• ৫ ভাদ্র ১৪৩৩, রবিবার ২৩ আগস্ট ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Rashifal

রাশিফল

কেমন কাটবে আপনার শনিবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৫ মে, ৩১ বৈশাখ, শনিবার) জানুনমেষ / ARIES : কাজের ক্ষেত্রে অনিহা দেখা দিতে পারে।বৃষ / TAURUS : কোনও জায়গায় পড়ে গিয়ে আঘাত পেতে পারেন আপনি। মিথুন / GEMINI : অকারণে ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে। কর্কট / CANCER : কোনও জিনিস চাইছিলেন, এমন দ্রব্যাদি লাভ হতে পারে। সিংহ / LEO : আজকের দিনে আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা / VIRGO : আর্থিক দিক দিয়ে আজকের দিন বেশ শুভ।তুলা / LIBRA : কোনও অভিষ্টসিদ্ধি হতে পারে আজকের দিনে।বৃশ্চিক / SCORPIO : যে কোনও জায়গায় কাজ করতে গেলে তাতে উন্নতি লাভ হবে।ধনু / SAGITTARIUS : কোনও কারণে মানসিক অশান্তি দেখা দিতে পারে।মকর / CAPRICORN : কারুর কাছে ঋণ হতে পারে আজ। কুম্ভ / AQUARIUS : মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন।মীন / PISCES : ভুগতে থাকা রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ।

মে ১৫, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার শুক্রবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৪ মে, ৩০ বৈশাখ, শুক্রবার) জানুনমেষ / ARIES : অযথা কোনও কারণে ব্যয় হয়ে যেতে পারে আজ।বৃষ / TAURUS : যে কাজেই যান না কেন আজ সফলতা আসবেই।মিথুন / GEMINI : কারুর কাছ থেকে গঞ্জনা শুনতে হতে পারে। কর্কট / CANCER : অনেক দিন ধরে ভুগতে থাকা রোগ-ব্যধি থেকে মুক্তি পেতে পারেন আজ।সিংহ / LEO : আজকের দিনটি ধনাগমের জন্য বেশ শুভ।কন্যা / VIRGO : অযথা কোনও কারণে চিন্তার উদ্রেক হতে পারে। তুলা / LIBRA : অস্থিরতা দেখা দিতে পারে।বৃশ্চিক / SCORPIO : পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন।ধনু / SAGITTARIUS : গান-বাজনার দিকে মন যেতে পারে।মকর / CAPRICORN : ভালো মানুষের সান্নিধে এসে মনে শান্তি আসতে পারে।কুম্ভ / AQUARIUS : আজ ভালো বন্ধু লাভ হতে পারে।মীন / PISCES : রোগভোগ থাকলে তা থেকে আরোগ্যলাভ করতে পারেন।

মে ১৪, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার বৃহস্পতি বার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৩ মে, ২৯ বৈশাখ, বৃহস্পতি) জানুনমেষ / ARIES : কোনও কারণে আজ আপনাকে ঋণ নিতে হতে পারে।বৃষ / TAURUS : আজ বড় কোনও সম্মানপ্রাপ্তি হতে পারে আপনার।মিথুন / GEMINI : কোনও কারণে অর্থব্যয় হওয়ার যোগ রয়েছে আজ।কর্কট / CANCER : আজকের দিনে বিলাসিতা করতে পারেন।সিংহ / LEO : সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা আছে। মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।কন্যা / VIRGO : অনেক সুখের মুখ দেখতে পারেন আজ।তুলা / LIBRA : কোনও কারণে লম্পট আচরণ করতে পারেন আপনি। নিজেকে সংযত রাখুন।বৃশ্চিক / SCORPIO : চাকরির ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। ধনু / SAGITTARIUS : পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।মকর / CAPRICORN : কোনওকারণে নৈতিক অবনতি ঘটতে পারে আপনার।কুম্ভ / AQUARIUS : কোনও অর্থপ্রাপ্তির যোগ থাকলে তা বিলম্ব হতে পারে।মীন / PISCES : নতুন উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন আজ।

মে ১৩, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার বুধবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১২ মে, ২৮ বৈশাখ, বুধবার) জানুনমেষ / ARIES : কোনও কারণে আজ হতাশা আসতে পারে আপনার মনে। মনকে আনন্দে রাখার চেষ্টা করুন।বৃষ / TAURUS : শুভ যোগাযোগ হতে পারে আজ। ভালো কোনও কাজ করার থাকলে আজকেই করে ফেলুন।মিথুন / GEMINI : ক্রীড়াক্ষেত্রে সাফল্য আসতে পারে। খেলোয়াড়দের জন্য ভালো দিন।কর্কট / CANCER : কোনও ঋণ নিয়ে থাকলে আজ পরিশোধ করে দিন।সিংহ / LEO : চাকরির ক্ষেতে্র দূরে কোথাও বদলির সম্ভাবনা রয়েছে।কন্যা / VIRGO : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সাবধানে চলাফেরা করুন।তুলা / LIBRA : বাড়িতে কোনও আত্মীয় পরিজনের আগমন ঘটতে পারে।বৃশ্চিক / SCORPIO : আজকের দিনে অর্থলাভ হতে পারে। ধনু / SAGITTARIUS : মনে কোনওকারণে বৈরাগ্যের অনুভূতি আসতে পারে।মকর / CAPRICORN : কারও কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।কুম্ভ / AQUARIUS : চাকরিক্ষেত্রে হোক বা ব্যবসাক্ষেত্রে, আয়বৃদ্ধির যোগ রয়েছে।মীন / PISCES : ভাই ভাইয়ের মধ্যে অশান্তি দেখা দিতে পারে।

মে ১২, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার মঙ্গলবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজ ১১ মে ২০২১, ২৭ বৈশাখ, মঙ্গলবার দিন? জানুনঃমেষ / ARIES : পৈত্রিক কোনও সম্পত্তি পেতে পারেন আজ।বৃষ / TAURUS : আজকের দিনটি আপনি ভোগবিলাসের জন্য অনায়াসেই রাখতে পারেন।মিথুন / GEMINI : সন্তানের সঙ্গে কোনও কারণে বিবাদের জড়িয়ে পড়তে পারেন। অকারণ বিবাদ না বাড়ানোই ভালো।কর্কট / CANCER : আজ প্রেমপ্রণয়ের জন্য ভালো দিন। সিংহ / LEO : অনেক দিন ধরে আটকে রয়েছে এমন কাজ আজ উদ্ধার হতে পারে। কন্যা / VIRGO : যৌন কোনও রোগের উৎপাত দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।তুলা / LIBRA : হঠকারিতার ফলে বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।বৃশ্চিক / Scorpio : সন্তানের কোনও ক্ষতি হতে পারে। সন্তানদের আগলে রাখুন।ধনু / SAGITTARIUS : বাড়িতে উটকো কোনও সমস্যা দেখা দিতে পারে।মকর / CAPRICORN : কোনও কারণে অনুতাপ হতে পারে আজ। কুম্ভ / AQUARIUS : কোনও মহিলাকে দেখে ভালো লেগে যেতে পারে আজ।মীন / PISCES : আজকের দিনটি আর্থিক উন্নতির জন্য বেশ ভালো।

মে ১১, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার সোমবার? জানতে পড়ুন

১০ মে ২০২১, ২৬ বৈশাখ, সোমবার।মেষ / ARIES : আজ কারুর থেকে আঘাত পাওয়ার কারণে মনকষ্ট দেখা দিতে পারে। বৃষ / TAURUS : আগুন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন না হলে রান্না ঘরে আগুনের কাছে না যাওয়াই ভালো।মিথুন / GEMINI : হতাশ হবেন না। আজ মনে নতুন আশার সঞ্চার হবে।কর্কট / CANCER : বড় কোনও বিপদ থেকে আজ মুক্তি পেতে পারেন।সিংহ / LEO : কোথাও যাওয়ার থাকলে তা বাধা পেতে পারে। কন্যা / VIRGO : কোনও রোগের চিকিৎসা করাতে চাইলে আজ একেবারেই ভালো দিন নয়। তুলা / LIBRA : আজ যে কোনও কারণেই হোক অর্থাভাবের দেখা দিতে পারে।বৃশ্চিক / Scorpio : সঞ্চয়ের কোনও ভালো সুযোগ আসতে পারে। সুযোগ হাতছাড়া না করাই ভালো।ধনু / SAGITTARIUS : বাড়ি হোক বা কাজের জায়গায় সমস্যা বৃদ্ধি পেতে পারে।মকর / CAPRICORN : আপনার কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।কুম্ভ / AQUARIUS : আজ তো শুধু লাভ ই লাভ। যেদিকেই হঅত বাড়ান না কেন, লাভের মুখ দেখতে পাবেন।মীন / PISCES : নতুন কোনও উদ্যমে কাজ শুরু করতে পারেন। আজ আপনার উদ্যম আরও বৃদ্ধি পাবে।

মে ১০, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার রবিবার? জানতে পড়ুন

৮ মে ২০২১, ২৫ বৈশাখ, রবিবার।মেষ / ARIES : বড় কোনও সুযোগ আসতে পারে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন।বৃষ / TAURUS : আজ কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আপনি।মিথুন / GEMINI : আচমকাই কোনও কারণে ধনাগমের সুযোগ আসতে পারে। তৈরি থাকুন।কর্কট / CANCER : কোনও কাজের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটতে পারে। কিংবা কোনও পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। সিংহ / LEO : ব্যবসায় হঠাৎ মন্দা দেখা দিতে পারে। এমনিতেই এখন যা পরিস্থিতি তাতে মন্দা কয়েকদিন টিকেও যেতে পারে।কন্যা / VIRGO : ভালো কোনও বন্ধুর খোঁজ পেতে পারেন আজ।তুলা / LIBRA : প্রতিবেশীদের সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ।বৃশ্চিক / Scorpio : দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এমন কোনও সু-সংবাদ পেতে পারেন আজ। ধনু / SAGITTARIUS : কোনও কারণে আজ কষ্ট ভোগের যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকার।মকর / CAPRICORN : হঠাৎ করেই কোনও কারণে আক্রান্ত হতে পারেন। রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরা করা উচিত।কুম্ভ / AQUARIUS : অযথা কোনও কারণ ছাড়াই ব্যয় হতে পারে আজ। মীন / PISCES : পথেঘাটে আচমকা্ই বিপদ ঘটে যেতে পারে।একটু খেয়াল রাখবেন।

মে ০৯, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার শনিবার? জানতে পড়ুন

৭ মে ২০২১, ২৪ বৈশাখ, শনিবার।মেষ / ARIES : আপনার সুপ্ত মেধার বিকাশ ঘটতে পারে আজ।বৃষ/ TAURUS : যে কোনও কারণেই হোক, আজ বিষন্নতা ঘিরে ধরতে পারে আপনাকে।মিথুন / GEMINI : শরিকি বিরোধের কারণে অশান্তি দেখা দিতে পারে।কর্কট / CANCER : পরোপকারে এগিয়ে যেতে পারেন আজ।সিংহ / LEO : আজ অর্থ অপচয়ের যোগ রয়েছে আপনার।কন্যা / VIRGO : আজ প্রেম-প্রণয়ের জন্য শুভ দিন।তুলা / LIBRA : হৃদরোগের কারণে কষ্টে ভুগতে হতে পারে।বৃশ্চিক / Scorpio : যে কোনও ক্ষেত্রেই মিশ্রফল দেখা দিতে পারে। ধনু / SAGITTARIUS : রোগব্যধির কারণে মন খারাপ থাকতে পারে।মকর / CAPRICORN : যে কোনও কারণেই হোক মনে আনন্দ থাকবে না।কুম্ভ / AQUARIUS : মানসিক তৃপ্তি পাবেন কোনও কাজ করে।মীন / PISCES : অস্ত্রোপচার হলে তা সফল হবে।

মে ০৮, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

৭ মে, ২২ বৈশাখ, শুক্রবার।মেষ/ ARIES : কোনও সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ। আঘাত পর্যন্ত লাগতে পারে।সাবধানতা অবলম্বন করে চলা উচিত।বৃষ / TAURUS : গৃহসংস্কারের কাজে হাত লাগাতে পারেন।মিথুন / GEMINI : আজ আপনার মেধার বিকাশ হতে পারে। কর্কট / CANCER : কোনও বিপদে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সিংহ/ LEO : হঠাৎ করে প্রচুর ব্যয় হতে পারে। কন্যা / VIRGO : অংশীদারিত্বে লাভের মুখ দেখতে পারেন আজ।তুলা / LIBRA : ভালো প্রয়াসের জন্য শুভ সময় আজ। বৃশ্চিক / SCORPIO : নতুন কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ধনু / SAGITTARIUS : মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন।মকর / CAPRICORN : বাতের ব্যথা দেখা দিতে পারে।কুম্ভ / AQUARIUS : স্ত্রীর কাছ থেকে কোনও কারণে বিরোধ দেখা দিতে পারে।মীন / PISCES : কোনও কিছুর জন্য স্বার্থত্যাগ করতে হতে পারে আপনাকে।

মে ০৭, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

৬ মে, ২১ বৈশাখ, বৃহস্পতি বার।মেষ / ARIES : আজ কোনও ক্ষেত্রে প্রয়াস নিলে তার ফর ভালো হবে। অর্থাৎ শুভ কাজ করতে চাআলে আজ করে ফেলতে পারেন।বৃষ/ TAURUS : কোনও কারণেই হোক না কেন অফিসে বা বাড়িতে কারুর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। মিথুন / GEMINI : প্রেম-প্রণয়ের জন্য আজকের দিন একেবারেই শুভ নয়। সমস্যা দেখা দিতে পারে। কর্কট/ CANCER : কোনও সমস্যা থাকলে তা আজকের দিনে মিটে যেতে পারে। সিংহ/ LEO : উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় সাফল্য পেতে পারেন। কন্যা/ VIRGO : অনেক দিন ধরে কোনও সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যার আজ সহজ সমাধান হতে পারে। তুলা/ LIBRA : আজ যে কোনও ক্ষেত্রেই হোক না কেন, অর্থসাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝেশুনে খরচ করুন।বৃশ্চিক/ Scorpio : আজকের দিন বেশ ব্যয়বহুল হবে। ধনু / SAGITTARIUS : ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য সুখবর। ব্যবসার প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে আজ। মকর/ CAPRICORN : বাড়িতে হোক বা অফিসে জাতক-জাতিকার প্রতিপত্তি বৃদ্ধি হবে আজ। কুম্ভ / AQUARIUS : মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। সাবধানে থাকুন, বুঝে কথা বলুন।মীন/ PISCES : পুরনো ভুলে নতুন প্রচেষ্টায় সফল হতে পারেন।

মে ০৬, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

৫ মে, ২১ বৈশাখ, বুধবারমেষ / ARIES : আজকের দিনটি প্রতিষ্ঠালাভের জন্য ভালো। কোনও ভালো কিছু করতে চাই তা আজকের দিনে করে ফেলতে পারেন।বৃষ / TAURUS : আজকের দিনটি প্রেমের জন্য একেবারেই শুভ নয়। অনেক বাধা বিপত্তি আসতে পারে।মিথুন / GEMINI : কর্মে সুখ্যাতি লাভ করতে পারেন আজ। যে কোনও ক্ষেত্রেই হোক না কেন, ভালো কাজ করলে তার নাম আপনি পাবেন।কর্কট / CANCER : যে দিকেই যান না কেন, আজ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি।সিংহ / LEO : জীবাণু সংক্রমণের ভয় রয়েছে। সাবধানে চলাফেরা করবেন। প্রয়োজনে কিছু সুরক্ষাবিধিও মেনে চলতে পারেন।কন্যা / VIRGO : যে কোনও বিষয় নিয়ে মতান্তর দেখা দিতে পারে। তুলা / LIBRA : পরিশ্রম হোক বা অসুস্থতার কারণেই হোক না কেন, শরীরে আজ বেশ ক্লান্তি বোধ করবেন।বৃশ্চিক / Scorpio : যে কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। চলাফেরা বা কথা বলার ক্ষেত্রে সাবধান থাকুন।ধনু / SAGITTARIUS : মামলা মোকদ্দমা করে থাকলে আজ আপনার হার হতে পারে। মানসিকভাবে তৈরি থাকুন।মকর / CAPRICORN : পিঠে ব্যথা হতে পারে। চলাফেরার ক্ষেত্রে সাবধান। কুম্ভ / AQUARIUS : যে কোনও দিক দিয়েই হোক না কেন, আজ উপার্জন বৃদ্ধি হতে পারে। মীন / PISCES : অফিসেই হোক বা পাড়ায়, বা বন্ধুমহলে শত্রুরা তেমন সুবিধা হতে পারবে না।

মে ০৫, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

৪মে, ২০ বৈশাখ, মঙ্গলবারমেষ / ARIES : বেশ ব্যয়বহুল যাবে আজকের দিন। হিসাব করে খরচ করুন।বৃষ / TAURUS : দম্পতিদের জন্য আজ বেশ ভালো দিন। মিথুন/ GEMINI : আজকের দিনটি বেশ কষ্টে কাটতে পারে। কর্কট / CANCER : যে কোনও কারণেই হোক আজ মন অস্থির থাকবে। মনকে সংযত রাখার চেষ্টা করুন।সিংহ / LEO : কোনও পরিকল্পনা করলে আজ তা সফল হবে। কন্যা / VIRGO : অকারণ কোনও মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।তুলা / LIBRA : জাতক-জাতিকারা আজ দুশ্চিন্তায় পড়তে পারেন। বৃশ্চিক / Scorpio : বেশ কিছু আর্থিক ক্ষতির যোগ রয়েছে আজ। ভাবনাচিন্তা করে খরচ করুন।ধনু / SAGITTARIUS : অনেক দিনের কোনও বাসনা পূরণ হতে পারে আজ।মকর / CAPRICORN : আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে। কুম্ভ / AQUARIUS : ব্যবসা হোক বা চাকরি, যে কোনও ক্ষেত্রেই আজ শ্রীবৃদ্ধির যোগ রয়েছে।

মে ০৪, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

৩ রা মে, ১৯ বৈশাখ , সোমবারমেষ / ARIES: মেষ রাশির জাতক-জাতিকাদের আজ অকস্মাৎ বিপদ ঘটতে পারে। সাবধানে থাকুন।বৃষ / TAURUS : এই রাশির জাতক-জাতিকারদের জন্য আজকের দিনটি বিনিয়োগের জন্য বেশ ভালো। অনায়াসে যে কোনও খাতে ভেবেচিন্তে বিনিয়োগ করে ফেলতেই পারেন।মিথুন / GEMINI : পাইলসের সমস্যা থাকলে তা আজ ভোগাতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।কর্কট / CANCER : আচমকাই ধনাগমের শুভ যোগ রয়েছে। কোথাও পাওনা থাকলে তাও আদায় হতে পারে।সিংহ/ Leo : প্রতিবেশীদের সঙ্গে মতানৈক্যের কারণে ঝগড়া হতে পারে।কন্যা / VIRGO : আজ যে কোনও কারণেই হোক কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।তুলা / LIBRA : এমনিতেই হালকা রাশি তুলার জাতক-জাতিকারা অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে থাকে। আজ একটু বেশিই পরোপকার করতে হতে পারে আপনাদের।বৃশ্চিক / SCORPIO : চারিদিকে মহামারির হাহাকারের মধ্যেই কোনও সুখবর পেতে পারেন।ধনু /SAGITTARIUS : কোনও কাজে সাহস দেখিয়ে এগিয়ে গিয়ে কার্যসিদ্ধি হতে পারে।মকর / CAPRICORN : কোনও কারণে আজ অকারণ দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন।কুম্ভ / AQUARIUS : শেয়ার ব্যবসায় লাভবান হতে পারেন। শেয়ারে টাকা খাটালে তা থেকে লাভ পেতে পারেন।মীন / PISCES : যে কোনও কারণে অহেতুক চিন্তার উদ্রেক হতে পারে আজ।

মে ০৩, ২০২১
রাশিফল

কেমন কাটবে আজকের দিন? জানুন

২ মে, ১৮ বৈশাখ, রবিবারমেষ / ARIES: আজকের দিনে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে। হিসেব করে খরচ করার চেষ্টা করুন।বৃষ / TAURUS: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ শুভ। মিথুন / GEMINI : যে কোনও কারণেই হোক আজ কাজের জায়গায় হোক বা বাড়িতে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। কর্কট / CANCER : বেশি ভাবপ্রবণ হয়ে গেলে আজ ক্ষতি হয়ে যেতে পারে। তাই যে কোনও কাজই হোক না কেন, একটু ভেবেচিন্তে করার চেষ্টা করলে ভালো।সিংহ/ Leo: অর্শের সমস্যা থাকলে তা আজকে বেশ পীড়া দিতে পারে। কন্যা / VIRGO: কোনও ক্ষেত্রে ভালো কাজের জন্য বিশেষ মর্যাদা পাওয়ার যোগ রয়েছে।তুলা / LIBRA:তুলা / LIBRA: কোনও বিষয়ে উগ্র ভাবের উদয় হতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।বৃশ্চিক / SCORPIO:বৃশ্চিক/ SCORPIO: কোনও বন্ধুর কারণে ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুর ভালো করতে গিয়েও ক্ষতির মুখে পড়তে পারেন।ধনু /SAGITTARIUS: কোনও কারণে উৎকন্ঠার উদ্রেক হতে পারে। ভয় পাবেন না।মকর / CAPRICORN: ভোগবিলাসে মজে থাকতে পারেন। কিন্তু ভোগের নেশায় বাস্তবকে ভুলে গেলেই বি্পদ হতে পারে।কুম্ভ / AQUARIUS: মায়ের শরীর খারাপ হতে পারে।মীন / PISCES : যে কোনও কারণেই হোক না কেন, দুশ্চিন্তা দেখা দিতে পারে।

মে ০২, ২০২১
রাশিফল

পিতার কাছ থেকে উপহার লাভ তুলার, অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২ পৌষ ( ১৮ ডিসেম্বর) শুক্রবার মেষ ঃ প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বৃষঃ সাংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট ঃ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সিংহ ঃ সকালের দিকে কোনো বন্ধু বা ভাই এর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কন্যা ঃ ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। তুলাঃ পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক ঃ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ধনু ঃ কোনও বন্ধু বা পরিচিত জনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। মকর ঃ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। মীন ঃ সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না।

ডিসেম্বর ১৮, ২০২০
রাশিফল

 বকেয়া টাকা আদায় মিথুনের, অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

৩০ অগ্রহায়ণ ( ১৬ ডিসেম্বর) বুধবার মেষ ঃ মায়ের সাহায্য আশা করতে পারেন। বৃষঃ ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট ঃ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সিংহ ঃ বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা ঃ বকেয়া বিল আদায় হতে পারে। তুলাঃ পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক ঃ উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। ধনু ঃ আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা। মকর ঃ অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কুম্ভ ঃ কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। মীন ঃ পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

ডিসেম্বর ১৬, ২০২০
রাশিফল

ধর্মের কথা আলোচনায় সুনাম সিংহের, অন্যান্য রাশির কি হবে মঙ্গল ?

২৯ অগ্রহায়ণ ( ১৫ ডিসেম্বর) মঙ্গলবার মেষ ঃ নতুন কোনও বন্ধু লাভের যোগ। বৃষঃ ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। মিথুন ঃ সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। কর্কট ঃ নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। সিংহ ঃ ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। কন্যা ঃ প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তুলাঃ জলপথে বেড়াতে না যাওয়াই ভাল হবে। বৃশ্চিক ঃ পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। ধনু ঃ আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। মকর ঃ নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। কুম্ভ ঃ অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মীন ঃ মাবাবার সঙ্গে কোনও কারণে বিরোধ।

ডিসেম্বর ১৫, ২০২০
রাশিফল

বকেয়া টাকা আদায় মিথুনের, অন্যান্য রাশির কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন ?

২৮ অগ্রহায়ণ ( ১৪ ডিসেম্বর) সোমবার মেষ ঃ মায়ের সাহায্য আশা করতে পারেন। বৃষঃ ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট ঃ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সিংহ ঃ বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা ঃ বকেয়া বিল আদায় হতে পারে। তুলাঃ পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক ঃ উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। ধনু ঃ আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা। মকর ঃ অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কুম্ভ ঃ কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। মীন ঃ পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

ডিসেম্বর ১৪, ২০২০
রাশিফল

জলপথে বিপদ তুলার, অন্যান্য রাশির কেমন কাটবে ছুটির দিন ?

২৭ অগ্রহায়ণ ( ১৩ ডিসেম্বর) শনিবার মেষ ঃ নতুন কোনও বন্ধু লাভের যোগ। বৃষঃ ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। মিথুন ঃ সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। কর্কট ঃ নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। সিংহ ঃ ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। কন্যা ঃ প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তুলাঃ জলপথে বেড়াতে না যাওয়াই ভাল হবে। বৃশ্চিক ঃ পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। ধনু ঃ আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। মকর ঃ নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। কুম্ভ ঃ অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মীন ঃ মাবাবার সঙ্গে কোনও কারণে বিরোধ।

ডিসেম্বর ১৩, ২০২০
রাশিফল

জমিজমায় বিনিয়োগ মেষের, অন্যান্য রাশিদের কেমন কাটবে দিন ?

২৫ অগ্রহায়ণ ( ১১ ডিসেম্বর) শুক্রবার মেষ ঃ জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বৃষঃ ভালবাসার মানুষের সঙ্গে আজ দেখা হবে। মিথুন ঃ বিনিয়োগ করলে প্রভূত লাভের সম্ভাবনা। কর্কট ঃ কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। সিংহ ঃ আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা। কন্যা ঃ গুরুজনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। তুলাঃ প্রেমে জোরালো আঘাত পাওয়ার সম্ভাবনা। বৃশ্চিক ঃ অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। ধনু ঃ খাওয়াদাওয়ার বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। মকর ঃ অতিরিক্ত চিন্তায় ক্ষতির আশঙ্কা। কুম্ভ ঃ বন্ধুদের থেকে সহায়তা লাভ করবেন। মীন ঃ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা।

ডিসেম্বর ১১, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, ‘স্থানীয় রাজনীতি’ বলে উড়িয়ে দিল ব্রাজিল! যুবভারতীর ম্যাচ ঘিরে তুঙ্গে বিতর্ক

৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম ব্রাজিলের বহু প্রতীক্ষিত ফুটবল ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা ফুটবল দলের বিরুদ্ধে ভারতের মাঠে নামার খবরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু ম্যাচ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিতর্কও। একদিকে এই ম্যাচ আয়োজনকে ঘিরে বিপুল খরচ এবং দেশের ফুটবল পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে এর জন্য ঘরোয়া ফুটবল সূচি ও জাতীয় দলের পরিকল্পনায় প্রভাব পড়ছে বলে অভিযোগ।এই পরিস্থিতিতেই ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া সরাসরি ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। তাঁর বক্তব্য, একটি মাত্র প্রদর্শনী ম্যাচের পিছনে বিপুল অর্থ খরচ না করে সেই টাকা দীর্ঘমেয়াদি ভাবে ভারতীয় ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা উচিত। বাইচুংয়ের মতে, এমন ম্যাচের পিছনে অর্থ ব্যয় করলে তা দেশের ফুটবলের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার বদলে উল্টে পিছিয়ে দিতে পারে।বাইচুংয়ের কথায়, ম্যাচ বয়কট করলে একটি স্পষ্ট বার্তা যাবে। ভবিষ্যতে এই ধরনের বড় ম্যাচ আয়োজনের আগে ফেডারেশনকে আরও সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে।বিপুল খরচ, প্রশ্নের মুখে ঘরোয়া ফুটবলকলকাতায় ব্রাজিলকে নিয়ে ম্যাচ আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে জানা যাচ্ছে। ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের পর্যবেক্ষক দল যুবভারতী পরিদর্শনও করেছে। স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে তাদের তরফে কিছু উদ্বেগের কথাও উঠে এসেছে।এর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভারতীয় ফুটবলের ঘরোয়া কাঠামো নিয়ে। ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে আইএসএলের সূচি পিছিয়ে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। ফলে ক্লাবগুলির প্রস্তুতি এবং গোটা মরসুমের পরিকল্পনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।অন্যদিকে ফিফা এশিয়ান কাপের বিষয়টিও নতুন করে বিতর্ক তৈরি করেছে। একই সময়ে আন্তর্জাতিক ম্যাচ এবং অন্যান্য সূচির সংঘাতের কারণে ভারত এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে বলে খবর ছড়িয়েছে। যদিও এই বিষয়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের তরফে কোনও নিশ্চিত তথ্য তাদের কাছে নেই বলেই জানানো হয়েছে।বাইচুংয়ের প্রশ্নএক ম্যাচের জন্য এত টাকা কেন?বাইচুং ভুটিয়ার যুক্তি, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ৯০ মিনিটের ম্যাচ নিঃসন্দেহে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে বড় আকর্ষণ। কিন্তু সেই আবেগের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবতে হবে।তিনি প্রশ্ন তুলেছেন, যদি এত বড় অঙ্কের অর্থ হাতে থাকে, তবে তা আগামী কয়েক বছরের জন্য দেশের ক্রীড়া পরিকাঠামো, প্রতিভা অন্বেষণ, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করা যায় না কেন? তাঁর মতে, সেই বিনিয়োগ থেকে ভবিষ্যতে কমনওয়েলথ গেমস বা অলিম্পিক্সের মতো মঞ্চে পদক পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।এবার পাল্টা বার্তা ব্রাজিলেরভারতীয় ফুটবল মহলে যখন ম্যাচ বয়কট নিয়ে আলোচনা তুঙ্গে, তখন ব্রাজিলের ফুটবল কর্তাদের বক্তব্য পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অভ্যন্তরে এই ম্যাচ নিয়ে কী ধরনের বিতর্ক চলছে, তা নিয়ে ব্রাজিল কর্তৃপক্ষ বিশেষ চিন্তিত নয়। ম্যাচের সূচি পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।বয়কট নিয়ে ব্রাজিলের তরফে বিশেষ মাথাব্যথা নেই বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং এই ধরনের বক্তব্যকে স্থানীয় রাজনৈতিক বা অভ্যন্তরীণ বিতর্কের অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সূত্রের দাবি।এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের বিষয়েও ব্রাজিল কর্তৃপক্ষের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই বলে জানা গিয়েছে। ফলে ভারতের অভ্যন্তরীণ ফুটবল পরিস্থিতির সঙ্গে ব্রাজিলের কলকাতা সফরকে যুক্ত করার কোনও কারণ দেখছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ভারত আমাদের সমর্থন করেছে, বলছে ব্রাজিলব্রাজিল দলের পক্ষ থেকে রড্রিগো কেতানোও এই ম্যাচের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্যের মূল সুরভারত বিশ্বকাপের সময়ে ব্রাজিলকে যে সমর্থন দিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। কলকাতায় ম্যাচ আয়োজনকে তাই শুধু বাণিজ্যিক বা প্রদর্শনী ম্যাচ হিসেবে দেখছে না ব্রাজিল।ব্রাজিলের তরফে জানানো হয়েছে, এই ম্যাচে তারা নিজেদের সেরা ফুটবল উপহার দিতে চায়। অর্থাৎ ভারতের মাটিতে এসে শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারাই তাদের লক্ষ্য নয়; বরং ভালো পারফরম্যান্স করে ম্যাচটিকে স্মরণীয় করে তুলতে চায় তারা।স্টিমাচের কটাক্ষেও বাড়ছে বিতর্কব্রাজিল ম্যাচ ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও। তাঁর বক্তব্য, দেশের ঘরোয়া লিগ এবং জাতীয় দলের পরিকল্পনার মধ্যে এখনও প্রয়োজনীয় সামঞ্জস্য তৈরি হয়নি। সেই সমস্যা সমাধান না করে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করা হলে তা ভারতীয় ফুটবলের জন্য উল্টে অস্বস্তির কারণ হতে পারে।অর্থাৎ একদিকে বাইচুংয়ের আর্থিক অগ্রাধিকারের প্রশ্ন, অন্যদিকে স্টিমাচের ঘরোয়া ফুটবলের কাঠামো নিয়ে অভিযোগসব মিলিয়ে ৩ অক্টোবরের ম্যাচ এখন শুধুমাত্র একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ নেই।ম্যাচ হবে, বিতর্কও চলবে?একদিকে ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে যুবভারতীতে ভারতকে দেখার স্বপ্নে ফুটবলপ্রেমীরা উত্তেজিত। অন্যদিকে দেশের ফুটবলের ভবিষ্যৎ, বিপুল খরচ, আইএসএলের সূচি এবং জাতীয় দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ফুটবলার ও কোচেরা।ব্রাজিলের তরফে অবশ্য এখনও পর্যন্ত বার্তা স্পষ্টতারা ম্যাচ খেলতে প্রস্তুত এবং সূচি বদলের কোনও পরিকল্পনা নেই। ফলে ৩ অক্টোবর যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে উত্তেজনা যেমন বাড়ছে, তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিতর্কও। এখন দেখার, শেষ পর্যন্ত মাঠের ৯০ মিনিট কি সমস্ত বিতর্ককে ছাপিয়ে যেতে পারে, নাকি ম্যাচ শেষ হওয়ার পরও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এই প্রশ্নগুলি আরও জোরালো হয়ে ওঠে।

আগস্ট ২২, ২০২৬
খেলার দুনিয়া

দুই দশকের ডুরান্ডের আক্ষেপ ঘোচানোর লড়াই, ডার্বির আগে হাবাসের মন্ত্র—‘আবেগ নয়, বুদ্ধিই শেষ কথা’

দুই দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা। শেষ বার ২০০৪ সালে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে সময় গড়িয়েছে, বদলেছে দল, কোচ, ফুটবলারকিন্তু লাল-হলুদ শিবিরের ডুরান্ড-খরা কাটেনি। ২২ বছর পর সেই আক্ষেপ মুছে ফেলার সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। আর সেই লড়াইয়ের মঞ্চে প্রতিপক্ষ আবারও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান।রবিবারের ডুরান্ড ফাইনাল তাই শুধু একটি ট্রফির লড়াই নয়। একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর তাগিদ, অন্যদিকে ডার্বির অতিরিক্ত উত্তেজনাসব মিলিয়ে ম্যাচের আবহ ইতিমধ্যেই তুঙ্গে। তবে এই আবেগকেই নিয়ন্ত্রণে রাখাকে সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।হাবাসের কাছে ডার্বি মানেই শুধু আবেগের লড়াই নয়, বরং মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটির গুরুত্ব যতই বেশি হোক, তাঁর দলকে মাঠে নেমে এটিকে একটি সাধারণ ম্যাচের মতোই খেলতে হবে।হাবাসের কথায়, ডার্বিতে আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যদি খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করে, তাহলে কৌশল এবং পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই তাঁর লক্ষ্য আবেগের মাত্রা ১০০ শতাংশ থেকে নামিয়ে প্রায় ২৫ শতাংশে নিয়ে আসা। ম্যাচের ৯০ মিনিটে কোন মুহূর্তে ঝুঁকি নিতে হবে, কখন ধৈর্য ধরতে হবে এবং কখন কৌশল বদলাতে হবেসেই বুদ্ধিমত্তাই পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন তিনি।ফাইনালের আগে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা পিভি বিষ্ণুর অনুপস্থিতি। সেমিফাইনালের মতো ফাইনালেও মাঠে নামতে পারবেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের ফুটবলার। চলতি ডুরান্ডে দুরন্ত ছন্দে ছিলেন বিষ্ণু। সিআইএসএফের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ৮-০ জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন তিনি। তাঁর গতি এবং আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষের রক্ষণকে একাধিক বার সমস্যায় ফেলেছে।বিষ্ণুকে না পাওয়ায় স্বাভাবিক ভাবেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হবে হাবাসকে। তাঁর জায়গায় প্রথম একাদশে বিপিন সিংয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসেবে ভাবনায় রয়েছেন জেসিন টিকে। ডুরান্ডেই সিআইএসএফের বিরুদ্ধে জোড়া গোল করে নিজের দাবিও জোরালো করেছেন তিনি।শুধু বিষ্ণু নন, ফাইনালে এফিয়ংকেও পাওয়া যাবে না বলে জানিয়েছেন হাবাস। বিদেশি স্ট্রাইকার এবং ডিফেন্ডার ছাড়া এমন গুরুত্বপূর্ণ ডার্বিতে নামা যে সহজ নয়, তা স্বীকার করেছেন ইস্টবেঙ্গল কোচ। তবে সমস্যাকে সামনে রেখে অজুহাত তৈরি করতে তিনি একেবারেই রাজি নন।হাবাসের বক্তব্য, রেফারিং, প্রতিপক্ষ কিংবা দলের কোনও নির্দিষ্ট ফুটবলার না থাকার মতো বিষয়কে সামনে রেখে ম্যাচের আগে অজুহাত খোঁজা অর্থহীন। মাঠে যে ফুটবলাররা থাকবেন, তাঁদের নিয়েই সেরাটা দিতে হবে। তাঁর বিশ্বাস, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইস্টবেঙ্গল নিজেদের সেরা ফুটবল খেলতে সক্ষম।অন্যদিকে, মোহনবাগানকে যথেষ্ট সমীহ করছেন লাল-হলুদ কোচ। সবুজ-মেরুন দলের প্রত্যেক ফুটবলারকেই বিপজ্জনক বলে মনে করছেন তিনি। বিশেষ করে গোলরক্ষক বিশাল কাইথের প্রশংসা করেছেন হাবাস। তবে নিজের দলের গোলরক্ষক প্রভসুখন সিং গিলের উপরও তাঁর আস্থা অটুট। ফলে ফাইনালে দুই গোলরক্ষকের পারফরম্যান্সও ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।ডার্বির উত্তাপের মধ্যেও অবশ্য প্রস্তুতির ধরন বদলে ফেলেছে ইস্টবেঙ্গল। ফাইনালের আগে মাঠের অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। হাবাসের মতে, এই মুহূর্তে আরও একটি অনুশীলনের চেয়ে ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া বেশি জরুরি। গত কয়েক দিনে ম্যাচের প্রস্তুতি এবং রিকভারির জন্য যথেষ্ট সময় পাওয়া গিয়েছে। তাই ফুটবলারদের শরীরকে তরতাজা রাখাই এখন তাঁর অগ্রাধিকার।মাঠের বদলে হোটেলেই চলবে প্রয়োজনীয় প্রস্তুতি। জিমে অনুশীলন, ফুটবলারদের কাছ থেকে আরও নিবিড় পর্যবেক্ষণ এবং ইনডোর সেশনের মাধ্যমে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে দল।সব মিলিয়ে রবিবারের ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে একাধিক কারণে বিশেষ। ২২ বছরের ডুরান্ড-খরা কাটানোর হাতছানি, সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান, আবার ২০০৪ সালের ফাইনালের স্মৃতিও ফিরছে। কিন্তু ইতিহাস কিংবা আবেগ নিয়ে বেশি ভাবতে চান না হাবাস। তাঁর কাছে হিসাবটা একেবারেই সরল৯০ মিনিট মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং কোনও অজুহাত ছাড়াই ট্রফির জন্য লড়াই করতে হবে।২২ বছর আগের সেই জয়ের স্মৃতি কি আবারও লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাবে? নাকি ডার্বির মঞ্চেই ইস্টবেঙ্গলের দীর্ঘ অপেক্ষা আরও বাড়বেউত্তর মিলবে রবিবারের মহারণে।

আগস্ট ২২, ২০২৬
খেলার দুনিয়া

ডার্বির আগে ক্লান্তি-ক্ষোভ, তবু জয়ের জেদে মোহনবাগান! ফাইনালের মঞ্চে ‘মোমেন্টাম’-কেই অস্ত্র করছেন প্যানোস

তিন বছর পর ফের ডুরান্ড কাপের ফাইনালে কলকাতা ডার্বি। রবিবারের মহারণকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। একদিকে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগানদুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ট্রফির পাশাপাশি সম্মানের প্রশ্নও জড়িয়ে। কিন্তু ফাইনালের আগে দুই দলের প্রস্তুতির ছবিটা একেবারেই এক নয়। বিশেষ করে শিলং থেকে কলকাতায় ফিরে আসার ধকল এবং ঠাসা সূচি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস।সেমিফাইনালে টাইব্রেকারে শিলং লাজংকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান। একইভাবে পেনাল্টি শুটআউটে জয় পেয়েছে ইস্টবেঙ্গলও। তবে লাল-হলুদ শিবিরের তুলনায় সবুজ-মেরুনের সমস্যা বেশি। কলকাতায় ম্যাচ খেলে ইস্টবেঙ্গল যেখানে ঘরের পরিবেশেই প্রস্তুতির সুযোগ পেয়েছে, সেখানে শিলং থেকে কলকাতায় ফেরার পথেই মোহনবাগান ফুটবলারদের পেরোতে হয়েছে নানা ঝক্কি।এর সঙ্গে যোগ হয়েছে ম্যাচের ঘনঘটা। মাত্র ছদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে মোহনবাগানকে। ফলে অনুশীলন এবং বিশ্রামের জন্য প্রয়োজনীয় সময় প্রায় মেলেনি। এমন পরিস্থিতিতে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রস্তুতি কতটা ব্যাহত হয়েছে, তা নিয়ে কোনও রাখঢাক করেননি প্যানোস।গ্রিক কোচের বক্তব্যে স্পষ্ট, সূচি নিয়ে তাঁর অসন্তোষ যথেষ্ট গভীর। গ্রুপ পর্বে সবার উপরে থাকার পরেও তাঁর দলকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা মেনে নিতে পারছেন না তিনি। প্যানোসের কথায়, গ্রুপ পর্বে সেরা দল হওয়ার পরও তাঁদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে তিনি এবং দলের ফুটবলাররা হতাশ।শুধু ম্যাচ খেললেই যে প্রস্তুতি সম্পূর্ণ হয় না, সেটিও মনে করিয়ে দিয়েছেন মোহনবাগান কোচ। তাঁর বক্তব্য, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ম্যাচ খেলে পরের ম্যাচের জন্য তৈরি হয়ে যাওয়া যায় না। শিলংয়ের ম্যাচের পর দলের অনুশীলনের সুযোগও হয়নি। ফলে ফুটবলারদের শারীরিক ক্লান্তির পাশাপাশি ম্যাচের আগে কৌশলগত প্রস্তুতির ঘাটতিও থাকছে।তবে সমস্যার কথা বললেও ডার্বির আগে আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই প্যানোসের। বরং প্রতিকূল পরিস্থিতিকে সরিয়ে রেখে ফাইনালের মঞ্চে জয়ের জন্যই দলকে প্রস্তুত করছেন তিনি। তাঁর মতে, এই ধরনের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মোমেন্টাম। ম্যাচের শুরু থেকে ছন্দ নিজেদের দখলে রাখতে পারলে পরিস্থিতি নিজেদের পক্ষে ঘুরিয়ে দেওয়া সম্ভব।এবারের ডুরান্ডে মোহনবাগানের অভিযানও শুরু হয়েছিল ইস্টবেঙ্গলকে হারিয়ে। স্বাভাবিকভাবেই সেই জয় ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে। কিন্তু প্যানোস অতীতের ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, গ্রুপ পর্বের ম্যাচ আর ফাইনাল সম্পূর্ণ আলাদা। এবার এমন একটি ম্যাচ, যার পর আর পরের ম্যাচের জন্য অপেক্ষা করার সুযোগ নেইজিততেই হবে।মোহনবাগানের শক্তি বাড়িয়েছে বিদেশি ফুটবলারদের যোগদানও। নতুনদের নিয়ে আশাবাদী কোচ। তবে ফাইনালের মতো ম্যাচে শুধুমাত্র অভিজ্ঞতাই যে জয়ের নিশ্চয়তা দিতে পারে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কাছে দলগত পারফরম্যান্স এবং ম্যাচের মুহূর্তকে কাজে লাগানোই আসল।আর সেই দলগত লড়াইয়ের অন্যতম বড় ভরসা গোলরক্ষক বিশাল কাইথ। পরপর দুই ম্যাচে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়ে মোহনবাগানকে ফাইনালে তুলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ কোচ। বিশালের পারফরম্যান্সে মুগ্ধ প্যানোস তাঁকে দেশের সেরা গোলরক্ষকদের একজন বলেই মনে করছেন।অন্যদিকে রবিবারের ডার্বি নিয়ে প্রবল উত্তেজিত মোহনবাগানের নতুন মুখ সমীর জেলকোভিচও। সবুজ-মেরুন জার্সিতে এটি তাঁর তৃতীয় ম্যাচ, আর কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বি। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের অংশ হতে পারাকে তিনি গর্বের বলে মনে করছেন। তবে শুধু ডার্বি খেলার অভিজ্ঞতা নয়, ট্রফি জিতেই সমর্থকদের সঙ্গে উৎসবে মাততে চান তিনি।দলে দেরিতে যোগ দিয়েও সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন সমীর। মজার বিষয়, ইস্টবেঙ্গলের দানি র্যামিরেজের সঙ্গেও তাঁর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে ডার্বির প্রতিপক্ষের এক ফুটবলারকে তিনি বেশ ভালোভাবেই চেনেন। তবে মাঠে বন্ধুত্বের কোনও জায়গা থাকবে নালক্ষ্য একটাই, মোহনবাগানের জয়।সব মিলিয়ে ডুরান্ড ফাইনালের আগে মোহনবাগানের সামনে রয়েছে এক অদ্ভুত সমীকরণ। একদিকে ক্লান্তি, ভ্রমণের ধকল, অনুশীলনের ঘাটতি এবং সূচি নিয়ে কোচের ক্ষোভ; অন্যদিকে ডার্বির উত্তেজনা, আত্মবিশ্বাস এবং ট্রফি জয়ের তীব্র আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত সেই প্রতিকূলতাকে পেরিয়ে কোন দল নিজেদের সেরাটা মেলে ধরতে পারে, তার উপরই নির্ভর করবে ডুরান্ডের মুকুট কার মাথায় উঠবে। আর প্যানোসের বার্তা একেবারে পরিষ্কারঅজুহাত নয়, ডার্বিতে চাই ১০০ শতাংশ লড়াই এবং জয়।

আগস্ট ২২, ২০২৬
রাজ্য

পাহাড় নিয়ে অমিত শাহের সঙ্গে বিমল গুরুংদের দীর্ঘ বৈঠক, তৈরি হল ‘শাহী নকশা’! গোর্খাল্যান্ড নিয়ে কী সিদ্ধান্ত?

পাহাড়ের উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বিমল গুরুং, রোশন গিরি-সহ পাহাড়ের নেতারা। শনিবার দার্জিলিংয়ে এই ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটন এবং দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।উত্তরবঙ্গ সফরে থাকা অমিত শাহ শনিবার দার্জিলিংয়ে পৌঁছন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, গোর্খা নেতা বিমল গুরুং এবং রোশন গিরি-সহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। পাহাড়ের সমস্যা নিয়ে দীর্ঘদিন পর এই ধরনের ত্রিপাক্ষিক আলোচনা হওয়ায় বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং গোর্খাল্যান্ডের দাবি নিয়ে অতীতে একাধিকবার আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে উত্তপ্ত হয়েছে দার্জিলিং, এমনকি রক্তপাতের ঘটনাও ঘটেছে। এবার পাহাড়ের উন্নয়ন এবং সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।বৈঠকে পাহাড়ের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং প্রশাসনিক ব্যবস্থায় গতি আনার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা নিয়েও মত বিনিময় হয়েছে।বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল পাহাড়ের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আগামী দিনে কী আলোচনা হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে বৈঠক থেকে এখনই গোর্খাল্যান্ড নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বরং সাংবিধানিক কাঠামোর মধ্যেই পাহাড়ের সমস্যার সমাধানের কথা বলা হয়েছে।পাহাড়ের সমস্যাগুলি নিয়ে নিয়মিত পর্যালোচনার জন্য একটি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজকুমার সিং। কমিটিতে আর কারা থাকবেন, কত জন সদস্য থাকবেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।অমিত শাহ জানিয়েছেন, সাংবিধানিক পথেই পাহাড়ের সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি দার্জিলিংয়ের উন্নয়ন নিয়েও নিয়মিত পর্যালোচনা করা হবে। পাহাড়ে উন্নয়নের গতি বাড়ানো এবং প্রশাসনিক সমস্যাগুলি দ্রুত সমাধানের উপর জোর দেওয়া হয়েছে।বৈঠকে পাহাড়ের উন্নয়নের জন্য গোর্খা টেরিটোরিয়াল প্রশাসনকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে। আগের সরকারের সময়ে পাহাড়ের উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। নতুন সরকারের আমলে সেই সমস্যাগুলি কাটিয়ে উন্নয়নের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।বিমল গুরুং এবং রোশন গিরিরাও সাংবিধানিক পথেই পাহাড়ের সমস্যার সমাধানের বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে এই বৈঠকের পর পাহাড়ের রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আগস্ট ২২, ২০২৬
কলকাতা

নোটিস নয়, অনিয়ম দেখলেই হোটেল সিল! মির্জা গালিব স্ট্রিটের আগুনের পর বড় নির্দেশ অগ্নিমিত্রার

কলকাতায় বেআইনি হোটেল নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কয়েক দিন আগে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বেআইনি হোটেল ও অতিথিশালা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শনিবার মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলি পরিদর্শনে গিয়ে মন্ত্রী জানান, শুধু নোটিস দিয়ে আর কাজ চালানো হবে না। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনে সরাসরি হোটেল সিল করে দেওয়া হবে।অগ্নিকাণ্ডের পর ধর্মতলা এলাকায় ইতিমধ্যেই ১৬টি হোটেল সিল করেছে দমকল। আরও ২৫টি হোটেলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার মার্কুইজ স্ট্রিটের বিভিন্ন হোটেল ঘুরে দেখেন অগ্নিমিত্রা। সেখানেই তিনি বেআইনি হোটেলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের কথা জানান।মন্ত্রী বলেন, শুধু নোটিস দিয়ে কোনও লাভ হচ্ছে না। কোনও হোটেলে অনিয়ম ধরা পড়লে সেখানে অতিথিরা থাকলে তাঁদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। তার পরেও প্রয়োজন হলে হোটেল সিল করে দেওয়া হবে। তবে সমস্ত কাগজপত্র নিয়মমাফিক থাকলে পরবর্তী সময়ে সেই হোটেল আবার খোলার সুযোগ থাকবে বলেও জানান তিনি।শহরে এত দিন ধরে কী ভাবে বেআইনি ভাবে হোটেল ও অতিথিশালা চলছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বেআইনি কাজকে আর কোনও ভাবেই নিয়মে পরিণত করা যাবে না।অগ্নিমিত্রার বক্তব্য, মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে ফের না ঘটে, তার জন্য শহরের হোটেলগুলির নিরাপত্তা ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা জরুরি। কোনও হোটেলে নিয়মের ব্যত্যয় ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশই দিয়েছেন তিনি।অগ্নিমিত্রা বলেন, নোটিসে কোনও কাজ হয় না। অতিথি থাকলে ২৪ ঘণ্টা সময় দিন। তার পর সিল করে দিন। সব কাগজপত্র ঠিক থাকলে তখন আবার খুলে দেওয়া যাবে।

আগস্ট ২২, ২০২৬
দেশ

পাকিস্তান থেকে চলত সিম, বাংলাদেশে পৌঁছত হাওয়ালার টাকা! দিল্লিতে ধৃত শিলিগুড়ির প্রদীপ্তকে ঘিরে বড় রহস্য

দিল্লি থেকে পাক গুপ্তচর সন্দেহে শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ্তকুমার সরকারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। তদন্তকারীদের দাবি, প্রদীপ্ত হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মাধ্যমে বাংলাদেশে টাকা পৌঁছে দেওয়া হত বলে অভিযোগ। সেই টাকা পরে পাকিস্তানি গুপ্তচর এবং তাদের সহযোগীদের কাছে পৌঁছত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।তদন্তকারীদের নজরে আসার পর প্রদীপ্তের কাছ থেকে একটি সিম কার্ড উদ্ধার করা হয়। সেই সিমটি পাকিস্তান থেকে পরিচালিত হত বলে প্রাথমিক তদন্তে দাবি তদন্তকারীদের। বিষয়টি নিশ্চিত করতে সিম কার্ডটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই সিমের মাধ্যমে কার সঙ্গে যোগাযোগ করা হত এবং এর সঙ্গে হাওয়ালা চক্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের দাবি, প্রদীপ্ত বর্তমানে দিল্লিতে থাকলেও তাঁর শিকড় শিলিগুড়িতে। নেপালকে করিডোর করে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত হাওয়ালার একটি নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশে থাকা কয়েক জনের সহযোগিতায় এই লেনদেন চলত কি না, তা নিয়েও তদন্ত চলছে।তদন্তকারীদের আরও দাবি, হাওয়ালার টাকার হিসাব মেলাতে প্রদীপ্তকে মাঝেমধ্যেই বাংলাদেশে যেতে হত। সেই সূত্র ধরেই তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য হাতে আসে তদন্তকারীদের। এরপর তাঁর মোবাইল এবং অন্যান্য নথি খতিয়ে দেখে একাধিক বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়।প্রদীপ্তের সঙ্গে জাল নোট এবং সিম পাচার চক্রেরও যোগাযোগ থাকতে পারে বলে তদন্তকারীদের ধারণা। তবে এই অভিযোগগুলির কোনওটিই এখনও আদালতে প্রমাণিত নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে বলেই জানিয়েছে তদন্তকারী দল।অন্যদিকে, জাল নোট এবং সিম কার্ড পাচারের অভিযোগে ইসলামপুর থেকে গ্রেপ্তার ফজলে রাব্বি সিদ্দিকিকেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। শুক্রবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ফজলে রাব্বি ইসলামপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জাকির হোসেনের ভাই।ইসলামপুরের পাটাগোরা গ্রাম থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাপের বিষ পাচারের একটি মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ। প্রদীপ্তের সঙ্গে ফজলে রাব্বির কোনও যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের সন্দেহ, এই দুই ব্যক্তির মধ্যে কোনও যোগসূত্র থাকলে তার মাধ্যমে হাওয়ালা, জাল নোট এবং সিম পাচারের চক্র সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। প্রদীপ্তের কাছ থেকে উদ্ধার হওয়া সিমের ফরেনসিক রিপোর্ট এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের দিকেই এখন নজর তদন্তকারীদের।

আগস্ট ২২, ২০২৬
রাজ্য

ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার উপর আরও চাপ! চারজনের বিরুদ্ধে ইউএপিএ চাইল এনআইএ

ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লা-সহ চারজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রয়োগের আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ জাতীয় তদন্তকারী সংস্থা আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই আবেদন করা হয়।জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি আদালতে আবেদন জানান। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৬ এবং ১৮ ধারা প্রয়োগের আর্জি জানানো হয়েছে বলে আদালতে জানানো হয়। এই আবেদন ঘিরে ভাঙড় বিস্ফোরণ মামলায় নতুন করে চাপ তৈরি হল শওকত মোল্লা-সহ চার অভিযুক্তের উপর।চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় বোমা তৈরির কাজে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়। আরও এক জন গুরুতর আহত হন। ঘটনার তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সময় শওকত মোল্লার নাম উঠে আসে বলে দাবি তদন্তকারীদের।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শওকত মোল্লাকে খুঁজছিল জাতীয় তদন্তকারী সংস্থা। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরিবারের দাবি ছিল, আত্মসমর্পণ করতে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে শওকত মোল্লাকেই বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় বলে তদন্তকারী সংস্থার দাবি। মোট চারজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।তদন্তকারীদের অভিযোগ, বোমা তৈরির কাজ শওকত মোল্লার নির্দেশেই চলছিল। বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্যও তাঁর মোবাইল ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ গিয়েছিল বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার। শওকতকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোন খতিয়ে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলেও তদন্তকারীদের দাবি।জাতীয় তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, বিস্ফোরণের ঘটনায় ধৃত চারজনের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। যদিও এই সমস্ত অভিযোগ এখনও আদালতে বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।এবার সেই মামলাতেই আরও কড়া আইনের ধারা প্রয়োগের আবেদন করল জাতীয় তদন্তকারী সংস্থা। আদালত এই আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।

আগস্ট ২২, ২০২৬
রাজ্য

মুখ থেঁতলানো, শরীরে একাধিক ক্ষত! নিউটাউনে বস্তাবন্দি যুবকের দেহ ঘিরে রহস্য

নিউটাউনের স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতের নাম সৌরভ বিশ্বাস। তাঁর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুতিন দিন আগেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখও থেঁতলানো হয়েছে বলে জানা গিয়েছে।শনিবার সকালে স্বামীজি নগর এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রথমে মৃতের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ জানতে পারে, তাঁর নাম সৌরভ বিশ্বাস।তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তাবন্দি একটি দেহ নিয়ে এসে একটি দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে রেখে যায়। এরপর দেহের উপর ইট চাপা দিয়ে সে সেখান থেকে চলে যায়। রাতের অন্ধকারের কারণে ওই যুবকের মুখ স্পষ্ট ভাবে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত প্রায় চারটে কুড়ি নাগাদ ওই যুবক সেখানে এসেছিল। দেহ ফেলে যাওয়ার পর প্রায় এক মিনিট সেখানে দাঁড়িয়েছিল সে। এরপর বাইকটি রেখে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের শরীরে একাধিক ট্যাটু রয়েছে। তাঁর শরীরে বেশ কয়েকটি ক্ষতও পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সৌরভ প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। ফলে নিখোঁজ হওয়ার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মৃতের পরিচয় এবং গত কয়েক দিনের তাঁর গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা তাঁকে হত্যা করল এবং কেন দেহটি বস্তায় ভরে নিউটাউনে ফেলে যাওয়া হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

আগস্ট ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal