• ২৪ শ্রাবণ ১৪৩৩, সোমবার ১০ আগস্ট ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিবিধ

বিবিধ

দার্জিলিং চিড়িয়াখানায় নয়া অতিথি, জন্ম দুটি তুষার চিতা, চারটে রেড পান্ডার

ক্যাপটিভ ব্রিডিংয়ে এশিয়ায় যে সেরা তা ফের একবার প্রমান করল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার অধীনে তোপকেদ্বারা ব্রিডিং সেন্টারে চারটি রেড পান্ডা এবং দুটি তুষার চিতা শাবকের জন্ম হয়েছে। মাস খানেক আগে জন্ম হলেও ছয়টি শাবকই সুস্থ সবল রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। গত জুলাই মাসের শেষের দিকে রেডপান্ডা নিক্কি এবং প্রন্নের চার শাবকের জন্ম হয়েছে।অন্যদিকে, প্রায় একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়েছে দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে। আপাতত মায়েদের সঙ্গেই রাখা হয়েছে ওই শাবকদের। ২৪ ঘণ্টাই খুদে অতিথিদের নজরদারি চালাচ্ছেন চিকিৎসকেরা। নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯। অন্যদিকে, তুষার চিতার সংখ্যা বেড়ে ১১ হল। আগে ৯টি তুষার চিতা ছিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচির বক্তব্য,ক্যাপটিভ ব্রিডিংয়ে সফল ভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি তুষার চিতা শাবক জন্ম নিয়েছে এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে।গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় দার্জিলিং চিড়িয়াখানাতেই একমাত্র গত ৩০ বছর ধরে সাফল্যের সঙ্গে রেড পান্ডা এবং তুষার চিতার ক্যাপটিভ ব্রিডিং প্রক্রিয়া চলছে। এর বাইরে আরও আটটি বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, যেগুলি আইউসিএন-এর লাল তালিকভুক্ত রয়েছে। সেই প্রানীগুলিরও ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে। ওই তালিকায় রয়েছে হিমালয়ান থার, ব্লু শিপ, হিমালয়ান উলফের মতো প্রাণী। তোপকেদ্বারা ব্রিডিং সেন্টারে চলছে এই প্রজনন প্রকল্প। প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ব্রিডিং সেন্টারে ৭৯টি রেডপান্ডার জন্ম হয়েছে। তার মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৬টি রেড পান্ডার একসঙ্গে জন্ম হয়েছিল। ওই সময়ের সবগুলিই শাবকই সুস্থ রয়েছে। যা এই ব্রিডিং প্রক্রিয়ার ইতিহাসে প্রথম বলেই পার্ক সূত্রে জানা গিয়েছে। নতুন চারটি রেড পান্ডা শাবকের জন্ম হওয়ায় আরও কয়েকটি রেড পান্ডাকে সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হতে পারে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে।দার্জিলিং চিড়িয়াখানার এই প্রকল্পের উদ্দেশ্যেই ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ায় রেড পান্ডার সংখ্যা বাড়ানো। সেইমতো প্রতিবছরই নিয়ম করে দুটি থেকে তিনটি রেড পান্ডাকে কলার পরিয়ে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের জঙ্গলে ছাড়া হয়। এরপর সেগুলির গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হয়। কোথায় যাচ্ছে, কতটা যাচ্ছে সেইসমস্ত বিষয় ট্র্যাক করা হয়। পাশাপাশি নতুন করে জঙ্গলে রেড পান্ডার জন্ম হচ্ছে কিনা সেই বিষয়টিও নজরে রাখা হয়।

আগস্ট ৩১, ২০২৪
বিবিধ

বন্ধুত্বের মন ভালো করা ভাইরাল ভিডিও, দেখলে মনে পড়বে ছোটবেলার কথা

২৩ সেকেন্ডের ভিডিও আপনার মনের অন্দরমহলে নাড়া দিতে বাধ্য। মনে করিয়ে দেবে আপনার ছোটবেলা। সকলের বন্ধুত্ব। আত্মকেন্দ্রীকতার জগতে এই ধরনের ভিডিও থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও।সাদা-কালো ভিডিওতে দেখা যাচ্ছে চারজন অল্প বয়সের বন্ধু দাঁড়িয়ে ঠান্ডা পানীয় পান করছে। একটা বোতলে এক এক করে চারজন ভাগ করে পান করছে ওই পানীয়। তাদের চোখে-মুখে প্রশান্তির ছাপ। সে এক অনাবিল আনন্দ ফুটে উঠেছে চার বন্ধুর চলন-বলনে। ছোটবেলার এই বন্ধুরা একটা সময়ে জীবন থেকে হারিয়ে যায়। কালেভদ্রে দেখা হয়। তখনই মনে পড়ে অতীত।আজকের দিনে তেমন বন্ধুত্ব খুঁজে পাওয়া বড় মুস্কিল। প্রত্যেকে নিজের মতো। কেউ অন্যের জন্য ভাবতে নারাজ। খাবার ভাগ করে খাওয়াটাও শিখিয়ে দিতে হয়। তাতেও কাজের কাজ কিছু হয় না। এই মন ভালো করা ভিডিও দেখতে বারবারই ভাল লাগবে।

মে ২০, ২০২২
বিবিধ

ক্ষুদ্র কচ্ছপের আগ্রাসনে পিছু হটছে পশুরাজ, এই ভিডিও দেখতে ইচ্ছা করবেই

বিশালাকার মুথ। তার ইয়া লম্বা লাল রঙা কেশর। দেখলেই গা ছমছম করে উঠবে। সিংহের কেশরসহ মাথাটাই এত বড় যে তাতেই গায়ে কাটা দিয়ে উঠতে বাধ্য। দেখতেও দর্শনধারী। সেই সিংহই কীনা ছোট্ট একটা কচ্ছপের ভয়ে জল পান করতে করতে জলাধার থেকে উঠে যাচ্ছে। রীতিমতো পিছু হটেছে। নেট মিডিয়ায় এই ছবি রীতিমতো ভাইরাল।মানবজীবনের মতো জঙ্গলে পশুপাখীর নানান ধরনেই ভিডিও বেশ আকর্ষণীয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, জলাধারে জলপান করছে সিংহটি। তার সামনে আসছে একটি কচ্ছপ। ক্ষুদ্র কচ্ছপটি মুখ বের করে সিংহের মুখ না একেবারে জিহবার দিকে এগোতে থাকে। ওই জিহবা বাড়িয়েই জল খাচ্ছিল পশুরাজ। কিন্তু পশুরাজ ছোট্ট কচ্ছপের আগ্রাসনে পিছিয়ে যেতে শুরু করে। মনে হচ্ছে যেন কচ্ছপ তাড়িয়ে বেড়াচ্ছে পশুরাজকে। আকর্ষণীয় এই ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। এ ছবি যে কারও ভাল লাগতে বাধ্য।

মে ০৪, ২০২২
বিবিধ

মানুষের সঙ্গে তালে তালে নৃত্য দেশি কুকুরের, দেখুন সেই মজার ভাইরাল ভিডিও

কুকুরের ড্যান্স নিয়ে উত্তাল সোশাল মিডিয়া। যে সে কুকুর নয় একেবারে দেশি কুকুর। এই কুকুরের নৃত্য দেখে সোশাল মিডিয়ায় মানুষজন এতটাই মেতেছে যে লক্ষ লক্ষ ভিউ হয়েছে এই ড্যান্সের ভিডিওর। আপনি দেখলেও মোহিত হয়ে যাবেন।ভিডিও দেখে মনে হচ্ছে কোনও অনুষ্ঠান বাড়ি চলছিল। সেখানে একটু দেশি কুকুর অন্যদের সঙ্গে নিজের তালে তালে নেচে চলেছেন। কুকুরটি পিঠে কালো রং,পায়ের দিকটা লালছে। এই কুকুরের ড্যান্স দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। কুকুরটির নৃত্য দেখলে মনে হতে পারে সে বোধহয় নাচের প্রশিক্ষণ নিয়েছে। বক্সে গান বাজছে আর আনন্দে আত্মহারা হয়ে চার পায়ের সঙ্গে দেহের তাল মিলিয়ে নেচেই চলেছে কুকুরটি। নিজেও মজা পেয়েছে। দেখুন সেই মজার ভিডিও।

মে ০৩, ২০২২
বিবিধ

তীব্র দাবদাহে জলের ট্যাঙ্কেই ডুব হনুমানের দলের, রইল ভিডিও

তীব্র দাবদাহে ওদেরও কষ্ট হয়। ওদের ঘর নেই। শীতাতপ নিয়ন্ত্রণের বিষয়ও নেই। পাখাও চলে না। রোদে-গরমে, গাছের ছায়ায়, গাছের ডালে ডালেই জীবন কেটে যায়। তাছাড়া এবাড়ি ওবাড়ির ছাদ তো আছেই। কখনও এক গাছের আম, আরেক গাছের জাম খেয়েই জীবনটা কেটে যায়।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হনুমানের দল ছাদের ডাকনা খোলা দুটি জলের ট্যাঙ্কে স্নানে মেতে উঠেছে। গোটা চারেক হনুমান একবার জলের ট্যাঙ্কের ভিতর ঢুকছে আর ডুব দিয়ে ওপরে উঠে আসছে। একেবারে আনন্দে আত্মহারা হনুমানের দল। অনবরত স্নান করে যাচ্ছে গরমের হাত থেকে বাঁচতে। এত সহজে শরীর ঠান্ডা করার উপায় পেয়ে কেউ কি ছেড়ে দেয়? সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন কেউ। সোশাল মিডিয়ায় তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।বাড়ির মালিক জানতেও পারছে না তাঁদের ছাদের ওপরে জলের ট্যাঙ্কে এমন আজব কান্ড ঘটছে। সেই জলেই হয় তো নিত্যদিনের কাজ সারছেন বাড়ির লোকজন! খোলা ট্যাঙ্কে দহণের জ্বালা মেটাচ্ছে হনুমানের দল। জলের ট্যাঙ্ক ঢেকে না রাখলে হনুমানে স্নানজলই পান করতে হতে পারে! সতর্ক হওয়া দরকার।

এপ্রিল ২৮, ২০২২
বিবিধ

Viral: মানুষের মত দেখতে দুই পায়ের বাচ্চা জন্ম দিল ছাগল!

অনেকটা যেন মানুষের মতো দেখতে। এমনই একটি বাচ্চার জন্ম দিয়েছে ছাগল। অসমের কাছাড়ের ঘটনা। এই খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন সেখানে। গঙ্গাপুর গ্রামের এমন ঘটনায় হতবাক অনেকেই।জানা গিয়েছে, ওই গ্রামেরই এক বাসিন্দার পোষ্য ছাগল যে বাচ্চা দিয়েছে তার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। তবে কান ছাগলের মতোই। চারপেয়ে নয়, ছাগলের সেই বাচ্চার আবার দুটি পা। সদ্যোজাত ছাগলের বাচ্চাটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। ছাগলের মালিক জানিয়েছেন, সোমবার ছাগলটি এই বাচ্চার জন্ম দেয়। অদ্ভুত দেখতে সেই বাচ্চাকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদিও বাচ্চাটি জন্মের পর বেশিক্ষণ বাঁচেনি। স্থানীয় পশু চিকিৎসকদের মতে, পরিপুষ্ট এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি না পাওয়ায় এমন অদ্ভুত দেখতে হয়েছে।

ডিসেম্বর ২৮, ২০২১
বিবিধ

Baba Vanga: ২০২২-এ ভারত নিয়ে ঠিক কী কী ভবিষ্যতবাণী করেছিলেন বাবা ভাঙ্গা, জানুন

নতুন বছর আসতে বাকি আর কয়েকটা দিন। সারা বিশ্বই দুহাত ছড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে আমরা এখনও এই বিষয় নিয়ে আশঙ্কিত যে নতুন বছর আমাদের আর বিশ্বের জন্য কী নিয়ে আসবে। অন্যদিকে, বুলগেরিয়ার বাবা ভাঙ্গা নামে জনপ্রিয় দৃষ্টিহীন ভাঙ্গালিয়া পাণ্ডব গুস্টরোভা ২০২২ নিয়ে চমকে দেওয়ার মতো ভবিষ্যতবাণী করেছেন। প্রসঙ্গত বাবা ভাঙ্গা নিজের মৃত্যুর আগেই পৃথিবীর নানা জিনিস নিয়ে ভবিষ্যতবাণী করে গিয়েছেন।বাবা ভাঙ্গার কথা অনুযায়ী, নতুন বছরে ভারতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। এর কারণে ফসলের উপর পঙ্গপালের হামলা হবে, যে কারণে ভারতে আকাল দেখা দেবে। তিনি এটাও ভবিষ্যতবাণী করেছেন, ২০২২ এ বিশ্বের বড় শহরগুলি পাণীয় জলের অভাবে প্রভাবিত হবে। নদীগুলিতে দূষণের প্রভাবে জলের অভাব দেখা দেবে। তাঁর ভবিষ্যতবাণীতে এটাও বলা হয়েছে, ২০২২ আগের তুলনায় মানুষ টিভি বা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে বেশি সময় কাটাবে।ভাঙ্গা বাবার ভবিষ্যতবাণী অনুযায়ী, গবেষকদের একটি দল সাইবেরিয়াতে একটি ভাইরাসের খোঁজ করবে, যা এখনও পর্যন্ত জমে রয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গ্লেসিয়ার গলবে আর এই ভাইরাস মুক্তি পাবে। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাবার বক্তব্য, ২০২২ এ বিশ্বজুড়ে ভূমিকম্প, সুনামির বিপদ বাড়বে। ভারত মহাসাগরে ভূমিকম্পের পর একটি বড় সুনামি দেখা দেবে, যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত সহ বিশ্বের বেশকিছু দেশের উপকূলবর্তী অঞ্চলকে প্রভাবিত করবে। এই সুনামিতে বহু মানুষের প্রাণহানি ঘটবে। তিনি এটাও দাবি করেছেন যে এলিয়েনরা ওমুআমুআ নামে একটি গ্রহাণুও পৃথিবীতে পাঠাবে।

ডিসেম্বর ২৭, ২০২১
বিবিধ

Share Market: ওমিক্রন-হানা শেয়ার বাজারেও, ফের পতন নিফটি এবং সেনসেক্সের

শেয়ার বাজারে থাবা বসাল ওমিক্রন উদ্বেগ। করোনা ভাইরাসের নতুন রূপের অভিঘাতে সোমবার বাজার খোলার পরেই হুড়মুড়িয়ে পতন ঘটল সূচক সেনসেক্স এবং নিফটির।ওমিক্রন উদ্বেগের জেরে সপ্তাহের প্রথম কাজের দিন বাজার খোলার পরে সেনসেক্স ১,১০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি ৩৩৯ পয়েন্ট খুইয়ে নেমে আসে ১৬,৬৫০-এরও তলায়। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, কোরিয়া, হংকং-সহ বিভিন্ন দেশে শেয়ার সূচকের পতন খবর পাওয়া গিয়েছে সোমবার।গত ১৯ অক্টোবর সেনসেক্স পেরিয়েছিল ৬২ হাজারের গণ্ডি। মাত্র ১৯ মাসে ২৬ হাজার পয়েন্টের ওই উত্থানে আশার আলো দেখছিলেন বাজার বিশেষজ্ঞেরা। কিন্তু নভেম্বরের শেষ পর্বে ওমিক্রন উদ্বেগের জেরে তা ৫৭,১০৭-এ নেমে আসে।বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রভাব চলতি সপ্তাহে শেয়ার বাজারের উপরে কতটা পড়ে সে দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট মহল। সোমবার সকালে লেনদেন শুরু হতেই দেখা গেল দ্রুত মাথা নামাচ্ছে সূচক। এক সময় সেনসেক্স ১,১০৮ পয়েন্ট খুইয়ে নেমে আসে ৫৫,০০৩-এ। পরে সামান্য বাড়ে সূচক।

ডিসেম্বর ২০, ২০২১
বিবিধ

Miss World Contest-Covid: স্থগিত মিস ওয়ার্ল্ড ফিনালে, কোভিডে আক্রান্ত ভারতের প্রতিযোগী-সহ ১৭ জন প্রতিযোগী

মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন পঞ্জাবের হারনাজ সান্ধু। মিস ওয়ার্ল্ডও ঘরে আসবে কি না তা নিয়ে ভারতবাসীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তবে এরই মধ্যে এক খারাপ খবর। ভারতের তরফে এবারের মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণকারী মনসা বারাণসী কোভিড আক্রান্ত হয়েছেন। শুধু মনসাই নন, ওই বিউটি পেজেন্টের টিমের মোট ১৭ জন করোনায় আক্রান্ত।PRESS STATEMENT: Miss World 2021 Postponed.See announcementhttps://t.co/J98KVc0Kpa pic.twitter.com/lHuLT6x8DV Miss World (@MissWorldLtd) December 16, 2021স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার মিস ওয়ার্ল্ডের যে ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। অফিশিয়াল বিবৃতি দিয়ে ওই বিউটি পেজেন্টের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানানো হয়, প্রতিযোগীদের মধ্যে কোভিডের বাড়বাড়ন্তের ফলে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ফিনালে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, তিন মাস পর আবারও আয়োজন করা হবে ওই বিউটি পেজেন্টের ফিনালে। ততদিন প্রতিযোগী ও কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার সময় দেওয়া হবে। কোয়েরেন্টাইন পিরিয়ড অতিক্রান্ত হলে প্রতিযোগীরা চাইলে নিজের দেশেও ফিরে আসতে পারেন। ওদিকে মনসা করোনা আক্রান্ত হয়েছে এ খবর প্রকাশ করা হয় মিস ইন্ডিয়া অরগানাইজেশনের ইনস্টা পেজ থেকেও। লেখা হয়, মনসাকে সুস্থ করে আবার লড়াইয়ে পাঠাব আমরা। এই সময় আরও শক্তিশালী করে।

ডিসেম্বর ১৭, ২০২১
বিবিধ

Debit-Credit Card: ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেন? নিয়মে বড় বদল আনতে চলেছে আরবিআই

এখন অনেকেই নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন। জামাকাপড় থেকে খাবার অনলাইনে অর্ডার করা ও দাম মেটানোয় অভ্যস্ত হয়ে উঠেছেন বহু মানুষ। এখন কার্ডের মাধ্যমে কোনও সংস্থাকে টাকা মেটাতে সব সময়ে ১৬ সংখ্যার নম্বর দিতে হয় না। সেই সঙ্গে দিতে হয় কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভিভি। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে জোম্যাটো, সুইগি নিয়মিত ক্রেতাদের কার্ডের বিবরণ নিজেদের ব্যবস্থায় সংরক্ষিত রাখে। কিন্তু এই ব্যবস্থা আর থাকবে না। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে কোনও সংস্থাই কোনও গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। ইতিমধ্যেই এইচডিএফসি-সহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের এই ব্যাপারে নির্দেশ পাঠাতে শুরু করেছে। তাতে বলা হয়েছে ১ জানুয়ারি থেকে টোকেনাইজেশন পদ্ধতিতে লেনদেন হবে।এই নতুন পদ্ধতিতেও গ্রাহককে ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ অঙ্কের সংখ্যা মনে রাখতে হবে না। কেনাকাটার সময়ে কার্ডের নম্বর থেকে সিভিভি বা কার্ডের এক্সপায়ারি ডেটের তথ্য দিতে হবে না। তার বদলে একটি টোকেন নম্বর দিতে হবে। তাতেই টাকা মেটানো যাবে। নতুন এই নিয়মে কোনও গ্রাহকের কার্ডের বিবরণ কোনও মার্চেন্ট সাইটে সংরক্ষণ করা হবে না। ফলে ব্যক্তিগত তথ্য চুরির ভয়ও থাকবে না। মার্চেন্ট এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলি সাধারণত নিজের গ্রাহকদের কার্ডের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করতে বলে, যাতে কেনাকাটায় গতি আনা যায়। কিন্তু এতে তথ্য চুরির ঝুঁকি থেকেই যায়। এখন রিজার্ভ ব্যাংক নির্দেশিত কার্ডের টোকেনাইজেশনের প্রযুক্তি অবলম্বন করলে সেই ঝুঁকিটাই এড়ানো যেতে পারে।

ডিসেম্বর ১৬, ২০২১
বিবিধ

Leena Nair: ফ্রান্সের ফ্যাশন ব্র্যান্ডের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ার

কয়েক দিন আগেই টুইটারের সিইও পদে বসেছেন ভারতীয় পরাগ আগরওয়াল। এবার ফের এক আন্তর্জাতিক সংস্থার মাথায় বসলেন আর এক ভারতীয়। ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন সংস্থা শনেল- এর গ্লোবাল সিইও পদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ার। পারিবারিক ব্যবসা থেকে শুরু হয়া এই ফরাসি ফ্যাশন ব্র্যান্ড বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। সেই সংস্থাতেই দায়িত্ব পেলেন নায়ার। এর আগে ইউনিলিভার-এ ছিলেন তিনি।সংস্থার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লীনা নায়ার একদিকে যেমন ব্যবসার ক্ষেত্রে সেরাটা দেওয়ার ক্ষমতা রাখেন, অন্যদিকে তিনি মানবিক এবং সহানুভূতিশীল। তাই এই সংস্থার ভারতীয় বংশোদ্ভূত এই মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে। শনেল-এর বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসার ক্ষেত্রে ভালো কাজ করার উদাহরণ রয়েছে লীনা নায়ারের। পাশাপাশি, মানবিক এবং প্রগতিশীল হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।এর আগে ইউনিলিভার সংস্থায় ছিলেন লীনা নায়ার। নতুন সংস্থায় সিইও হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ইউনিলিভারের সিইও অ্যালান জোপে সংস্থায় অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন লীনা নায়ারকে। ইউনিলিভার সংস্থায় ৩০ বছর কাজ করেছেন লীনা। শেষের দিকে তিনি ছিলেন ওই সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ও ইউনিলিভারের এক্সিকিউটিভ কমিটির সদস্য। ইউনিলিভার সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে তিনি ছিলেন প্রথম মহিলা, প্রথম এশিয়ান এবং সব থেকে কম বয়সীও বটে।

ডিসেম্বর ১৫, ২০২১
বিবিধ

Miss Universe: ২১ বছর পর 'ব্রহ্মাণ্ড সুন্দরী'র খেতাব ভারতের, মুকুট পড়লেন ২১ বছরের হারনাজ সান্ধু

২১ বছর মিস ইউনিভার্সের খেতাব ভারতের মাথায়। মিস ইউনিভার্স-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব এল ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পঞ্জাবি সুন্দরীই। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন।The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4 Miss Universe (@MissUniverse) December 13, 2021রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।হারনাজের মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স, মেক্সিকোর সুন্দরী আন্দ্রিয়া মেজা। পরে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী লারাও টুইট করে শুভেচ্ছা জানান হারনাজকে। লারা লেখেন, অভিনন্দন হারনাজ। আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। ২১ বছর ধরে এই সম্মানের জন্য আমরা অপেক্ষা করেছি। তুমি আমাদের গর্বিত করেছ। ১০০ কোটির স্বপ্নপূরণ হল।প্রতিযোগিতায় প্রশ্ন রাখা হয়েছিল সাম্প্রতিক কালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হারনাজ তাঁদের কী পরামর্শ দেবেন?হারনাজের মতে, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন মিস ইউনিভার্স-এর চোখে আপাতত এটিই তাঁদের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, বর্তমান সময়ের যুবক-যুবতীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আপনি সকলের চেয়ে আলাদা এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলি নিয়ে আলোচনা করতে হবে।WHO ARE YOU? #MISSUNIVERSE pic.twitter.com/YUy7x9iTN8 Miss Universe (@MissUniverse) December 13, 2021নারীদের উদ্দেশে তিনি বলেন, সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অভিমতও আপনারই। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আমি এখানে দাঁড়িয়ে।হারনাজের সঙ্গেই মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দুজনকে টেক্কা দিলেন ভারতের সুন্দরী।

ডিসেম্বর ১৩, ২০২১
বিবিধ

Train Cancel: কুয়াশার কারণে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে

কুয়াশার কারণে নতুন বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু ট্রেন চলবে না। শুধু পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পশ্চিম রেলেই ৩২ টি ট্রেন বাতিল থাকছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে দেখুন তার সম্পূর্ণ তালিকা -পূর্ব রেল১২৩৫৭/১২৩৫৭ কলকাতা-অমৃতসর: ৩০ নভেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।১২৩৫৮/১২৩৫৮ অমৃতসর-কলকাতা: আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং সোমবার বাতিল থাকবে।১৩৪২৯/০৩৪২৯ মালদহ টাউন-আনন্দ বিহার: আগামী ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে।১৩৪৩০/০৩৪৩০ আনন্দ বিহার-মালদহ টাউন: আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার বাতিল থাকবে।১১১০৬/০১১০৬ ঝাঁসি-কলকাতা: আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে।১১১০৫/০১১০৫ কলকাতা-ঝাঁসি: আগামী ৫ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার বাতিল থাকবে।১৪০০৪/০৪০০৪ নয়াদিল্লি-মালদহ টাউন: আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বাতিল থাকবে।১৪০০৩/০৪০০৩ মালদহ টাউন-নয়াদিল্লি: আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল থাকবে।১২৯৮৮/০২৯৮৮ আজমেঢ়-শিয়ালদহ: আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।১২৯৮৭/০২৯৮৭ শিয়ালদহ-আজমেঢ়: আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।১২৩২৫/০২৩২৫ কলকাতা-নাঙ্গালড্যাম: আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে।১২৩২৬/০২৩২৬ নাঙ্গালড্যাম-কলকাতা: আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার বাতিল থাকবে।দক্ষিণ-পূর্ব রেল:২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।২২৮৫৮ আনন্দ বিহার-সাঁতরাগাছি: আগামী ৭ ডিসেম্বর থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।১২৮৭৩ হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস: ৩০ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।১২৮৭৪ আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস: আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।১৮১০৩ টাটানগর-অমৃতসর এক্সপ্রেস: আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।১৮১০৪ অমৃতসর-টাটানগর এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে আগামী ২ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।১২৩৫৬ পাটনা-রাঁচি এক্সপ্রেস: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে।১২৩৬৬ রাঁচি- পাটনা এক্সপ্রেস: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে।পশ্চিম রেল:০৯৪০৭ আমদাবাদ-বারাণসী সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯৪০৮ বারাণসী-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৪৩০৯ উজ্জ্বয়নী-দেরাদুন দ্বি-সাপ্তাহিক : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৪৩১০ দেরাদুন-উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক : আজ (১ ডিসেম্বর) থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯১১১ ভালসাদ-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯১১২ হরিদ্বার-ভালসাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯০১৭ বান্দ্রা টার্মিনাস-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আজ (১ ডিসেম্বর) থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯০১৮ হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস-গোরখপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৫০৬৭ গোরখপুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯৪০৩ আমদাবাদ-সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।০৯৪০৪ সুলতানপুর-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

ডিসেম্বর ০১, ২০২১
বিবিধ

'Burj Khalifa: দমকলমন্ত্রী সুজিত বসুর 'বুর্জ খলিফা' নিয়ে বিষ্ফোরক তণমূল সাংসদ

শ্রীভূমির বুর্জ খলিফা নিয়ে দুর্গাপুজোর শুরু থেকেই হইচই চলছে কলকাতা জুড়ে। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর এই পুজোর আয়োজন নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় বইছে। মন্ডপে উপচে পড়ছে দর্শনার্থী। এবার সুজিত বসুর উদ্যোগ নিয়ে তোপ দাগলেন দলীয় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।বিশ্বের বৃহত্তম ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। এবার লেজার লাইট সহযোগে এই বুর্জ খলিফার আদলে মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছে দমকলমন্ত্রীর ক্লাব শ্রীভূমি। প্রতিবছর কোনও না কোনও বিশেষ আকর্ষণ থাকে শ্রীভূমির। এবার বুর্জ খলিফা দেখতে লোকে-লোকারন্য। কলকাতা যেন ওই পুজো দেখতে ভেঙে পড়েছে। যদিও বুর্জ খলিফার লেসার লাইট নিয়ে বিমানবন্দর কতৃপক্ষ আপত্তি তোলায় তা বন্ধ রাখতে হয়েছে। বৃহস্পতিবার সুজিত বসুর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কল্যান বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, সুজিত এমনি খুব ভাল ছেলে। কিন্তু বিমানবন্দর এলাকা হওয়ায় আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আইন অনুযায়ী লক্ষ্য রাখা হয়নি। কেন এত ক্রাউড ডাকব। ভিড় যাতে বেশি না হয় সেদিকে নজর রাখতে হতো। এমন একটা কাজ করা উচিত নয় যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল।কোভিড পরিস্থিতি এর ফলে বিগড়ে যেতে পারে বলেও ওই তৃণমূল সাংসদ মনে করছেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্যটা এর ফলে ব্যহত হচ্ছে। খোলামেলা জায়গা চাই। যাতে ভাইরাসটা বেরিয়ে যেতে পারে। তুমি বদ্ধ জায়গায় বিপুল লোক জড় করে দিলে। এটা কোভিড নিয়ন্ত্রণের বিরোধী হয়ে যাচ্ছে। যদিও এবিষয়ে সুজিত বসুর কোনও মন্তব্য মেলেনি।

অক্টোবর ১৪, ২০২১
বিবিধ

Maggi Cutlet: বৃষ্টির সন্ধে উপভোগ করুন সুস্বাদু ম্যাগি কাটলেটের সঙ্গে

জনতার রান্নাঘরবাইরে নিম্নচাপের ভ্রুকুটিতে চলছে অঝোর ধারা। সামনেই পুজো, কিন্তু একে করোনার তৃতীয় ঢেউয়ের ভয়, তারওপর দোসর বৃষ্টি। এমন অবস্থায় বৃষ্টিমুখর দিন আর ৫ দিনের থেকে সত্যিই আলাদা। সারা দিনে কাজের চাপে সময় চলে গেলেও, সন্ধের পরে সময়টা যেন আর কাটতেই চায় না। মন ভালো করতে অনেকেই রান্না ঘরে চলে গিয়ে টুকটাক কিছু মুখরোচক বানিয়ে ফেলেন। এরকম বৃষ্টির দিনে তেমনই চটজলদি এবং জিভে জল আনা স্ন্যাক্স রেসিপি উপহার রইল আপনার জন্য। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজই বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের সঙ্গে জমিয়ে খান। এই বৃষ্টিমুখর দিনের জন্য তো ম্যাগির কাটলেট দারুণ অনুভূতি দিতে পারে। এক কাপ গরম চা বা কফির সঙ্গে খেতে পারেন এই কাটলেট। এটি একটি মুখে জল আনা ফিউশন রেসিপি। যদি আপনি বাড়িতে এটা করেন, তাহলে বাড়ির সবার কাছেই যথেষ্ট প্রশংসা পেতে চলেছেন। রান্না করা ম্যাগি নুডলস, কর্ণ ফ্লাওয়ার, ম্যাগি মশলা এবং আপনার পছন্দের সবজি ব্যবহার করে তৈরি এই সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি থেকে নিজেকে আটকে রাখা খুব কঠিন।আপনার প্রিয়জনকে পুদিনা চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে এই কাটলেটের রেসিপিটি পরিবেশন করুন।উপকরণ: (৬ জনের পরিবেশনের ক্ষেত্রে)1. ১৫০ গ্রাম ম্যাগি নুডলস2. ১/২ কাপ গাজর3. ৫ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার4. ১/২ কাপ বাঁধাকপি5. ১ টেবিল চামচ ম্যাগি মশলা6. দেড় কাপ কাপ পরিশোধিত তেল7. প্রয়োজন মতো নুন8. ২ চা চামচ চিলি ফ্লেক্স9. ২ কাপ জলপদ্ধতি:A. এই স্ন্যাক রেসিপি তৈরি করতে, মাঝারি আঁচে একটি প্যান রাখুন এবং তাতে জল যোগ করুন। একবার জল ফুটতে শুরু করলে ম্যাগি নুডলস এবং এর সঙ্গে ম্যাগি মশলা যোগ করুন। ভাল ভাবে মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন। হয়ে গেলে গ্যাস বন্ধ করুন এবং রান্না করা ম্যাগি একটি বাটিতে রেখে দিন। ম্যাগিটিকে ঠান্ডা হতে দিন।B. ঠাণ্ডা হয়ে গেলে রান্না করা ম্যাগিতে ভাজা বাঁধাকপি এবং গাজর, কর্ন ফ্লাওয়ার, নুন আর চিলি ফ্লেক্স যোগ করুন। এবার আপনার হাতে করেই সমস্ত উপাদানকে ভাল ভাবে মিশিয়ে নিন এবং সমান অংশে ভাগ করুন। পিঁয়াজির মতো গঠনে ভাগ করে নিন।C. এরপরে, একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে রাখুন এবং এতে তেল যোগ করুন। একবার তেল যথেষ্ট গরম হয়ে গেলে, ঐ ম্যাগির ভাগগুলিকে প্যানে এক এক করে রাখুন এবং উভয় দিক থেকে সোনালি বাদামী হওয়া পর্যন্ত কম আঁচে ভাজুন। ভাজা হয়ে গেলে, অতিরিক্ত তেল বের করে নেওয়ার জন্য রান্নাঘরের তোয়ালেতে এই কাটলেটগুলি রাখুন।D. ভেজিটেবল ম্যাগি কাটলেটগুলি তৈরি হয়ে গেলে টমেটো কেচাপ বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সেপ্টেম্বর ২৯, ২০২১
বিবিধ

World Record: ডুব দিয়ে রেকর্ড গড়লেন হাওড়ার তরুণ

পুকুরে বা নদীতে স্নান করার সময়ে জলে মাথা ডোবান প্রায় সকলেই। যাকে বলা হয় ডুব দেওয়া। কিন্তু কখনও কি গুনে দেখেছেন রোজ স্নান করার সময়ে আপনি ঠিক কতগুলি ডুব দিয়েছেন। এবারে লাগাতার ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন হাওড়ার এক তরুণ। তিনি চার ঘণ্টার কিছু বেশি সময়ে ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে এই বিরল রেকর্ডের অধিকারী হয়েছেন। বৃহস্পতিবার সকালে হাওড়ার তেলকল ঘাটে এই রেকর্ড করেন মুকেশ গুপ্তা নামের ওই তরুণ। দিল্লি থেকে আসা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধি আনন্দ বেদান্তের সামনেই মাত্র ৪ ঘণ্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে তিনি ১১,৫০৪টি ডুব দিয়ে রেকর্ড গড়েন। এ ব্যাপারে মুকেশ গুপ্তা জানান, নতুন নতুন রেকর্ড করার ইচ্ছা সব সময় থাকে। একটানা ডুব দেওয়ার রেকর্ড করার ইচ্ছা ছিল। সেইমতো ট্রেনিং তিনি নিয়েছেন। আরও রেকর্ড করার ইচ্ছে আছে তাঁর। এদিন তেলকল ঘাটের গঙ্গায় ১১ হাজারেরও বেশি ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলেছেন। এর আগে একটা ডুব দিয়ে এইভাবে রেকর্ড কেউ করেননি। এই রেকর্ড করার জন্য জন্য আড়াই মাসের ট্রেনিং নিতে হয়েছিল। বেশিরভাগ সময় জলে থাকতে হয়েছিল অনুশীলনের জন্য। তিনি চেষ্টা করবেন আরও রেকর্ড করার। এর জন্য সরকারি সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের প্রতিনিধি আনন্দ বেদান্ত জানিয়েছেন, ৪ ঘণ্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে ১১ হাজার ৫০৪টি ডুব দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে মুকেশ গুপ্তা। এদিন সকাল সাতটায় ডুব দিতে শুরু করেছিল। সোয়া ১১টা নাগাদ তিনি ডুব শেষ করেন। একটানা ডোবার রেকর্ড এটাই প্রথম এবং এখনও পর্যন্ত শেষ বলে জানিয়েছেন তিনি।

জুন ১৭, ২০২১
বিবিধ

ফ্যাশনেও হিট 'খেলা হবে'

রাজ্যে বেজেছে ভোটের দামামা। এর মধ্যেই সুপারহিট খেলা হবে স্লোগান। শাসক থেকে বিরোধী সকলেই বলছে, খেলা হবে। রাজনীতির ময়দান তো বটেই, এখন অরাজনৈতিক মানুষজনও খেলা হবেতে মজেছেন। এবার সেই খেলা হবে স্লোগান ঢুকে পড়ল ফ্যাশন জগতেও। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দেদার বিক্রি হচ্ছে খেলা হবে লেখা টি শার্ট। শুধু জেলায় নয়, খেলা হবে লেখা টি শার্ট দেদার বিকোচ্ছে শহরের বড় মার্কেট গুলোতেও। পারদ একটু একটু করে বাড়ছে। গ্রীষ্মে চাহিদা থাকে টি শার্টের। তার উপরে আবার ভোটের বাজার। তাই ফ্যাশনের দুনিয়ায় রীতিমতো হটকেক খেলা হবে টি শার্ট। ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ভোটপ্রচারের অস্ত্র হিসাবে ফি-বছর নতুন-নতুন কৌশল নেয় রাজনৈতিক দলগুলি। দেওয়াল লিখনেও থাকে নানা চমক। কোন রাজনৈতিক দল দেওয়াল লিখনে কী চমক দেয়, তার দিকে তাকিয়ে থাকে আমজনতা। এ বছর ভোটপ্রচারে খেলা হবে স্লোগান নবপ্রজন্মের কাছে সুপারহিট। তাই এই খেলা হবে স্লোগানকে ব্যবসার হাতিয়ার করছেন পোশাক ব্যবসায়ীরা।কাটোয়া শহরে এখন দেদার বিক্রি হচ্ছে খেলা হবে প্রিন্টের টি শার্ট। কেনার হিড়িক পড়েছে নতুন প্রজন্মের ক্রেতাদের মধ্যে। শুধু খেলা হবে নয়, নবান্ন অভিযানে মৃত ডিওয়াইএফআই নেতা মইদুল মিদ্দার পরিবারকে সাহায্যের জন্য বিক্রি হচ্ছে টি শার্ট। সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বর্ধমানের বাম নেতৃত্ব। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। প্রতিটি টি শার্ট থেকে ৩০ টাকা করে পাবেন মিদ্দার পরিবার।

মার্চ ২৪, ২০২১
বিবিধ

সোনার দামে রেকর্ড পতন

দীর্ঘ আট মাসে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার । শনিবার সোনার দাম কমেছে অনেকটাই । শনিবার ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪,২৯০ টাকা। শুক্রবারে যা ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪,১৭০ টাকা। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম ৪৩,৪০০ টাকা। চলতি মাসে ২ তারিখ , কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০,০০০ টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা। গত ৯ মার্চ ২০২১, কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরুর তুলনায় হিসেব করলে ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমেছে সোনার। প্রসঙ্গত, গত বছর অগস্টে বাড়তে থাকা সোনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তর। প্রায় ৫৬,২০০ ছুঁয়েছিল সোনার দাম। তবে দাম কমায় কিছুটা হলেও হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। স্বস্তি এসেছে সাধারণের মনে।

মার্চ ২০, ২০২১
বিবিধ

বহুগুণসম্পন্ন কমলালেবু, জেনে নিন নানাবিধ উপকারিতা

কমলালেবুর রস বা জুস খেতে সকলেই পছন্দ করেন। এতে একদিকে যেমন আছে ভিটামিন সি, তেমনই আছে খনিজও। ফলে রোজকার খাদ্য তালিকায় যদি এই ফলটা থাকে তাহলে শুধু ক্যালোরি নয়, একসঙ্গে অনান্য অনেক সমস্যার সমাধান করে দেবে কমলালেবুর রস।বিশেষজ্ঞদের মতে, যদি প্রতিদিন কমলালেবুর রস খাওয়া যায়, সেক্ষেত্রে ওবেসিটি, ডায়াবেটিসের মতো দৈহিক সমস্যা দূরে রাখা সম্ভব হবে। শুধু তাই নয় মস্তিষ্ক গঠনেও সাহায্য করে কমলালেবু। পাশাপাশি কমলালেবুতে ফ্যাট থাকে না, ক্যালোরির পরিমাণও অত্যন্ত কম। তাই ওজন কমানোর ক্ষেত্রে কমলালেবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে অতিরিক্ত এই ফল খেলে পেটে ব্যথা, ডায়েরিয়া, বদহজম হতে পারে। অন্যদিকে, হার্ট ও কিডনির রোগে যাঁদের হাই পটাশিয়াম যুক্ত খাবারের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাঁদের অবশ্যই কমলালেবু খাওয়ার আগে পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করে তবে খেতে হবে।কমলালেবুর গুণাগুণ:১. কমলালেবুতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি এবং হেসপিরিডিন যা উচ্চচাপ নিয়ন্ত্রণ করে। এতে প্রাকৃতিক উপাদান হিসাবে থাকা ফ্ল্যাভনোয়েড শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা নিয়ে থাকে।২. ক্যানসার প্রতিরোধে কমলালেবুর জুড়িমেলা ভার। ত্বক, মুখের ভিতর, ব্রেস্ট, ফুসফুস, পাকস্থলী ও কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে কমলালেবু। লিউকোমিয়া প্রতিরোধেও কমলালেবুর বিশেষ ভূমিকা রয়েছে। গবেষণায় জানা দিয়েছে, কমলালেবুতে আরও একটি উপাদান থাকে যাকে বলে লিমোনেন । এই উপাদান ক্যানসার রোধে খুবই উপযোগী।৩. কমলালেবুতে ভিটামিন সি, কোলিন, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার থাকে। যা স্ট্রোক, এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। ফলে যাঁদের হার্টের সমস্যা রয়েছে তাঁরা চিকিৎসকদের পরামর্শ মতো কমলালেবু খেতে পারেন।৪. প্রাকৃতিক রোগ প্রতিরোধকারী উপাদান অর্থাৎ ভিটামিন সি থাকায় নানা ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে কমলালেবু।৫. যাঁদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তাঁদের কাছে কমলালেবু খুবই উপকারী এক ফল। নিয়মিত তা খেতেই পারেন। তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে।

ফেব্রুয়ারি ২২, ২০২১
বিবিধ

'আমি কে', সেখানে মিলবে অনেক অজানা তথ্য

অয়ন চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তায় লেখকের গ্রামের পরিচয় পাওয়া যায়। পাওয়া যায় তাঁর বাবার নাম নরেন মুখুজ্যে আর তাঁর ভিটের নানা রকমের ঘটনা। সেই গ্রামের ছেলে দেবব্রত মুখোপাধ্যায় একেরপর এক সৃষ্টি করে চলেছেন গল্প, গান, কবিতা,অনু গল্প। শুধু সাহিত্য চর্চা নয় তার পাশাপাশি তিনি পরিচালনা করেছেন অনেক সিনেমা ও টিভি সিরিয়ালের।সিনেমা জগতের বহু দিকপালের সঙ্গে কাজ করেছেন দেবব্রতবাবু। তিনি অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করেছেন দীর্ঘ দিন। এছাড়াও চিন্ময় রায়, রঞ্জিত মল্লিক, তরুণ কুমার,গীতা দে, সুনীল মুখোপাধ্যায়, এমনকি সুপার স্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন। মুম্বাইতে তার একটি ছবির জন্য ড্রিমগাল হেমা মালিনী সঙ্গেও কাজ করেছেন তিনি। ছবির পাশাপাশি তিনি মঞ্চেও কাজ করেছেন। তাঁর লেখা নাটক শ্রীকৃষ্ণ বাসুদেব বহু মঞ্চে মঞ্চস্থ হয়েছে। সাহিত্যিক, নাট্যকার,জ্যোতিষ অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বৈশাখী প্রেম, মহাপ্লাবন, মানুষ যখন এবং আরও অনেক। এবারের সংস্করণ দীপ জ্বালো গো এবং আমি কে।সাহিত্যিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমি কে পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, প্রত্যেকের মনেই প্রশ্ন থাকে আমি কে, কোথা হতে এলাম, পুজে কি, মূর্তি পুজোর কারন কি? দেবতা আকার না নিরাকার? আরও অনেক প্রশ্নের উত্তর এই বইতে পাওয়া যাবে। পাঠকদের জন্য তাঁর কলমে আরও নতুন নতুন গল্পের সৃষ্টি করে চলেছেন সাহিত্যিক দেবব্রত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই সেগুলো প্রকাশ পেতে চলেছে।

জানুয়ারি ২৩, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

শেখ হাসিনাকে ঘিরে ফের জটিলতা! ভারতে আসছেন না তারেক রহমান? দিল্লির বার্তায় বাড়ছে জল্পনা

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে নানা টানাপড়েন দেখা দিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকার পর সেই সম্পর্কের সমীকরণ আরও জটিল হয়েছে।গত ৫ অগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের পর পরিস্থিতি আরও আলোচনায় আসে। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে হাসিনা যে বার্তা দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। বিশেষ করে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে বর্তমান সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়তে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তার কথা সামনে এসেছে। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর আদৌ হবে কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বসে কথা বললেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তবে কি ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি?তবে তারেক রহমানের ভারত সফর এখনই বাতিল হয়ে গিয়েছে, এমনটা নিশ্চিত করে বলা হয়নি। কূটনৈতিক মহলের একাংশের মতে, ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে। সম্মেলনের পাশাপাশি আলাদা করে বৈঠক হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের বেশ কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা হতে পারে।শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরও নয়াদিল্লি স্পষ্ট করেছে, তাঁর বক্তব্যের সঙ্গে ভারতের কোনও যোগ নেই। ফলে হাসিনাকে ঘিরে তৈরি রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কদুই বিষয়কেই আলাদা করে দেখছে দিল্লি বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান শেষ পর্যন্ত ভারতে আসবেন কি না। তিনি এলে দুই দেশের প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠক হয় কি না, আর সেই বৈঠকে দীর্ঘদিনের জটিল সম্পর্কের কোনও বরফ গলে কি না, সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

হালিশহরে মমতার গাড়িতে কাদা-জুতো! ‘চোর’ স্লোগানের পর পানিহাটি থেকে বিস্ফোরক বার্তা শুভেন্দুর

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, রবিবার তাঁর গাড়ি যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। সেই সময় গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগানও দেওয়া হয় বলে দাবি।পানিহাটিতে তিলোত্তমার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য পুলিশ যথেষ্ট ব্যবস্থা করেছিল। টেলিভিশনের ছবিতে তিনি এক জন সিনিয়র পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশকর্মীদের নিরাপত্তা দিতে দেখেছেন বলেও জানান শুভেন্দু।শুভেন্দুর আরও দাবি, ঘটনাস্থলে বিজেপির কোনও পরিচিত মুখ বা দলীয় পতাকা তিনি দেখতে পাননি। একই সঙ্গে তিনি মমতার হালিশহর সফর নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, ছুটির দিনে এক জন আইনজীবীকে সঙ্গে নিয়ে মমতা সেখানে গিয়েছিলেন এবং পুলিশকে আগে থেকে জানানো হয়নি।প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে যথাসম্ভব নিরাপত্তা ও সম্মান দেওয়ার নির্দেশ রয়েছে বলেও জানান শুভেন্দু। তবে তাঁর পরামর্শ, কেউ সাহায্য চাইলে অবশ্যই সাহায্য করা উচিত। কিন্তু এমন কোনও জায়গায় গিয়ে পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়।হালিশহরের ঘটনার সূত্রপাত থানার হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন। রবিবার তাঁর বাড়িতে যাওয়ার পথেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান বলে অভিযোগ। কাদা ও জুতো ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।এই প্রসঙ্গেই মমতাকে তিলোত্তমার বাড়িতে যাওয়ার পরামর্শ দেন শুভেন্দু। একই সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। তিলোত্তমাকাণ্ডের সময়কার একাধিক অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।শুভেন্দুর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এক দিকে হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ ও কাদা-জুতো ছোড়ার অভিযোগ, অন্য দিকে সেই ঘটনার নিরাপত্তা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুভেন্দুর মন্তব্যসব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

দু’মাস কোথায় ছিলেন? ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত, জানালেন সব

দুমাস ধরে পুলিশের খোঁজের বাইরে ছিলেন তিনি। তাঁর সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও গিয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পর সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। পরপর দুদিন জিজ্ঞাসাবাদের পর রবিবার তদন্তকারীদের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন তিনি।পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি প্রতারণার মামলায় শনিবার সুমিতকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। রবিবারও তাঁকে ফের ডাকা হয়। এদিন প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ভবানী ভবন থেকে বেরোনোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুমিত। তবে মামলা বিচারাধীন থাকার কারণে বেশির ভাগ বিষয়েই মন্তব্য করতে চাননি তিনি।গত দুমাস কোথায় ছিলেন, সাংবাদিকেরা এই প্রশ্ন করলে প্রথমে সুমিত বলেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারব না। পরে একই প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, এদিকে, আশপাশেই ছিলাম। তাঁর এই মন্তব্যের পর তিনি কলকাতাতেই ছিলেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।এত দিন আত্মগোপনে থাকার কারণ জানতে চাওয়া হলে সুমিত বলেন, সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, তা-ই তো মেনে চলছি। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও মুখ খুলতে চাননি তিনি। সেবাশ্রয়-সহ একাধিক বিষয়ে তাঁর নাম জড়ানোর প্রসঙ্গ উঠলে বলেন, মন্তব্য করতে পারব না।তাঁকে হেনস্থা করা হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তরে সুমিত বলেন, হতে পারে। তবে কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, মামলা আদালতে বিচারাধীন। পুলিশ যখনই ডাকবে, তিনি তদন্তে সহযোগিতা করবেন।তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে সুমিত বলেন, বাজে কথা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।এর আগে সিআইডির জিজ্ঞাসাবাদের পর তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা যায়। তৃণমূলের গাড়িতে করে সেখানে যাওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে। তার জবাবে সুমিত বলেন, যে অফিসে কাজ করি, সেই অফিস থেকে গাড়িটা দিয়েছে।এদিকে সুমিত নিজেই জানিয়েছেন, তাঁকে আগামী দিনেও তদন্তকারীদের সামনে হাজির হতে হবে। চাকরি দুর্নীতি সংক্রান্ত ডেবরার মামলায় তাঁকে ফের ডাকা হয়েছে। তাঁর কথায়, কাল ১১টার সময় ডেকেছে। তবে এদিন কোনও নথি সঙ্গে আনতে বলা হয়নি বলেও জানান তিনি।শালবনীর জমি প্রতারণা মামলা-সহ সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিসও জারি হয়েছিল বলে জানা যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তদন্তে সহযোগিতা করতে শুরু করেন তিনি। পরপর দুদিন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর সুমিতের দুমাস কোথায় ছিলেনএই প্রশ্নের উত্তর ঘিরেই এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

‘লম্বা লড়াই, তবে তিলোত্তমাই জিতবে’, পানিহাটিতে শুভেন্দুর বিস্ফোরক ঘোষণা, ফের তদন্তের নির্দেশ

অভিশপ্ত ৯ অগাস্টের দুবছর পূর্ণ হল। তিলোত্তমার মৃত্যুবার্ষিকীতে রবিবার পানিহাটিতে আয়োজিত স্মরণসভায় উপস্থিত হয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তরুণী চিকিৎসকের মৃত্যু-রহস্য আরও গভীরে গিয়ে খতিয়ে দেখার জন্য নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।সভায় শুভেন্দু বলেন, লম্বা দুবছরের লড়াই। দীর্ঘ লড়াই। তবে আমি বলছি, নিশ্চিত ভাবে এই লড়াইয়ে তিলোত্তমা জিতবে। তাঁর বক্তব্য, এই ঘটনায় স্বজনপ্রীতি বা ব্যক্তিগত সম্পর্কের কোনও জায়গা থাকবে না। ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান, তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের পেছনে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। সেই সূত্রে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তৎকালীন বারাকপুরের পুলিশ কমিশনারের তদন্ত প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা গোটা রাজ্য তথা দেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে। তবে শুরু থেকেই তিলোত্তমার পরিবার দাবি করে এসেছে, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন করে তদন্তের ঘোষণাকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তিলোত্তমার পরিবার। তাঁদের আশা, এত দিন যে প্রশ্নগুলির উত্তর মেলেনি, নতুন তদন্তে তার কিছুটা হলেও স্পষ্ট হবে।তিলোত্তমার মৃত্যুর দুবছরের স্মরণসভায় নিজের সেই সময়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে বলেন, রাখিপূর্ণিমার দিন অরাজনৈতিক নবান্ন অভিযানের সময় তিলোত্তমার মায়ের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।শুভেন্দুর কথায়, আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামী দিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে। ফলে তিলোত্তমাকাণ্ডে নতুন করে শুরু হওয়া তদন্তে ঠিক কী কী বিষয় খতিয়ে দেখা হয় এবং পুরনো কোনও প্রশ্নের নতুন উত্তর মেলে কি না, এখন সেদিকেই নজর।

আগস্ট ০৯, ২০২৬
রাজ্য

হালিশহরে মমতার গাড়িতে হামলা? ‘টার্গেট ছিল মমতাকে শেষ করা’, বিস্ফোরক দাবি কল্যাণের

হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো, ইট ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।মমতার সঙ্গে এদিন ছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, হালিশহরে যাওয়ার সময় মমতার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও। পরিস্থিতির জেরে কিছু সময় গাড়ি আটকে থাকে বলে তৃণমূলের দাবি।হালিশহর থেকে ফিরে ঘটনার তীব্র প্রতিবাদ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মমতার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয়েছে এবং গাড়ির সামনে বাধা তৈরি করা হয়েছিল। একইসঙ্গে তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে জমায়েত করা হয়েছিল এবং প্রায় এক ঘণ্টা তাঁদের আটকে রাখা হয়।কল্যাণের আরও দাবি, মমতার গাড়িতে যেভাবে পাথর ছোড়া হয়েছে, তাতে আরও বড় বিপদ ঘটতে পারত। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল এবং তাঁকে শেষ করে দেওয়াই উদ্দেশ্য ছিল। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। তাঁর দাবি, গাড়ি লক্ষ্য করে প্রচুর ইট ছোড়া হয়েছে এবং দীর্ঘ সময় তাঁকে আটকে রাখা হয়েছিল। এই ঘটনার পিছনে বিজেপির কর্মীদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।মমতার বক্তব্য, তাঁকে এভাবে থামানো যাবে না। তিনি আরও বলেন, তিনি মানুষের কাছে যাবেন এবং কোনও বাধাতেই পিছিয়ে আসবেন না।হালিশহর থানার হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করেই এই ঘটনা। মৃত ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন মমতা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেই হালিশহরে গিয়েছিলেন তিনি। সেই সফর ঘিরে বিক্ষোভ, গাড়িতে ইট-পাথর ছোড়ার অভিযোগ এবং পাল্টা রাজনৈতিক আক্রমণে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।ঘটনায় কারা জড়িত ছিলেন, বিক্ষোভ কীভাবে তৈরি হয়েছিল এবং গাড়ি লক্ষ্য করে সত্যিই ইট-পাথর ছোড়া হয়েছিল কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত ছবি সামনে আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আগস্ট ০৯, ২০২৬
বিদেশ

হাসিনা ফেরার আগেই বাংলাদেশে বড় ‘পালাবদল’! বিএনপির সঙ্গে কি মিশছে আওয়ামী লিগ? সাংসদের মন্তব্যে তুঙ্গে জল্পনা

বাংলাদেশের রাজনীতিতে কি তৈরি হতে চলেছে নতুন সমীকরণ? দীর্ঘদিনের দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং আওয়ামী লিগ কি এবার কাছাকাছি আসতে পারে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই এমনই এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, এমন খবর সামনে এসেছে। তার মধ্যেই আওয়ামী লিগকে নিয়ে বড় মন্তব্য করেছেন বিএনপির এক সাংসদ। সুনামগঞ্জ-২ আসনের সাংসদ নাসির উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার একটি সমাবেশে বলেন, আওয়ামী লিগ তাঁদের শত্রু নয়, বরং মিত্র। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় দুই পক্ষ একসঙ্গে লড়াই করেছে এবং অদূর ভবিষ্যতে আওয়ামী লিগ বিএনপির সঙ্গে মিশে যেতে পারে।এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা হলে কি নিষেধাজ্ঞার আওতায় থাকা আওয়ামী লিগকে ফের রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা রয়েছে? বিএনপির সঙ্গে কি সত্যিই তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক সমঝোতা? আপাতত এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর মেলেনি।কারণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও আওয়ামী লিগের সঙ্গে দল মিশে যাওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তারেক রহমানও এমন কোনও ইঙ্গিত দেননি। বরং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে বিএনপি।২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-যুব আন্দোলনের জেরে আওয়ামী লিগ সরকারের পতন হয়। দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগ এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রেও আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।এর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লিগের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার অডিয়ো বার্তা প্রকাশ নিয়েও আপত্তি জানিয়েছিল বিএনপি।অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাইয়ের গণআন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।এই পরিস্থিতিতে বিএনপি সাংসদের আওয়ামী লিগকে মিত্র বলা এবং দুই দলের এক হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলাকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে তাঁর এই মন্তব্যই দলের আনুষ্ঠানিক অবস্থান কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে হাসিনার দেশে ফেরার আগে বাংলাদেশের রাজনীতিতে সত্যিই নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।

আগস্ট ০৮, ২০২৬
কলকাতা

১০ ঘণ্টার জেরা শেষে সুমিত সোজা অভিষেকের বাড়িতে, ভবানী ভবনে কী জানলেন গোয়েন্দারা?

ভবানী ভবনে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সিআইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শনিবার সকালে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছেছিলেন তিনি। দীর্ঘ জেরার পর সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। তবে জেরায় সুমিতের কাছ থেকে ঠিক কী তথ্য পাওয়া গেল, তা এখনও প্রকাশ্যে আসেনি। তাঁকে ফের তলব করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণার মামলায় শুক্রবার রাতে সুমিতকে নোটিস পাঠায় সিআইডি। সেই নোটিসে সাড়া দিয়েই শনিবার ভবানী ভবনে হাজির হন তিনি। সুমিতের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে বলে তাঁর আইনজীবী আগে জানিয়েছিলেন। এর মধ্যে জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত থেকে সুরক্ষা পেয়েছেন তিনি। তদন্তে সহযোগিতা করার শর্তেই সেই সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশ মেনেই সিআইডির জেরায় হাজির হন সুমিত।জমি প্রতারণার মামলায় সুমিতের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির টাকা তাঁর কাছে পৌঁছেছিল। যদিও এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগের কথা সামনে আসেনি। তবে সুমিত দীর্ঘ জেরার পর অভিষেকের বাড়িতে যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।সুমিতের নাম সামনে আসে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতারের পর। অভিযোগ ওঠে, বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি শালবনির জমি সংক্রান্ত মামলাতেও সুমিতের নাম অভিযুক্ত হিসেবে উঠে আসে।অভিযোগের তদন্তে সুমিতের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সেখানে দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি বলে পুলিশ সূত্রে জানা যায়। এরপর থেকেই তাঁকে নিয়ে তদন্তকারীদের তৎপরতা বাড়ে। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিসও জারি করেছিল বলে জানা গিয়েছে।পরে আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। সেই আইনি প্রক্রিয়ার পর শনিবার সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হন তিনি। প্রায় ১০ ঘণ্টার জেরা শেষে বেরিয়ে তাঁর গন্তব্য হয় অভিষেকের কালীঘাটের বাড়ি। এখন সিআইডির জেরায় কী তথ্য উঠে এল এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।

আগস্ট ০৮, ২০২৬
কলকাতা

ফের খুলছে আর জি করের ‘ফাইল’! অভয়ার ধর্ষণ-খুনের ঘটনায় এ বার পৃথক তদন্ত স্বাস্থ্যদপ্তরের

রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের সক্রিয় হয়েছে আর জি কর-কাণ্ডের তদন্ত। হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। এর মধ্যেই পৃথক ভাবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। শনিবার স্বাস্থ্যদপ্তরে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন রাতে ধর্ষণ ও খুনের আগে এবং পরে ঘটনাস্থলে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি আর জি কর মেডিক্যাল কলেজের ওই তরুণী চিকিৎসকের সঙ্গে কাজ করা অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। তদন্ত শেষে যে তথ্য উঠে আসবে, তা রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।স্বাস্থ্যদপ্তরের দাবি, নতুন করে তদন্তে হাসপাতালের প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। কোথায় কী ধরনের ঘাটতি ছিল, সেই ঘাটতি কীভাবে তৈরি হয়েছিল এবং কেন তা আগে থেকে দূর করা যায়নি, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের পর আগে থেমে থাকা তদন্তের বিষয়গুলিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আর জি কর-কাণ্ডে পৃথক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর জি কর-কাণ্ডের পর হাসপাতালের বিভিন্ন ত্রুটি এবং অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি ওই তরুণী চিকিৎসক হাসপাতালের কিছু অন্ধকার দিক সম্পর্কে জানতে পেরেছিলেন এবং সেই কারণেই তাঁকে খুন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তবে এই দাবিগুলি এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে। নতুন তদন্তে হাসপাতালের ত্রুটি বা অনিয়ম আড়াল করার কোনও চেষ্টা হয়েছিল কি না, হয়ে থাকলে তার নেপথ্যে কারা ছিলেন, সেই বিষয়ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।এদিকে রবিবার রাজ্যজুড়ে পালিত হবে অভয়া দিবস। দুই বছর আগে ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার স্মরণে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে।সকাল ১১টায় অভয়ার স্মরণে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যদপ্তরের কর্তারা।অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে বিকেলে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।সিবিআইয়ের তদন্ত চলার মধ্যেই রাজ্যের স্বাস্থ্যদপ্তরের এই পৃথক তদন্তে নতুন করে কোন তথ্য সামনে আসে, আর জি কর-কাণ্ডের তদন্তে তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেদিকেই নজর।

আগস্ট ০৮, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal