• ২৯ শ্রাবণ ১৪৩৩, শনিবার ১৫ আগস্ট ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

Raj Kundra : রাজের কাছ থেকে ১০০'র বেশি পর্ন ভিডিও উদ্ধার

পর্ন ফিল্ম কাণ্ডে জড়িত থাকা রাজ কুন্দ্রা সোমবারই জামিন পেয়েছে। তবে জামিন পেলেও স্বস্তিতে নেই তিনি। ২৪ ঘন্টার মধ্যেই মুম্বই পুলিশ রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে এল। ক্রাইম ব্র্যাঞ্চ দাবী করেছে রাজের কাছ থেকে ১০০র বেশি পর্ন ভিডিও পেয়েছে তারা।সংবাদসংস্থা এএনআই মারফত প্রকাশ্যে এসেছে এই খবর। সেখানে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে যে মোবাইল, ল্যাপটপ ও হার্ডড্রাইভগুলি উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই এই পর্ন ভিডিওগুলি পাওয়া গিয়েছে। রাজের কাছে নাকি মোট ১১৯টি পর্ন ভিডিও ছিল। যা ৯ কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল তার।গত ১৯ জুলাই পর্ন ফিল্ম কাণ্ডে মুম্বই পুলিশের কাছে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তারপর প্রায় দুমাস হাজতে থাকতে হয় শিল্পা শেট্টির স্বামীকে। এই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মডেল ও অভিনেত্রী প্রকাশ্যে অভিযোগ জানিয়েছেন। রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ব্যবসায় নামিয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া। ঘটনার পর রাজের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। পাশাপাশি শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়।

সেপ্টেম্বর ২১, ২০২১
বিনোদুনিয়া

Aparna Sen : বাবার জন্মশতবার্ষিকীতে বিশেষ ভাবনা অপর্ণা সেনের

চলতি বছর চলচ্চিত্র সমালোচক, পরিচালক এবং সাংবাদিক চিদানন্দ দাশগুপ্তের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে আগামী নভেম্বরে নানা অনুষ্ঠান এবং বিশেষ পুরস্কারের আয়োজন করেছে চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট। আজ টুইট করে এই কথাটাই জানালেন তাঁর কন্যা অপর্ণা সেন। একাধিক টুইটে পরিচালক ও অভিনেত্রী লিখেছেন, চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট আগামী নভেম্বরে জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে প্রয়াত পরিচালকের ছবি দেখিয়ে। থাকবে স্মারক বক্তৃতা। বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর নানা লেখা নিয়ে আয়োজিত হবে প্রদর্শনী। ২০ এবং ২১ নভেম্বর দুদিন ধরে উদযাপনের পাশাপাশি দেওয়া হবে কিছু বিশেষ পুরস্কার। উদ্যাপনের আয়োজক অপর্ণা সেন, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ মহল।১৯২১ সালের ২০ নভেম্বর শিলংয়ে জন্মগ্রহণ করেন মন্মথনাথ-শান্তিলতা দাশগুপ্তের সন্তান চিদানন্দ। সাংবাদিকতা, চলচ্চিত্র সমালোচনার পাশাপাশি সিনেমা শিল্পের তাত্ত্বিক দিক নিয়ে একাধিক গ্রন্থ রচনা করে তিনি। ছবি পরিচালনার পাশাপাশি ১৯৪৭ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি।তাঁর বাবার জন্মশতবার্ষিকী সম্বন্ধে অপর্ণা সেন আরও জানান, এ বছর বাবার জন্মশতবার্ষিকী। তাঁকে ঘিরে উদ্যাপনের আয়োজন করতে পেরে ভীষণই আনন্দিত। বাবা শুধুই সুপরিচিত সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক এবং পরিচালক ছিলেন না, ছবির ইতিহাস সম্বন্ধেও তাঁর গভীর জ্ঞান ছিল। ভারতীয় সিনেমা এবং পরিচালকদের সম্পর্কে অনেক মৌলিক বই লিখেছেন তিনি। বাবা-ই প্রথম চলচ্চিত্রকে পাঠ্য হিসাবে দেখেছিলেন। তাঁর কথায়, বাবা না থাকলে আমি কখনওই পরিচালক অপর্ণা সেন হতে পারতাম না!

সেপ্টেম্বর ২০, ২০২১
বিনোদুনিয়া

Sonu Sood : কর ফাঁকি প্রসঙ্গে মুখ খুললেন সোনু সুদ

করোনার প্রথম ওয়েভের সময় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সোনু সুদ। দুঃস্থ মানুষদের সাহায্য করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের ঠিকভাবে বাড়ি পৌঁছানো সবেতেই এগিয়ে এসেছেন সোনু সুদ। আর এই কাজের জন্য সকলের প্রশংসাও পেয়েছেন। কিন্তু গত মঙ্গলবার থেকেই গোটা পরিস্থিতিটাই বদলে গিয়েছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়ে সোনুর বাড়িতে ও অফিসে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। এরপরে জানানো হয় প্রায় ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। প্রথমদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া না দিলেও এই ঘটনার দিন পাঁচেক পর অবশেষে সকলের সামনে এসে কিছু কথা বলেন তিনি।নিজের সোশ্যাল মিডিয়াতে এই অভিনেতা লেখেন, সব সময় নিজের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন পড়ে না। সময়ও কিছু কিছু সময় উত্তর দিয়ে দেয়। পাশাপাশি তিনি বলেন, এতদিন ধরে দেশের মানুষদের জন্যই নিজেকে নিয়োজিত করেছি। আমার এই ফাউন্ডেশনের প্রতিটি পয়সাই সাধারণ মানুষের কাজে লাগবে। গত বুধবার আয়কর দপ্তরের আধিকারিকদের তরফ থেকে সোনুর বিরুদ্ধে ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগের পাশাপাশি বিদেশ থেকে মোটা অঙ্কের আর্থিক সাহায্য নেওয়ার সময় বিদেশ নীতি লঙ্ঘনের ও উল্লেখ করা হয়; যা নিয়ে উত্কণ্ঠা তৈরি হয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। তবে সকলেরই আশা শেষ পর্যন্ত নির্দোষ প্রমানিত হবেন সোনু।

সেপ্টেম্বর ২০, ২০২১
বিনোদুনিয়া

Bengali Cinema : ৬৫ দিন ধরে হলে চলছে 'সব চরিত্র তোমার আমার'

পরিচালক তপন দত্তর ছবি সব চরিত্র তোমার আমারএর ৬৫ দিন উদযাপিত হল বসুশ্রী সিনেমা হলে। উপস্থিত ছিলেন পরিচালক তপন দত্ত, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, শর্মিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ।করোনা পরিস্থিতিতে ৬৫ দিন হলে চলা যেকোনো বাংলা ছবির জন্যই একটা মাইলস্টোন। পরিচালক এই ছবি প্রসঙ্গে জানালেন,দুটো গল্প নিয়ে একটা ছবি। এই ছবিটা বিদেশে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। কোভিডের ওপরে ছবিটা করেছিলাম। প্রথম গল্পটা অবসরে এবং দ্বিতীয় গল্পটা পরাণের বাঁশি।নিজের চরিত্র নিয়ে অভিনেতা অমিতাভ ভট্টাচার্য জানালেন,সব চরিত্র তোমার আমারে আমি একটা গ্রাম্য ছেলে, রাখাল ছেলের চরিত্রে অভিনয় করছি। গ্রাম্য ছেলে, বউ বাচ্চা নিয়ে থাকে। বাঁশি বাজাতে ভালোবাসে। তার জীবন নিয়েই পুরো গল্পটা। দেবশ্রী ভট্টাচার্য জানালেন,আমি অবসরে গল্পটায় রয়েছি। বিপাশা সেনের চরিত্রে আমাকে দেখা যাবে। আমি হিরোইনের ক্যারেক্টার প্লে করছি।এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক দেখতে পাবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য কে। এটা তার প্রথম ফিচার ফিল্ম। নিজের চরিত্র প্রসঙ্গে জানালেন,আমি পরাণের বাঁশি গল্পে অমিতাভ ভট্টাচার্যের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। এখানে আমার নাম তুহিনা।

সেপ্টেম্বর ২০, ২০২১
বিনোদুনিয়া

Big Boss : বিগ বস ওটিটির চ্যাম্পিয়ন দিব্যা

সেরা হওয়ার দৌড়ে ছিল ৫ জনের নাম। তবে তাদের মধ্যে শেষ হাসি হাসলেন দিব্যা আগরওয়ালই। বিগ বস ওটিটির লড়াইয়ে বিজয়ী হলেন তিনি।পুরস্কারমূল্য হিসেবে দিব্যার ঝুলিতে আসে ২৫ লক্ষ টাকাও। দ্বিতীয় হন নিশান্ত ভাট। অন্যদিকে তৃতীয় স্থানে দেখা যায় শমিতা শেট্টিকে। শনিবার রাতে অনুষ্ঠিত হল বিগবস ওটিটির গ্র্যান্ড ফিনালে। পাঁচ টপ ফাইনালিস্টের মধ্যে ছিলেন শমিতা শেট্টি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপাট।ওটিটিতে বিজয়ী হওয়ার ইচ্ছা পরিবর্তন করে করে ফাইনালের দিন প্রথমেই নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। এর ফলে বিগ বসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তাঁর। একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সলমন খান সঞ্চালিত এবারের বিগ বস সিজনে সরাসরি এন্ট্রি। বিগ বস এই প্রথম বার ওটিটিতে অনুষ্ঠিত হয়েছিল। শো-র সঞ্চালক ছিলেন করণ জোহর। শনিবার রাতেও হাজির ছিলেন করণ। এছাড়া ছিলেন বিশেষ অতিথি জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখ। বিগ বস ওটিটির জনপ্রিয়তা শুরু থেকেই ছিল তুঙ্গে। কখনও প্রতীক ও নেহা ভাসিনের বিশেষ সম্পর্ক চর্চার বিষয় হউএ দাঁড়িয়েছেন আবার কখনও বা রাকেশ-শমিতার প্রেম কথন দর্শকদের মন জয় করেছিল।এদিকে আগামী ২ অক্টোবর থেকে টিভির বিগ বস নিয়ে আসছেন সলমন খান। সেখানে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে তা নিয়েও উত্তেজনা বাড়ছে। দিন কয়েক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে রয়েছেন চিরনবীন রেখা।

সেপ্টেম্বর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Roja: আজ থেকে টিভির পর্দায় 'রোজা'

নতুন বাংলা চ্যানেল ENTER 10 বাংলাতে প্রথম ধারাবাহিক সাগরজ্যোতি-র পর এবার শুরু হতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। আজ থেকে এই চ্যানেলে দর্শকরা রোজা নামে একটি নতুন ধারাবাহিক দেখতে চলেছেন দর্শকরা। সোম থেকে রবি রাত ৮.৩০ তে এই ধারাবাহিকটি টেলিকাস্ট হবে। এই ধারাবাহিকের কাহিনী লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য অর্পিতার।রোজা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব চৌধুরী ও পিয়া দেবনাথ কে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মালবিকা সেন, অর্ঘ্য মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, অনিন্দিতা দাস, পৌলমী দাস, রাজশ্রী ভৌমিক, নিশান্তিকা দাস সহ অন্যান্যরা।রোজা নিয়ে অর্ণবের কাকিমা অনিন্দিতা দাস জানালেন,আমার ক্যারেক্টারের নাম ঊর্মি। খুব জলি, ফিল গুড একটা ক্যারেক্টার। অবশ্যই তার ভালোলাগা, খারাপ লাগা রয়েছে। তবুও আমি বলবো যে দর্শকরা আমাকে যে ধরণের চরিত্রে আমাকে পছন্দ করেন আমি আশা করবো সেরকমই একটা চরিত্রে নিজেকে দিতে পারবো।অভিনেত্রী নিশান্তিকা দাস জানালেন,এতদিন আমি নেগেটিভ করে এসেছি। এখানে একদমই আমি পজিটিভ। কোনও খারাপ কাজ করছি না। আশা করছি করবোও না। তো এটা আমার কাছে একটা নতুনত্ব। আমি রুপাইয়ের বোন। বাড়ির বড় বোন। খুব ভালো একটি মেয়ে। দর্শকদের দেখলে খুব ভালো লাগবে। এইটুকু বলতে পারি। ছবি ঃ প্রকাশ পাইন

সেপ্টেম্বর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Ritabhari : ঋতাভরীর জন্য সাউথ সিটি মলে উপচে পরা ভিড়

আমেরিকান ঈগল ভারতে তাদের ব্যবসাকে প্রসারিত করার লক্ষ্যে কলকাতায় তাদের প্রথম বিপণী খুলল। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাকে দেখার জন্য মানুষের ভিড় ছিল সত্যিই দেখার মতো। অনেকে আবার নিজের প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্যও ভিড় জমান। প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করা এবং ছবি তোলার সুযোগ পেয়ে সকলেই খুব খুশি।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার ব্র্যান্ড হেড আশিস মুকুল বলেন,আমেরিকান ঈগল ইউএসের একটি স্বনামধন্য ব্র্যান্ড। কলকাতায় এর প্রথম বিপণী খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। সাউথ সিটি মল যেহেতু কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তাই এখানেই স্টোর ওপেন করা হল। পুজোর কালেকশন প্রসঙ্গে তিনি জানালেন, সামনে পুজো আসছে। আমাদের যা কালেকশন রয়েছে সব পুজোর কালেকশনই রয়েছে।অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জানালেন,পুজোর আগে এরকম সুন্দর স্টোরে আসতে পেরে খুবই ভালো লাগছে। অনেক ভালো ভালো কালেকশন রয়েছে এখানে। পুজোর ভালো ভালো কালেকশন পাওয়া যাবে। সকলের পুজো খুব ভালো কাটুক। সবাই সেফ থাকবেন।

সেপ্টেম্বর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Golondaj : 'গোলন্দাজ'-এর ট্রেলার মুক্তি‌ পেল

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অনেকদিন পর এসভিএফের সঙ্গে কাজ করছেন অভিনেতা দেব। ফলে মানুষের মধ্যে আলাদাই একটা উত্তেজনা রয়েছে। এই ছবির নিজেকে অন্যভাবে গড়েছেন টলিস্টার দেব। আগামী ১০ ই অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিরই ট্রেলার মুক্তি পেল তার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন।দেব ছাড়াও এখানে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, জন ভট্টাচার্য সহ আরও অনেকে। ছোট নগেন্দ্রপ্রসাদের চরিত্রে দেখা যাবে নেতাজি ধারাবাহিকের অঙ্কিত মজুমদার কে। ইতিমধ্যে এই ছবির গল্প সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। গল্পের প্রেক্ষাপট ১৮৭৯র কলকাতা। তখন ইংরেজদের রাজত্ব। সেই সময় প্রথম হাতে ফুটবল ছুঁয়ে দেখেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। বড় হয়ে ফুটবলকে নতুনভাবে বাঙালির কাছে পরিবেশন করেছেন তিনি। ইংরেজ শাসকদের সঙ্গে সংঘাতেও যেতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাঙালি জেদ, সাহসিকতা, স্বদেশপ্রেম ও ফুটবল জয়ী হয়।

সেপ্টেম্বর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Shohorer Upokotha : মুক্তি পেল শহরের উপকথা

দীর্ঘ অপেক্ষা। মুক্তি পেল বাদল সরকারের বাকী ইতিহাস নাটক অবলম্বলে বাপ্পার নির্মিত পূর্ণদৈর্ঘ্যের ছবি শহরের উপকথা। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। প্রিমিয়ারে পরিচালক বাপ্পা জানালেন,আজ প্রথম দিন। যতদিন না পর্যন্ত দর্শকদের কাছে ছবিটা ছড়িয়ে পড়ে একটা টেনশন তো থাকেই। তবে ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। বাদল সরকারের চরিত্রে এই ছবিতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। তিনি জানালেন,খুবই ভালো লাগছে। একটা উত্তেজনা আছে। আবার ভয়ও কাজ করছে। দর্শকরা কিভাবে নেবেন। নাটক থেকে সিনেমা। যেটা বাংলা সিনেমায় সচরাচর হয়না। পরিচালকের প্রথম ছবি, প্রযোজকের প্রথম ছবি, আমি বাদল সরকারের চরিত্র রূপদান করছি। সব মিলিয়ে বড় একটা উত্তেজনা। অভিনেতা জয় সেনগুপ্ত জানালেন, প্রত্যেক অভিনেতা এমন একটা কাজ করতে চায় যেটা করে তার স্যাটিসফেকশন লেভেল অনেক হাই হবে এবং এমন একটা কাজ করবে যেটা আজকে নয়, কালকে নয়, পরশু এবং তার পরে মনে রাখবে। এই ছবিটা দর্শক মনে রাখবে। এই ছবিতে যা বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সেটা কোনোভাবে সিনেমার ল্যাঙ্গোয়েজকে, নাটকের ল্যাঙ্গোয়েজকে, সাহিত্যের ল্যাঙ্গোয়েজকে, অভিনয়ের ল্যাঙ্গোয়েজকে একটা অন্য মাত্রা দিয়েছে।

সেপ্টেম্বর ১৮, ২০২১
বিনোদুনিয়া

স্বয়ংসিদ্ধার নিজস্ব বিক্রয় কেন্দ্রের সূচনা করলেন পৌরমন্ত্রী

মহিলারা এখন চারিদিকেই নিজেদের স্বাবলম্বী করে তুলছে। তাঁরা এখন আর সেইভাবে পুরুষদের ওপর নির্ভরশীল নয়। অনেক গ্রামীণ মহিলা যেমন নিজেদের আয়ের রাস্তা নিজেরাই করে নিচ্ছে। সেরকমই মহিলাদের পাশে রয়েছে সুডা। এদের প্রধান লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা। আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে সুডা। নানা রকম প্রশিক্ষণ দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নানারকম হাতের কাজ করছে। যেমন ব্যাগ, পুতুল, মাটির কাজ, ঘর সাজানোর জিনিসপত্র,জ্যাম,জেলি থেকে শুরু করে এখন তো সুইগি জোমাটোতে অর্ডার করে তাদের ঘরোয়া রান্নার স্বাদ সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। স্বয়ংসিদ্ধা এই কর্মকান্ডের অধীনে ৭১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। কখনও পুজোর আগে তাঁদের হাতের কাজ বিক্রির ব্যবস্থা, কখনও মেলার মাধ্যমে সহযোগিতা করা সারা বছর এই ব্যবস্থা থাকে। এবার এদের কোনও পাকাপাকি বিপনন কেন্দ্র গড়ে উঠলো নিউ বারাকপুর পৌরসভার চত্বরেই। সূচনা করলেন নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সুডার অধিকর্তা সুপ্রিয় ঘোষাল, সুডার অতিরিক্ত অধিকর্তা শাওন সেন।

সেপ্টেম্বর ১৭, ২০২১
বিনোদুনিয়া

Roja : ENTER-10 বাংলার নতুন ধারাবাহিক 'রোজা'

নতুন বাংলা চ্যানেল ENTER 10 বাংলা। এই চ্যানেলে বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে প্রথম ধারাবাহিক সাগরজ্যোতি। এবার শুরু হতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই চ্যানেলে দর্শকরা রোজা নামে একটি নতুন ধারাবাহিক দেখতে চলেছেন। সোম থেকে রবি রাত ৮.৩০ তে এই ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শকরা। এই ধারাবাহিকের কাহিনী লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। চিত্রনাট্য অর্পিতার।রোজা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব চৌধুরী ও পিয়া দেবনাথ কে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মালবিকা সেন, অর্ঘ্য মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, অনিন্দিতা দাস, পৌলমী দাস, রাজশ্রী ভৌমিক, নিশান্তিকা দাস সহ অন্যান্যরা।রোজা নিয়ে পিয়া জানালেন,আমার ক্যারেক্টারের নাম রোজা। বড়লোকের একটা মেয়ে। বাইরের জগত সম্পর্কে সেরকম কিছু জানে না। বাইরের জগতে যখন সে স্টেপ আউট করবে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবে। আমার সঙ্গে সমুজ্বলের যখন দেখা হবে তখন ঝগড়া, খুনসুটি এই দিয়েই গল্পটা শুরু আর কি।অর্ণব জানালেন,আমার চরিত্রের নাম সমুজ্জ্বল। বন্ধুরা আমাকে এই নামে ডাকে। তবে বাড়ির সবাই ডাকে রুপাই নামে। রুপাই ছেলেটা খুব ভালো ছেলে। ছোটবেলা থেকে অনেক স্ট্রাগেল করে বড় হয়েছে। বলতে পারো সেলফ ডিপেন্ডেন্ট। খুব ডিসিপ্লিন্ড। টাইমের খুব ভ্যালু রয়েছে তার লাইফে।

সেপ্টেম্বর ১৭, ২০২১
বিনোদুনিয়া

Tutopia Learning App : টিউটোপিয়া লার্নিং অ্যাপের বিশেষ উদ্যোগ

টিউটোপিয়া লার্নিং অ্যাপের অভিনব উদ্যোগে আয়োজিত হল ৬৮৫ কিমি বিরতিহীন দিন ও রাতব্যাপী কলকাতা থেকে গ্যাংটক রিলে দৌড় প্রতিযোগিতা। ১১ জন অভিজ্ঞ দৌড়বিদ অংশ নিয়েছিলেন। সমগ্র দৌড়ের গতিপথ নির্ধারিত ৬০ ঘণ্টার মধ্যে তারা সম্পন্ন করবে।১৬ সেপ্টেম্বব ২০২১ এর ভোরে কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। ফ্ল্যাফ অফ করলেন অরুণ সিং। দৌড়বিদরা কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। তাদের যাত্রা শেষ হবে গ্যাংটকে।স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং অ্যাডভেঞ্চারের উন্মাদনা প্রচার করতে এই অভিনব উদ্যোগ। কোভিড মহামারীকালে সুস্থ এবং ফিট থাকা ভীষণ জরুরি। সেই ভাবনাকে গুরুত্ব দিতে স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা প্রচার করতে চায় টিউটোপিয়া। যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। সোহম চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সোহম মজুমদার এবং অঙ্কিতা চক্রবর্তী। প্রতিটি দৌড়বিদ গড়ে প্রায় ৬২ কিমি রাস্তা দৌড়ে কভার করবে।

সেপ্টেম্বর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Aditi Munshi : নতুন গান প্রকাশ অদিতি মুন্সীর

