• ২৬ আশ্বিন ১৪৩৩, বৃহস্পতি ১৫ অক্টোবর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

টুকিটাকি

টুকিটাকি

শরীরে পুষ্টি বাড়াতে নিয়মিত খান পাকা পেঁপে

পাকা পেঁপের পুষ্টিগুণ অনেক বেশি। ১৫২ গ্রামের পেঁপেতে ৫৯ ক্যালরি থাকে। তার মধ্যে ৩ গ্রাম ফাইবার , ১ গ্রাম প্রোটিন ও ১৫ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়া এই ১৫২ গ্রাম পেঁপেতে আরডিআই- এর ১৫৭ শতাংশ ভিটামিন সি , ৩৩ শতাংশ ভিটামিন এ , ১৪ শতাংশ ফো্লেট ও ১১ শতাংশ পটাসিয়াম থাকে। আরও পড়ুনঃ শরীরে ক্লান্তি দূ্র করতে পুজোয় নিয়ম মেনে করুন খাওয়াদাওয়া চলুন দেখে নেওয়া যাক , পাকা পেঁপে খেলে আমাদের কি কি উপকার হয়। পেঁপেতে পাপাইন নামক উৎসেচক থাকে , যা ওজন কমাতে বড় ভূমিকা নেয়। এই উৎসেচক প্রোটিন ভাল করে হজম করতে সাহায্য করে। এতে পেশি তৈ্রি হয়। বাড়ে মেটাবলিজম। এতে যে ফাইবার আছে, তা শরীর থেকে বের করে টক্সিনকে।

অক্টোবর ২২, ২০২০
টুকিটাকি

শরীরে ক্লান্তি দূ্র করতে পুজোয় নিয়ম মেনে করুন খাওয়াদাওয়া

বাড়িতে রয়েছেন বলে খাওয়াদাওয়ায় অনিয়ম করবেন , এরকমটা কিন্তু একেবারেই নয়। এতে শরীরে ক্লান্তি ডেকে আনতে পারে। যা শরীরের পক্ষে একদমই ভাল নয়। বরং , এটা শরীরের ক্ষেত্রে নানাবিধ সমস্যা বয়ে আনতে পারে। জেনে রাখুন , ক্লান্তি দূর করতে কি করবেন। শরীর থেকে ক্লান্তি দূর করতে প্রচুর পরিমাণে প্রোটিন খান। মাসল , ত্বক, শরীরের জয়েন্ট , মস্তিষ্ক সবই ঠিকঠাক কাজ করবে প্রোটিন খেলে। আরও পড়ুনঃ সুস্বাস্থ্যের জন্য উপকারী ছোট মাছ প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল খান। অর্থাৎ লেবু , পেয়ারা সহ বিভিন্ন ধরণের ফল। মিষ্টি কিন্তু একেবারেই নৈব নৈব চ ! এর জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হবে। এছাড়াও বাড়িতে বসে অফিসের কাজ করার সময় ঘণ্টায় ঘণ্টায় চা ও কফি খাওয়া এড়িয়ে চলুন।

অক্টোবর ২১, ২০২০
টুকিটাকি

সুস্বাস্থ্যের জন্য উপকারী ছোট মাছ

ছোট মাছ শরীরের জন্য ভীষণ উপকারী। ছো্ট মাছ খেলে শরীরে কো্নদিক থেকে ভাল হবে , তা জেনে নিন। শিশুদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি-৩ এবং ভিটামিন ডি যুক্ত গুঁড়া মাছ খুবই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য খনিজ লবণ সমৃদ্ধ গুঁড়া মাছ উপকারী। হৃদরোগী, স্ট্রোকের রোগীর ও গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য গুঁড়া মাছ খুবই উপকারী। ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আরও পড়ুনঃ কলাপাতা ত্বকের জন্য উপকারী , না জানলে জেনে নিন ! এ ছাড়া আয়রন, প্রোটিন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি ২, ফ্যাটি অ্যাসিড, লাইসনি ও মিথিওনিনেরও ভাল উৎস ছোট মাছ।ছোট মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারিরীক সমস্যা দূর করতে সক্ষম। যাদের উচ্চ রক্তচাপ আছে ক্যালসিয়ামসমৃদ্ধ গুঁড়া মাছ তাদের ব্ল্যাডপ্রেসার কমাতে সাহায্য করবে।

অক্টোবর ২০, ২০২০
টুকিটাকি

কলাপাতা ত্বকের জন্য উপকারী , না জানলে জেনে নিন !

কলাপাতা ত্বকের জন্য অব্যর্থ ওষুধ। কলাপাতা ব্লেন্ড করে রস ক্ষত স্থানে সামান্য সময় রেখে ধুয়ে ফেলুন। যদি এই রস ব্যবহারের পর ত্বক জ্বালাপোড়া করে তাহলে তাড়াতাড়ি ধুয়ে ফেলুন, বেশিক্ষন রাখবেন না। বিভিন্ন ক্রিমে লেবেলে আলাটোয়িং নামক একটি ব্যয়বহুল এবং সক্রিয় উপাদান দেখা যায়। যার উপস্থিতি কলাপাতার মধ্যে পাওয়া যায়। আরও পড়ুনঃ শরীর সুস্থ রাখতে পাতে রাখুন মোচা কলাপাতার উপর কয়েকটি বরফের কিউব ঘষে নিয়ে ত্বকের উপর প্রয়োগ করলে ত্বক আরও উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে। তাছাড়া কলাপাতায় নিয়মিত খাবার খেলেও ত্বক ভিতর থেকে সুস্থ ও সতেজ হয়ে ওঠে। কারণ এই পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিক বেড়িয়ে যেতে সাহায্য করে। ফলে ত্বক হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল এবং সতেজ।

অক্টোবর ১৯, ২০২০
টুকিটাকি

শরীর সুস্থ রাখতে পাতে রাখুন মোচা

মোচার মধ্যে থাকা নির্যাসে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সহ অন্যান্য প্রোটিন থাকে। এটি শরীরের জন্য উপকারী। মোচায় থাকা ম্যাগনেশিয়াম উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। এছাড়াও মন ও মেজাজ ভাল রাখতে সাহায্য করে মোচা। মোচায় রয়েছে ফেনোলিক অ্যাসিড , যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। মোচায় রয়েছে প্রাকৃ্তিক গ্যালাক্টাগাগ , যা স্তন্যদান কারী মায়ের বুকের দুধ বৃ্দ্ধিতে সাহায্য করে।এছাড়াও মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দেহ গঠনের কাজে সাহায্য করে। আরও পড়ুনঃ মারণ ব্যধি ক্যান্সারকে হারাতে অদ্বিতীয় ব্রোকলি ! মোচায় লৌহ থাকায় এটি খেলে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে দারুণ সহায়তা করে। মোচার মধ্যে যেই পরিমাণে আঁশ পাওয়া যায় তাতে সহজে হজমশক্তি বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মোচায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি শিশুদের দাঁত ও হাঁড়ের লম্বাটে মজবুত রাখতে সাহায্য করে।

অক্টোবর ১৮, ২০২০
টুকিটাকি

মারণ ব্যধি ক্যান্সারকে হারাতে অদ্বিতীয় ব্রোকলি !

ব্রোকলি ফুলকপি নয়। এই সবজীকে কাঁচাও খাওয়া যায়। রান্না করেও খাওয়া যায় এই সবজী। তবে এই সবজী নিয়মিত খেলে শরীর স্বাস্থ্য ভালো তো থাকবেই, বাড়বে পুষ্টির পরিমাণ। ব্রোকলিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যার মধ্যে রয়েছে অ্যান্টিএজিংএর গুণ। এছাড়াও পুষ্টিকর সবজি হিসেবে এর জুড়ি মেলা ভার। আমেরিকান ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তালিকা অনুযায়ী ক্যান্সার প্রতিরোধী খাবার হিসেবে এর স্থান দশম। আরও পড়ুনঃ শরীরের উন্নতিতে কাঁচালঙ্কার ভূমিকা অমূল্য ব্রোকলি হল ক্রুসেফেরি প্রজাতির সবজী, যারা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার ও রোগ প্রতিরোধ করার মত ক্ষমতা রাখেন। এছাড়াও ফুসফুস, মলাশয়, বুক, জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমাতে এই সবজীর গুণ রয়েছে। ক্যান্সার প্রতিরোধক ফলিক অ্যাসিডের উপস্থিতি এই সবজীকে ক্যানসার প্রতিরোধের বিষয়ে বিশেষ ক্ষমতা দেয়।

অক্টোবর ১৭, ২০২০
টুকিটাকি

শরীরের উন্নতিতে কাঁচালঙ্কার ভূমিকা অমূল্য

কাঁচালঙ্কা আমরা রান্নায় ঝাল বাড়ানো্র জন্য ব্যবহার করে থাকি। কিন্তু কাঁচালঙ্কার অনেক উপকারী গুণ আছে , সে বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। চলুন এবার জেনে নিই , কাঁচালঙ্কা আমাদের শরীরে কি কি উপকার করে। রোজ একটি করে কাঁচালঙ্কা খেলে শরীরে ভিটামিন সির ঘাটতি কমবে। আরও পড়ুনঃ সকালে খালি পেটে খান কিসমিস ভেজানো জল , উপকার পাবেন হাজার গুণ এছাড়াও কাঁচালঙ্কা খেলে জ্বর ও কাশি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। ্প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও কাঁচালঙ্কার ভূমিকা অনবদ্য। হজমশক্তি বাড়ানো্র ক্ষেত্রেও কাঁচালঙ্কার ভূমিকা রয়েছে। কাঁচালঙ্কা শরীরে রক্ত চলাচলে সাহায্য করে।

অক্টোবর ১৬, ২০২০
টুকিটাকি

সকালে খালি পেটে খান কিসমিস ভেজানো জল , উপকার পাবেন হাজার গুণ

সকালে খালি পেটে খান কিসমিস ভেজানো জল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই কিসমিস ভেজানো জল নিয়মিত খেলে অ্যা্নিমিয়া রোগীরা রক্তশূন্যতা থেকে মুক্তি পায়। টানা চার থেকে পাঁচদিন কিসমিস ভেজানো জল পান করলে পেট একদম পরিস্কার হয়ে যাবে। পেটের গণ্ডগো্লও উধাও হয়ে যাবে। কিশমিশ হার্ট কে ভালো রাখে। এর পাশাপাশি শরীরের ক্ষতিকারক যে কোলেস্টেরল আছে তাকেও দূর করে।কিশমিশে নানা ধরনের ভিটামিন ও মিনারেল থাকে। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশ ভেজা জল খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে। জলে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে। আরও পড়ুনঃ দাঁতের যন্ত্রনায় কাতর ? প্রয়োগ করুন এই ঘরোয়া উপায়গুলি রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালো ভাবে কাজ করতে হবে। কিশমিশের জল তৈরি করবেন জেনে নিন ২ কাপ জল (৪০০ এমএল) ও ১৫০ গ্রাম কিশমিশ লাগবে। খুব চকচক করছে এমন কিশমিশ কিনবেন না। তাতে কেমিক্যাল মেশানো থাকে। একটি পাত্রে দু কাপ জল দিয়ে সারারাত কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে কিশমিশ ছেঁকে নিয়ে, সেই জল হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন। ৩০ থেকে ৩৫ মিনিট অন্য কিছু খাবেন না।

অক্টোবর ১৫, ২০২০
টুকিটাকি

দাঁতের যন্ত্রনায় কাতর ? প্রয়োগ করুন এই ঘরোয়া উপায়গুলি

দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে গেলে প্রতিদিন দাঁতের যত্ন নেওয়া অবশ্যই দরকার। যেমন, সকালে দাঁত ব্রাশ করা আর রাতে শুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা খুবই দরকারি। কিন্তু অনেকেই এই নিয়ম মেনে চলেন না। এবার জেনে নিন দাঁতের ব্যথা হলে তা কমানোর জন্য কি কি ঘরোয়া উপায় আছে। প্রথমেই দাঁতের ব্যথা কমানোর জন্য যে ঘরোয়া উপায়ের কথা মনে পড়ে যায় , তা হল লবণ জল। আরও পড়ুনঃ ওজন কমানোর ক্ষেত্রে উপকারী কোনটি ? ভাত না রুটি? লবণ এমন একটি উপাদান যা প্রত্যেক ঘরেই থাকে। দাঁতে ব্যথা হলে উষ্ণ গরম জল করে একটু লবণ মিশিয়ে বারবার কুলকুচি করুন। এতে দাঁতের ব্যথা কমবে আর মুখে থাকা জীবাণু থাকলে নাশ হবে। এর সঙ্গে মাড়িতে রক্ত চলাচল স্বাভাবিক হবে ফলে মাড়ির ব্যাথাও কমে যাবে। এছাড়াও যে ঘরোয়া টোটকার কথা অবশ্যই উল্লেখ করতে হবে তা হল লবঙ্গ। এই জিনিসটি যদিও সব বাড়িতেই থাকে। যখন দাঁতে ব্যথা হবে তখন যে দাঁতটি ব্যথা তার ওপরে একটি লবঙ্গ উলটো দিক দিয়ে চেপে ধরে থাকুন। দাঁতে লবঙ্গ তেল ব্যবহারও করতে পারেন। এর ফলে ব্যথা থেকে সাময়িক হলেও মুক্তি পাবেন। এছাড়াও দাঁতে ব্যথা কমানোর জন্য অমূল্য ঘরোয়া দাওয়াই হল আদা। এক টুকরো আদা নিয়ে ব্যাথা যুক্ত দাঁত দিয়ে চিবতে থাকুন। যে দাঁতে ব্যাথা তার ওপরে আর আশে পাশে আদার রস দিন। কিছুক্ষন পর অবশ্যই ব্যাথা থেকে আরাম পাবেন।

অক্টোবর ১৪, ২০২০
টুকিটাকি

ওজন কমানোর ক্ষেত্রে উপকারী কোনটি ? ভাত না রুটি?

ওজন নিয়ে আমরা সকলেই কম-বেশি চিন্তিত। আর ওজন ঠিক রাখতে গেলে খাদ্য তালিকায় নজর নিতে হবে আমাদের। তবে ওজন কমাতে ভাত না রুটি উপকারী তা নিয়ে আমরা সকলেই একটা দ্বিধার মধ্যেই থাকি। বেশ কিছু তথ্য বিবেচনা করে জানা যাচ্ছে ভাত ও রুটির মধ্যে পুষ্টিগুণের তেমন পার্থক্য নেই। আরও পড়ুনঃ শরীর ভাল রাখতে অনবদ্য কালো জিরে, না জানলে জেনে নিন দুটি খাদ্যই শস্য প্রক্রিয়াজাতকরণ করেই পাওয়া যায়। তবে যে পার্থক্য লক্ষ্য করা যায় সেটি হল ভাতে নগদ পরিমাণে ১২০ গ্রাম সোডিয়াম থাকে অন্যদিকে গমে সোডিয়াম থাকে ১৯০ মিলিগ্রাম। এছাড়া ৬০ গ্রাম চালে ১ গ্রাম প্রোটিন, ৮০ ক্যালোরি, ০.১ গ্রাম ফ্যাট ও ১৮ গ্রাম কার্বস থাকে। অন্যদিকে একটি ছোট ৬ ইঞ্চি পরিমাপের রুটিতে প্রায় ৩ গ্রাম প্রোটিন, ৭১ ক্যালোরি, 0.৪ গ্রাম ফ্যাট ও ১৫ গ্রাম কার্বস থাকে। উল্লেখ্য রুটি গম থেকে তৈরি হয় সেকারনে চালের তুলনায় বেশি পুষ্টি থাকে রুটিতে। তাই ভাত ও রুটি খেলেও ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কোনওটিই খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

অক্টোবর ১৩, ২০২০
টুকিটাকি

শরীর ভাল রাখতে অনবদ্য কালো জিরে, না জানলে জেনে নিন

রান্নায় তো আমরা কালো জিরে দিয়ে থাকি। কিন্তু শরীর ভাল রাখতে যে কালো ্জিরের গুরুত্ব অপরিসীম , সে বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না। চলুন এবার জেনে নিই , কালো ্জিরে খেলে আমাদের কি উপকার হয়। কালো জিরেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি- অক্সিডেন্টস , যা আমাদের শরীর ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও কালো জিরে খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। আরও পড়ুন ঃ ইমিউনিটি বাড়াতে সকালে খালি পেটে খান এই পাঁচটি পানীয় ক্যান্সার প্রতিরোধের ক্ষে্ত্রেও আমরা কালো ্জিরের অবদান অস্বীকার করতে পারি না। ব্যাকটেরিয়া রোধেও ্কালো জিরের ভূমিকা অপরিসীম। আমাদের লিভার সুরক্ষায় কালো ্জিরে খুব ভাল কাজ করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কালো জিরে। এছাড়াও প্রদাহ কমানোর ক্ষে্ত্রে কালো ্জিরের গুরুত্ব অপরিসীম। এছাড়াও ্পেটের আলসার রোধ করে কালো জিরে।

অক্টোবর ১২, ২০২০
টুকিটাকি

ইমিউনিটি বাড়াতে সকালে খালি পেটে খান এই পাঁচটি পানীয়

সকালে ঘুম থেকে উঠে চা খান না , এমন মানুষ খুব কমই আছে। কিন্তু এখন করোনার গ্রাফ ও মৃত্যুর হার যখন ক্রমশই বেড়ে চলেছে , তখন করোনাকে রোখার ক্ষেত্রে ইমিউনিটিকে মূল হাতিয়ার হিসেবে মনে করছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। ইমিউনিটি বাড়াতে চা এর পরিবর্তে যে পানীয়গুলি ব্যবহার করতে হবে , তা হল লেবু জল। সকালে খালি পেটে লেবু জল শরীরে মেটাবলিজম বাড়ায় এবং একই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে। শরীরে ইমিউনিটি বাড়াতে অ্যালোভেরা জুসের অসামান্য অবদান আছে। সকালে খালি পেটে এলোভেরা জুস স্বাস্থ্যের পক্ষে ভাল। আরও পড়ুন ঃ করো্নার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান এই বিশেষ ৫ টি ফল এছাড়াও গাজর এবং বিটের রসে থাকে ভিটামিন-এ, সি ও ই। একইসঙ্গে এতে থাকে আয়রন ও ক্যালসিয়ামও। চায়ের অভ্যাস বদলে গাজর ও বিটের রস খেলে নিঃসন্দেহে শরীর তাজা হয়ে উঠবে। এছাড়াও ডাবের জলে সর্বাধিক পরিমাণ ইলেকট্রোলাইট থাকার কারণে তা সবসময়ই শরীরে পক্ষে ভাল। এছাড়াও ইমিউনিটি গ্রিন টির অবদানও আমাদের ভুলে গেলে চলবে না। পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে গ্রিন টি শরীরের কোষক্ষয় হ্রাস করে। আর সেকারণেই চা কিংবা কফির থেকে তুলনামূলক ভাল গ্রিন টি খাওয়া।

অক্টোবর ১১, ২০২০
টুকিটাকি

করো্নার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান এই বিশেষ ৫ টি ফল

ফল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তা বলাই বাহুল্য। এই করো্না পরিস্থিতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি। তাই এখানে এমন ৫ টি ফল নিয়ে আলোচনা করা হল , যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ ্প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপযোগী। কমলালেবু আমাদের শরীরের প্রতিদিনের ভিটামিন সি -এর চাহিদাকে মেটায়। ভিটামিন সি কোষের ক্ষয় কম করে। গ্রেপফ্রুটেও ্প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও ভিটামিন এ থাকে। এগুলি শরীরে রোগ ্প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপযোগী। আরও পড়ুনঃ লেবুর খোসার উপকারিতা জানেন, জানলে চমকে যাবেন ব্লুবেরি খুব কম ক্যালোরির একটি ফল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে , যা আপনার শরীরের জন্য খুবই ভালো। এছাড়াও আপেলের খোসায় কো্রেসটিন রয়েছে। এটা এক ধরণের ফ্ল্যাভোনয়েড , যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও ন্যা্সপাতির কথা কোনওভাবেই ভুলে গেলে চলবে না। ন্যা্সপাতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও পটাসিয়াম। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ উপকারী।

অক্টোবর ১০, ২০২০
টুকিটাকি

লেবুর খোসার উপকারিতা জানেন, জানলে চমকে যাবেন

লেবু খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছে। গরমে ক্লান্তি ও পিপাসা দূর করতে অনেকের প্রথম পছন্দ লেবুর শরবত। এছাড়াও শরবত না খেলেও লেবু খান না , এমন মানুষ খুব কমই আছে। তবে এর খোসাও বেশ উপকারী। চলুন জেনে নেওয়া লেবুর খোসা থেকে কী কী উপকার পাওয়া যায়- লেবুর খোসায় ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে যা মাড়ি থেকে রক্ত পড়া ও একাধিক রোগ প্রতিরোধে সাহায্য করে। আরও পড়ুনঃ দীর্ঘক্ষণ বসে থেকে পিঠ কোমরে ব্যথা ? জেনে নিন সমাধানের উপায় এছাড়াও লেবুর খোসায় সাই্ট্রাস বায়ো ফ্লেভোনয়েড থাকে,যা মানসিক চাপ কমানোর জন্য ভীষণ উপকারী। নিয়মিত লেবুর খোসা খেলে শরীরে সাইট্রিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এর ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও শরীরের ফ্যাট বার্ন করার ক্ষেত্রেও লেবুর খোসায় উপস্থিত পেকটিন নামক উপাদান সবচেয়ে উপকারী।

অক্টোবর ০৯, ২০২০
টুকিটাকি

দীর্ঘক্ষণ বসে থেকে পিঠ কোমরে ব্যথা ? জেনে নিন সমাধানের উপায়

অনেকক্ষণ অফিসে বসে কাজ করলে পিঠে ও কোমরে অসহ্য ব্যথা হয়, চিন্তা করবেন না। এর সমাধান আছে। মাঝেমধ্যে ব্রেক নিয়ে ২-৩ মিনিট হেঁটে আসুন। চিকিৎসকদের মতে, ২ ঘন্টা একসঙ্গে বসে থাকলে শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা এক ধাক্কায় ২০ শতাংশ কমে যেতে পারে। এছাড়াও ডায়াবেটিসের সমস্যাও হয়। বাইরে বেরনোর আগে আমরা অনেকেই পিঠে ভারী ব্যাকপ্যাক নিয়ে থাকি। বেশি ওজনের ব্যাগ দীর্ঘক্ষণ ধরে বইতে হলে দুকাঁধে সমান ভার না পড়লে কাঁধে বা পিঠে ব্যথা হয়। তাই ব্যাগ এমনভাবেই নিতে হবে যাতে দুকাঁধে সমান চাপ পড়ে।ফ্রোজেন শোল্ডারের সমস্যায় সার্ভিক্যাল কলার বা ব্যাক ব্রেস পরলে সাময়িক আরাম পাওয়া যায় ঠিকই, তবে এই অভ্যাস দীর্ঘ মেয়াদী হলেই বিপদের সম্ভাবনা বেড়ে যায়। কারণ, চিকিৎসকদের মতে, তেমন কোনও চোট, আঘাত না থাকলে সার্ভিক্যাল কলার বা ব্যাক ব্রেস-এর উপর নির্ভর না করাই ভাল। এর থেকে ফিজিওথেরাপিস্টদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে কসরত করাই ভাল।

অক্টোবর ০৮, ২০২০
টুকিটাকি

শরীর সুস্থ রাখতে কোনও তুলনা নেই ঘিয়ের

বাঙালিদের নানা পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল ঘি। প্রথম পাতে ভাতের সঙ্গে ঘি না থাকলে অনেকেরই মন ভরে না। এর ব্যতি্ক্রমও আছে। অনেকেই কোলেস্টেরল, ওবেসিটি বৃদ্ধি পাওয়ার কারণে ঘি খাওয়া থেকে বিরত থাকেন। তবে ঘি আমাদের নানা রোগ নিরাময়ে সহায়তাও করে থাকে। তাই নিয়মিত খাবার তালিকায় ঘি থাকা উপকারী।ঘি এর সাহায্যে খাবার তাড়াতাড়ি হজম হয়। সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় এবং ঘি তে থাকা ফ্যাটি অ্যাসিড শরীরের এনার্জি এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতেও সাহায্য করে। তাই নিয়মিত পাতে ঘি থাকা কিন্তু মাস্ট। আরও পড়ুনঃ ভুলেও এই জিনিসগুলির সাথে কখনই খাবেন না দই এছাড়া যাদের ব্লাড প্রেসার আছে তারাও ঘি খেতে পারেন। কারণ ঘি গুড কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করতে ও লিপিড প্রোফাইল এর মাত্রা কমাতে সাহায্য করে।অন্যদিকে ঘি রাতে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রেও উপকারী। এছাড়া আয়ুর্বেদিক মত অনুযায়ী, যারা ঠাণ্ডা লাগার ধাত রয়েছে তারা সকালে নিয়মিত ঘি গরম করে নাকে টানলে ঠাণ্ডা লাগার উপশম থেকে মুক্তি পাবেন। তবে দৈনিক ৩-৬ চামচ ঘি খাওয়া উচিত। তার বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। এছাড়া শুধু যে খাবার পাতেই ঘি খেতে হবে তা নয়, বেশ কিছু রান্নায় ঘি দিলে রান্নার স্বাদও ভালো হয়।

অক্টোবর ০৭, ২০২০
টুকিটাকি

ভুলেও এই জিনিসগুলির সাথে কখনই খাবেন না দই

দই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দইতে উপস্থিত ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিমায় সহ নানা ভিটামিন ও প্রোটিন আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী। তবে এমন অনেক খাবার জিনিস আছে যা দইয়ের সঙ্গে খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। যেমন চিকেন রান্না সুস্বাদু তৈরি করার জন্য দই ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চিকেনে দই এর ব্যবহার পেট খারাপ এর সমস্যা দেখা দিতে পারে। তাই দই চিকেনের সাথে না খাওয়ায় ভালো। অন্যদিকে দই বড়া জাতীয় খাবার খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে ডাল ও দই একসাথে খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। আরও পড়ুনঃ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পান করুন ভেষজ চা অন্যদিকে কলা ও দই একসাথে খেলে ফ্লোরিয়া হতে পারে। তাই কলা ও দই একসাথে না খেয়ে প্রায় দু ঘন্টার ব্যবধানে খেতে পারেন। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে না। এছাড়া আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী কোন টক জাতীয় ফল ও দই একসাথে খাওয়া একদমই উচিত নয়। কারণ দুটি টকযুক্ত খাবারে ভিন্ন এনজাইম থাকে ফলে হজমে সমস্যা হতে পারে। এছাড়াও আয়ুর্বেদ অনুযায়ী আম ও দই একসাথে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কারণ আম গরম স্বাদের হয় এবং দই ঠাণ্ডা স্বাদের হয়ে থাকে। তাই আম ও দই একসাথে না খাওয়ায় ভালো।

অক্টোবর ০৬, ২০২০
টুকিটাকি

সকালে খালি পেটে ভিজে ছোলা খাওয়ার উপকারিতা জানলে চমকে উঠবেন

ছোলাতে রয়েছে পটাসিয়াম, আঁশ ভিটামিন সি এবং ভিটামিন বি ৬। যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, সেটা শরীরে অ্যানিমিয়া রোধ করে রক্ত বাড়ানোর ক্ষেত্রেও বিশেষভাবে উপকারী। এছাড়াও ছোলা খেলে হাইপারনেটশন হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। ছোলা খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপও । এছাড়ও মেয়েদের পিরিয়ডের সময় এই ফলিক অ্যাসিড কাজে দেয়।মহিলাদের কয়েক প্রকার ক্যান্সারের ঝুকি কমানোর ক্ষেত্রেও ছোলা্র অবদান অস্বীকার করা যায় না।বেশি পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণের ফলে মেয়েদের কোলন ক্যান্সার ও রেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে যায়।এছাড়াও নিয়মিত কাঁচা ছোলা খেলে অ্যাজমা রোগের প্রকোপও কমতে থাকে। নিয়মিত কাঁচা ছোলা খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। আর ডায়াবেটিস রোগেও এটি ভালোভাকে কাজ করে।

অক্টোবর ০৫, ২০২০
টুকিটাকি

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পান করুন ভেষজ চা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অনেকেই ভেষজ চা খাচ্ছেন। আদা, গোলমরিচ, লবঙ্গ, মধু, পাতিলেবু, তুলসিপাতা দেওয়া চা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে স্বাস্থ্য ভালও হয়। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই চা অতিরিক্ত পান করলে শরীরের ক্ষতিও হতে পারে।যাঁরা সর্দি-কাশিতে ভোগেন, তাঁদের পক্ষে এই চা খাওয়া খুবই উপকারী। এর ফলে তাঁদের শরীর ভাল হতে পারে। কিন্তু যাঁদের পিত্ত বা বাতের সমস্যা আছে, তাঁদের পক্ষে উষ্ণ পানীয় সেবন ঠিক নয়। চিকিৎসকরা বলছেন, শারীরিক অবস্থা বুঝে এই চা খাওয়া উচিত। যাঁদের বাত রয়েছে, তাঁরা একদিনে সর্বোচ্চ দুবার এই চা খেতে পারেন।এই ধরনের ব্যক্তিরা ভেষজ চায়ে সামান্য ঘি মিশিয়ে খেতে পারেন। তবে যাঁদের শরীরে পিত্তর সমস্যা আছে, তাঁদের দিনে একবারের বেশি ভেষজ চা খাওয়া উচিত নয়। সন্ধেবেলা খেলেই সবচেয়ে ভাল হয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রোজ ভেষজ চা খেলে উল্টে অনেকরকম ক্ষতি হতে পারে। একজন মানুষের বয়স, শারীরিক অবস্থা এবং আবহাওয়া বিচার করে তবেই তাঁর জন্য ভেষজ চা তৈরি করা উচিত। সবার ক্ষেত্রে এই চা সমান কাজ দেয় না। তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই ভেষজ চা খাওয়া উচিত।

অক্টোবর ০৪, ২০২০
টুকিটাকি

গ্যাসের সমস্যায় ভুগছেন! জেনে নিন সমাধানের উপায়গুলি

শসা : শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী একটি খাদ্য উপাদান।এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমাতে সাহায্য করে। দই : দই আমাদের হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। পেঁপে : পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা আমাদের হজমশক্তি বাড়ায়।নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে যায়। কলা ও কমলা : কলা ও কমলা পাকস্থলির অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।সারাদিনে অন্তত দুটি কলা খান।পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার। আদা : আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ খাবার।পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে খুব সহজেই। ঠাণ্ডা দুধ : পাকস্থলির গ্যাসট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠাণ্ডা দুধ।এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূর হয়।

অক্টোবর ০৩, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

দেশ

যুদ্ধের বাজারেও ভারতের বিরাট সাফল্য! বৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় বাড়াল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার

বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি। বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই ভারতের অর্থনীতি নিয়ে বড় সুখবর দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল এই আন্তর্জাতিক সংস্থা। আগে এই হার ৬.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ, বিশ্ব অর্থনীতির একাধিক ক্ষেত্রে চাপ থাকলেও ভারতের আর্থিক বৃদ্ধির গতি নিয়ে আশাবাদী আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।সংস্থার সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে। এর আগে গত জুলাইয়ে ৬.৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। নতুন অনুমান অনুযায়ী, বৃদ্ধির সম্ভাবনা ০.৬ শতাংশ পয়েন্ট বেড়েছে।শুধু চলতি অর্থবর্ষ নয়, আগামী ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ থাকতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আগে ওই অর্থবর্ষে ৬.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। অর্থাৎ, আগামী দুবছরেও দেশের অর্থনীতির গতি বজায় থাকার আশা করছে সংস্থাটি।এর আগে ভারতের রিজার্ভ ব্যাঙ্কও চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭.১ শতাংশ করেছিল। এ বার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্টেও ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলল।ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়ানোর পিছনে কয়েকটি কারণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। সংস্থার মতে, দেশের বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা যথেষ্ট শক্তিশালী। সাধারণ মানুষের কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রের ভাল ফল অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করছে। পাশাপাশি, ভারতের বড় অভ্যন্তরীণ বাজার, বিপুল জনসংখ্যা এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কারও বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিশেষ করে পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী অবস্থান দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তবে বিশ্ব অর্থনীতির সামনে ঝুঁকিও রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আমেরিকা ও ইরানের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য বড় চিন্তার কারণ। তেলের দাম বাড়লে দেশের আমদানি খরচ বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে মূল্যবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতিতে।আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের অনুমান, ২০২৬ সালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৯৫.৭৪ ডলারে পৌঁছতে পারে। ২০২৫ সালের তুলনায় তা প্রায় ৪১ শতাংশ বেশি। তবে ২০২৭ সালে তেলের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭.৩৯ ডলারে নেমে আসতে পারে বলে অনুমান করা হয়েছে। তেলের দাম বাড়ার আশঙ্কা থাকলেও দেশের বাজারে চাহিদা এবং পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী অবস্থানের কারণে ভারতের আর্থিক বৃদ্ধির গতি বজায় থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি।অন্য দিকে, চিন, রাশিয়া, ব্রাজিল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অর্থনীতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে এই দেশগুলির সম্মিলিত আর্থিক বৃদ্ধির হার ৩.৭ শতাংশ হতে পারে। আগে এই হার ৩.৮ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল।তবে ইউরোপের কয়েকটি দেশের ক্ষেত্রে বৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে। জার্মানির অর্থনৈতিক বৃদ্ধির অনুমান ০.৭ শতাংশ থেকে বাড়িয়ে ১.৩ শতাংশ করা হয়েছে। ব্রিটেনের ক্ষেত্রেও বৃদ্ধির পূর্বাভাস ১ শতাংশ থেকে বাড়িয়ে ১.৩ শতাংশ করা হয়েছে।সব মিলিয়ে, যুদ্ধ এবং তেলের দাম বৃদ্ধির মতো ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। দেশের বাজারে চাহিদা এবং পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী অবস্থান আগামী দিনেও আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি।

অক্টোবর ১৩, ২০২৬
দেশ

সূর্যকান্তকে নিয়ে বিস্ফোরক পোস্ট, বিজেপির আক্রমণের মুখে পিছু হটল কেরল কংগ্রেস?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের পদত্যাগ দাবি করে কেরল কংগ্রেসের একটি পোস্ট ঘিরে জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের পর এ বার প্রধান বিচারপতিকে নিশানা করে পোস্ট করার অভিযোগ উঠেছে কেরল কংগ্রেসের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। সমালোচনার মুখে শেষ পর্যন্ত পোস্টটি মুছে দিয়েছে কেরল প্রদেশ কংগ্রেস। সূত্রের খবর, ওই পোস্ট করার জন্য দায়ী ব্যক্তিকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।সোমবার দিল্লিতে বিক্ষোভ এবং রাজধানীতে জারি করা বিধিনিষেধ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। একটি অনুষ্ঠানের ফাঁকে তাঁদের প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি জানান, বিষয়টি আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। তাই তা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না।প্রধান বিচারপতির এই মন্তব্যের পরেই কেরল কংগ্রেসের সরকারি সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করা হয়। সেখানে তাঁকে উদ্দেশ করে লেখা হয়েছিল, আইনশৃঙ্খলা যদি তাঁর এক্তিয়ারের মধ্যে না পড়ে, তা হলে যেন তিনি পদত্যাগ করেন। পাশাপাশি, তাঁর পরিবর্তে এই বিষয় সামলাতে পারবেন, এমন কাউকে খুঁজে নেওয়ার কথাও লেখা হয় ওই পোস্টে। বার্তাটি সামনে আসতেই কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজের সমাজমাধ্যমের পাতায় ওই পোস্টের ছবি ভাগ করে নেন। তাঁর অভিযোগ, তিনি আগেই বলেছিলেন, কংগ্রেসের পরবর্তী নিশানা হবে বিচারব্যবস্থা। কংগ্রেস দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে চায় বলেও দাবি করেন তিনি। তাঁর আরও বক্তব্য, দেশবিরোধী শক্তিগুলি একজোট হচ্ছে। এর মোকাবিলায় দেশপ্রেমিক ভারতীয়দেরও একজোট হওয়ার আহ্বান জানান রিজিজু।বিতর্ক বাড়তে থাকায় নিজেদের অবস্থান স্পষ্ট করে কেরল প্রদেশ কংগ্রেস কমিটি। রাজ্য কংগ্রেস সভাপতি সানি জোসেফ জানান, প্রধান বিচারপতি সূর্যকান্তকে নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য দায়ী ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের অজান্তে এবং তাঁদের অনুমতি বা পরামর্শ ছাড়াই ওই পোস্ট করা হয়েছিল।কী পরিস্থিতিতে ওই পোস্ট করা হয়েছিল, তা দল খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন সানি। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে কংগ্রেসের কোনও আপত্তি নেই। সমাজমাধ্যমে এমন কোনও পোস্ট করা হলে, যা দলের এই অবস্থানের সঙ্গে মেলে না, তা কেরল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মতামত বলে গণ্য করা যাবে না।প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে এক দিকে বিজেপির আক্রমণ, অন্য দিকে কেরল কংগ্রেসের ব্যাখ্যাসব মিলিয়ে রাজনৈতিক চাপানউতর বেড়েছে। বিতর্কিত পোস্ট প্রত্যাহার এবং দায়ী ব্যক্তিকে সরানোর সিদ্ধান্তের পরেও এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

অক্টোবর ১৩, ২০২৬
কলকাতা

দুর্গাপুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর, জামিনের আর্জি খারিজ হাই কোর্টে

এক সময় দুর্গাপুজোর আগে থেকেই কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড় জমত দর্শনার্থীদের। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর এই পুজো ছিল শহরের অন্যতম আকর্ষণ। কিন্তু এ বার ছবিটা অন্য রকম। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ফলে দুর্গাপুজোর সময় তাঁকে জেলেই থাকতে হতে পারে।জামিনের আবেদনটি প্রথমে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল। শুনানির শেষে বিচারপতি অভিযোগ করেন, সুজিতের আইনজীবীরা তাঁর কক্ষ থেকে একটি ফাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর পরেই বিচারপতি মামলাটি থেকে সরে দাঁড়ান। পরে মামলাটি যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই সুজিতের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে শুনানির সময় বিচারপতি জামিন খারিজের নির্দিষ্ট কারণ জানাননি।আদালতে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী দাবি করেন, পুর নিয়োগ দুর্নীতিতে ২৮৪ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে চাকরির জন্য ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইডির আরও দাবি, সুজিত বসুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও কয়েক কোটি টাকা মিলেছে বলে আদালতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা।এই মামলায় সুজিতের আগে গ্রেফতার হয়েছিলেন মধ্যস্থতাকারী অয়ন শীল। ইডি আগে হাই কোর্টে দাবি করেছিল, অয়নকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন সময়ে ১৫২ জনের চাকরির জন্য সুজিত বসু সুপারিশ করেছিলেন।অন্য দিকে, সুজিতের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে সওয়াল করেন। তাঁদের বক্তব্য, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও তাঁদের মক্কেলকে জেলে আটকে রাখা ঠিক নয়। ইডি এই গ্রেফতারিকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে পারবে না বলেও দাবি করেন তাঁরাসুজিতের আইনজীবীদের আরও বক্তব্য, ২০১৬ সালের পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে মূল অভিযুক্ত হিসেবে দেখালেও, ২০২৪-২৫ সালে সিবিআই যে চার্জশিট দিয়েছিল, তাতে তাঁর নাম ছিল না। তাঁদের দাবি, সুজিতের বাড়ি কলকাতায়। তদন্তের প্রয়োজনে তাঁকে যখনই ডাকা হবে, তিনি হাজির হতে পারবেন। তদন্তে সহযোগিতা করতেও তিনি প্রস্তুত।গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম সামনে এসেছে। দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল বলে মনে করছে ইডি। তবে এই মামলায় ওঠা অভিযোগগুলির চূড়ান্ত সত্যতা আদালতের বিচারেই নির্ধারিত হবে।

অক্টোবর ১৩, ২০২৬
রাজ্য

শঙ্কুদেবের পুজোয় হাজির শুভেন্দু অধিকারী, পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

পার্ক স্ট্রিটে এ বার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। প্রথম পুজো ঘিরে উদ্যোক্তাদের মধ্যে আলাদা আবেগ থাকবেই। সোমবার রাতে সেই পুজোর উদ্বোধনে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে দুর্গোৎসব, সংস্কৃতি ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিজেপির দুই নেতা।অনুষ্ঠানে সুকান্ত বলেন, পার্ক স্ট্রিটে আগে দুর্গাপুজোর আয়োজন হত না। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে ১২ হাজারেরও বেশি নতুন পুজো শুরু হয়েছে। আগের সরকারের আমলে পুজো করার জন্য উদ্যোক্তাদের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হত বলেও অভিযোগ করেন তিনি। এ জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সুকান্ত। বক্তব্যের শেষে জয় শ্রীরাম স্লোগানও তোলেন তিনি।সোমবার রাত প্রায় ১১টা নাগাদ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে শঙ্কুদেবের পুজোর উদ্বোধন করতে যান শুভেন্দু। সেখানে উপস্থিত বিজেপি নেতাদের একে একে নাম করে উল্লেখ করেন তিনি। তার পর বলেন, একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির।বক্তৃতায় পার্ক স্ট্রিটের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এই এলাকায় মাঝেমধ্যে টুকরে টুকরে গ্যাং-এর উৎপাত দেখা যেত বলে তাঁর দাবি। দুর্গাপুজোর আবহে পার্ক স্ট্রিটকে পবিত্র ও শুদ্ধ করার কথাও বলেন তিনি। এই পুজো ধরে রাখার জন্য উদ্যোক্তাদের আবেদন জানান শুভেন্দু। সুযোগ হলে পুজোয় এসে প্রসাদ খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরা বজায় রাখার উপর জোর দেন শুভেন্দু। পিতৃপক্ষ ও মহালয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বার পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরোতে দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, পবিত্রতা ও সংস্কৃতি বজায় রেখেই দুর্গাকে স্বাগত জানানো হয়েছে।এ দিকে, কলকাতা জুড়ে দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে ব্যস্ততা চলছে। গত ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে উমা আগমনী অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের দুর্গাপুজোর উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোনের প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন করা হয়েছিল। প্রায় তিন হাজার ঢাকির একসঙ্গে ঢাক বাজানো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।১১ অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করা হয়। এ বছরের পুজোর ভাবনা বন্দে মাতরম্। ভারতের জাতীয় সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগের ইতিহাস মণ্ডপে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।১২ অক্টোবর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৯১তম বর্ষের পুজোর উদ্বোধন হয়। এ বছরের ভাবনা বিয়ন্ড সাউন্ড। শহরের কোলাহলের বিপরীতে শান্তি ও নিজের অন্তরের ভাবনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপে। শ্রীভূমির দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী।

অক্টোবর ১৩, ২০২৬
দেশ

ভোট চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে রাহুলদের মামলা, আবেদনেই ১৪টি ভুল! ২২০ টাকা কম জমা?

ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী জোটের একাধিক নেতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যৌথ মামলা দায়ের করেছেন তাঁরা। কিন্তু মামলা দায়েরের পরেই নতুন সমস্যা। আদালতের রেজিস্ট্রি জানিয়েছে, বিরোধীদের আবেদনে মোট ১৪টি ত্রুটি রয়েছে। এমনকি আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন বিরোধী জোটের নেতারা। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোট চুরির অভিযোগের তদন্তের দাবিতে তাঁরা সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। সেই দিনই নির্বাচন কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে যৌথ মামলা দায়ের করেন তাঁদের আইনজীবীরা।কিন্তু আদালতের রেজিস্ট্রির প্রাথমিক পরীক্ষায় আবেদনে একাধিক ভুল ধরা পড়েছে বলে জানা গিয়েছে। রেজিস্ট্রির দাবি, মোট ১৪টি ত্রুটি রয়েছে ওই আবেদনে। তার মধ্যে অন্যতম হল আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা দেওয়া। এ ছাড়া, নয় জন আবেদনকারীর প্রয়োজনীয় অনুমতিপত্র জমা পড়েনি বলেও জানানো হয়েছে।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পরিচয়পত্রের স্পষ্ট প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আবেদনের কয়েকটি অংশে অক্ষর অত্যন্ত ছোট হওয়া নিয়েও আপত্তি জানিয়েছে রেজিস্ট্রি। দুটি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা দেওয়া হয়নি বলেও অভিযোগ। পাশাপাশি, কয়েকটি নথির লেখা অস্পষ্ট, কিছু পৃষ্ঠা অনুপস্থিত এবং আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা ও পৃষ্ঠা নম্বরের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে। এই ত্রুটিগুলি সংশোধন করার পরেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগোতে পারবে।এই যৌথ মামলায় আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে, শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত, ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি, এম এ বেবি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা ই টি মহম্মদ বশির।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটি রাহুল গান্ধী বনাম ভারতের নির্বাচন কমিশন নামে নথিভুক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় মোট ১০ দফা প্রতিকার চেয়েছেন বিরোধী নেতারা।বিরোধীদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হোক। এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলির সাংবিধানিক বৈধতাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, অনিয়মের জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাঁদের অভিযোগের নিষ্পত্তি এবং একটি স্বাধীন কমিটির মাধ্যমে পুরো প্রক্রিয়ার নিরীক্ষা করানোর দাবিও জানানো হয়েছে।বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই কারণেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।সোমবারের মিছিলের আগে বিরোধী নেতারা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল, ভোট চুরির অভিযোগের নিষ্পত্তি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বন্ধ এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ ফের চালু করার দাবিতে একটি স্মারকলিপি তুলে দেওয়া।তবে প্রধান বিচারপতি তাঁদের সঙ্গে দেখা করার আবেদন গ্রহণ করেননি। বিষয়টি আদালতের বিচারাধীন বলেই তিনি এই আবেদন খারিজ করেছেন বলে জানা গিয়েছে। এর আগে বিরোধীদের অভিযোগ জানানোর পথ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য খোলা। সাধারণ নাগরিক হোন বা নির্বাচিত জনপ্রতিনিধি, প্রত্যেকেই আদালতের দ্বারস্থ হতে পারেন।এখন বিরোধীদের আবেদনে চিহ্নিত ত্রুটিগুলি সংশোধন করতে হবে। তার পরেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগোবে। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

অক্টোবর ১৩, ২০২৬
রাজ্য

‘যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু ভাবেনি…’, দুর্গাপুজোর মঞ্চ থেকে কাদের নিশানা অগ্নিমিত্রার?

দুর্গাপুজোর আগে ভারতবিরোধী শক্তির বিনাশ চেয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, ভারতবিরোধী শক্তিগুলিকে শেষ করে দাও মা। যারা নিজেদের স্বার্থ ছাড়া এত দিন কিছুই ভাবেনি, সেই বদমাইশদেরও শেষ করে দাও। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি প্রাক-পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই প্রসঙ্গে সরব হন অগ্নিমিত্রা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু দেশের উন্নতির পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চাইছে, তাদের বিনাশের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, যারা নিজেদের স্বার্থের বাইরে কিছু ভাবেনি, তাদেরও যেন মা দুর্গা শেষ করে দেন। দেশ ও রাজ্য থেকে এই ধরনের শক্তির বিনাশই তাঁর প্রার্থনা।এ দিন দুর্গাপুরের সিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির প্রদর্শনীও উপভোগ করেন মন্ত্রী। পাশাপাশি রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান তিনি। উৎসবের দিনগুলিতে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন অগ্নিমিত্রা।পুজোর সময়ে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানান তিনি। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা রাস্তায় থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। তবে শুধু প্রশাসনের উপর নির্ভর না করে সাধারণ মানুষকেও সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদনও জানান অগ্নিমিত্রা।বাংলা ও বাঙালির সংস্কৃতির বিরোধিতা করা হবে, বিজেপিকে ঘিরে এমন প্রচারও খারিজ করেছেন তিনি। অগ্নিমিত্রার বক্তব্য, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে এই প্রচার ঠিক নয়। আগামী দিনে আরও নানা উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মানুষের পাশে থাকার আবেদন জানিয়ে অগ্নিমিত্রা বলেন, আগামী দিনেও পাশে থাকুন, আরও অনেক কিছু হবে।সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাম্বলম এস, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই।

অক্টোবর ১৩, ২০২৬
কলকাতা

দিল্লির পর কলকাতায় ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিল! পথে নামতে পারেন মমতা, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

দিল্লির আন্দোলনের আঁচ এ বার কলকাতাতেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। তাতে মমতা নিজেও যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে তিনি মিছিলে হাঁটবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর সময়ে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবারের মিছিলের প্রচারপত্র প্রকাশ করেছে তৃণমূলের মমতাপন্থী শিবির। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের অভিযোগও প্রচারপত্রে তুলে ধরা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলায় জেলায়ও কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে বলে খবর।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। ভোটে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিরোধী নেতাদের একাংশ। এই ইস্যুতে দিল্লিতে একাধিক প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে খবর।এই আবহেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের মমতাপন্থী শিবির। দুপুর দুটো নাগাদ মিছিল শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিলে অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা হয়নি।সোমবার রাতে কলকাতায় একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে এই কর্মসূচি নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গাপুজোর সময়ে।মিছিল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। মঙ্গলবার সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজাবাজার থেকে মিছিল কোন পথে এগোবে এবং শেষ পর্যন্ত তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

অক্টোবর ১৩, ২০২৬
দেশ

যন্তর মন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা, পরদিনই ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা! আটক ককরোচ জনতা পার্টির নেতারা

যন্তর মন্তরে আর প্রতিবাদ করা যাবে না। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে দাবি। সেই নির্দেশ ঘিরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দিল্লিতে। সিদ্ধান্তের বিরোধিতা করেছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের হুঁশিয়ারি, যন্তর মন্তরে প্রতিবাদ করতে না দিলে গোটা দেশকেই প্রতিবাদের মঞ্চ করে তুলবেন তাঁরা। আর সেই ঘোষণার পরদিনই যন্তর মন্তরে পৌঁছে গেলেন দলের কয়েক জন নেতা। কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করতেই তাঁদের আটক করে পুলিশ।সোমবার দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি। দলের তরফে দাবি করা হয়, ওই সময়ের মধ্যে নতুন করে প্রতিবাদের স্থান এবং দিনক্ষণ জানাতে হবে। তা না হলে বড় পদক্ষেপ করা হবে। এর পরেই যন্তর মন্তরে বিক্ষোভ করা যাবে না বলে নির্দেশ দেয় দিল্লি পুলিশ। প্রতিবাদের জন্য তিনটি বিকল্প জায়গার কথা জানানো হয়েছে বলে খবর।সেই বিকল্পগুলির মধ্যে রয়েছে রামলীলা ময়দান। তবে সূত্রের দাবি, সেখানে প্রতিবাদ কর্মসূচির জন্য জায়গা বুক করতে খরচ হতে পারে ১ লক্ষ ২১ হাজার টাকা। চলতি বছরের জন্য বুকিংও ইতিমধ্যে হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে প্রতিবাদের নতুন জায়গা পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারে ককরোচ জনতা পার্টি।নিটের প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে যন্তর মন্তর থেকেই আন্দোলন শুরু করেছিলেন দলের সদস্যেরা। তাই ওই জায়গায় বিক্ষোভ বন্ধের নির্দেশে ক্ষুব্ধ তাঁরা। অভিজিৎ দীপের বক্তব্য, যন্তর মন্তরে প্রতিবাদ করতে দেওয়া না হলে গোটা দেশই প্রতিবাদের মঞ্চ হয়ে উঠবে।এই হুঁশিয়ারির পরদিন মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে পৌঁছে যান দলের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। অভিজিতের প্রকাশ করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তাঁরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতেই ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন দলের নেতারা।কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে পুলিশ। দলের কয়েক জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে বলেও সূত্রের খবর। মঙ্গলবার সকালে এই ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।নেতা-কর্মীরা আটক হলেও আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তাঁর দাবি, প্রতিবাদকে আটকানো যাবে না। যন্তর মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা এবং বিকল্প জায়গা নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে দলের সংঘাত কোন দিকে এগোয়, এখন সে দিকেই নজর।

অক্টোবর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal