• ২৫ মাঘ ১৪৩২, বৃহস্পতি ১২ ফেব্রুয়ারি ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Birthday

বিনোদুনিয়া

Rishi Kapoor : ঋষি কাপুরের জন্মদিনে আবেগঘন পোস্ট নিতুর

গতবছর আমাদের ছেড়ে চলে গেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। তাঁর আজ ৬৯ তম জন্মবার্ষিকী। অভিনেত্রী নীতু কাপুর তাঁর প্রয়াত স্বামী অভিনেতা ঋষি কাপুরের জন্য একটি আবেগঘন কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।নিতু কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, এনওয়াইসি -তে আমার গত কয়েক বেদনাদায়ক বছরগুলিতে আমি ঋষি জি থেকে অনেক কিছু শিখেছি .. তার রক্তের সংখ্যা বেড়ে গেলে আমরা কীভাবে উদযাপন করেছি .. আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, খাবার খেয়েছিলাম, হেসেছিলাম এবং কিছু চমত্কার মুহূর্ত ছিল কেমোথেরাপির পরের রাউন্ডে সে ভালো হয়ে যাবে এই আশায় .. শক্তিশালী হওয়ার আশায় সে আমাকে শিখিয়েছে .. সারা দিনের মূল্য। এর সঙ্গে তিনি আরও বলেন, আজ আমরা সবাই তাকে মিস করছি। আমি কল্পনা করতে পারি যে তিনি তার ৬৯ তম জন্মদিনে কতটা উত্তেজিত হতেন !! আমি নিশ্চিত সে সেখানে তার পরিবারের সঙ্গে উদযাপন করছে। শুভ জন্মদিন কাপুর স্যার। ঋষি কাপুর ৩০ এপ্রিল ২০২০ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আজ, তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর শেষ ছবি শর্মা জি নমকিন -এর পোস্টারও প্রকাশ করা হয়েছে।

সেপ্টেম্বর ০৪, ২০২১
বিনোদুনিয়া

Ahmed Khan : স্ত্রী কে বার্থ ডে স্পেশাল গিফট আহমেদ খানের

স্ত্রীর জন্মদিন। এই বিশেষ দিনে সবাই তার প্রিয় মানুষটিকে পছন্দের জিনিস দিতে চাইবেন। বিশেষ দিনে বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার আহমেদ খান তার স্ত্রী কে যা গিফট করলেন সত্যিই নজরকাড়া একটা উপহার। অনেকেরই এই গিফট দেখে মাথায় হাত দিতে হবে। স্ত্রী শায়রা আহমেদ খানকে তাঁর জন্মদিনে দুর্লভ ব্যাট মোবাইল গাড়ি উপহার দিয়েছেন বাঘি-৩ র পরিচালক। ১৯৮৯ সালে ব্যাটম্যান সিনেমায় ব্যবহৃত গাড়ির অনুকরণেই তৈরি হয়েছে এই গাড়ি। একবার কেউ গাড়িটি দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। উপহার পেয়ে দারুণ খুশি শায়রা। এই খুশির খবর সোশ্যাল মিডিয়াতেই স্বামীকে ধন্যবাদ দিয়েছেন, স্বপ্ন সত্যি হওয়ায় তিনি আপ্লুত। কমেন্ট বক্সে উচ্ছাস প্রকাশ করেছেন দিশা পাটানি, জেলেনিয়া ডিসুজা-সহ অনেকেই। ব্যাট মোবাইল গাড়ির সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন শায়রা আহমেদ। সেই ছবি নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে।

আগস্ট ৩১, ২০২১
বিনোদুনিয়া

Sayantani : সায়ন্তনীর জন্মদিনে জমজমাট সেলিব্রেশন

কলকাতার এক বিশেষ হোটেলে সায়ন্তনীর জন্মদিন সেলিব্রেট হল। জন্মদিন মানেই লাইফে একটা বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে জমকালো পোষাকে গ্ল্যামারাস বিউটি লাগছিল বছর ১৯ এর সায়ন্তনীকে। বন্ধু থেকে শুরু করে ফ্যামিলির সঙ্গে একটা মনে রাখার মতো মুহূর্ত কাটালো ব্ল্যাক বিউটি।এই বিশেষ দিনে সন্ধ্যাটাকে স্পেশাল করে রাখার জন্য মা কে ধন্যবাদ জানিয়েছে। হাসতে হাসতে জানালো,এই বছর এত মজা করবো, জন্মদিনটা এত ভালোভাবে কাটবে এক্সপেক্টই করিনি। মায়ের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। আই অ্যাম মামাস প্রিন্সেস। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। আমার অনেক ফ্রেন্ডস ও আজ সঙ্গে রয়েছে।খুব ভালো টাইম স্পেন্ড করছি। প্রিন্সেসের মা জানালো,আমি অনেক টায়ার্ড। আমার ছোট্ট প্রিন্সেসের জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। খুব ভালো লাগছে।আরও পড়ুনঃ প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহজন্মদিনের স্পেশ্যাল কেক তো ছিলই। তার পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল ডিজে। সিটি অফ জয়ের এক বিশেষ হোটেল তখন রঙিন লাইটে আরও বেশি রঙিন হয়ে উঠেছিল। আসলে জন্মদিন তো বছরে একটাই দিন। যতই চারপাশের আবহাওয়া গুমোট হোক না কেন, কোভিড যতই আমাদের মাথাব্যথার কারণ হয়ে উঠুক না কেন, মুহূর্তগুলো তো আর ফ্যাকাশে হতে পারে না। তাই চাওয়া-পাওয়ার দূরত্বটা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। সায়ন্তনীর পাশাপাশি তার বন্ধুরাও খুব খুশি এই মায়াবী সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে। জনতার কথার পক্ষ থেকে প্রিন্সেসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

আগস্ট ৩০, ২০২১
বিনোদুনিয়া

Mimi Chakraborty : সানসাইনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন মিমি

তিন বছরে পা দিল মিমি চক্রবর্তীর ছোট্ট বোনঝি। সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিষ্টি ছবি রয়েছে তার এই পোস্টে। পোস্টে ক্যাপশনে লেখেন,Happy 3rd my sunshine mimi misses u and family. Happpyyyy birthday।একদিকে সাংসদ হিসেবে কাজের চাপ, অন্যদিকে সিনেমার কাজও রয়েছে। এইসবের মাঝে বোনঝির সঙ্গে বেশি সময় কাটিয়ে উঠতে পারেননি মিমি। ২০১৯-র ৫ অগাস্ট জন্ম হয় মিমির বোনঝির। এখন ৩ বছর বয়স, তাই একটু বড়ও হয়ে গেছে। মিমির ছোট্ট বোনঝির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন বন্ধু নুসরত জাহান। লিখেছেন, Happy bday to the bundle of joy..!! বন্ধুকে উত্তর দিতে ভোলেননি নুসরত, লিখেছেন, তোরটাও আসছে।মিমির শেয়ার করা এই ছবিগুলো নেটিজেনদের বেশ পছন্দ হয়। তারা ছবিতে অনেক কমেন্ট করে ও প্রচুর শেয়ার ও করে। মিমির ছোট্ট বোনজিকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে তারা।

আগস্ট ০৬, ২০২১
বিনোদুনিয়া

Simla A Bong positive : সিমলা এ বং পজিটিভের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

সিমলা এ বং পজিটিভ নাট্যদল তাদের পঞ্চম জন্মদিন উদযাপন করল হেদুয়ায়। রক্তদান কর্মসূচর মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু হয়। মোট ৫২ জন এদিন রক্ত দেন। এই রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি। এছাড়া বিনামূল্যে অক্সিজেন পার্লার ও ছিল।আরও পড়ুনঃ সাহসী পোশাকে আলুপোস্ত রেঁধে ভাইরাল রিম্পিবিকালে থিয়েটার নিয়ে একটা সেমিনার হয়। মে সেমিনারে বক্তব্য রাখেন অনিন্দ্য ব্যানার্জি, পঙ্কজ মুন্সী, কমল চ্যাটার্জি, ত্রিগুণা শঙ্কর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনিন্দ্য ব্যানার্জি এই আলোচনাসভায় জানান করোনা পরিস্থিতিতে থিয়েটারের অবস্থা খুব খারাপ। সরকার থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে থিয়েটারের অবস্থা আরও বিপন্ন হতে পারে। এছাড়া এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তপতী মুন্সী ও সমাজসেবী শ্রেয়া পাণ্ডে।

আগস্ট ০৩, ২০২১
রাজ্য

Birhthday: দিলীপের জন্মদিনে বাংলায় মোদির শুভেচ্ছাবার্তা

রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৫৭তম জন্মদিন। আর তাঁর জন্মদিনে এবারের সেরা উপহার সকাল সকাল পেয়ে গিয়েছেন দিলীপ। তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা হরফে জন্মদিনের শুভেচ্ছাবার্তা টুইট করেন দিলীপ ঘোষকে। আর এই শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত দিলীপ। জন্মদিন উপলক্ষে রাজ্য সভাপতিকে পাঠানো মোদির চিঠিতে লেখা, আপনার জন্মদিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অতীতের স্মৃতি পুনরায় স্মরণে রাখার জন্য জন্মদিন একটি বিশেষ উপলক্ষ্য। আপানার দীর্ঘ ও স্বাস্থ্যকর আয়ু কামনা করি। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হোক। জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর @narendramodi আশীর্বাদ | pic.twitter.com/nv3AxPM0m8 Dilip Ghosh (@DilipGhoshBJP) August 1, 2021 সকাল সাড়ে নটা নাগাদ মোদির পাঠানো চিঠিটি টুইট করেন দিলীপ ঘোষ। লেখেন, জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ। শুধু মোদি নন, জন্মদিনে কার্যত শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছেন বিজেপি নেতা। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যের কার্যকর্তা, প্রায় সকলেই দলের গুরুত্বপূর্ণ এই নেতার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেছেন। অনেকেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছে।

আগস্ট ০১, ২০২১
বিনোদুনিয়া

Sonu Sood : শুভ জন্মদিন সোনু সুদ

আজ একজন বিশেষ মানুষের জন্মদিন। যিনি শুধু একজন অভিনেতাই নন, লকডাউনে অনেকে তাঁকে ভগবানের আসনেও বসিয়েছেন। তিনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। লকডাউনে মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তা কারোরই অজানা নয়। সেই সোনু সুদ আজ ৪৮ বছরে পা দিলেন। বচ্চন পরিবারের প্রত্যেকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে সোনুর। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তিনটি আলাদা ছবিতে অভিনয় করেছেন সোনু। কিন্তু কার সঙ্গে অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সোনু জানেন? ২০১৩ সালে একটি সাক্ষাত্কারে এ প্রসঙ্গে জবাব দিয়েছিলেন অভিনেতা। সোনু জানিয়েছিলেন, অমিতাভ বচ্চন সেটে নিজের কাজে একেবারে নিমগ্ন থাকেন। বারংবার নিজের ডায়ালগ রিহার্সাল করতে থাকেন। অন্যদিকে, ঐশ্বর্য সেটে একেবারেই চুপচাপ থাকেন। নিজের মধ্যে সময় কাটান। আর অভিষেক হলেন ফুরফুরে মেজাজের। বচ্চন পরিবারের কে সোনুর প্রিয় সহ-অভিনেতা? এই প্রশ্নের জবাবে সোনু বলেছেন, আমি মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। উনি বুডঢা হোগা তেরা বাপ ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। যুবাতে অভিষেক সেজেছিলেন আমার ভাই। যোধা আকবরে ঐশ্বর্য ছিলেন আমার বোন। মিস্টার বচ্চনের সঙ্গে প্রথম দৃশ্যে আমাকে তাঁকে ধাক্কা দিতে বলা হয়। আমি পরিচালককে বলেছিলাম আমি যাঁকে শ্রদ্ধা করে বড় হলাম তাঁর সঙ্গে এমন কী ভাবে করব?

জুলাই ৩০, ২০২১
বিনোদুনিয়া

Bong Guy : জন্মদিন কেমন কাটল বং গাই এর?

তিনি হলেন বর্তমানে বাংলার সবথেকে বড় ইউটিউবার। একডাকে যাকে সবাই চেনে। তিনি হলেন সকলের প্রিয় বং গাই অর্থাৎ কিরণ দত্ত। যার প্রত্যেক ভিডিও মিলিয়ন ভিউ ক্রস করে। কিরণ দত্ত তিনিই জিনি বাংলায় প্রথম ইউটিউবার বিষয়টি নিয়ে এসেছিলেন এবং ইউটিউবারদের জনপ্রিয় করেছিলেন। আজ সেই কিরণ দত্তের জন্মদিন।তবে শুধু কিরণের নয়, আজ তার মনের মানুষ অন্তরারও জন্মদিন। অন্তরা যার আলু- দ্য ফ্রেঞ্চ ফ্রাই নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে। ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে কিরণ। ছবিতে দেখা যায় বেশ কিছু বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে রয়েছে সে এবং অন্তরা। ক্যাপশনে লেখে,শুভ জন্মদিন অন্তরা। আমাকেও শুভ জন্মদিন। ধন্যবাদ সবাইকে। কাল থেকে সবার অনেক ভালোবাসা পাচ্ছি। আজ ঠাকুমাদের সঙ্গে ব্যাপক দিন কাটছে। ওদের গল্প না হয় অন্য একদিন বলবো। জনতার কথার পক্ষ থেকেও কিরণ ও অন্তরার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

জুলাই ১৫, ২০২১
কলকাতা

‍'দেশনায়ক দিবস' উদযাপন মমতার

কেন্দ্রের পরাক্রম দিবস-এ আপত্তি জানিয়ে শনিবার নেতাজি জয়ন্তীর দিন রাজ্য সরকার পালন করছে দেশনায়ক দিবস। আর এই দুই নামেই আপত্তি জানিয়ে ফরওয়ার্ড ব্লক তথা বামপন্থীদের দাবি, এই দিনটি পালন করা হোক দেশপ্রেম দিবস হিসাবে।বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে উত্তপ্ত বাংলার রাজনৈতিক মঞ্চ। শনিবার নেতাজি সুভাষের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দুটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আর কয়েক ঘণ্টার মধ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর মধ্যে একটি অনুষ্ঠান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মঞ্চে তাঁর সঙ্গে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদিও সেই অনুষ্ঠানের আগে কেন্দ্রের পরাক্রম দিবস নামকরণের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে পাল্টা দেশনায়ক দিবস পালন করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন দুপুর ১২টায় শ্যামবাজার নেতাজিমূর্তির সামনে থেকে দেশনায়ক দিবস উপলক্ষে পদযাত্রায় হাঁটবেন তিনি নিজে। মিছিল আসবে ধর্মতলার নেতাজিমূর্তি পর্যন্ত। দুপুর ১২টায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শাখ বাজান মুখ্যমন্ত্রী।আর পাঁচজন বাঙালির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি আবেগ প্রথম দিন থেকেই প্রবল। প্রতি বছর এই ২৩ জানুয়ারি দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেন তিনি। এতদিন এই দিনটি দার্জিলিংয়ে পালন করতেন মমতা। কিন্তু এবছর ১২৫তম জন্মজয়ন্তীর কারণে তিনি পালন করছেন কলকাতায়। অন্যদিকে বাঙালির নেতাজি আবেগ যে কত প্রবল, প্রথম থেকেই তা নিয়ে অবগত মোদি। স্বাধীনতা পরবর্তী ভারতে নেতাজিকে যথাযথ মর্যাদা না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ আমবাঙালির হৃদয়ে।

জানুয়ারি ২৩, ২০২১
রাজ্য

আমি বাংলার ছেলে, মানুষের কাজ করবঃ শুভেন্দু

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন না বিধায়ক শুভেন্দু অধিকারী। বৃহস্পতি্বার শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন তিনি। ১৩১ তম জন্মদিনে বৃহস্পতিবার তমলুকের হাসপাতাল মোড়ে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক শুভেন্দু অদিকারী। সেখান থেকে হেঁটে যান শহিদের স্মৃতি বিজড়িত হ্যামিলটন স্কুলে। পদযাত্রা সেরে হ্যামিলটন হাইস্কুলে একটি সভা করেন শুভেন্দু। তিনি বলেন, ক্ষুদিরাম বসু উদযাপন কমিটির আয়োজনে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে আসি, এবারও এসেছি। হাতে জাতীয় পতাকা, পিছনে অনুগামীদের বুকে শহিদ ক্ষুদিরামের ছবি, গলায় বন্দেমাতরম স্লোগান। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় কোনও রাজনৈতিক কথা বলেননি ্তিনি। আরও পড়ুন ঃ আর নয় অন্যায় কর্মসূচির ঘোষণা বিজেপির শুভেন্দু বলেন, হ্যামিলটন স্কুলের বক্তব্যে ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করেন তিনি। ১৯০১-১৯০৪, এই ৪ বছর ক্ষুদিরাম বসু এই স্কুলে অধ্যয়ন করেছেন। সাংসদ থাকাকালীন দেখেছি, স্কুলে ক্ষুদিরামের হাতের লেখা ইত্যাদি সংরক্ষণ করেছেন। তার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এরপরেই ক্ষুদিরাম বসুকে নিয়ে লেখা দুটি বইপ্রকাশ করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বেরিয়ে যান শুভেন্দু। অনুষ্ঠান শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক। প্রশ্ন করা হয়, তাঁর বর্তমান অবস্থান নিয়ে। তিনি সাফ বলেন, আমি বাংলার সন্তান, ভারতের সন্তান। বাংলার সন্তান হিসেবেই মানুষের পাশে, মানুষের সঙ্গে থেকে কাজ করবেন।

ডিসেম্বর ০৩, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • ›

ট্রেন্ডিং

দেশ

লোকসভায় বিস্ফোরণ! স্পিকারের ঘরে ঢুকে গালিগালাজ? কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাজেট অধিবেশন ঘিরে লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হয়েছে। কংগ্রেস সহ ইন্ডিয়া জোট লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে। তার মাঝেই স্পিকারকে গালিগালাজ করার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন, কংগ্রেসের ২০ থেকে ২৫ জন সাংসদ একসঙ্গে স্পিকারের ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সংসদে দাঁড়িয়ে রিজিজু বলেন, কংগ্রেস সাংসদদের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তা বর্ণনা করার মতো নয়। তাঁর কথায়, স্পিকার নরম স্বভাবের মানুষ বলেই তিনি কোনও কঠোর পদক্ষেপ নেননি।রিজিজু আরও অভিযোগ করেন, যখন কংগ্রেস সাংসদরা স্পিকারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সেখানে মল্লিকার্জুন খাড়্গে ও প্রিয়ঙ্কা গান্ধীর মতো সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। তাঁর দাবি, তাঁরা পরিস্থিতি শান্ত করার বদলে উল্টে আরও উসকানি দিচ্ছিলেন। বিজেপির অভিযোগ, সংসদের মর্যাদা নষ্ট করা হয়েছে।অন্যদিকে, কংগ্রেসের তরফে এই অভিযোগ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
খেলার দুনিয়া

গম্ভীরের ডিনার ছেড়ে হাসপাতালে! নামিবিয়া ম্যাচে বড় ধাক্কা কি টিম ইন্ডিয়ায়?

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়। হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক শর্মা। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে এই খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরে। অভিষেক ওই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দলের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। উচ্চ জ্বর আসে এবং ওষুধ দেওয়া হলেও তাতে বিশেষ উপকার হয়নি। তিনি দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের আয়োজিত নৈশভোজেও কিছুক্ষণ থাকার পর চলে যান অভিষেক।ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে কয়েক দিন আগে জানিয়েছিলেন, অভিষেকের পেটের সমস্যা রয়েছে, তবে দুদিনের মধ্যে তাঁকে মাঠে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি দেখে সেই সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। যদি তিনি খেলতে না পারেন, তা হলে তাঁর জায়গায় সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অভিষেকের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে।এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও পুরোপুরি সুস্থ নন। এই পরিস্থিতিতে অভিষেকের অসুস্থতা দলের চিন্তা আরও বাড়িয়েছে। তবে স্বস্তির খবর, অসুস্থতা কাটিয়ে এদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন জসপ্রীত বুমরা। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই।বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের ওপর এখন চাপ আরও বেড়ে গেল।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
দেশ

বেলডাঙা মামলায় রাজ্যকে বড় ধাক্কা! NIA তদন্তে সায় সুপ্রিম কোর্টের

বেলডাঙা হিংসা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বেলডাঙার অশান্তির ঘটনায় NIA তদন্তে সায় দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আলাদা করে হস্তক্ষেপ করা হবে না।এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেলডাঙার পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে। পাশাপাশি কেন্দ্র যদি প্রয়োজন মনে করে, তবে NIA তদন্তও হতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ই বহাল রাখে এবং মামলাটি ফের হাইকোর্টে পাঠিয়ে দেয়।শীর্ষ আদালত জানিয়েছে, UAPA-এর ১৫ নম্বর ধারা প্রয়োগ সঠিক হয়েছে কি না, সেই বিষয়টি কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে। অর্থাৎ তদন্ত ও আইনি প্রক্রিয়া আপাতত হাইকোর্টের নজরেই চলবে।জানুয়ারি মাসের শুরুতে মুর্শিদাবাদের বেলডাঙা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ জেলায় ফেরার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। শিয়ালদহ-লালগোলা শাখার মহেশপুর এলাকায় রেললাইনেও অবরোধ করা হয়। রেললাইনে বাঁশ ফেলে দেওয়া হয় এবং সেখানে মৃতদেহের ঝুলন্ত ছবি দেখা যায়। পুলিশ পৌঁছলে স্থানীয়দের সঙ্গে বচসা বাধে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। এই ঘটনায় সাংসদ ইউসুফ পাঠান কেন সঙ্গে সঙ্গে এলাকায় যাননি, তা নিয়েও প্রশ্ন ওঠে। তিন দিন পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মিম নেতা বলেও জানা গেছে।এই অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, শুক্রবার জুম্মাবারের দিন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি জড়িত থাকে। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলেও ইঙ্গিত দেন তিনি।বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি আগে থেকেই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে মামলা হলে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। পাশাপাশি NIA তদন্তের ক্ষেত্রে কেন্দ্রকে স্বাধীনতা দেওয়া হয়।সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ না করায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন গ্রহণ করেনি এবং মামলাটি ফের হাইকোর্টে পাঠিয়েছে। তিনি দাবি করেন, রাজ্যের আবেদনে শীর্ষ আদালত গুরুত্ব দেয়নি।সব মিলিয়ে বেলডাঙা হিংসা মামলায় NIA তদন্তের পথে বড় বাধা সরল বলেই মনে করা হচ্ছে। এখন নজর থাকবে হাইকোর্টে পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
কলকাতা

ভোটের আগে বিস্ফোরক ভিডিও! ভবানীপুরে বিজেপির পতাকায় আগুন, তৃণমূলকে নিশানা শুভেন্দুর

বিধানসভা ভোটের আগে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। একটি সিসিটিভি ফুটেজ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ফুটেজে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি বা দুটি ট্যাক্সি। সেই সময় টুপি পরে মুখ ঢাকা দুজন ব্যক্তি সেখানে এসে একটি বিজেপি পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।ঘটনাকে ঘিরে সরব হয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ আসন নয়। পতাকা পোড়ানোর ঘটনাকে তিনি রাজনৈতিক সন্ত্রাস বলে অভিযোগ করেন। শুভেন্দুর কথায়, ভবানীপুরে বিজেপির কার্যালয়ের কাছে তৃণমূল কর্মীরাই এই কাজ করেছে। তিনি আরও বলেন, যত বিজেপির পতাকা পোড়ানো হবে, ততই মানুষের সমর্থন বাড়বে। নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মানুষ জবাব দেবে।অন্যদিকে, তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের নেতা জয়প্রকাশ মিশ্র বলেন, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিশের কাছে অভিযোগ করুন। শুধু সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে লাভ নেই। তিনি দাবি করেন, ভোটের আগে ইস্যু তৈরির চেষ্টা করছে বিজেপি।উল্লেখ্য, ভোটের আগে ভবানীপুরে একাধিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন তিনি। ফলে ভবানীপুর এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। পতাকা পোড়ানোর এই ঘটনা ঘিরে ভোটের আগে রাজনৈতিক তরজা আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
কলকাতা

ডিএ ইস্যুতে মুখ্যমন্ত্রীর নীরবতা, বিরোধীদের আক্রমণ তীব্র

ডিএ আর বিচারাধীন বিষয় নয় বলে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খারিজ করে তিনি বলেন, সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে এবং এটি এখন ক্লোজড চ্যাপ্টার।সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন ডিএ মামলা এখনও বিচারাধীন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে এরিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে, তার রূপরেখাও শীর্ষ আদালত দিয়েছে। তাঁর দাবি, মার্চ মাসের মধ্যে ২৫ শতাংশ ডিএ না মেটালে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করছেন।একই দিনে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন। তিনি আরও বলেন, এসআইআর নয়, ডিএ সংক্রান্ত হতাশা থেকেই মানুষ চরম পদক্ষেপ নিয়েছেন। ডিএ ইস্যুতে রাজ্য সরকার চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারত বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএ মামলার প্রসঙ্গে বলেন, বিষয়টি বিচারাধীন, তাই তিনি এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। এই মন্তব্যকেই হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা।গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে। ২০০৮ সাল থেকে বকেয়া এরিয়ারও দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে বলে স্পষ্ট করে দেয় আদালত। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, পঞ্চম বেতন কমিশন ও রিভিশন অফ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল অনুযায়ী ডিএ দেওয়া হচ্ছে এবং রাজ্য ও কেন্দ্রের আর্থিক কাঠামোয় পার্থক্য রয়েছে। তবে আদালত AICPI অনুযায়ী ডিএ দেওয়ার নির্দেশ দেয়।এরপর ডিএ মেটানোর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নে স্মারকলিপি জমা দিতে যায়। অনুমতি না পেয়ে তারা ট্রাফিক গার্ডের কাছেই স্মারকলিপি জমা দেয়। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সাবজুডিস আর জুডিশিয়ারির পার্থক্য বোঝা উচিত। রাজ্য সরকার আর্থিক সঙ্কটের কথা বললেও বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে বলে অভিযোগ করেন তিনি।ডিএ ইস্যুতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও এরিয়ার মেটানো নিয়ে এখন নজর মার্চ মাসের দিকেই।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
দেশ

সরকারি অনুষ্ঠানে এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’! বড় নির্দেশ শাহের মন্ত্রকের

সরকারি অনুষ্ঠানে এবার থেকে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত জনগণমন একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তবে প্রথমে বন্দে মাতরম বাজাতে হবে। এছাড়া গান চলাকালীন উপস্থিত সকলকে দাঁড়িয়ে থাকতে হবে।নির্দেশিকায় জানানো হয়েছে, বন্দে মাতরম-এর পূর্ণ ৩ মিনিট ১০ সেকেন্ডের সংস্করণ, যাতে মোট ছয়টি স্তবক রয়েছে, সেটিই সরকারি অনুষ্ঠানে গাওয়া বা বাজানো উচিত। এতদিন সাধারণত দুটি স্তবক গাওয়া হত। বাকি চারটি স্তবক বাদ থাকত। নতুন নিয়মে ছয়টি স্তবকই গাইতে হবে।জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানকালে, জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গীত বাজানো হবে। পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানেও বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে রাজ্যপালের আগমন ও ভাষণের আগে এবং পরে এই গান গাওয়া বা বাজানো হবে। তবে সিনেমা হলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়নি।উল্লেখ্য, জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে সময় লাগে ৫২ সেকেন্ড। তার তুলনায় বন্দে মাতরম-এর পূর্ণ সংস্করণ গাইতে সময় লাগবে ৩ মিনিট ১০ সেকেন্ড। রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে কেন্দ্র বছরভর নানা কর্মসূচি নিয়েছে। সেই প্রেক্ষিতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে।এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, হঠাৎ করে বন্দে মাতরম নিয়ে নতুন করে কথা বলা হচ্ছে। গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, পরের স্তবকগুলো নিয়ে বিভাজনের রাজনীতি করা হতে পারে।কেন্দ্রের এই সিদ্ধান্তে একদিকে সমর্থন, অন্যদিকে প্রশ্নদুইই সামনে এসেছে। সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক করার এই নির্দেশিকা নিয়ে দেশজুড়ে এখন আলোচনা শুরু হয়েছে।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
বিদেশ

দুপুরে হাইস্কুলে ঢুকে গুলি! মুহূর্তে লাশের স্তূপ, কাঁপছে কানাডা

কানাডার একটি হাইস্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালেন এক মহিলা বন্দুকবাজ। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন অন্তত ২৫ জন। হামলাকারীরও মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের বন্দুকের গুলিতেই তিনি জখম হন এবং পরে মারা যান। কেন তিনি এই হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়।ঘটনাটি ঘটেছে ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হাইস্কুলে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১৭৫। পুলিশ জানিয়েছে, স্কুলের কর্মী ও পড়ুয়া মিলিয়ে অন্তত ১০০ জনকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে।পুলিশ স্কুলে ঢুকে এক জায়গায় ৬ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। অন্য একটি অংশ থেকে উদ্ধার হয় আরও ২ জনের দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ৯ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে কতজন পড়ুয়া রয়েছে, তা এখনও জানানো হয়নি।হামলাকারী মহিলা একাই এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।একজন নবম শ্রেণির পড়ুয়া স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গুলির শব্দ শোনার পর সে সহপাঠীদের সঙ্গে একটি ঘরে লুকিয়ে ছিল। আতঙ্কে কাঁপছিল সবাই।এর আগে ২০২০ সালে নোভা স্কোটিয়ায় এলোপাথাড়ি গুলির ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনও তাজা। ফের স্কুলে এই ভয়াবহ হামলার ঘটনায় স্তব্ধ কানাডা।

ফেব্রুয়ারি ১১, ২০২৬
কলকাতা

নির্বাচন কমিশনে জমা তালিকা নিয়ে কারচুপি? শেষ পর্যায়ে নতুন বিতর্ক

এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছালেও বিতর্ক থামছে না। এবার রাজ্য সরকার অভিযোগ তুলেছে, জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া গ্রুপ-বি আধিকারিকদের নামের ডেটাবেস বিকৃত করার চেষ্টা চলছে। এই নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। কারা এই ডেটাবেস বিকৃত করার চেষ্টা করছে, তা স্পষ্ট না করলেও স্বার্থান্বেষী মহল-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে।রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর-এর কাজের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে মোট ৮৫০৫ জন গ্রুপ-বি আধিকারিকের নাম জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সেই তালিকাই ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপনের অপচেষ্টা চলছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া গ্রুপ-বি আধিকারিকদের নামের ডেটাবেস বিকৃত করার চেষ্টা করছে। রাজ্যের দাবি, নির্বাচন কমিশনে যে তালিকা জমা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে নির্ধারিত পে-লেভেল মানদণ্ড মেনেই প্রস্তুত করা হয়েছে।নবান্ন আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারির পর্যবেক্ষণের পরই এই তালিকা জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ এ, বি, সি ও ডি হিসেবে যে শ্রেণিবিভাগ রয়েছে, তা বিদ্যমান নিয়ম অনুযায়ী নির্ধারিত। সেই নিয়ম মেনেই অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে গ্রুপ বি কর্মচারীদের তালিকা তৈরি করে কমিশনে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে কোনও অনিয়ম বা বিচ্যুতি হয়নি বলেও স্পষ্ট জানানো হয়েছে।নবান্নের বক্তব্য, সম্প্রতি যে অনিয়ম বা কারচুপির অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।তবে কিছু স্বার্থান্বেষী মহল বলে কাকে ইঙ্গিত করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়েও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যে চাপানউতোর চলছে, এই বিজ্ঞপ্তি তারই ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ফেব্রুয়ারি ১১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal