানুষের জীবনের কথায় যিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র সংগীতভুবনবাংলা তথা হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে সলিল চৌধুরী এমন এক নাম, যাঁকে কোনও একটি ভাষা, কোনও একটি ঘরানা কিংবা কোনও একটি সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। তিনি ছিলেন সুরকার, গীতিকার, গল্পকার, চিত্রনাট্যকার, কবি এবং এক অসাধারণ সংগীত-পরীক্ষক। তাঁর সুরে কখনও মিশেছে বাংলার মাটির গন্ধ, কখনও অসমের লোকসংগীত, আবার কখনও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জটিল অর্কেস্ট্রেশন।১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম। আজ তাঁর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে ফিরে দেখা যাক এমন এক শিল্পীকে, যাঁর সংগীতের ভাষা ছিল আন্তর্জাতিক, অথচ অনুভূতির শিকড় ছিল একেবারে মাটির কাছাকাছি।সংগীতের ভিত গড়ে উঠেছিল শৈশবেইসলিল চৌধুরীর সংগীতজীবনের সূচনা কোনও প্রথাগত সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে নয়, বরং পারিবারিক পরিবেশে। অসমের চা-বাগান অঞ্চলে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরীর সংগ্রহে ছিল ভারতীয় ও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের বহু রেকর্ড।ছোটবেলা থেকেই তিনি শুনতেন মোৎসার্ট, বিটোফেন, চাইকোভস্কি, শোপাঁর মতো বিশ্বখ্যাত সুরকারদের সৃষ্টি। অন্যদিকে চা-বাগানের শ্রমিকদের গান, অসমের লোকসংগীত এবং বাংলার গ্রামীণ সুরও তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।বাঁশি, হারমোনিয়াম, এসরাজ, বেহালা ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর ছিল স্বাভাবিক আকর্ষণ। বিশেষ করে সংগীতের কাঠামো বোঝার এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে একত্রে ব্যবহার করার অসাধারণ ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।পাশ্চাত্য সংগীতের সঙ্গে ভারতীয় সুরের মেলবন্ধনসলিল চৌধুরীর সংগীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের সুরকে একসূত্রে বাঁধার অসাধারণ দক্ষতা। তিনি পাশ্চাত্য সংগীতের অন্ধ অনুকরণ করেননি। বরং তার হারমনি, কাউন্টার মেলোডি, অর্কেস্ট্রেশন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারকে ভারতীয় সুরের আবহে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন, যা আগে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতে খুব একটা দেখা যায়নি।তাঁর সংগীতে মোৎসার্টের প্রভাব যেমন স্পষ্ট, তেমনই রয়েছে হাঙ্গেরীয় লোকসুর, রুশ সংগীত এবং লাতিন আমেরিকার ছন্দের অনুষঙ্গ।১৯৬১ সালের হিন্দি ছবি ছায়ার ইতনা না মুঝসে তু পেয়ার বাড়া গানটির কথাই ধরা যাক। মোৎসার্টের ৪০তম সিম্ফনির সুরের অনুপ্রেরণায় তৈরি এই গানটি ভারতীয় চলচ্চিত্র সংগীতে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের এক অনন্য উদাহরণ।আবার মধুমতীর দিল তড়প তড়প কে গানে শোনা যায় হাঙ্গেরীয় লোকসুরের প্রভাব। কাবুলিওয়ালার অ্যায় মেরে প্যারে ওয়তন গানে ফুটে উঠেছে এক ভিন্ন সাংগীতিক আবহ।তাঁর সংগীতে মূল সুরের পাশাপাশি অন্য বাদ্যযন্ত্রের চলমান সুরও সমান গুরুত্ব পেত। একে বলা হয় কাউন্টার মেলোডি। ফলে গান শুনতে শুনতে শ্রোতা যেন একাধিক সুরের আলাদা আলাদা গল্প আবিষ্কার করতে পারতেন। আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে এক বিস্ময়কর ঘটনাসলিল চৌধুরীর জীবনের একটি ঘটনা তাঁর অসাধারণ বহুমুখী সংগীতপ্রতিভার পরিচয় দেয়।১৯৫৮ সাল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরা এক ভারতীয় যুবক। দোকানের কর্মী ক্রিস্টিনা প্রথমে তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর ধারণা হয়েছিল, আর পাঁচজন কৌতূহলী ক্রেতার মতোই হয়তো এই যুবকও বাদ্যযন্ত্র দেখতে এসেছেন।যুবকটি দোকানে রাখা বিভিন্ন সেতার দেখলেন। কিন্তু কোনওটিই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত দোকানের অনেক উঁচু তাকে রাখা একটি অত্যন্ত দামি ও বিশেষ ধরনের সেতারের দিকে তাঁর নজর পড়ল। তিনি সেটি নামিয়ে বাজিয়ে দেখতে চাইলেন।প্রথমে কর্মী ক্রিস্টিনা আপত্তি জানালেও দোকানের মালিক ডেভিড বার্নার্ডের অনুমতিতে শেষ পর্যন্ত সেতারটি নামানো হল।যন্ত্রটির তারে সুর বাঁধতে বাঁধতে যুবকটি জানালেন, দোকানে যেটিকে বস সেতার বলা হচ্ছে, ভারতীয় সংগীতের পরিভাষায় সেটি সুরবাহার।এরপর শুরু হল তাঁর বাজনা।কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে এবং বাইরে মানুষের ভিড় জমে গেল। তাঁর বাজনায় মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সংগীতপ্রেমীরা। দোকানের মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এসে জানালেন, এমন অসাধারণ বাজনা তিনি আগে কেবল পণ্ডিত রবিশঙ্করের পরিবেশনায় শুনেছেন।তিনি যুবকটির পরিচয় জানতে চাইলেন। যুবকটি জানালেন, তিনি যন্ত্রটি কিনতে চান। কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে দোকানের মালিক সেটি তাঁকে উপহার দিতে চাইলেন।এখানেই শেষ নয়। দোকানের কর্মী ক্রিস্টিনা আবেগাপ্লুত হয়ে নিজের একটি ডলারের নোট এগিয়ে দিয়ে তাঁর অটোগ্রাফ চাইলেন। সেই নোটে সই করে নিজের নাম লিখে দিলেন যুবকটি।নামটি ছিল সলিল চৌধুরী।এই ঘটনার আরও একটি সুন্দর পরিণতি রয়েছে। সেই সুরবাহার পরবর্তীকালে তাঁর সংগীতসৃষ্টিতে ব্যবহৃত হয়। ১৯৫৮ সালে তৈরি হয় না যেয়ো না, রজনী এখনও বাকি....। সেই গানে ইন্টারলুডে বাজানো সেতারের সুর সেই সেতাররেই। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণও তৈরি হয়।একজন ভারতীয় সংগীতকারের প্রতিভা কীভাবে বিদেশের মাটিতেও মানুষকে মুগ্ধ করতে পারে, এই ঘটনাটি তারই এক স্মরণীয় উদাহরণ। গণসংগীত থেকে চলচ্চিত্রের রোমান্টিক সুরসলিল চৌধুরীর সংগীতজীবন শুধু চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে শুরু হয়নি। ১৯৪০-এর দশকে তিনি যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে। সেই সময় তাঁর কলম ও সুরে উঠে এসেছিল সাধারণ মানুষের বঞ্চনা, কৃষকের সংগ্রাম, দুর্ভিক্ষ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।হেই সামালো ধান হো, বিচারপতি তোমার বিচার করবে যারা, ঢেউ উঠছে কারা টুটছে এই গানগুলি শুধুমাত্র সংগীত ছিল না, ছিল সময়ের প্রতিবাদী ভাষা।১৯৫৩ সালে বিমল রায়ের দো বিঘা জমিন ছবির সংগীত পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা নতুন মাত্রা পায়। এরপর মধুমতী, কাবুলিওয়ালা, ছায়া, আনন্দ, মেরে আপনে, রজনীগন্ধা এবং ছোটি সি বাত-এর মতো ছবিতে তিনি সৃষ্টি করেছেন একের পর এক স্মরণীয় সুর।বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে তাঁর অসংখ্য আধুনিক বাংলা গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার, মহম্মদ রফি-সহ ভারতীয় সংগীতের বহু কিংবদন্তি শিল্পী। সুরের কোনও সীমানা হয় নাসলিল চৌধুরী ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সংগীত আজও জীবন্ত। বাংলা, হিন্দি, মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষার চলচ্চিত্রে তাঁর সৃষ্টির বিস্তার প্রমাণ করে, সংগীতের কোনও ভাষাগত সীমানা নেই।তাঁর কাছে সংগীত ছিল একদিকে মানুষের প্রতিবাদের হাতিয়ার, অন্যদিকে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশের মাধ্যম।তিনি দেখিয়েছিলেন, মোৎসার্টের সিম্ফনি, অসমের চা-বাগানের লোকসুর, বাংলার মাটির গান এবং ভারতীয় রাগসংগীত সবকিছুই একই সুরের সংসারে সহাবস্থান করতে পারে।তাই সলিল চৌধুরীকে শুধু একজন সুরকার বললে তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন এমন এক সংগীত-স্থপতি, যিনি ভারতীয় চলচ্চিত্রের সুরের ভাষাকে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।তাঁর সুরে সময় থেমে থাকে না, বরং প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসে।তথ্যসূত্র1. আনন্দবাজার পত্রিকা অটোগ্রাফ দিলেন ডলারের উপর2. Sangeet Natak Akademi Salil Chowdhury.3. ThePrint Salil Chowdhury: So much more than a Hindi-Bengali film music composer.4. The Tribune Dharti Kahe Pukar Ke

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ দুর্যোগের আশঙ্কা বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ নজরে রয়েছে পর্যটনকেন্দ্র পুরী। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল, শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গোপালপুরের আশপাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রকাশিত IMD-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পুরী-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে।এমন পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রসৈকতে না যাওয়ার এবং সমুদ্রে স্নান বা জলক্রীড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী ও গঞ্জাম জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় নিচু উপকূলবর্তী এলাকায় প্রায় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল বাড়ি, কাঁচা ঘর এবং সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সব মিলিয়ে শুক্রবার পুরী-সহ দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাতে পারে বলে পূর্বাভাস। তবে তার আগে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতি নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দীঘায় দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই বৃষ্টি, সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি-সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় আকাশের মুখ ভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি গোপালপুরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে সরাসরি দীঘায় আছড়ে পড়ার পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দীঘায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্র উত্তালও হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই দীঘা সৈকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দীঘার পর্যটন ও উপকূলবর্তী জনজীবনে সতর্কতার আবহ তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর সমুদ্রে ভয়াবহ ঢেউ, সৈকতে লাল পতাকা! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। গতকাল সকাল থেকেই পুরীতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। পরের দিন সকাল থেকে জগন্নাথধাম পুরীতে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা লাগানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।পর্যটকেরা যাতে কোনও ভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে না যান, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকতে সতর্ক রয়েছেন দমকলকর্মীরাও। যে কোনও জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাঁদের।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরী শহরের গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন এবং মন্দির পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।অন্য দিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার কাছে তালসারি থানা এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মাইক প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সচেতন করছেন প্রশাসনের কর্মীরা। মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরে যেতে এবং কোনও ভাবেই সমুদ্রে না নামতে বলা হচ্ছে।

নভেম্বর ১৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal