• ২৭ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Aries

রাশিফল

রাশিফল (Horoscope 6th January 2022): বৃশ্চিকের রোগব্যাধী, মকরের অর্থব্যয়

মেষ/ARIES: অবসাদে ভুগতে পারেন।বৃষ/TAURUS: আত্মীয়দ্বারা ক্ষতি হতে।মিথুন/GEMINI: সাহসীকতা প্রদশর্ন করতে পারেন।কর্কট/CANCER: সৎকর্মে ব্যয় করতে পারেন।সিংহ/LEO: ক্রোধান্বিত হতে পারেন।কন্যা/VIRGO: বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন।তুলা/ LIBRA: আর্থিক সাফল্য আসবে।বৃশ্চিক/Scorpio: রোগব্যাধী হতে পারে।ধনু/SAGITTARIUS: পত্নীপীড়া হতে পারে।মকর/CAPRICORN: অর্থব্যয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: অপমানিত হতে পারেন।মীন/ PISCES: বৈষয়িক উন্নতি হতে পারে।

জানুয়ারি ০৬, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 5th January 2022): কর্কটের অনুতাপ, মকরের চর্মরোগ

মেষ/ARIES: প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।বৃষ/TAURUS: ক্ষতি হতে পারে।মিথুন/GEMINI: পরোপকার করতে পারেন।কর্কট/CANCER: অনুতাপ করতে পারেন।সিংহ/LEO: উন্মাদনা হতে পারে।কন্যা/VIRGO: ভোগবিলাসে ব্যয় করতে পারেন।তুলা/ LIBRA: প্রীতিলাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: অনৈতিক কাজ করতে পারেন।ধনু/SAGITTARIUS: বিশ্বাসহানি হতে পারে।মকর/CAPRICORN: চর্মরোগে কষ্ট পেতে পারে।কুম্ভ/AQUARIUS: শিক্ষার্থে বিদেশযাত্রা করতে পারেন।মীন/ PISCES: বিরাগভাজন হতে পারেন।

জানুয়ারি ০৫, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 4th January 2022): কর্কটের পিত্তরোগ, বৃশ্চিকের পথে বিপদ

মেষ/ARIES: সম্পর্কের অবনতি হতে পারে।বৃষ/TAURUS: ঈর্ষান্বিত হতে পারেন।মিথুন/GEMINI: বিনিয়োগে লাভ করতে পারেন।কর্কট/CANCER: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।সিংহ/LEO: চাকরিতে উন্নতি হতে পারে।কন্যা/VIRGO: সাপের ভয় হতে পারে।তুলা/ LIBRA: অস্থিরতাভাব তৈরি হতে পারে।বৃশ্চিক/Scorpio: পথে বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: বুদ্ধিভ্রম হতে পারে।মকর/CAPRICORN: আযবৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: জীবাণু সংক্রমণ হতে পারে।মীন/ PISCES: গৃহবিবাদ হতে পারে।

জানুয়ারি ০৪, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 3rd January 2022): বিপদমুক্ত মিথুন, মীনের অশান্তি

মেষ/ARIES: পিতৃবিরোধ হতে পারে।বৃষ/TAURUS: আশাহত হতে পারেন।মিথুন/GEMINI: বিপদমুক্ত হতে পারেন।কর্কট/CANCER: ব্যয়বাহুল্য হতে পারে।সিংহ/LEO: ব্যবসায় ঋণযোগ।কন্যা/VIRGO: প্রশংসনীয় কাজ করতে পারেন।তুলা/ LIBRA: আইনগত ঝামেলা হতে পারে।বৃশ্চিক/Scorpio: বিপদমুক্ত হতে পারেন।ধনু/SAGITTARIUS: প্রযুক্তিবিদদের জন্য শুভ।মকর/CAPRICORN: কর্ম পরিবর্তন করতে পারেন।কুম্ভ/AQUARIUS: উপার্জন বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: আশান্তি ভোগ করতে পারেন।

জানুয়ারি ০৩, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 2nd January 2022): কন্যার দানধ্যান, বৃশ্চিকের ঋণমুক্তি

মেষ/ARIES: বাতের ব্যথা হতে পারে।বৃষ/TAURUS: প্রশংসনীয় কাজ করতে পারেন।মিথুন/GEMINI: মুর্ছা যেতে পারেন।কর্কট/CANCER: দাম্পত্যে ভাঙন দেখা দিতে পারে।সিংহ/LEO: স্বাস্থ্যের অবনতি হতে পারে।কন্যা/VIRGO: দানধ্যান করতে পারেন।তুলা/ LIBRA: সদানন্দ থাকতে পারেন।বৃশ্চিক/Scorpio: ঋণমুক্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মকর/CAPRICORN: বিষন্নতা অনুভব করতে পারেন।কুম্ভ/AQUARIUS: আর্থিক লাভ হতে পারে।মীন/ PISCES: বিরোচিত কাজ করতে পারেন।

জানুয়ারি ০২, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 1st January 2022): মেষের কর্মে ব্যুৎপত্তি, ধনুর অবৈধ প্রণয়

মেষ/ARIES: কর্মে ব্যুৎপত্তি লাভ করতে পারেন।বৃষ/TAURUS: আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে।মিথুন/GEMINI: স্বজন বিরোধ করতে পারেন।কর্কট/CANCER: বদলির সম্ভাবনা রয়েছে।সিংহ/LEO: মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: অনিষ্ঠের আশঙ্কা রয়েছে।তুলা/ LIBRA: ব্যবসায়ীদের জন্য শুভ।বৃশ্চিক/Scorpio: সমস্যার সমাধান।ধনু/SAGITTARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মকর/CAPRICORN: অর্থ ও যশ লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: অস্থিরতা ভাব দেখা দিতে পারে।মীন/ PISCES: শোকাভিভূত হতে পারেন।

জানুয়ারি ০১, ২০২২
রাশিফল

রাশিফল (Horoscope 31st December 2021): বৃষের অনুশোচনা, বৃশ্চিকের শুভপ্রয়াস

মেষ/ARIES: শারীরিক দুর্বলতা হতে পারে।বৃষ/TAURUS: অনুশোচনা হতে পারে।মিথুন/GEMINI: বঞ্চনার শিকার হতে পারেন।কর্কট/CANCER: পরনির্ভরতা জন্মাতে পারে।সিংহ/LEO: ক্লেশভোগ করতে হতে পারে।কন্যা/VIRGO: গৃহসংস্কারে ব্যয় করতে পারেন।তুলা/ LIBRA: সন্তানের জন্য চিন্তা হতে পারে।বৃশ্চিক/Scorpio: শুভপ্রয়াস হতে পারে।ধনু/SAGITTARIUS: রত্নাদি ধারণ করতে পারেন।মকর/CAPRICORN: ভ্রাতৃবিরোধ হতে পারে।কুম্ভ/AQUARIUS: গুণীজনসঙ্গ পেতে পারেন।মীন/ PISCES: যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।

ডিসেম্বর ৩১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 30th December 2021): কর্কটের উৎসাহ লাভ, কন্যার ভাগ্যোদয়

মেষ/ARIES: মনে কষ্ট পাবেন।বৃষ/TAURUS: শোকপ্রাপ্তি হতে পারে।মিথুন/GEMINI: প্রতিবেশীর সঙ্গে বিবাদ।কর্কট/CANCER: উৎসাহ লাভ করতে পারেন।সিংহ/LEO: কোনও দ্রব্যের ক্ষতি হতে পারে।কন্যা/VIRGO: ভাগ্যোদয় হতে পারে।তুলা/ LIBRA: উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/Scorpio: পারিবারিক অশান্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক স্বস্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সংক্রমণজনিত রোগ হতে পারে।কুম্ভ/AQUARIUS: উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।মীন/ PISCES: ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

ডিসেম্বর ৩০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 29th December 2021): ধনুর মাথায় ব্যথা, মীনের পায়ের ব্যথা

মেষ/ARIES: শান্তিভঙ্গ হতে পারে।বৃষ/TAURUS: পকেটমারী হতে পারে।মিথুন/GEMINI: বিদ্যুৎ থেকে বিপদ হতে পারে।কর্কট/CANCER: কর্মে অগ্রগতি হতে পারে।সিংহ/LEO: ক্রীড়ায় সাফল্য আসতে পারে।কন্যা/VIRGO: সন্তানের উন্নতি হবে।তুলা/ LIBRA: চিকিৎসায় সাফল্য আসবে।বৃশ্চিক/Scorpio: স্পষ্টকথায় বিপদ হতে পারে।ধনু/SAGITTARIUS: মাথায় ব্যথা হতে পারে।মকর/CAPRICORN: শেয়ার ব্যবসায় লাভ হতে পারে।কুম্ভ/AQUARIUS: বুদ্ধি বিভ্রম হতে পারে।মীন/ PISCES: পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন।

ডিসেম্বর ২৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 28th December 2021): ধনুর বিশ্বাসভঙ্গ, মকরের প্রাপ্তিযোগ

মেষ/ARIES: পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: সহায়তা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: প্রেমে বাধা সৃষ্টি হতে পারে।কর্কট/CANCER: সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: চিকিৎসা বিভ্রাট ঘটতে পারে।কন্যা/VIRGO: জটিলতা বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।বৃশ্চিক/Scorpio: প্রতিভার বিকাশ ঘটতে পারে।ধনু/SAGITTARIUS: বিশ্বাসভঙ্গ হতে পারে।মকর/CAPRICORN: প্রাপ্তিযোগ রয়েছে।কুম্ভ/AQUARIUS: সমৃদ্ধিলাভ করতে পারেন।মীন/ PISCES: অযথা অর্থব্যয় করতে পারেন।

ডিসেম্বর ২৮, ২০২১
দেশ

Missionaries of Charity: অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়েছিল মিশনারিজ অব চ্যারিটিই, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

মিশনারিজ অব চ্যারিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় সরকার সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। প্রত্যেকেই কেন্দ্রের পদক্ষেপের কড়া নিন্দা করেছেন। এরপরই কেন্দ্রের তরফে বিবৃতি প্রকাশ করা হল। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মিশনারিজ অব চ্যারিটি-র অ্যাকাউন্ট বন্ধ করেনি কেন্দ্র। সংস্থার তরফ থেকেই অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রের দাবি কিছু শর্ত পূরণ না হওয়ায় সংস্থার রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করা হয়নি।সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, মাদার টেরিজার সংস্থা মিশনারিজ অব চ্যারিটির সবকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিসমাসে এমন খবর জেনে আমি স্তম্ভিত। সংস্থার অধীনে চিকিৎসাধীন ২২ হাজার রোগী ও কর্মীর জন্য নেই কোনও খাবার বা ওষুধ। মমতার দাবি, আইন সর্বোপরি হলেও মানবিকতার সঙ্গে কোনও সমঝোতা করা উচিৎ নয়।Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresas Missionaries of Charity in India!Their 22,000 patients employees have been left without food medicines.While the law is paramount, humanitarian efforts must not be compromised. Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংস্থার দেওয়া বিবৃতি টুইট করেছেন। সেখানে সংস্থার দাবি, তাঁদের এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল বা সাসপেন্ড করা হয়নি। কেন্দ্রের তরফে অ্যাকাউন্ট বন্ধ করার কোনও নির্দেশও আসেনি। তবে, তারা জানতে পেরেছে যে এফসিআরএ রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ করা হয়নি। তাই জটিলতা যাতে না বাড়ে, তার জন্য আপাতত সংস্থার শাখাগুলিকে অ্যাকাউন্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বলে দাবি মিশনারিজ অব চ্যারিটির।এই ইস্যু প্রকাশ্যে আসার পর সোমবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার মিশনারিজ অব চ্যারিটির অ্যাকাউন্ট বন্ধ করেনি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তরফ থেকে কেন্দ্রকে জানানো হয়েছে যে, সংস্থার তরফেই অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানানো হয়েছিল।কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে, ২৫ ডিসেম্বর সংস্থার এফসিআরএ রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ করেনি কেন্দ্র। বেশ কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই রেজিস্ট্রেশন জন্য সংস্থার তরফে কোনও আবেদন জানানো হয়নি বলেই দাবি করেছে কেন্দ্র। জানানো হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত ছিল ওই রেজিস্ট্রেশনের মেয়াদ। সেটা বর্ধিত করা হয় ৩১ ডিসেম্বর অবধি। পরে বেশ কিছু তথ্য সামনে আসে, যা কেন্দ্রের শর্তের পরিপন্থী। তাই, রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ করা হয়নি।

ডিসেম্বর ২৭, ২০২১
কলকাতা

Missionaries of Charity: মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, তীব্র প্রতিক্রিয়া মমতার

মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিল কেন্দ্র। সূত্রের খবর, তদন্তের কথা বলেই সবকটি অ্যাকাউন্টের আর্থিক লেনদেন বন্ধ করার কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে। যদিও কলকাতায় মাদার হাউজের সঙ্গে যোগাযোগ করা হলে এই খবর নিয়ে কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি। খবরের সত্যাসত্য জানতে চাইলেও মন্তব্য না করার কথা বলা হয়। তবে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই টুইট করে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresas Missionaries of Charity in India!Their 22,000 patients employees have been left without food medicines.While the law is paramount, humanitarian efforts must not be compromised. Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021মিশনারিজ অব চ্যারিটির খবর সামনে আসার প্রায় সঙ্গে সঙ্গেই বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন, বড়দিনের উৎসবের মধ্যে মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে শুনে আমি বিস্মিত। এখনও পর্যন্ত এই খবর সম্পর্কে কলকাতার মাদার হাউজ কোনও মন্তব্য না করলেও মমতা টুইটারে লিখেছেন, মিশনারিজ অব চ্যারিটির ২২ হাজার রোগী এবং কর্মীরা খাবার এবং ওষুধ পাচ্ছেন না। আইন সবার উপরে হলেও মানবিক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া ঠিক নয়।কোন তদন্তের প্রয়োজনে এমন সিদ্ধান্ত তা জানা না গেলেও সম্প্রতি গুজরাতে একটি বিতর্কে জড়ায় টেরিজার সংস্থা। ধর্মান্তরণের অভিযোগে মোদির রাজ্যে মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়। গুজরাতের বডোদরা শহরে ওই সংগঠনের যে হোম রয়েছে, তার বিরুদ্ধে ধর্মান্তরণ ছাড়াও হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয় এমন কাজও ওই হোমে হয়ে থাকে বলে অভিযোগ ওঠে। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয় সংগঠনের তরফে। তাদের দাবি, ওই হোমে কোনও ভাবেই জোর করে কারও ধর্মান্তরণ করা হয়নি। এই অভিযোগ ওঠার পরেও কলকাতায় মাদার হাউসে যোগাযোগ করা হলে, আধিকারিকরা জানান, এ নিয়ে তাঁরা কিছু বলতে চান না।

ডিসেম্বর ২৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 27th December 2021): সিংহের প্রণয়াসক্তি, মকরের সঞ্চয়চিন্তা

মেষ/ARIES: পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।বৃষ/TAURUS: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।মিথুন/GEMINI: কার্যে অনিহা।কর্কট/CANCER: ব্যভিচারের শিকার হতে পারেন।সিংহ/LEO: প্রণয়াসক্তি হতে পারে।কন্যা/VIRGO: সৎকর্মে ব্যয় করতে পারেন।তুলা/ LIBRA: দাম্পত্যে ভাঙন হতে পারে।বৃশ্চিক/Scorpio: স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন।ধনু/SAGITTARIUS: মনোবাসনা পূরণ হতে পারে।মকর/CAPRICORN: সঞ্চয়চিন্তা হতে পারে।কুম্ভ/AQUARIUS: গুহ্যরোগে কষ্ট পেতে পারেন।মীন/ PISCES: ভুল বোঝাবুঝি হতে পারে।

ডিসেম্বর ২৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 26th December 2021): বৃষের বৈষয়িক সমস্যা, বৃশ্চিকের অর্থক্ষতি

মেষ/ARIES: বিনিয়োগে লাভ হতে পারে।বৃষ/TAURUS: বৈষয়িক সমস্যা দেখা দিতে পারে।মিথুন/GEMINI: প্রাপ্তিযোগ রয়েছে।কর্কট/CANCER: ন্যায্য পাওনায় বিলম্ব হতে পারে।সিংহ/LEO: আরোগ্য লাভ করতে পারেন।কন্যা/VIRGO: বিশ্বাসঘাতকতা করতে পারেন।তুলা/ LIBRA: স্বজনবিয়োগের সম্ভাবনা।বৃশ্চিক/Scorpio: অর্থক্ষতি হতে পারে।ধনু/SAGITTARIUS: দাম্পত্য সুখ ভোগ করতে পারেন।মকর/CAPRICORN: কলানুশীলন করতে পারেন।কুম্ভ/AQUARIUS: মনস্তাপ করতে পারেন।মীন/ PISCES: ব্যবসায় লাভ করতে পারেন।

ডিসেম্বর ২৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 25th December 2021): কন্যার রক্তপাত , মকরের শুভ যোগাযোগ

মেষ/ARIES: ক্ষতির আশঙ্কা রয়েছে।বৃষ/TAURUS: পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন।মিথুন/GEMINI: আইনি পরামর্শ লাভ করতে পারেন।কর্কট/CANCER: অত্যাধিক ব্যয় হতে পারে।সিংহ/LEO: কর্মে জটিলতা সৃষ্টি হতে পারে।কন্যা/VIRGO: রক্তপাতের সম্ভাবনা রয়েছে।তুলা/ LIBRA: কিঞ্চিৎ সাফল্য পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: মনোমালিন্য করতে পারেন।ধনু/SAGITTARIUS: অর্থাগম হতে পারে।মকর/CAPRICORN: শুভ যোগাযোগ হতে পারে।কুম্ভ/AQUARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মীন/ PISCES: সমাজসেবায় আনন্দ পেতে পারেন।

ডিসেম্বর ২৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 24th December 2021): কর্কটের আশাভঙ্গ, বৃশ্চিকের চাকরির সম্ভাবনা

মেষ/ARIES: অযথা চিন্তা করতে পারেন।বৃষ/TAURUS: বিশ্বাসহানি ঘটতে পারে।মিথুন/GEMINI: প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: আশাভঙ্গ হতে পারে।সিংহ/LEO: জ্বরাদিভোগ করতে পারেন।কন্যা/VIRGO: ব্যাকুলতা হতে পারে।তুলা/ LIBRA: স্বাস্থ্যের উন্নতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: চাকরির সম্ভাবনা রয়েছে।ধনু/SAGITTARIUS: ঋণযোগ রয়েছে।মকর/CAPRICORN: সংঘর্ষে আহত হতে পারেন।কুম্ভ/AQUARIUS: গৌরব বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES: নিরানন্দ হতে পারেন।

ডিসেম্বর ২৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 23rd December 2021): তুলার উত্তেজনা বৃদ্ধি, মকরের আশাপূরণ

মেষ/ARIES: সন্তানের জন্য উদ্বেগ।বৃষ/TAURUS: সুনামহানি হতে পারে।মিথুন/GEMINI: নৈতিক অবনতি হতে পারে।কর্কট/CANCER: অলসতায় ক্ষতি হতে পারে।সিংহ/LEO: আঘাত পেতে পারেন।কন্যা/VIRGO: শিক্ষাক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।তুলা/ LIBRA: উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/Scorpio: নতুন প্রচেষ্টা করতে পারেন।ধনু/SAGITTARIUS: অর্শরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: আশাপূরণ হতে পারে।কুম্ভ/AQUARIUS: আর্থিক উন্নতি হতে পারে।মীন/ PISCES: উচ্চপদ পেতে পারেন।

ডিসেম্বর ২৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 22nd December 2021): মকরের ক্লেশভোগ, মীনের পরিশ্রম বৃদ্ধি

মেষ/ARIES: নিঃসঙ্গতায় ভুগতে পারেন।বৃষ/TAURUS: পরিতাপ করতে পারেন।মিথুন/GEMINI: চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: গুপ্তশত্রুর ভয় হতে পারে।সিংহ/LEO: ন্যায্যপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে।কন্যা/VIRGO: ভ্রমণে আনন্দ পেতে পারেন।তুলা/ LIBRA: সুযোগের সদ্ব্যবহার করতে পারেন।বৃশ্চিক/Scorpio: ষড়যন্ত্রের শিকার হতে পারেন।ধনু/SAGITTARIUS: পৈত্রিকসূত্রে প্রাপ্তি হতে পারে।মকর/CAPRICORN: ক্লেশভোগ করতে হতে পারে।কুম্ভ/AQUARIUS: সন্তানের জন্য গর্বিত হতে পারেন।মীন/ PISCES: পরিশ্রম বৃদ্ধি হতে পারে।

ডিসেম্বর ২২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 21st December 2021): মিথুনের কর্মে খ্যাতি, কুম্ভর রত্নাদি লাভ

মেষ/ARIES: অনুশোচনা করতে পারেন।বৃষ/TAURUS: শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারেন।মিথুন/GEMINI: কর্মে খ্যাতি বৃদ্ধি হতে পারে।কর্কট/CANCER: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: চিকিৎসায় সাফল্য আসতে পারে।কন্যা/VIRGO: মাথায় ব্যথা হতে পারে।তুলা/ LIBRA: ব্যবসায় মন্দাভাব।বৃশ্চিক/Scorpio: আনন্দ সংবাদ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: প্রতিবেশী কলহ হতে পারে।মকর/CAPRICORN: সুপরামর্শে লাভ হতে পারে।কুম্ভ/AQUARIUS: রত্নাদি লাভ করতে পারেন।মীন/ PISCES: কর্মী সমস্যায় পড়তে পারেন।

ডিসেম্বর ২১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscop 20th December 2021): কর্কটের অশান্তি, কুম্ভর পারিবারিক সমস্যা

মেষ/ARIES: জয়লাভ করতে পারেন।বৃষ/TAURUS: বিরক্তিভাজন হতে পারেন।মিথুন/GEMINI: গীতবাদ্যানুরাগ হতে পারে।কর্কট/CANCER: অশান্তি হতে পারে।সিংহ/LEO: দ্বিচক্রযানে বিপদ হতে পারে।কন্যা/VIRGO: ঋণশোধ করতে পারেন।তুলা/ LIBRA: বুদ্ধিভ্রম হতে পারে।বৃশ্চিক/Scorpio: দুর্ভোগ হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ/AQUARIUS: পারিবারিক সমস্যায় পড়তে পারেন।মীন/ PISCES: হঠাৎ প্রাপ্তি হতে পারে।

ডিসেম্বর ২০, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 13
  • 14
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

প্লাস্টিকের ভিড়ে কাঠের রথের কদর অটুট, বর্ধমানের গোলাপবাগে কচিকাঁচাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কাষ্ঠশিল্পী

রথযাত্রা মানেই ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে টানার আনন্দে মেতে ওঠা ছোট-বড় সকলের উৎসব। আধুনিক সময়ে প্লাস্টিক, ফাইবার কিংবা বিভিন্ন কৃত্রিম উপকরণে তৈরি রথের ব্যবহার বেড়েছে ঠিকই, তবুও ঐতিহ্যবাহী কাঠের রথের আবেদন আজও অমলিন।রথযাত্রাকে সামনে রেখে শহর থেকে গ্রাম সর্বত্রই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন রথ নির্মাণে যুক্ত শিল্পীরা। ছোটদের হাতে তুলে দেওয়ার জন্য নানান আকারের কাঠের রথ তৈরি করতে দিন-রাত এক করে কাজ করছেন তাঁরা। রঙের ছোঁয়া, সূক্ষ্ম কারুকাজ এবং শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত শিল্পীদের কর্মশালাগুলি যেন উৎসবের আগাম বার্তা বহন করছে।ঠিক তেমনই এক ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের গোলাপবাগ চত্বরে। একটি আবাসনের কচিকাঁচাদের জন্য ঐতিহ্যবাহী কাঠের রথ নির্মাণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এক কাষ্ঠশিল্পী। নিষ্ঠার সঙ্গে রথের প্রতিটি অংশে শেষবারের মতো হাতের ছোঁয়া দিচ্ছেন তিনি, যাতে রথযাত্রার দিন খুদেদের আনন্দে কোনও খামতি না থাকে।স্থানীয়দের মতে, প্রযুক্তি ও আধুনিকতার যুগেও কাঠের রথের প্রতি মানুষের ভালোবাসা কমেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রার সংস্কৃতি ও আবেগকে বাঁচিয়ে রাখতেই অনেক আবাসন ও পরিবার এখনও কাঠের রথ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন।রথযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। তাই গোলাপবাগের এই কাষ্ঠশিল্পীর কর্মব্যস্ততা যেন বাংলার চিরন্তন ঐতিহ্য, শিল্পকলা এবং উৎসবের আবহকেই নতুন করে তুলে ধরছে।

জুলাই ১৩, ২০২৬
দেশ

ইরানের বড় পদক্ষেপে কাঁপছে বিশ্ব! পেট্রোল-ডিজেল থেকে গ্যাস, কী অপেক্ষা করছে ভারতের জন্য?

ইরান ও আমেরিকার মধ্যে ফের উত্তেজনা বাড়তেই জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি জটিল হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে । এর জেরে ভারতে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামে প্রভাব পড়তে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।রবিবার ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালী বন্ধ করা হবে। অন্যদিকে আমেরিকার দাবি, প্রণালী এখনও খোলা রয়েছে। তবে দুই দেশের সংঘাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশের প্রয়োজনীয় তেলের বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস হরমুজ প্রণালী দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। তবে আপাতত ভারতীয় শোধনাগারগুলিতে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত নতুন সংঘাতের প্রভাব তেল আমদানিতে বড়ভাবে পড়েনি।বর্তমানে ভারত শুধু একটি দেশের উপর নির্ভর করে না। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আসে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভেনেজুয়েলা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করা হয়। ফলে বিকল্প উৎস থাকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।গত জুন মাসে ভারত প্রতিদিন প্রায় চার দশমিক তিরানব্বই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এর মধ্যে রাশিয়া থেকেই এসেছে সবচেয়ে বেশি, প্রতিদিন প্রায় দুই দশমিক সাত মিলিয়ন ব্যারেল।তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে রান্নার গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। আগেরবার ইরান-আমেরিকা সংঘাতের সময় দেশে গ্যাসের সরবরাহে চাপ পড়েছিল। অনেক মানুষ আতঙ্কে অতিরিক্ত গ্যাসের সিলিন্ডার বুক করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সরবরাহের নিয়ম কঠোর করতে হয়েছিল। এবারও যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ে বা সমুদ্রপথে জাহাজ চলাচলে বড় বাধা তৈরি হয়, তাহলে গ্যাসের সরবরাহে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।

জুলাই ১৩, ২০২৬
বিদেশ

মধ্যরাতে আনন্দের আসর মুহূর্তে মৃত্যুকূপ! পানশালার আগুনে মৃত অন্তত ২৭, আতঙ্কে বিশ্ব

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল থাইল্যান্ডের রাজধানী। ব্যাঙ্ককের একটি জনপ্রিয় পানশালায় মধ্যরাতে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। তাঁদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।রবিবার গভীর রাতে উত্তর ব্যাঙ্ককের একটি পানশালায় প্রচুর মানুষের ভিড় ছিল। সেই সময় হঠাৎ আগুন লাগে। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো পানশালায় ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে সবাই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেও অনেকেই আগুনের মধ্যে আটকে পড়েন। আগুন প্রবেশপথ পর্যন্ত পৌঁছে যাওয়ায় বহু মানুষের বেরোনোর পথ বন্ধ হয়ে যায়।খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে পৌঁছন ব্যাঙ্ককের গভর্নর এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে।সরকারি তথ্য অনুযায়ী, ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পানশালার পিছনের অংশ থেকেও একাধিক দেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক যন্ত্র থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই বিস্ফোরণ হয় এবং কয়েক মুহূর্তের মধ্যে পুরো পানশালা আগুনে গ্রাস হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

জুলাই ১৩, ২০২৬
কলকাতা

দলবল নিয়েই বেরিয়েছিলেন, ফিরলেন নিথর দেহ হয়ে! দমদমে কুখ্যাত দুষ্কৃতীর খুনে তোলপাড়

দমদমে খুন হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাং দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দমদম থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দমদম পৌরসভার খলিসাকোটা এলাকায় ভোরের দিকে রাজা দত্ত তাঁর দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে পৌঁছেছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে বচসা ও সংঘর্ষ শুরু হয়। তদন্তকারীদের অনুমান, সেই সময় রাজা দত্তের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাঁকেই গুলি করে খুন করা হয়। তবে ঠিক কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।রাজা দত্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা দুই সহযোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় সূত্রের দাবি, ঘটনার আগের দিন এলাকায় একটি রাজনৈতিক কার্যালয়ে বচসা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে এই খুনের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে দাবি, রাজা দত্তের বিরুদ্ধে একাধিক খুন-সহ নানা অপরাধমূলক মামলার অভিযোগ ছিল। এলাকায় দীর্ঘদিন ধরেই তিনি কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর খুনের ঘটনায় নতুন করে অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

জুলাই ১৩, ২০২৬
রাজ্য

আট দিন পর ট্রলার মিলতেই শিউরে ওঠার দৃশ্য! একসঙ্গে মিলল ৯ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ অনেকে

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার থেকে উদ্ধার হল ৯ জন মৎস্যজীবীর দেহ। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর বন্দর থেকে ২ জুলাই মাছ ধরতে বেরিয়েছিল মা কালী নামে ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। দীর্ঘ আট দিন ধরে তল্লাশির পর বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির খোঁজ মেলে।রবিবার দুপুরে পুলিশ, বন দপ্তর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর যৌথ অভিযানে ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সীতারামপুরে নিয়ে এসে রাতভর তল্লাশি চালানো হয়। ট্রলারের ভিতর থেকে একে একে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে।জানা গিয়েছে, ট্রলারটিতে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনও ৬ জনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে সমুদ্রে তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান, খারাপ আবহাওয়া বা সমুদ্রের দুর্যোগের জেরে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ট্রলারের মালিকপক্ষ এবং মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। একাধিক ট্রলারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূলে আনা হয়।ঘটনাস্থলে পৌঁছে সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকাজ এখনও চলছে। তাঁর কথায়, এখনও ট্রলারের ভিতরে আরও কয়েকজন মৎস্যজীবীর দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

জুলাই ১৩, ২০২৬
রাজ্য

‘খেলা হবে’ দিবস বাতিল! ষোলো অগস্টে শুভেন্দু সরকারের বড় ঘোষণা, বদলে কী পালিত হবে জানেন?

দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের অন্যতম জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো অগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালনের ঘোষণা করেছিলেন। এবার সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনল রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে ষোলো অগস্ট আর খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে না। তার বদলে দিনটি পালিত হবে আয়ুষ্মান দিবস হিসেবে।রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় নেতা, কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ষোলো অগস্ট বিজেপি সরকারের একশো দিন পূর্ণ হওয়ার দিন। একই সঙ্গে এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, উনিশশো ছেচল্লিশ সালের ষোলো অগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং-এর ঘটনা ঘটেছিল। সেই কারণেই এই দিনকে নতুনভাবে স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, অতীতে এই দিনে খেলা হবে দিবস পালন করা হলেও বর্তমান সরকার এটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে।আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সত্তর বছরের বেশি বয়সিদের পাশাপাশি যোগ্য উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য রাজ্যের স্বাস্থ্যবিমা প্রকল্প চালু থাকবে।অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। যাঁরা যোগ্য, তাঁদের সবাইকে ধাপে ধাপে এই সুবিধার আওতায় আনা হবে। তবে অযোগ্যদের বাদ দেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ষোলো অগস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হত। সরকার পরিবর্তনের পর একাধিক পুরনো সিদ্ধান্তে বদল আনা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ষোলো অগস্ট পালন নিয়েও নতুন সিদ্ধান্ত।

জুলাই ১৩, ২০২৬
কলকাতা

বাবার পর এবার ছেলে! গভীর রাতে হোটেল থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়কের পুত্র, বাড়ল চাপ

দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর সম্প্রতি প্রকাশ্যে দেখা গিয়েছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ করল পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে । চলতি বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি কেন্দ্রের প্রার্থী ছিলেন, যদিও ভোটে পরাজিত হন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ড্রাইভারের লটারির টাকা বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তীর্থঙ্করের বিরুদ্ধে । অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দক্ষিণেশ্বরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে খড়দহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্তকারীরা জানতে চাইছেন, লটারির টাকা কীভাবে আত্মসাৎ করা হয়েছিল, এই ঘটনায় আর কারা জড়িত ছিল এবং ওই টাকা কোথায় গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে । আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।এদিকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তোলাবাজি, জমি দখল, ভয় দেখানো এবং অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি কার্যত লোকচক্ষুর আড়ালে ছিলেন। যদিও সম্প্রতি তিনি দাবি করেন, তিনি আত্মগোপনে ছিলেন না এবং তাঁকে আমন্ত্রণ জানিয়েই বৈঠকে ডাকা হয়েছিল। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির স্পষ্ট জানিয়ে দেয়, পানিহাটির নির্মল ঘোষকে তারা আমন্ত্রণ জানায়নি। পশ্চিম মেদিনীপুরের আর এক নির্মল ঘোষকে ডাকা হয়েছিল।এই নামের বিভ্রান্তি ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, তখনই প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতার নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। এখন নজর নির্মল ঘোষের দিকে। তদন্তে নতুন তথ্য মিললে তাঁর বিরুদ্ধেও আরও বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

জুলাই ১৩, ২০২৬
রাজ্য

সূর্যপুরে অশান্তির নেপথ্যে কে? সিপিএম নেতাকে গ্রেফতার করতেই তুঙ্গে রাজনৈতিক ঝড়

সূর্যপুরে অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। সিপিএম নেতা তথা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী লাহেক আলিকে রবিবার তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভ চলাকালীন তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং অশান্তি ছড়াতে ভূমিকা নিয়েছিলেন। এই গ্রেফতারিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মধ্যে সূর্যপুরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। সেই ঘটনার পর লাহেক আলি-সহ কয়েকজনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ধর্ষণ ও খুনের ঘটনায় যেমন দোষীরা শাস্তি পাবেন, তেমনই অশান্তি ছড়ানো বা প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড়া হবে না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে লাহেক আলিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি পুলিশের। তাঁকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতে তোলা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের অভিযোগ, ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় তাঁদের নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। দলের নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ করেছে সরকার। অন্যদিকে বিজেপির দাবি, অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগের যথেষ্ট প্রমাণ রয়েছে। আইন নিজের পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই বলে জানিয়েছেন বিজেপি নেতারা।সূর্যপুর অশান্তির তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে আরও পদক্ষেপ করা হতে পারে।

জুলাই ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal