কলকাতার জনপ্রিয় গায়ক ও র্যাপার তন্ময় সাধক। তন্ময়ের নতুন গান 'পার্টি উইথ ভোলেনাথ'। গানটা পুরোটাই বাংলাতে যে গানটাতে নেটিজেনরা যথেষ্ট ভালোবাসা দিয়েছে। গানটি লিখেছেন সায়ন্তন চট্টোপাধ্যায় এবং রোহন দাস। তন্ময় কম্পোজ করেছেন এবং গেয়েছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর দীর্ঘদিনের সহকারী পরিচালক বিশ্বনাথ।
তন্ময় সাধরের এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মডেল সাগর ঝা কে। সাগর ঝা জানালেন,' কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। চিঙ্গারি বলে একটা জনপ্রিয় অ্যাপ গানটাকে প্রমোট করছে। গানটা অনেক বেশি ভিউ পেয়েছে।'
'পার্টি উইথ ভোলেনাথ' এর এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে এখনও পর্যন্ত ১ লক্ষ ৩৫ হাজার মানুষ তন্ময় সাধকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেছেন। কমেন্টে কেউ কেউ লিখেছেন অসাধারণ হয়েছে গানটা। আবার কেউ লিখেছেন প্রথম থেকেই সে তন্ময় সাধকের ফ্যান। 'জনতার কথা'-টিমের পক্ষ থেকে পার্টি উইথ ভোলেনাথের জন্য রইল অনেক শুভেচ্ছা।
- More Stories On :
- Tanmoy Sadhak
- Party With Bholenath

