মেষ/ ARIES: আজ নির্যাতনের শিকার হতে পারেন আপনি।বৃষ/ TAURUS: কোনও ব্যধি থেকে মুক্তি পেতে পারেন আজ। মিথুন/ GEMINI : মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন।কর্কট/ CANCER : আজ আপনার যশ লাভ হতে পারে। সিংহ/ LEO: আজ মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন।কন্যা/ VIRGO: আজ একটু বেশিই বন্ধুপ্রীতি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: শক্তির অপচয় হবে আজ।বৃশ্চিক/ Scorpio: নতুন কোনও ক্ষেত্রে নতুনভাবে প্রচেষ্টা শুরু করতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: আজ আপনার মনে শিল্পকলার প্রতি অনুরাগ জন্মাতে পারে। মকর/ CAPRICORN: সামনেই কোনও বিপদ আসতে পারে আপনার। কুম্ভ/ AQUARIUS: আত্মীয়দের মধ্যে বিবাদ বাঁধতে পারে।মীন/ PISCES : কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন আজ।
রাজ্যে ১১২টি পুরসভার নির্বাচন বাকি রয়েছে। এরমধ্যে ৬টি কর্পোরেশনও আছে। পুরপ্রশাসক নিয়োগ করে পুরসভাগুলো পরিচালনা করা হচ্ছে। কবে পুরভোট হতে পারে বৃহস্পতিবার নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১৮-তেই বেশ কয়েকটি পুরসভার নির্বাচিত বোর্ডের পরিচালনের মেয়াদ ফুরিয়ে যায়। তারপর ধীরে ধীরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১২টিতে। তার মধ্যা কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি কর্পোরেশনের নির্বাচন বাকি রয়েছে। এবার রাজ্য অপেক্ষা করছে বিধানসভার ৭টি আসনে কবে উপনির্বাচন হবে। এর মধ্যে যে কোনও একটি আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরও পড়ুনঃ মন্ত্রিসভায় অনুমোদন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ডরাজ্যে পুরসভা নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইলেকশন কমিশন আগে উপনির্বাচনের কথা বলুক, আমাদের সময়মতো পুর নির্বাচন করব। আমরা অপক্ষো করছি। আমরা তৈরি। আমাদের নির্বাচন করতে কোনও ভয় নেই। আমাদের দেখতে হবে ৭ টি আসনে কবে উপনির্বাচন হয়। বাদ বাকিগুলো করে নেব।আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলার শুনানি শেষ, রায়দান স্থগিতলোকসভা ভোটের পর থেকেই রাজ্যে পুরসভাগুলোর মেয়াদ শেষ হতে থাকে। নানা কারণে নির্বাচন পিছোতে থাকে। শেষমেশ কোভিড পরিস্থিতি এসে পড়ে এরাজ্যেও। এরইমধ্যে ৮ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার দেখার বিষয় কবে উপনির্বাচন ঘোষণা করে। রাজ্য চাইছে যত দ্রুত সম্ভব উপনির্বাচন যেন হয়। সেক্ষেত্রে তারপরই পুরনির্বাচনও সম্পন্ন করে ফেলতে চায় রাজ্য।
কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সরকার ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। আগামী ৩০ জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুনঃ সিএবি-র উদ্যোগে ক্রিকেটারদের ৫ দিন ব্যাপী টিকাকরণ অভিযাননির্বাচনের আগে ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল (TMC)। সেখানে বলা হয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা। এই প্রকল্পে পড়াশোনার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই প্রকল্প। তিনি জানিয়েছেন, দশম শ্রেণি থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। আরও পড়ুনঃ রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাএদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পড়ুয়াদের ঋণ দেওয়ার যে প্রকল্পের কথা জানানো হয়েছিল, তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আজকের দিনটি পড়ুয়াদের। রাজ্যে দশম শ্রেণিতে প্রতিবছর কম-বেশি ১০ লক্ষ পড়ুয়া থাকে, দ্বাদশ শ্রেণিতে থাকে সাড়ে ৯ লক্ষ। দশম থেকে স্নাতক, স্নাতকোত্তর-সহ যাবতীয় পড়াশোনার জন্য রাজ্যের তরফে এবার পড়ুয়াদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। যা ক্রেডিট হবে তা ফেরত দেওয়ার জন্য চাকরি পাওয়ার পর ১৫ বছর সময় পাবেন পড়ুয়ারা।
মেষ/ ARIES: আজকের দিনে সাফল্যের মুখ দেখতে পারেন বিজ্ঞানীরা।বৃষ/ TAURUS: জেদের বশে আজ ক্ষতি হয়ে যেতে পারে। মিথুন/ GEMINI : সমাজসেবা করতে গিয়ে ব্যয় হতে পারে।কর্কট/ CANCER : বাড়িতে চোরের উপদ্রব হতে পারে। সিংহ/ LEO: আজকে আপনার নাম-যশ বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: আজ আপনার দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: সহকর্মীদের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ আপনার জীবনে অনর্থ হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: দাঁতের রোগে কষ্ট পেতে পারেন।মকর/ CAPRICORN: মনে কোনও কারণে অনুতাপ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজকের দিনে আপনার সুখসম্ভোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে আজ আঘাত পেতে পারেন।
মেষ/ ARIES: মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন আজ।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : আপনি যেমন চান ঠিক তেমনই বদলি হতে পারে আপনার। কর্কট/ CANCER : আজ কোনও পুরস্কার পেতে পারেন। সিংহ/ LEO: আজ কোনও কারণে অর্থব্যয় হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনি ভোগবিলাসে মাততে পারেন। তুলা/ LIBRA: আজ আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। বৃশ্চিক/ Scorpio: ঝগড়ায় ক্ষতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ বিশ্বাসঘাতকতার সামনা করতে হতে পারে আপনাকে। মকর/ CAPRICORN: আজ আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ আপনার পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। মীন/ PISCES : মনে নিরাশার সৃষ্টি হতে পারে।
মেষ/ ARIES: আজকে আপনার আয়বৃদ্ধি পেতে পারে।বৃষ/ TAURUS: পারিবারিক অশান্তির মধ্যে পড়তে হতে পারে। মিথুন/ GEMINI : মন আজ প্রফুল্লতায় ভরে যাবে।কর্কট/ CANCER : কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।সিংহ/ LEO: বাতের বেদনায় ভুগতে হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: মনে নতুন করে আশার সঞ্চার হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও কাজের ক্ষেত্রেই আজ অনীহা দেখা দিতে পারে।ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক মতবিরোধ হতে পারে আজ।মকর/ CAPRICORN: কোনও কারণে মনে বিরক্তিভাব দেখা দিতে পারে। কুম্ভ/ AQUARIUS: মানসিক অবসাদ আজ আপনাকে ছেয়ে ফেলতে পারে।মীন/ PISCES : হঠাৎ করে কোনও কিছু পেয়ে যেতে পারেন।
মেষ/ ARIES: আজ মনে প্রণয়াসক্তি হতে পারে। বৃষ/ TAURUS: কোনও কারণে আজ প্রশংসা পেতে পারেন। মিথুন/ GEMINI : যানবাহনে চড়লে আজ বিপদ হতে পারে।কর্কট/ CANCER : কোনও কিছুতে আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে আপনার।সিংহ/ LEO: দীর্ঘদিন কোনও সমস্যা থাকলে তা আজ সমাধান হতে পারে।কন্যা/ VIRGO: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন।তুলা/ LIBRA: কোনও কিছুর প্রাপ্তিযোগে বাধার সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: অনেক দিনের কোনও আশাপূরণ হতে পারে।ধনু/ SAGITTARIUS: চিকিৎসার ফলে অনেক খরচ হতে পারে।মকর/ CAPRICORN: কোনও কারণে আজ স্বার্থত্যাগ করতে হতে পারে আপনার।কুম্ভ/ AQUARIUS: আজ আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES : শুভ যোগাযোগ হতে পারে।
মেষ/ ARIES: আজ কোনও কিছু ক্ষতিকারক ঘটনা ঘটতে পারে।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ মন প্রফুল্ল থাকবে।মিথুন/ GEMINI : মনে অনুতাপ সৃষ্টি হতে পারে।কর্কট/ CANCER : নৈতিক অবনতি হতে পারে আজ।সিংহ/ LEO: আজ স্ত্রীর শরীর খারাপ হতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে মনে অসৎ চিন্তা আসতে পারে।তুলা/ LIBRA: আজ আপনা সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/ Scorpio: বোনের প্রতি স্নেহ জন্মাতে পারে।ধনু/ SAGITTARIUS: আজ ঝগড়ার মুখে পড়তে হতে পারে।মকর/ CAPRICORN: অপমানিত বোধ করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ কোনও আর্থিক লাভ হতে পারে।মীন/ PISCES : আজ পারিবারিক সুখের মুখ দেখতে পারেন।
বিজেপি ছেড়ে সদ্যই তৃণমূলে প্রত্যাবর্তন সপুত্র মুকুল রায়ের (Mukul Roy)। ফের ঘাসফুল শিবিরে ফেরার পরই তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করেছিল রাজ্য সরকার। তবে তার আগে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন খোদ মুকুল রায়। মুকুল রায়ের আর্জি মেনে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্র মন্ত্রক।Security of TMC leader Mukul Roy has been withdrawn by Ministry of Home Affairs (MHA), order has been issued: Govt Sources(File photo) pic.twitter.com/RcLInrbaLl ANI (@ANI) June 17, 2021সাড়ে তিন বছর পর ঘরে ফেরা। পুরনো দলে, পুরনো সহকর্মীদের সঙ্গে ফের রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শুক্রবারই বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সপুত্র ফিরেছেন তৃণমূলে (TMC)। তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগদানের পর তিনি বললেন, বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা। ঘরের ছেলে ঘরে ফিরল বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের দাবি জানান মুকুল রায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হল তাঁর। তবে তার আগেই তাঁকে জেড ক্যাটাগরি এবং শুভ্রাংশু রায়কে (Subhranshu Roy) ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় রাজ্য।
মেষ/ ARIES: মনে আজ কোনও কারণে ত্রাসের সৃষ্টি হতে পারে।বৃষ/ TAURUS: ক্ষোভের সঞ্চার হতে পারে আজ আপনার মনে।মিথুন/ GEMINI : আজকের দিনটি আপনার জন্য শুভ।কর্কট/ CANCER : কোনও কারণে আজ বাড়িতে গোলযোগ লাগতে পারে।সিংহ/ LEO: আজ ধর্মে মতি হতে পারে আপনার। কন্যা/ VIRGO: বাড়িতে ঝগড়ার সৃষ্টি হতে পারে।তুলা/ LIBRA: প্রেমপ্রণয়ের ক্ষেত্রে বিপত্তি দেখা দিতে পারে।বৃশ্চিক/ Scorpio: আজ দেহের কোনও অংশে কষ্ট হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ আপনার মন ভালো নাও থাকতে পারে। মকর/ CAPRICORN: নতুন কোনও কাজে হাত দিতে পারেন। কুম্ভ/ AQUARIUS: হঠাৎ কোনও বিপদ দেখা দিতে পারে। মীন/ PISCES : আজকের দিনটি আপনার জন্য শুভ।
ভোট পরবর্তী হিংসা নিয়ে নবান্ন-রাজভবন দ্বন্দ্বের আবহে দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল দেখা করেছিল রাজ্যপালের সঙ্গে। তার পরেই রাজ্যপালের তিন দিনের এই দিল্লি-সফর স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে।দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল দেখা করতে পারেন বলে জল্পনা। এমনকী, কানাঘুঁষো শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করতে পারেন ধনখড়। যদিও দিল্লিতে রাজ্যপালের কর্মসূচি কী হবে, সে ব্যাপারে রাজভবনের তরফে থেকে এখনও কিছুই জানানো হয়নি। তবে দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগের ঘটনাক্রমের বিচারে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি রাজ্যপালের বৈঠক হয়, সেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসা-র প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে। দিল্লি গিয়ে বুধবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের সঙ্গে দেখা করেছেন ধনখড়। তিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন। যদিও টুইটারে এই সাক্ষাৎ-কে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন ধনখড়। এ ছাড়াও বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যা টেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। টুইটারে জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন তাঁরা। দেখা করেছেন কেন্দ্রীয় কয়লা, খনি এবং সংসদীয় মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন। প্রসঙ্গত, দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল। মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় নিয়ে সরব হয়ে চিঠিতে ধনখড় লিখেছেন, ভোটের পরে বহু মানুষ হিংসার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বিরোধীদের প্রচুর সম্পত্তি নষ্ট করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা অব্যাহত। চলছে নারী নির্যাতনও। রাজ্যের এই পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও আপনি নীরব থেকেছেন। এমনকী, মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে কোনও আলোচনা করেননি।
মেষ/ ARIES: কোনও কারণে আজ স্বাস্থ্যহানি হতে পারে। বৃষ/ TAURUS: বাড়িতে টাকা আসতে পারে কোনও মাধ্যম থেকে।মিথুন/ GEMINI : আত্মীয়দের মধ্রে বিরোধ বাধতে পারে।কর্কট/ CANCER : কারুর কাছে সাহায্য চেয়ে আজ সাহায্য পেতে পারেন।সিংহ/ LEO: যে কাজই করুন না কেন আজ তাতে মিশ্রফল পাবেন।কন্যা/ VIRGO: খারাপ লোকের সংসর্গে পড়তে পারেন।তুলা/ LIBRA: আজ দানধ্যানে মন হতে পারে।বৃশ্চিক/ Scorpio: মনে শান্তি পাবেন আজ।ধনু/ SAGITTARIUS: যে কোনও কারণেই হোক আজ মন উদাসীন হতে পারে।মকর/ CAPRICORN: মিথ্যা অপবাদের মুখে পড়তে পারেন আপনি।কুম্ভ/ AQUARIUS: মনে কোনও কারণে উদ্বেগ দেখা দিতে পারে।মীন/ PISCES : আজ কোনও রমণীর প্রতি ভাললাগা জন্মাতে পারে।
মেষ/ ARIES: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আজ কোনও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : দালালিতে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল। লাভের মুখ দেখতে পাবেন।কর্কট/ CANCER : কোনও কারণে মনে ঈর্ষা জাগতে পারে।সিংহ/ LEO: কোনও কারণে বিপর্যস্ত অবস্থা হতে পারে আপনার।কন্যা/ VIRGO: আজকের দিনে আপনার বুদ্ধিভ্রম হতে পারে।তুলা/ LIBRA: আজকের দিনে ভোগবিলাসে মজে থাকতে পারেন।বৃশ্চিক/ Scorpio: সংক্রমণের কারণে ভোগান্তি হতে পারে।ধনু/ SAGITTARIUS: কোনও বিষয়ে আজ আইনি পরামর্শের প্রয়োজন হতে পারে। মকর/ CAPRICORN: পরোপকার করে সুনাম পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: মন আজ বিষাদগ্রস্ত হয়ে থঅকতে পারে। মীন/ PISCES : ভাইয়ের স্নেহ লাভ করতে পারেন আজ।
বেঞ্জামিন নেতানিয়াহুর (Netanyahu) এক যুগের শাসন শেষ হল ইজরায়েলে। রবিবার ১২০ আসনের সংসদে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হলেন নফতালি বেনেট (Naftali Benette)। গত ১২ বছর ধরে ইজরায়েলের মসনদ সামলে এসেছেন সত্তরোর্ধ্ব নেতানিয়াহু। তবে ইদানিং তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়ে। আর সে কারণেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সে দেশে। অবশেষে সেই টালমাটাল পরিস্থিতির অবসান হল। নতুন সরকার গঠনে সম্মতি দিল ইজরায়েলের সংসদ।১২০ আসনের সংসদে এদিন ৫৯টি ভোট পড়ে নেতানিয়াহুর পক্ষে। নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে ৬০টি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নাফতালি ইতিমধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক স্তরে বহুলচর্চিত নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্ব রাজনীতিতে অত্যন্ত সক্রিয় তিনি। ইজরায়েলে সব থেকে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী তিনি। এবার সেই নেতানিয়াহু সংসদে বসবেন বিরোধী পক্ষের নেতা হিসাবে।একাধিক অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। ফিলিস্তিনিদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গাজ়ায় বোমারু বিমানের হানাদারি নিয়েও তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। এরপরই ধীরে ধীরে তাঁর ১২ বছরের গদি টলমল করা শুরু হয়। বাম-ডান নির্বিশেষে একত্রিত হয়ে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে উদ্যোগী হয়। নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসানের খবরে এদিন তেল আভিভের রাস্তায় নামে হাজার মানুষের ঢল। আনন্দে মাতোয়ারা তাঁরা।নেতানিয়াহু ছিলেন দক্ষিণপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বের চরমতম উদাহরণ। অভিযোগ, বিরোধীদের দমনপীড়ন থেকে শুরু করে, সরকার ও প্রশাসনকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার ক্ষেত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত। রবিবার সংসদের ভোটে জিতেই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ৪৯ বছরের বেনেট। আর তাঁর আগমনেই নতুন সরকার গঠনের সঙ্গে ইতিহাস হয়ে থাকল ইজরায়েলের রাজনীতি। এই প্রথম ইহুদী (Jews) দেশের সরকারে যেমন অতি দক্ষিণপন্থীরা আছেন, তেমনই আরব মুসলিমরাও আছেন। অতি দক্ষিণপন্থীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছেন সে দেশে বসবাসকারী ২১ শতাংশ আরব মুসলিম (Islams)।২০০৯ সালে দ্বিতীয়বার ইজরায়েলের মসনদে বসেছিলেন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। জেরুজালেমের আদালতে তাঁর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে, তাঁর জেলে যাওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। এছাড়াও তাঁর লিকুদ পার্টির (Likud Party) বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগে রয়েছে। কূটনৈতিক মহলের দাবি, নেতানিয়াহুর বিদায়ে পশ্চিম এশিয়ার রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে। ভারতের সঙ্গে বরাবর সুসম্পর্ক রয়েছে ইজরায়েলের (India-Israel)। সে দেশের পালাবদল নিয়ে এদিন রাতে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিদেশ মন্ত্রক থেকে। তবে কূটনৈতিক মহলের দাবি, ভবিষ্যতে ভারত-ইজরায়েল সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা।
মেষ/ ARIES: অহংকারের খারাপ ফল ভোদ করতে হতে পারে।বৃষ/ TAURUS: আজ কোনও ক্ষতির আশঙ্কা রয়েছে। মিথুন/ GEMINI : কোনও কাজ হাতে নিলে তাতে অগ্রগতি আসবে আজ।কর্কট/ CANCER : কোনও কারণে মানসিক কষ্ট পেতে পারেন।সিংহ/ LEO: সাহিত্যচর্চায় আজ মনোযোগ বাড়বে।কন্যা/ VIRGO: আজ দুর্ঘটনার মুখে পড়তে পারেন। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: কোনও কাজের চেষ্টা করে আজ সিদ্ধিলাভ হবে।বৃশ্চিক/ Scorpio: আর্থিক চিন্তা দেখা দিতে পারে আজ।ধনু/ SAGITTARIUS: মনে বিষন্নতার সৃষ্টি হতে পারে।মকর/ CAPRICORN: আজ প্রেমে সাফল্য লাভ করতে পারেন।কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে আজ স্বাস্থ্যহানি হতে পারে।মীন/ PISCES : আজ চাকরির সন্ধান করতে পারেন।
মেষ/ ARIES: আপনার নামের সুনাম নষ্ট হতে পারে।বৃষ/ TAURUS: আজ কোনও অনর্থ ঘটে যেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে কারুর গঞ্জনা শুনতে হতে পারে।কর্কট/ CANCER : অনেক দিনের কোনও বাসনা পূরণ হতে পারে।সিংহ/ LEO: পিতার সঙ্গে মতের বিরোধ হতে পারে আজ।কন্যা/ VIRGO: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ।তুলা/ LIBRA: পায়ের কষ্টে ভুগতে হতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে চঞ্চলতার সৃষ্টি হতে পারে।ধনু/ SAGITTARIUS: নৈতিকতার অবনতি হতে পারে আজকের দিনে।মকর/ CAPRICORN: ভাইয়ের সঙ্গে আজ বিরোধ হতে পারে কোনও বিষয় নিয়ে।কুম্ভ/ AQUARIUS: বাড়িতে অহেতুক অশান্তি ছড়াতে পারে।মীন/ PISCES : কোনও কারণে মনে উদাসীনতার সৃষ্টি হতে পারে।
প্রবল ঝড়বৃষ্টিতে রাজ্যের তিন জেলায় বাজ পড়ে মৃত্যু হল অন্তত ২৭ জনের। হুগলিতে ৯ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন এবং মুর্শিদাবাদে ন জন প্রাণ হারিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র।My thoughts are with all those who lost their near and dear ones due to lightning in parts of West Bengal. May the injured recover at the earliest. Narendra Modi (@narendramodi) June 7, 2021প্রাক বর্ষার প্রবল বৃষ্টিতে (Rain) ফের ভিজল দক্ষিণবঙ্গ। বিকেল চারটে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হয়। হুগলির পোলবার এক বাসিন্দা প্রাণ হারান প্রথমে। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় মোট ৯। মুর্শিদাবাদের ৯ জন এবং পূর্ব মেদিনীপুরের দুজনেরও মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিনও এমন আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ যে ভাসতে চলেছে সে আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। দুপুর গড়াতে না গড়াতে সেই আশঙ্কাই যেন সত্যি হল। কালো মেঘে ঢেকে যায় আকাশ। বিকেলেই যেন নেমে আসে সন্ধে। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সর্বত্র প্রায় একই পরিস্থিতি। জমিতে কাজ করার সময় হঠাৎ ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মির্জাপুরের নওদা এলাকায় পাঁচজনের মৃত্যু হয়। পরে প্রাণ হারান আরও চারজন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রাক বর্ষার বৃষ্টিই চলছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন বিকেলের দিকে ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, মৌসম ভবন সূত্রে প্রাপ্ত রেখাচিত্র অনুযায়ী, রবিবারই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করেছে।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাকিস্তানের (Pakistan) সিন্ধু প্রদেশে। দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৩০ জন যাত্রীর। আহত আরও ৫০ জন। এছাড়া দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের একাধিক কামরা। এর ফলে ওই এলাকায় স্তব্ধ রেল পরিষেবা। ইতিমধ্যে মর্মান্তিক এই দুর্ঘটনাটির খবর পেয়ে টুইটে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (PM Imran Khan)।পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার অন্তর্গত রেতি ও দাহরকি স্টেশনের মধ্যবর্তী জায়গায় মিল্লত ও স্যার সইদ এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ। ওই সময় দুটি ট্রেন মিলিয়ে প্রায় ১১০০ জন যাত্রী ছিলেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, আগে থেকেই লাইনচ্যুত হয়েছিল মিল্লত এক্সপ্রেস। সেই সময়ই করাচি থেকে সারগোধাগামী স্যার সইদ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লতকে। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় ৩০ জনের মৃত্যু খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের প্রক্রিয়াও শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ঘোটকি, ধারকি, ওবারো এবং মীরপুর মাথেলো এলাকার সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বগিগুলিকে কাটতে ভারী কাটার আনা হচ্ছে। এছাড়া পাঠানো হয়েছে রিলিফ ট্রেনও।ইতিমধ্যে এই ঘটনায় টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তিনি লেখেন, আজ সকালে ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে এবং নিহতদের পরিবারকে সহায়তা করতে ইতিমধ্যেই রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। রেল নিরাপত্তার গাফিলতি থাকলে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।
ঘূর্ণিঝড়ের আগাম ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের এরাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা বৈঠকে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের তুলনায় এ রাজ্যকে কম অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ওই বৈঠকের পরে নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওডিশা এবং অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি করে বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন । সেখানে এ রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়তনের দিক থেকে বৃহৎ এই রাজ্যকে কম অর্থ বরাদ্দ করা অযৌক্তিক বলে মুখ্যমন্ত্রী মনে করেন। গতবছরের আম্ফান পর্বে কেন্দ্রীয় সহায়তা বাবদ প্রতিশ্রুত অর্থসাহায্য ও ঠিকমতো মেলেনি বলেও তিনি আজ অভিযোগ করেছেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর নবান্নে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রশাসনের কর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মমতা। পরে সাংবাদিকদের তিনি বলেন, আম্ফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলর প্রস্তুতি নেওয়া হয়েছে। গতবছর আম্ফানের সময় ১০ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে প্রাণহানি রোখা গিয়েছিল। এবারও একই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এজন্য ৪ হাজার ত্রাণশিবির খুলে লোককে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। অতিমারির আবহে ত্রাণ শিবির গুলিতে করোনা বিধি যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।মুখ্যমন্ত্রী জানান, নবান্ন এবং উপান্ন কাল থেকে ৪৮ ঘণ্টা সারাক্ষণ নজরদারি চলবে। উদ্ধারকার্য চালানোর জন্য দল তৈরি করা হয়েছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি তদারক করবেন। দক্ষিণবঙ্গে ঘূর্ণি ঝড়ের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে । মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে ব্লক ব্লকে সচেতনতা মূলক প্রচার এবং মৎস্যজীবীদের মধ্যে সমুদ্রের না যাওয়ার বিষয়ে নিরন্তর প্রচার চালানোর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? সেই উত্তরের খোঁজে এখনও দিশেহারা কয়েক লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন বলেও জানালেন শিক্ষামন্ত্রী। গত বছর মার্চ থেকেই রাজ্যে দাপট দেখাচ্ছে করোনা। অতিমারি পরিস্থিতিতে সেই সময় থেকেই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত বছরের শুরুতে এই দুই পরীক্ষা হয়ে যায়। তবে করোনার জেরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চলছে টানাপোড়েন। ভোট মেটার পর এই দুই পরীক্ষা হবে বলেই দিনক্ষণ স্থির করা হয়েছিল। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিকের দিনক্ষণ বদল করা হয়। যদিও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ অপরিবর্তিতই।কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই দুই পরীক্ষা কবে হবে সে বিষয়ে সামান্য ইঙ্গিত দিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানালেন, এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকও বাতিল হতে চলেছে, এমন গুঞ্জনও চতুর্দিকে শোনা যাচ্ছে। তবে সেই জল্পনায় জল ঢাললেন শিক্ষামন্ত্রী। কোনওভাবেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হবে বলে ইতিমধ্যেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কিনা, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।