ধর্মান্তরিত কারার অভিযোগে উত্তেজনা ছড়াল বর্ধমানের বিজয়রামের দেওয়ানদিঘিতে। অভিযোগ ধর্মান্তরিত করা হচ্ছিল একটি অনুষ্ঠান বাড়িতে। সেখানে হাজির হয়ে যায় বজরং দলের সদস্যরা। তারপরেই ঘটে তুলকালাম ঘটনা। এই নিয়ে বর্ধমান থানায় অভিযোগ করেছে অঙ্কুর নারুলা মিনিস্ট্রিজের বর্ধমান শাখা। এই সংগঠনের ঋতম দে,চন্দ্রা সাউ ও সংগীতা দাস অভিযোগ করেছেন, বিজয়রাম নেড়োদিঘী এলাকার রবিবার দুপুরে গোপাল ভবনে যীশু খ্রীষ্টের প্রার্থনা চলছিল। সেই সময় সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে সেখানে কিছু মানুষ হাজির হয়ে সভা ভন্ডুল করে দেয়। যদিও বজরং দলের অভিযোগ, ওই সভায় ধর্মান্তরিত করা হচ্ছিল। তাঁরা ওই অনৈতিক কাজের প্রতিবাদ করতে গিয়েছিল।
ভাইরাল ভিডিও তে দেখা যায়, রাস্তায় কয়েকজনকে কান ধরে ওঠবস করানো হচ্ছিল।। ঋতম দে অভিযোগে জানিয়েছেন, মারধর করা ছাড়াও প্রার্থনা স্থলে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কিছু ডিভাইস নিয়ে গিয়েছে হামলাকারীরা। তাঁদের বিরুদ্ধে ওঠা ধর্মান্তকরণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
বজরং দল অবশ্য ঋতম দে-র করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাঁদের পাল্টা অভিযোগ, এলাকার গরিব মানুষদের আর্থিক অসহায়তার সুযোগ নিয়ে যীশুর প্রার্থনার নামে সনাতনীদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করার প্রক্রিয়া চলছিল। অর্থের প্রলোভন দেখিয়ে কেন সনাতীদের ধর্মান্তরিত করা হচ্ছে? এই প্রশ্ন নিয়েই তাঁরা সেখানে হাজির হয়েছিলেন। প্রতিবাদ জানিয়েছেন। বলছেন, বজরং দলের সদস্যরা।
আরও পড়ুনঃ শেষ রাতে বড় ‘সমঝোতা’! কেন থামল ব্যাঙ্ক ধর্মঘট? শনিবার কি এবার পুরো ছুটি?
আরও পড়ুনঃ হোল্ডিং সেন্টারের দেওয়াল টপকে চম্পট, গন্ধ শুঁকে রোহিঙ্গা যুবককে খুঁজে দিল অরল্যান্ডো
- More Stories On :
- East burdwan

