• ২৯ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতি ১৬ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Tollywood

বিনোদুনিয়া

Piyali Das : নতুন মেগা আসছে পিয়ালীর

অভিনেত্রী পিয়ালী দাস। আকাশ আটের প্যান্ডেমোনিয়াম থেকে তার অভিনয়ের জার্নিটা শুরু হয়। ২০১৭ সালে এটা ছিল তার প্রথম ধারাবাহিক। দুর্গাপুর থেকে কলকাতা আসা পিয়ালী এরপর ওই চ্যানেলেই রান রনি রান, সত্যমেব জয়তে করেন। এরপর আমি সিরাজের বেগম, প্রথমা কাদম্বিনী, রানু পেল লটারি, জয় বাবা লোকনাথ, পাণ্ডব গোয়েন্দা ইত্যাদি মেগাতে অভিনয় করেছে। প্রথমা কাদম্বিনীর সরোজিনীর চরিত্র দর্শকমহলে বিশেষ প্রশংসাও পায়। আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিতবর্তমানে মেগাতে একটু গ্যাপ দিয়েছেন। তবে খুব শীঘ্রই তার নতুন মেগার কাজ শুরু হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগস্টেই তার নতুন মেগার শুটিং শুরু হবে। একটি ভিন্নধর্মী চরিত্রে দর্শকরা তাকে দেখতে পাবে। এই সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু পরিচিত মুখকেও। নতুন প্রোজেক্ট নিয়ে পিয়ালী জনতার কথাকে পিয়ালী জানালেন,আমার চরিত্রটা একটা পজিটিভ চরিত্র। একটা নামকরা প্রোডাকশন হাউসই এর প্রোডিউস করছে। তবে এর বেশি কিছু, আমার চরিত্র নিয়ে এখনই বলা যাবে না। কিছুদিন অপেক্ষা করলে দর্শকরা সব জানতে পারবেন।

জুলাই ১৪, ২০২১
বিনোদুনিয়া

Krishnakali : কৃষ্ণকলিতে মিছরির চরিত্রে পায়েল

বেশ কয়েকদিন আগে সাঁঝের বাতি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অভিনেত্রী পায়েল দত্ত। এই মেগাতে তাঁর চরিত্রের নাম লাবণ্য। কয়েকদিন যেতে না যেতেই আরও একটি মেগাতে জায়গা করে নিলেন তিনি।আরও পড়ুনঃ ফেসবুক পেজে ১ মিলিয়ন ফলোয়ার্স হল পায়েল মুখার্জিরপায়েল কে এবার দেখা যাবে কৃষ্ণকলি ধারাবাহিকে মিছরির চরিত্রে। আগামীকাল থেকে দর্শকরা মিচরিকে টিভির পর্দায় দেখতে পাবেন। নতুন ধারাবাহিক নিয়ে পায়েল বেশ উচ্ছ্বসিত। এই প্রসঙ্গে তিনি জনতার কথা কে জানালেন,সুশান্ত দার হাউসের সঙ্গে অনেক আগে থেকে পরিচয় আমার। অনেক আগে থেকে কাজ করি। চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। ভীষণ মজার একটা চরিত্র। চরিত্র প্রসঙ্গে আরও জানান,অমরেন্দ্র চক্রবর্তী বলে একটি চরিত্র ইন্ট্রোডিউস হয়েছে। তার মেয়ে নিখিলকে ভালোবাসত। নিখিলের সঙ্গে শ্যামার যেহেতু বিয়ে হয় তাই নিখিল সেই মেয়েটিকে প্রত্যাখান করে। সেখান থেকে মেয়েটি সামহাউ সুইসাইড করে। মেয়ের সুইসাইডের কারণে বাবা রিভেঞ্জ নিতে চায়। তার জন্য আমাকে হায়ার করা হয়। আমাকে দিয়ে নিখিলকে মার্ডার করবে। দর্শকরা প্রথম থেকেই বুঝবে চরিত্রটা নেগেটিভ। খুবই স্মার্ট একটা চরিত্র। কিন্তু একটা সময় পর দর্শকরা দেখতে আমার চরিত্রটা নেগেটিভ না। পজিটিভ চরিত্র। এই চরিত্রটা পেয়ে আমি দাদার কাছে কৃতজ্ঞ।আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিতবেশ কয়েকমাস ধরে গ্রামের রাণী বীণাপাণি তে অভিনয় করছেন পায়েল। যেখানে তার চরিত্রের নাম প্রিয়া। এছাড়া এই বছরের শুরতে কাম-অন বলে একটি ওয়েবসিরিজে যোগীমাতার চরিত্রে তাকে দেখা গেছে।

জুলাই ১৪, ২০২১
বিনোদুনিয়া

Sreelekha: কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?

তিনি শুধুমাত্র টলিউডের জনপ্রিয় অভিনেত্রীই নন, অনেকেরই ক্রাশ। ২৫-৩০ বছরের ছেলেরাও তাঁর প্রেমে পড়ে। তিনি সেগুলো অ্যাক্সেপ্টও করেন। অর্থাৎ বোঝাই যায় তাঁর বয়স বাড়লেও মনের বয়সটা বাড়েনি।অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি তাঁর ইন্সটাগ্রামে একটা ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে ঠিক এরকম। সঞ্জীব নামে এক অনুরাগী তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে চান। শ্রীলেখাও জবাবে বলেন তার সঙ্গে কফি ডেটে যাবেন কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। আর এই শর্তটা হল, যদি তুমি আমাকেই সত্যিই ভালবাসো, তাহলে রাস্তার কুকুরদের ভালবাসো, তাঁদের সঙ্গে ছবি পোস্ট কর। যদি এমনটা করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে কফি ডেটে যাব পাক্কা।এই ভিডিও পোস্ট করে শ্রীলেখা লিখলেন, আমি ভাই পাড়ার পাঁচটা ডগিকে দুবেলা খাওয়াই, এই মুহূর্তে আমার ঘরে একজন ঘুমোচ্ছে।আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতিশ্রীলেখার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগে একটা ক্লাউড কিচেনের অনুষ্ঠানে গিয়েও তাঁর ভালবাসার কথা বলতে দ্বিধা করেননি এই তিনি। আর করবেনই বা কীভাবে যার এত ফ্যান তাঁকে ভালোবাসার প্রস্তাব দেয় তাদের কীভাবে ফেরাবেন তিনি।

জুলাই ১৪, ২০২১
বিনোদুনিয়া

Tota Roy Chowdhury : ধর্মেন্দ্র-জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টোটা, পরিচালক করণ জোহর!

অনেকদিন আগেই বলিউডে অভিষেক হয়েছিল টোটা রায়চৌধুরীর। তবে এবারের ছবির সামান্য ইঙ্গিত ছড়িয়ে পড়তেই হইহই শুরু হয়ে গিয়েছে টোটার অনুরাগীদের মধ্যে।আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতিবলিউড সূত্রে খবর, করণ জোহরের পরবর্তী ড্রিম প্রোজেক্ট রকি অওর রানি কী প্রেম কহানি। মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট ও রণবীর সিং। ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজ়মিও। ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই সিনেমার গল্প নির্মাণ করেছেন তিনি। এই সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। তবে সিনেমায় নিজের চরিত্র নিয়ে এখনই কিছু জানাতে নারাজ অভিনেতা।আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতিগুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনসের অজীব দস্তানস-এর অনকহি ছবিতে টোটার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন করণ। তারপর টোটাকে এই সিনেমার নির্দিষ্ট চরিত্রের জন্য অডিশন দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। অডিশনে টোটার অভিনয় দেখে সঙ্গে সঙ্গেই পছন্দ হয় পরিচালক ও প্রযোজকের। সূত্র বলছে, সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। তবে আরও আলোচনার জন্য এই মাসের শেষেই মুম্বই পাড়ি দিচ্ছেন টোটা।আরও পড়ুনঃ ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সঙ্ঘের খুঁটিপুজোএখন অনেক ব্যস্ততা। তাই আপাতত মেগার কাজ থেকে একটু দূরে থাকবেন টোটা। শ্রীময়ী ধারাবাহিকের কাজ থেকেও ছুটি নিয়েছেন রোহিত সেন। টোটা নিজে জানান, আপাতত এই সিনেমার প্রতি সমস্ত মনোযোগ দিতে চান তিনি। করনের পরিচালনায় কাজ শেষ হলে বাংলায় ফিরে সৃজিত মুখার্জির ফেলুদা সিরিজের কাজ শুরু করবেন তিনি।

জুলাই ১৪, ২০২১
বিনোদুনিয়া

Debarati : আমি খুব বেশি ফুডি : দেবারতি

তার আসল নাম দেবারতি পাল। কিন্তু দর্শকরা তাকে চেনে ধ্রুবতারা ধারাবাহিকের গুঞ্জা নামে। সকলের প্রিয় গুঞ্জা জনতার কথা-কে ৮টি র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর দিল। জনতার কথাঃ অভিনেত্রী না হলে কি হতে?দেবারতিঃ অভিনয়ে না আসলে আমার টিচার হওয়ার খুব ইচ্ছা ছিল। হয়তো টিচার হতাম।জনতার কথাঃ অভিনেত্রী হওয়ার পর প্রিয় মানুষদের থেকে পাওয়া কমেন্ট?দেবারতিঃ মা তো সবসময়ই বলেন। মা আছেন। সবথেকে বড় কথা সিরিয়ালে যখন কো-অ্যাক্টর অ্যাকট্রেস রা থাকেন। বড় বড় কো-অ্যাক্টর অ্যাকট্রেস যাদের থেকে আমরা ছোটরা অনেককিছু শিখতে পারে। তাঁরা অনেকসময় বলেন এটা ঠিক করে কর। ওটা ঠিক করে কর। এটাই না আমাদের কাছে, আমরা যারা ছোটরা যারা শিখছি এখনও, যেমন আমি শিখছি আমার মনে হয় আমার কাছে এটাই ভাল একটা কমেন্ট। আমাকে ভালো বলল। আমাকে ঠিক করে করার কথা বললো, আমাকে হেল্প করলো। ওগুলোও পাওয়া আমাদের কাছে।জনতার কথাঃ তোমার ফেবারিট ফুড কি?দেবারতিঃ আমি বেসিক্যালি খুব ফুডি। বাইরের খাবার খেতে তো ভালোবাসই। কিন্তু বেশি, সবথেকে বেশি ভালোবাসি বাড়ির খাবার খেতে। মায়ের হাতের রান্না লাইক ভাত, ডাল, আলুসেদ্ধ ভাত। নরম্যাল বাঙালি খাবার যেরকম খায় আরকি আমার ওটা খেতে ভালোলাগে। জনতার কথাঃ তোমার ফেবারিট কালার কি?দেবারতিঃ আমার ফেবারিট কালার হল ব্ল্যাক।জনতার কথাঃ ইন্ডাস্ট্রির কোনও অ্যাক্টর ডেট করতে বলা হলে কাকে করবে?দেবারতিঃ আসলে এখানে আরকি সবাই আমার দাদা হয়। এখানে আমার ইচ্ছা নেই। কি বলতো আমি যাদেরকে চিনি না আমি তাদের সঙ্গে কথা বলতে পারিনা। আমি একটু চুপচাপ। তো ডেটটা ওইভাবে হবেনা আমার।জনতার কথাঃ ফোনে কোন অ্যাপ বেশি ইউজ করা হয়?দেবারতিঃ ইন্সটাগ্রামে আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি।জনতার কথাঃ ভূতের রাজার কাছে তিনটি বর চাইলে কি চাইবে?দেবারতিঃ ফার্স্ট যেটা পসিবল নয়। কাশ আমার বাবাকে যদি ফিরিয়ে দিতে পারে। ওটা হবেনা। তাও আমি চাইবো। চাইতে যখন বলা হয়েছে তখন আমি চাইবো।আমার মা, দিদা। আমার ভালোবাসার মানুষগুলো যেন খুব ভাল থাকে, সুস্থ থাকে। ওদের দীর্ঘ আয়ু হোক সবথেকে বড় কথা। আমি যেন খুব বড় হতে পারি, মানুষ হতে পারি এবং মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারি।জনতার কথাঃ অবসরে কি করতে ভাল লাগে?দেবারতিঃআমি না খুব মুডি। কখনও মুভি দেখি। আমার রান্না করতে খুব ভালোলাগে। তাই টুকটাক রান্না করি। মা কে হেল্প করা হয়। ওয়েব সিরিজ দেখি। কখনও একটু নাচতে ইচ্ছা করল।

জুলাই ১৪, ২০২১
বিনোদুনিয়া

Subho Rathayatra : শুভ রথযাত্রার শুভেচ্ছা জানালেন অভিনেতা-অভিনেত্রীরা

আজ বিশেষ দিন। শুভ রথযাত্রা। করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবারের রথযাত্রার আবহ একট ফিকে হলেও গুরুত্ব কিন্তু কমেনি। এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই পাঁপড় ভাজা, জিলাপি হচ্ছে।সাধারণ মানুষের মতো টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেন। অনেকেই তাদের পোস্টের মাধ্যমে বর্তমান এই কঠিন সময় কাটিয়ে ওঠার কথা লেখেন।ওগো নিরুপমা ধারাবাহিকের মৈনাক ও রিমলি ধারাবাহিকের প্রতীক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। সবার ভালো হোক। জয় জগন্নাথ। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,আজ এই শুভদিনে শ্রী শ্রী জগন্নাথদেবের কাছে পৃথিবীবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। খুব তাড়াতাড়ি পৃথিবী ফিরে পাক তার চেনা স্বাভাবিক ছন্দ। সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। 🙏🏼 pic.twitter.com/M2aIFjU9fx Prosenjit Chatterjee (@prosenjitbumba) July 12, 2021সকলের প্রিয় বুম্বা দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। শাশ্বত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,শুভ রথযাত্রার পুণ্য লগ্নে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ। বাংলা মেগার অভিনেত্রীর রূপসা চক্রবর্তী লেখেন,শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Payel Mukherjee : পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিত

অভিনয় জগতের পরিচিত মুখ এখন পায়েল মুখার্জী। কলকাতা ও বাংলাদেশের বেশ কিছু প্রজেক্টে অভিনয় করছেন তিনি। তাঁর আগামী মুক্তি পেতে চলা সিনেমা ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি আগন্তুক। এছাড়া ক্লিকের একটি ওয়েব সিরিজ কালিম্পং ক্রাইমস এবং মালায়ালাম শর্ট ফিল্ম ইভা তেও অভিনয় করেছেন।আরও পড়ুনঃ উইম্বলডনের ফাইনালে জকোভিচের সামনে ইতালির বেরেত্তিনিতবে এতগুলো কাজের মধ্যে তাঁর কাছে সবথেকে বড় ব্রেক হিন্দি প্রোজেক্টে অভিনয় করা। সম্প্রতি তাঁর হিন্দি ওটিটি লাল মিরচির শুটিং ছিল জয়পুরে। গতবছর WOH 3 DIN নামে একটি হিন্দি ফিচার ফিল্মে অভিনয় করেন। যেখানে তাঁর চরিত্রের নাম ছিল রূপা। সঞ্জয় মিশ্র, চন্দন রায় সান্যাল এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।আরও পড়ুনঃ আতঙ্ক ছড়াচ্ছে করোনার দোসর জিকা ভাইরাসরাজ আশুর পরিচালিত এই সিনেমাটি ফ্যালকন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার জিতল। এই প্রসঙ্গে পায়েল জানালেন,আওয়ার্ড যেকোন অভিনেতাকেই মোটিভেট করে। তবে আমি অপেক্ষা করে আছি হল রিলিজের জন্য। দর্শকদের থেকে কি ফিডব্যাক পাওয়া যায় সেটা দেখার জন্য আগ্রহী।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Hoichoi: 'হইচই' তে মুক্তি পাচ্ছে 'হীরালাল'

ভারতীয় সিনেমার জনক হিসাবে সকলে জানেন দাদাসাহেব ফালকের নাম। অথচ প্রথম ভারতীয় সিনেমা যিনি বানিয়েছিলেন তিনি একজন বাঙালি। নাম হীরালাল সেন। তাঁর জীবন নিয়েই সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক অরুণ রায়। ছবির নাম হীরালাল। যে ছবিটি অনেক দর্শক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখেছেন এবং প্রশংসাও করেছেন। ছবিটি হলেও মুক্তি পেয়েছে।আরও পড়ুনঃ উইম্বলডনের নতুন রানি অ্যাশলে বার্টি, তৈরি করলেন অন্য নজিরদর্শকমহলে সাফল্য পাওয়া হীরালাল এবার মুক্তি পেতে চলেছে হইচই তে। ১৬ জুলাই হইচই তে হীরালাল দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যে হইচই তে হইচই তে যার ট্রেলার দেখতে পেয়েছেন দর্শকরা।আরও পড়ুনঃ মহারণে মহারথী, কোপা ইউরো ফাইনাল, কবে কোথায় কখন, দেখে নিন একনজরেছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

Director : কলকাতার পরিচালক এখন বিজনেসম্যান!

সায়ন্তন সেন করোনা মানুষের জীবন অনেকটা বদলে দিয়েছে। অনেক মানুষ চাকরি হারিয়ে অন্য পেশা খুঁজতে বাধ্য হয়েছেন। তবে সবথেকে খারাপ অবস্থা শিল্পীদের। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষ, সঙ্গীতশিল্পী সকলের কাছেই করোনার যথেষ্ট প্রভাব দেখা গেছে। অনেককে নিজেদের মাসিক বেতনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে। আবার অনেকের কাছে টাকা থাকলেও তাদের ক্রিয়েটিভিটতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে এর কিছু ভাল দিকও রয়েছে। অনেকেই তাদের প্যাশনের ওপর জোর দিয়েছেন এই করোনায় মনখারাপ দূর করতে। কেউ ভাল ছবি আঁকছেন, কেউ কবিতা লিখছেন, অনেকে আবার নিজেদের ইউটিউব ভ্লগ চ্যানেল খুলেছেন। এরকম আরও কত কী। এই করোনার মধ্যেই যেমন ব্যবসায় মনোনিবেশ করলেন কলকাতার পরিচালক সত্যজিত দাস। বেশ কিছু শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ ও ফিচার ফিল্মের পরিচালক সত্যজিত দাস নিজের ব্যস্ত সময়ের মধ্যে MEATY ABSOLUTELY PREMIEM QUALITY PRODUCT নামে একটি অনলাইন ডেলিভারি সার্ভিস চালু করলেন। বাড়িতে বসেই এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়েই অনলাইনে পাওয়া যাবে মাছ, মাংস, ডিম। তার এই নতুন উদ্যোগ নিয়ে জনতার কথা-কে সত্যজিত জনালেন,আমার বিজনেস স্টার্ট আপ টা করার ইচ্ছা হলো তার কারণ এই লকডাউন সময়টা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমিও এই লকডাউনে অনেক কিছু হারিয়েছি। আর সেখান থেকে মনে হলো নতুন কিছু করার। তখন অনেক বিজনেসের মধ্যে অনলাইন ডেলিভারির মাধ্যম মাথায় আসে। সেটাকে আমি বেছে নিয়েছি। চিকেন , ফিশ, এগ। এই খাদ্যটি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সেটা যদি মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারি এই কঠিন সময়ে। যখন বাজারে গিয়ে লাইন দিয়ে কেনার ভয় সবার মধ্যে আছে। তাই এই চিন্তা রেখেই আমার এই শুরু। তিনি আরও জানান,এই বিজনেস টা অনেকেই করছে। তবে আমার বিজনেস টা অনেক দিক থেকে ইউনিক হতে চলেছে। সেটার প্রমোশন বা কিভাবে আরো ডেভালপ করা যায় সেটা নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আমরা ডাইরেক্ট কাস্টমার দের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলছি ও ডেলিভারি নিচ্ছি যাতে তাদের সমস্যা বা কিভাবে আরো বেটার সার্ভিস দিতে পারি। সেটা সরাসরি করার সুযোগ রাখছি।

জুলাই ১০, ২০২১
কলকাতা

তৃণমূলে টলি-তারকা সমাবেশ

তৃণমূলের বাড়ল টলিউড-যোগ। শুক্রবার তৃণমূলের পতাকা হাতে নিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল এবং লাভলি মৈত্র। তৃণমূলে যোগ দিলেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের কন্যা শাওনা খানও। তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা সোহম চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা হাতে নেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সকলে। ওই যোগদানের মঞ্চ থেকেই কৃষক আন্দোলন থেকে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন ব্রাত্য।তৃণমূলের পতাকা নেওয়ার পর দীপঙ্কর বলেন, আমি বহু দিন ধরেই তৃণমূলের সঙ্গে আছি। শারীরিক কারণে সব জায়গায় যেতে পারিনি এত দিন। মুখ্যমন্ত্রীর প্রতি দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা বলেন, উনি আমাকে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ দুটি সম্মানে সম্মানিত করেছিলেন। এটা আমার জীবনে বড় ব্যাপার। আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে, তখন উনি দুবার অরূপ বিশ্বাসকে আমার খোঁজখবর নিতে হাসপাতালে পাঠিয়েছিলেন। আমার চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করেছে। অতএব আমি বেইমানি করতে পারব না। তৃণমূলের সঙ্গেই থাকব।শাওনা সঙ্গীতশিল্পীর পাশাপাশি সমাজকর্মীও। বহু সামাজিক কাজকর্মে তাঁর অবদান রয়েছে বলেই শোনা যায়। লাভলি মৈত্র মোহর এবং জলনুপূর ধারাবাহিকে অভিনয়ের সুবাদে টেলিপাড়ায় জনপ্রিয় মুখ। খাদ, জুলফিকর, বাদশাহি আংটি-র মতো বহু সিনেমায় অভিনয় করেছেন ভরত। এখনও সিনেমা-ধারাবাহিকে তাঁকে দেখা যায়। ব্রাত্যর দাবি, শুধু এই চার জন নয়, আরও অনেকে যোগদান করছেন। কিন্তু জায়গায় কুলয়ে উঠতে না পারায় এঁদের প্রতীকী যোগদান করানো হল।

ফেব্রুয়ারি ০৫, ২০২১
বিনোদুনিয়া

বিয়ে করলেন অনির্বাণ ভট্টাচার্য

দীর্ঘদিনের চেনা বান্ধবীর সঙ্গে বিয়েটা করে ফেললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে বান্ধবী মধুরিমার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেতার। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। বিয়ের দিন লাল রঙের পোশাক বেছে নিয়েছেন অভিনেতা অনির্বাণ এবং তাঁর সহধর্মিণী মধুরিমা। অভিনেতার পরণে লাল প্রিন্টেড পাঞ্জাবি এবং ধুতি। মধুরিমা সেজেছিলেন লাল রঙের শাড়িতে। বিয়ে হিসাবে বলা যেতে পারে বেশ হালকা সাজেই নিজেকে সাজিয়ে তুলেছিলেন অনির্বাণ ঘরনি। গয়নাগাটিরও বেশি জাঁকজমক দেখা যায়নি। আরও পড়ুন ঃ ভারতী সিং ও তাঁর স্বামীর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত তবে বিয়ের পর এক্কেবারে টুকটুকে লাল বধূর বেশে ধরা দিয়েছেন তিনি। মাথা ভরতি সিঁদুরে স্বামী অনির্বাণের পাশে দাঁড়িয়ে পোজ দিলেন মধুরিমা। অনির্বাণ-মধুরিমা একত্রে বেশ কিছু নাট্য-প্রযোজনায় কাজও করেছেন। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দুজনেই সংস্কৃতি জগতের, ফলে তাঁদের মনের মিল হতে বিশেষ সময় লাগেনি। এখন মধুরিমা তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী। সন্ধ্যে গড়াতেই তাদের বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

নভেম্বর ২৭, ২০২০
বিনোদুনিয়া

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ , ধৃত যুবক

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম মাহাবুর রহমান। সে বাংলাদেশের খুলনার বাসিন্দা। অভিযোগ , বেশ কিছুদিন ধরেই ওই যুবক শ্রাবন্তীকে অশ্লীল এবং ভারতবিরোধী ম্যাসেজ পাঠাচ্ছিল। প্রথমদিকে গুরুত্ব না দিলেও বারবার এই ঘটনা ঘটায় বিরক্ত হয়ে নম্বর ব্লক করে দেন। আরও পড়ুন ঃ সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান দেওয়ার কথা ভাবেনি রাজ্য সরকারঃ অধীর কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না। বরং অন্য নম্বর থেকে মেসেজ ও হোয়াটসঅ্যাপে করে তাঁকে উত্যক্ত করতেই থাকে অভিযুক্ত যুবক। এরপরেই শ্রাবন্তী অভিযোগ করেন বাংলাদেশের হাইকমিশনে। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

নভেম্বর ২০, ২০২০
বিনোদুনিয়া

সোশ্যাল মিডিয়ায় স্ট্রং উইম্যানের পোস্ট শ্রাবন্তীর

একজন নারীকে কিছু সময়ের জন্য ভেঙে দিতেই পারো। কিন্তু একজন প্রকৃত নারী আবার স্বমহিমায় ফিরে আসবে। আগের থেকে আরও শক্তিশালী হয়ে। ইন্সটাগ্রামে এমনই পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়েটা টিকবে নাকি ভেঙে যাবে ? এই জল্পনার মধ্যেই ইন্সটাগ্রামে এমন পোস্ট করে তাকে ঘিরে চলতে থাকা জল্পনাকে ফের বাড়িয়ে দিলেন শ্রাবন্তী। আরও পড়ুন ঃ গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিছুদিন আগে থেকেই শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা টলিপাড়ায়৷ সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে। তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দুজনেই। তবে রোশনই অবশ্য প্রথমে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। তবে ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউই। ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী। অন্যদিকে , কোনও পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছেন রোশন। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন। সেখানে কার সঙ্গে ঘুরতে গিয়েছেন রোশন। ইনস্টাগ্রামে ছবি দেখে এমন বহু প্রশ্নই মাথাচাড়া দিয়েছে। প্রসঙ্গত শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোল-মিমের অন্ত নেই। শ্রাবন্তী যদিও আগ বাড়িয়ে সেসব নিয়ে মুখ খোলেননি। রোশনও আর বিস্তারিত জানাননি।

নভেম্বর ১৭, ২০২০
বিনোদুনিয়া

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন টলিউড শিল্পী- পরিচালকদের

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যু্তে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, বহুদিনের সম্পর্ক ছিল। একসঙ্গে কাজ করেছি প্রচুর। তাঁর কথায়, ওনার মৃত্যু কখনই হবে না। ও বেঁচে থাকবে। সৌমিত্রের প্রয়াণে ধৃতিমান চট্টোপাধ্যায় জানান, আমার কাছে মানুষ সৌমিত্র অত্যন্ত সহজ সরল একজন মানুষ। ওঁর মৃত্যুটা মেনে নিয়ে পারছি না।বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বলেন, আমরা প্রায় একই সঙ্গে কাজ শুরু করেছি। এত সুন্দর ওঁর ব্যবহার। একসঙ্গে থিয়েটার করেছি। শুধুই সুখস্মৃতির ভিড়। আরও পড়ুন ঃ সৌ্মিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের সত্যজিতের ফেলুদার স্মৃতিচারণায় সন্দীপ রায় জানান, ষাট বছরের বেশি সময় ধরে চিনি। পরিবারের একজনকে হারালাম আজ। শর্মিলা ঠাকুর জানান, উনি শুধু অভিনয়ে নন, একাধারে আরও অন্যান্য ক্ষেত্রেও ছাপ রেখে গেছেন তিনি। আক্ষেপ থেকে গেল, কেন যে ওঁর আবৃত্তিগুলো রেকর্ড করলাম না। অপর্ণা সেন বলেন , উনি আমার প্রথম ছবির প্রথম নায়ক। প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাকা বলে ডাকতাম। পরে নাম ধরে ডাকলেও সেই শ্রদ্ধাটা ছিল। জুটি হিসেবে আমরা কখনও সফল ছিলাম কি না জানি না। তবে উনি একবার ঠাট্টা করে বলেছিলেন, তুই পরিচালক হলি আমাদের জুটিটা ভেঙে গেল। সৌমিত্রের মৃত্যুতে মুহ্যমান হয়ে পড়েছেন প্রসেনজিৎ। হয়ে পড়েছেন আবেগপ্রবণ। বাড়ি থেকে বেরোতে চাইছেন না। কথাও বলতে চাইছেন না। তবু তারই মধ্যে সৌমিত্রের মৃত্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন, ব্যক্তিগত ভাবে আমার কাছে তিনি পিতৃপ্রতিম এক ব্যক্তিত্ব। বাংলা তথা ভারতীয় ছবি ও নাটকে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে লিখেছেন, আপনি প্রচুর কাজ করেছেন। শান্তিতে থাকুন।

নভেম্বর ১৫, ২০২০
বিনোদুনিয়া

জীবনের নতুন ইনিংস শুরুর পথে শ্রাবন্তী

রোশন সিংয়ের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিচ্ছেদের জল্পনা চলছিলই। চলতি সপ্তাহের শুক্রবার শ্রাবন্তীর ছেলে ঝিনুক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা বর্তমানে সুপার ভাইরাল। ওই পোস্টে উল্লেখ থাকা চমক নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে রবিবার শ্রাবন্তীর করা একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। সেখানে তিনি এবার জীবনের নতুন ইনিংসের কথা ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে ফিটনেস এম্পায়ার নামে একটি জিম খোলার কথা উল্লেখ করেন অভিনেত্রী। শ্রাবন্তীর নয়া ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। আরও পড়ুন ঃ শারীরিক অবস্থা স্থিতিশীল , তবুও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায় জানা গিয়েছে , জিম খোলার ইচ্ছে ছিল রোশনেরও। কিন্তু শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে তার বিন্দুমাত্র উল্লেখ নেই। কেউ কেউ বলছেন, জিমের পরেই নাকি জীবনেও নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারেন শ্রাবন্তী। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

নভেম্বর ০৮, ২০২০
বিনোদুনিয়া

ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস শ্রাবন্তী পুত্রের

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানাবিধ জল্পনা শুরু হয়েছে। এই প্রশ্নও উঠে গিয়েছে , শ্রাবন্তীর তৃ্তীয় বিয়েটাও কি ভাঙতে চলেছে ? সেই জল্পনার মধ্যেই এবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বড় কোনও ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। সেখানে সে নিজের ও মায়ের একটি পুরনো ছবি শেয়ার করেছে। পাশাপাশি শেয়ার করেছে একটি ভিডিও। যাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীতের সৃষ্টি করা হয়েছে। নিজের পোস্টের ক্যাপশনেই অভিমন্যু লিখেছে, বড় কিছু আসছে। আরও পড়ুন ঃ শারীরিক অবস্থা স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গত , নভেম্বরেই শুরুতেই খবর রটে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে। এমনকী দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও একসঙ্গে আর কোনও ছবি নেই। তবে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গেই তাঁর ছবি রয়েছে। এরপরই গুঞ্জন ছড়ায় রোশন আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

নভেম্বর ০৭, ২০২০
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার সামান্য উন্নতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

রবিবার সকালে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এদিন বেলভিউ হাসপাতালের তরফ থেকে জারি করা এক মেডিক্যা্ল বুলেটিনে অরিন্দম কর জানান, শরীরের ভিতরে রক্তক্ষরণও হয় । এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমরা তাঁকে প্লেটলেট দিই। বিকেলের দিকে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তক্ষরণও সামান্য কমানো সম্ভব হয়েছে। আরও পড়ুন ঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস হল না আজ তিনি আরও বলেন, সৌমিত্রবাবুর প্রস্রাবের পরিমাণ এখন ঠিক রয়েছে । ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণও খারাপ নয় । ফুসফুসের অবস্থাও ঠিক আছে । রেস্পিরেটরি সাপোর্টও আগের মতোই রয়েছে, বাড়ানো বা কমানো হয়নি । আজ তাঁর ডায়ালিসিস করা হতে পারে।

নভেম্বর ০১, ২০২০
বিনোদুনিয়া

মাস্ক পরেই মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা আঢ্য

প্রত্যেকবছর বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো করেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এই বছর করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে হোম আইসোলেনশনে রয়েছেন অভিনেত্রী। কিন্তু পুজো তো কোনওভাবেই বন্ধ রাখা যায় না। তাই এবার একা হাতেই বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজালেন অপরাজিতা আঢ্য। এদিন সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। পরনে টুকটুকে হলুদ শাড়ি। সোনার হার, নথ, মুকুট, বাজুবন্ধে মা লক্ষ্মীকে সাজান তিনি। আরও পড়ুন ঃ এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায় মায়ের মাথায় পরান লাল চেলি। আলপনা দেওয়া থেকে ভোগ নিবেদন, মাস্ক পরে সবটাই নিজের হাতে করেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী অনুরাগীদের উদ্দেশে লিখেছেন যে, আমার মাকে ঠিক সাজাতে পেরেছি। প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পুজোর দিন দুয়েক আগেই অপরাজিতা এবং তাঁর বাড়ির আরও চার সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

অক্টোবর ৩০, ২০২০
বিনোদুনিয়া

এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

আচ্ছন্নভাব থাকলেও ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে দুপুরের মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে , তাঁর রক্তচাপ আপাতত নিয়ন্ত্রিত। ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের রেনাল ফাংশন ঠিক করার জন্য প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে। যার ফলে, ইউরিন আউটপুট খানিক হলেও বেড়েছে। আরও পড়ুনঃ আগামী ৮-১৫ জানুয়ারি কলকাতা চলচ্চিত্র উৎসবঃ মমতা ইউরিয়া ক্রিয়েটিনিন সামান্য ভাল বুধবারের তুলনায়। লিভার এবং অন্যান্য অঙ্গ আপাতত মোটের উপর কাজ করছে। এবার বিকেলে তাঁকে ফের দ্বিতীয় দফার ডায়ালিসিস দেওয়া হবে। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি । হিমোগ্লোবিন আরও কমে গিয়েছে আজ। সেই কারণে ফের আজ বৃহস্পতিবার ব্লাড ট্রান্সফিউশন সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

অক্টোবর ২৯, ২০২০
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

এবার করোনা আক্রান্ত হলেন টলি-অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের আরও অনেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অপরাজিতা। আপাতত বাড়িতেই স্বেচ্ছ্বাবন্দি অপরাজিতা এবং তাঁর বাড়ির আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন শ্যুটিং। জানা গিয়েছে , চলতি বছর বাড়িতে লক্ষ্মীর আরাধনা করতে পারবেন না তিনি। আরও পড়ুনঃ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গত , ইতিমধ্যেই টলিউডের অনেক শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। এছাড়াও ্কোয়েল মল্লিক , রঞ্জিত মল্লিক , নিসপাল সিং রানে ও সোহমও ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন।

অক্টোবর ২৮, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • ›

ট্রেন্ডিং

দেশ

অবৈধভাবে ভারতে ঢোকার মাশুল! দুই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে আদালতের বড় রায়

অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বৈধ নথি ছাড়া দেশে বসবাসের অভিযোগে দুই বাংলাদেশি মহিলাকে দুবছরের কারাদণ্ডের নির্দেশ দিল মহারাষ্ট্রের একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।দোষী সাব্যস্ত হওয়া দুই মহিলার নাম শাহানাজ বিলাল সদ্দার এবং হাসিনা জব্বর খান। আদালতের নথি অনুযায়ী, গত তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশের মানব পাচার বিরোধী শাখা। এরপর থেকেই তাঁরা হেফাজতে ছিলেন।তদন্তে উঠে আসে, দুই মহিলা বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং মহারাষ্ট্রে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আদালতে দুই মহিলার আইনজীবী জানান, তাঁরা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। দুজনই বিবাহিত এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগও ছিল না। পাশাপাশি আদালতের কাছে দাখিল করা আবেদনে দুই মহিলা নিজেদের দোষ স্বীকার করার ইচ্ছার কথাও জানান।সমস্ত দিক বিবেচনা করে আদালত বিদেশি আইন এবং পাসপোর্ট আইনের অধীনে দুই মহিলাকে দোষী সাব্যস্ত করে। তবে গ্রেপ্তারের পর থেকে তাঁরা যে সময় হেফাজতে কাটিয়েছেন, সেই সময় মূল কারাদণ্ডের মেয়াদের সঙ্গে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন বিচারক।এই রায়ের পর অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া ভারতে বসবাসের অভিযোগে আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জুলাই ১৫, ২০২৬
খেলার দুনিয়া

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে বড় আতঙ্ক! দুর্গে পরিণত আটলান্টা, কেন এত কড়া নিরাপত্তা?

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে এখন শুধু ফুটবল নয়, নিরাপত্তাও বড় আলোচনার বিষয়। দুই হাজার দুই সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দেশ। এই ম্যাচকে কেন্দ্র করে ইতিহাস, আবেগ এবং দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে সামনে এসেছে। সেই কারণেই আটলান্টার স্টেডিয়ামে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।মার্কিন প্রশাসনের মতে, চলতি বিশ্বকাপে এটাই সবচেয়ে স্পর্শকাতর ম্যাচগুলির একটি। সেই কারণে স্থানীয় পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি একাধিক বৈঠক করে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।স্টেডিয়ামে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। সমর্থকদের নিরাপদে প্রবেশ নিশ্চিত করতে দুই দলের দর্শকদের জন্য আলাদা প্রবেশপথ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু ব্যানার বা রাজনৈতিক বার্তা বহনকারী সামগ্রী স্টেডিয়ামে নিয়ে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একাধিক ম্যাচ বিতর্ক, উত্তেজনা এবং নাটকীয় ঘটনার সাক্ষী। সেই কারণেই এই লড়াইকে ঘিরে সমর্থকদের আবেগও সব সময় তুঙ্গে থাকে।শুধু অতীতের ইতিহাস নয়, সাম্প্রতিক ঘটনাও প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জয়য়ের পর দুই দলের কিছু সমর্থকের মধ্যে সংঘর্ষের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হয়েছে প্রশাসন।সব মিলিয়ে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে হ্যারি কেনের ইংল্যান্ড। তবে খেলার পাশাপাশি এবার নজর থাকবে মাঠের বাইরের পরিস্থিতির দিকেও। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থেকেই স্পষ্ট, কোনও ধরনের ঝুঁকি নিতে রাজি নয় আয়োজকরা।

জুলাই ১৫, ২০২৬
খেলার দুনিয়া

ইংল্যান্ড ম্যাচের আগেই মেসিদের ঘিরে বিস্ফোরক দাবি! বিশ্বকাপ থেকে বহিষ্কারের ডাক কেন?

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই হাজার দুই সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে এই দুই ফুটবল শক্তির লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে লিওনেল মেসির দল।সাম্প্রতিক কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। সেই আবহেই সামাজিক মাধ্যমে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন আবেদন ঘিরে চর্চা শুরু হয়েছে। ওই আবেদনের সমর্থকেরা অভিযোগ করেছেন, রেফারির সিদ্ধান্তে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওই অনলাইন আবেদনে সমর্থন জানিয়েছেন। আবেদনকারীদের বক্তব্য, বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা উচিত। তবে এই দাবির বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি।এই বিতর্কের মাঝেই মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের লড়াই বহু স্মরণীয় ঘটনার সাক্ষী। দিয়েগো মারাদোনার বিতর্কিত গোল থেকে শুরু করে একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ এখনও ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। তাই এবারও এই ম্যাচ ঘিরে প্রত্যাশা অনেক বেশি।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও ম্যাচের আগে সতর্ক বার্তা দিয়েছেন। তাঁর মতে, আর্জেন্টিনা খুব অভিজ্ঞ দল। তারা জানে কীভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হয় এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়। তাই এই ম্যাচ সহজ হবে না বলেই মনে করছেন তিনি।অন্যদিকে গোলদাতাদের তালিকাতেও নজর রয়েছে ফুটবলপ্রেমীদের। লিওনেল মেসি আটটি গোল করে শীর্ষে রয়েছেন। কিলিয়ান এমবাপেও আট গোল করেছিলেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ঝুলিতে রয়েছে ছয় গোল। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে মেসি যেমন দলকে জেতানোর লক্ষ্য নিয়ে নামবেন, তেমনই গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগও থাকবে তাঁর সামনে।সব মিলিয়ে বিশ্বকাপের এই মহারণ শুধু দুই দলের লড়াই নয়, মাঠের বাইরের বিতর্কও এই ম্যাচকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

‘বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী’! বিস্ফোরক বার্তায় নতুন লড়াইয়ের ডাক মমতার

তৃণমূলের অন্দরে একের পর এক নেতা বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে দলের ভিতরে অস্বস্তি বাড়লেও লড়াই থেকে এক ইঞ্চিও পিছিয়ে যেতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে আবারও শূন্য থেকে দল গড়ে তুলতে প্রস্তুত তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ দলের প্রতীক দেখে ভোট দিয়েছেন। তাই যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁদের বেইমান বলেও কড়া আক্রমণ করেছেন। তাঁর দাবি, দুই হাজার সাতানব্বই সালে একা লড়াই শুরু করেছিলেন। তখনও সফল হয়েছিলেন। তাই দুই হাজার ছাব্বিশ সালেও নতুন করে লড়াই শুরু করার ক্ষমতা তাঁর রয়েছে।সাম্প্রতিক সময়ে মদন মিত্র-সহ একাধিক নেতা বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে মমতা বলেন, অভিষেককে অকারণে নিশানা করা হচ্ছে। তাঁর দাবি, অভিষেক নিজের দায়িত্ব পালন করছেন এবং আগামী বহু বছর রাজনীতিতে সক্রিয় থাকবেন।মদন মিত্রের দলত্যাগ প্রসঙ্গেও পরোক্ষে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ দেখিয়ে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। পরিবারের সদস্যদের নোটিস পাঠিয়ে ভয় দেখানোর অভিযোগও করেন তিনি। তাঁর বক্তব্য, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের অনেকের পরিস্থিতি আগেই তিনি বুঝতে পেরেছিলেন।এরপর তৃণমূলের শুরুর দিনের কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে দল গড়ে নির্বাচন লড়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল। পরে কঠিন সময় এলেও লড়াই থামেনি। তাই বর্তমান পরিস্থিতিকেও তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়েও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি জানান, আদালতের নির্দেশ মেনে বিড়লা তারামণ্ডলের সামনে সভা হবে। প্রতি বছরের মতো সমাবেশের আগের দিন তিনি নিজে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন করেছেন, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।মমতা আরও বলেন, কোনও বাধা এলেও সভা বন্ধ হবে না। প্রয়োজন হলে মাইক্রোফোন ছাড়াই কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তাঁর স্পষ্ট বার্তা, একুশে জুলাইয়ের সমাবেশ নির্ধারিত সময়েই হবে এবং দল লড়াই চালিয়ে যাবে।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

শেষ মুহূর্তে বড় স্বস্তি! আদালতের রায়ে একুশে জুলাইয়ের সভাস্থল পেল কালীঘাট তৃণমূল

একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছিল জোর রাজনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত সেই বিতর্কে ইতি টানল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দিয়েছে। তবে এই অনুমতি দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু শর্ত মেনে।আদালতে প্রথমে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে হাজরায় সভা করার প্রস্তাব মানা হয়নি। পরে ভিক্টোরিয়া হাউসের সামনেও সভা করার আবেদন জানানো হলেও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এরপর আদালত রাজ্যের কাছে বিকল্প জায়গার বিষয়ে মত জানতে চায়। রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়েলিংটনের সুবোধ মল্লিক স্কোয়ারের প্রস্তাব দেওয়া হয়। সেখানে নির্দিষ্ট সংখ্যক মানুষের সভা করা সম্ভব বলেও জানানো হয়।কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, তাঁদের আবেদন অনেক আগে করা হলেও অনুমতি দেওয়া হয়নি। অথচ পরে আবেদন করা অন্য সংগঠনকে সভার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন প্রযোজ্য হবে, সেই প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি।আদালতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহিদ মিনারে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে গান্ধী মূর্তির পাদদেশে সীমিত সংখ্যক সমর্থক নিয়ে সভা করার অনুমতি দেওয়া হয়েছে।সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার প্রস্তাব দেন। তিনি জানান, এই জায়গাটি দুই কর্মসূচির মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখবে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে সমর্থকের সংখ্যা সীমিত রাখতে হবে।প্রথমে তিন হাজার মানুষের অনুমতির কথা উঠলেও রাজ্য আপত্তি জানায়। পরে আদালত আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করার অনুমতি দেয়। একই সঙ্গে জানানো হয়, সভা বিকেল সাড়ে তিনটার মধ্যে শেষ করতে হবে।শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, এই দিনের সঙ্গে তাঁদের আবেগ জড়িয়ে রয়েছে। আগের দিনের বিক্ষোভে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও আদালতের সামনে তোলা হয়।সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে শর্তসাপেক্ষে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। ফলে দীর্ঘ জল্পনার অবসান ঘটলেও, রাজনৈতিক উত্তাপ যে এখানেই থামছে না, তা স্পষ্ট।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

মদনের পদত্যাগেই জোর জল্পনা! এবার কি বড় ঝড়ের মুখে তৃণমূল?

তৃণমূলের অন্দরে রাজনৈতিক সমীকরণ কি দ্রুত বদলে যাচ্ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। একের পর এক নেতার অবস্থান বদল এবং নতুন শিবিরে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। সব মিলিয়ে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা।ভাই স্বরূপ বিশ্বাস জেলে রয়েছেন। অরূপ বিশ্বাসকে নিয়েও দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল। সেই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন দলের ভিতরে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসকে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এরপরই শুরু হয় নতুন রাজনৈতিক চর্চা।এর মধ্যেই আরও বড় চমক দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত মদন দলীয় সব পদ ছেড়ে ঋতব্রতের শিবিরে যোগ দেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দলের অন্দরে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ?ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটি কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়। তাঁর কথায়, ব্যক্তিপূজার পরিবর্তে সম্মিলিত নেতৃত্বের পক্ষে যারা বিশ্বাস করেন, তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনাগুলির নেপথ্যে আরও বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে।এদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী বাইশ ও তেইশ জুলাই তাঁদের হাজির হতে বলা হয়েছে। এই ঘটনার পরই মদনের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে আরও জোরালো হয়েছে জল্পনা।অন্যদিকে অনুব্রত মণ্ডলও নতুন আইনি সমস্যায় পড়েছেন। দুই হাজার একুশ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইট লুট করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা তাপস রায় দাবি করেছেন, তৃণমূলের অন্দরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, দলের ভিতরে এখন অস্থিরতা স্পষ্ট।সব মিলিয়ে একের পর এক রাজনৈতিক ঘটনা ঘিরে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই ঘটনাগুলি রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

হাইকোর্টের চাপে শেষ পর্যন্ত কণ্ঠের নমুনা দিলেন অভিষেক! এবার কি বড় বিপদ?

হাইকোর্টের নির্দেশের পর শেষ পর্যন্ত কণ্ঠের নমুনা দিতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধাননগর আদালতে প্রায় পাঁচ মিনিট ধরে তাঁর কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে। এবার সেই নমুনা যাবে ফরেন্সিক পরীক্ষার জন্য। এই রিপোর্টকে ঘিরেই রাজনৈতিক এবং আইনি মহলে শুরু হয়েছে জোর আলোচনা।সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি পাতার লেখা দুবার পড়তে বলা হয়। একবার স্বাভাবিক গলায় এবং আর একবার ধীরে। সেই রেকর্ডিং একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করা হয়েছে। পরে সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্তকারীদের লক্ষ্য, মামলার সঙ্গে যুক্ত অডিয়োর কণ্ঠস্বরের সঙ্গে এই নমুনার মিল রয়েছে কি না, তা পরীক্ষা করা।জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কোনও নির্দিষ্ট বক্তৃতা হুবহু পড়ানো হয়নি। অভিযোগে উল্লিখিত কিছু শব্দ ব্যবহার করে একটি নতুন লেখা তৈরি করা হয়েছিল। সেই লেখাই পড়ে শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়।পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। আদালতে পৌঁছনো থেকে শুরু করে কণ্ঠের নমুনা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ক্যামেরাবন্দি করা হয়। তদন্তকারীদের দাবি, ভবিষ্যতে এই প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, সেই কারণেই সমস্ত কিছু নথিভুক্ত করা হয়েছে। নমুনা সংগ্রহের পর প্রয়োজনীয় নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও নেওয়া হয়েছে। পাশাপাশি রেকর্ডিং এবং ভিডিওর বিশেষ ডিজিটাল পরিচিতিও তৈরি করা হয়েছে, যাতে ফরেন্সিক পরীক্ষার সময় তথ্যের অখণ্ডতা বজায় থাকে।এই মামলার অভিযোগকারী রাজীব সরকারের দাবি, তদন্তের কাজ সঠিক দিকেই এগোচ্ছে। তাঁর বক্তব্য, মামলার সঙ্গে যুক্ত একটি তালিকা এখনও খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় জেলা, ব্লক এবং ওয়ার্ডভিত্তিক একটি তালিকার কথা বলেছিলেন। সেই তালিকাতেই বহু মানুষের নাম ছিল বলে অভিযোগকারীর দাবি। তদন্তে সেই তালিকারও খোঁজ চলছে বলে তিনি জানিয়েছেন।এখন সকলের নজর ফরেন্সিক রিপোর্টের দিকে। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ফল এই মামলার তদন্তে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

জুলাই ১৫, ২০২৬
কলকাতা

একুশের পোস্টার থেকে হঠাৎ উধাও অভিষেক! তৃণমূলে নতুন সমীকরণের ইঙ্গিত?

একুশে জুলাইয়ের সমাবেশের নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। পোস্টারে রয়েছেন শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা।কলকাতা হাইকোর্ট একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি দেওয়ার পর নতুন পোস্টার প্রকাশ করেন কুণাল ঘোষ। পরে সেই একই পোস্টার নিজের সামাজিক মাধ্যমেও ভাগ করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পোস্টারে তাঁর ছবি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।এর আগে প্রকাশিত প্রথম পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তখন সমাবেশের নির্দিষ্ট স্থান ঠিক না হওয়ায় শুধু কলকাতায় আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নতুন পোস্টারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে।এই ঘটনা এমন সময়ে সামনে এল, যখন দলের অন্দরে একের পর এক রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে কয়েক জন নেতা ও বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের অনেকেই প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সর্বশেষ সেই তালিকায় যোগ হয়েছে মদন মিত্রের নাম। ফলে পোস্টারে অভিষেকের ছবি না থাকাকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে।তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, এই ঘটনাকে নতুন করে দেখার প্রয়োজন নেই। কারণ গত বছরও একুশে জুলাইয়ের প্রচারের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। সেই সময় দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সমাবেশের পোস্টারে শুধুমাত্র দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রাখা হবে। একই ধরনের ঘটনা দুই হাজার তেইশ সালেও দেখা গিয়েছিল।ফলে নতুন পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা যতই বাড়ুক, এটি কৌশলগত সিদ্ধান্ত নাকি তার পিছনে অন্য কোনও রাজনৈতিক বার্তা রয়েছে, সেই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একুশে জুলাইয়ের আগে এই পোস্টার যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

জুলাই ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal