প্রত্যেকবছর বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো করেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এই বছর করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে হোম আইসোলেনশনে রয়েছেন অভিনেত্রী। কিন্তু পুজো তো কোনওভাবেই বন্ধ রাখা যায় না। তাই এবার একা হাতেই বাড়ির লক্ষ্মীপ্রতিমাকে সাজালেন অপরাজিতা আঢ্য। এদিন সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। পরনে টুকটুকে হলুদ শাড়ি। সোনার হার, নথ, মুকুট, বাজুবন্ধে মা লক্ষ্মীকে সাজান তিনি।
আরও পড়ুন ঃ এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
মায়ের মাথায় পরান লাল চেলি। আলপনা দেওয়া থেকে ভোগ নিবেদন, মাস্ক পরে সবটাই নিজের হাতে করেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী অনুরাগীদের উদ্দেশে লিখেছেন যে, "আমার মাকে ঠিক সাজাতে পেরেছি।" প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পুজোর দিন দুয়েক আগেই অপরাজিতা এবং তাঁর বাড়ির আরও চার সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
- More Stories On :
- Aparajita Adhya
- অপরাজিতা আঢ্য
- Tollywood
- টলিউড
- Actress
- অভিনেত্রী
- Lakshmi Pujo
- লক্ষ্মীপুজো

