বিগ বসের ঘরে কি এ বার সত্যিই প্রেমের শুরু? জীতুর একের পর এক প্রেমের প্রস্তাবে কি শেষ পর্যন্ত মন গলল সৃজলার? স্টার জলসার প্রকাশ করা একটি নতুন ভিডিয়ো ঘিরে এখন এমনই জল্পনা শুরু হয়েছে। ভিডিয়োয় জীতু ও সৃজলার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি শেষ পর্যন্ত জীতুর ভালবাসায় সাড়া দিলেন সৃজলা? নাকি পুরোটাই চ্যানেলের প্রচারের কৌশল?স্টার জলসার প্রকাশ করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশ রোম্যান্টিক মেজাজে রয়েছেন জীতু। সৃজলার হাত ধরে তাঁর আঙুলের ফাঁকে নিজের আঙুল জড়িয়ে দেন তিনি। তার পরেই শুরু হয় জীতুর আবদার। সৃজলার দিকে তাকিয়ে বারবার তাঁকে বলতে থাকেন, তুমি আমাকে ছুঁয়ে বলো, সত্যি না মিথ্যে?একই প্রশ্ন বারবার করতে থাকেন জীতু। কিন্তু সৃজলা তখন একেবারেই চুপ। তাঁর মুখে কোনও উত্তর নেই। জীতুর বারবার অনুরোধেও মুখ খোলেন না অভিনেত্রী। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে জীতু বলে ওঠেন, আরে বলবে তো রে ভাই!এর পরেই ভিডিয়োয় আসে আসল চমক। ক্যামেরার কাছের দৃশ্যে দেখা যায়, জীতুর উদ্দেশে সৃজলা বলছেন, আই লাভ ইউ। আর এই কয়েক মুহূর্তের দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। অনেক দর্শকেরই ধারণা, এত দিনের অপেক্ষার পর অবশেষে জীতুর প্রেমের প্রস্তাবে সাড়া দিয়েছেন সৃজলা।তবে এই ভিডিয়ো দেখেই নিশ্চিত হতে নারাজ অনেক দর্শক। তাঁদের মতে, এটি আসলে চ্যানেলের তৈরি প্রচারঝলক। দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য ভিডিয়োটি এমন ভাবে সাজানো হয়েছে, যাতে মনে হয় সৃজলা জীতুকে ভালবাসার কথা জানিয়েছেন। কেউ কেউ আবার দাবি করছেন, ভিডিয়োর সম্পাদনার কারণে দৃশ্যটির আসল অর্থ বদলে যেতে পারে। সত্যিই সৃজলা ওই কথা বলেছেন কি না, তা নিয়ে তাই তৈরি হয়েছে ধন্দ।বিগ বসের ঘরে জীতুর প্রেমের প্রস্তাব অবশ্য নতুন নয়। এর আগেও একাধিক বার সৃজলার কাছে নিজের ভালবাসার কথা জানিয়েছেন তিনি। কখনও আকাশ-বাতাসকে সাক্ষী রেখে প্রেমের কথা বলেছেন, কখনও আবার সৃজলার কানে কানে ভালবাসার কথা জানিয়েছেন। শুধু মুখে বলা নয়, চিঠি লিখেও নিজের মনের কথা প্রকাশ করেছেন জীতু।তবে এত দিনের চেষ্টার পর সত্যিই কি সৃজলার মন গলেছে? জীতুর ভালবাসার প্রস্তাবে কি এ বার ইতিবাচক উত্তর দিলেন অভিনেত্রী? নাকি নতুন ভিডিয়োর মাধ্যমে দর্শকদের মনে কৌতূহল বাড়াতেই এমন দৃশ্য দেখানো হয়েছে? সেই উত্তর মিলতে পারে আজকের পর্বেই। আপাতত জীতু ও সৃজলাকে নিয়ে বিগ বসের ঘরের এই নতুন সমীকরণ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।