• ১৮ আষাঢ় ১৪৩৩, রবিবার ০৫ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Act

বিনোদুনিয়া

নতুন রিয়্যালিটি শো এর বিচারক জিৎ?

করোনার ফলে অভিনয় জগতে অনেক পরিবর্তন এসেছে। বেশ কয়েকমাস সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব অনেকটা বেড়েছে। পাশাপাশি ছোটপর্দা সিরিয়াল থেকে রিয়্যালিটি শো এর বাজারও এখন বেশ ভালো। টলিউডে দেব, জিৎ, আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকাদের রিয়্যালিটি শো এর বিচারক হিসাবে দেখা গেছে। এবার নতুন একটি রিয়্যালিটি শো এর বিচারক হিসাবে দেখা যাবে জিৎ কে। কদিন আগে ড্যান্স বাংলা ড্যান্স এর বিচারক ছিলেন তিনি। এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোম্যান্স কেন্দ্রিক এবং সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে। শো টা স্টার জলসা তে দেখানো হবে বলে জানা গেছে। তবে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। এদিকে অভিনেতা জিৎ-র শেষ সিনেমা বাজি মুক্তি পেয়েছিল গত বছর পুজোতে। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি রাবণ। এছাড়া জিৎ-র প্রযোজনা সংস্থা থেকে প্রসেনজিত চট্টোপাধ্যায় অভিনীত ছবি আয় খুকু আয়আয় খুকু আয় মুক্তি পাবে।

ফেব্রুয়ারি ০১, ২০২২
বিনোদুনিয়া

মডেলিং ও অভিনয়ের পর শর্বরী কি এবার গ্রুমার?

মডেল ও অভিনেত্রী শর্বরী দাস এখন খুবই ব্যস্ত। সম্প্রতি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন তিনি। কয়েকদিন আগে মার্সিডিজ বেঞ্জের সঙ্গে কাজ করলেন তিনি। তবে এখন তিনি কলকাতায় নেই। কলকাতা ছেড়ে নভি মুম্বইয়ে পাড়ি দিলেন শর্বরী। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিও দেখে ফেলেছেন তার ফ্যানরা। তবে মুম্বইতে কেন হঠাৎ? নতুন কোনো ব্র্যান্ডের সঙ্গে কি কাজ করছেন শর্বরী? জনতার কথা থেকে শর্বরীকে ফোন করা হলে তিনি জানালেন, মুম্বইতে আমি কোনো ব্র্যান্ডের কাজে আসিনি। আমি গ্রুমিং এর কোর্স করতে এসেছি। কাউকেই এখনো জানাইনি। তোমাদেরই প্রথম জানালাম। কলকাতায় কবে ফিরবে? শর্বরী জানাল,কয়েকদিন মুম্বইতে থাকবো। ৩ ফেব্রুয়ারি কলকাতায় ফেরার কথা আছে আমার। আগামী দিনে কি তাহলে মডেলিং, অভিনয়ের পাশাপাশি গ্রুমিংয়েও দেখা যাবে তোমাকে? শর্বরী জানালেনগ্রুমিংয়ের কোর্স করতে এসেছি। ভালোভাবে শিখতে চাই। ইচ্ছা তো আছে গ্রুমিং শেখানোর। লেটস সি কি হয়।

জানুয়ারি ৩১, ২০২২
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল

করোনার দাপট বেড়েই চলেছে। সঙ্গে আবার ওমিক্রণ যোগ হয়েছে।কোভিডের জন্য সাধারণ মানুষের তাই নাজেহাল অবস্থা।তবে শুধু সাধারণ মানুষ নন, তারকাদেরও করোনা ভুগিয়েছে। ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির শুরুতে অনেক বলিউড তারকার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল। কোভিড পজিটিভ হওয়ার খবরটা তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। ইন্সটা তে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ডিডিএলজে গার্ল জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। মেয়েকে মিস করছেন। কাজল তাঁর আগামী ছবি দ্য লাস্ট হুরেই এর শুটিং-এ ব্যস্ত ছিলেন। আপাতত সেই শুটিং বন্ধ রয়েছে। বলি অভিনেত্রীর করোনার খবর পেয়ে তাঁর অনেক ভক্তই দ্রুত আরোগ্য কামনা করেছেন। পোস্টে কমেন্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

জানুয়ারি ৩০, ২০২২
বিনোদুনিয়া

এবার ওটিটিতে মিঠুন চক্রবর্তী

অ্যামাজন প্রাইমে দর্শকরা পেতে চলেছেন একটি ভিন্নধারার ক্রাইম থ্রিলার। বেস্টসেলার নামক এই সিরিজ়ের মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, শ্রুতি হাসান, গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জন বাজওয়া, সোনালি কুলকার্নির মতো অভিনেতাদের। এই বেস্টসেলার-এর পোস্টার রিলিজ হয়েছে। এখানে মিঠুন-সহ অন্যান্য অভিনেতারা রয়েছেন। অসংখ্য বই, যার মাথায় বসে রয়েছেন অর্জন। বোঝাই যাচ্ছে, এক নামী লেখক ও তার সাহিত্যকর্মকে ঘিরে দানা বাঁধবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। বুলবুল-এর চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্ব সামলানো অন্বিতা দত্ত এই সিরিজ়ের জন্য গল্প লিখেছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন মুকুল অভয়ঙ্কর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই সিরিজ মুক্তি পাওয়ার কথা। এই সিরিজের মাধ্যমেই ওটিটি তে অভিষেক হতে চলেছে মিঠুন চক্রবর্তীর। আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন। তার শুটিংও চলছে পুরোদমে। অন্য দিকে শ্রুতি হাসান তাঁর ডেবিউ ছবি লাক এর প্রায় ১২ বছর পরে ফের কাজ করলেন মিঠুনের সঙ্গে। শ্রুতি জানিয়েছেন, আমার ডেবিউ ছবি লাক-এ মিঠুনদা ছিলেন। আমি ওই ছবিতে খুব খারাপ অভিনয় করা সত্ত্বেও, উনি আমার প্রশংসাই করেছিলেন। এত বছর পরে আবার ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। উনি আমার মা-বাবাকে খুব ভাল করেই চেনেন। তাই সেটে সব সময়ে আমার প্রতি অভিভাবকসুলভ আচরণ করতেন মিঠুনদা।

জানুয়ারি ২৯, ২০২২
বিনোদুনিয়া

অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল কেন?

ধর্মীয় ভাবাবেগে নাকি আঘাত করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাই তার বিরুদ্ধে ভোপালের শ্যামালা হিলস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কি এমন হল? নতুন ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন হচ্ছিল। সেখানে শ্বেতা মস্করা করে মন্তব্য করেন,আমার ব্রা-এর মাপ নিচ্ছেন ভগবান। কিন্তু এই মস্করার মাশুল গুনতে হচ্ছে বলিউড অভিনেত্রীকে। এই মন্তব্যের কারণ, শ্বেতা তার সহ-অভিনেতা সৌরভ রাজ জৈনের কথা বলতে গিয়ে তাঁকে ভগবান বলে সম্বোধন করেছেন। মহাভারত ধারাবাহিকে সৌরভ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। নতুন এই ওয়েব সিরিজে পর্দার কৃষ্ণ ব্রা-এর দর্জির চরিত্রে অভিনয় করেছেন। সেই সূত্রেই ঠাট্টা করে এই মন্তব্য করেন শ্বেতা। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র ভোপাল পুলিশ কমিশনারের কাছে মামলার রিপোর্টটি চেয়েছেন। তিনি বলেছেন, মন্তব্যটি শুনেছি আমি। ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি শ্বেতা তিওয়ারির ওই কথাটির। তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার রিপোর্ট চেয়েছি আমি পুলিশ কমিশনারের কাছ থেকে। তার পরে পদক্ষেপ করা হবে অভিনেত্রীর বিরুদ্ধে।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

কৌশিক গাঙ্গুলী এবার ওয়েবে

KLIKK OTT App এ শুটিং শুরু হতে চলেছে Milky Way Films দ্বারা প্রযোজিত, কৌশিক গাঙ্গুলী অভিনীত এবং সাগ্নিক চ্যাটার্জী (সমু) পরিচালিত ওয়েব সিরিজ প্র্যাঙ্কেনস্টাইন। বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাংক ভিডিও তৈরি করে প্র্যাংকস্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের আজ ভারত জোড়া নামডাক। এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে গেল একটি নতুন পালক। এবছর মুম্বই শহরে সংঘটিত হতে চলা ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়েছে। সেই আনন্দ সেলিব্রেট করতে তারা কলকাতার উপকণ্ঠের কোনো শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয় । উদযাপন চলাকালীন মদ ফুরিয়ে যাওয়ায় দলের দুই পুরুষ সদস্য রুবেন এবং ভিকি মদ কিনতে রাজবাড়ির বাইরে বেরোয়। রাজবাড়িতে থেকে যায় দলের দুটি মেয়ে, শিরিন এবং আরু। মদ কিনে ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলেদুটি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে, এবং তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুৎ দর্শন প্রৌঢ়, যাকে দেখতে নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মত, কিন্তু তার হাতে উদ্যত 9mm পিস্তল। লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে, কিন্তু তার এই বাড়িতে আগমণের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। প্রৌঢ় নিজেকে এই প্র্যাংকস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুৎ প্রস্তাব রাখে। প্রৌঢ়র প্ল্যান মাফিক একটি প্র্যাংক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে। তবেই তাদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। নইলে অঘটন অবশ্যম্ভাবী। তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র। অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশ্যে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দী থাকে। কিন্তু বিধি বাম। প্রৌঢ়র নির্দেশে প্র্যাংক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু। প্রচন্ড আতঙ্কিত হয়ে প্রৌঢ়র কাছে ফেরৎ গিয়ে তাদের আরো বড় ধাক্কা লাগে, যখন তারা প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত হত্যার ছবি দেখতে পায়। তারা বোঝে, তারা প্রৌঢ়র পাতা জালে ফেঁসে গেছে। পালাবার রাস্তা নেই। প্রৌঢ় তাদের বলে, একটি সফল প্র্যাংক না করে তাদের মুক্তি নেই। যত বড় অঘটনই ঘটুক, প্র্যাংক তাদের করতেই হবে। অগত্যা তারা বেরিয়ে পড়ে তাদের সেই রাতের দ্বিতীয় প্র্যাংকের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ। ঘটে যায় আরেকটি অনিচ্ছাকৃত মৃত্যু। যথারীতি এবারও তারা ফিরে গিয়ে প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে ঘটিয়ে আসা অঘটনের ছবি দেখে বিপর্যস্ত হয়ে পড়ে। পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাংকের দিকে এগিয়ে দেয়, যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? নাকি তাদের জন্য অদ্যই শেষ রজনী? রহস্যময় প্রৌঢ়র চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলী। রুবেন (প্র্যাংকস্টার) এর চরিত্রে রয়েছেন দীপ দে। শিরিন (প্র্যাংকস্টার) এর চরিত্রে শ্রীতমা দে। আরু (প্র্যাংকস্টার) এর চরিত্রে রয়েছেন ঈপ্সিতা কুন্ডু। ভিকির (প্র্যাংকস্টার) চরিত্রে রেমো, ট্যাক্সি ড্রাইভার ভাস্কর দত্ত, গৌরীর চরিত্রে রোহিনী চ্যাটার্জী, মিস্টার গোস্বামীর চরিত্রে দেখা যাবে সোমনাথ ভট্টাচার্যকে। মিসেস গোস্বামী্র চরিত্রে প্রিয়দর্শিনী দাসগুপ্ত। এছাড়া গোস্বামী বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অয়ন্তিকা পাল।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে পরীমনী

বাংলাদেশের অন্যতম চর্চিত ও আলোচিত নায়িকার নাম পরীমনি। সেই পরীমনি শুটিং চলাকালীন অসুস্থ বোধ করায় বর্তমানে হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরী নিজেই। সংবাদমাধ্যমকে ঢালিউডৈর অভিনেত্রী জানিয়েছেন, হাসপাতালে আছি। করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না। বুধবার সকাল থেকে অভিনেত্রীর আসন্ন ছবির জন্য টানা শ্যুটিং হওয়ার কথা ছিল। কথা ছিল শুটিং শেষ হলেই বৃহস্পতিবার থেকে দীর্ঘদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগে জ্বর-কাশিসহ তাঁর করোনার লক্ষণ দেখা যায়। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। মা সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শ্যুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শ্যুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শ্যুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শ্যুটিং শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।

জানুয়ারি ২৭, ২০২২
বিনোদুনিয়া

গাঁটছড়া বাঁধলেন মৌনী-সূরজ

শহর জুড়ে যেন প্রেমেরই মরশুম। অনুপম রায়ের এই গানের লাইনটা বর্তমান সময়ের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। তবে এখন প্রেমের মরশুমের পরিবর্তে বলা চলে শহর জুড়ে যেন বিয়ের মরশুম। টলিউড থেকে বলিউড অনেক তারকারই চার হাত এক হচ্ছে। সেই তালিকায় জুড়ল এবার বলিউড অভিনেত্রী মৌনী রায়ের নাম। পাত্র সূরজ নাম্বিয়ার। বরের পরিবারের নিয়ম মেনে মালয়ালী রীতিতে বিয়ে করলেন বাঙালি কন্যা। গোয়ায় সাতপাক ঘুরলেন দুজনে। সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল এবং সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরেছেন কোচবিহারের মেয়ে। মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী। ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ডতে দেখা গেল সূরজকে। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি। দুজনের হলদি আর মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল বুধবার। মালয়ালী মতে বিয়ে হলেও আজ সন্ধ্যের লগ্নে বাঙালি মতে বিয়ে হওয়ার কথা রয়েছে।

জানুয়ারি ২৭, ২০২২
রাজ্য

পকেটে ড্রাইভিং লাইন্সেন্স না থাকলে ৫,০০০ টাকা ফাইন, ভুল করলেই হাজার হাজার টাকা জরিমানা

২০১৯ এ কেন্দ্রীয় সরকার যে মোটর ভিকেল আইন সারা দেশে লাগু করেছিল, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের ঘাড়ে করের বোঝা লঘু করার জন্য সে নিয়ম তখন এরাজ্যে চালু করেনি। অবশ্যই শিয়রে বিধানসভা নির্বাচন থাকায় জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা করেছিলেন বলে সাধারণ মানুষের ধারনা। অবশেষে রাজ্যে চালু হতে চলেছে সেই সংশোধিত আইন। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই এবার মোটা টাকা জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। রাজ্যে বুধবার থেকেই এই নয়া ট্রাফিক আইন কার্যকর করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আগের ৫০০ টাকা জরিমানা দিতে হত, এখন থেকে সেটা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। একইভাবে,এখন বেপরোয়াভাবে গাড়ি চালালে ৪,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, যা আগে ছিল মাত্র ৪০০ টাকা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পরিবহণ দফতর একথা জানিয়েছে। গতকাল থেকে রাজ্য জুড়ে রাস্তায় রাস্তায় শুরু হয়ে গিয়েছে ধরপাকড়। বিভিন্ন জেলাগুলিতেও ট্রাফিক আইন অবমাননাকারীদের মোটা টাকা জরিমানা ধার্য করা শুরু করেছে পুলিশ।পূর্ববর্তী জরিমানার থেকে বহুলাংশে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের ঘাড়ে বিশাল ফাইনের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন সাধরণ মানুষজন। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত (BIS) হেলমেট ছাড়া রাস্তায় বেড়োলেই এবার বাইক আরোহিককে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আগে সেই জরিমানার পরিমান ছিল মাত্র ১০০ টাকা, যা প্রায় ১০গুন বেড়েছে। এর আগে হেলমেটে বিহীন বাইক যাত্রীকেও (পিছনে থাকা আরোহীকে) ১০০ টাকা জরিমানা দিতে হতো। এবার থেকে সেই জরিমানা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার টাকা।দুই চাকার পাশাপাশি চার চাকার গাড়িরতেও এবার নতুন নিয়ম কার্যকর করা হবে। আগে চারচাকার গাড়ি চলমান অবস্থায় সিট বেল্ট না পরলে ১০০ টাকা জরিমানা দিতে হতো। সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০০ টাকা, মানে পাচগুন বেড়েছে। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য নতুন নিয়ম অনেক কড়াকড়ি করা হয়েছে যাতে শহরে দুর্ঘটনা অনেক নিয়ন্ত্রনে থাকে। বিভিন্ন রাস্তার যে নির্দিষ্ট গতি থাকে তার থেকে বেশী গতিতে গাড়ি চালালে আগে জরিমানা দিতে হতো ১০০ টাকা, এখন সেটা বেড়ে হয়েছে ৫০০০ টাকা, অর্থাৎ ৫০ গুন বাড়ানো হয়েছে।এছাড়াও গাড়িতে যদি প্রয়োজনীয় নথি না থাকে এখন থেকে আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। পুর্বে এই জরিমানার পরিমাণ ছিল ৪০০ টাকা। চার চাকা গাড়ির প্রয়োজনীয় পারমিট না থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, সাইলেন্ট জোন অঞ্চলে হর্ণ বাজালে ৪০০০টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এইরকম মোট ২৬টি মোটর আইনে পরিবর্তন করা হয়েছে। মোটর ভিকেল-র এক আধিকারিক জানান, নতুন নির্দেশিকাটি কার্যকর হলে সমস্ত জাইগায় গাড়ি দুর্ঘটনার সংখ্যা কমবে। সমস্ত ট্রাফিক পুলিশ কর্মী এবং মোটর ভিকেল দপ্তরের পরিদর্শকরা এই জরিমানা আদায় করতে পারবেন। তিনি আরও বলেন, একদিকে যেমন এই বৃদ্ধির জন্য সরকারি কোষাগারে রাজস্ব ভরবে, অন্যদিকে জনগণ এই নিয়ম সঠিক ভাবে মেনে চললে দূর্ঘটনা অনেক কমে যাবে।

জানুয়ারি ২৭, ২০২২
বিনোদুনিয়া

বলিউডে আইটেম নাম্বার এ দেখা যাবে পুষ্পা খ্যাত সামান্থা কে?

তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। সম্প্রতি পুষ্পা: দ্য রাইজ ছবিতে তাঁর আইটেম নাম্বার দর্শকদের মন ছুঁয়ে গেছে। একটা আইটেম নাম্বারের জন্য নাকি ৫ কোটি নিয়েছিলেন তিনি এমনটাও শোনা গেছে। দক্ষিণী অভিনেত্রী সামান্থার এই আইটেম নাম্বারের সাফল্য এবার তাকে বলিউডেও নিয়ে আসতে পারে।শোনা যাচ্ছে কর্ণ জোহর প্রযোজিত লাইগার ছবিতে একটি আইটেম গানে দেখা যেতে পারে সামান্থাকে। এই ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেভরাকোন্ডা। এই ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হতে চলেছে সামান্থার। এই বিষয়ে আরও জানা গেছে যে সামান্থার জন্য বিশেষ একটি গানও নাকি ভেবে রেখেছেন কর্ণ জোহর। তবে এই বিষয়ে সামান্থার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুষ্পা: দ্য রাইজ এর পারিশ্রমিকের সমস্যার জন্য প্রথমে আইটেম নাম্বার করতে নিমরাজি ছিলেন সামান্থা। পরে অল্লু অর্জুনের অনুরোধে তিনি আইটেম নাম্বার করতে রাজি হন। বলিউডে এখন সামান্থা কি করেন তার অপেক্ষায় রয়েছেন সবাই।

জানুয়ারি ২৫, ২০২২
বিনোদুনিয়া

ভালো অভিনয়ের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন অন্বেষা

দক্ষিণ কলকাতার আইসিসিআর-এ হয়ে গেল বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের বিশেষ অনুষ্ঠান। পরাণ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ দে সরকার, কল্যাণ সেন বরাট, ডক্টর কুণাল সরকারের মধ্যে মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা অর্থাৎ এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের ঊর্মি। অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি লিখেছেন, আওয়ার্ড সব সময় আরো ভালো কাজ করার জন্য অনুপ্রানিত করে। আর আজকের এই Bengal Excelence এর Most Promising Actress এর সন্মান শুধু আমার নয় আমি এতো দিন ধরে এবং এখনও যে সমস্ত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর স্যার, ডি ও পি স্যার, গল্পের লেখক, লেখিকা, চ্যানেল, সমস্ত টেকনিশিয়ান দাদা, দিদি যাদের সাথে কাজ করছি তাদের সবার জন্য। কারণ আমরা কেউ ই কাউকে ছাড়া সম্পুর্ণ নই। আশীর্বাদ করুন যাতে চেষ্টা চালিয়ে যেতে পারি। সব্বাই যাতে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি।পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা জনতার কথার সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, খুব ভালো অনুভূতি। এটা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমাকে বলে দিয়েছে আরও মন দিয়ে কাজ করতে হবে। তিনি আরও জানালেন, এই অ্যাওয়ার্ডটা আমার একার নয়। আমি যাদের সঙ্গে কাজ করছি, যাদের সঙ্গে কাজ করে এসেছি সবার জন্য।

জানুয়ারি ২৫, ২০২২
বিনোদুনিয়া

কি এমন হল? ভারতের গায়ে হাত তুললেন জন আব্রাহাম

জোরে চর কষালেন জন আব্রাহাম। কিন্তু কেন? কি এমন হল। তাহলে পুরো ঘটনাটি খোলসা করে বলতে হবে। ফোর্স ২ ছবির প্রচারে গিয়েছিলেন এই বলিউড অভিনেতা। প্রচার সেরে বেরোনোর সময় ভক্তদের আবদার মিটিয়ে নিজস্বী তুলছিলেন। এই নিজস্বী তোলার সময়েই ঘটে এক বিপত্তি। হঠাৎ এক ভক্ত জনের হাত টেনে ধরেন এবং নিজস্বী তোলার জন্য হ্যাঁচকা টান মেরে তাকে নিজের দিকে টেনে আনেন। ভক্তের এমন আচরণে বেশ অখুশি হন জন। তাকে সপাটে চর মারেন এবং ধমকও দেন। যদিও জন পরবর্তী কালে এই ঘটনাটি অস্বীকার করেন। তাঁর মুখপাত্র বলেন, জেনে বুঝে জন কোনও দিনও তাঁর ভক্তদের আঘাত করবেন না। তিনি আরও জানিয়েছেন সেই ভক্ত নাকি জনের বাড়ি গিয়েছিলেন এবং এই ঘটনার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

জানুয়ারি ২৩, ২০২২
বিনোদুনিয়া

জানেন অক্ষয় কুমারের নতুন বাড়ির দাম কত?

নতুন বাড়ি কিনলেন অক্ষয় কুমার। মুম্বইয়ের খার অঞ্চলের এক বিলাসবহুল আবাসনের ১৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। ৭ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে বাড়িটা কিনেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।এর আগে পশ্চিম অন্ধেরিতে নকোটি টাকায় তাঁর অফিসটি বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ৫ হাজার ৩৫৯ বর্গফুট আয়তন জায়গা জুড়ে ছিল সেই অফিস।অক্ষয়ের নতুন বাড়ি প্রসঙ্গে সূত্র মারফৎ জানা গেছে যে ৭ জানুয়ারি এই বাড়ির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। অক্ষয়ের এই নতুন বাড়ি ১৮৭৮ বর্গফুট আয়তনের। এখানে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে।কোভিডের মধ্যেও অক্ষয় কুমারের ছবি সুপারহিট। প্রেক্ষাগৃহে সূর্যবংশী মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রেকর্ড করে। কয়েকদিন আগেই আবার শোনা গিয়েছিল, তাঁর আগামী থ্রিলার ছবি সিন্ড্রেরেলা-র জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলিউডের খিলাড়ি। এমনকি টাইগার শ্রফের সঙ্গে বড়ে মিঞা ছোট মিঞার জন্যও তাঁর ঝুলিতে ভালোই টাকা আসছে। ওটিটি-তে সদ্য মুক্তি পেয়েছে অতরঙ্গি রে। যেখানে সারা আলি খান, ধনুশের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয়। বর্তমানে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বচ্চন পাণ্ডে, পৃথ্বীরাজ, রাম সেতু, রক্ষাবন্ধন, ওহ মাই গড টুর মতো একাধিক ছবি রয়েছে এই তালিকায়।

জানুয়ারি ২৩, ২০২২
বিনোদুনিয়া

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি স্নায়ু-পেশির এক জটিল এবং বিরল অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হে রাম, এয়ারলিফ্ট, থ্রি ইডিয়েটস, কেদারনাথ, পানিপথ-এর মতো ছবিতে অভিনয় করা ৮০ বছরের এই অভিনেতাকে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে রাখা হয়েছে। জানা গিয়েছে, মাইয়াসথেনিয়া গ্রাভিস নামে এক অসুখে আক্রান্ত তিনি। এই অসুখে স্নায়ু এবং পেশির উপর থেকে নিয়ন্ত্রণ কমে যায়। তাঁর কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল, জড়িয়ে যাচ্ছিল গলার স্বর। সেখান থেকে অনেকের সন্দেহ হয়, কোনও সমস্যা হচ্ছে অভিনেতার। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নূপুর অলঙ্কার জানিয়েছেন, কিছু দিন আগে টেলিফোনে অরুণের সঙ্গে কথা বলতে গিয়ে, অভিনেতার বাচনভঙ্গীতে অসংলগ্নতা লক্ষ্য করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলেন অরুণের কাছের মানুষের সঙ্গেও। তাঁরাই এর পরে অরুণের চিকিৎসার বন্দোবস্ত করেন। তিনি আরও জানিয়েছেন, প্রবীণ অভিনেতার মেয়ে ইতিশ্রীর কাছ থেকে তিনি এই বিরল অসুখের বিষয়ে জানতে পেরেছেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা কেমন, কত দিন লাগবে সুস্থ হতে, সেই বিষয়ে যদিও এখনও বিশেষ কিছু জানা যায়নি।

জানুয়ারি ২২, ২০২২
বিনোদুনিয়া

জন্মদিনে স্ত্রী কে বিশেষভাবে শুভেচ্ছা আয়ুষ্মান খুরানার

৩৯-এ পা দিলেন লেখিকা-পরিচালক তাহিরা কশ্যপ। বিশেষ দিনে স্ত্রী কে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন জাতীয় পুরস্কার জয়ী বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইনস্টাগ্রামে নিজেদের একগুচ্ছ নানান রং ও মেজাজের পুরোনো ছবির মন্তাজ দিয়ে সাজানো একটি ভিডিয়ো পোস্ট করেছেন আয়ুষ্মান। ভিডিয়োর ব্যাকগ্র্যাউন্ডে বাজছে বড়ে আচ্ছে লগতে হ্যায় গানটি।ক্যাপশনে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আয়ুষ্মান ফাঁস করেন ২০০১ সালের কোনও এক শীতের দিনে শুখনা লেকের ঘাটের সিঁড়িতে বসে তাহিরের জন্য এই গানটি লিখেছিলেন তিনি। এর পাশাপাশি তিনি আরও জানান যে তাহিরার জন্য লেখা এটিই ছিল তাঁর প্রথম গান। তাহিরার জন্য আয়ুষ্মানের এই ভালোবাসায় মুগ্ধ নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্সে দুজনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারা। শুধু নেটিজেনরাই নন, বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। টিসকা চোপড়া রয়েছেন এই তালিকায়। বার্থডে গার্ল কে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন আয়ুষ্মান ও তাহিরা তাঁকে কাছে নয়নসুখ এর থেকে কম কিছু নয়। মিকা সিং কমেন্টে লিখেছেন, হ্যাপি বার্থডে।

জানুয়ারি ২১, ২০২২
বিনোদুনিয়া

হাওড়া স্টেশনে রাত কাটানো থেকে নিজের বাড়ি, স্বপ্নপূরণ কাটোয়ার অভিনেত্রী মেয়ের

স্বপ্ন দেখতে আমরা সকলেই ভালোবাসি। স্বপ্নই আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জীবনে ভালো কিছু করার রসদ জোগায়। সাধারণ মানুষদের মতো অভিনেতা-অভিনেত্রীরাও জীবনে অনেক স্বপ্ন দেখেন। সেরকমই অভিনেত্রী মৌলী দত্ত কাটোয়া থেকে রঙিন স্বপ্ন নিয়ে কলকাতায় অভিনয় করতে আসেন। তার জন্য দিনের পর দিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটিয়েছেন হাসিমুখে শুধুমাত্র তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।এরপর বেশ কয়েকবছর স্ট্রাগেল করার পর বর্তমানে অপরাজিতা অপু ধারাবাহিকে বর্ষার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এত ভালো অভিনয় করার পরেও তার একটা আক্ষেপ ছিল। কলকাতায় নিজের একটা বাড়ি হবে। অবশেষে তাঁর সেই স্বপ্নপূরণ হল। একসময় বালিশ দিয়ে ঘর বানাতে বানাতে নিজের বাড়ি হবে সেইসব চিন্তা মনে রামধনুর মতো স্বপ্নে রঙিনভাবে ছুঁয়ে যেত। কিন্তু এখন থেকে মৌলী নিজের বাড়িতেই আনন্দে ঘুমাতে পারবে। বালিশ দিয়ে ঘর বানানোর কথা ভাবতে হবে না।মৌলীর স্বপ্নপূরণমৌলী তার এই আনন্দ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, স্বপ্নপূরণ ২০২২, গৃহপ্রবেশ ১৭/১/২২। বালিশ দিয়ে যখন থেকে ঘর বানাতাম তখন থেকেই ভাবতাম যে আমার একটা নিজের বাড়ি হবে আজ সেই স্বপ্নপূরণের দিন.. কর্মসূত্রে যখন কোলকাতায় আসি তখন কোলকাতা শহরে থাকার জায়গা ছিল না বলে বহুদিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে থেকেছি আজ আমার সেই কষ্টটা স্বার্থক . বাবা মা পাশে না থাকলে এই সবকিছু সম্ভবই হতনা .. আর যারা আমার পাশে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ যাদের পাশে পাইনি তাদেরও ধন্যবাদ কারণ তারা না থাকলে এইদিন দেখা হতোনা.সবার আর্শীবাদ কাম্যসত্যি তো স্বপ্ন তো এটাই হয়।একসময় যে হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে হাসিমুখে রাত কাটিয়েছে তার নিজের বাড়ি হয়েছে। আর সেই বাড়িতেই আরও বড় স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছে মৌলী। জনতার কথা টিমের পক্ষ থেকে মৌলীর জন্য রইল অনেক আশীর্বাদ।

জানুয়ারি ২১, ২০২২
বিনোদুনিয়া

ফরাসি অভিনেতা গ্যাস্পার উলিয়েল প্রয়াত

স্কি করতে গিয়ে দুর্ঘটনা। সেই দুর্ঘটনাই কেড়ে নিল ফরাসি অভিনেতা গ্যাস্পার উলিয়েলের প্রাণ। মুন নাইট, হ্যানিবাল রাইজিং-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করা গ্যাস্পার মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত হলেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু চিকিৎসাতেও সেরে ওঠেননি তিনি। হলিউডের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্কি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে গ্যাস্পারের। সেই ব্যক্তিও তখন স্কি করছিলেন। মারাত্নক চোট লাগে অভিনেতার। তড়িঘড়ি হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাস্পারকে। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুর তদন্ত শুরু করবে পুলিশ। ইটস অনলি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ছবিতে অভিনয় করে ২০১৭ সালে ফ্রেঞ্চ সিজার পুরস্কার জেতেন গ্যাস্পার উলিয়েন। গ্যাস্পারের আচমকা অকালমৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও।

জানুয়ারি ২০, ২০২২
বিনোদুনিয়া

অভিনয়-মডেলিং জনতার কথায় জার্নি শেয়ার করলেন শর্বরী দাস

বর্তমানে টলিউড মডেলদের মধ্যে পরিচিত নাম শর্বরী দাস। হাবরায় বড় হয়ে ওঠা শর্বরী কোনো ইনস্টিটিউট থেকে মডেলিং না শিখেও নিজের একটা জায়গা তৈরি করেছেন। সিরিয়ালে অভিনয় দিয়ে তার অভিনয়ের জার্নি শুরু হয়। শর্বরী জানালেন,২০১১-১২ তে সিরিয়াল করেছি। ২০১৩-র অক্টোবর পর্যন্ত আমি সিরিয়াল করেছি। আমি তারপর সিরিয়াল ছেড়ে মডেলিং করা শুরু করি। সতী, রাশি ও অগ্নিপরীক্ষা এই তিনটে ধারাবাহিকে আমি অভিনয় করেছি। সিরিয়াল ছেড়ে শর্বরী বিনোদনের জগত থেকে আলাদা হয়ে গিয়েছিলেন।তিনি জানালেন,উচ্চমাধ্যমিক দেওয়ার অনেকে বলেছিল আমি মডেলিং কেন করছি না। তারপর কিছু এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর থেকে মডেলিংটাই চলছে। বর্তমানে বেশ কিছু ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। কোভিডের মধ্যেও সেইভাবে চাপে পড়তে হয়নি শর্বরীকে। তিনি জানালেন,আমি লাস্ট করলাম আভামা জুয়েলার্সের সঙ্গে। তার আগে কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। আমি মান্থলি পাঁচ-ছটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করবো টার্গেট রাখি। নেক্সট টিভিজেড জুয়েলার্সের সঙ্গে কাজ আছে। কোভিডের জন্য একটু তো চাপ আছে।শর্বরী দাসকোভিডের মধ্যে কাজ করাটা কতটা চাপের উত্তরে শর্বরী জানিয়েছেন, লকডাউনের সময় তো ৫-৬ মাস কাজ বন্ধ ছিল। তারপরে যখন ঠিক হয়ে গেল আস্তে আস্তে কাজ শুরু হল। ভিড়টা একটু কমেছে। মেকআপ আর্টিস্ট রা মাস্ক পড়ে, ফটোগ্রাফাররা মাস্ক পড়ে, প্রপার স্যানিটাইজ করে কাজ করছে। তবে সাবধানতা অবলম্বন করে এইভাবেই চলতে হবে।সবশেষে শর্বরী জানিয়েছেন, নতুন যারা মডেলিং-এ আসছে তাদের ঠিক জায়গা বেছে নিতে হবে। অনেক ভুল মানুষ আসবে তাদের ইগনোর করতে হবে। কোভিডের জন্য কলকাতায় মডেলিং এর সুযোগ আছে। ঠিকঠাক। তবে কোভিডের জন্য একটু প্রবলেম চলছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

জানুয়ারি ২০, ২০২২
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত দক্ষিণী অভিনেতা মামুট্টি

চারিদিকে করোনার তিব্রতা বাড়ছে। নতুন বছরে অনেক ভারতীয় তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সতর্কতা মেনেও করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা মামুট্টি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি। বড় রকম কোনও শারীরিক সমস্যা না থাকলেও তাঁর জ্বর আছে।মামুট্টি এখন তাঁর নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। বয়স ৭০ বছর। করোনায় আক্রান্ত হলেও তিনি খারাপ বোধ করছেন না। টুইটারে তিনি লিখেছেন, সব রকম সতর্কতা মেনেও গতকাল কোভিডে আক্রান্ত হয়েছি। হালকা জ্বর ছাড়া এমনিতে ভালোই আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। সবার নিরাপত্তা কামনা করি। সব সময় মাস্ক পরুন, ভালো থাকুন।পিটিআই জানিয়েছে, মামুট্টি সিবিআই ফাইভ ছবির শুটিং করছিলেন। তখনই তিনি হঠাৎ করোনায় আক্রান্ত হলেন। বয়স্ক এই অভিনেতাকে শেষ দেখা গেছে রাজনৈতিক সিনেমা ওয়ান-এ। সন্তোশ বিশ্বনাথ পরিচালিত এ ছবিতে তিনি কেরালার মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল তেলেগু যাত্রা ছবিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর চরিত্রে। ১৯৯৭ সালে তামিল ছবি মাক্কাল আটচি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে।

জানুয়ারি ১৭, ২০২২
বিনোদুনিয়া

কিংবদন্তি শিল্পী হয়েও তিনি ছিলেন নিষ্পাপ শিশুর মত

চব্বিশ ঘণ্টা পেরোয়নি নাটকের জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু-তৃপ্তি মিত্র কন্যা শাঁওলি মিত্রকে হারিয়েছি। তার মধ্যেই আবার এক ইন্দ্রপতন! প্রয়াত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করের লয়ের পুতুল পণ্ডিত বিরজু মহারাজ-র মৃত্যু আমাদের নাড়িয়ে দিল। রবিবার রাতে নিজের বাসভবনে দৌহিত্রের সঙ্গে সময় কাটাতে কাটাতে হৃদ্ররোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। একাধারে নৃত্য, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। শোনা যায় তিনি খুব ভালো ছবিও আঁকতেন।দেশে ও বিদেশে বিরজু মহারাজের অনেক ছাত্র-ছাত্রী রয়েছে। যার মধ্যে রয়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। বিরজু মহারাজের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে নাচে দক্ষ হন সেটাও জানিয়েছিলেন মাধুরী। অভিনেত্রী ও নৃত্য শিল্পী মাধুরী দীক্ষিত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কিংবদন্তি শিল্পী হয়েও তিনি ছিলেন নিষ্পাপ শিশুর মত। তিনি আমার গুরু হলেও আমার পরম বন্ধুও ছিলেন। তিনি হাসতে হাসতে মজার-ছলে আমায় নাচ এবং অভিনয়ের অনেক জটিল বিষয় শিখিয়েছিলেন। তিনি তাঁর অসংখ্য ভক্তকুল এবং শিষ্যদের রেখে গেছেন, তাঁর শিক্ষা আমরা বহন করে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। নাচের সাথে সাথে আপনি নমনীয়তা, কমনীয়তা এবং করুণা সহ জীবনে চলার পাথে অনেক কিছু শিখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ মহারাজজি।তাঁর মৃত্যুর পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইট করে লিখেছেন, আমার মনে হয় ঘুংরুর আওয়াজ আর আগের মতো হবে না। ওম শান্তি বিরজু মহারাজ জি। শিল্পীর মৃত্যু হয় না। অভিনেতা রণদীপ হুডা টুইটারে দ্য আর্টিস্ট লিখে হ্যাশট্যাগে বিরজু মহারাজের নাম লিখে প্রণাম জানিয়েছেন। বলিউড অভিনেত্রী কাজল লিখেছেন,পন্ডিত বিরজু মহারাজ একজন লেজেন্ড ছিলেন এবং তাঁকে দেখে আশ্চর্য হয়ে যেতে হয়। পৃথিবী আজ তার অমূল্য কিছু হারালো। শান্তিতে ঘুমান। তাঁর পরিবারের কাছে গভীর সমবেদনা রইল।

জানুয়ারি ১৭, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 16
  • 17
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

হারের হ্যাটট্রিকে চাপে শ্রেয়স, বৈভবের অভিষেক রঙহীন; ইংল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে ভারত

ভারতীয় টি-টোয়েন্টি দলের দুর্দশা যেন কাটছেই না। বিশ্বকাপজয়ী দলের আত্মবিশ্বাস কোথায় যেন হারিয়ে গিয়েছে। নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বেও সেই হতাশার ছবিই আরও স্পষ্ট হল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯০ রান করেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হল ভারত। এক ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলল স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। অন্যদিকে অধিনায়ক হিসেবে টানা তিনটি ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়লেন শ্রেয়স আয়ার।এই ম্যাচে সবচেয়ে বেশি নজর ছিল তরুণ বৈভব সূর্যবংশীর দিকে। আয়ারল্যান্ড সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশেষে দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে জায়গা পান বৈভব। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়লেও ব্যাট হাতে সেই অভিষেক স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি।তবে শুরুটা ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী। জফ্রা আর্চার ও জশ টংয়ের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দুটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে নিজের প্রতিভার ঝলক দেখান বৈভব। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না। উইল জ্যাকসের বলে ক্রিজ ছেড়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। মাত্র ১০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরতে হয় এই তরুণ ব্যাটারকে।অন্য প্রান্তে অভিষেক শর্মা নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। আগ্রাসী মেজাজে খেলতে খেলতে মাত্র ২৪ বলে ৪৩ রান করেন তিনি। কিন্তু অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে স্যাম কারেনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। তাঁর বিদায়ের পর ভারতের ইনিংসে কিছুটা গতি কমে যায়।মধ্যক্রমে ঈশান কিশন ও অধিনায়ক শ্রেয়স আয়ার দায়িত্ব নেওয়ার চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ঈশান ৪৯ এবং শ্রেয়স ৩৭ রান করেন। ইংল্যান্ডের বোলাররা চমৎকার পরিকল্পনায় ভারতের ব্যাটারদের বড় বাউন্ডারির দিকে শট খেলতে বাধ্য করেন। ঝুঁকিপূর্ণ সেই শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারায় ভারত।শেষের দিকে তিলক বর্মা মাত্র ১১ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেললেও শিবম দুবে ও অক্ষর পটেল ব্যর্থ হন। ফলে একসময় ২০০ রানের সম্ভাবনা তৈরি হলেও ভারত থামে ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে। হার্দিক পাণ্ড্য না থাকায় অতিরিক্ত বোলার খেলাতে গিয়ে ব্যাটিং গভীরতায় ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে, যা ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। অর্শদীপ সিংহ প্রথম ওভারেই শূন্য রানে ফিরিয়ে দেন দুই বিধ্বংসী ওপেনার ফিল সল্ট এবং জস বাটলারকে। ম্যাচের শুরুতে ভারতের দিকেই পাল্লা ভারী ছিল।কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৫ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে চাপ সরিয়ে দেন তিনি। পরে টম ব্যান্টন ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ম্যাচের আসল নায়ক হয়ে ওঠেন জেকব বেথেল।টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেও ভারতের বিরুদ্ধে দলকে জেতাতে পারেননি বেথেল। এবার সেই আক্ষেপ মুছে দিলেন তিনি। ভারতীয় বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৪৬ বলে অপরাজিত ৭৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার। শেষের দিকে তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় ভারতীয় বোলিং আক্রমণকে।ভারতের বোলাররা শুরুতে সাফল্য পেলেও মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে ব্যর্থ হন। ইংল্যান্ডের ব্যাটাররা বড় জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে। এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এই জয় ইংল্যান্ডকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দিল। এখন সিরিজে ফিরতে হলে বাকি তিনটি ম্যাচের প্রতিটিতেই জিততে হবে ভারতকে। তবে বর্তমান ফর্ম, ব্যাটিংয়ের অনিয়মিত পারফরম্যান্স এবং মাঝের ওভারে বোলিংয়ের ধারহীনতা দেখে সেই কাজ মোটেও সহজ মনে হচ্ছে না।নতুন অধিনায়ক শ্রেয়স আয়ারের জন্যও পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। অধিনায়ক হিসেবে এখনও জয়ের মুখ দেখেননি তিনি। টানা তিনটি পরাজয়ের পর তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ম্যাচগুলোয় ঘুরে দাঁড়াতে না পারলে শুধু সিরিজ নয়, দলের আত্মবিশ্বাসও আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে।

জুলাই ০৪, ২০২৬
কলকাতা

শিক্ষক নিয়োগে বড় বিস্ফোরক সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণায় চমকে রাজ্য, বদলে গেল সব হিসাব

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং হাজার হাজার চাকরি বাতিলের ঘটনার পর এবার নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি ঘোষণা করেন, রাজ্যের বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে নিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার আরও এক ধাপ এগোল বলে দাবি করা হয়েছে।শিক্ষক নিয়োগ নিয়ে গত কয়েক বছরে রাজ্যের রাজনীতি উত্তপ্ত ছিল। নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার। এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ হিসেবে স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ পদে অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিককে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকার শুরু থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করা হবে এবং নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে। সেই লক্ষ্যেই নিয়োগ কমিশনগুলিকে সর্বভারতীয় মানের কাঠামোয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব রাখা হবে না।মুখ্যমন্ত্রী বলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালার হাতে স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তাঁর অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলবে বলেই সরকারের আশা।একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হবে মেধা এবং যোগ্যতা। অতীতের মতো কোনও ধরনের দুর্নীতি বা অনিয়মকে বরদাস্ত করা হবে না। যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।সরকারের এই ঘোষণার পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন বহু চাকরিপ্রার্থী। এখন নজর থাকবে নতুন কমিশনের অধীনে নিয়োগ কতটা স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন হয়, সেদিকেই।

জুলাই ০৪, ২০২৬
কলকাতা

বড় ধাক্কা মমতার শিবিরে! পদ ছাড়তেই বিস্ফোরক দাবি চন্দ্রিমার, পাল্টা কড়া বার্তা দলনেত্রীর

তৃণমূলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও প্রকাশ্যে এল চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে। কালীঘাট শিবিরের রাজ্য সভানেত্রীর পদ ছেড়ে দেওয়ার পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, তাঁর ইস্তফার পরই সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমার ছেলে সৌরভ বসুর অন্য শিবিরে যাওয়ার প্রসঙ্গ টেনে মমতা জানিয়েছেন, এই পদত্যাগের ইঙ্গিত তিনি অনেকদিন ধরেই পাচ্ছিলেন।ফেসবুকে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চন্দ্রিমা অনেকদিন ধরেই পদ ছাড়ার কথা জানাচ্ছিলেন। তাঁর দাবি, চন্দ্রিমার ছেলে ইতিমধ্যেই অন্য শিবিরে যোগ দিয়েছেন। সেই সিদ্ধান্ত তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে তিনি নিজে কোনও সমঝোতার পথে হাঁটবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। মমতার কথায়, নেতা নয়, তিনি কর্মীকেই বেশি গুরুত্ব দেন। একজন চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, সংগ্রামই তাঁর জীবনের শক্তি এবং শেষ পর্যন্ত মানুষের জন্যই তিনি লড়াই চালিয়ে যাবেন।বিদ্রোহীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন দল থেকে সব সুযোগ-সুবিধা নেওয়ার পর এখন অনেকেই অন্য পথে হাঁটছেন। মানুষের ভোটে নির্বাচিত হয়ে পরে সেই মানুষের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।সুব্রত বক্সির অসুস্থতার কারণেই চন্দ্রিমাকে অস্থায়ীভাবে রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও জানান মমতা। তিনি ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের সাংগঠনিক দায়িত্ব নিজেই সামলাবেন। পাশাপাশি দলের কাজ আরও শক্তিশালী করতে মদন মিত্র এবং কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও জানান।অন্যদিকে, পদত্যাগের পর নিজের অবস্থান স্পষ্ট করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, তিনি সবসময় দলের প্রতি অনুগত ছিলেন। কিন্তু সম্প্রতি তৃণমূল ভবন নিয়ে ঘটে যাওয়া ঘটনায় তাঁর আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়। চন্দ্রিমার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন, তিনি কি ভবন অন্য শিবিরের হাতে তুলে দিয়েছেন? এই অভিযোগে তিনি অত্যন্ত আঘাত পান। তাঁর কথায়, তিনি কোনওভাবেই এমন কিছু করেননি। সেই কারণেই আত্মসম্মানের জায়গা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।চন্দ্রিমার ছেলে সৌরভ বসুর অন্য শিবিরে যোগ দেওয়া নিয়েও তিনি মুখ খোলেন। তাঁর বক্তব্য, তাঁর ছেলে প্রাপ্তবয়স্ক এবং নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নিয়েছে। সেই সিদ্ধান্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত মতের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি।এদিকে চন্দ্রিমাকে স্বাগত জানিয়েছে ঋতব্রত শিবির। ওই শিবিরের নেতা সন্দীপন সাহার দাবি, কালীঘাটে এখন এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে অনেকেই স্বস্তি পাচ্ছেন না। তাঁর বক্তব্য, সেই কারণেই চন্দ্রিমার মতো অভিজ্ঞ নেত্রীও শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হয়েছেন। এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরের রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জুলাই ০৪, ২০২৬
কলকাতা

পুলিশ অনুমতি না দিলেও একুশে জুলাই হবেই! রিকশায় দাঁড়িয়ে সভার হুঁশিয়ারি মমতার

একুশে জুলাইয়ের শহিদ দিবস পালনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও বাধাই তাঁদের শহিদ দিবস পালন আটকাতে পারবে না। প্রয়োজন হলে রিকশায় দাঁড়িয়েও শহিদ দিবস পালন করা হবে।শনিবার সামাজিক মাধ্যমে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ অনুমতি না দিলেও একুশে জুলাইয়ের কর্মসূচি বাতিল হবে না। তাঁর অভিযোগ, মধ্য কলকাতায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে তাঁদের রাজনৈতিক কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তবে কোনও বাধাই তাঁদের থামাতে পারবে না। কোথায় অনুষ্ঠান হবে, সেই সিদ্ধান্ত পুলিশের অনুমতির পর জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, কোনও উদ্বেগের কারণ নেই। দল আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। মানুষের ভালোবাসাই তাঁদের সবচেয়ে বড় শক্তি বলেও দাবি করেন তিনি।এদিন তৃণমূলের মেট্রোপলিটন পার্টি অফিসে তালা পড়ার ঘটনাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, ওই দফতরটি দল নিয়ম মেনে ভাড়ায় নিয়েছিল এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়ার চুক্তিও রয়েছে। প্রতি মাসে নিয়মিত ভাড়া ও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়েছে। সমস্ত নথিও দলের কাছে রয়েছে। তাঁর দাবি, একটি অফিসে তালা ঝোলানো যেতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে তালা লাগানো সম্ভব নয়। এই ঘটনায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে, মমতার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা। তাঁর দাবি, কালীঘাটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বহু নেতা স্বস্তি পাচ্ছেন না। সেই কারণেই একের পর এক বর্ষীয়ান নেতা অন্য শিবিরে চলে আসছেন। তাঁর আরও দাবি, তাঁদের শিবিরে যে সাংগঠনিক কাঠামো ঠিক করা হয়েছে, সেটাই এখনও বহাল রয়েছে। অন্যদিকে কালীঘাট শিবিরে বারবার সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।একুশে জুলাইয়ের সভা কোথায় এবং কীভাবে হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও রাজনৈতিক সংঘাত যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।

জুলাই ০৪, ২০২৬
কলকাতা

চন্দ্রিমাকে নিয়ে বিস্ফোরক কুণাল! ‘সব পেয়েও তখন অভিমান হয়নি, এখন হঠাৎ কী হল?’

চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফাকে ঘিরে তৃণমূলের অন্দরে বিতর্ক আরও তীব্র হল। এবার তাঁকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চন্দ্রিমার সিদ্ধান্ত নিয়ে একের পর এক প্রশ্ন তুলে তিনি দাবি করেন, দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর সময় কোনও অভিমান ছিল না। তাহলে এখন হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সেই প্রশ্নই তুলেছেন তিনি।সম্প্রতি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবারও তিনি দলীয় সভানেত্রী হিসেবে তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন। কিন্তু পরের দিনই দলের সব পদ থেকে ইস্তফা দেন। নিজের সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি দাবি করেন, তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই মন্তব্যে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।এই ঘটনার পর কুণাল ঘোষ বলেন, চন্দ্রিমার পরিবারের কয়েকজন আগেই অন্য শিবিরে যোগ দিয়েছিলেন। তবুও তাঁর প্রতি শ্রদ্ধা ছিল। কিন্তু তৃণমূল ভবনের ঘটনাদিন তিনি যদি আরও কিছুক্ষণ সেখানে থাকতেন, তাহলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে দাবি করেন কুণাল। তাঁর কথায়, দলীয় কর্মীরাও চন্দ্রিমাকে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি সেই অনুরোধ না মেনে সেখান থেকে চলে যান। কুণালের দাবি, দলের দায়িত্বে থাকা একজন নেতার কাছে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, তিনি কাউকে ভবনের দখল নিতে সাহায্য করেননি। তাঁর দাবি, তিনি নিজের দায়িত্ব পালন করেই সেখান থেকে বেরিয়ে যান। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি ভবন অন্য পক্ষের হাতে তুলে দিয়েছেন? এই মন্তব্যেই তিনি অপমানিত বোধ করেন। তাঁর মতে, সেই কথার মধ্য দিয়ে তাঁর আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। আর সেই কারণেই তিনি দলের সব পদ থেকে ইস্তফা দেন।এর জবাবে কুণাল ঘোষ আরও কড়া ভাষায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন চন্দ্রিমা একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছিলেন। তখন কোনও অভিমান ছিল না। এখন পরিস্থিতি বদলাতেই হঠাৎ অসন্তোষ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। কুণালের কথায়, ক্ষমতায় থাকাকালীন সব সুবিধা নেওয়া আর পরে অন্য শিবিরের দিকে ঝুঁকে পড়া রাজনৈতিকভাবে অকৃতজ্ঞতার পরিচয়। তাঁর দাবি, বাংলার মানুষ এই ধরনের রাজনীতি ভালোভাবে নেবেন না।চন্দ্রিমাকে এক সময় স্বাস্থ্য, অর্থ এবং আইন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের পর এই প্রকাশ্য বাকযুদ্ধ তৃণমূলের অন্দরের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে।

জুলাই ০৪, ২০২৬
খেলার দুনিয়া

মারাদোনার রেকর্ড ভেঙে ইতিহাসের শিখরে মেসি! গোলেও একের পর এক নজির

বয়স যত বাড়ছে, ততই যেন নতুন নতুন ইতিহাস লিখে চলেছেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়কের দুরন্ত ফর্ম অব্যাহত। কেপ ভার্দের বিরুদ্ধে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দলকে জেতাতেই বড় ভূমিকা নেননি, একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে এমন একটি রেকর্ড গড়েছেন, যা এতদিন ছিল আর্জেন্টিনার আর এক কিংবদন্তি দিয়েগো মারাদোনার দখলে।ম্যাচে একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড় করালেন ৯-এ। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্টের মালিক এখন এককভাবে লিওনেল মেসি। এতদিন ৮টি অ্যাসিস্ট নিয়ে এই রেকর্ডটি ছিল দিয়েগো মারাদোনার নামে। সেই নজির ভেঙে আরও একবার নিজের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা।গোল করাতেও অতুলনীয় মেসিফুটবল বিশ্বে মেসিকে সাধারণত অসাধারণ গোলদাতা হিসেবেই বেশি চেনা হয়। তবে তাঁর খেলার অন্যতম বড় শক্তি হল সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া। নিখুঁত পাস, অসাধারণ ভিশন এবং ম্যাচের গতিপ্রকৃতি বোঝার ক্ষমতা তাঁকে বিশ্বের অন্যতম সেরা প্লেমেকারেও পরিণত করেছে। কেপ ভার্দের বিপক্ষে সেই দক্ষতারই আরও একটি উজ্জ্বল প্রমাণ মিলল।বিশ্বকাপে ৯টি অ্যাসিস্টের রেকর্ড শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্বই নয়, বরং দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সেরও প্রতীক।গোলেও নতুন মাইলফলকঅ্যাসিস্টের পাশাপাশি গোল করেও ইতিহাস গড়েছেন মেসি। ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো বল থেকে দুরন্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এটি ছিল বিশ্বকাপে তাঁর ২০তম গোল।এই গোলের সুবাদে আরও একটি অনন্য নজির গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা আটটি ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি। শুধু তাই নয়, দুটি পৃথক বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার হিসেবেও নিজের নাম লেখান মেসি।গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই সাতটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি। তবে লড়াই এখনও শেষ হয়নি। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে ছয় গোল করে খুব কাছেই রয়েছেন। ফলে টুর্নামেন্ট যত এগোবে, ততই জমে উঠবে সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতা।নাটকীয় লড়াইয়ের শেষে আর্জেন্টিনার জয়কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলই ২-২ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়েও দুই দলের লড়াই ছিল সমানে সমান।শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় এক আত্মঘাতী গোলে। অতিরিক্ত সময়ে মেসির নেওয়া একটি শট বিপদমুক্ত করতে গিয়ে কেপ ভার্দের ডিফেন্ডার দিনে বোরজেস নিজের জালেই বল জড়িয়ে ফেলেন। সেই আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।এই জয়ের সুবাদে লিওনেল স্কালোনির দল নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট। আর ব্যক্তিগতভাবে লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধু গোল করার জন্যই নন, দলের আক্রমণ গড়ে তোলা এবং ইতিহাস সৃষ্টিদুই ক্ষেত্রেই অনন্য। প্রতিটি ম্যাচে নতুন রেকর্ড গড়ে তিনি যেন নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করে চলেছেন।

জুলাই ০৪, ২০২৬
খেলার দুনিয়া

'কোথায় গেল ঘানার সেই তান্ত্রিক?' আর্জেন্টিনার জয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা, ভবিষ্যদ্বাণী উল্টে দিল লা অ্যালবিসেলেস্তে

ফুটবল বিশ্বকাপ মানেই চমক, নাটকীয়তা আর নানান ধরনের ভবিষ্যদ্বাণী। কখনও অক্টোপাসের ভবিষ্যদ্বাণী, কখনও আবার কার্টুন সিরিজ The Simpsons-এর কাকতালীয় মিলপ্রতিটি বিশ্বকাপেই এমন নানা ঘটনা ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে এবার সবকিছুকে ছাপিয়ে ভাইরাল হয়ে ওঠেন ঘানার এক স্বঘোষিত তান্ত্রিক।বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, লিওনেল মেসিদের দল নাকি কেপ ভার্দের কাছেই আটকে যাবে এবং প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে না। তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ সেটিকে নিছক বিনোদন হিসেবে নিলেও, অনেকেই আবার ভবিষ্যদ্বাণী সত্যি হবে বলেই ধরে নিয়েছিলেন।কিন্তু মাঠে নেমে সব হিসেবই বদলে দেয় আর্জেন্টিনা। ১২০ মিনিট ধরে টানটান উত্তেজনার ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬-তে জায়গা নিশ্চিত করে লা অ্যালবিসেলেস্তে। কঠিন লড়াইয়ের পর পাওয়া এই জয় শুধু আর্জেন্টিনার সমর্থকদেরই উচ্ছ্বসিত করেনি, একইসঙ্গে ঘানার সেই তান্ত্রিকের দাবিকেও সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে।আর্জেন্টিনার জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাস্যরসের ঝড়। ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামসব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় গেল ঘানার সেই তান্ত্রিক? কেউ লিখছেন, ধরে আন ব্যাটাকে! আবার কেউ মিম বানিয়ে দেখাচ্ছেন, ভবিষ্যদ্বাণী ব্যর্থ হতেই তিনি নাকি গায়েব হয়ে গিয়েছেন। মুহূর্তের মধ্যে হাজার হাজার মিম এবং ট্রোল ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।ঘটনার মজার দিক আরও একটি। যে ঘানার তান্ত্রিক আর্জেন্টিনার বিদায়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই ঘানার দলই শেষ পর্যন্ত কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ফলে সমর্থকদের একাংশ কটাক্ষ করে বলছেন, অন্যের ভাগ্য গণনা করতে গিয়ে নিজের দলের ভবিষ্যৎই দেখতে পেলেন না!ফুটবল যে শেষ বাঁশি বাজার আগে কোনও ফলাফল মেনে নেয় না, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ যেন তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ। কুসংস্কার, অলৌকিক দাবি কিংবা ভাইরাল ভবিষ্যদ্বাণীর চেয়ে শেষ পর্যন্ত মাঠের লড়াই, কৌশল এবং ফুটবল দক্ষতাই যে আসল কথাতা আরও একবার প্রমাণ করলেন মেসিরা।এখন শেষ ১৬-র লড়াইয়ে আর্জেন্টিনার সামনে মিশর। তবে এই মুহূর্তে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনার বিষয় একটাইঘানার সেই তান্ত্রিক এখন

জুলাই ০৪, ২০২৬
রাজ্য

রাজ্যের কোষাগার চাঙ্গা করতে দিল্লি অভিযান! বাদল অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যের আর্থিক চাপ কমাতে ও কেন্দ্রীয় বরাদ্দ বাড়াতে বাদল অধিবেশনে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার বাড়ি প্রকল্প ও অন্যান্য সামাজিক প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ উদ্যোগ।রাজ্যের আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করতে এবং কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আসন্ন সংসদের বাদল অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন দফতরের মন্ত্রীদের দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের কাছ থেকে বকেয়া ও অতিরিক্ত বরাদ্দ আদায়ই এই উদ্যোগের মূল লক্ষ্য।বাংলার বাড়ি প্রকল্পে বাড়ছে আর্থিক চাপবর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রায় ১,৯২০ কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে ব্যয় হচ্ছে। পূর্ববর্তী সময়ে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের জেরে কেন্দ্রীয় অর্থপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য নিজস্ব তহবিল থেকেই প্রকল্পটি চালিয়ে আসছিল।এবার নতুন সরকার চাইছে, এই প্রকল্পকে আবার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা (PMAY-G)-র আওতায় ফিরিয়ে আনা হোক অথবা অন্তত এক বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হোক। সেই দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।১৬ লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্রীয় অংশের দাবিসূত্রের খবর, প্রায় ১৬ লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্রের প্রাপ্য অর্থ দ্রুত ছাড় করার আবেদন জানানো হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সাধারণ নিয়ম অনুযায়ী প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ বহন করে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেয় রাজ্য। সেই কেন্দ্রীয় অংশ দ্রুত মঞ্জুর করার আবেদনই জানাবে রাজ্য সরকার।সামাজিক প্রকল্পে বাড়তি ব্যয়রাজ্যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত-সহ একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন ঋণের কিস্তিও পরিশোধ করতে হচ্ছে। ফলে রাজ্যের কোষাগারের উপর চাপ ক্রমশ বাড়ছে।এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা নিশ্চিত করতেই বাদল অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সরাসরি বৈঠক করার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।গুরুত্বপূর্ণ বিষয়* বাদল অধিবেশনে দিল্লিতে যাবেন বিভিন্ন দফতরের রাজ্য মন্ত্রীরা।* কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা।* বাংলার বাড়ি প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদন।* প্রায় ১৬ লক্ষ উপভোক্তার জন্য PMAY-G-এর কেন্দ্রীয় অংশ দ্রুত মঞ্জুরের দাবি।* সামাজিক প্রকল্প ও ঋণ পরিশোধের কারণে রাজ্যের আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ।

জুলাই ০৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal