ছেলেরা যেমন মায়ের খুব কাছের হয় তেমনি মেয়েরা বেশি ভালোবাসে বাবাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কারোর জন্যই এটার ব্যতিক্রম হয় না। সেরকমই মেয়ের একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলেন অল্লু অর্জুন।
গতবছরের শেষের দিকে ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’। বক্স অফিসে এখনও পর্যন্ত প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে পুষ্পা। শুধু দেশে নয়, বিদেশের দর্শকরাও ভালোবাসায় ভরিয়েছেন অল্লু-রশ্মিকার জুটিকে।
গত ১৬ দিন সিনেমার কাজে দুবাইতে থাকার পর বাড়ি ফিরলেন অল্লু অর্জুন। বাড়ি ফিরতেই জানাল অল্লুর কন্যা আরহা তাঁকে ভালোবাসায় স্বাগত জানাল। ফুলের পাপড়ি সাজিয়ে ক্ষুদে লিখেছে, ‘ওয়েলকাম নানা’। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষ ভাবে স্বাগত জানানো হয়েছিল।’
আরও পড়ুনঃ কোভিডমুক্ত লতা মঙ্গেশকর
আরও পড়ুনঃ আর ২৮ দিনের ফোনে রিচার্জ নয়! গ্রাহক স্বার্থে বিশেষ ঘোষণা করতে পারে ট্রাই
- More Stories On :
- Allu Arjun
- Daughter

