• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

খেলার দুনিয়া

খেলার দুনিয়া

সমর্থকদের বিক্ষোভে কেন উত্তাল মহমেডান?‌ জানতে পড়ুন

ইনভেস্টর বিতর্ক নিয়ে বিক্ষোভে উত্তাল মহমেডান। শুক্রবার বিতর্ক মেটানোর জন্য কার্যকরী সমিতির সভা ডাকা হয়েছিল। সভা শুরু হওয়ার আগেই ক্লাব তাঁবুর সামনে হাজির হন সমর্থকরা। সমর্থকদের হাতে ছিল পোস্টার, প্লাকার্ড। সমর্থকদের মুখে স্লোগান, ‘‌দুর্নীতি বন্ধ করে ক্লাবকে রক্ষা করো’‌, ‘‌অবিলম্বে ইনভেস্টর চাই’‌। দায়িত্বে থাকা কর্তাদের পদত্যাগও দাবি করেন সমর্থকরা। মহমেডানের ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের সমর্থকরা ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের মধ্যেই কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টা দেড়েক বৈঠক চলে। জট অনেকটাই কেটেছে। শনিবার আবার বৈঠকে বসবেন কর্তারা। ভিডিও কনফারেন্সে ইনভেস্টরের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা। বৈঠক শেষে ক্লাব সচিব ওয়াসিম আক্রাম বলেন, ‘‌জট কাটতে চলেছে। আবার বৈঠকে বসব। আশা করছি সোমবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারব।’ ‌ক্লাবকে বিক্রি করে ইনভেস্টর চান না অধিকাংশ কর্তা। তাঁরা ৫০ শতাংশ শেয়ার বিক্রি করার পক্ষপাতি।

সেপ্টেম্বর ২৫, ২০২০
খেলার দুনিয়া

সমর্থকদের বিক্ষোভে কেন উত্তাল মহমেডান?‌ জানতে পড়ুন

ইনভেস্টর বিতর্ক নিয়ে বিক্ষোভে উত্তাল মহমেডান। শুক্রবার বিতর্ক মেটানোর জন্য কার্যকরী সমিতির সভা ডাকা হয়েছিল। সভা শুরু হওয়ার আগেই ক্লাব তাঁবুর সামনে হাজির হন সমর্থকরা। সমর্থকদের হাতে ছিল পোস্টার, প্লাকার্ড। সমর্থকদের মুখে স্লোগান, দুর্নীতি বন্ধ করে ক্লাবকে রক্ষা করো, অবিলম্বে ইনভেস্টর চাই। দায়িত্বে থাকা কর্তাদের পদত্যাগও দাবি করেন সমর্থকরা। মহমেডানের ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্সের সমর্থকরা ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের মধ্যেই কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টা দেড়েক বৈঠক চলে। জট অনেকটাই কেটেছে। শনিবার আবার বৈঠকে বসবেন কর্তারা। ভিডিও কনফারেন্সে ইনভেস্টরের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা। বৈঠক শেষে ক্লাব সচিব ওয়াসিম আক্রাম বলেন, জট কাটতে চলেছে। আবার বৈঠকে বসব। আশা করছি সোমবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারব। ক্লাবকে বিক্রি করে ইনভেস্টর চান না অধিকাংশ কর্তা। তাঁরা ৫০ শতাংশ শেয়ার বিক্রি করার পক্ষপাতি।

সেপ্টেম্বর ২৫, ২০২০
খেলার দুনিয়া

রাহুলের একার রানই তুলতে না পেরে বিরাট হার

লোকেশ রাহুলে মাত বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইয়ে শোচনীয়ভাবে ৯৭ রানে হারল কিংস ইলেভেন পঞ্জাবের কাছে। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন বিরাট। অধিনায়কের ব্যাটিং তাণ্ডবে তিন উইকেটে ২০৬ তোলে কিংস ইলেভেন। ১৪টি চার ও ৭টি ছক্কার সুবাদে ৬৯ বলে ১৩২ করে অপরাজিত থাকেন রাহুল। এই আইপিএলের প্রথম শতরান, সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান কোনও ভারতীয়র ব্যাট থেকে। নতুন বলে উমেশ যাদব, ডেল স্টেনরা চূড়ান্ত ব্যর্থ, পরের ম্যাচে বাদ পড়লেও অবাক হওয়ার কিছু নেই। জবাবে খেলতে নেমে ৩ ওভার বাকি থাকতে ১০৯ রানে অল আউট হয়ে যায় আরসিবি। তৃতীয় ওভারের চতুর্থ বলে ৫ বল খেলে মাত্র ১ রানে যখন অধিনায়ক বিরাট ফেরেন স্কোরবোর্ডে তখন চার রানে তিন উইকেট। শেষ ৭ উইকেট পড়ে ৫৬ রানে। ওয়াশিংটন সুন্দর ৩০ ও এবি ডি ভিলিয়ার্স ২৮ করায় তিন অঙ্কের রানে পৌঁছায় আরসিবি। অশ্বিন ও বিষ্ণোই তিনটি করে, কটরেল ২টি, সামি ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট পান। বিপক্ষকে ১৮০-তে বেঁধে ফেলা গেলে ফল অন্যরকম হতে পারত বলে মনে করেন বিরাট। পরিকল্পনা প্রয়োগে খামতি ও ভুলত্রুটি শুধরে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আরসিবি ক্যাপ্টেন। দলগত সংহতিতেই জয় বলে জানিয়ে বিষ্ণোইয়ের প্রশংসা করেছেন রাহুল। নিজের ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকায় ম্যাচের আগের দিন ম্যাক্সওয়েলের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানান কিংস অধিনায়ক।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

কামিন্সের পাশে দাঁড়িয়ে নাইট সমর্থকদের কী বার্তা দিলেন কার্তিক?‌

আই পি এল শুরু হওয়ার আগে নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে প্যাট কামিন্সের ওপর বাড়তি ভরসার কথা শোনা গিয়েছিল। ম্যাকালাম বলেছিলেন, দলের প্রধান স্ট্রাইক বোলার কামিন্স। তিনিই দলের বোলিংকে নেতৃত্ব দেবেন। কিন্তু মু্ম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৯ রান দেন কামিন্স। কামিন্সের পারফরমেন্স নিয়ে চারিদকে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপও শুরু করেছেন নাইট সমর্থকরা। বলেছেন, সাড়ে ১৫ কোটি টাকা জলে গেল। নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য কামিন্সের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘‌কামিন্স বিশ্বমানের বোলার। বিশ্বের অন্যতম সেরা। ওর ওপর ভরসা আছে। একটা ম্যাচের পারফরমেন্স দেখে ওকে বিচার করা ঠিক হবে না। আমি নিশ্চিত পরের ম্যাচেই কামিন্স দারুণভাবে ফিরে আসবে। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ও যখন খেলার অনুমতি পেল তখন বিকেল ৪টে বাজে। ওই অবস্থায় খেলেছে এটাই বড় ব্যাপার।’‌ আই পি এলে কামিন্স হলেন বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। এবছর নিলামে কামিন্সকে ১৫.‌৫ কোটিতে কিনে নেয় নাইট রাইডার্স। এর আগে সবথেকে নিলামে সবথেকে বেশি অর্থ পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ২০১৭ সালে তাঁকে ১৪.‌৫ কোটিতে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

কামিন্সের পাশে দাঁড়িয়ে নাইট সমর্থকদের কী বার্তা দিলেন কার্তিক?‌

আই পি এল শুরু হওয়ার আগে নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে প্যাট কামিন্সের ওপর বাড়তি ভরসার কথা শোনা গিয়েছিল। ম্যাকালাম বলেছিলেন, দলের প্রধান স্ট্রাইক বোলার কামিন্স। তিনিই দলের বোলিংকে নেতৃত্ব দেবেন। কিন্তু মু্ম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৯ রান দেন কামিন্স। কামিন্সের পারফরমেন্স নিয়ে চারিদকে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপও শুরু করেছেন নাইট সমর্থকরা। বলেছেন, সাড়ে ১৫ কোটি টাকা জলে গেল। নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য কামিন্সের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘‌কামিন্স বিশ্বমানের বোলার। বিশ্বের অন্যতম সেরা। ওর ওপর ভরসা আছে। একটা ম্যাচের পারফরমেন্স দেখে ওকে বিচার করা ঠিক হবে না। আমি নিশ্চিত পরের ম্যাচেই কামিন্স দারুণভাবে ফিরে আসবে। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ও যখন খেলার অনুমতি পেল তখন বিকেল ৪টে বাজে। ওই অবস্থায় খেলেছে এটাই বড় ব্যাপার।’‌ আই পি এলে কামিন্স হলেন বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। এবছর নিলামে কামিন্সকে ১৫.‌৫ কোটিতে কিনে নেয় নাইট রাইডার্স। এর আগে সবথেকে নিলামে সবথেকে বেশি অর্থ পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ২০১৭ সালে তাঁকে ১৪.‌৫ কোটিতে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

নাইটদের বিরুদ্ধে কেন কাহিল হয়ে পড়েছিলেন রোহিত?‌

নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৪ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। দীর্ঘক্ষণ উইকেটে কাটিয়ে তিনি যে কাহিল হয়ে পড়েছিলেন, স্বীকার করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। রোহিত দাবি করেছেন, সংযুক্ত আরব আমীরশাহীর পরিবেশে লম্বা ইনিংস খেলা সম্ভব নয়। শরীর থেকে অনেককিছু নিংড়ে নেয়। রোহিত বলেন, ‘‌আবু ধাবিতে গরম ও আদ্রতা অনেকটাই বেশি। এইরকম পরিবেশে দীর্ঘক্ষণ উইকেটে কাটিয়ে লম্বা ইনিংস খেলা যথেষ্ট কঠিন। শরীর থেকে অনেক কিছু বার করে নেয়। নাইটদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় শেষদিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’‌ তিনি আরও বলেন, ‘‌একজন সেট ব্যাটসম্যানের শেষ পর্যন্ত উইকেটে থাকা প্রয়োজন। আমি সেই চেষ্টা করছিলাম।’‌ দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল বলে রোহিত দাবি করেন। তবে দীর্ঘক্ষণ উইকেটে থাকতে পেরে তিনি দারুণ খুশি।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

ডিন জোন্সের আকস্মিক প্রয়াণ

আচমকাই প্রয়াত হলেন ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার আইপিএলে ধারাভাষ্যের কাজে মুম্বাইয়ে ছিলেন। বুধবারের ম্যাচের কমেন্ট্রি প্যানেলে ছিলেন। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের হোটেলে প্রাতরাশের পর আজকের আইপিএল ম্যাচের প্রস্তুতি নিয়ে বৈঠকেও হাজির ছিলেন সহকর্মীদের সঙ্গে। এরপর আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে, নিজের ঘরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন ডিনো। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৫৯। আইপিএলের মাঝেই তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত সকলেই। চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়ার টাই টেস্টে প্রবল গরম উপেক্ষা করে তাঁর দ্বিশতরান স্মরণীয় হয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট ও ১৬৪টি ওয়ান ডে খেলেছেন, ১৯৮৭-র বিশাবকাপজয়ী দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভিক্টোরিয়া ও ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কয়েক বছর। এরপর কোচিং ও ধারাভাষ্যের কাজে যুক্ত ছিলেন। আফগানিস্তানের অন্তর্বর্তী কোচ হয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৯ অবধি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে, সমবেদনাও জানানো হয়েছে।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

বিরাটের ‘ফিট’ রাখার মন্ত্র

দুশ্চিন্তা কিছুতেই কাটছে না। সুস্থতার হার বাড়লেও, প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। ভ্যাক্সিন না আসা পর্যন্ত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এখন প্রধান ভরসা। আর শরীরকে চাঙ্গা করতে অন্যান্য অনেক কিছুর মতো ফিটনেস লেভেল বাড়ানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। শরীর ফিট রাখার মন্ত্র কী, তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নরেন্দ্র মোদীর উদ্যোগে ফিট ইন্ডিয়া ডায়ালগ নামে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর। অতিমারিতে ফিট থাকতে ফিটনেসই প্রধান ভরসা বলে দেশবাসীকে মন্ত্র শেখালেন বিরাট কোহলি। ফিট রাখার রসায়ন নিয়ে বিরাটকে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে শরীর ও মন ঠিক রাখতে ফিটনেস ট্রেনিংয়ে জোর দেন বিরাট। সময়ের সঙ্গে ফিটনেস উন্নতির কথাও প্রধানমন্ত্রী তথা দেশবাসীর সঙ্গে শেয়ার করে নেন বিরাট। খাওয়া- দাওয়া নিয়েও প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে দেশবাসীকে সজাগ করে দেন ভারত অধিনায়ক। ফিটনেস নিয়ে এখনও যে ঘাটতি আছে, তা মনে করছেন বিরাট কোহলি। তবে, ফিটনেস ট্রেনিং বাড়ালে আগামী দিনে ভারত অন্য দেশকে টেক্কা দেবে বলেও মনে করছেন ভারত অধিনায়ক। ফিট ইন্ডিয়া ডায়ালগ অনুষ্ঠানে বিরাট ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, ফুটবলার আফসান আশিক, ফিটনেস বিশেষজ্ঞ মিলিন্দ সোমান। হাজির ছিলেন চিকিৎসকরাও।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

নাইটদের বিরুদ্ধে কোন দুটি মাইলস্টোনে পৌঁছে গেলেন রোহিত শর্মা?

কলকাতা বরাবরই তাঁর কাছে খুব প্রিয়। ইডেন তাঁর দ্বিতীয় ঘর। ইডেনেই রঞ্জি অভিষেক, টেস্ট অভিষেক। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানও ইডেনে। কলকাতার দলও তাঁর অতি প্রিয় খাদ্য। নাইট রাইডার্সকে দেখলেই জ্বলে ওঠা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রোহিত শর্মা। বুধবার আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবার প্রমান দিয়ে গেলেন। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নাইট রাইডার্সের বিরুদ্ধে অনন্য নজির গড়ে ফেললেন রোহিত। চতুর্থ ব্যাটসম্যান হিসাবে আইপিএলে ২০০ ছক্কার মালিক হলেন মুম্বই অধিনায়ক। তাঁর আগে রয়েছেন ক্রিস গেইল (৩২৬), এবি ডিভিলিয়ার্স (২১৪), মহেন্দ্র সিং ধোনি (২১২)। কুলদীপ যাদবের বল মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ১৯৯ তম ছক্কায় পৌঁছন রোহিত। ওই ওভারেই লং অনের ওপর দিয়ে ছয় মেরে মাইলস্টোনে পৌঁছন। আরও একটা কৃতিত্ব স্পর্শ করেছেন মুম্বই অধিনায়ক। নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে সর্বোচ্চ রানের (৯০৪) রেকর্ড তাঁরই।

সেপ্টেম্বর ২৪, ২০২০
খেলার দুনিয়া

রয়্যাল চ্যালেঞ্জার্সে স্বপ্নের ডালি নিয়ে হাজির

অভিষেকে সব ধরনের ম্যাচেই অর্ধশতরান দেবদূত পাড়িক্কলের যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজখরব রাখেন তাঁদের কাছে দেবদূত পাড়িক্কল নামটা খুব একটা অপরিচিত নয়। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে সব ধরনের ফরম্যাটে সফল। আই পি এলের অভিষেকেও নজর কেড়ে নিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়াল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের জয়ের অন্যতম কারিগর । সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে আই পি এল অভিযান শুরু করল কোহলির দল। পাড়িক্কল ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এ বি ডিভিলিয়ার্স ৩০ বলে ৫১) যুজবেন্দ্র চাহাল (৩/১৮)। প্রথমে ব্যাট করে কোহলির দল তোলে ১৬৩/৫। জবাবে১৫৩ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদ। বেয়ারস্টোর ৪৩ বলে ৬১) রান কাজে আসেনি। পাড়িক্কলকে ওপেন করতে পাঠিয়েছিলেন কোহলি। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে অভিষেকেই ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলে নজর কাড়লেন। অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন পাড়িক্কল। অভিষেকে সব ধরনের ম্যাচেই অর্ধশতরান পেলেন। রনজি ট্রফি, বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলি টি২০ টোয়েন্টি ক্রিকেটের পর এবার আইপিএল-এও। গত মরসুম থেকেই বেঙ্গালুরুতে। একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি আগে। উইকেটের চারদিকে স্ট্রোক নিতে পারেন, বড় শট খেলতে ভয় পান না। নিজেকে ধরে রাখতে পারলে ভবিষ্যতের তারকা পেতে চলেছে ভারত।

সেপ্টেম্বর ২২, ২০২০
খেলার দুনিয়া

কনকাশন পর্ব কাটিয়ে স্টিভ স্মিথ কি খেলতে পারবেন?‌

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে নেটে অনুশীলন করার সময় মাথায় চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। কনকাশনে যেতে হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি। আশঙ্কা ছিল আই পি এলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কিনা। সব আশঙ্কা দুর করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছেন স্টিভ স্মিথ। বেন স্টোকস, জস বাটলারের মতো ক্রিকেটারদের প্রথম ম্যাচে পাওয়া যাবে না। স্টিভ স্মিথকে পাওয়া না গেলে সমস্যায় পড়ে যেত রাজস্থান। আপাতত চিন্তামুক্ত টিম ম্যানেজমেন্ট। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, শেষ পর্যন্ত স্টিভকে যে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে, এটা আমাদের কাছে দারুণ খবর। ওর নেতৃত্ব আমাদের দলের কাছে অনেক মূল্যবান। দুবাই পোঁছে বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন স্মিথ। সোমবার নেটে অনুশীলন করেন। তিনি বলেন, দুবাইয়ে আসার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলাম। রবিবার জিগজ্যাগ দৌড়ঝাঁপ করেছি। এটা ম্যাচে ফেরার প্রোটোকলের অঙ্গ। সোমবার অনুশীলনও করেছি। কোনও সমস্যা হচ্ছে না। আশা করছি খেলতে পারব।

সেপ্টেম্বর ২১, ২০২০
খেলার দুনিয়া

অ-প্রীতিকর! নীতিনে ব্যথা পেলেন প্রীতি

চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচেই জোর বিতর্ক। রবিবার ২০ সেপ্টেম্বর সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় দিল্লি ক্যাপিটালস। যদিও ম্যাচ সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না। আম্পায়ারের একটি ভুল প্রথম ম্যাচেই হার উপহার দিল অনিল কুম্বলের দলকে। শেষ ওভারে ১ রান তুলতে হিমশিম খেয়ে তরী ডোবা বা সুপার ওভারে বিস্ফোরক ফর্মে থাকা ময়াঙ্ক আগরওয়ালকে ব্যাট করতে না পাঠানোর থেকেও বেশি আলোচনা হচ্ছে ম্যাচ ঘোরানো শর্ট রান নিয়ে। রান তাড়া করতে নামা কিংস ইলেভেন ময়াঙ্কের ব্যাটে ভর করে তখন প্রাথমিক বিপর্যয় কাটিয়ে জয়ের সরণি ধরতে চাইছে। ম্যাচের ১৯তম ওভারের তৃতীয় বল। রাবাডার অফ সাইড ফুল টস একস্ট্রা কভারে ঠেলে দুই রান নিতে যান ময়াঙ্ক। কিন্তু আম্পায়ার নীতিন মেনন এটি এক রান দেন। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা যায় এটা শর্ট রান ছিল না, দুই রানই ছিল। বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লিখেছেন, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন ঠিক হয়নি। যিনি এটিকে এক রান দিয়েছেন সেই আম্পায়ারকেই ম্যাচের সেরা ঘোষণা করা উচিত ছিল। কেন না, তাঁর জন্যই ম্যাচের ফল অন্যরকম হয়েছে। এই টুইটকে রিটুইট করে কিংস কর্ণধার প্রীতি জিন্টা লিখেছেন, করোনা পরিস্থিতিতেও উদ্দীপনা নিয়ে এখানে এসে ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি, হাসিমুখে ৫ বার নমুনা পরীক্ষা করিয়েছি। তবে সবচেয়ে বেশি আঘাত পেলাম আজ। হার-জিত খেলার অঙ্গ। এই স্পিরিট মেনে চলি। কিন্তু প্রযুক্তি যেখানে রয়েছে কেন তা ব্যবহার করা হবে না? ভুল সিদ্ধান্তের শিকার যাতে কাউকে না হতে হয় খেলার স্বার্থেই নিয়ম বদলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। এই পরাজয়ের রেশ কাটিয়ে আমাদের দল ঘুরে দাঁড়াবে সেই বিশ্বাস আছে। আমি বরাবরের মতো এবারেও পজিটিভ। কিন্তু বিসিসিআইয়ের উচিত খেলার স্বার্থেই নতুন নিয়ম চালু করা। প্রতি বছর এমনটা চলতে পারে না!

সেপ্টেম্বর ২১, ২০২০
খেলার দুনিয়া

‌আই পি এলের প্রথম ম্যাচেই সামির সাফল্যের রহস্য কী?‌

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে? ছন্দ ধরে রাখতে পারবেন তো? মহম্মদ সামিকে নিয়ে একটা প্রশ্ন ছিল। আই পি এলে নিজের প্রথম ম্যাচেই সামি বুঝিয়ে কোভিড ১৯ অতিমারি তাঁর ছন্দ কেড়ে নিতে পারেনি। বরং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং অনেকটাই সামি নির্ভর। তাঁর ওপর ভরসা করে টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন সামি। প্রথম স্পেলে ৩ ওভারে ৮ রানে ২ উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন। পরে আরও ১ উইকেট তুলে নেন। ম্যাচে সামির সংগ্রহ ১৫ রানে ৩ উইকেট। সামির সাফল্যের রহস্য কোথায়? লকডাউন পর্বে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিজের খামার বাড়িতে নিজেকে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছিলেন। ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি খামারবাড়ির নেটে নিয়মিত বোলিং। আই পি এলে পরিশ্রমের ফল পাচ্ছেন। সুনীল গাভাসকার থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটার সামির বোলিংয়ে মুগ্ধ।

সেপ্টেম্বর ২০, ২০২০
খেলার দুনিয়া

গাভাসকারের চোখে সর্বকালের সেরা অধিনায়ক কে?‌

দীর্ঘদিন পর মাঠে নেমে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে আই পি এলের প্রথম ম্যাচে দলকে জিতিয়েছেন। ধোনির নেতৃত্বে মুগ্ধ সুনীল গাভাসকার। মাহিকে দেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে চিহ্নিত করেছেন ক্রিকেটের কিংবদন্তী। ধোনির নেতৃত্ব প্রসঙ্গে গাভাসকার বলেন, ‘‌ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। টেস্ট ক্রিকেটে দলকে শীর্ষে পৌঁছে দিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে দেশকে সব ট্রফিই এনে দিয়েছে। আই পি এলে চেন্নাই সুপার কিংসকে ৩ বার চ্যাম্পিয়ন করেছে। একজন অধিনায়কের কাছ থেকে এর থেকে আর বেশি প্রত্যাশা করা উচিত নয়।‌’‌ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আই পি এলের প্রথম ম্যাচে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন ধোনি। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কয়েকটা সিদ্ধান্ত ম্যাচের ছবি বদলে দিয়েছিল। এই প্রসঙ্গে গাভাসকার বলেন, ‘‌নিজের আগে স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজাকে ব্যাট করতে পাঠানো দারুণ সিদ্ধান্ত। ধোনির এই পরিকল্পনা কাজে লেগেছে। বোলিংয়ের সময় রোহিত শর্মা বিধ্বংসী হয়ে ওঠার মুখে পীযুশ চাওলাকে আক্রমণে নিয়ে এসে জুটি ভেঙেছিল।’‌

সেপ্টেম্বর ২০, ২০২০
খেলার দুনিয়া

আই পি এলের উদ্বোধনী ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে? জানালেন জয়বর্ধনে

আই পি এলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে চেন্নাই সুপার কিংস। জোরে বোলারদের ওপর ভরসা করলেও উদ্বোধনী ম্যাচে ওপেনিং জুটির দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। ক্রিস লিন নয়, রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক ও ক্রিস লিনের মধ্যে ডিকককেই বেছে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ জয়বর্ধনে। ওপেনিং জুটি নিয়ে জয়বর্ধনে বলেন, ক্রিস লিন আসায় ওপেনিংয়ে বিকল্প বেড়েছে। তবে রোহিতের সঙ্গে ডিককই ওপেন করবে। গতবছর দুজনে সাফল্য পেয়েছিল। তাই জুটি ভাঙতে চাই না। নাইট রাইডার্সের হয়ে ওপেন করলেও দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি ক্রিস লিন। মুম্বাই দলে ভাল মানের স্পিনার নেই। তাই জোরে বোলাররাই ওপর ভরসা মুম্বইয়ের। যশপ্রীত বুমরার সঙ্গে জোরে বোলিংয়ের দায়িত্ব সামলাবেন ট্রেন্ট বোল্ট। নাথান কুল্টারনাইল ও ধবল কুলকার্নিকে নিয়ে দ্বিধা রয়েছে। হার্দিক পান্ডিয়া, কিয়েরণ পোলার্ড, ক্রূনাল পান্ডিয়ারা মতো অলরাউন্ডাররাও ভরসা মুম্বইয়ের।

সেপ্টেম্বর ১৮, ২০২০
খেলার দুনিয়া

২৬ বছরের পুরনো রেকর্ড হাতছাড়া বুবকার ‌

পোলভল্টে আউটডোর রেকর্ডের মালিকানা হাতছাড়া হল সের্গেই বুবকার। ২৬ বছরের তাঁর পুরনো রেকর্ড ভেঙে দিলেন আর্মান্ড ডুপ্লান্টিস। ১৯৯৪ সালে ৬.১৫ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সের্গেই বুবকা। রোমে অনুষ্ঠিত গোল্ডেন গালা পিয়েত্রো মিনিয়া মিটে ডুপ্লান্টিস দ্বিতীয় প্রচেষ্টায় ৬.১৫ মিটার লাফিয়ে বুবকার রেকর্ড স্পর্শ করেছেন। প্রথম প্রচেষ্টায় সাফল। পাননি। ইন্ডোর মিটের বিশ্বরেকর্ডের অধিকারী ডুপ্লান্টিস। চলতি বছরের গোড়ায় গ্লাসগোয় ৬.১৮ মিটার লাফিয়েছিলেন। বুবকার রেকর্ড ভাঙতে পেরে খুশি ডুপ্লান্টিস। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম বুবকার ৬.১৫র রেকর্ড ভাঙা যায়। এটা আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বরেকর্ড গড়ার পর স্বস্তি পাচ্ছি। এই রেকর্ড আমার কাছে অপ্রত্যাশিত। সত্যিই আমার কাছে খুশির দিন।

সেপ্টেম্বর ১৮, ২০২০
খেলার দুনিয়া

কলকাতায় এবার কোন দলে খেলবেন শিলটন?

গোয়া ছেড়ে আবার কলকাতায় শিলটন পাল। মোহনবাগানের এই প্রাক্তন গোলকিপারকে খেলতে দেখা যাবে দ্বিতীয় ডিভিশন আই লিগে। ভবানীপুরের জার্সি গায়ে খেলবেন এই অভিজ্ঞ গোলকিপার। দীর্ঘদিন মোহনবাগানে খেলার পর এবছর গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিয়েছিলেন শিলটন। আই লিগের প্রথম ডিভিশন কবে শুরু হবে, এখনও ঠিক করেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। তাই লোনে ভবানীপুরের হয়ে যায় লিগ দ্বিতীয় ডিভিশনে খেলবেন। শুক্রবার ভবনীপুরে অনুশীলনও শুরু করেছেন।দ্বিতীয় ডিভিশনের খেলা শেষ হলে আবার চার্চিল ব্রাদার্সে যোগ দেবেন শিলটন। মোহনবাগানে আসার আগে তিনি ছিলেন টাটা ফুটবল একাডেমিতে। ২০০৬ সালে মোহনবাগানে যোগ দেন। চেন্নাইন এফ সি, কেরালা ব্লাস্টার্স, এটিকের হয়ে লোনে আই এস এলেও খেলেছেন।

সেপ্টেম্বর ১৮, ২০২০
খেলার দুনিয়া

কবে থেকে ‌জিম, ফিজিক্যাল ট্রেনিংয়ে নামছেন মনোজরা?

পরিকাঠামো, নির্দেশিকা তৈরি। তা সত্ত্বেও প্রাক-মরশুম প্রস্তুতিতে নামতে পারছেন না বাংলার ক্রিকেটাররা। আসলে এখনও রাজ্য স্বাস্থ্য দপ্তর ও ক্রীড়া দপ্তরের অনুমতি না। জিম ও ফিজিক্যাল ট্রেনিং শুরু করার জন্য অনুমতি চেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও ক্রীড়া দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে সি এ বি। অনুমতি পেলেই ট্রেনিং শুরু করবেন মনোজ তিওয়ারিরা। ক্রিকেটারদের জিম ও ফিজিক্যাল ট্রেনিং অনুশীলনের জন্য নির্দেশিকা তৈরি করেছে সি এ বি। ক্রিকেটাররা কীভাবে অনুশীলনে আসবেন, কীভাবে জিম করবেন, কোন কোন বিধি মেনে চলতে হবে, কী করা যাবে, কী করা যাবে না, এইসব নিয়ে। স্বাস্থ্য দপ্তর ও ক্রীড়া দপ্তর এই নির্দেশিকা অনুমোদন করলে তা কার্যকর করা হবে। সি এ বি চাইছে খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করতে।

সেপ্টেম্বর ১৮, ২০২০
খেলার দুনিয়া

আইপিএলের ক'টা ম্যাচে অনিশ্চিত স্মিথ?

আজ পৌঁছে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু তাঁকে নিয়ে চিন্তা কাটছে না রাজস্থান রয়্যালস শিবিরে। অধিনায়ক স্টিভ স্মিথের কথাই বলছি। ইউএইতে পৌঁছে বাধ্যতামূলক ৬ দিনে কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে এমনিতেই রাজস্থান রয়্যালস অধিনায়ক ২২ তারিখ চেন্নাই ম্যাচ খেলতে পারবেন না। চিন্তায় রাখছে কংকাসন প্রোটোকল। তাড়াহুড়ো চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়াও। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম একদিনের ম্যাচের আগে অনুশীলনে হেলমেটে বল লেগেছিল স্মিথের। ছিটকে যান গোটা সিরিজ থেকেই। কংকাসনের ফলে বেশ কিছু অস্বস্তি হচ্ছিল তাঁর। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ থেকে তাঁকে খেলানোর চেষ্টা করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে, এক বছরের বেশি সময় ধরে কংকাসন প্রোটোকল কঠোরভাবে মানা হচ্ছে। রাজস্থান রয়্যালসের সঙ্গেও স্মিথের ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে নিয়ম মেনেই স্মিথকে মাঠে নামানোর অনুমতি দেওয়া হবে। এর ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে রয়্যালস অধিনায়কের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

সেপ্টেম্বর ১৭, ২০২০
খেলার দুনিয়া

অনুশীলনে বিরাট

আইপিএল শুরুর আগে জোরকদমে অনুশীলন সারছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। নিজের এই ছবি দুটি টুইটারে পোস্ট করে ভিকে ক্যাপশন দিয়েছেন ফোকাস।

সেপ্টেম্বর ১৭, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 73
  • 74
  • 75
  • 76
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal