• ৮ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বৃশ্চিক

রাশিফল

প্রেমে বাধা বৃশ্চিকের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১১ অগ্রহায়ণ ( ২৭ নভেম্বর) শুক্রবার মেষ ঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে। মিথুন ঃ সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে। কর্কট ঃ সংসারে কাজের দায়িত্ব বাড়বে। সিংহ ঃ অযথা ঝামেলায় জড়াবেন না। কন্যা ঃ বেকারদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তুলা ঃ সন্তানের প্রতি যত্ন নিন। বৃশ্চিক ঃ প্রেমে বাধা বিপত্তির সম্ভাবনা। ধনু ঃ ছাত্রছাত্রীদের পড়াশুনোয় মনযোগ বাড়ার সম্ভাবনা। মকর ঃ সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে। কুম্ভ ঃ ভাল কাজের জন্য প্রশংসা পাবেন। মীন ঃ আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন।

নভেম্বর ২৭, ২০২০
রাশিফল

দাম্পত্য ক্ষেত্রে সুখ কর্কটের, অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১০ অগ্রহায়ণ ( ২৬ নভেম্বর) বৃহস্পতিবার মেষ ঃ ব্যবসায়ীরা নতুন কোন ব্যবসায়িক আলোচনায় সফল হবেন। বৃষ ঃ আমদানি রফতানি নির্ভর ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মিথুন ঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়। কর্কট ঃ দাম্পত্য ক্ষেত্রে আজ সুখ শান্তি ফিরে পাবেন। সিংহ ঃ কর্মস্থলে কোনও কারণে মনোমালিন্য দেখা দেবে। কন্যা ঃ শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। তুলা ঃ পারিবারিক কাজে কিছুটা ব্যস্ত থাকতে পারেন। বৃশ্চিক ঃ বিদেশ থেকে ভালো কোনও সংবাদ পেতে পারেন। ধনু ঃ সামাজিক কাজে অংশ নিতে পারেন। মকর ঃ প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। কুম্ভ ঃ দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। মীন ঃ বকেয়া কোনও বিল আদায় করতে পারেন।

নভেম্বর ২৬, ২০২০
রাশিফল

কাজে ক্ষতি বৃশ্চিকের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

৯ অগ্রহায়ণ ( ২৫ নভেম্বর) বুধবার মেষ ঃ সামাজিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। বৃষঃ প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে। মিথুন ঃ বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। কর্কট ঃ ভাল লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। সিংহ ঃ বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। কন্যা ঃ উত্তেজনার জন্য বিপদ হতে পারে। তুলা ঃ সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। বৃশ্চিক ঃ হতাশার জন্য কাজের ক্ষতি। ধনু ঃ দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। মকর ঃ সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। কুম্ভ ঃ আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। মীন ঃ বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

নভেম্বর ২৫, ২০২০
রাশিফল

ভাল কাজের জন্য প্রশংসা কুম্ভের , অন্যান্য রাশির কি হবে মঙ্গল ?

৮ অগ্রহায়ণ ( ২৪ নভেম্বর) মঙ্গলবার মেষ ঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে। মিথুন ঃ সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে। কর্কট ঃ সংসারে কাজের দায়িত্ব বাড়বে। সিংহ ঃ অযথা ঝামেলায় জড়াবেন না। কন্যা ঃ বেকারদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তুলা ঃ সন্তানের প্রতি যত্ন নিন। বৃশ্চিক ঃ প্রেমে বাধা বিপত্তির সম্ভাবনা। ধনু ঃ ছাত্রছাত্রীদের পড়াশুনোয় মনযোগ বাড়ার সম্ভাবনা। মকর ঃ সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে। কুম্ভ ঃ ভাল কাজের জন্য প্রশংসা পাবেন। মীন ঃ আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন।

নভেম্বর ২৪, ২০২০
রাশিফল

উত্তেজনায় বিপদ কন্যার , অন্যান্য রাশির কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন ?

৭ অগ্রহায়ণ ( ২৩ নভেম্বর) সোমবার মেষ ঃ সামাজিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। বৃষঃ প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে। মিথুন ঃ বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। কর্কট ঃ ভাল লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। সিংহ ঃ বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। কন্যা ঃ উত্তেজনার জন্য বিপদ হতে পারে। তুলা ঃ সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। বৃশ্চিক ঃ হতাশার জন্য কাজের ক্ষতি। ধনু ঃ দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। মকর ঃ সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। কুম্ভ ঃ আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। মীন ঃ বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

নভেম্বর ২৩, ২০২০
রাশিফল

সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনা মকরের , অন্যান্য রাশির কেমন কাটবে ছুটির দিন ?

৬ অগ্রহায়ণ ( ২২ নভেম্বর) রবিবার মেষ ঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে। মিথুন ঃ সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে। কর্কট ঃ সংসারে কাজের দায়িত্ব বাড়বে। সিংহ ঃ অযথা ঝামেলায় জড়াবেন না। কন্যা ঃ বেকারদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তুলা ঃ সন্তানের প্রতি যত্ন নিন। বৃশ্চিক ঃ প্রেমে বাধা বিপত্তির সম্ভাবনা। ধনু ঃ ছাত্রছাত্রীদের পড়াশুনোয় মনযোগ বাড়ার সম্ভাবনা। মকর ঃ সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে। কুম্ভ ঃ ভাল কাজের জন্য প্রশংসা পাবেন। মীন ঃ আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন।

নভেম্বর ২২, ২০২০
রাশিফল

কর্মে সাফল্য তুলার , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

৫ অগ্রহায়ণ ( ২১ নভেম্বর) শনিবার মেষ ঃ সামাজিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। বৃষঃ প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে। মিথুন ঃ বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। কর্কট ঃ ভাল লোকের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। সিংহ ঃ বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। কন্যা ঃ উত্তেজনার জন্য বিপদ হতে পারে। তুলা ঃ সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। বৃশ্চিক ঃ হতাশার জন্য কাজের ক্ষতি। ধনু ঃ দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা। মকর ঃ সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। কুম্ভ ঃ আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। মীন ঃ বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

নভেম্বর ২১, ২০২০
রাশিফল

বিয়ের যোগাযোগ  বৃষের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

৪ অগ্রহায়ণ ( ২০ নভেম্বর) শুক্রবার মেষ ঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে। মিথুন ঃ সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে। কর্কট ঃ সংসারে কাজের দায়িত্ব বাড়বে। সিংহ ঃ অযথা ঝামেলায় জড়াবেন না। কন্যা ঃ বেকারদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তুলা ঃ সন্তানের প্রতি যত্ন নিন। বৃশ্চিক ঃ প্রেমে বাধা বিপত্তির সম্ভাবনা। ধনু ঃ ছাত্রছাত্রীদের পড়াশুনোয় মনযোগ বাড়ার সম্ভাবনা। মকর ঃ সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে। কুম্ভ ঃ ভাল কাজের জন্য প্রশংসা পাবেন। মীন ঃ আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন।

নভেম্বর ২০, ২০২০
রাশিফল

পিতার সাথে মনোমালিন্য মকরের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

৩ অগ্রহায়ণ ( ১৯ নভেম্বর) বৃহস্পতিবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট ঃ আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। সিংহ ঃ কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা ঃ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা ঃ নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। ধনু ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মকর ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। কুম্ভ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে।

নভেম্বর ১৯, ২০২০
রাশিফল

প্রেমে বাধা বৃশ্চিকের , অন্যান্য রাশির ভাগ্যে কি রয়েছে বুধে ?

২ অগ্রহায়ণ ( ১৮ নভেম্বর) বুধবার মেষ ঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে। মিথুন ঃ সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে। কর্কট ঃ সংসারে কাজের দায়িত্ব বাড়বে। সিংহ ঃ অযথা ঝামেলায় জড়াবেন না। কন্যা ঃ বেকারদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তুলা ঃ সন্তানের প্রতি যত্ন নিন। বৃশ্চিক ঃ প্রেমে বাধা বিপত্তির সম্ভাবনা। ধনু ঃ ছাত্রছাত্রীদের পড়াশুনোয় মনযোগ বাড়ার সম্ভাবনা। মকর ঃ সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে। কুম্ভ ঃ ভাল কাজের জন্য প্রশংসা পাবেন। মীন ঃ আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন।

নভেম্বর ১৮, ২০২০
রাশিফল

বিনিয়োগে লাভ মিথুনের , অন্যান্য রাশির কি আজ হবে মঙ্গল ?

১ অগ্রহায়ণ ( ১৭ নভেম্বর) মঙ্গলবার মেষ ঃ ব্যবসায়ীরা নতুন কোন ব্যবসায়িক আলোচনায় সফল হবেন। বৃষ ঃ আমদানি রফতানি নির্ভর ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মিথুন ঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়। কর্কট ঃ দাম্পত্য ক্ষেত্রে আজ সুখ শান্তি ফিরে পাবেন। সিংহ ঃ কর্মস্থলে কোনও কারণে মনোমালিন্য দেখা দেবে। কন্যা ঃ শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। তুলা ঃ পারিবারিক কাজে কিছুটা ব্যস্ত থাকতে পারেন। বৃশ্চিক ঃ বিদেশ থেকে ভালো কোনও সংবাদ পেতে পারেন। ধনু ঃ সামাজিক কাজে অংশ নিতে পারেন। মকর ঃ প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। কুম্ভ ঃ দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। মীন ঃ বকেয়া কোনও বিল আদায় করতে পারেন।

নভেম্বর ১৭, ২০২০
রাশিফল

কাজের জায়গায় সমস্যা সিংহের , অন্যান্য রাশির কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন ?

৩০ কার্তিক ( ১৬ নভেম্বর) সোমবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট ঃ আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। সিংহ ঃ কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা ঃ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা ঃ নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। ধনু ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মকর ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। কুম্ভ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে।

নভেম্বর ১৬, ২০২০
রাশিফল

ব্যয় বৃদ্ধি  কুম্ভের , অন্যান্য রাশির কেমন কাটবে ছুটির দিন ?

২৯ কার্তিক ( ১৫ নভেম্বর) রবিবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ পিতার সাথে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। কন্যা ঃ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। তুলা ঃ মায়ের শরীর ভালো যাবে না। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকরঃ অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কুম্ভ ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন ঃ বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে।

নভেম্বর ১৫, ২০২০
রাশিফল

কাজের জায়গায় সমস্যা সিংহের , কালীপুজোয় অন্যান্য রাশিগুলির কেমন কাটবে ?

২৮ কার্তিক ( ১৪ নভেম্বর) শনিবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট ঃ আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। সিংহ ঃ কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা ঃ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা ঃ নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। ধনু ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মকর ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। কুম্ভ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে।

নভেম্বর ১৪, ২০২০
রাশিফল

কর্মস্থলে ঝামেলা বৃশ্চিকের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২৭ কার্তিক ( ১৩ নভেম্বর) শুক্রবার মেষ ঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। কর্কট ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। সিংহ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কন্যা ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। তুলা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৃশ্চিক ঃ কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। ধনু ঃ শরীর দুর্বল হয়ে পড়তে পারে। মকর ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। কুম্ভ ঃ প্রত্যাশিত কাজে কিছু রহস্যজনক ঝামেলা দেখা দেবে। মীন ঃ মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে।

নভেম্বর ১৩, ২০২০
রাশিফল

আর্থিক চাপ বৃষের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২৬ কার্তিক ( ১২ নভেম্বর) বৃহস্পতিবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। মিথুন ঃ অফিসের চিন্তা বাড়িতে আনবেন না। কর্কট ঃ আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। সিংহ ঃ একতরফা প্রণয় আপনাকে হতাশ করতে পারে। কন্যা ঃ আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। তুলা ঃ প্রেমের ক্ষেত্রেও জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। ধনু ঃ আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। মকর ঃ আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। কুম্ভ ঃ আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। মীন ঃ আপনার পরিবারের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করতে ব্যর্থ হবেন।

নভেম্বর ১২, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি মিথুনের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২৫ কার্তিক ( ১১ নভেম্বর) বুধবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ পিতার সাথে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। মিথুন ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। কর্কট ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সিংহ ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। কন্যা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। তুলা ঃ শরীর দুর্বল হয়ে পড়তে পারে। বৃশ্চিক ঃ মায়ের শরীর ভালো যাবে না। ধনু ঃ কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। মকর ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। কুম্ভ ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মীন ঃ অন্যমনস্কতার জন্য ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নভেম্বর ১১, ২০২০
রাশিফল

আর্থিক উন্নতি মেষের , অন্যান্য রাশির কি হবে মঙ্গল ?

২৪ কার্তিক ( ১০ নভেম্বর) মঙ্গলবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট ঃ আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। সিংহ ঃ কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা ঃ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা ঃ নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। ধনু ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মকর ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। কুম্ভ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে।

নভেম্বর ১০, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি মিথুনের , অন্যান্য রাশির কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন ?

২৩ কার্তিক ( ৯ নভেম্বর) সোমবার মেষ ঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। কর্কট ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। সিংহ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কন্যা ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। তুলা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৃশ্চিক ঃ কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। ধনু ঃ শরীর দুর্বল হয়ে পড়তে পারে। মকর ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। কুম্ভ ঃ প্রত্যাশিত কাজে কিছু রহস্যজনক ঝামেলা দেখা দেবে। মীন ঃ মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে।

নভেম্বর ০৯, ২০২০
রাশিফল

কাজের জায়গায় সমস্যা সিংহের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২২ কার্তিক ( ৮ নভেম্বর) রবিবার মেষ ঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট ঃ আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। সিংহ ঃ কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা ঃ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা ঃ নিজের প্রেমের ক্ষেত্রে জিভে সংযম না থাকলে প্রচুর সমস্যা দেখা দেবে। বৃশ্চিক ঃ কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। ধনু ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মকর ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। কুম্ভ ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। মীন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে।

নভেম্বর ০৮, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal