• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

খেলার দুনিয়া

খেলার দুনিয়া

গিলের দাবি খারিজ আইসিসির! বলে থুতু লাগানোর নিয়ম ফেরানো নিয়ে কী জানাল জয় শাহদের সংস্থা?

শুভমান গিলের দাবি মানতে নারাজ আইসিসি। ক্রিকেটের বলে লালা বা থুতু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই নিয়ম বদলের দাবি তুলেছিলেন ভারত অধিনায়ক। তাঁর মতে, বলে লালা ব্যবহার করতে না পারায় সমস্যায় পড়ছেন বোলাররা। কিন্তু গিলের সেই দাবি যে এখনই পূরণ হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছে আইসিসি।ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পঞ্চম দিনে মাত্র তিনটি উইকেট নিতে পেরেছিল ভারত। ম্যাচের শেষ দিকে পিচ থেকে বিশেষ সাহায্য পাননি বোলাররা। ফলে শেষ পর্যন্ত ড্র হয় টেস্ট। ম্যাচের পর বলের উপর লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেন গিল।ভারত অধিনায়কের বক্তব্য, কোভিডের সময় এই নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। তাই ক্রিকেটারদের আবার বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। গিলের মতে, ২৫ থেকে ৩০ ওভার খেলার পর বল নরম হয়ে যায়। সেই সময় বলে লালা ব্যবহার করতে না পারলে বোলারদের পক্ষে কাজটা আরও কঠিন হয়ে পড়ে।কোভিড অতিমারির সময় ক্রিকেটের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছিল আইসিসি। তার মধ্যে অন্যতম ছিল বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর করে আইসিসি।এই নিয়মের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পেস বোলাররা। বিশেষ করে পুরনো বলে সুইং করানোর ক্ষেত্রে বোলারদের অসুবিধা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বলে লালা লাগিয়ে এক দিকের উজ্জ্বলতা বজায় রাখার মাধ্যমে রিভার্স সুইং করানোর সুযোগ পেতেন বোলাররা। কিন্তু সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটে রিভার্স সুইংয়ের প্রভাবও অনেকটা কমেছে বলে মনে করছেন অনেকে।তাই এই নিয়ম তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন গিল। তবে ভারত অধিনায়কের সেই প্রস্তাবে এখনই সাড়া দিচ্ছে না আইসিসি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই সংস্থার।আইসিসির বক্তব্য, ক্রিকেটারদের স্বাস্থ্য এবং মাঠে পরিচ্ছন্নতা বজায় রাখার কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছিল। তাই আপাতত এই সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্ন নেই। অর্থাৎ, গিল যতই দাবি তুলুন, বলে লালা ব্যবহারের অনুমতি এখনই ফিরছে না। ফলে বোলারদের পুরনো সমস্যার সমাধানও আপাতত হচ্ছে না।

নভেম্বর ২৫, ২০২৬
খেলার দুনিয়া

হর্ষিতের আচরণে ক্ষুব্ধ পাকিস্তান, আইসিসির কাছে নালিশ! পাল্টা প্রশ্ন উঠছে পাক ক্রিকেটারদের ভূমিকা নিয়েও

ভারতকে হারানোর পরেও বিতর্কের রেশ কাটছে না পাকিস্তানের। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে সরাসরি অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে ভারতের পেসার হর্ষিত রানার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ তুলেছে তারা। শুধু অভিযোগ জানানোই নয়, ভারতীয় ক্রিকেটারদের শাস্তির দাবিও করেছে পাক বোর্ড। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ জানিয়েছে পাকিস্তান। তবে প্রশ্ন উঠছে, মাঠে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে অভিযোগ তোলা পাকিস্তান কি নিজেদের ক্রিকেটারদের ভূমিকার কথা ভুলে গেল?ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটের মাঠেও বার বার দেখা যায়। তার উপর দুই দলের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতীয় এ দল এবং পাকিস্তানি এ দলের ম্যাচেও তেমনই ছবি দেখা গিয়েছে। বল হাতে আগ্রাসী মেজাজে দেখা যায় হর্ষিত রানাকে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিল পাকিস্তান। দুই ওপেনার শামিল হুসেন এবং মাজ সাদাকত ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। মাত্র ছয় ওভারেই ৬৪ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ম্যাচে ঘুরে দাঁড়াতে দ্রুত উইকেট প্রয়োজন ছিল ভারতের।সেই সময়ই আগ্রাসী হয়ে ওঠেন হর্ষিত। পাকিস্তানের ব্যাটার মাজ সাদাকতকে লক্ষ্য করে বার বার মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এর আগে দুই ওপেনারের কাছ থেকে কয়েকটি বাউন্ডারিও হজম করেছিলেন ভারতীয় পেসার। কিন্তু তাতেও তাঁর আগ্রাসী মেজাজে কোনও পরিবর্তন হয়নি।এর পর হর্ষিতের নিশানায় আসেন শামিল হুসেন। সপ্তম ওভারে তাঁর একটি ধীরগতির বলে বড় শট খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি পাকিস্তানের বাঁ হাতি ব্যাটার। বলটি উইকেটকিপারের কাছে পৌঁছনোর আগেই মাটিতে পড়ে যায়। সেই সময়ও হুসেনকে উদ্দেশ্য করে মন্তব্য করেন হর্ষিত।পরের ওভারেই সাজঘরে ফেরেন শামিল। যদিও তাঁকে আউট করেন আয়ুষ বাদোনি। শর্ট থার্ডে দাঁড়িয়ে থাকা হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানের ব্যাটার। ক্যাচ ধরার পর তাঁকে উদ্দেশ্য করে আগ্রাসী ভঙ্গিতে বিদায় জানান ভারতের পেসার। এর পরের ওভারেই রোহেল নাজিরকে এলবিডব্লিউ করে আরও একটি উইকেট তুলে নেন তিনি।হর্ষিতের এই আচরণ নিয়েই আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি, মাঠে ভারতীয় পেসার যে ধরনের আচরণ করেছেন, তা ক্রিকেটের শৃঙ্খলার পরিপন্থী। এই বিষয়ে ম্যাচের দায়িত্বে থাকা বাংলাদেশের ম্যাচ রেফারি নাইম উর রশিদের কাছে অভিযোগ জানিয়েছে পাক বোর্ড।তবে শুধু হর্ষিত নন, ভারতীয় দলের আরও কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে পাকিস্তান। তাদের দাবি, সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।কিন্তু এখানেই উঠছে পাল্টা প্রশ্ন। ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যেই উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পাকিস্তানের ক্রিকেটাররাও ভারতীয়দের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন। তা হলে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? শুধু ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়েই কেন অভিযোগ জানাচ্ছে পাকিস্তান? মাঠের উত্তেজনা এবার আইসিসির দরবারে পৌঁছেছে। শেষ পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয় কি না, সেটাই দেখার।

নভেম্বর ২৫, ২০২৬
খেলার দুনিয়া

বিধ্বংসী সূর্যবংশী, দ্বিশতরানের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত এ

ব্যাট হাতে ঝড় বললেও ভুল হবে বৈভব সূর্যবংশী। একেবারে টর্নেডো তান্ডব চলল। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারত এ। মঙ্গলবার এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ বি-র ম্যাচে সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে।প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। দলের হয়ে হরপ্রীত সিং ভাটিয়া অসাধারণ ব্যাটিং করে ১৪৪ বলে ১৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদ খান ৪৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েন ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। সেখানেই থামেননি তিনি। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে গড়েন আরও এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২৮টি ছয়। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।মাত্র ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এ। সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংস শুধু ম্যাচের ছবিই বদলে দেয়নি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখিয়েছে। এত কম বয়সে এমন অসাধারণ ব্যাটিং প্রতিভা সত্যিই বিরল। ক্রিকেটমহলে এখন একটাই আলোচনাবৈভব সূর্যবংশীর বিস্ময়কর উত্থান।

নভেম্বর ২৪, ২০২৬
খেলার দুনিয়া

বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লড়াইয়ে গুকেশ, সামনে উজবেক চ্যালেঞ্জ

দাবার বিশ্বমঞ্চে আজ নতুন ইতিহাসের অপেক্ষা। বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লক্ষ্যে বোর্ডে নামছেন ভারতের ডি গুকেশ। প্রতিপক্ষ উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ২০২৬ সালের ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই। দুই প্রতিদ্বন্দ্বীর বয়সই মাত্র ২০। ফলে বিশ্ব দাবার ইতিহাসে এটিই হতে চলেছে সর্বকনিষ্ঠ দুই খেলোয়াড়ের বিশ্বচ্যাম্পিয়নশিপ ম্যাচ।২০২৪ সালে সিঙ্গাপুরে চিনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন গুকেশ। এবার তাঁর সামনে আরও কঠিন পরীক্ষা। কারণ, প্রতিপক্ষ সিনদারভও সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে। ২০২৬ সালের ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।পরিসংখ্যানের বিচারে অবশ্য কিছুটা এগিয়ে সিনদারভ। ধ্রুপদি দাবায় মুখোমুখি লড়াইয়ে তাঁর পাল্লা ভারী। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অতীতের হিসাব সবসময় শেষ কথা বলে না। দীর্ঘ ম্যাচে স্নায়ুর চাপ সামলানো, প্রতিপক্ষের চাল বুঝে পাল্টা কৌশল তৈরি করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল না করার ক্ষমতাই শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে উঠতে পারে।আজ প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে শুরু করবেন সিনদারভ। গুকেশ খেলবেন কালো ঘুঁটি নিয়ে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে প্রথম গেম। সর্বোচ্চ ১৪টি ধ্রুপদি গেমের এই লড়াইয়ে প্রথমে সাড়ে সাত পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই হবেন বিশ্বচ্যাম্পিয়ন। স্কোর ৭-৭ হলে হবে টাইব্রেক।গুকেশের সামনে লক্ষ্য শুধু খেতাব রক্ষা নয়, বিশ্ব দাবায় ভারতের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করা। আজ থেকেই শুরু সেই কঠিন পরীক্ষা।

নভেম্বর ২৪, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

বুমরাহর বোলিংয়ে দিশেহারা কিউই ব্যাটার, বলের গতিপথ বুঝতেই হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে যেন এক অমীমাংসিত ধাঁধা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বল কখন ভিতরে ঢুকবে, কখন সোজা বেরিয়ে যাবে, কিংবা কখন নিখুঁত ইয়র্কারে ব্যাটারের পায়ের সামনে আছড়ে পড়বেআগাম আন্দাজ করাই কঠিন। বেসিন রিজার্ভে বুমরাহর এই মায়াবী বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা কিউই ব্যাটাররা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ইয়ান স্মিথও।চা-বিরতির আলোচনায় বুমরাহর বোলিং নিয়ে স্মিথের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বুমরাহর সামনে ব্যাটাররা নিজেদের সিদ্ধান্তের উপরেই বিশ্বাস রাখতে পারছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের উইকেট পতনের পর থেকেই যেন এই মানসিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে বিপাকে পড়েন ব্যাটাররা। বুমরাহর বলে ঠিক কী ঘটতে চলেছে, সেই অনিশ্চয়তাই ক্রমশ তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে।ল্যাথামের উইকেট ছিল বুমরাহর দক্ষতার এক অসাধারণ নিদর্শন। অফ স্টাম্পের বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে ভিতরের দিকে ঢুকে সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়। নিখুঁত লাইন, নিয়ন্ত্রিত সুইং এবং অবিশ্বাস্য সময়জ্ঞানসব মিলিয়ে কার্যত নিখুঁত এক ডেলিভারি।বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বুমরাহর ইনসুইং এখন পরিচিত অস্ত্র। কিন্তু এই পরিচিত অস্ত্রকেই বারবার নতুন করে বিপজ্জনক করে তুলছেন তিনি। ২০১৮ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের কিটন জেনিংসকে একই ধরনের বলে বোল্ড করে চমকে দিয়েছিলেন বুমরাহ। সেই সময় তাঁর ইনসুইং নিয়ে সংশয় ছিল ক্রিকেট মহলে। আজ সেই বলের রহস্য অনেকটাই পরিচিত হলেও বুমরাহর নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রয়োগ তাঁকে এখনও অপ্রতিরোধ্য করে তুলেছে।শুধু সুইং নয়, বুমরাহর বোলিং অ্যাকশনও ব্যাটারদের বিভ্রান্তির অন্যতম কারণ। বল ছাড়ার মুহূর্তে তাঁর কব্জি ও আঙুলের অবস্থান এমন এক বিভ্রম তৈরি করে, যাতে ব্যাটাররা বলের প্রকৃত দিক বুঝতে পারেন না। ডানহাতি ব্যাটারদের কাছে ভিতরে ঢুকছে বলে মনে হওয়া বল অনেক সময় পিচে পড়ে সোজা বেরিয়ে যায়। এই বিভ্রান্তির ফাঁদেই টম ব্লান্ডেল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।ড্যারিল মিচেলের উইকেটের পিছনে ছিল বুমরাহর কৌশলী পরিকল্পনা। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বোলারের লেংথ নষ্ট করার চেষ্টা করছিলেন মিচেল। তাঁর এই পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর পরিবর্তন করেন বুমরাহ। যশস্বী জয়সওয়ালকে শর্ট-লেগে এনে মিচেলকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করেন। এরপর কব্জির সূক্ষ্ম মোচড়ে ভিতরের দিকে ঢোকা বল ছুড়ে দেন। বল ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট-লেগে থাকা জয়সওয়ালের কাছে পৌঁছতেই দুরন্ত ক্যাচে তা তালুবন্দি করেন তিনি।দিনের শেষ ভাগে পিচের গতি কমে আসে। ঘাস শুকিয়ে যাওয়ায় সিম মুভমেন্টও অনেকটাই কমে যায়। শেষ পাঁচ ওভারে রান দিলেও বুমরাহর চাপ কমেনি। সেট হয়ে যাওয়া হেনরি নিকোলসকে আচমকা ইয়র্কারে চমকে দেন তিনি। নতুন বলেও ইনসুইং ইয়র্কারের মাধ্যমে ব্যাটারদের সমস্যায় ফেলেন।বৃহস্পতিবার ১৭ ওভার বল করে পাঁচটি মেডেন-সহ মাত্র ৫২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে ভারতের অন্য চার বোলার মিলিতভাবে পেয়েছেন মাত্র দুটি উইকেট, সেখানে একাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই তারকা পেসার।বুমরাহর সাফল্যের রহস্য শুধুমাত্র গতি কিংবা সুইংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর বোলিংয়ের আসল শক্তি লুকিয়ে রয়েছে ব্যাটারের মানসিকতা পড়তে পারা, একই অ্যাকশন থেকে বিভিন্ন ধরনের বল বের করে আনা এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগে। ফলে ব্যাটাররা প্রতিটি বল খেলার আগে দ্বিধায় পড়ে যাচ্ছেনএই অনিশ্চয়তাই বুমরাহর সবচেয়ে বড় সাফল্য।ইয়ান স্মিথের মন্তব্য তাই নিছক প্রশংসা নয়, বুমরাহর বোলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবের যথার্থ ব্যাখ্যা। ব্যাটাররা যখন বোলারের বলের চেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েই বেশি সন্দিহান হয়ে পড়েন, তখন সেই বোলার যে কতটা ভয়ংকর হয়ে উঠেছেন, তা সহজেই বোঝা যায়।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

বাবার নামের চাপ সামলে বাজিমাত! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান, ছেলের কীর্তিতে গর্বিত শেহওয়াগ

বাবার পরিচয় কখনও আশীর্বাদ, আবার কখনও বাড়তি চাপের কারণ। বিশেষ করে সেই বাবা যদি হন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগ, তা হলে প্রত্যাশা যে অনেকটাই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। মাঠে নামলেই বাবার সঙ্গে তুলনা, পাশাপাশি সমালোচনাও শুনতে হয়। সেই চাপ সামলে নিজের প্রতিভার পরিচয় দিলেন আর্যবীর শেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করে বুঝিয়ে দিলেন, বাবার পরিচয়ের বাইরে নিজের নামেও পরিচিতি তৈরি করতে পারেন তিনি।এ বারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের অন্যতম বড় ভূমিকা ছিল আর্যবীরের। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে মোট ৩৬১ রান করেছেন তিনি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারীও আর্যবীর। শুধু তাই নয়, সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন শেহওয়াগ-পুত্র। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালেও অর্ধশতরান করেন তিনি। ছেলের এমন সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি বাবা বীরেন্দ্র শেহওয়াগ।সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, আর্যবীর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে তার ব্যাটিং তাঁকে খুশি করেছে। শুধু রান করাই নয়, বড় রানও করেছে ছেলে। এই সাফল্যের জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।ছেলেকে বরাবরই বড় ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন শেহওয়াগ। তাঁর মতে, ক্রিকেটে নিজের সম্মান তৈরি করতে হলে বড় রান করতে হবে। আর্যবীর এশিয়া কাপে সেই কাজটাই করে দেখিয়েছে। শেহওয়াগের কথায়, তিনি সব সময় ছেলেকে বুঝিয়েছেন, বড় রান করতে পারলেই ক্রিকেটে সম্মান পাওয়া যায়। এই প্রতিযোগিতায় আর্যবীর সেই পরামর্শ মেনে চলেছে।বাবার পরিচয়ের কারণে যে আর্যবীরকে বাড়তি সমালোচনার মুখে পড়তে হয়েছে, তা স্বীকার করেছেন শেহওয়াগ। তবে এশিয়া কাপে ছেলের পারফরম্যান্সের পর তার প্রতিভা নিয়ে আর প্রশ্ন থাকার কথা নয় বলেই মনে করেন তিনি। ভবিষ্যতেও বাবার সঙ্গে তুলনা এবং সমালোচনা চলতে পারে। কিন্তু নিজের ব্যাটিং দিয়েই সেই সব প্রশ্নের জবাব দিতে হবে আর্যবীরকে।শেহওয়াগের কথায়, কোনও ক্রিকেটারকে মাঠে খেলতে না দেখা পর্যন্ত তাঁর প্রতিভা সম্পর্কে বোঝা যায় না। শুধু নাম বা পদবি দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। আর্যবীরকেও শেহওয়াগ-পুত্র হওয়ার কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আগামী দিনেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখন সবাই বুঝতে পেরেছেন, আর্যবীরের নিজের প্রতিভা রয়েছে এবং তিনি বড় রান করতে পারেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় ওপেনার। তাঁর বিশ্বাস, আগামী দিনে দেশের ক্রিকেটপ্রেমীদের ভালবাসা অর্জন করবে আর্যবীর।এশিয়া কাপের সাফল্য আপাতত অতীত। সামনে অপেক্ষা করছে ঘরোয়া ক্রিকেটের নতুন চ্যালেঞ্জ। বয়সভিত্তিক ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করার পর এ বার ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য আর্যবীরের। বাবার পরিচয়ের বাইরে নিজের ক্রিকেটীয় পরিচিতি আরও মজবুত করতে পারবেন কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলার লড়াই! প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও টাটকা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেই হার অন্যতম বড় ধাক্কা। দুবছর পর আবার টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এ বার শুভমন গিলের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে এই সিরিজে ২-০ ব্যবধানে জিততেই হবে ভারতকে। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মাঠে নামছে ভারতীয় দল।নিউজিল্যান্ডের মাটিতে ভারতের সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। শেষ বার ২০০৯ সালে সে দেশে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গৌতম গম্ভীর। বর্তমানে তিনিই ভারতীয় দলের কোচ। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হারের সময়ও কোচের দায়িত্বে ছিলেন গম্ভীর। এ বার বিদেশের মাটিতে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠাই তাঁর দলের কাছে বড় পরীক্ষা।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্কও বেশ কঠিন। ভারতের সামনে এখনও সাতটি টেস্ট রয়েছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে তার মধ্যে অন্তত ছটিতে জিততে হবে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের গুরুত্ব অনেকটাই বেশি।এই সিরিজে দলে ফিরছেন জশপ্রীত বুমরাহ। তাঁর প্রত্যাবর্তনে ভারতীয় বোলিং শক্তি বাড়বে। সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, চার পেসার নিয়ে খেলতে পারে ভারত। তাঁর কথায়, দলের সব পেসারই ভালো ছন্দে রয়েছেন। ওয়ানডে সিরিজেও তাঁরা ভালো বল করেছেন। তবে প্রথম টেস্টে শেষ পর্যন্ত কাদের নিয়ে দল সাজানো হবে, তা এখনও ঠিক হয়নি।প্রথম টেস্টে চার পেসার হিসেবে বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হতে পারে। আবার তাঁদের মধ্যে কারও পরিবর্তে গুর্নুর ব্রারকেও সুযোগ দেওয়া হতে পারে। ওয়ানডে সিরিজে গুর্নুর ও অংশুল ভালো পারফরম্যান্স করেছেন। শেষ ম্যাচে সুযোগ পেয়ে নজর কেড়েছেন সিরাজও।ব্যাটিং বিভাগ নিয়েও ভাবনাচিন্তা করছে ভারতীয় দল। গিল জানিয়েছেন, তাঁদের হাতে সাত জন ব্যাটার রয়েছেন। আট ও ননম্বরে অংশুল এবং আকাশ দীপকে খেলানোর কথা ভাবা হচ্ছে। দুজনেই ব্যাট হাতে কিছুটা অবদান রাখতে পারেন। নীতীশ কুমার রেড্ডিও ব্যাট করতে পারেন। পিচের চরিত্র বুঝে দল সাজাতে হবে বলেও জানিয়েছেন অধিনায়ক।গিলের মতে, পুরনো বল কী রকম আচরণ করবে, সেটাও মাথায় রাখতে হবে। তাঁর ধারণা, তৃতীয় দিন থেকে পিচ ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠতে পারে। তাই এমন বোলার প্রয়োজন, যিনি পিচে বল ফেলে বাড়তি বাউন্স আদায় করতে পারবেন।ঋষভ পন্থের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তা থাকলেও তাঁকে খেলানোর বিষয়ে আশাবাদী গিল। সব মিলিয়ে প্রথম টেস্টের আগে ভারতের দল নির্বাচন নিয়ে কৌতূহল বাড়ছে। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এ বার কি জয়ের পথে ফিরতে পারবে গিলের দল? সেই উত্তর মিলবে মাঠেই।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

অবশেষে কি কেকেআরের প্রথম একাদশে বাঙালি? নিলামের আগে দুই বঙ্গ ক্রিকেটারকে নিয়ে জোর জল্পনা!

কেকেআরকে বলা হয় বাংলার দল। কিন্তু সেই দলে বাঙালি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। মাঝেমধ্যে বাংলাদেশের শাকিব আল হাসান বা মাশরাফি মোর্তাজাকে নাইটদের জার্সিতে দেখা গেলেও ভারতীয় বাঙালি ক্রিকেটাররা প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি। তবে আগামী আইপিএলে ছবিটা বদলাতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। নিলামের আগে দুই বাঙালি ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁদের মধ্যে রয়েছেন নীতীশ রানা এবং অভিষেক পোড়েল। শেষ পর্যন্ত কি শাহরুখ খানের দলের জার্সিতে দেখা যাবে কোনও বঙ্গসন্তানকে?মঙ্গলবার আইপিএলের দলগুলির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় একাধিক পরিচিত মুখকে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের মধ্যে রয়েছেন অনুকূল রায়, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মণীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী।অন্য দিকে, বেশ কয়েক জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে মিনি নিলামে নতুন করে দল সাজানোর সুযোগ থাকছে নাইটদের হাতে। ৪১ কোটি ৬৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা। ক্রিকেটমহলের ধারণা, দলের টপ অর্ডার শক্তিশালী করতে একজন ভাল ভারতীয় ব্যাটার বা ওপেনার খুঁজবে কেকেআর।সেই জায়গায় উঠে আসছে নীতীশ রানার নাম। এর আগে কেকেআরের অধিনায়কত্বও করেছেন তিনি। নাইটদের হয়ে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। পরে কলকাতা ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন নীতীশ। কিন্তু এবার তাঁকেও ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে নিলামে তাঁকে ফের দলে নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের সামনে।আলোচনায় রয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলও। গত মেগা নিলামের আগে চার কোটি টাকায় তাঁকে দলে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু আসন্ন মরশুমের আগে তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে। ফলে নিলামে অভিষেককে কেনার সুযোগ পাবে অন্য দলগুলি। কেকেআর তাঁকে নিয়ে আগ্রহ দেখায় কি না, এখন সেটাই দেখার।অভিষেককে ঘিরে গত কয়েক মাসে বিতর্কও তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে এবং সেই মামলায় এক মাসেরও বেশি সময় জেলে থাকতে হয়েছিল তাঁকে। পরে জামিন পেয়ে রঞ্জি ট্রফির মরশুমে বাংলার দলে যোগ দেন তিনি। মাঠে ফিরে প্রথম ম্যাচেই শতরান করেন। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফর্মে রয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলার বিষয়টিও আলোচনায় রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি তাঁকে ছেড়ে দেওয়ার পর নিলামে কোন দল তাঁর জন্য আগ্রহ দেখায়, তা গুরুত্বপূর্ণ হতে পারে।এখন প্রশ্ন, নীতীশ রানা নাকি অভিষেক পোড়েল কাকে দলে নেওয়ার দিকে ঝুঁকবে কেকেআর? নাকি অন্য কোনও ভারতীয় ব্যাটারকে নিয়ে পরিকল্পনা করবে নাইট শিবির? নিলামের পরেই মিলবে তার উত্তর। তবে বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর এখন একটাই আগামী মরশুমে বেগুনি জার্সিতে কি কোনও বাঙালি ক্রিকেটারকে দেখা যাবে?

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

পিছিয়ে পড়েও বাজিমাত! পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ফুটবলের মহারণে ফের পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফের খেতাব নিজেদের দখলে রাখল ব্লু টাইগার্স। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাকিস্তান। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্ডেজকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। ফলে বাকি সময় দশ জনে খেলতে বাধ্য হয় পাকিস্তান।এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখার ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। খেলার শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে ৮৮ মিনিটে সন্দীপ নন্দীর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। ২-১ গোলে এগিয়ে যায় ভারত।শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে দশমবারের মতো শিরোপা জিতল ভারত। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা

রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ের ‘মহেন্দ্রক্ষণ’! আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ইনিংসে ক্যাপ্টেন কুল

শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন কুল।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন থালা।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ব্যাটিং বিপর্যয়ের ক্ষত ঢাকল বোলারদের দাপট, নিউজিল্যান্ডের মাটিতে আট বছর পর ওয়ানডে সিরিজ জয় ভারতের

মাত্র ২০৯ রান করেও কিউয়িদের ২২ রানে হারাল টিম ইন্ডিয়া, অর্শদীপ-অক্ষরদের দাপটে সিরিজ ৩-১; রোহিত-কোহলির ফর্ম নিয়ে বিশ্বকাপের আগে বাড়ল উদ্বেগনিজস্ব সংবাদদাতা: ব্যাট হাতে ব্যর্থতা, আর বল হাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনদুই বিপরীত ছবির মিশেলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। মাত্র ২০৯ রানের পুঁজি নিয়েও কিউয়িদের ১৮৭ রানে অলআউট করে ২২ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। রবিবার বে ওভালে এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের দখলে রাখল গৌতম গম্ভীরের দল। দীর্ঘ আট বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। তবে সিরিজ জয়ের আনন্দের মধ্যেও ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা এবং দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ধারাবাহিক ব্যর্থতা নতুন করে চিন্তায় ফেলেছে ক্রিকেট মহলকে।কয়েক দিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। ২৪৪ রানের সেই লজ্জাজনক হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ছিল গম্ভীর বাহিনীর কাছে সম্মানের লড়াই। সিরিজ জয়ের সুযোগ থাকলেও দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল যথেষ্ট। শেষ ম্যাচে জয় এল ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের চেনা সমস্যাগুলি যে এখনও কাটেনি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত বোলারদের অসাধারণ পারফরম্যান্সই ভারতকে রক্ষা করল।প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। রোহিত শর্মা মাত্র ৭ এবং বিরাট কোহলি ৫ রান করে ফিরে যান। রুতুরাজ গায়কোয়াড়ও ১৮ রানের বেশি এগোতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকেও এল মাত্র ২২ রান। ফলে অল্প সময়ের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দলের স্কোর যখন ৩৪, তখনই তিন গুরুত্বপূর্ণ ব্যাটার সাজঘরে। আগের ম্যাচের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পরেও যে পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি, তা তখনই পরিষ্কার হয়ে যায়।A series victory to savour 🥳 #TeamIndia clinch a thriller at the Bay Oval to take the #NZvIND ODI series 3️⃣-1️⃣ 👏 Scorecard ▶️ https://t.co/wqxhoXb2WC https://t.co/aAwPMyBykt BCCI (@BCCI) November 15, 2026এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন ঈশান কিষান ও অক্ষর প্যাটেল। দুজনের ৪৬ রানের ইনিংস ভারতীয় শিবিরকে কিছুটা স্বস্তি দেয়। ঈশানের ব্যাটে যেমন আক্রমণাত্মক মেজাজের ছাপ ছিল, তেমনই অক্ষর পরিস্থিতির দাবি বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেন। ঈশান তিনটি চার ও দুটি ছক্কা মারেন। অক্ষরের ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়। তাঁদের লড়াইয়ে ভারতীয় ইনিংস কিছুটা স্থিতি পেলেও বড় রানের ভিত তৈরি হয়নি। নমন ধীরের ২২ রান এবং শেষ দিকে মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংয়ের কার্যকর ১৪ রানের ইনিংস ভারতকে দুইশোর গণ্ডি পার করায়।শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ২০৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৭ রানে তিনটি এবং জেকব ডাফি ৫০ রানে তিনটি উইকেট নেন। ভারতীয় ব্যাটারদের উপর শুরু থেকেই চাপ বজায় রাখতে সফল হয় কিউয়ি বোলিং বিভাগ।২১০ রানের তুলনায় সহজ লক্ষ্য হলেও পাল্টা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে সমস্যায় পড়ে নিউজিল্যান্ড। উইল ইয়ং ২২ এবং টিম সেইফার্ট ১৪ রান করে ফিরে যান। মজার বিষয়, ভারতের প্রথম উইকেট যেমন ৫.৩ ওভারে পড়েছিল, নিউজিল্যান্ডও ঠিক একই ওভারে প্রথম উইকেট হারায়। সিরাজের বলে সেইফার্টের বিদায়ের পর থেকেই কিউয়ি ইনিংসে নিয়মিত ব্যবধানে আঘাত হানতে থাকেন ভারতীয় বোলাররা।সিরাজ ও অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বচ্ছন্দে রান তুলতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিক কেলি ২৪ এবং ডিন ফক্সক্রফট ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অধিনায়ক স্যান্টনারের ব্যাট থেকেও আসে ২৪ রান। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে উইকেট ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও জুটি গড়ে উঠল না। ভারতীয় বোলাররা একদিকে যেমন রান আটকে রাখেন, অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন।শেষ দিকে ব্লেয়ার টিকনার ও জেকব ডাফি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাঁদের প্রতিরোধও দীর্ঘস্থায়ী হয়নি। অক্ষর প্যাটেল গুরুত্বপূর্ণ সময়ে ডাফি ও টিকনারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয়ের শেষ আশাটুকুও শেষ করে দেন। ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। ফলে ২২ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ভারত।বল হাতে এদিন ভারতের সবচেয়ে উজ্জ্বল মুখ অর্শদীপ সিং। ৩০ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিনি। অক্ষর প্যাটেল ২৮ রানে দুটি উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মহম্মদ সিরাজও দুটি উইকেট পান। আকিব নবি, যশ ঠাকুর ও নমন ধীর একটি করে উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে চার ম্যাচে মোট ৯টি উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গুর্নুর ব্রার।সিরিজ জয়েও স্বস্তি নেই, প্রশ্নের মুখে রো-কোভারতের সিরিজ জয় নিশ্চিত হলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং ফর্ম। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে এই সিরিজের পর দুই অভিজ্ঞ ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হওয়া স্বাভাবিক।চার ম্যাচে বিরাট কোহলির সংগ্রহ মাত্র ৮৬ রান। অন্যদিকে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। অভিজ্ঞতার নিরিখে ভারতীয় দলের অন্যতম ভরসা এই দুই ক্রিকেটারের এমন পারফরম্যান্স যে উদ্বেগের কারণ, তা বলার অপেক্ষা রাখে না।বিশেষ করে রোহিতের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নজর কেড়েছে। এই সিরিজে একাধিকবার তাঁকে সুইংয়ের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে। বড় ইনিংস তো দূরের কথা, কোনও ম্যাচেই দীর্ঘক্ষণ ক্রিজে থেকে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে এই দুর্বলতা কাটিয়ে ওঠা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর বয়সের বিষয়টিও আলোচনায় রয়েছে। বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪০ পেরিয়ে যাবে। অন্যদিকে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ও ফর্মে থাকা ওপেনার সুযোগের অপেক্ষায়। ফলে রোহিতের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।বিরাটের ক্ষেত্রেও ছবিটা খুব একটা স্বস্তিদায়ক নয়। তাঁর মতো অভিজ্ঞ ও বড় ম্যাচের খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই সিরিজে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আগে দুই তারকার ফর্মে ফেরা ভারতীয় দলের কাছে অত্যন্ত জরুরি।Special moments 🏆 BCCI Vice-President Mr Rajeev Shukla @ShuklaRajiv presents the #NZvIND ODI Series winners trophy to #TeamIndia Captain Shreyas Iyer @ShreyasIyer15 🙌 https://t.co/SE9eT6yJbs BCCI (@BCCI) November 15, 2026আট বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে ভারতের ইতিহাসে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০০৮-০৯ মরশুমে প্রথমবার কিউয়িদের দেশে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। সেবার সিরিজের ফল ছিল ৩-১। এরপর ২০১৮-১৯ মরশুমে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। এবার ৩-১ ব্যবধানে জয় সেই সাফল্যের ধারাকে আরও একবার ফিরিয়ে আনল।টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও নিজেদের নামে করল ভারত। তবে এই জয় যে নিখুঁত দলের পারফরম্যান্সের পরিচয় নয়, তা স্পষ্ট। ব্যাটিং বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চের কথা মাথায় রেখে। বোলাররা কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোর ক্ষমতা দেখিয়েছেন, এবার ব্যাটারদেরও সেই দায়িত্ব নিতে হবে। সামনে টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সাদা বলের ক্রিকেটে সাফল্যের পর এবার লাল বলের লড়াইয়ে ভারত কতটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

নভেম্বর ১৫, ২০২৬
খেলার দুনিয়া

জীবনের নতুন ইনিংস শুরু অর্শদীপের! নিউজিল্যান্ডে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, কবে বসছে বিয়ের আসর?

ক্রিকেট মাঠে একের পর এক সাফল্য। এ বার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপ সিং। দীর্ঘদিনের প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগদান সারলেন তিনি। নিউজিল্যান্ডে ১১ নভেম্বর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন দুজনে। সমাজমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আনেন সামরিন নিজেই। সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানান, অর্শদীপের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা পেসার। সেই মুহূর্তে দুজনের মুখেই ছিল আনন্দের হাসি।ছবিগুলির সঙ্গে আবেগঘন বার্তাও লিখেছেন সামরিন। তাঁর কথায়, জীবনে অনেক কিছু পাওয়ার মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হল একে অপরকে পাওয়া। একসঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন নিয়েই নতুন পথ চলা শুরু করতে চান তাঁরা। ১১ নভেম্বরের এই বিশেষ দিনটি তাঁদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।বর্তমানে অর্শদীপ ও সামরিন দুজনেই রয়েছেন নিউজিল্যান্ডে। ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলছেন অর্শদীপ। সেই সফরেই তাঁর সঙ্গে রয়েছেন সামরিন। আগামী ১৩ নভেম্বর সিরিজের চতুর্থ এক দিনের ম্যাচে মাঠে নামার কথা ভারতীয় দলের। পঞ্চম ম্যাচেও তাঁকে খেলতে দেখা যেতে পারে। ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেই জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অর্শদীপ।অন্য দিকে, আইপিএল নিয়েও সম্প্রতি বড় খবরের শিরোনামে এসেছেন এই বাঁহাতি পেসার। ২০২৭ সালের আইপিএলের আগে বড় দলবদলের ঘটনায় পঞ্জাব কিংস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন অর্শদীপ। অন্য দিকে, মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে। এই দলবদল ঘিরে ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ বার জসপ্রীত বুমরার সঙ্গে নতুন জুটি বাঁধতে পারেন অর্শদীপ। ভারতের দুই তারকা পেসার একসঙ্গে খেললে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই আবার নিজেদের পুরনো সাফল্য ফিরিয়ে আনতে চাইবে। সেই লক্ষ্য পূরণে অর্শদীপের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।২০২০ সালে শেষ বার আইপিএল জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তার পর থেকে একাধিক মরসুমে নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি তারা। ২০২৬ সালের আইপিএলে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল দলটি। ফলে আগামী মরসুমে ঘুরে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে ভাল ছন্দে রয়েছেন অর্শদীপ। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচে বল হাতে নজর কেড়েছেন তিনি। এ বার চতুর্থ এক দিনের ম্যাচে তাঁর পারফরম্যান্সের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।তবে আপাতত ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়েই চর্চায় অর্শদীপ। সামরিনের সঙ্গে তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। এ বার সবার মনে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসবেন ভারতীয় দলের এই তারকা পেসার?

নভেম্বর ১২, ২০২৬
খেলার দুনিয়া

দূষণের জেরে লাহোরে খেলা বন্ধ! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের ভেন্যু বদলাল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

লাহোরের বাতাসে বিষ! ধোঁয়া ও ভয়াবহ বায়ুদূষণের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের ভেন্যু বদল করতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরে হওয়ার কথা থাকলেও ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্টটি আর সেখানে হবে না। ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিণ্ডিতে। উল্লেখযোগ্য বিষয়, এই মাঠেই ইতিমধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট চলছে।মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ভেন্যু বদলের কথা জানানো হয়েছে। সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল লাহোরে। কিন্তু শহরের ভয়াবহ বায়ুদূষণের কারণে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। ম্যাচের দিনক্ষণ অবশ্য একই থাকছে।শীতের শুরুতে সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উপমহাদেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ে। তবে এ বার পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ। সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল লাহোর।শুধু ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবেই নয়, ম্যাচের সরাসরি সম্প্রচার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। ঘন ধোঁয়া ও দূষণের কারণে মাঠের দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা ছিল। সব দিক বিবেচনা করেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।তবে পাকিস্তানের ক্রিকেটে দূষণের কারণে মাঠ বদলের ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালের নভেম্বরেও পাকিস্তান ও জিম্বাবোয়ের এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ লাহোর থেকে সরিয়ে রাওয়ালপিণ্ডিতে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টও দূষণের কারণে মুলতান থেকে করাচিতে সরানো হয়েছিল।এ দিকে ৯ নভেম্বর থেকে রাওয়ালপিণ্ডিতে চলছে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪৩৪ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর দলে বেশ কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একাধিক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। আর সুযোগ পেয়েই নজর কেড়েছেন তাঁরা।অভিষেক হওয়া তায়াব আরিফ, মহম্মদ তাহা এবং আরাফাত মিনহা তিন জনেই অর্ধশতরান করেছেন। পুরুষদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন জন অভিষেক হওয়া ব্যাটারের অর্ধশতরান করার ঘটনা ঘটল ৩৪ বছর পর। এর আগে ১৯৯২ সালে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা এই নজির গড়েছিলেন।অর্থাৎ, এক দিকে নতুন ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বস্তিতে পাকিস্তান। অন্য দিকে লাহোরের ভয়াবহ দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট আয়োজনের দায়িত্বও রাওয়ালপিণ্ডির উপরেই পড়ল।

নভেম্বর ১১, ২০২৬
খেলার দুনিয়া

লর্ডসের লং রুমে উসমান খোয়াজাকে বর্ণবিদ্বেষী আক্রমণ! কানের কাছে গালাগালি, ছোড়া হল থুতুও

ক্রিকেটের ঐতিহ্যশালী লর্ডসের লং রুমে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজা! শুধু বর্ণবিদ্বেষী মন্তব্য নয়, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মুখে থুতু ছেটানোরও অভিযোগ উঠেছে। আর এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক প্রভাবশালী সদস্য! নিজের আত্মজীবনী সবর-এ এমনই বিস্ফোরক দাবি করেছেন খোয়াজা। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্ট চলাকালীন এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।খোয়াজার দাবি, ২০২৩ সালের অ্যাশেজে লর্ডস টেস্টের পঞ্চম দিনে এই ঘটনা ঘটে। সেই সময় ইংল্যান্ডের দর্শকেরা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশে লাগাতার কটূক্তি করছিলেন। লাঞ্চের বিরতিতে লর্ডসের বিখ্যাত লং রুম দিয়ে সাজঘরে ফিরছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। তখনই কয়েক জন এমসিসি সদস্যের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়।বিশ্ব ক্রিকেটে এমসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। ক্রিকেটের নিয়ম তৈরির ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা রয়েছে। সেই সংস্থারই এক সদস্যের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ তুলেছেন খোয়াজা।আত্মজীবনীতে তিনি লিখেছেন, এমসিসি-র কয়েক জন সদস্য তাঁদের উদ্দেশে বার বার কটূক্তি করছিলেন। তাঁদের মধ্যে এক জন সমস্ত সীমা ছাড়িয়ে যান। খোয়াজার কানের কাছে এসে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন তিনি।সেই ঘটনার কথা মনে করে খোয়াজা লিখেছেন, সবাই যেন শিকারি কুকুরের মতো তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশে একের পর এক কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। তাঁর প্রশ্ন ছিল, এটাই কি লর্ডসের ঐতিহ্যশালী লং রুম, নাকি কোনও কুখ্যাত রাস্তা?খোয়াজা আরও জানিয়েছেন, এক ব্যক্তি তাঁর কানের কাছে এসে চিৎকার করতে থাকেন। তিনি প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, এত সাহস হয় কী করে? এর পর সেখান থেকে হাঁটতে শুরু করেন তিনি। কিন্তু তখনই আর এক ব্যক্তির মুখে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে পান।খোয়াজা লিখেছেন, ওই ব্যক্তিকে তিনি চিনতেন না। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের ডেকে তাঁকে লং রুম থেকে বের করে দেওয়ার দাবি জানান। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তখনও তাঁকে লক্ষ্য করে থুতু ছুড়ছিলেন এবং চিৎকার করছিলেন।ক্রিকেটের অন্যতম ঐতিহ্যশালী মাঠ লর্ডসের ভিতরে এমন ঘটনা ঘটার অভিযোগ সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিজের আত্মজীবনীতে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করে ক্রিকেটের অন্দরে বর্ণবিদ্বেষের সমস্যা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই তারকা।

নভেম্বর ১১, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • ...
  • 75
  • 76
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal