• ৯ শ্রাবণ ১৪৩৩, রবিবার ২৬ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Soviet Union

নিবন্ধ

আহত বাক্যবন্ধরা - (অন্তিম পর্ব)

ফায়েজ আর তাঁর কবিতার মতো একই দশা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তাঁর বন্দেমাতরমের। ইতিহাস যে কত অজানা তথ্য এ বিষয়ে দেয় তা পৃষ্ঠা না ওল্টালে বোঝা যাবে না। স্বাধীনতার বহু আগে থেকেই এই বন্দেমাতরমকে ইসলাম-এর তৌহিদ বিরোধী বলে ধরা হতো। যদিও বন্দেমাতরম এর জনপ্রিয়তা ব্রিটিশ বিরোধী, ঔপনিবেশিকতা বাদ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এক বিশেষ স্থান নিয়েছিলো--- we have evidence that it was sung in the calcutta sessions of Indian national congress in 1896-- the song was rendered by Rabindranath Tagore and the music was composed by him (Vande Mataram, Biography of a Song, Sabysachi Bhattacharya, page 19)! স্বদেশী আন্দোলনকারীরা ১৯০৫ এর বঙ্গভঙ্গ আন্দোলনের সময়তেও গেয়েছিলেন বন্দেমাতরম। এমন কি গান্ধীজি বলেন, প্রথমবার শুনেই তাঁর অন্তর বিগলিত হয়( Gandhi says his heart was touched when he first heard it, when he was just a lad---M K Gandhi in Harijan 1 st july 1939)! কিন্তু সে সময়তে এই গান নিয়ে বিতর্কও দেখা যায় যে এই গানটি জাতীয় সঙ্গীত হতে পারে কিনা। বিশেষত মুসলিম সম্প্রদায়ের কাছে এটি পৌত্তলিকতা সমর্থনের সমার্থক হয়ে দাঁড়ায়। বাংলা জার্নাল ইসলাম দর্শন ১৯২০ তে লেখে The only and Supreme Allahs kalima Allahu Akbar when combined with Hindus anthem to mother India, Vande mataram was found objectionable -- it was pushing the Muslims to idolatry.(Haram and Kafur, Abdul wadud, Islam Darshan Vol 1). একই ধরনের বক্তব্য উঠে এসেছিল ১৯২৮ এর শরিয়ত - এ- ইসলাম পত্রিকায় --We must remind you of Shariat and that chanting Vandemataram is forbidden for Muslims(Editorial on Vandemataram, Shariat- e- Islam, vol3 No 11 1335 BS. M. N. Islam,op,cit, p 245).১৯৩৭ সালে কংগ্রেসের কলকাতায় অনুষ্ঠিতব্য ওয়ার্কিং কমিটি মিটিং-এর আগে নেতাজী সুভাষ চন্দ্র বোস রবীন্দ্রনাথকে লেখেন, while I writing to you, I also plan to write to Jawaharlalji.... Discussions are going on in Congress circles on the subject of Vande matram. On 26 October (1937) Congress working committee at their meeting in Calcutta will address the issue. Perhaps the committee will decide to discard the song. I do not know your opinion on this matter and that is why I write to you. In Bengal and among Hindus outside of Bengal great excitement has been caused and I write to you now because many friends advised me to do so. (Subhas Bose, letter to Rabindranath Tagore, 16 October 1937)রবীন্দ্রনাথ এর উত্তরে কি বললেন? যেটা বললেন সেটা দেখে বোঝা যায় রবীন্দ্রনাথ কতখানি দূরদর্শী ছিলেন ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ রক্ষার ব্যাপারে---To me the spirit of tenderness and devotion expressed in its first portion, the emphasis it gave to beautiful and beneficent aspects of our motherland made a special appeal, so much so that I found no difficulty in dissociating it from the rest of the poem and those portion of the book of which it is a part, with all the sentiments of which, brought up as I was in the monotheistic ideals of my father, I could have no sympathy (Rabindranath Tagore letter to J Nehru, President of Indian National Congress,, 26 0ctober 1937/ Rabindra Jeebanee, Prabhat Kumar Mukhopadhyay, Vol IV). রবীন্দ্রনাথ বন্দেমাতরম এর ভিতরের ছত্রগুলি বাতিল করার স্বপক্ষে টেনে নিয়ে এলেন তাঁর পিতার একেশ্বরবাদের প্রতি আসক্তির কথাগুলিও।শেষ মেষ ১৯৩৭ সালের কংগ্রেসের কলকাতার ওয়ার্কিং কমিটি ঠিক করে যে বন্দেমাতরম এর প্রথম দুই স্টাঞ্জাই জনসমাবেশে গাওয়া হবে, যার মধ্যে বিরক্তিকর কোনও অংশ নেই। এমন কি এই গান না গাওয়ার ক্ষেত্রে ছুট দেওয়া হয়, এমন কি অন্য কোন আপত্তিকর গান না গাওয়ার (বন্দেমাতরম এর পরিবর্তে) স্বাধীনতা দেওয়া হয়। প্রাবন্ধিক এ জি নুরানি, ফ্রন্টলাইন ম্যাগাজিনের ১৯৯৯ সালের জানুয়ারির প্রথম সংস্করনে লেখেন-- Taking all things into consideration, therefore the committee recommended, that wherever Vande mataram is sung at National gatherings, only the first two stanzas should be sung,with perfect freedom to organisers to sing any other song of an unobjectionable character in addition to or in the place of Vande mataram song.( Quoted from the article, why Muslims reject Vande Mataram, written by A. Faizur Rehman in HT Image, Aug 30 2006).কংগ্রেসের এতো ছাড়ও কোনও কাজে এলো না। জিন্না ১৯৩৮ -এর মার্চে একটি চিঠিতে নেহেরুকে বললেন, Pandit Jawaharlal Nehru cannot be unaware that Muslims all over have refused to accept the Vande mataram or any expunged edition of the anti Muslim song as a binding national anthem(M A Jinnah, letter to J Nehru 17, March 1938, P.P Documents, page 361). বন্দেমাতরম নিয়ে যে উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছিল, তার প্রশমনের জন্য, ১৯৩৯ এর জানুয়ারিতে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটি মিটিং ওয়ার্ধাতে গান্ধী লেখেন, .......in the present state of things, in local board and Assembly meetings which their members (are) obliged to attend the singing of Vande mataram should be discontinued. (Vande Mataram, the Biography of a song, page 40)দেশ স্বাধীন হয়েছে। গান্ধীজি খুন হয়েছেন। কিন্তু বন্দেমাতরম নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। স্বাধীনোত্তর কালেও যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশের মধ্যে যে ক্ষোভ এখনও বিরাজমান, সেই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস পোর্টালে ১৭ জুলাই ২০১৭ সংখ্যায় A history of the origin of the Vande mataram and Its journey thereafter নিবন্ধে রাধিকা আয়েঙ্গার লিখছেন, --- In 2006 General Secretary of Jamiat ulema Hind (important Islamic organisation in India) Maulana Mahmud Madani said, No Muslim can sing Vande mataram, if he consider himself to be a true believer তারপরে আরও জানালেন, Then in 2009 Muslim clerics issued fatwa against the singing of Vande mataram in Deoband! স্বাধীন ভারতে বন্দেমাতরম কতখানিক ক্ষোভ এক শ্রেনীর নাগরিক এর মাঝে তৈরি করেছে তা ২৭ শে জুলাই ২০১৭ এর মৃত্যুঞ্জয় বোসের লেখা ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ড এর Shot me, but still wont sing Vande mataram, says Muslim leader নিবন্ধে দেখা যায়। তিনি লিখছেন, The issue of singing Vande mataram sparked off a big political contriversy in Maharashtra with two legislators -- Abu Asim Azim of Samajwadi party and Waris Pathan of Owasi brothers led All India Majlis e Ittehedul Muslimeen saying that it can not be forced on other to prove the sense of nationalism.সাহিত্যের জন্ম হয় সময়ের গর্ভ থেকে। তা সে পাস্তারনেকের ডঃজিভাগো হোক, বা ফায়েজের আজ বাজার মে পা বা যাওলা চলো অথবা বংকিমচন্দ্রের আনন্দমঠ থেকে উঠে আসা বন্দেমাতরম। সময়ের প্রেক্ষাপটে বিচার না করলে সৃষ্টির প্রতি অন্যায় করা হয়। ঐতিহাসিক তনিকা সরকার তাঁর গ্রন্থ Birth of Goddess, Vande mataram, Ananda math and Hindu nationhood.-এ এই সময়ের উল্লেখ করেছেন যখন পুতুল নবাবদের পিছন থেকে চালাচ্ছিলেন ইস্ট ইন্ডিয়া কোং। কোম্পানি রাজস্ব আদায় করতে গিয়ে দরিদ্র প্রজাদের রক্ত চোষা শুরু করেছিল। যে কোনও ভাবে রাজস্ব বৃদ্ধিই ছিল তাঁদের লক্ষ্য। অত্যাচার এতটাই ভয়ংকর ছিল যে তার সাথে আসা ক্রমান্বয়িক খরা চরম দুর্ভিক্ষের জন্ম দেয়। বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা যান। তিনি আর ও বলেন, আনন্দমঠ উপন্যাসে দেখানো হয়েছে, কিভাবে এই দুর্যোগ দরিদ্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু কৃষক আর মুসলিম নবাবদের সংঘাতে পরিনত হয়--The Nawabs responsible not just for wide spread death and starvation, but also for a deliberate total destruction of Hindus, of their honour, faith, caste and women. In other words it forces a split between the agents and victim of the famine, the agents are Muslims and the striving and dying people are already identified as Hindus. (collected from the article A history of the origins of Vandemataram and Its journey thereafter written by Radhika Iyenger July 27, 2017 in the Indian Express portal)।বন্দেমাতরম এ যে পৌত্তলিকতার কথা বলা হয়, বঙ্কিমচন্দ্র কি আদতে পৌত্তলিকতার পক্ষে ছিলেন? ১৮৭৪ এ তিনি মূর্তি উপাসনা বিষয়ে একটি নিবন্ধ লেখেন----If an object which I see is made of stone or earth attracts our devotion, why can one give the same devotion to a being unseen but all- pervading in the universe?.. Idolatry is anti science. Whenever idolatry prevails, knowledge does not advance [Bankim Chandra, বঙ্গে দেব পূজা (Deity worship in Bengal), 1281 BS or AD 1874, In বঙ্কিম রচনাবলী, কলকাতা, সাহিত্য সংসদ, ১৯৫৬, ভলুউম ২, পৃষ্ঠা ৮৯৩-৮৯৬] আবার সব্যসাচী ভট্টাচার্য্য তার বন্দেমাতরম, দ্য বায়োগ্রাফি অফ আ সঙ্গ গ্রন্থে ৮৩ পাতায় বলেছেন, ---while most readers naturally look upon it as the poetic representation of the country, it has also been represented as a Comtist hymn, an anti theocratic ode of nationalism free from the cult of Gods, an outcome of chatterjis patriotic doctrine of the country as the object of worship... Integrally associated with his Comtist religion .বঙ্কিমচন্দ্র এর উপর ফরাসী দার্শনিক অগস্ত ক্যঁতের প্রভাব ছিলো যথেষ্ট। অগস্ত ক্যঁতে পজিটিভিজম তত্ত্বের জনক। উইকিপিডিয়া বলছে, পজিটিভিজম হলো-- Positivism is an empirical philosophical theory that holds that all genuine knowledge is either true by definition or a positive---- meaning a posteriori facts derived by reason and logic from sensory experience. Other ways of knowing, such as theology, metaphysics, intuition or introspection are rejected or considered meaningless সব্যসাচী ভট্টাচার্য্য তার উপোরক্ত গ্রন্থে (৮৫ পৃষ্ঠাতে) বলেছেন, Auguste Comte had said that for a system to rise and generally accepted it must be...in agreement with our nature and far from unfavourable to our progress. Bankim quoted this and argued that religion and Its reform must be in agreement with the nature and culture of the people. It is almost certain that this conviction influenced the discursive tone of Anandamath and the admixture of a patriotic message with religious symbolism in the expanded version of Vandemataram in 1881-82.বন্দেমাতরম কতখানি সাম্প্রদায়িক বা পৌত্তলিকতার পক্ষে এটা বিতর্কের বিষয়। তবে কাউকে জোর করে কোনও সামাজিক বা রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ করা যায় না। ঠিক ও নয়। তা সে ফায়েজের বামপন্থাই হোক বা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদই হোক। তবে এত বিতর্ক, আপত্তি, ক্ষোভের পরও পাস্তারনেক, ফায়েজ, বঙ্কিমচন্দ্ররা বেঁচে থাকবেন। পাস্তারনেক নোবেল পাবেন, ফায়েজ লেনিন অর্ডার ফর পিস পাবেন। আর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ২৫০০০ শ্রোতা ভোট দিয়ে বলে দেবেন বন্দেমাতরম ভারতের দুটো জনপ্রিয় সঙ্গীতের মধ্যে একটি (Indian Express 22 December 2002)! মহামান্য মাদ্রাজ হাইকোর্ট ২০১৭ এর জুলাই মাসে রুলিং জারি করেন এই মর্মে যে তামিলনাড়ুর শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে সপ্তাহে একদিন অন্তত বন্দেমাতরম গাইতে বলবেন। বন্দেমাতরম-- দেশ মাতাকে প্রনাম।।। সমাপ্ত ।।সুকোমল কান্তি দাশ(লেখক একজন সরকারি আধিকারিক। পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে-- যথাক্রমে ইতিহাস, সাংবাদিকতা ও আইন নিয়ে।)

জুলাই ০৭, ২০২২
নিবন্ধ

আহত বাক্যবন্ধরা - (প্রথম পর্ব)

বলশেভিক বিপ্লব এর পর বহু কবি, লেখক, চিত্রকর, সঙ্গীতজ্ঞ দলে দলে সোভিয়েত রাশিয়া ছাড়তে শুরু করেন --- যাতে তাঁদের বাক স্বাধীনতা বেঁচে থাকে। ব্যতিক্রম ছিলেন বরিস পাস্তারনেক। তিনি সোভিয়েত রাশিয়া ছেড়ে যাননি। ছিলেন সোভিয়েত লেখক সংঘের সক্রিয় সদস্য। স্তালিনেরও খুব প্রিয় কবি এবং লেখক। শোনা যায়, তাঁর অনুরোধে স্তালিন বহু রাজনৈতিক বন্দীকে মুক্তিও দিয়েছিলেন কারাগার থেকে। কিন্তু দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হয় ডক্টর জিভাগো লেখার পর। ডক্টর জিভাগো মূলত বলশেভিক বিপ্লবের পর ঘটে যাওয়া গৃহযুদ্ধ আর তার আবহে সমসাময়িক মানুষ ও তাঁদের ভালোবাসা নিয়েই। কোপদৃষ্টি পড়লো পাস্তারনেক, ডঃ জিভাগো আর তার লেখক সত্ত্বার উপর। ক্রুশ্চেভ এর পত্নী নিকিতা ক্রুশ্চেভ হত্যা করলেন আক্ষরিক অর্থে লেখক পাস্তারনেককে। শারীরিক ভাবে তিনি মরলেন না। কিন্তু নিষিদ্ধ হলো তাঁর ডঃজিভাগো।যখন ওনার A Dream কবিতাটি পড়ি সেই বুড়ো এবং বধির সময়ের কথা মনে পড়ে যে সময় হত্যা করে চলে কবির জগতকে এক সর্বগ্রাসীতার বিষে---But time grew old and deaf.And you the loud one, quite suddenly were still.This broke a spell.The dreaming ceased at once,as though in answer to an abruptly silenced bell (অংশ বিশেষ)সেদিন নিউজ এইট্টিনের পোর্টালে একটা সংবাদে চোখ আটকে গেলে। যদিও এদেশ সোভিয়েত রাশিয়ার মতো কম্যুনিস্ট শাসনের তলায় নেই, তবুও মনে হলো সোভিয়েত অবস্কুরান্টিজমের সাথে কোথাও যেনো একটা মিল আছে ---CBSE removes verses by Faiz from NCERT Class 10 political science book! CBSE অর্থাৎ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ উর্দু কবি ফায়েজ আহমেদ ফায়েজের অনেক কবিতা আর ছবি দশম শ্রেণির পাঠ্য বিষয় থেকে বাদ দিয়েছে। পৃষ্ঠা নং ৪৬, ৪৮ এবং ৪৯ (Domestic politicsII) থেকে বাদ গেছে বহু ছবি। একটি ছবি বা পোস্টার ছিলো ফায়েজের; একটি কবিতা যা ANHAD (Act now for harmony and democracy) নামক একটি সংস্থা পর্ষদকে দিয়েছিল তাও বাদ গেছে। ঐ সংস্থার কর্ণধার হলেন হর্ষ মান্দার আর শবনম হাসমি। কারা এই মান্দার আর হাসমি? মান্দার একজন গবেষক, প্রাবন্ধিক, লেখক, সমাজকর্মী। লেখেন হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু আর দৈনিক ভাস্কর পত্রিকায়। বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগলের সমর নামক চলচ্চিত্রের (১৯৯৯) কাহিনিও তাঁর লেখা। খাদ্যের অধিকার আন্দোলনে একসময় সুপ্রিম কোর্টের স্পেশাল কমিশনার ছিলেন। ছিলেন ইউপিএ সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য। আর শবনম হাসমীও একজন সমাজ-কর্মী। সাফদার হাসমীর ভগ্নি। মূলত নারীর অধিকার, লিঙ্গ বৈষম্য নিয়ে কাজ করেন। ২০০৫ এ তাঁর নাম নোবেল পদকের জন্য নমিনেটেড হয়।যে কবিতা দুটোর অনূদিত অংশ বাদ গিয়েছে সেগুলি ১) ঢাকা সে ওয়াপসি পর ২) আজ বাজার মে পাবা যাওলা চলো। আর তার অনূদিত অংশ যা আমাদের পাঠক্রমে ছিলো সেগুলি হলো --We remain strangers even after so many meetings, blood stain remain even after so many rain. মূল কবিতাটি হলো--- হাম কি ঠেহরে আজনবি ইতনি মাদারতো কে বাদ/ ফির বনেঙ্গে আসনা কিতনে মুলাকাতো কে বাদ/ কব নজর আয়েগি সব্জে বাহার?/ খুন কে ধাব্বে ধুলেঙ্গে কিতনে বারসাতো কে বাদ?এর বাংলা তর্জমা হলো এতো দিন একসাথে থাকার পর আমরা আগন্তুক নিজেদের কাছেই / আবার কবে হবে সখ্যতার উদয়, কতবার সাক্ষাৎ এর পর? / আবার কবে ফিরে আসবে নিষ্কলুষ বসন্ত? / রক্তের দাগ মিলিয়ে যাবে আর কত বৃষ্টিপাতের পর?/কবিতাটি ফায়েজ আহমেদ ফায়েজ লেখেন ১৯৭৪ সালের পর ঢাকা থেকে ফিরে আসার পর। উনি সহ্য করতে পারেননি এতো রক্তপাত, এতো ভাতৃহত্যা আর ধ্বংস। এই কবিতাটি তার ই প্রতিফলন মাত্র৷ আর আমাদের শিশুদের পাঠ্য বই এ থাকার লক্ষ্য ---পরবর্তী প্রজন্মকে রক্তপাতের বিরুদ্ধে আর শান্তির পক্ষে সোচ্চার করা।দ্বিতীয় অনুদিত অংশ হলো--- Not enough to shed tear, to suffer anguish, not enough to make love in secret. Today walk in the public square, fettered in chain!উর্দুতে মূল কবিতা টি ছিলো এই রকম--- চস্মে নম্, জান এ সোরিদা কাফি নেহি? তোহমতে ইস্ক পোসিদা কাফি নেহি?আজ বাজার মে পা বা যাওলা চলো?বাংলা করলে অর্থ টি প্রায় এইরকম হবে--- আমাদের ভেজা চোখ,পচে যাওয়া আত্মা দেখেও তোমার ( শাসক) শান্তি নেই?ভয়ে লুকিয়ে প্রেম করি, তাতেও শান্তি নেই?চলো তাহলে আজ শৃংখল পড়েই বাজারে বেরিয়ে পড়ি!ফায়েজ এই কবিতাটি যখন লিখেছিলেন তখন পাকিস্তানের লিয়াকত সরকার তাকে সরকারবিরোধী চক্রান্ত মামলায় জেলে বন্দী করে রেখেছে। আর তিনি এই বন্দী অবস্থায় অসুস্থ হয়ে ডাক্তার এর কাছে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ সেই সময় তেও অসুস্থ ফায়েজকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাচ্ছিল। সেই অত্যাচার নিয়ে এই কবিতা। কবিতাটি দুনিয়ার সমস্ত স্বৈরাচারীদের বিরক্তি উদ্রেক করে। এটি অত্যাচারিতদের এক বিনম্র প্রতিবাদ।এই কবিতা দুটি বাদ দেওয়ার পিছনে যুক্তি কি? ভিন্ন মতাদর্শী হর্ষ মান্দার আর শবনম হাসমিদের সাথে এই কবিতাটি জড়িয়ে আছে? ফায়েজ পাকিস্তানি? ফায়েজ মুসলিম? ফায়েজ ভারত বিদ্বেষী? না লেফট লিবারেলদের সাথে কায়েমি স্বার্থের বাদ বিষমবাদ?সেদিন ফায়েজের কবিতা সম্বলিত একটি বই পড়ছিলাম। নাম Poems by Faiz! বইটির লেখক, অনুবাদক ও সংকলক V. G. Kiernan,(Oxford University Press, 1971)। লেখক এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক। বইটি সম্পর্কে মডার্ন এশিয়ান স্টাডিজের রাল্ফ রাসেল মন্তব্য করেছেন--One could hardly wish for a more adequate and authentic presentation... to a readership not acquainted with the language in which it was written...the excellence of transalation is quite striking... High praise to all[ those] who produce [it]! উর্দু নিয়ে যাঁদের পড়াশোনা আছে, তাঁরা এই বইটিকে ফায়েজের একটি প্রামান্য অনুবাদ বলে মনে করেন। এই বইতে ফায়েজ এর ভারতীয় উপমহাদেশের প্রতি গভীর আসক্তির কথা বলতে গিয়ে Kiernan বলেছেন--- গান্ধীজি খুন হবার পর স্বাধীনত্তোর কালের সাম্প্রদায়িক টানাপোড়েনের আবহে ও ফায়েজ গান্ধীজির শেষকৃত্য সম্পাদনের সময় ভারতে আসেন। ইংল্যান্ডের The observer (March 11, 1951) পত্রিকা লিখছে--- a brave enough man to fly from Lahore for Gandhis funeral at the height of Indo- Pakistan hatred ( quoted from the book--- Poems by Faiz, translated with introduction and notes by V.G. Kiernan, Oxford India, page 24)। আসলে ফায়েজ দেশভাগ তো চানই-নি। আর রক্তপাতের মধ্যে দিয়ে দেশভাগ এবং তৎপ্রসূত স্বাধীনতা চাননি। এই জন্য তিনি লিখেছিলেন, শুভে আজাদী কবিতাটি --- ইয়ে দাগ দাগ উজালা,ইয়ে সাব গাজিদা সেহর,ও ইন্তিজার থা জিসকা ইয়ে ও সেহর তো নেহি৷ইয়ে ও সেহর তো নেহি জিসকি আরজু লেকর চলে থে ইয়ার,মিল জায়েগি কহি না কহি ফলক কি দাস্ত পে তারো কি আখরি মঞ্জিল! বাংলা অনুবাদ খানিকটা এরকম--- কলংকিত সূর্য এর উদ্ভাস, অন্ধকারাচ্ছন্ন ভোর।এ ভোরের আশা করে আমরা ঘর ছাড়িনি।ভেবেছিলাম ছায়াপথের কোথাও নক্ষত্রের শেষ গন্তব্যে পৌঁছে যাবো, আমরা সহযোদ্ধার দল!দেশভাগের সাথে সাথে ফায়েজ ঘোরতর বিরোধী ছিলেন, ফ্যাসিবাদেরও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে শুধুমাত্র নাজীবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানকে সমসাময়িক প্রগতিবাদী যুব সমাজের মতো উনিও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে শরিক হবার একটি সুবর্ণ সুযোগ বলে মনে করেছিলেন।--- After the Nazi invasion in Soviet union in 1941,Faiz like many Indians saw the war in a new light as a contest in which the destinies of mankind were stake (V.G.Kiernan in Poems by Faiz)। ফায়েজ উন্নীত হন লেফটেন্যান্ট কর্নেল পদে!ফায়েজ এর কবিতা বরাবরই এই উপমহাদেশে স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের জীবন্ত রসদ। তাঁর আর একটি কবিতা, যা মূলত জেনারেল জিয়াউল হকের সামরিক শাসন এবং তৎপরবর্তী তথাকথিত গণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লেখা। এটা পাকিস্তান ও বহুসময়ে ভারতে গণতান্ত্রিক আন্দোলনের মানসিক শক্তিমুখ বলা যায়--হাম দেখেঙ্গে, হাম দেখেঙ্গে!লাজিম হ্যায় কে হাম ভি দেখেঙ্গে!ও দিনকা জিসকা ওয়াদা হ্যায়!যো লওহে আজল মে লিকখা হ্যায়!হাম ভি দেখেঙ্গে!এর বাংলা অনুবাদ খানিকটা এরকম--আমি দেখবো, আমি দেখবো(হে শাসক),যে দিনের প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে,যে দিনের কথা নিয়তির গ্রন্থে লেখা আছে, আমি দেখব,আমিও দেখব!ফায়েজ কি শুধু বিপ্লব, বামপন্থার কবি? সে রকম বোধহয় নন। বারান ফারুকী, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক তাঁর গ্রন্থ Faiz Ahmed Faiz --- the color of my heart -এ লিখছেন--- Rather he is a poet who speaks for lonely, the single human being. কবির আর তাঁর কবিতা কোন ভৌগোলিক মানচিত্র এর রেখার মধ্যে কি সীমাবদ্ধ থাকে? শাসকরা যুগে যুগে চান তাঁদের বিরোধী কোনও শক্তি যেন না থাকে? বিরোধীরা যে কোনও ভাবেই সংঘবদ্ধ না হয়। আর সংঘবদ্ধ হওয়ার যা যা উপাদান -- কবিতা, গান, গাথা, নাটক সব নিষিদ্ধ করতে উদ্যত হন তারা! ফায়েজের ক্ষেত্রেও সেটিই হয়েছে। কিন্তু এগুলো ভেঙে মানুষ যুগে যুগে বেরিয়ে এসেছে। নির্মলেন্দু গুনের ভাষায় বললে -- আমরা সেই সব আলগুলো ভেঙে ফেলব, যা এতদিন ধরে আমাদের খন্ড বিখন্ড করে রেখেছিল!(আলগুলো ভেঙে ফেলব কবিতা থেকে)! ফায়েজ ছিলেন আমৃত্যু বামপন্থী। একসময় ছিলেন পাকিস্তান টাইমস নামক ইংরেজি দৈনিক-এর সম্পাদক। ছিলেন পাকিস্তান কম্যুনিস্ট পার্টির সদস্য। যোগাযোগ ছিল সেদেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে। পেয়েছিলেন সাবেক সোভিয়েত রাশিয়ার লেনিন পিস প্রাইজ! যা ধনতান্ত্রিক দুনিয়ার নোবেল প্রাইজের সমতুল্য। ফায়েজ কম্যুনিস্ট আদর্শে দীক্ষিত ছিলেন যে উনি মনে করতেন ইসলাম আর কম্যুনিস্ট আদর্শের কোনও ফারাক নেই। কুলদীপ নায়ার তার আত্মজীবনী Beyond the lines, an autobiography (Page 254)তে ফায়েজের সম্পর্কে তাঁর সাথে সাক্ষাতের পর লেখেন -- Once he spoke about radical Islam. As he was a leftist but not an atheist, he argued how Islam and the ideology of left were on same page. Lal Islam is the phrase he used. এহেন মানুষের দুটি কবিতার অংশ বাদ যাওয়াকে ফায়েজের ভাষায় বললে হয়, ইস ওয়াক্ত তো লাগতা হ্যায়, ইয়াহা কুছ ভি নেহি হ্যায়-- মাহাতাব, না সুরজ না অন্ধেরা না সবেরা! বাংলায় এর অর্থ হলো এখন মনে হচ্ছে এখানে কিছুই নেই। না আছে চাঁদ না সূর্য, না আছে অন্ধকার, না আছে আলো!মনে হচ্ছে কোনও প্রাগৈতিহাসিক দানব ঘড়ির কাটাকে জোর করে থামিয়ে দিয়েছে।ক্রমশ......সুকোমল কান্তি দাশ(লেখক একজন সরকারি আধিকারিক। পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে-- যথাক্রমে ইতিহাস, সাংবাদিকতা ও আইন নিয়ে।)

জুলাই ০৫, ২০২২

ট্রেন্ডিং

ভ্রমণ

কম খরচে কেরালা ভ্রমণ: ব্যাকওয়াটার থেকে পাহাড়, সবই হাতের নাগালে স্বর্গীয় সৌন্দর্য

ভারতের মানচিত্রে কেরালাকে বলা হয় Gods Own Country। আর এই উপাধির সবচেয়ে বড় কারণ তার অনন্য ব্যাকওয়াটার, সবুজ নারকেল বন, শান্ত গ্রাম আর প্রকৃতির অপার সৌন্দর্য। অনেকেই মনে করেন কেরালা ভ্রমণ মানেই প্রচুর খরচ, বিলাসবহুল হাউসবোট আর দামি রিসর্ট। কিন্তু একটু পরিকল্পনা করলেই খুব কম খরচেও উপভোগ করা যায় কেরালার মনোমুগ্ধকর ব্যাকওয়াটার এবং প্রাকৃতিক সৌন্দর্য।ভোরবেলা আলাপ্পুঝা (Alappuzha) বা আলেপ্পির ঘাটে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি জলরঙের ছবি এঁকেছে। চারদিকে শান্ত জলরাশি, তার মাঝে ভেসে চলেছে ছোট ছোট নৌকা। দূরে দেখা যাচ্ছে নারকেল গাছের সারি, মাঝে মাঝে গ্রামের মানুষ নৌকায় করে বাজারে যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য লাখ লাখ পর্যটক কেরালায় আসেন। অনেকেই হাউসবোট ভাড়া করেন, যার খরচ বেশ বেশি। কিন্তু কম খরচে ব্যাকওয়াটার উপভোগ করতে চাইলে সরকারি ফেরি বা স্থানীয় নৌকায় চড়া সবচেয়ে ভালো উপায়। মাত্র কয়েকশো টাকায় ঘণ্টার পর ঘণ্টা ব্যাকওয়াটারের বুক চিরে ভ্রমণ করা যায়। স্থানীয় মানুষের সঙ্গে গল্প করতে করতে প্রকৃত কেরালাকে কাছ থেকে দেখা যায়।নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে চলে, তখন দুপাশে চোখে পড়ে সবুজ ধানক্ষেত, ছোট্ট চার্চ, মন্দির এবং নদীর ধারে গড়ে ওঠা গ্রাম। কোথাও জেলেরা মাছ ধরছেন, কোথাও আবার শিশুরা জলে খেলছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। কেরালার প্রকৃতির সৌন্দর্য শুধু ব্যাকওয়াটারেই সীমাবদ্ধ নয়। মুন্নারের পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যায় অসীম বিস্তৃত চা-বাগান। পাহাড়ের গায়ে সবুজের কারুকাজ যেন শিল্পীর তুলিতে আঁকা। সকালের কুয়াশা আর ঠান্ডা হাওয়া মুহূর্তেই মন জয় করে নেয়। কম খরচে থাকার জন্য এখানে অনেক হোমস্টে ও বাজেট হোটেল পাওয়া যায়।এছাড়া ভরকালা ও কোভালামের সমুদ্রসৈকতও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সূর্যাস্তের সময় আরব সাগরের বুকে লাল আভা ছড়িয়ে পড়ার দৃশ্য জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকতে পারে। সৈকতে বসে শুধু প্রকৃতিকে উপভোগ করলেও কোনও অতিরিক্ত খরচ হয় না। কেরালার স্থানীয় খাবারও তুলনামূলকভাবে সাশ্রয়ী। কলাপাতায় পরিবেশিত ভাত, সাম্বর, থোরান, মাছের কারি কিংবা আপ্পাম ও স্ট্যু স্বাদে যেমন অনন্য, তেমনি দামেও সাধ্যের মধ্যে। স্থানীয় রেস্তোরাঁয় খেলে খাবারের খরচ অনেকটাই কমে যায়।কম খরচে কেরালা ভ্রমণের জন্য ট্রেন সবচেয়ে ভালো মাধ্যম। কোচি বা আলাপ্পুঝা পর্যন্ত ট্রেনে পৌঁছে স্থানীয় বাস ও ফেরি ব্যবহার করলে যাতায়াতের খরচ অনেক কম হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি সময়টি ভ্রমণের জন্য আদর্শ, কারণ তখন আবহাওয়া মনোরম থাকে।কেরালার ব্যাকওয়াটারে সূর্যাস্তের সময় যখন আকাশের রং জলের ওপর প্রতিফলিত হয়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের সেরা রূপটি মেলে ধরেছে। শান্ত জল, নারকেল গাছের ছায়া, পাখির ডাক আর গ্রামের সরল জীবনসব মিলিয়ে কেরালা শুধু একটি পর্যটনস্থল নয়, বরং এক অনুভূতির নাম। তাই যদি কম খরচে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটি স্মরণীয় দিন কাটাতে চান, তাহলে কেরালার ব্যাকওয়াটার আপনার জন্য এক অসাধারণ গন্তব্য। একবার ঘুরে এলে মন বারবার ফিরে যেতে চাইবে সেই শান্ত, সবুজ আর জলময় স্বর্গরাজ্যে।

জুলাই ২৫, ২০২৬
দেশ

‘ককরোচ’-এর আন্দোলনে বড় ধাক্কা কেন্দ্রের! তৃতীয় বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নতিস্বীকার কি সরকারের?

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বড় রাজনৈতিক ও প্রশাসনিক পালাবদলের ইঙ্গিত। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র লাগাতার আন্দোলন এবং দেশজুড়ে তৈরি হওয়া প্রতিবাদের আবহের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের দাবিতে প্রথম থেকেই সরব ছিল সিজেপি। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য ছিলশিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনও সমঝোতাই সম্ভব নয়।এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর সামনে আসে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি আন্দোলনের চাপে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এল কেন্দ্র?ধর্মেন্দ্র প্রধান নিজেই সমাজমাধ্যমে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সূত্রের খবর।নিট পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সামনে এনেছিল সিজেপি। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাঁদের দাবি, পরীক্ষাব্যবস্থার প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে হলে এর জন্য রাজনৈতিক দায় স্বীকার করতে হবে।এই দাবিকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সিজেপির পক্ষ থেকে সরকারের কাছে মোট তিনটি প্রধান দাবি রাখা হয়েছিল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্নফাঁসের ঘটনায় আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের ইতিমধ্যে দুদফা বৈঠক হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে সরকারের তরফে ইতিবাচক আশ্বাস দেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে কোনও সমঝোতা হচ্ছিল না। বরং কেন্দ্রের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ফের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপি নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল। কেন্দ্রের তরফে আলোচনায় থাকার কথা ছিল জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের। কিন্তু বৈঠকের প্রায় দেড় ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা হয়ে যায়। এর ফলে আন্দোলনকারীদের প্রথম এবং মূল দাবিই কার্যত পূরণ হয়ে গেল।শনিবার সকালেই সিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কেন্দ্র যদি কোনও সিদ্ধান্ত না নেয়, তাহলে তৃতীয় দফার বৈঠকেরও কোনও অর্থ নেই। এমনকি আন্দোলনকারীদের তরফে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ক্ষোভের পরিধি আরও বাড়তে পারে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ভবিষ্যতে আরও বৃহত্তর রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে।এই আবহেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর নিজের বক্তব্যে পদত্যাগকে সরাসরি আন্দোলনের চাপের ফল হিসেবে তুলে ধরা হয়নি। বরং তিনি গত কয়েকদিনের পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, ছাত্রছাত্রী, শিক্ষক এবং দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তাঁর দাবি, কোনও মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হোক, তা তিনি কখনও চাননি।পদত্যাগের ঘোষণা করে ধর্মেন্দ্র প্রধান বলেন, গত ৩ মে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি বিষয়টির দায় নিয়েছিলেন। তাঁর বক্তব্য, কখনও তিনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং কোনও শিক্ষার্থীর সঙ্গে অন্যায় না হওয়া।গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাঁকে ব্যথিত করেছে বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র। তাঁর বক্তব্য অনুযায়ী, যন্তর মন্তর-সহ দেশের বিভিন্ন প্রান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সুযোগ যাতে কোনও দেশবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে এবং আন্দোলনে যুক্ত কোনও পড়ুয়া যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়েএই বিষয়গুলিও তিনি বিবেচনায় রেখেছেন।ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং ন্যায়সঙ্গত প্রত্যাশার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর মতে, তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব শুধু সরকারের নয়, গোটা সমাজ ও রাজনৈতিক ব্যবস্থারও।তাঁর পদত্যাগের ঘোষণার পর এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে। আন্দোলনকারীরা কি এই সিদ্ধান্তকে সরকারের সঙ্গে সমঝোতার পথ হিসেবে দেখবেন, নাকি তাঁদের বাকি দাবিগুলি নিয়ে আন্দোলন আরও জোরদার হবেতা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।তবে একটি বিষয় স্পষ্টনিট পরীক্ষা ও শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা এখন আর শুধুমাত্র একটি পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আস্থা পুনরুদ্ধার, পরীক্ষার নিরাপত্তা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক জবাবদিহির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে চলে এসেছে।ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটালেও, বৃহত্তর প্রশ্নগুলির উত্তর এখনও বাকি। আগামী দিনে কেন্দ্র কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং শিক্ষাব্যবস্থায় আস্থা ফেরাতে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

জুলাই ২৫, ২০২৬
স্বাস্থ্য

ঋতুস্রাবের দিনগুলিতে মন খারাপ কেন? শরীরের যন্ত্রণার পাশে থাকুক মন ও পরিবারও

নিজস্ব প্রতিবেদন: মাসের কয়েকটি দিন। ক্যালেন্ডারের পাতায় হয়তো নিছক কয়েকটি তারিখ, কিন্তু একজন নারীর শরীর ও মনের কাছে এই দিনগুলির অর্থ অনেক গভীর। কখনও তলপেটের অসহ্য ব্যথা, কখনও কোমর ও পিঠে টান, মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাবতার সঙ্গে অকারণ মন খারাপ, বিরক্তি, কান্না পেতে থাকা, একা হয়ে যাওয়ার ইচ্ছে কিংবা অদ্ভুত এক মানসিক অবসাদ। ঋতুস্রাবের সময় অনেক নারীর কাছেই শরীর যেন নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। আর সেই শারীরিক অস্বস্তির সঙ্গে যখন মিশে যায় মানসিক চাপ, তখন কয়েকটি দিন হয়ে ওঠে এক দীর্ঘ, ক্লান্তিকর পথচলা।এই সময়টিকে তাই শুধু মেয়েদের মাসিকের সমস্যা বলে হালকা করে দেখার কোনও সুযোগ নেই। কারণ ঋতুস্রাব কেবল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়; হরমোনের ওঠানামা, ব্যথা, ঘুমের ব্যাঘাত, কর্মক্ষেত্রের চাপ, সামাজিক অস্বস্তি এবং নিজের শরীর নিয়ে নানা সংকোচসব মিলিয়ে এটি অনেকের জন্য মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে।কখনও মনে হয়, পৃথিবীটা যেন একটু বেশি শব্দ করছে। সামান্য কথাতেও বিরক্তি আসে। যে মানুষটি প্রতিদিন হাসিমুখে সংসার সামলান, অফিস করেন, সন্তানকে স্কুলে পাঠান কিংবা জীবনের নানা দায়িত্ব কাঁধে তুলে নেন, তিনিই হয়তো সেই কয়েকটি দিনে নিঃশব্দে নিজের ভিতরের ক্লান্তির সঙ্গে লড়াই করেন।এই লড়াইকে বুঝতে হবে। বিচার নয়, প্রয়োজন সহমর্মিতা।কেন ঋতুস্রাবের সময় মন খারাপ হয়?ঋতুচক্রের বিভিন্ন পর্যায়ে শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো হরমোনের মাত্রায় পরিবর্তন ঘটে। অনেক নারীর ক্ষেত্রে এই পরিবর্তনের সঙ্গে মেজাজের ওঠানামা, উদ্বেগ, বিরক্তি, মনোযোগে ঘাটতি কিংবা বিষণ্ণতার অনুভূতি দেখা দিতে পারে। এর পাশাপাশি ঋতুস্রাবের সময় ব্যথা ও শারীরিক অস্বস্তি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যা পরোক্ষভাবে মানসিক ক্লান্তি আরও বাড়িয়ে দেয়।কারও ক্ষেত্রে উপসর্গগুলি তুলনামূলক হালকা। আবার কারও ক্ষেত্রে তা এতটাই তীব্র হতে পারে যে দৈনন্দিন কাজ, পড়াশোনা, চাকরি কিংবা সামাজিক সম্পর্কেও প্রভাব পড়ে। ঋতুস্রাবের আগে ও আশপাশের সময়ে যদি প্রতি মাসেই তীব্র মানসিক পরিবর্তনযেমন গভীর বিষণ্ণতা, প্রচণ্ড খিটখিটে মেজাজ, উদ্বেগ বা আবেগের নিয়ন্ত্রণ হারানোর মতো সমস্যা দেখা দেয় এবং তা জীবনযাত্রাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করে, তবে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (PMS) বা আরও গুরুতর ক্ষেত্রে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (PMDD)-এর সম্ভাবনা বিবেচনা করা প্রয়োজন।তবে প্রতিটি মন খারাপই যে PMS বা PMDD, তা নয়। আবার প্রতিটি শারীরিক কষ্টকেও স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়াও ঠিক নয়।শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক অবসাদের যোগসূত্রঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা বা ক্র্যাম্প অনেক নারীর দৈনন্দিন জীবনকে থামিয়ে দিতে পারে। কারও ব্যথা এতটাই তীব্র হয় যে বিছানা ছেড়ে ওঠাও কঠিন হয়ে পড়ে। মাথাব্যথা, দুর্বলতা, পেটের সমস্যা কিংবা অতিরিক্ত রক্তক্ষরণও শারীরিক সক্ষমতা কমিয়ে দিতে পারে।এই শারীরিক অস্বস্তির সঙ্গে যখন কর্মক্ষেত্র বা পরিবারের প্রত্যাশা একই থাকে, তখন মানসিক চাপ আরও বাড়তে পারে।আজ শরীরটা ভালো নেইএই কথাটি বলার অধিকার একজন নারীর আছে।শরীর যখন বিশ্রাম চায়, তখন বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়। বরং নিজের শরীরের সংকেতকে সম্মান করা সুস্থ থাকারই একটি অংশ।মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ: নিজের অনুভূতিকে অস্বীকার করবেন নামানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঋতুস্রাবের সময় মেজাজের পরিবর্তন হলে প্রথমেই নিজের অনুভূতিকে অযৌক্তিক বা নাটক বলে দমন না করে তা স্বীকার করা জরুরি। যদি প্রতি মাসে একই ধরনের সমস্যা ফিরে আসে, তাহলে অন্তত দুই-তিনটি ঋতুচক্র ধরে নিজের উপসর্গের একটি ডায়েরি রাখা যেতে পারে।কোন দিনে মন খারাপ হচ্ছে, কতটা ব্যথা হচ্ছে, ঘুম কেমন হচ্ছে, ক্ষুধার পরিবর্তন হচ্ছে কি না, কাজকর্মে কতটা সমস্যা হচ্ছেএসব লিখে রাখলে সমস্যার ধরন বোঝা সহজ হয়। প্রয়োজন হলে গাইনোকলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেও উপযুক্ত চিকিৎসা নেওয়া যায়।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং স্ট্রেস কমানোর অভ্যাস অনেকের ক্ষেত্রে উপসর্গ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে উপসর্গ গুরুতর হলে শুধু মন শক্ত করুন বলা যথেষ্ট নয়। প্রয়োজন অনুসারে চিকিৎসা, কাউন্সেলিং বা ওষুধের সাহায্যও লাগতে পারে।সবচেয়ে গুরুত্বপূর্ণ কথানিজে থেকে কোনও ওষুধ শুরু বা বন্ধ করা উচিত নয়।কীভাবে কাটিয়ে উঠবেন এই কঠিন সময়?১. শরীরকে বিশ্রাম দিনঋতুস্রাবের সময় অতিরিক্ত ক্লান্তি থাকলে নিজের উপর অযথা চাপ দেবেন না। কাজের মধ্যে ছোট বিরতি নিন। পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। শরীরকে বিশ্রাম দেওয়া মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়; বরং পরবর্তী দিনগুলির জন্য নিজেকে প্রস্তুত করা।২. হালকা শরীরচর্চা করুনশরীরের সামর্থ্য অনুযায়ী হাঁটা, স্ট্রেচিং, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম অনেকের ক্ষেত্রে মুড ভালো করতে এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। তবে তীব্র ব্যথা বা অসুস্থতা থাকলে জোর করে ব্যায়াম করার প্রয়োজন নেই।ঋতুস্রাবের দিনগুলিতে মন খারাপ কেন? শরীরের যন্ত্রণার পাশে থাকুক মনও, পরিবারওঋতুস্রাবের দিনগুলিতে মন খারাপ কেন? শরীরের যন্ত্রণার পাশে থাকুক মনও, পরিবারওসুষম ও পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত জল পান করুন। অতিরিক্ত ক্যাফেইন, লবণ বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তি বাড়াতে পারে। তবে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনার আগে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।৪. নিজের জন্য কিছুটা সময় রাখুনবই পড়া, গান শোনা, প্রিয় সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা কিংবা কোনও বন্ধুর সঙ্গে কথা বলাযে কাজটি মনকে শান্ত করে, সেটি করার চেষ্টা করুন। মনকে ভালো রাখার জন্য সবসময় বড় কোনও আয়োজন প্রয়োজন হয় না। কখনও এক কাপ গরম চা আর জানালার পাশে কয়েক মিনিট নীরবতাও যথেষ্ট হতে পারে।৫. অনুভূতি প্রকাশ করুনআমি ভালো নেইএই কথাটি বলতে ভয় পাবেন না। মন খারাপ হলে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন। নিজের কষ্টকে গোপন করে রাখলে অনেক সময় মানসিক চাপ আরও বেড়ে যেতে পারে।পরিবার ও বন্ধুরা কী করবেন?একজন নারীর ঋতুস্রাবের সময় তাঁর পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় উপায় সবসময় কোনও বড় সমাধান নয়অনেক সময় শুধু তাঁকে বোঝার চেষ্টা করাটাই যথেষ্ট।পরিবারের সদস্যরা যদি বলেন, তোমার শরীর খারাপ? তুমি একটু বিশ্রাম নাও, আজকের কাজটা আমি করে দিচ্ছিতাহলে সেই কথাটিই হয়তো একজন ক্লান্ত নারীর কাছে হয়ে উঠতে পারে এক মুঠো স্বস্তি।তাঁর মেজাজ খারাপকে উপহাস করবেন না। এগুলো সব মাসিকের অজুহাতএই ধরনের মন্তব্য এড়িয়ে চলুন। তাঁর কথা শুনুন। প্রয়োজন হলে ঘরের কাজ ভাগ করে নিন। তাঁকে একা থাকতে চাইলে সেই ব্যক্তিগত পরিসরটুকু দিন, আবার তিনি কথা বলতে চাইলে মন দিয়ে শুনুন।বন্ধুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বন্ধুর মন খারাপ বুঝলে জোর করে আনন্দ দেওয়ার চেষ্টা না করে পাশে থাকা, ফোন করা, একটু গল্প করা কিংবা প্রয়োজন হলে শুধু নীরবে শুনে যাওয়াএসবই অনেক সময় কার্যকর সহায়তা হয়ে ওঠে।মনে রাখতে হবে, মানসিক অবসাদ কোনও মেয়েলি দুর্বলতা নয়। এটি মানুষের অনুভূতিরই একটি অংশ। আর অনুভূতির যত্ন নেওয়া যেমন ব্যক্তিগত দায়িত্ব, তেমনই সামাজিক দায়িত্বও।কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?যদি প্রতি মাসে ঋতুস্রাবের আগে বা সময়ে তীব্র বিষণ্ণতা, উদ্বেগ, রাগ, হতাশা বা আবেগের পরিবর্তন দেখা দেয় এবং তা কাজ, পড়াশোনা, সম্পর্ক বা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।অতিরিক্ত রক্তক্ষরণ, অসহ্য ব্যথা, বারবার মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ কিংবা এমন শারীরিক সমস্যা যা স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দেয়এসবকেও অবহেলা করা উচিত নয়।আর যদি কখনও গভীর হতাশা, নিজেকে আঘাত করার চিন্তা বা বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলার মতো অনুভূতি তৈরি হয়, তাহলে বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া প্রয়োজন।নারীর শরীরকে বোঝার পাশাপাশি নারীর মনকেও বুঝতে হবেঋতুস্রাব কোনও লজ্জার বিষয় নয়। এটি জীবনের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। অথচ এখনও সমাজের বহু স্তরে এই বিষয়টি নিয়ে সংকোচ, কুসংস্কার ও নীরবতা রয়েছে। সেই নীরবতাই অনেক সময় নারীর শারীরিক ও মানসিক কষ্টকে আরও একা করে দেয়।প্রখ্যাত লেখিকা ভার্জিনিয়া উলফ লিখেছিলেন, I would venture to guess that Anon, who wrote so many poems without signing them, was often a woman.নারীর অদৃশ্য কণ্ঠস্বরের প্রসঙ্গে তাঁর এই কথাটি যেন আজও প্রাসঙ্গিক। কারণ বহু নারী এখনও নিজের কষ্টের কথা প্রকাশ না করে নীরবে সহ্য করে যান।ঋতুস্রাবের দিনগুলিতে তাই প্রয়োজন একটু বেশি মানবিকতা। প্রয়োজন প্রশ্নের বদলে বোঝাপড়া, উপহাসের বদলে সহানুভূতি, নির্দেশের বদলে পাশে থাকা।একজন নারী সেই কয়েকটি দিনে যদি বলেন, আজ আমার একটু বিশ্রাম দরকারতবে তাঁর পাশে দাঁড়ানো মানে তাঁকে দুর্বল করে দেওয়া নয়। বরং তাঁর শক্তিকে সম্মান করা।কারণ প্রতিটি মাসে শরীরের ভিতর দিয়ে যে পরিবর্তনের স্রোত বয়ে যায়, তার সঙ্গে লড়াই করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন অসংখ্য নারী। তাঁদের এই নীরব লড়াইকে স্বীকৃতি দেওয়া, তাঁদের কষ্টকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোএটাই হতে পারে আমাদের সবচেয়ে মানবিক দায়িত্ব।ঋতুস্রাবের দিনগুলি হয়তো মাসের কয়েকটি দিন। কিন্তু সেই কয়েকটি দিনে একজন নারীর পাশে থাকাতাঁর কাছে হয়ে উঠতে পারে সারা জীবনের এক গভীর আশ্বাস।

জুলাই ২৫, ২০২৬
দেশ

'ককরোচ'দের চাপেরই জের! অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

অবশেষে ককরোচদের প্রধান দাবি মেনে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগেই ককরোচ জনতা পার্টির বেশিরভাগ দাবি মেনে নিয়েছিল কেন্দ্র। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিজেপির কাছ থেকে কেন্দ্র সময় নিয়ে নেয়। ককরোচ জনতা পার্টির দাবি মেনে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি সোশ্যাল মিডিয়ায় করা দীর্ঘ পোস্টে নিজের পদত্যাগের কারণ জানিয়েছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতিমধ্যে ধর্মেন্দ্র প্রধান নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেই পদত্যাগ গৃহীত হয়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীকে নিজের ইস্তফা পাঠানোর পরেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনও সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্নফাঁসের দায় নিয়েছি, কোনওসময় মুখ লুকোয়নি। তাঁর দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনওভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য।যন্তর মন্তরে একাধিক দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করে। তারমধ্যে প্রধান দাবি ছিল, নিট পরীক্ষায় প্রশ্নপত্র লিকের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। প্রথম দিকে শুধু মাত্র ককরোচ জনতা পার্টি সেই আন্দোলন করে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র সংগঠন সেই আন্দোলনে যুক্ত হয়। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনে যুক্ত হতে থাকে। সেলিব্রেটি, খেলোয়াররাও আন্দোলন নিয়ে মুখ খুলতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। কার্যত চাপে পড়েই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে।

জুলাই ২৫, ২০২৬
রাজ্য

সেবাশ্রয় ঘিরে নতুন বিস্ফোরণ! কোটি টাকার নয়, এবার সামনে এল লক্ষ লক্ষ টাকার বকেয়ার অভিযোগ

প্রায় দুই বছর আগে সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয় শিবির। সেই উদ্যোগকে ঘিরে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রিসর্ট ভাড়া নেওয়া এবং লক্ষ লক্ষ টাকার বকেয়া বিল।অভিযোগকারী রিসর্ট মালিক জানিয়েছেন, সেবাশ্রয় শিবিরের কাজ পরিচালনার জন্য এক সময় তাঁর রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে প্রায় দেড়শো জন কর্মী থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন বলে দাবি তাঁর। অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও প্রায় তিরিশ লক্ষ টাকার বিল এখনও পরিশোধ করা হয়নি।রিসর্ট মালিকের দাবি, সেই সময় বারবার টাকা চাওয়া হলেও কোনও অর্থ দেওয়া হয়নি। বরং তাঁকে জানানো হয়েছিল, ব্যবসা করতে হলে এমন পরিস্থিতি মেনে নিতে হবে। তাঁর আরও অভিযোগ, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি তখন থানায় অভিযোগ করার সাহস পাননি। বর্তমানে সরকার পরিবর্তনের পর তিনি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে আরও দাবি করা হয়েছে, রিসর্টে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত কর্মীরা থাকতেন। অভিযোগকারী জানিয়েছেন, সেই সময় এই ব্যবস্থার সঙ্গে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নামও জড়িত ছিল বলে তাঁর দাবি। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।শনিবার বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রকল্পটি নিয়ে একাধিক অভিযোগের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেবাশ্রয় সংক্রান্ত সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোটা বিষয়টি অভিযোগের পর্যায়েই রয়েছে।

জুলাই ২৫, ২০২৬
রাজ্য

নলহাটিতে হানা দিতেই চক্ষু চড়কগাছ! একসঙ্গে উদ্ধার বিপুল বিস্ফোরক, বড় রহস্যের গন্ধ

বীরভূমের নলহাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয়েছে বিশ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং প্রচুর ডিটোনেটর। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল বিস্ফোরক কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কলকাতা থেকে তদন্তকারী দল নলহাটিতে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় তল্লাশি শুরু করে। দীর্ঘ তল্লাশির পর একটি জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া বিস্ফোরক কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা এখন তদন্তের মূল বিষয়। কোনও নাশকতার ছক ছিল কি না, নাকি অন্য কোনও উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হতে পারে বলেও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, এই বিস্ফোরক কোনও বৈধ শিল্পকারখানা বা খনির কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। তাঁদের খোঁজেও তল্লাশি শুরু হতে পারে। গোটা ঘটনায় তদন্ত চলেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

জুলাই ২৫, ২০২৬
খেলার দুনিয়া

বাবা বিক্রি করতেন সবজি, ছেলে জিতল দেশের প্রথম পদক! ঝন্ডুর লড়াই জানলে চোখে জল আসবে

কমনওয়েলথ গেমসে ভারতের পদক অভিযান শুরু হল দারুণ সাফল্যের মধ্য দিয়ে। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতে দেশের ঝুলিতে প্রথম পদক তুলে দিলেন বিহারের ঝন্ডু কুমার। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা দেশ।ঝন্ডু কুমারের জীবন সংগ্রামের গল্প অনুপ্রেরণার। মাত্র পাঁচ বছর বয়সে পোলিও আক্রান্ত হন তিনি। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি আর্থিক সমস্যার সঙ্গেও লড়াই করতে হয়েছে। তাঁর বাবা রাস্তার ধারে সবজি বিক্রি করেন। পরিবারের পাশে দাঁড়াতে ঝন্ডুও একসময় ই-রিকশা চালিয়েছেন। কিন্তু কঠিন পরিস্থিতিও তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন এবং দেশের হয়ে খেলার লক্ষ্য থেকে কখনও সরে যাননি।পরবর্তীতে তাঁর প্রতিভা নজরে আসে জাতীয় কোচ রাজিন্দর সিং রাহেলুর। তাঁর উদ্যোগেই ঝন্ডু জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলনের সুযোগ পান। সেই সুযোগই বদলে দেয় তাঁর জীবন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেন তিনি।কমনওয়েলথ গেমসে ঝন্ডু মোট একশো নব্বই কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। শেষ প্রচেষ্টায় আরও বেশি ওজন তোলার চেষ্টা করলেও সফল হননি। তবুও তাঁর পারফরম্যান্সই ভারতের প্রথম পদক এনে দেয়।পদক জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় ঝন্ডু বলেন, তাঁর মনে হচ্ছে তিনি যেন আকাশে উড়ছেন। এই পদক শুধু তাঁর নয়, যাঁরা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং অনুশীলনের সুযোগ করে দিয়েছেন, তাঁদের সকলেরও। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য আনার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি।এর আগেও জাতীয় রেকর্ড গড়েছেন ঝন্ডু। আন্তর্জাতিক মঞ্চেও একাধিক পদক জিতেছেন। এবার কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জিতে তিনি প্রমাণ করে দিলেন, কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলে কোনও বাধাই সাফল্যের পথে শেষ কথা হতে পারে না।

জুলাই ২৫, ২০২৬
কলকাতা

মিছিলে ঢুকেছিল বহিরাগত? সত্তর জন চিহ্নিত, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

ধর্মতলায় সাম্প্রতিক অশান্তি নিয়ে বিধানসভায় বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আন্দোলনের নামে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। প্রাথমিক তদন্তে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কর্মসূচিটি গণতান্ত্রিক আন্দোলন হিসেবে ঘোষণা করা হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর দাবি, আন্দোলনে এমন বহু ব্যক্তি যোগ দিয়েছিলেন, যাঁদের সঙ্গে ছাত্র আন্দোলন বা নিট ইস্যুর কোনও সরাসরি সম্পর্ক ছিল না। বিভিন্ন এলাকা থেকে বহিরাগতদের আনা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ডোরিনা ক্রসিং এলাকায় পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে জলের বোতল, জুতো এবং অন্যান্য বস্তু ছোড়া হয়। তাঁর দাবি, উদ্দেশ্য ছিল পুলিশকে উসকে দিয়ে বড় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করা। তবে পুলিশ সংযম দেখিয়েছে বলেই পরিস্থিতি আরও খারাপ হয়নি।তিনি আরও জানান, ঘটনায় আহত হয়েছেন একাধিক সাংবাদিক। ইতিমধ্যেই সাতটি মামলা দায়ের হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত প্রায় সত্তর জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজনের নামও বিধানসভায় উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।প্রশাসনের দাবি, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলার অশান্তির প্রকৃত কারণ এবং কারা এর নেপথ্যে ছিল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

জুলাই ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal