• ২৯ চৈত্র ১৪৩৩, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Actor,

বিনোদুনিয়া

Mosharraf Karim : বড়সড় সমস্যায় মোশাররফ করিম সহ আরও অনেকে

মোশাররফ করিম। বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনয় ভালবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন, তিনি এপার বাংলাতেও বেশ জনপ্রিয়। সেই মোশাররফ করিম এবার বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে তিনি শুধু একাই নন। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন।আরও পড়ুনঃ আতিউলের সাইকো থ্রিলারে থাকছে চমকটেলিভিশন শো-তে আইনজীবীদের নিন্দনীয় ভাবে উপস্থাপন করার অভিযোগ। অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের কুমিল্লায় মামলা দায়ের। রবিবার বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে এই মামলা দায়ের হয়। জেলার বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী মামলা দায়ের করেন।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংমামলাকারীর অভিযোগ, বৈশাখী টেলিভিশনে সম্প্ররচারিত হাই প্রেসার-২নামের একটি নাটক। যেখানে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে নাটকের অভিনেতা ও বৈশাখী টেলিভিশনের সিইও-সহ ৩ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনতিনি আরো জানিয়েছেন, গত ৯ জুলাই আচমকা নাটকটি তাঁর নজরে আসে। নাটকের বেশ কিছু সংলাপ আপত্তিকর ছিল। ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্যে আপত্তিকর ছিল। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শে তিনি মামলা দায়ের করেন।আরও পড়ুনঃ মুকুল রায়ের বিধায়কপদ খারিজ শুনানি: এবার আদালতেরও আশ্রয় নেব, বললেন শুভেন্দুমোশাররফ করিম ছাড়া মামলা হয়েছে অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, হাই প্রেসার-২ নাটকের পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টেলিভিশনের সিইওর বিরুদ্ধে। অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে ১৮ অগস্ট আদালতে পেশ করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে আদালত।

জুলাই ১৯, ২০২১
বিনোদুনিয়া

Siddharth : ‘রং দে বাসন্তী’-র সিদ্ধার্থকে মৃত বলে দাবি ভিডিয়োয়, অভিযোগ জানালেন অভিনেতা

দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ একটি ইউটিউব ভিডিয়োতে মৃত বলে ঘোষণা করা হয়েছে। দাবি করা হয়েছে, দক্ষিণ ভারতের যে সব অভিনেতারা তরুণ বয়সেই প্রয়াত হয়েছেন, সিদ্ধার্থ তাঁদের মধ্যে একজন। সিদ্ধার্থ পুরো বিষয়টি টুইটারের মাধ্যমে সকলের নজরে এনেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ইউটিউবে অভিযোগ করলে সেখান থেকে জানানো হয়, ভিডিয়োটিতে কোনও রকম ভুল-ত্রুটি নেই। ইউটিউব কর্তৃপক্ষের এমন উত্তরে খানিক অবাকই হয়েছেন অভিনেতা।আরও পড়ুনঃ শ্রীময়ীর পোস্ট নিয়ে ধোঁয়াশা২০১৭ সালে ইউটিউবে এই ভিডিয়োটি আপলোড করা হয়। চার বছরে ভিডিয়োটিকে ৪০ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। তবে সম্প্রতিই সেটি সিদ্ধার্থের চোখে পড়ে। সেখানে প্রয়াত সৌন্দর্য দিব্যা ভারতীদের তালিকায় রাখা হয় সিদ্ধার্থের নাম। মূল ভিডিয়োয় কোথাও সিদ্ধার্থের উল্লেখ না থাকলেও থাম্বনেল অর্থাৎ ভিডিয়োর মুুুুখবন্ধ হিসেবে ব্যবহৃত ছবিতে দৃশ্যমান সিদ্ধার্থ।I reported to youtube about this video claiming Im dead. Many years ago.They replied Sorry there seems to be no problem with this video.Me : ada paavi 🥺 https://t.co/3rOUWiocIv Siddharth (@Actor_Siddharth) July 18, 2021

জুলাই ১৮, ২০২১
বিনোদুনিয়া

Bollywood : প্রয়াত বলিউড অভিনেতা ও মিমিক্রি শিল্পী মাধব মোঘে

সায়ান্তন সেনপ্রয়াত বলিউড অভিনেতা ও মিমিক্রি শিল্পী মাধব মোঘে। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দামিনি, ঘাতক, ম্যানে পেয়ার কিঁউ কিয়া, পার্টনার ইত্যাদি। প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমারের মিমিক্রি করার জন্য বিখ্যাত ছিলেন মাধব মোঘে। দেশ, বিদেশে তাঁর মিমিক্রির জন্য বিভিন্ন রিয়েলিটি শো থেকে শুরু করে স্টেজ শো সব জায়গাতেই প্রশংসিত হয়েছিলেন মাধব মোঘে। প্রয়াত সঞ্জীব কুমারের মিমিক্রি করেই নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলেছিলেন এই অভিনেতা। এছাড়াও রাজ কুমার ও বাংলার কিংবদন্তি অভিনেতা উপল দত্তেরও মিমিক্রি করতেন মাধব মোঘে।অভিনয় ও মিমিক্রি করা ছাড়াও একজন ভাল সঞ্চালকও ছিলেন মাধব মোঘে। টিভিতে প্রচুর অনুষ্ঠানে ও রিয়ালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত শিল্পীদের সঙ্গে দেশ-বিদেশে প্রচুর শোতে সঞ্চালক হিসেবে কাজ করেছেন মাধব মোঘে। বলিউড ছাড়াও অনেক মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে মাধবকে। এছাড়া টিভিতেও কাজ করেছেন। গত ২১ জুন মাধব মোঘে তাঁর স্ত্রীকে হারিয়েছিলেন। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তাঁর স্ত্রী। মাধব মোঘের মৃত্যুর খবর প্রথম দেন তাঁর মেয়ে প্রাচী মোঘে। তিনি বলেন, মায়ের মৃত্যুর পরই বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল তাঁর। ফুসফুসে ক্যান্সার হয়েছিল বাবার।মায়ের কাজ মিটে যাওয়ার পর মুম্বইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাবাকে। চিকিৎসকরা বলেই দিয়েছিলেন যে বাঁচার কোনও আশা নেই। বাবাকে আমি গতকালই বাড়িতে নিয়ে আসি। আর আজ সকাল ৬ টায় মারা যান উনি। গায়ক ও মিমিক্রি শিল্পী সুদেশ ভোসলে মাধব মোঘের প্রয়াণের খবর শুনে বলেন, আমি ওঁনাকে আমার গুরু হিসেবে মানতাম। আমি অনেক কিছু শিখেছি ওঁনার থেকে। সঞ্চালনার পাঠও মাধব মোঘের থেকেই শিখেছি। অসম্ভব ভাল একজন মানুষ ছিলেন তিনি। গত দেড় বছরে করোনার জন্য মানসিকভাবেও একটু বিপর্যস্ত ছিলেন তিনি।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

Subho Rathayatra : শুভ রথযাত্রার শুভেচ্ছা জানালেন অভিনেতা-অভিনেত্রীরা

আজ বিশেষ দিন। শুভ রথযাত্রা। করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবারের রথযাত্রার আবহ একট ফিকে হলেও গুরুত্ব কিন্তু কমেনি। এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই পাঁপড় ভাজা, জিলাপি হচ্ছে।সাধারণ মানুষের মতো টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেন। অনেকেই তাদের পোস্টের মাধ্যমে বর্তমান এই কঠিন সময় কাটিয়ে ওঠার কথা লেখেন।ওগো নিরুপমা ধারাবাহিকের মৈনাক ও রিমলি ধারাবাহিকের প্রতীক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। সবার ভালো হোক। জয় জগন্নাথ। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,আজ এই শুভদিনে শ্রী শ্রী জগন্নাথদেবের কাছে পৃথিবীবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। খুব তাড়াতাড়ি পৃথিবী ফিরে পাক তার চেনা স্বাভাবিক ছন্দ। সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। 🙏🏼 pic.twitter.com/M2aIFjU9fx Prosenjit Chatterjee (@prosenjitbumba) July 12, 2021সকলের প্রিয় বুম্বা দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন রথযাত্রার শুভেচ্ছা। পৃথিবী খুব তাড়াতাড়ি সেরে উঠুক এটাই প্রার্থনা করি। শাশ্বত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন,শুভ রথযাত্রার পুণ্য লগ্নে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ। বাংলা মেগার অভিনেত্রীর রূপসা চক্রবর্তী লেখেন,শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে।

জুলাই ১২, ২০২১
বিনোদুনিয়া

ডিভোর্সের নোটিস নিখিলের! কী বললেন নুসরত, জানুন

তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে এমন কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। এবার নয়া জল্পনা, স্ত্রী নুসরত জাহানকে নাকি বিবাহবিচ্ছেদের নোটিস দিয়েছেন নিখিল জৈন। যদিও তা ভুয়ো খবর বলে দাবি অভিনেত্রীর। অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরতের সঙ্গে তাঁর আর কোনও ছবি দেখা যায়নি। নুসরতের প্রোফাইলেরও প্রায় একই পরিস্থিতি। এর মধ্যেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে একথা মেনে নিয়েছেন নুসরত। নিজের ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে তাঁকে লিখতে দেখা গিয়েছিল, কোনও মানুষ আপনার সঙ্গে যেমন ব্যবহার করবে সেটা তার কর্ম। আর আপনি তার উত্তর কীভাবে দেবেন তা আপনার কর্ম। তাঁর এমন পোস্টকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়ে গিয়েছিল, নুসরত ও যশের উদ্দেশেই কি এই বার্তা দিলেন নিখিল?গত বছর থেকেই শোনা যাচ্ছিল নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙনের মুখে পড়েছে। এমনকী, নিখিলের সঙ্গে থাকছিলেনও না অভিনেত্রী-সাংসদ। ব্যক্তিগত কারণেই তিনি আলাদা থাকছেন বলে জানিয়েছিলেন নুসরত। এর মধ্যেই তাঁর রাজস্থান সফরের পর থেকেই শুরু হয় যশের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা জল্পনা। যদিও এই সব জল্পনাকে কার্যত উড়িয়ে দিতেই দেখা গিয়েছে নুসরতকে।

ফেব্রুয়ারি ২৩, ২০২১
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

রক্তক্ষরণ বন্ধ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রস্রাবও স্বাভাবিক হয়েছে। কিন্তু অন্যান্য শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে হাসপাতালের তরফ থেকে জারি করা এক মেডিক্যাল বুলেটিনে সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ অরিন্দম কর জানান, ভালো খবর হল রক্তক্ষরণ বন্ধ হয়েছে । নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক হয়েছে। আরও পড়ুন ঃ ভেন্টিলেশনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর খারাপ খবরটা হল ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে কি না, সেটা দেখছেন আমাদের নেফ্রলজিস্টরা। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। স্যাচুরেশন 95 শতাংশের বেশি রয়েছে। নিউমোনিয়ার যে প্যাচ পাওয়া গিয়েছিল সেটা আর বাড়েনি। কেন নিউমোনিয়া হয়েছিল সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি। তার চিকিৎসা চলছে। সোমবার রাতে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। যা নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে চিকিৎসক ও ভক্তদের।

অক্টোবর ২৭, ২০২০
বিনোদুনিয়া

ভেন্টিলেশনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। তাঁর কিডনির অবস্থাও ভালো নয়। তাঁর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। সৌমিত্রবাবুর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ অরিন্দম কর জানান , অভিনেতার শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।তাঁর চেতনা ঠিক নেই। সেকেন্ডারি নিউমোনিয়াও ছিল। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণের সঙ্গে তাঁর প্লেটলেট কমে যাওয়ার বিষয়টি একমাত্র চিন্তার বিষয়। আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক তাঁর প্লেটলেট সংখ্যার উন্নতি এবং রক্ত জমাটের কাজটি স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। রক্তে অক্সিজেনের পরিমাণও প্রায় চল্লিশ শতাংশ কমে গিয়েছে। এছাড়াও তাঁর শরীরে ডিয়াম, পটাশিয়ামেরও তারতম্য ঘটছে। ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় তাঁকে ১০০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

অক্টোবর ২৭, ২০২০
বিনোদুনিয়া

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বেসরকারি হাসপাতালের তরফে চিকিৎসক অরিন্দম কর জানান, গত ৭২ ঘণ্টায় তাঁর আচ্ছন্ন অবস্থা বেড়েছে। বিষয়টা কোন পথে চলেছে তা নিশ্চিত নয়। আমরা টেস্টের রিপোর্টগুলি পেয়েছি। আমাদের অনুমান, কোভিডের ফলে এনসেফেলোপ্যাথির জেরেই এমনটা হচ্ছে। তাঁর কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে। তিনি আরও জানিয়েছেন, সৌমিত্রবাবুর অঙ্গপ্রত্যঙ্গ ভাল করে কাজ করলেও তাঁর রক্তের প্লেটলেট কমে গিয়েছে। রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। স্টেরয়েড প্রয়োগ ও অন্যান্য প্রচেষ্টাতেও এই মুহূর্তে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। অভিনেতার চিকিৎসায় বড়সড় পরিবর্তন আনার পক্ষপাতী তাঁরা। আরও পড়ুনঃ এখনও সংকট পুরোপুরি কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্য , শুক্রবার থেকে তাঁর স্নায়ুর সমস্যা খানিকটা বেড়ে গিয়েছিল। আগেই জানা গিয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চলেছেন বেলভিউয়ের চিকিৎসকেরা। ভিডিও কলিংয়ের মাধ্যমেই পরামর্শ নেওয়া হবে।

অক্টোবর ২৫, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ভোটের আগে নাগরিকত্ব! উত্তরবঙ্গে ৪০ জনকে শংসাপত্র ঘিরে তোলপাড়

উত্তরবঙ্গে ভোটের আগে নাগরিকত্ব দেওয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করা অন্তত ৪০ জন মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই ঘটনা জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমা এলাকায় ঘটেছে। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন ওই পরিবারগুলি।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করার পর এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও যাঁরা আইনি স্বীকৃতি পাননি, তাঁদের এই শংসাপত্র দেওয়া হয়েছে। ফলে তাঁদের কাছে এটি একটি বড় স্বস্তির বিষয়।গত কয়েক মাস ধরে আবেদন যাচাই, শুনানি এবং নথিপত্র খতিয়ে দেখার পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ক্রান্তি ব্লক থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল। ভোজারি পাড়া-সহ বিভিন্ন এলাকায় একাধিক পরিবার ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছে। এছাড়াও ময়নাগুড়ি, রাজগঞ্জ এবং জলপাইগুড়ির অন্যান্য এলাকা থেকেও বেশ কিছু মানুষ নাগরিকত্ব পেয়েছেন।এই নাগরিকত্ব দেওয়ার ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ, আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে এই পদক্ষেপকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। একই সময়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।সব মিলিয়ে নাগরিকত্ব প্রদান এবং ভোটার তালিকা সংশোধনের এই দুই ইস্যু উত্তরবঙ্গের নির্বাচনী পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এপ্রিল ১৩, ২০২৬
রাজ্য

ভোটের আগেই ফল ঘোষণা? আসনসংখ্যা নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

সিউড়ির জনসভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বার তৃণমূল অন্তত ২২৬টির বেশি আসন পাবে। এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২০২১ সালের থেকে অন্তত একটি আসন বেশি জিতবে তৃণমূল। তবে এ দিন প্রথমবার নিজেই নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করে দাবি করেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জয় পেয়েছিল।সভা থেকে ভোট প্রক্রিয়া নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোথাও ভোটযন্ত্রে সমস্যা হলে সেই যন্ত্রে ভোট না দিতে। গণনার সময় ধীরে ধীরে ফল প্রকাশ করা হতে পারে এবং আগে থেকেই কোনও পক্ষ জয়ের দাবি ছড়াতে পারে, সেইসব কথায় গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের উদ্দেশে তিনি বলেন, আর একদিন ধৈর্য ধরলেই সব পরিষ্কার হয়ে যাবে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তাঁর বিশ্বাস, আগামী নির্বাচনে তৃণমূল ২২৬টির বেশি আসন পাবে। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে বাহিনী এনে বা নানা প্রলোভন দেখিয়ে বাংলাকে দখল করা সম্ভব নয়। তাঁর কথায়, হামলার জবাব মানুষই দেবে ভোটের মাধ্যমে।এ দিন তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চ্যালেঞ্জ জানান। মমতা বলেন, বাংলায় তৃণমূল সরকার চাইলে তিনি নিজেকে সবকটি আসনের প্রার্থী হিসেবেই মনে করেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী যদি সব আসনের প্রার্থী হওয়ার কথা বলেন, তবে তাঁকে ঠিক করতে হবে তিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন নাকি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান। সেই সিদ্ধান্ত স্পষ্টভাবে জানাতেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন।এই মন্তব্য ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এপ্রিল ১৩, ২০২৬
দেশ

‘স্যান্ডউইচ’ হয়ে যাচ্ছে ভোটার! আদালতে কমিশনকে কড়া প্রশ্ন

ভোটার তালিকা ফ্রিজ করার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলেও তাতে সাড়া দিল না শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ে ট্রাইবুনালের কাছেই যেতে হবে। একইসঙ্গে তারা জানায়, ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপ করবে না আদালত।তবে শুনানির সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, বিহারে যে পদ্ধতিতে বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া হয়েছে, বাংলায় সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাঁর কথায়, একজন সাধারণ ভোটার দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে কার্যত সমস্যায় পড়ছেন।তিনি আরও বলেন, বাংলার ক্ষেত্রে যে ধরনের যুক্তিগত অসঙ্গতি দেখা যাচ্ছে, তা অন্য কোনও রাজ্যে হয়নি। এদিন নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডুকে এই বিষয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি কমিশনের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং জানান, বিভিন্ন কারণে নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে।এই প্রসঙ্গে বিচারপতি বাগচী বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যাঁরা ইতিমধ্যেই ফর্ম জমা দিয়েছেন, তাঁদের আবার নতুন করে ফর্ম পূরণের জন্য বলা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।২০০২ সালের ভোটার তালিকার প্রসঙ্গও উঠে আসে শুনানিতে। বিচারপতির প্রশ্ন ছিল, আগে যদি বলা হয়ে থাকে যে ওই তালিকায় নাম থাকলেই চলবে, তাহলে এখন নতুন করে নথি চাওয়ার প্রয়োজন কেন। এর উত্তরে কমিশনের পক্ষ থেকে বলা হয়, নাম পরিবর্তন বা পরিচয় যাচাইয়ের জন্যই এই নথি প্রয়োজন।বিচারপতি বাগচী তখন মন্তব্য করেন, এতে মনে হচ্ছে কমিশন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি।অন্যদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ ছিল। তাঁদের দাবি, প্রায় অর্ধেক আবেদন বাতিল হয়েছে নিয়ম মেনে।তবে বিচারপতি আবারও স্পষ্ট করেন, এটি দোষারোপের বিষয় নয়, বরং একজন সাধারণ ভোটার যেন সমস্যার মধ্যে না পড়েন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই পর্যায়ে তারা ট্রাইবুনালের কাজে কোনও হস্তক্ষেপ করবে না।

এপ্রিল ১৩, ২০২৬
বিদেশ

যুদ্ধের আশঙ্কা ফিরতেই তেলের দামে আগুন! ভারতে কি বাড়বে পেট্রোল-ডিজেল?

টানা চলা সংঘর্ষের পর ইরান ও আমেরিকার যুদ্ধবিরতি বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। সেই সময় তেলের দাম কমতেও শুরু করেছিল। কিন্তু পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে। ফের বেড়ে গেল অপরিশোধিত তেলের দাম এবং তা আবার ১০০ ডলারের গণ্ডি পার করেছে। ফলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।জানা গিয়েছে, ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ মেটাতে আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। এর পর থেকেই দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৪ ডলার ছাড়িয়েছে। একইভাবে ব্রেন্ট তেলের দামও ১০০ ডলারের উপরে উঠে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির মূল কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে দাম বাড়ছে। বিনিয়োগকারীরাও সতর্ক হয়ে পড়েছেন। আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার তরফে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বের তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে এবং সঙ্কট আরও গভীর হতে পারে।কয়েক দিন আগেও ছবিটা অন্যরকম ছিল। এপ্রিলের শুরুতে তেলের দাম ব্যারেল প্রতি ১১৭ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর যুদ্ধবিরতির ঘোষণা হতেই তা কমে প্রায় ৯১ ডলারে নেমে আসে। কিন্তু নতুন করে আলোচনা ভেস্তে যাওয়া এবং উত্তেজনা বাড়ার কারণে আবার দাম বাড়তে শুরু করেছে।এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহণ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে।এদিকে আমেরিকার তরফে কড়া অবস্থানের ইঙ্গিত মিলতেই ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাগের গালিবাফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে ভবিষ্যতে জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে।সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং তার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

এপ্রিল ১৩, ২০২৬
দেশ

ভোটের আগে বড় ধোঁয়াশা! বিচারাধীন ভোটাররা কি ভোট দিতে পারবেন? স্পষ্ট জানাল আদালত

পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হল। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, যাঁদের নাম বাদ গিয়েছে এবং যাঁদের আবেদন এখনও বিচারাধীন, তাঁদের যেন ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, আপাতত বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা ভোট দিতে পারবেন না। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি জানান, মোট ৬০ লক্ষ ৪ হাজার মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখনও প্রায় ১৮২৩টি মামলা প্রযুক্তিগত কারণে মুলতুবি রয়েছে। ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।বিচারপতি বাগচী জানান, প্রায় ৩৪ লক্ষ আবেদন জমা পড়েছে। যাঁদের নাম ৬, ৭ এবং ৮ এপ্রিল বিভিন্ন পর্যায়ে প্রকাশিত তালিকায় রয়েছে, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, কিছু এলাকায় প্রকাশিত তালিকায় থাকা সব ভোটারই এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন। অথচ এমন ধারণা তৈরি করা হচ্ছে যেন সব মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। তিনি জানান, প্রায় ১৬ লক্ষ আবেদন এখনও বিচারাধীন এবং তাঁদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।এর উত্তরে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, এই প্রশ্ন ওঠেই না। তিনি আরও জানান, ট্রাইব্যুনালের উপর কোনওরকম চাপ সৃষ্টি করা আদালতের পক্ষে সম্ভব নয়।এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের মানুষ আদালতের দিকে তাকিয়ে রয়েছে এবং তারা তাদের ভোটাধিকার চায়। এই সময় অন্য পক্ষের আইনজীবী জনসংখ্যার পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। পাল্টা জবাবে কল্যাণ বলেন, বাংলাকে লক্ষ্য করে মন্তব্য করা উচিত নয়।মুখ্যমন্ত্রীর আইনজীবী আদালতে আইনের বিভিন্ন ধারা তুলে ধরে বলেন, যাঁদের ভোটাধিকার হারিয়েছে বা যাঁরা বিচারাধীন অবস্থায় রয়েছেন, তাঁদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দাবি খারিজ করা হয়।সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বাগচী জানান, বিষয়টি নিয়ে ভাবার জন্য আদালতের কিছু সময় প্রয়োজন। দুই পক্ষের যুক্তি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এপ্রিল ১৩, ২০২৬
রাজ্য

পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! সামনে কঠিন সপ্তাহের সতর্কতা

টানা কয়েক দিনের ঝড়বৃষ্টির পর রাজ্যে ফের বাড়ছে গরমের দাপট। রবিবার সকাল থেকেই রোদের তেজ চোখে পড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে গরম ও শুষ্ক আবহাওয়া আরও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চৌদ্দ থেকে সতেরো এপ্রিল পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরমের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে চৌদ্দ ও পনেরো এপ্রিল দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের কিছু জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তিও বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, ফলে তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবার থেকে গরমের তীব্রতা বাড়বে এবং শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া চলবে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের কারণে সামান্য ঝড়বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।মঙ্গলবার ও বুধবার এই জেলাগুলিতে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দফতর সতর্ক থাকতে বলেছে।উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-সহ উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চললেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।কলকাতাতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার, দিনের দিকে আংশিক মেঘলা হতে পারে। আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহে গরম ও অস্বস্তি বাড়বে শহরেও। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা চব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

এপ্রিল ১২, ২০২৬
বিদেশ

কুষ্টিয়ায় পিটিয়ে খুন পীর, ধর্মীয় বিতর্কে তোলপাড় বাংলাদেশ

কবি জীবনানন্দ দাশ-এর লেখা অদ্ভুত আঁধার যেন আবারও বাস্তবের সঙ্গে মিলে গেল। বাংলাদেশের কুষ্টিয়ায় এক পীরকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় ধর্মীয় বিতর্ক ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং তারই জেরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।জানা গিয়েছে, পীর শামিম রেজা ওরফে জাহাঙ্গীরকে শনিবার বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেল চারটের দিকে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এরপর তাঁর আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।স্থানীয়দের একাংশের দাবি, শামিম রেজা দীর্ঘদিন ধরে নিজেকে ভিন্নভাবে ধর্মীয় পরিচয় দিতেন এবং নানা বিতর্কিত বক্তব্য রাখতেন। তাঁর এই কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভ বাড়ছিল। সম্প্রতি তাঁর কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তিনি প্রচলিত ধর্মীয় আচার মানতেন না এবং অনুসারীদেরও অন্যভাবে চলার কথা বলতেন।ঘটনার দিন সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগেই ক্ষুব্ধ জনতা হামলা চালায় বলে অভিযোগ। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।জানা গিয়েছে, শামিম রেজা উচ্চশিক্ষিত ছিলেন এবং এক সময় শিক্ষকতা করতেন। পরবর্তীতে নিজ এলাকায় ফিরে এসে একটি ধর্মীয় আস্তানা গড়ে তোলেন। এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।এই ঘটনায় সোশ্যাল মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি এটিকে ধর্মীয় হত্যাকাণ্ড বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন সহিংসতার বিরুদ্ধে।এই ঘটনায় নতুন করে ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এপ্রিল ১২, ২০২৬
বিদেশ

হরমুজ নিয়ে চরম টানাপোড়েন, চুক্তি ছাড়াই ফিরল আমেরিকা

দীর্ঘ একুশ ঘণ্টার বৈঠক, তবু মেলেনি কোনও সমাধান। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে ম্যারাথন আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বৈঠক শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাদের পক্ষ থেকে সব চেষ্টা করা হলেও ইরান শর্ত মানতে রাজি হয়নি। ফলে কোনও চুক্তি ছাড়াই ফিরতে হয়েছে তাঁদের।এই মন্তব্যের পরই পাল্টা সুর চড়ায় ইরান। তেহরানের দাবি, আমেরিকার শর্তগুলো সম্পূর্ণ অযৌক্তিক ছিল এবং সেই কারণেই আলোচনায় অগ্রগতি হয়নি। ইরানের সরকারি সূত্র জানিয়েছে, দেশের স্বার্থ রক্ষা করেই তারা দীর্ঘ সময় আলোচনা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনও রফাসূত্র মেলেনি।এই বৈঠকে অন্যতম বড় জট ছিল হরমুজ প্রণালী নিয়ে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের উপর তাদের অবস্থান বদলাবে না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিয়ে বলেছেন, হরমুজ খুলতেই হবে এবং সেই লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রায় এক মাসের উত্তেজনার পর দুই দেশের এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। বৈঠকের পরে ভান্স জানান, আমেরিকা তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেকোন বিষয়ে আপস সম্ভব এবং কোথায় নয়। যদিও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তবুও চুক্তি না হওয়ায় পরিস্থিতি জটিলই রয়ে গেছে।সূত্রের খবর, আবারও নতুন করে আলোচনায় বসতে পারে দুই দেশ। ইসলামাবাদের তরফে বৈঠক বাড়ানোর অনুরোধ জানানো হতে পারে। তবে সেই বৈঠক আদৌ হবে কি না এবং হলেও কোনও সমাধান মিলবে কি না, তা নিয়েই বাড়ছে অনিশ্চয়তা।

এপ্রিল ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal