শীতেও ত্বক থাকবে নরম, মেনে চলুন এই ৪ নিয়ম
শীতকাল মানেই ত্বকের নানা সমস্যা। আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। কারও ক্ষেত্রে দেখা দেয় চামড়া ওঠার সমস্যা, আবার কারও ত্বকে টান ধরার পাশাপাশি চুলকানিও হতে পারে। ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম জলে স্নান করার অভ্যাসও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। তবে শীতেও ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল রাখতে প্রতিদিনের পরিচর্যায় আনতে হবে কয়েকটি বদল। রইল তেমনই পাঁচটি সহজ নিয়ম।১. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার অত্যন্ত জরুরি। স্নানের পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকে। শুষ্ক ত্বকের জন্য ক্রিম বা অয়েল-বেসড ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।২. অতিরিক্ত গরম জলে স্নান নয়: শীতের সকালে গরম জলে স্নান আরামদায়ক হলেও অতিরিক্ত গরম জল ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই হালকা উষ্ণ জলে স্নান করুন। স্নানের সময়ও খুব বেশি দীর্ঘ করবেন না।৩. পর্যাপ্ত জল পান করুন: শীতকালে তেষ্টা কম পেলেও শরীরের জলের প্রয়োজন কমে না। তাই নিয়মিত জল পান করুন। শরীর আর্দ্র থাকলে ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতেও সুবিধা হয়।৪. সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না: শীতের রোদ মিঠে হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে।