সংগীতশিল্পী অদিতি মুন্সীর ভক্তের সংখ্যা কম নয়। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নন, বাংলাদেশের অনেকেও তাঁর ভক্ত। তাঁর গান আলাদা ভক্তি এনে দেয়। মনকে শান্ত করে। রাধাষ্টমী উপলক্ষে নতুন কীর্তন প্রকাশ করলেন তিনি। অনুরাগীদের সঙ্গে ফেসবুকের দেওয়ালে সেই গানের লিঙ্কি শেয়ার করেন তিনি। ভাদ্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রাধাষ্টমী। কথায় আছে শ্রীরাধিকার জন্ম এই তিথিতে। বৈষ্ণব সম্প্রদায় ধুমধাম করে শ্রীরাধিকার পুজো করে এই তিথিতে। পদকর্তা গোবিন্দ দাস রচিত শ্রীরাধার পূর্বরাগ পর্যায়ের একটি রচনা রাধাষ্টমী উপলক্ষে বেছে নিয়েছেন অদিতি। সেই গানের ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে অদিতি লেখেন, করুণাময় ভগবান কৃপা না করলে এই সাধন ও মনন সম্ভব নয়। আর সাধক ভবাপাগলা বলেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, তাই সংগীতের মধ্যে দিয়েই সেই পরমেশ্বরের চরণ বন্দনা করি | সংগীত নিয়ে ছোটবেলা থেকেই চর্চা করেন অদিতি। সংগীত ক্ষেত্রেই তাঁর উচ্চশিক্ষা। সংগীত ক্ষেত্রে অদিতির প্রথম পছন্দ কীর্তন। বিধায়ক পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের সংগীত চর্চায় কোনও ত্রুটি রাখেননি তিনি।আরও পড়ুনঃ শহরের উপকথা নিয়ে পোর্শিয়াঅদিতির নতুন গানে যন্ত্রানুষঙ্গে সাহায্য করেছেন সুভাষ বসু, সৌম্যজ্যোতি ঘোষ, মৃগনাভি চট্টোপাধ্যায় এবং সোমনাথ রায়। গানের শ্যুট করা হয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বনেদি বাড়ির পুরনো পরিবেশ দেখা যাবে এই গানের ভিডিওতে।

সেপ্টেম্বর ১৫, ২০২১
বিনোদুনিয়া

Sabyasachi : নকশাল আন্দোলনের গল্পে সব্যসাচী ও নওয়াজউদ্দিন

তখন ১৯৬৭ সাল। স্বাধীনতা পরবর্তী সময়। তখন নকশাল বাড়ি গ্রামে পুলিশের গুলিতে নিহত হন ১১ জন। সেই ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র আন্দোলন তৈরি হয়। নকশালবাড়ি ছাড়িয়ে ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে সেই আন্দোলনের আগুন। সারা দেশে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। যা ক্রমশই দেশের গণ্ডি অতিক্রম করে সারা বিশ্বের কাছে হয়ে ওঠে বামপন্থীদের এক ঐতিহাসিক আন্দোলন,নকশাল আন্দোলন।আরও পড়ুনঃ শহরের উপকথা নিয়ে পোর্শিয়া এই নকশাল আন্দোলন নিয়েই ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। হিন্দি, ইংরাজি ও বাংলা তিনটি ভাষায় তৈরি হবে এই সিরিজ। তিনটি সিজন রয়েছে এই ওয়েবের। এর মাধ্যমে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি। এই সিরিজের প্রথম সিজনের চিত্রনাট্যে রয়েছে নকশাল আন্দোলনের কাহিনি ও রাজনৈতিক নেতা চারু মজুমদারের জীবন।আরও পড়ুনঃ এমডিজে জোড়ি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফিনালচারু মজুমদারের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রথম সিজনের অন্যতম মুখ্য চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়াল বা বোমান ইরানিকে। আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ। শুটিং শুরু হবে আগামী বছর। একটি আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। তবে কোন প্ল্যাটফর্ম সেটা এখনও জানা যায়নি।

সেপ্টেম্বর ১৫, ২০২১
বিনোদুনিয়া

Shohorer Upokotha : 'শহরের উপকথা' নিয়ে পোর্শিয়া

আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাপ্পার পরিচালিত ফিচার ফিল্ম শহরের উপকথা। বাদল সরকারের বাকী ইতিহাস অবলম্বনে এই ছবি নির্মাণ করছেন পরিচালক। আর এখানেই টাইটেল ট্র্যাক গেয়েছেন পোর্শিয়া সেন। সৌম্য ঋত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন।আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে দ্য টেরেসে ফ্যাশন কার্নিভালছবিতে গান গাওয়ার অভিজ্ঞতা খুবই ভালো। এমনটাই জানিয়েছেন পোর্শিয়া। এই প্রসঙ্গে তিনি জানালেন,সৌম্য ঋত দার সঙ্গে অনেকদিন ধরেই ভাবছি কাজ করবো। কিন্তু কানেকশনটা ঠিকমতো না হলে কাজটা ঠিক হয়না। তারপর একদিন দাদা বললো চলে এসো একটা রেকর্ডিং আছে। তার আগে গানটা পাঠালো। শুনে বললাম গানটা খুব ভালো। গেলাম, গাইলাম।আরও পড়ুনঃ এমডিজে জোড়ি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফিনালশহরের উপকথা তিনি আরও কথা শেয়ার করলেন। বললেন,আমি ভেবেছিলাম সিনেমাটা হয়তো আরেকটু সময় নেবে রিলিজ করতে। কিন্তু তাড়াতাড়িই রিলিজ করে যাচ্ছে। তবে গানের ফিডব্যাক খুব ভালো পাচ্ছি। কাছের মানুষ অনেকেরই খুব ভালো লেগেছে। আবার অনেকে নিজে থেকে শুনে টেক্সট করেছে। তো গানের রেসপন্স এখনও অবধি ভালোই।

সেপ্টেম্বর ১৪, ২০২১
বিনোদুনিয়া

Fashion Show : এমডিজে জোড়ি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফিনাল

এমডিজে জোড়ি নাম্বার ওয়ানের গ্র্যান্ড ফিনাল হয়ে গেল কলকাতার একটি পাঁচতারা হোটেলে। যেখানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিল অভিনেত্রী রিচা শর্মা, সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার ন্যায়না মোর, লোপামুদ্রা মণ্ডল, ডলি জৈন, মডেল অ্যাডোলিনা গাঙ্গুলি সহ আরও অনেকে।এই জোড়ি নাম্বার ওয়ানে জয়ী হন ঋতু জয়সওয়াল ও আকাশ জয়সওয়াল। ক্রাউন জিতে তারা জানালেন,খুবই ভালো লাগছে জিততে পেরে। এত সুন্দর একটা ইনিশিয়েটিভ সত্যিই খুব ভালো। লোপামুদ্রা মণ্ডল বললেন,জোড়ি নাম্বার ওয়ান কনটেস্টের সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত। আজ এখানে এসে খুব ভালো লাগছে। জোড়িরা খুব সুন্দরভাবে পারটিসিপেট করেছে। অভিনেত্রী রিচা শর্মা জানালেন,খুব ভালো লাগছে। আমার নিজের ২২ বছর বিয়ে হয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর ম্যারেড কাপেল পারফর্ম করল। দারুণ এক্সপিরিয়েন্স। এরকম ইউনিক জিনিস আগে কেউ দেখেনি। ডলি জৈন জানালেন,সব কাপলই সমানভাবে দারুণ পারফরম্যান্স করে। যেটা আমাকে মুগ্ধ করেছে।আরও পড়ুনঃ টিকা নেওয়ার পর অ্যান্টিবডি কমে গিয়েছে? কী বলল আইসিএমআর?জয়ী কাপেলের হাতে আইফোন তুলে দেওয়া হয়। ক্রাউন পড়িয়ে তাদের সম্মানিত করা হয়। প্রত্যেক জোড়িই এই বিশেষ অনুষ্ঠানে নিজেদের অভিনবত্বের ছাপ রাখে। জোড়ি দুই কাপল সব শেষে কিছুক্ষণ নাচের তালে মেতেও ওঠেন।

সেপ্টেম্বর ১৪, ২০২১
বিনোদুনিয়া

The Terrace : দুর্গাপুজোর আগে দ্য টেরেসে ফ্যাশন কার্নিভাল

দ্য স্টেক ফ্যাক্টরির দ্য টেরেসে দুর্গাপুজো উপলখ্যে একটা প্রি পুজো ফ্যাশন কার্নিভ্যাল হয়ে গেল। যেখানে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন পরিচিত মডেল। র্যাম্প ওয়াক করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন তারা। সঙ্গে ছিল দারুণ রনোর দারুণ ডিজে পারফরম্যান্স। যা সন্ধ্যাটাকে একটা মায়াবী রূপ দিয়েছিল।আরও পড়ুনঃ তৃতীয় ঢেউয়ের সংক্রামণের রাশ টানতে ভিক্টোরিয়ায় বড়দিন পর্যন্ত লকডাউনের ঘোষণাদ্য টেরেসের কর্ণধার মৈনাক চক্রবর্তী জানালেন,ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যে রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। মোঘলরা ভারতবর্ষে আসার আগে যে ধরণের খাবার আমরা খেতাম সেরকম খাবার ফিরিয়ে আনার একটা চেষ্টা আমাদের রয়েছে। আমাদের টার্গেট হল এখানে লোকে আসবে, খাবে আড্ডা দেবে। বেসিক্যালি একটা আড্ডা জোন হিসাবে রেখেছি। কোনোদিন ভালো খেলা হলে খেলাও এখানে দেখাই। আবার ভালো ডিজের ব্যবস্থাও রয়েছে আমাদের। এবারের পুজো নিয়ে তিনি জানান,পুজোর সময় গতবছর আমরা ২টো অবধি খোলা রেখেছিলাম। এবার ৩টে অবধি খোলা রাখার প্ল্যান রয়েছে। সাড়ে ১২টায় ওপেন হবে। ৩টে অবধি খোলা থাকবে। পুজোতে ওয়েস্টার্ন খাবার তো পাওয়া যাবেই। আমাদের লক্ষ্য রয়েছে কিছু চাইনিজ আইটেমও ইন্ট্রোডিউস করার। পুজোয় স্পেশ্যালিটি থাকবে ওয়াইড রেঞ্জ অফ ককটেল। আড্ডা দিতে দিতে সবাই যেন পুজোর ফিলটা পায় সেটাই আমাদের মূল টার্গেট।

সেপ্টেম্বর ১৪, ২০২১
বিনোদুনিয়া

Nachiketa : নচিকেতার গান অবলম্বনে 'অসম প্রেম'

জীবনমুখী গানের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক নচিকেতা চক্রবর্তী। শুধু ভারতেই নয়, ভারতের বাইরে বাংলাদেশেও তাঁর ভক্তর সংখ্যা কম নয়। সেই নচিকেতার পেসমেকার গানের অবলম্বনে বাংলাদেশে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অসম প্রেম। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন নৃত্য শিল্পী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা ইসলাম। পরিচালক নিজে ছাড়াও আরও যারা অভিনয় করছেন তারা হলেন, ফারজানা রুমি, সামিন ফারদীন সৌমিক, শিশু শিল্পী রাজদীপসহ অনেকে।পাশাপাশি পেসমেকার কভার গানটিতে কন্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু। মিউজিক রি-কম্পাজ করেছেন সংগীত পরিচালক শামীম মাহামুদ। দুটি কাজের প্রধান সহকারী পরিচালক ছিলেন বাপ্পা দীপ রায়, এডিটিং এবং কালার গ্রেডিং আকতারুল আলম তিনু।ক্যামেরার দায়িত্ব সামলেছেন সাজিব খান। সহকারী পরিচালক মাসুদ রানা। মেক-আপ আবদুর রহিম। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কভার সংটির ভিডিও দূশ্যের চিত্রধারন করা হয়েছে।

সেপ্টেম্বর ১৩, ২০২১
বিনোদুনিয়া

Yaad : ইয়াদে এর টিজার মুক্তি পেল

সাংবাদিক সম্মেলন করে শহরের এক হোটেলে মুক্তি পেল ইয়াদে মিউজিক ভিডিওর টিজার। মেরি সাই প্রোডাকশন ও অপূর্ব জোসেফ এই মিউজিক ভিডিওর প্রযোজনার দায়িত্বে রয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন অর্পণ বসাক।ভালোবাসায় ভরা এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন কৌশিকী বসু এবং বিশ্বজিৎ যাদব। প্রথমবার একসঙ্গে কাজ করছে কৌশিকী ও বিশ্বজিৎ। তাই হিন্দি এই মিউজিক ভিডিওটির মাধ্যমে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জুটিকে। গানের গীতিকার হলেন সোহম মজুমদার।কুন্তল দে এর সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র।জি মিউজিকের ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পাবে ইয়াদে। প্রজেক্টির দায়িত্বে রয়েছেন রণিত সরকার ও নীলবজয় নাথ। এখন পুরো মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায়।

সেপ্টেম্বর ১৩, ২০২১
বিনোদুনিয়া

Yuvaan : ১ বছরে পা ইউভানের

এই তো সেদিন পৃথিবীর আলো দেখল ইউভান। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। ১ মাস দু মাস পেরিয়ে ১ বছরে পা দিল শুভশ্রী ও রাজ চক্রবর্তীর পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ে ইউভানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় শুভশ্রী ও রাজ চক্রবর্তী কে। ইউভানের দুষ্টু মিষ্টি ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই আলোড়ন ফেলে। কখনও দেখা যায় ইউভান খেলছে, আবার কখনও মজার মুহূর্ত ধরা পড়ে। আদরের মামা জিত্ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার গান শোনার ভিডিও-তে মন ভরেছে নেটিজেনদের। ইউভানের ১ বছরের জন্মদিনে মা শুভশ্রী ভেসেছেন আবেগে। ছেলে কোলে ছবির সঙ্গে আবেগ মাখা পোস্ট করেছেন মা।শুভশ্রী লিখেছেন শুভ জন্মদিন জান। এই এক বছরে তুমি আমার মধ্যে এক মায়ের জন্ম দিয়েছ। তোমাকে প্রাণভরা ভালবাসা, আমার সোনা...সত্যিই তো এক বছরে এক নতুন পরিচয় তৈরি হয়েছে অভিনেত্রী শুভশ্রীর জীবনে। তিনি বাংলা ইন্ডাস্ট্রির নামি নায়িকা, রাজ চক্রবর্তীর ঘরণী, আর এখন তিনি ইউভানের মা। জীবনে পূর্ণতা পেয়েছেন তিনি।অন্যদিকে বাবা রাজ চক্রবর্তীও ছেলের জন্মদিনে লিখেছেন শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন যে, তুমি আমার গর্ব, আমার ভালবাসা, আমার পৃথিবী, আমার সবকিছু। প্রথম জন্মদিনে অনেক শুভেচ্ছা। পুরীর সমুদ্র সৈকতে ইউভানের একটা মিষ্টি ছবি বেছে নিয়েছেন এই শুভেচ্ছা বার্তার জন্য।

সেপ্টেম্বর ১২, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 42
  • ...
  • 58
  • 59
  • ›

ট্রেন্ডিং

শিক্ষা

সাহিত্য, বিজ্ঞানচিন্তা ও সৃজনশীলতার আলোকবর্তিকা ‘INSPIRE 2026’

সাহিত্য, বিজ্ঞান, বিজ্ঞানচিন্তা, প্রযুক্তি এবং সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধনের বার্তা নিয়ে বর্ধমান শহরে সূচনা হল বহুল প্রতীক্ষিত বার্ষিক প্রদর্শনী INSPIRE - 2026। নতুনকে জানার কৌতূহল, অজানাকে আবিষ্কারের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তোলার স্বপ্নসব মিলিয়ে প্রথম দিনেই বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠল এক টুকরো জীবন্ত বিজ্ঞানভুবন।বর্ধমান মডেল স্কুলের উদ্যোগে এবং Oriental Association for Education and Research (OAER)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ১৪ আগস্ট ২০২৬ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনদিনব্যাপী এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। প্রদর্শনী চলবে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও OAER এবং বর্ধমান মডেল স্কুলের পরিচালক ও আধিকারিকবৃন্দ। তবে অনুষ্ঠানের প্রকৃত প্রাণ হয়ে উঠেছিল বিদ্যালয়ের খুদে ও তরুণ শিক্ষার্থীরা। তাদের কল্পনা, অনুসন্ধিৎসা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ছড়িয়ে ছিল প্রদর্শনীর প্রতিটি প্রান্তে। কোথাও বিজ্ঞানের জটিল সূত্র পেয়েছে সহজবোধ্য মডেলের রূপ, কোথাও প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা মিলেমিশে তৈরি করেছে ভবিষ্যতের সম্ভাবনার ছবি। আবার বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সাহিত্য, ইতিহাস, ভাষা, নৃত্য, সঙ্গীত এবং নাট্যচর্চার নানা আয়োজন প্রদর্শনীকে দিয়েছে আরও বহুমাত্রিক রূপ।উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র INSPIRE - 2026 -এর উদ্দেশ্য এবং আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর কথায়, তিনদিনের এই প্রদর্শনীর নামকরণই যেন তার অন্তর্নিহিত দর্শনকে প্রকাশ করেINSPIRE - 2026। তিনি বলেন, এই প্রদর্শনীতে এসে বোঝা যায়, আগামী প্রজন্মের প্রতিভা কতটা বিস্ময়কর। শিক্ষকদের সহযোগিতা থাকলেও ভাবনার মূল উৎস যে শিক্ষার্থীরাই, তাঁদের তৈরি মডেল, তাঁদের ব্যাখ্যা এবং দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার আত্মবিশ্বাসই তার প্রমাণ।শিক্ষার্থীদের এই উদ্যোগ দেখে মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথাও জানান। তাঁর উপলব্ধিআজকের প্রজন্মের কাছ থেকে শেখার মতো এখনও অনেক কিছুই বাকি। তাঁর কথায়, একসময় ছিল আমাদের প্রজন্ম, তারপর এল কম্পিউটারের যুগ, আর এখন আমরা প্রবেশ করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। ফলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু নতুন প্রজন্মকে শেখানো নয়, তাদের কাছ থেকেও শেখার মানসিকতা তৈরি করতে হবে। কারণ, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করবে এই নতুন প্রজন্মই।সাংবাদিকদের রিয়েল জেন জি প্রসঙ্গেও মন্ত্রীর বক্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎতারা সতেজ, সৃষ্টিশীল এবং সম্ভাবনাময়। বাংলা তথা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি নিহিত রয়েছে তাদের মধ্যেই। তাই তাদের সঙ্গে দূরত্ব নয়, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করাই প্রয়োজন। বয়সের ব্যবধান থাকলেও নতুন প্রজন্মের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের কথা শোনা এবং তারা ভবিষ্যৎ সম্পর্কে কী ভাবছে, কী চায়তা জানা জরুরি। সেই ভাবনা থেকেই তিনি ঘোষণা করেন তাঁর পরবর্তী উদ্যোগআড্ডা উইথ জেন জি।মন্ত্রী বর্ধমান মডেল স্কুলের সকলকে শুভেচ্ছা জানান এবং INSPIRE - 2026 -এর সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আবারও তাঁদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।বিদ্যালয়ের কর্ণধার অচিন্ত্য কুমার মণ্ডল-এর বক্তব্যেও উঠে আসে সময়ের সঙ্গে পথ চলার অপরিহার্যতার কথা। তাঁর স্পষ্ট উপলব্ধি, সময়ের সঙ্গে তাল না মেলাতে পারলে পিছিয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। তাই বিজ্ঞান, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঙ্গে নিয়েই আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষার্থীদের আধুনিকতম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বর্ধমান মডেল স্কুল কখনও পিছিয়ে থাকেনি, ভবিষ্যতেও সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি অভিভাবক ও বিজ্ঞানপ্রেমী সকলকে বিদ্যালয় প্রাঙ্গণে এসে নতুন প্রজন্মের এই প্রযুক্তি ও সৃজনশীলতার উন্মেষ প্রত্যক্ষ করার আহ্বান জানান তিনি।OAER-এর অন্যতম সদস্য সত্যরাজ আদিত্যাংশু মেদ্দা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের অধ্যক্ষ বিপিন বিহারী সিং ১৪ থেকে ১৬ আগস্ট আয়োজিত INSPIRE-এ অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানান। তাঁর কথায়, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠা ছাড়া এই আয়োজন কখনও সার্থক হয়ে উঠত না।তবে INSPIRE 2026 কেবল বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনী নয়; বরং এটি যেন শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার এক বর্ণময় ক্যানভাস। সাহিত্য, ইতিহাস, ভাষা, নৃত্য, সঙ্গীতের পাশাপাশি নাট্য ও আবৃত্তির আয়োজনও রয়েছে এই অনুষ্ঠানে।নাট্য ও আবৃত্তি বিভাগের শিক্ষিকা এবং বিশিষ্ট বাচিক শিল্পী সুদেষ্ণা আচার্য জানান, এবারের পরিবেশনায় থাকছে প্রবাদপ্রতিম নাট্যকার মনোজ মিত্রের কালজয়ী নাটক নরক গুলজার। ব্যঙ্গ, হাস্যরস এবং গভীর সামাজিক বাস্তবতার অনন্য সংমিশ্রণে নির্মিত এই নাটক বাংলা নাট্যসাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শিক্ষার্থীদের পরিবেশনায় সেই নাটক নতুন প্রজন্মের কাছে নতুন করে পৌঁছে দেওয়ার প্রয়াসও INSPIRE - 2026 -এর সাংস্কৃতিক পরিসরকে করেছে আরও অর্থবহ।বর্ধমান মডেল স্কুলের নৃত্য বিভাগের প্রধান শিক্ষিকা প্রখ্যাত ওডিশি নৃত্য শিল্পী তুনা রুদ্র জানান, এবারের তাঁদের থিম The Rhythm of Togetherness এটি Dance ও Sociology বিভাগের এক অনন্য যৌথ উপস্থাপনা, যেখানে নৃত্য ও সমাজবিজ্ঞানের নিজস্ব ভাবনাগুলি সুন্দরভাবে একসূত্রে মিলিত হয়েছে। এই থিমের মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্র। ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, খাদ্য, পোশাক ,সংস্কৃতি ইত্যাদি নানান ক্ষেত্রে আমরা ভিন্ন হলেও আমাদের সবচেয়ে বড় পরিচয়আমরা ভারতীয়। এই বৈচিত্র্যের মধ্যকার ঐক্যই আমাদের শক্তি ও গর্ব।বিভিন্ন মডেল ও চার্টের মাধ্যমে বিষয়টির ব্যাখ্যার পাশাপাশি শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য উপস্থাপনের মাধ্যমে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে।নৃত্যের ছন্দ এবং সমাজবিজ্ঞানের ভাবনাদুইয়ের অপূর্ব মেলবন্ধনে The Rhythm of Togetherness আমাদের মনে করিয়ে দেয় বৈচিত্র্য আমাদের পরিচয়, ঐক্য আমাদের শক্তি।সব মিলিয়ে প্রথম দিনেই Inspiring Thoughts, Creating Futureএই মূলমন্ত্র যেন বাস্তব রূপ পেল INSPIRE - 2026-এর প্রাঙ্গণে। এখানে বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের পাতায় আবদ্ধ নয়, প্রযুক্তি কেবল যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, আর সৃজনশীলতা কেবল কল্পনার জগতে বন্দি নয়। বরং তিনটির সম্মিলিত শক্তিতে শিক্ষার্থীরা আঁকছে আগামী দিনের ছবি।নতুন ভাবনার অঙ্কুর, উদ্ভাবনের সাহস এবং ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নকে সামনে রেখে বর্ধমান মডেল স্কুলের এই আয়োজন তাই নিছক একটি বার্ষিক প্রদর্শনী নয়এ যেন আগামী দিনের সম্ভাবনাময় প্রজন্মের আত্মপ্রকাশের এক উজ্জ্বল মঞ্চ।

আগস্ট ১৪, ২০২৬
কলকাতা

নির্মলকে ঘিরে থানা চত্বরে তুমুল উত্তেজনা, ডিম-জুতোর মালা! অভয়ার বাবার গোপন জবানবন্দিতে কী উঠে এল?

ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে ঘিরে শুক্রবার সকাল থেকেই থানার বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নির্মলকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ থানার সামনে জড়ো হন। তাঁদের মধ্যে অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে এবং গান বাজিয়ে নাচতেও দেখা যায়।বারাকপুর মহকুমা আদালতে নির্মল ঘোষকে পেশ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল পুলিশ। সেই কারণে তাঁকে হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। থানার বাইরে জড়ো হওয়া কয়েক জন নির্মলকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তাঁর দিকে জুতোর মালাও ছোড়া হয়। এমনকি তাঁকে চড় এবং লাথি মারার অভিযোগও উঠেছে।অন্যদিকে, শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা জানতে অভয়ার বাবার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তকারীরা এখন ওই রাতের ঘটনাক্রম খতিয়ে দেখছেন।গত ৯ অগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি অভয়ার মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি, মৃত্যুর পর শ্মশানঘাটে কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য বারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরই অভয়ার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ দায়েরের মাত্র দুদিনের মধ্যেই ওড়িশা থেকে গ্রেফতার হন নির্মল ঘোষ। পুলিশ সূত্রে খবর, বালেশ্বরের সিমুলিয়া থানার একটি হোটেলে আত্মগোপন করেছিলেন তিনি। পুলিশের নজর এড়াতে পুরনো মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরে মোবাইলের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে তাঁর সন্ধান পায় রাজ্য পুলিশ। সিমুলিয়া পুলিশের সাহায্যে ওই হোটেলে পৌঁছে নির্মলকে গ্রেফতার করা হয়।এরপর তাঁকে ওড়িশার আদালতে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নির্মল ঘোষকে খড়দহে নিয়ে আসা হয়। শ্মশানঘাটের ঘটনার সঙ্গে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।এর আগে বৃহস্পতিবার রাতে অভয়ার প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। শুক্রবার নির্মল ঘোষ এবং সঞ্জয় মুখোপাধ্যায়কে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়।দুই অভিযুক্তের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন অভয়ার মা। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এদিকে নির্মল ঘোষের গ্রেফতারের পর অভয়ার বাবা ও মায়ের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।ঘটনার তদন্ত এখনও চলছে। শ্মশানঘাটে সেই রাতে ঠিক কী ঘটেছিল, নির্মল ঘোষ এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, তদন্তের পরেই তা স্পষ্ট হবে।

আগস্ট ১৪, ২০২৬
দেশ

বেরনোর সুযোগও পেলেন না! চামোলির সুড়ঙ্গে আচমকা জলস্রোত, মৃত্যু ৭ শ্রমিকের, আটকে আরও ২

উত্তরাখণ্ডের চামোলি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আচমকা তীব্র জলস্রোত ঢুকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। সুড়ঙ্গের ভিতরে এখনও দুই শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারে জোরদার চেষ্টা চালানো হচ্ছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ চামোলির পিপলকোটির মায়াপুরে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে শিফট বদলের কাজ চলছিল। সেই সময় আচমকাই সুড়ঙ্গের ভিতরে প্রবল জলস্রোত ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে জল ও ধ্বংসাবশেষে ভরে যায় সুড়ঙ্গের একটি অংশ।ঘটনার সময় সুড়ঙ্গের ভিতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। রাতেই বেশ কয়েক জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল। সুড়ঙ্গের ভিতরে জমে থাকা জল বের করতে পাম্প ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।আহত শ্রমিকদের স্থানীয় গোপেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।উদ্ধারকারী দল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সুড়ঙ্গের ভিতরে তল্লাশি চালাচ্ছে। জলস্তর কমিয়ে আটকে থাকা দুই শ্রমিককে দ্রুত বাইরে নিয়ে আসাই এখন প্রধান লক্ষ্য। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই তাঁদের পরিবারের উৎকণ্ঠা বাড়ছে।ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা প্রত্যেক শ্রমিককে নিরাপদে বের করে আনার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং ঠিক কী ভাবে এত বিপুল জল সুড়ঙ্গের ভিতরে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আগস্ট ১৪, ২০২৬
দেশ

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি সুমিত রায়ের, বুধবার পর্যন্ত গ্রেফতার নয়! পরের শুনানিতে কী হবে?

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তাঁর অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১৯ অগস্ট মামলাটির পরবর্তী শুনানি হবে।শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি হয়। আদালতে সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন তাঁর মক্কেল। গত আট দিনে তাঁকে ছয় বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। প্রতিবারই তিনি তদন্তকারীদের কাছে হাজির হয়েছেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।সুমিতের আইনজীবীর বক্তব্য শোনার পর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে তদন্ত কতটা এগিয়েছে, সে বিষয়েও জানতে চায় আদালত।তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। সোমবার পর্যন্ত সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে। এরপরই জানানো হয়, বুধবার মামলাটির পরবর্তী শুনানি হবে। সেই পর্যন্ত সুমিত রায়ের গ্রেফতারির উপরও রক্ষাকবচ বহাল থাকবে।নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন সুমিত রায়। তবে শালবনির জমি সংক্রান্ত মামলায় আগাম জামিন না মেলায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ওই মামলায় তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।এ ছাড়াও জমি ও চাকরি সংক্রান্ত মামলার বাইরে সুমিতের বিরুদ্ধে আরও চারটি এফআইআর রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছিল। তবে সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, মামলাটি জরুরি ভিত্তিতে শোনার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নিয়ম মেনেই পরে মামলাটি শুনানি হতে পারে।এই পরিস্থিতিতে সুমিত রায়ের জন্য আপাতত স্বস্তি এনে দিল সুপ্রিম কোর্টের নির্দেশ। বুধবারের শুনানিতে তদন্তের অগ্রগতি এবং সুমিতকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

আগস্ট ১৪, ২০২৬
কলকাতা

বঙ্গবিভূষণ গেল, কয়েক ঘণ্টাতেই সুরবদল! নেতাজি মন্তব্যে প্রকাশ্যে দুঃখপ্রকাশ অনন্ত মহারাজের

বঙ্গবিভূষণ সম্মান হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সমাজমাধ্যমে ভিডিওবার্তায় তিনি জানান, নেতাজি সম্পর্কে তাঁর কোনও অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ মানসিক ভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত।নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে গত কয়েক দিন ধরেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছিল। তাঁর বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট জানিয়েছিলেন, নেতাজিকে অপমান করলে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এর পর বৃহস্পতিবার রাজ্য সরকার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেয়। মমতা সরকারের আমলে গত ২১ ফেব্রুয়ারি তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল। সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।তবে সম্মান প্রত্যাহারের পরেও প্রথমে নিজের বক্তব্যের পক্ষেই সাফাই দিয়েছিলেন অনন্ত মহারাজ। তাঁর দাবি ছিল, তিনি নেতাজিকে অপমান করেননি। ইতিহাসে থাকা কিছু তথ্যই তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। তাঁর কথায়, নিজের বক্তব্যে কোনও মনগড়া তথ্য বা মিথ্যা যোগ করেননি তিনি।অনন্ত মহারাজ আরও দাবি করেছিলেন, তিনি যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে তাঁর জন্মই হয়নি। তাই সেই ইতিহাস নিয়ে নিজের বক্তব্য রাখাকে তিনি অপরাধ বলে মনে করেন না। তবে ভুল হয়ে থাকলে আইনি পথে শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন তিনি।এর কয়েক ঘণ্টা পরেই অবশ্য তাঁর সুর বদলে যায়। সমাজমাধ্যমে প্রকাশ করা ভিডিওবার্তায় অনন্ত মহারাজ বলেন, নেতাজির প্রতি সম্মান রেখেই তিনি দুঃখপ্রকাশ করছেন। তাঁর বক্তব্যের কোনও অংশে কেউ মানসিক ভাবে আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত বলেও জানান।ফলে বঙ্গবিভূষণ প্রত্যাহারের পর অনন্ত মহারাজের এই দুঃখপ্রকাশকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এক দিকে তাঁর আগের বক্তব্য, অন্য দিকে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনাদুই অবস্থান নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এখন এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কোনও আইনি বা প্রশাসনিক পদক্ষেপ হয় কি না, সেদিকেই নজর।

আগস্ট ১৪, ২০২৬
দেশ

গুরুদ্বারের সামনেই সুখবীর বাদলকে কোপ! পেটে হামলার চেষ্টা, রক্তাক্ত প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রের নন্দেদে অকালি দল প্রধান তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর আচমকা হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার একটি গুরুদ্বারে যাওয়ার সময় তাঁর উপর ছুরি নিয়ে হামলা করা হয় বলে জানা গিয়েছে। হামলায় হাতে চোট পেয়েছেন সুখবীর বাদল। তাঁকে রক্ষা করতে গিয়ে এক পুলিশকর্মীও আহত হয়েছেন।জানা গিয়েছে, নন্দেদের একটি গুরুদ্বারে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। গুরুদ্বারের সামনেই আচমকা এক ব্যক্তি সুখবীর বাদলের দিকে এগিয়ে এসে হামলা করার চেষ্টা করেন। অভিযোগ, হামলাকারী তাঁর পেটে আঘাত করার চেষ্টা করেছিলেন। তবে নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। হামলার সময় সুখবীর বাদলের হাতে চোট লাগে এবং তিনি রক্তাক্ত হন।ঘটনার পর দ্রুত তাঁকে নন্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। হামলার সময় তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর সুখবীর বাদলকে ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তাতে তাঁর ডান হাতে কাপড় বাঁধা দেখা যায়।হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম যশপাল সিং বলে জানা গিয়েছে। তিনি নিহাঙ্গ শিখ বলে সূত্রের দাবি। হামলায় কৃপাণ ব্যবহার করা হয়েছিল বলেও জানা গিয়েছে। যশপাল সিং গত দুই বছর ধরে তখত শ্রী হাজুর সাহিব গুরুদ্বারে কাজ করছিলেন বলে সূত্রের খবর। তবে হামলার প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।সুখবীর বাদলের উপর এই প্রথম হামলার চেষ্টা নয়। এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছিল। সেই ঘটনায়ও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।ফলে নন্দেদের এই হামলার পর নতুন করে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক কী কারণে সুখবীর বাদলকে লক্ষ্য করে হামলা করা হল এবং এর পিছনে অন্য কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আগস্ট ১৩, ২০২৬
দেশ

ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির অভিযোগে আগুন! ছ’শো বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা, আরও পাঁচশো আটক

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ঝাড়খণ্ডে আন্দোলনের আঁচ আরও বাড়ল। গত সোমবার বিধানসভা অভিযানের পর বৃহস্পতিবার ৬০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের মধ্যে ১০০ জনের নাম এফআইআরে রয়েছে বলে জানা গিয়েছে। আরও প্রায় ৫০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও খবর।গত প্রায় ২০ দিন ধরে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন করছেন ঝাড়খণ্ডের তরুণ প্রজন্ম। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চ-এর ব্যানারে চলছে লাগাতার বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি চাকরির একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে। তাঁদের দাবি, অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল করতে হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে।আন্দোলনকারীরা নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন। তাঁদের প্রস্তাব, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি বিশেষ প্যানেল তৈরি করে অভিযোগের তদন্ত করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তাঁরা।সোমবার বিধানসভা অভিযানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মিছিল আটকাতে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। এর পরেই রাজ্য রাজনীতিতে বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয়। পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিজেপি রাজ্যজুড়ে বন্ধের ডাক দেয়।প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি ২০২৪ সালে আবগারি কনস্টেবল পদের শারীরিক পরীক্ষায় মৃত্যু হওয়া ১৯ জন চাকরিপ্রার্থীর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবিও তুলেছেন।এই ইস্যুতে বিজেপির ছাত্র সংগঠনও আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ফলে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এখন শুধু ঝাড়খণ্ডের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকছে না, জাতীয় স্তরেও বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে।অন্যদিকে আন্দোলনকারীদের উপর পুলিশের পদক্ষেপ নিয়ে জোট সরকারের শরিক কংগ্রেসের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের সমালোচনা করেছেন রাহুল গান্ধী। একই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির ছাত্র সংগঠন আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে।সব মিলিয়ে সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে ঝাড়খণ্ডে আন্দোলন ক্রমেই বড় আকার নিচ্ছে। এক দিকে পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের আন্দোলন, অন্য দিকে পুলিশের মামলা এবং বিরোধীদের চাপসব মিলিয়ে হেমন্ত সোরেন সরকারের উপর রাজনৈতিক চাপও বাড়ছে।

আগস্ট ১৩, ২০২৬
দেশ

‘আপনারা না পারলে আমরা করে দেখাব’, প্যাকেটজাত খাবার নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

প্যাকেটজাত খাবারে চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হলে তার গায়ে স্পষ্ট স্বাস্থ্য সতর্কবার্তা থাকা উচিতএই বিষয়টি ফের মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের গড়িমসি নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এমনকি কর্পোরেট সংস্থাগুলির চাপের কারণে বিষয়টি নিয়ে কেন্দ্র বা খাদ্য নিয়ন্ত্রক সংস্থা নরম মনোভাব দেখাচ্ছে কি না, সেই প্রশ্নও উঠেছে।একটি জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার এই বিষয়ে কড়া মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে পি পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। আদালতের বক্তব্য, বিষয়টির সঙ্গে সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য জড়িত। তাই কোনও শিল্পগোষ্ঠীর চাপের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত প্রভাবিত হওয়া উচিত নয়।মামলাকারীর পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়, প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট শিল্পমহলের আপত্তি রয়েছে। সেই কারণেই খাদ্য নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না বলে অভিযোগ করা হয়। মামলাকারীর আইনজীবী আরও জানান, গত ৭ মার্চ খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সুপ্রিম কোর্টের আগের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।খাদ্য নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে অবশ্য শিল্পমহলের আপত্তির কথা আদালতে জানানো হয়। তাদের প্রস্তাব ছিল, প্যাকেটের গায়ে সরাসরি সতর্কবার্তা না দিয়ে প্রতিদিন কতটা অতিরিক্ত চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত, সেই পরিমাণ উল্লেখ করা যেতে পারে।কেন্দ্রের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ব্রিজেন্দর চাহার বিষয়টি আদালতে ব্যাখ্যা করেন। কেন্দ্রের যুক্তি ছিল, সতর্কবার্তা বাধ্যতামূলক করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণ, দেশের বহু প্রচলিত খাবারেই ঐতিহ্যগত ভাবে চিনি ও নুনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।কেন্দ্রের এই যুক্তি শুনে আরও কড়া প্রশ্ন করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষকে সুস্থ রাখার বিষয়টি কি সরকারের অগ্রাধিকার নয়? বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে যখন বিষয়টি জড়িত, তখন আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেই মত শীর্ষ আদালতের।আদালত স্পষ্ট করে জানায়, প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটের বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং খাদ্য নিয়ন্ত্রক সংস্থার আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ফলে প্যাকেটজাত খাবারের গায়ে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার বিষয়ে আগামী দিনে বড় সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে।

আগস্ট ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal