স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের নাম 'খড়কুটো'। এই ধারাবাহিকে সৌজন্য-গুনগুন অর্থাৎ অভিনেতা কৌশিক রায় ও অভিনেত্রী তৃণা সাহার কেমিস্ট্রি দেখার জন্য রোজ টিভির পর্দায় ভিড় জমান অসংখ্য দর্শক। সেই সৌজন্য-গুনগুনের প্রেম এবার হিন্দি ও তামিলেও দেখতে পাবেন দর্শকরা।
যদিও এখানে কৌশিক রায় ও তৃণা সাহা নেই। এই ধারাবাহিকের 'কভি কভি ইত্তেফাক সে'। যেখানে অভিনয় করবেন ইয়েশা রুঘানি ও মনন যোশী। সেই ধারাবাহিকেরই প্রথম ঝলক দর্শকদের সামনে এল। ধারাবাহিকের ট্রেলারে প্রশ্ন রাখা হয়েছে, ‘সম্বন্ধ করে বিয়ে আর জুয়া কি সমার্থক?’
ভাষা ভিন্ন হলেও হিন্দি এবং তামিল ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। সংলাপ এবং পরিচালনায় থাকবেন যথাক্রমে বলিউড এবং তামিল দুনিয়ার পরিচালক। এছাড়া, ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুগ্ম প্রযোজনায় থাকবে স্থানীয় প্রযোজনা সংস্থা।
- More Stories On :
- Khorkuto
- Kavi Kavi Ittefaq Sey

