• ৫ অগ্রহায়ণ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Olympics

খেলার দুনিয়া

‌‌Sutirtha Mukherjee : পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন সুতীর্থার, পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে

জীবনের প্রথম অলিম্পিক। চাপে থাকাটাই স্বাভাবিক। তবে চাপ কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। আর তাতেই টেবিল টেনিসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সুতীর্থা মুখার্জি। মনিকা বাত্রাও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। মহিলা সিঙ্গলসে দিনটা ভাল গেলেও মিক্সড ডাবলসে হতাশা। প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন শরথ কমল ও মনিকা বাত্রা। আর এদিন সিঙ্গলস খেলার সময় জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের পরামর্শ না নিয়ে বিতর্কে জড়ালেন মনিকা বাত্রা।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতেরপ্রথম রাউন্ডে সুতীর্থা মুখার্জির প্রতিপক্ষ ছিলেন সুইডেনের লিন্ডা বার্গস্ট্রম। একসময় ৩১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সুতীর্থা। তারপরই দারুণভাবে ম্যাচে ফেরেন। শেষ পর্যন্ত ৪৩ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান। প্রথম গেম ১১৫ পয়েন্টে জেতেন লিন্ডা। দ্বিতীয় গেমে সুতীর্থা জেতেন ১১৯ ব্যবধানে। তৃতীয় গেমে দুর্দান্ত লড়াই করেও ১৩১১ পয়েন্টে হারতে হয় সুতীর্থাকে। চতুর্থ গেম ১১৯ পয়েন্টে জিতে নেন লিন্ডা। এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তন সুতীর্থার। পরপর তিনটি গেম যথাক্রমে ১১৩, ১১৯, ১১৫ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন পর্তুগালের ফু ইউয়ের বিরুদ্ধে।আরও পড়ুনঃ গোপনে ভারত ঘেষা তিব্বত ঘুরে গেলেন চিনা প্রেসিডেন্টসুতীর্থার আগে কোর্টে নেমেছিলেন মনিকা বাত্রা। তিনি অবশ্য দাপটের সঙ্গে ম্যাচ জেতেন। গ্রেট ব্রিটেনের টিন টিন হোকে দাঁড়তেই দেননি। ৪০ ব্যবধানে ম্যাচ জেতেন। খেলার ফল ১১৭, ১১৬, ১২১০ ও ১১৯। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন ইউক্রেনের মার্গারেটা পেসোটস্কার বিরুদ্ধে। সিঙ্গলস ম্যাচ খেলার সময় মনিকা এদিন জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের পরামর্শ নিতে অস্বীকার করেন। অনেক বিতর্কের পর মনিকার ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপেকে টোকিও যাওয়ার অনুমতি দেওয়া হলেও গেমস ভিলেজে থাকতে দেওয়া হয়নি। তিনি হোটেলে রয়েছেন। অ্যাক্রিডিটেশন কার্ডও হয়নি। শুধুমাত্র অনুশীলনে হাজির থাকার অনুমতি দেওয়া হয়েছে। মনিকা টিম লিডার এম পি সিংকে অনুরোধ করেছিলেন, সন্ময় পরাঞ্জপেকে ম্যাচ চলাকালীন কোর্টের পাশে থাকার অনুমতির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আয়োজকরা সেই অনুরোধ রাখেনি। তারই প্রতিবাদ জানাতে মনিকা জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের পরামর্শ নিতে অস্বীকার করেন।আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতারএদিকে, মিক্সড ডাবলসে দিনটা ভাল গেল না ভারতের কাছে। শরথ কমল ও মনিকা বাত্রা জুটি ৪০ ব্যবধানে হারে চাইনিজ তাইপের লিন ইউনজু ও চেং আইচিং জুটির কাছে। দাপট নিয়েই মাত্র ২৭ মিনিটে চারটি গেমই জিতে ভারতীয় জুটিকে ছিটকে দিল চাইনিজ তাইপের জুটি। শরথমনিকা জুটির চারটি গেমে হারের ব্যবধান যথাক্রমে ৮১১, ৬১১, ৫১১, ৪১১।

জুলাই ২৪, ২০২১
খেলার দুনিয়া

Mirabai Chanu : টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের

কর্ণম মালেশ্বরীকে ছাপিয়ে গেলেন মীরাবাঈ চানু। ২১ বছর পর এই ভারোত্তোলকের হাত ধরে অলিম্পিক থেকে পদক এল ভারতের। টোকিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু। স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি ভার তুলেছিলেন। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি তোলেন। মোট ২০২ কেজি ভার তুলে রুপো জেতেন মীরাবাই চানু। এই ইভেন্টে ২১০ কেজি ভার তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন চীনের হাউ ঝিউই।আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার২০০০ সিডনি অলিম্পিকে মহিলাদের ১১০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছিলেন কর্ণম মালেশ্বরী। এটাই অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলকে ছিল সেরা সাফল্য। টোকিওতে মালেশ্বরীকে ছাপিয়ে গেলেন মীরাবাই চানু। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। অপেক্ষায় ছিলেন টোকিও অলিম্পিকের জন্য। ৫ বছর ধরে নিজেকে তিলে তিলে তৈরি করেছেন। টোকিও থেকে যে পদক আসতে পারে, ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল। এবছর ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি ভার তুলে বিশ্বরেকর্ড গড়েছিলেন। অলিম্পিকে অবশ্য ৪৯ কেজি বিভাগের ফাইনালে ১১৫ কেজির বেশি তুলতে পারেননি।আরও পড়ুনঃ চমৎকারী শ্রীফল, জানুন নানাবিধ উপকারস্ন্যাচে মীরাবাই চানু প্রথমে তুলেছিলেন ৮৪ কেজি। পরে ৮৭ কেজি তুলে দ্বিতীয় স্থানে ছিলেন। জাতীয় প্রতিযোগিতায় স্ন্যাচে ৮৮ কেজি তুলেছিলেন। তাই টোকিওতে ৮৯ কেজির চ্যালেঞ্জ নিয়েছিলেন। কিন্তু সফল হননি। চীনের হাউ ঝিহুই স্ন্যাচে ৯৪ কেজি তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন। যদিও এই বিভাগে তাঁর ৯৬ কেজি ভার তোলার বিশ্বরেকর্ড আছে।আরও পড়ুনঃ গোপনে ভারত ঘেষা তিব্বত ঘুরে গেলেন চিনা প্রেসিডেন্টক্নিন অ্যান্ড জার্কে শেষ পর্যন্ত চীনের হাউ ঝিহুইকে চ্যালেঞ্জ জানিয়ে যান। কিন্তু ঝিহুইকে টপকাতে পারননি। ঝিহুই ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন ১১৬ কেজি। মীরাবাই ১১৫ কেজিতে থেমে যান। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি (৮৭ কেজি ও ১১৫ কেজি) তোলেন মীরাবাই। ঝিহুই তোলেন ২১০ কেজি (৯৪ কেজি ও ১১৬ কেজি)। ইন্দোনেশিয়ার আইসা উইন্ডি ক্যান্টিকা ১৯৪ কেজি ভার তুলে ব্রোঞ্জ জিতেছেন। মনিপুরের এই ভারোত্তোলকের সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

জুলাই ২৪, ২০২১
খেলার দুনিয়া

Dipika Kumari: ব়্যাঙ্কিং রাউন্ডে হতাশ করে কঠিন লড়াইয়ের সামনে দীপিকা কুমারী

তাঁকে ঘিরেই অলিম্পিকে তীরন্দাজিতে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতের ক্রীড়াপ্রেমীরা। অথচ ব়্যাঙ্কিং অথচ রাউন্ডেই সেভাবে জ্বলে উঠতে পারলেন না দীপিকা কুমারী। বিশ্বের এই এক নম্বর মহিলা তীরন্দাজ ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেন। ভারতের সামগ্রিক পারফরম্যান্স কিন্তু খুব একটা স্বস্তিতে রাখছে না। পুরুষদের দলগত ও মিক্সড টিম ক্রমতালিকাতেও ভারত নবম স্থানেই রইল এদিনের রাউন্ডের পর।আরও পড়ুনঃ টোকিওতে কেন গেমস ভিলেজে থাকছেন না ১ নম্বর মহিলা টেনিস তারকা?বিশ্বের এক নম্বর মহিলা তীরন্দাজ নবম স্থানে শেষ করলেন ৬৬৩ পয়েন্ট নিয়ে। ১ নম্বর জায়গা দখল করেছেন কোরিয়ান আন সান। ৬৮০ স্কোর করে তিনি অলিম্পিকে ব্যক্তিগত ব়্যাঙ্কিং রাউন্ডে নতুন রেকর্ড গড়েছেন, আগের ৬৭৩-এর স্কোর ভেঙে। ৬৯২-এর বিশ্বরেকর্ড অবশ্য বিশ্বের ৩ নম্বর কাং চে উংয়ের ঝুলিতে, যিনি ৬৭৫ পয়েন্ট নিয়ে এদিন শেষ করেছেন তিনে। দুই নম্বরে কোরিয়ারই জাং মিনহি (৬৭৭)। আন সানের কাছেই ২০১৯ সালে টোকিও টেস্ট ইভেন্টের ফাইনালে স্ট্রেট সেটে হেরেছিলেন দীপিকা। ব়্যাঙ্কিং রাউন্ডে ৭২টি তিরের মধ্যে ৩০টি এদিন পারফেক্ট টেন বা এক্স (সেন্টারের সবচেয়ে কাছে) মারেন দীপিকা। সেখানে আন সান মারেন ৩৬টি। এই রাউন্ডের মাধ্যমেই অলিম্পিকের বাছাই ঠিক হয়। কে কার বিরুদ্ধে তা চূড়ান্ত হয় সংশ্লিষ্ট স্থানের ভিত্তিতেই। প্রথম তিনে তিন কোরীয়। । দীপিকা দশম স্থানে থাকলে ভাল হত। তাহলে কোয়ার্টার ফাইনালে কোরিয়ান চ্যালেঞ্জের মুখে পড়তে হত না।আরও পড়ুনঃ পেগাসাস স্পাইওয়্যার! ভাবের ঘরে চুরি? আপনি কতটা সুরক্ষিত? আক্রান্ত কারা?দীপিকা কুমারী ৫৪ স্কোরে তাঁর ফাইনাল রাউন্ড শেষ করেন। ৭২ টি শটের পর তিনি নবন স্থানে পৌঁছন। পঞ্চম রাউন্ডে দীপিকা ৫৩ পয়েন্ট স্কোর করেছিলেন। এর ফলে সেকেন্ড হাফ নিয়ে তাঁর মোট স্কোর ৬০৯। ৬৬/৭২ স্কোর একটা সময় ছিল তাঁর। এরপরই দীপিকা এই স্থানে পৌঁছে যান। এদিকে এরই মাঝে অ্যান স্যান রেকর্ড গড়ে শেষ করেন ৬৭৩ পয়েন্চে। পরের রাউন্ডে দীপিকা মুখোমুখি ভুটানের কারমার।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরভারতের পুরুষ তীরন্দাজদের মধ্যে উজ্জ্বল এবারই প্রথম অলিম্পিকে অংশ নেওয়া প্রবীণ যাদব। তিনি ব়্যাঙ্কিং রাউন্ডের পর রইলেন অভিজ্ঞ অতনু দাস ও তরুণদীপ রাইয়ের ওপরেই। ভারত পুরুষদের দলগত ও মিক্সড টিম ব়্যাঙ্কিংয়ে রয়েছে নবম স্থানে। এর ফলে দুটি ক্ষেত্রেই ভারতকে কোয়ার্টার ফাইনালে সামলাতে হবে শক্তিশালী কোরিয়ান চ্যালেঞ্জ। অলিম্পিকের ব়্যাঙ্কিং রাউন্ডে এদিন ইউমেনোশিমা পার্কে দাপট দেখিয়েছেন কোরিয়ার তীরন্দাজরা। আটে থাকা চাইনিজ তাইপের বিরুদ্ধে অলিম্পিক অভিযান শুরু করবে ভারতের মিক্সড টিম। এই বাধা টপকালেই শেষ আটে সামনে ইতিমধ্যেই বাই পাওয়া শীর্ষ বাছাই কোরিয়া।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এর মধ্যে শেষ করতে পারেননি ভারতীয় তীরন্দাজরা। ব়্যাঙ্কিং রাউন্ডে মাঝামাঝি পর্যন্ত অতনু দাস ও প্রবীণ যাদব দুজনেরই স্কোর ছিল ৩২৯। এক্স কাউন্টে অবশ্য এগিয়ে ছিলেন প্রবীণ। শেষ পর্যন্ত অতনুকে তিনি পেছনে ফেলে দেন। ব়্যাঙ্কিং রাউন্ডে ৩১তম স্থানে তিনি শেষ করেন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬৫৬। অতনু শেষ করেন ৩৫ নম্বরে। এশিয়ান গেমসে রুপোজয়ী তরুণদীপ রাই তৃতীয় অলিম্পিকে ব়্যাঙ্কিং রাউন্ডে ৩৭তম স্থানে। দলগত নিরিখে ভারতের স্কোর ১৯৬১।

জুলাই ২৩, ২০২১
খেলার দুনিয়া

Tokyo Olympics : ‌অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রণতি নায়েক, সুতীর্থা মুখার্জিরা

সব জল্পনার অবসান। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে শুক্রবার শুরু হচ্ছে টোকিও ২০২০ অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে ভারতের পতাকা বহন করবেন পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও বক্সার মেরি কম। আর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ২০ জন অ্যাথলিট ও ৬ জন কর্তা হাজির থাকবেন।আরও পড়ুনঃ দীপার দীপ জ্বালিয়ে রাখলেন বাসচালক কন্যা প্রণতিগতবছরই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে যায়। এবছরও করোনার চোখরাখানি চলতে। তা সত্ত্বেও অলিম্পিক আয়োজন থেকে পিছিয়ে যায়নি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। টোকিওতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে জাপানের স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই প্রতিযোগিতা শুরু হবে। ভারতীয় সময় ভোর ৫টায় তীরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে নামবেন দীপিকা কুমারী। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় নামবেন অতনু দাস, তরুণদীপ রাই, প্রবীণ যাদবরা।আরও পড়ুনঃ আবার অলিম্পিক ভিলেজে করোনায় আক্রান্ত, চিন্তিত আয়োজক কমিটিপ্রথমদিনই ইভেন্ট থাকায় অনেক ভারতীয় অ্যাথলিট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। শনিবার পুরুষ হকি দলের খেলা থাকায় শুধুমাত্র অধিনায়ক মনপ্রীত সিং উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এছাড়া মার্চপাস্টে অংশ নেবেন মণিকা বাত্রা, শরথ কমল, জি সাথিয়ান ও সুতীর্থা মুখোপাধ্যায়- এই চার টেবিল টেনিস খেলোয়াড়। এছাড়া থাকবেন দেশের একমাত্র জিমন্যাস্ট প্রণতি নায়েক, ফেন্সার ভবানী দেবী, সাঁতারু সজন প্রকাশের পাশাপাশি লাভলিনা বরগোঁহাই, অমিত পাঙ্ঘল-সহ আটজন বক্সার। জুডো, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, টেনিস, হকি ও শুটিংয়ের কেউ থাকছেন না পরের দিন ইভেন্ট কিংবা অনুশীলন থাকায়।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনভারত মার্চ পাস্টে রয়েছে ২১তম স্থানে। যে ছয় আধিকারিক মার্চ পাস্টে থাকবেন তাঁরা হলেন শেফ দ্য মিশন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। ডেপুটি শেফ দ্য মিশন প্রেম ভার্মা, টিমের চিকিৎসক ডা. অরুণ বাসিল ম্যাথু, টেবিল টেনিস দলের ম্যানেজার এমপি সিং, বক্সিং কোচ মহম্মদ আলি কামার ও জিমন্যাস্টিক্স কোচ লক্ষ্মণ শর্মা।

জুলাই ২২, ২০২১
খেলার দুনিয়া

Ashle Barty : টোকিওতে কেন গেমস ভিলেজে থাকছেন না ১ নম্বর মহিলা টেনিস তারকা?‌

অলিম্পিক গেমস ভিলেজে আবার করোনার থাবা। এবার আক্রান্ত চেক প্রজাতন্ত্রের বিচ ভলিবল দলের ট্রেনার। এই নিয়ে গেমস ভিলেজে আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৬। এভাবে গেমস ভিলেজে একের পর এক করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে খেলোয়াড়দের মধ্যে। আতঙ্কে গেমস ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টি।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনঅলিম্পিকে অংশ নিতে টোকিও পৌঁছে গেছেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা। তবে তিনি গেমস ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অলিম্পিকে অস্ট্রেলিয়া শেফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান বলেছেন, আমাদের সব অ্যাথলিট গেমস ভিলেজে থাকলেও অ্যাশলে বার্টি গেমস ভিলেছে থাকছে না। যেভাবে গেমস ভিলেজে করোনা ছড়াচ্ছে তাতে অ্যাথলিটরা আতঙ্কিত। সংক্রমণের ভয়েই বার্টি গেমস ভিলেজে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ক্রীড়াবিদদের কোনও নির্দেশ দেওয়া হয়নি।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংচেক প্রজাতন্ত্রের বিচ ভলিবল দলের ট্রেনারকে ধরে গেমস ভিলেজে করোনায় আক্রান্তর সংখ্যা ৬। আর গেমসের সঙ্গে যুক্ত মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৬৮। চেক প্রজাতন্ত্রর ওই ট্রেনারকে গেমস ভিলজ থেকে সরিয়ে তাঁকে অন্যত্র আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার গেমস ভিলেজে চেক বিচ ভলিবল দলের তরফে এক খেলোয়াড়ের কোভিড ১৯ পজিটিভ হওয়ার খবর জানানো হয়েছিল। ওনড্রেজ পেরুসিচ নামের ওই খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে গেমস ভিলেজ থেকে সরিয়ে আইসোলেশনে পাঠানো হয়। দলের বাকি সদস্যের আরও একবার করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পায় চেকের বিচ ভলিবল দল। দলের ট্রেনার সিমোন নাওসেচ রিপোর্ট পজিটিভ আসে। দুই জনই দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরঅলিম্পিকে অংশ নিতে আসা মেক্সিকো বেসবল দলের দুই খেলোয়াড়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদেরও আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে টোকিও অলিম্পিকের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা কোনও স্বেচ্ছাসেবক এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি ইওয়াতে প্রশাসনিক দপ্তরে কাজ করছিলনে। একই সঙ্গে গেমেসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা আরও সাত ঠিকাদারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখকে আশ্বস্ত করে বলেছেন, করোনা পরিস্থিতিতে বিশ্ব যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে সেখানে অলিম্পিক নিরাপদ ও সুরক্ষিতভাবে আয়োজন করে সদর্থক বার্তা দেবে জাপান। জাপানের নাগরিকদের স্বার্থ ও সুরক্ষা অটুট রেখেই সফলভাবে আয়োজিত হবে অলিম্পিক।

জুলাই ২০, ২০২১
খেলার দুনিয়া

Deepika Kumari : দীপিকা কি পারবেন অলিম্পিকের ভাগ্য বদলাতে?‌

টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অ্যাথলিটের সংখ্যা কম নয়। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১২৬ জন অ্যাথলিট প্রতিনিধিত্ব করবেন। অনেকের মধ্যেই পদক জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতীয় অ্যাথলিটদের মধ্যে পোস্টার গার্ল কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাবনা বেশি দীপিকা কুমারীর। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছেন দেশবাসী।আরও পড়ুনঃ ইংল্যান্ড সিরিজ কোহলিদের কাছে বড় পরীক্ষা, বলছেন ইয়ান চ্যাপেলএখনও পর্যন্ত ভারতের সবথেকে সফল তীরন্দাজ দীপিকা কুমারী। যেভাবে তিনি উঠে এসেছেন, তাঁকে কিংবদন্তীর আসনে বসিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দারুণ সাড়া জাগিয়ে শুরু করেছিলেন এই ভারতীয় তীরন্দাজ। ২০১০ দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দুদুটি সোনা। একটা ব্যক্তিগত বিভাগে, অন্যটি । দলগত বিভাগে। ওই বছরই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন দীপিকা কুমারী। বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। দ্রুত পৌঁছে গিয়েছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ১ নম্বরে। তাঁর আগে কোনও ভারতীয় বিশ্বের শীর্ষস্থানে পৌঁছননি। কঠোর মনসংযোগ দেখিয়ে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছিলেন দীপিকা কুমারী। যেভাবে নিজেকে তিনি শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন, তাতে অনেকেই অনুপ্রাণীত হয়েছিলেন। ২০১০ সাল থেকে ভারতের মহিলা তীরন্দাজ দল রিকার্ভে যতগুলি পদক জিতেছে, প্রত্যেকটাতেই অংশীদার ছিলেন দীপিকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৫টি বিশ্বকাপ পদক দীপিকা কুমারীর ঝুলিতে, তার মধে ১১টি সোনার পদক। পরবর্তী প্রজন্মের কাছে এই তীরন্দাজ সত্যিই প্রেরণার।আরও পড়ুনঃ চুক্তিপত্রে সই না করায় প্রতিবাদের ঝড় ইস্টবেঙ্গল তাঁবুতে, কর্তাদের পদত্যাগ দাবিদীপিকার মূল লক্ষ্য ছিল অলিম্পিক পদক। প্রথম অলিম্পিক খেলার সুযোগ পান ২০১২ সালে, লন্ডনে। মহিলাদের ব্যক্তিগত বিভাগে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল দীপিকা কুমারীকে। লর্ডসে গ্রেট ব্রিটেনের অ্যামি অলিভারের কাছে ৬২ ব্যবধানে হেরে হতাশায় ভেঙে পড়ছিলেন। ২০১৬ রিও অলিম্পিকেও সাফল্য আসেনি। মহিলাদের ব্যক্তিগত বিভাগে প্রিকোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ট্যান ইয়াটিংয়ের কাছে ৬০ ব্যবদানে হারতে হয়েছিল। ২০১৯ নভেম্বরে ব্যাঙ্ককে এশিয়ান কন্টিনেন্টাল কোয়ালিফায়ারে সোনা জিতে টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে যান দীপিকা। মাঝে শীর্ষস্থান হারালেও প্যারিসে অনুষ্ঠিত স্টেজ থ্রি বিশ্বকাপে তিনতিনটি সোনা জিতে জায়গা ফিরে পেয়েছেন। টোকিও অলিম্পিকে তাঁকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করেছে দেশবাসী। সব প্রতিযোগিতায় সাফল্য আছে। এবার অলিম্পিকের পালা। দীপিকা কি পারবেন অলিম্পিকের ভাগ্য বদলাতে?

জুলাই ১৯, ২০২১
খেলার দুনিয়া

Tokyo Olympics : টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়?‌ জানতে পড়ুন

টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? দৌড়ে এগিয়ে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সুদর্শন চেহারার দেশের সেরা এই জ্যাভলিন থ্রোয়ার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখছে গোটা দেশ। টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।আরও পড়ুনঃ নজিরের সামনে দাঁড়িয়েও শিখর ধাওয়ানের মুখে দেশের কথাবছর চারেক আগেই ভারতের এই অ্যাথলিট বড় আসরে সাড়ম্বরে আগমনের বার্তা দিয়েছিলেন। ২০১৬তে অনূর্ধ্ব ২০ আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে চমকে দিয়েছিলেন। শুধু সোনা জেতাই নয়, ৮৬.৪৮ মিটার ছুঁড়ে জুনিয়র বিশ্বরেকর্ডও গড়েছিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে। ২০১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০১৮ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসেও দেশকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া।আরও পড়ুনঃ চুক্তিপত্রে সই না করায় প্রতিবাদের ঝড় ইস্টবেঙ্গল তাঁবুতে, কর্তাদের পদত্যাগ দাবিনীরজের কেরিয়ারে বড় ধাক্কা আসে ২০১৯ সালে। কাঁধের চোটের জন্য গোটা মরশুম ট্র্যাকের বাইরে কাটাতে হয়েছিল এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে। দোহায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি। শেষ পর্যন্ত টোকিও অলিম্পিকের ছাড়পত্র পাবেন তো? অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গতবছর দারুণভাবে ট্র্যাকে প্রত্যাবর্তন করেন নীরজ। দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে এসিএনডব্লু লিগ মিটে ৮৭.৮৬ মিটার ছুঁড়ে অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নেন। অলিম্পিকের ছাড়পত্রের জন্য যোগ্যতামান ছিল ৮৫ মিটার।আরও পড়ুনঃ আবার অলিম্পিক ভিলেজে করোনায় আক্রান্ত, চিন্তিত আয়োজক কমিটিকরোনা ভাইরাসের জন্য বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। ২০২১ সালে জাতীয় প্রতিযোগিতায় নেমে দুদুটি সোনা জিতে নেন নীরজ, ফেডারেশন কাপ ও ইন্ডিয়ান গ্রাঁ প্রি ৩। ইন্ডিয়ান গ্রাঁ প্রি ৩তে জীবনের সেরা পারফরমেন্স করেন। ৮৮.০৭ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েন নীরজ চোপড়া। তাঁর এই পারপরমেন্স বিশ্বের চতুর্থ সেরা, জোহানেস ভেটের, মার্সিন ক্রুকোস্কি ও কেশরন ওয়ালকটের পর। সুতরাং নিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে অলিম্পিকের ফাইনালে যাওয়াটা অপ্রত্যাশিত নয়। পদক জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সোনা জয়ের পথে তাঁর সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জোহানেস ভেটের। ৯০ মিটার ছুঁড়ে তিনিই এখন সবার থেকে এগিয়ে। ধারাবাহিকভাবে তিনি এই দুরত্ব অতিক্রম করেই চলেছেন। সুতরাং সোনা জিততে গেলে নীরজকে নিজেকে ছাপিয়ে যেতে হবে। জীবনের প্রথম অলিম্পিকে নিজেকে ছাপিয়ে কি পোস্টার বয় হতে পারবেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার? অপেক্ষায় থাকতেই হবে।

জুলাই ১৮, ২০২১
খেলার দুনিয়া

Tokyo Olympics : ‌আবার অলিম্পিক ভিলেজে করোনায় আক্রান্ত, চিন্তিত আয়োজক কমিটি

টোকিও অলিম্পিক শুরু হতে বেশিদিন দেরি নেই। মাত্র ৫ দিন বাকি। এর মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টা আগেই গেমস ভিলেজে আক্রান্ত হয়েছেন দুই অ্যাথলিট ও এক সাপোর্ট স্টাফ। এবার আরও তিনজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গেমসে অংশ নিতে আসা সব অ্যাথলিটদের প্রতিদিন কোভিড ১৯ টেস্ট করা হচ্ছে। তা সত্ত্বেও সংক্রমণে বাড়তে থাকায় প্রশাসনের চিন্তা বেড়েই চলেছে।আরও পড়ুনঃ তারাপীঠ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার যুবকের, বরাত জোরে রক্ষা বন্ধুরঅলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার থাবিসো মোনয়ানে ও কামোহেলো মাহলাস্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলের ভিডিও অ্যানালিস্ট মারিও মাশার কোভিড টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্তরা আপাতত দলের ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের বাকি সদস্যদের আরও একবার কোভিড টেস্ট করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজক জাপানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অলিম্পিক অভিযান শুরু। তার আগে দলের দুই ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। জাপান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে রয়েছে মেক্সিকো এবং ফ্রান্সের মতো দল।আরও পড়ুনঃ নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্নশুধু অ্যাথলিটরাই নন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য রিয়ু সেয়ুং-মিনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। অলিম্পিক শুরু হতে আর মাত্র ৫দিন বাকি। গেমস ভিলেজে এভাবে ধীরে ধীরে করোনা প্রভাব বিস্তার করায় চিন্তিত আয়োজক কমিটি। জাপানে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই টোকিও সহ সংলগ্ন শহরগুলিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। তা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক অ্যাথলিট এবং সাপোর্ট স্টাফ। তাই অলিম্পিকে অংশ নিতে আসা সব অ্যাথলিটের প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে।

জুলাই ১৮, ২০২১
খেলার দুনিয়া

Tajinder Pal Singh : ‌ক্রিকেটার থেকে অ্যাথলিট হওয়া তাজিন্দারের চোখে আর এক ২২–এর স্বপ্ন

২২ গজের স্বপ্নপূরণ হয়নি তো কী হয়েছে। ২২ মিটারের স্বপ্ন তো রয়েছে। আর এটাই তাতাচ্ছে তাজিন্দার পাল সিং তুরকে। দেখতে শুরু করেছেন অলিম্পিক পদকের স্বপ্ন। টোকিও অলিম্পিক থেকে দেশকে কি পদক এনে দিতে পারবেন একসময় ২২ গজে দাপট দেখানো ভারতীয় শট পুটার? তাজিন্দারপাল সিং তুরের শটপুটে আসার কাহিনী একটু অন্যরকম। পাঞ্জাবের মোগা জেলার খোসা পান্ডো গ্রাম থেকে উঠে এসেছেন। শৈশবে স্বপ্ন দেখেছিলেন জোরে বোলার হয়ে দেশের হয়ে খেলবেন। সেই মতো নিজেই নিজের কোচ হয়ে বলের গতি বাড়ানোর চেষ্টা করেন। বলে দারুণ গতি ছিল। ভয়ঙ্কর গতির জন্য অনেকেই তুরের বোলিং এড়িয়ে চলতে ভালবাসতেন। তাজিন্দরের জীবন যে উল্টো দিকে দৌড়ে টোকিও পৌঁছে যাবে, তা হয়তো অনেকেই ভাবেননি। প্রয়াত বাবা করম সিংয়ের জোরাজুরিতেই অ্যাথলিটে আসা তাজিন্দারপাল সিইংয়ের। সেখান থেকেই অন্যখাতে বইতে শুরু করে তাজিন্দারপাল সিংয়ের জীবন। শটপুটকে বেছে নেন। সেখান থেকেই অন্যখাতে বইতে শুরু করে তাঁর জীবন। দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতে শুরু করেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতে চমক দেন। লোহার বল ২০.৭৫ মিটার ছুঁড়ে সোনা জেতেন। এখানেই থেমে না থেকে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন তাজিন্দারপাল সিং তুর। এই মুহূর্তে তাঁকে এশিয়ার সেরা শটপুটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দেশকে অলিম্পিকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন। তাজিন্দারের লক্ষ্য অলিম্পিকে ২২ মিটার অতিক্রম করা। ২০১৮ এশিয়ান গেমসে যাওয়ার আগে তাজিন্দার স্বপ্ন দেখেছিলেন ফিরে এসে বাবার হাতে পদক তুলে দেবেন। পদক জিতলেও বাবার হাতে তুলে দেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। সর্দার করম সিং ক্যান্সারে আক্রান্ত ছিলেন। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের পদক জয় দেখেছিলেন। জাকার্তা থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে বাবার কাছে যাচ্ছিলেন তাজিন্দার। গাড়িতে বসেই বাবার মৃত্যু সংবাদ পান। ২০১৯ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রয়াত বাবাকে পদক উৎস্বর্গ করেছিলেন। কিন্তু পরের বছর করোনার ধাক্কা অবসাদে ঠেলে দিয়েছিল। তারপর ট্রেনিং শুরু করতেই পড়ে গিয়ে বাঁহাতের কবজিতে চোট পান। অলিম্পিকের আশা কার্যত ছেড়েই দিয়েছিলেন। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অলিম্পিকের ছাড়পত্র আদায়। কঠিন সময়ের এই লড়াইগুলোই তাতাচ্ছে তাজিন্দরকে।

জুলাই ১৭, ২০২১
খেলার দুনিয়া

Tokyo Olympics : অলিম্পিক গেমস ভিলেজে করোনার হানা, আক্রান্ত ১ অ্যাথলিট

দীর্ঘদিন ধরে অনেকেই আশঙ্কা করে আসছিলেন, টোকিও অলিম্পিকে হানা দিতে পারে করোনা। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। অলিম্পিক শুরুর ৬ দিন আগে গেমস ভিলেজে করোনার হানা। আক্রান্ত ১ অ্যাথলিট। তবে আয়োজকদের পক্ষ থেকে ওই অ্যাথলিটের নাম সরকারিভাবে জানানো হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বারবার গেমস ভিলেজ সুরক্ষিত করে রাখার কথা বলছিলেন। তা সত্ত্বেও কীভাবে ওই অ্যাথলিট করোনায় আক্রান্ত হলেন, বুঝে উঠতে পারছেন না অলিম্পিকের আয়োজকরা। অলিম্পিক চলাকালীন হাজার হাজার অ্যাথলিট এই গেমস ভিলেজে থাকবেন। সেখানে গেমস ভিলেজে করোনার হানা সত্যিই চিন্তার বিষয়। অনেকেই আবার নতুন করে অলিম্পিক বন্ধের দাবি তুলেছেন। অলিম্পিক ভিলেজে অ্যাথলিটের করোনায় আক্রান্ত হওয়ার প্রসঙ্গে অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা টাকায়া বলেছেন, অলিম্পিক ভিলেজে ১জন করোনায় আক্রান্ত হয়েছে। অ্যাথলিটদের স্ক্রিনিং টেস্ট করার সময় এই প্রথম একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই অ্যাথলিটকে গেমস ভিলেজ থেকে সরিয়ে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গেমস ভিলেজে যিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি একজন বিদেশি অ্যাথলিট। টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সেইকো হাসিমোতো বলেছেন, করোনার মোকাবিলা করার জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি। সব রকম ব্যবস্থা নিয়েছি। তবে বর্তমানে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে যথেষ্টই চিন্তিত হাসিমোতো। তিনি বলেন, যে সকল অ্যাথলিট জাপানে আসছে, কোভিড নিয়ে প্রত্যেকেই চিন্তিত। যে অ্যাথলিট করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি ভ্যাকসিন নিয়েছেন কিনা আমাদের জানা নেই। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সিইও তোসিরো মুতো বলেছেন, অলিম্পিকে অংশগ্রহনকারী সব অ্যাথলিট ও সাপোর্ট স্টাফের প্রতিদিন কোভিড টেস্ট করা হবে। যদি কোনও অ্যাথলিটের রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হবে। অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে কোনও কিছু গোপন করা হবে না। সবকিছু জনসমক্ষে নিয়ে আসা হবে।

জুলাই ১৭, ২০২১
খেলার দুনিয়া

Djokovic : ‌অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজির

টোকিও অলিম্পিক থেকে একের পর এক নাম প্রত্যাহার করে নিয়েছেন নামী টেনিস তারকারা। রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসরা আগেই সরে দাঁড়িয়েছিলেন। চোটের জন্য দুদিন আগেই না খেলার কথা ঘোষণা করেছেন রজার ফেডেরার। অনেকটাই জৌলুস হারিয়েছে অলিম্পিক টেনিস। তবে টেনিসের মানরক্ষা করলেন নোভাক জকোভিচ। অলিম্পিকে নামার সিদ্ধান্ত নিয়েছেন এই সার্বিয়ান টেনিস তারকা।উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর জকোভিচ জানিয়েছিলেন তিনি অলিম্পিকে নামতে পারেন। শেষ পর্যন্ত নামার সিদ্ধান্ত নিলেন। তিনি টুইটারে লিখেছেন, দেশের সেরা ক্রীড়াবিদদে সঙ্গে টোকিও অলিম্পিকে পদক জয়ের লড়াইয়ে নামব ভেবেই আমি গর্বিত। টোকিও যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছি। দেশের হয়ে খেলতে নামাটা আমার কাছে অনুপ্রেরণার। এই বছরে ইতিমধ্যেই তিনতিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন জকোভিচ। যেরকম ফর্মে রয়েছেন, ইউএস ওপেন জেতারও সম্ভাবনা রয়েছে। অলিম্পিকেও সোনা জিততে পারেন। যদি সোনা জেতেন এবং ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন, তাহলে একই বছরে অলিম্পিকে সোনা ও ৪টি গ্র্যান্ডস্লাম জেতার নজির গড়বেন।এদিকে, জাপানে করোনার সংক্রমণ আরও তীব্র হয়ে ওঠায় টোকিও অলিম্পিকের নিয়ম আরও কঠোর করা হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা নতুন নিয়ম ঘোষণা করেছে। অলিম্পিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ইভেন্ট চলার সময় সব প্রতিযোগী, উপস্থাপক এবং স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরে থাকতে হবে। সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। পুরস্কার বিতরণী শেষে একসঙ্গে ছবি তোলার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এতদিন পোডিয়ামে পাশাপাশি দাঁড়িয়ে পুরস্কার নিয়ে এসেছেন প্রতিযোগীরা। এবার পোডিয়ামে মডিউল লাগানো হবে। এর ফলে পুরস্কার প্রাপকদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় থাকবে। সকল উপস্থাপককে অলিম্পিক শুরুর আগে বাধ্যতামূলক করোনার টিকা নিতে হবে। প্রতি ইভেন্টের পুরস্কার বিতরণীতে উপস্থাপক ছাড়াও একজন অলিম্পিক সংস্থার সদস্য এবং একজন আন্তর্জাতিক ফেডারেশনের প্রতিনিধি থাকবেন।বৃহস্পতিবার আন্তর্জতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট থমাস বাখ টোকিওর গভর্নর ইউকে কোইকির সঙ্গে দেখা করেছেন। তার আগে তিনি অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেন। এবারের অলিম্পিক দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১ হাজার ভিআইপি অতিথি হাজির থাকতে পারেন। বিভিন্ন দেশের প্রতিযোগী, অফিসিয়াল মিলিয়ে সংখ্যাটা প্রায় ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানা গেছে।

জুলাই ১৬, ২০২১
খেলার দুনিয়া

PV Sindhu : আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিং

রিও অলিম্পিকে রুপো জিতেছিলেন। এবার টোকিও অলিম্পিকে পাখির চোখ করছেন সোনার পদক। টোকিও পা দেওয়ার আগেই অলিম্পিক জ্বরে আক্রান্ত ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তার প্রমাণ সিন্ধুর আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিং। প্রস্তুতির মাঝেই টুইটারে একটা ছবি শেয়ার করেছেন পিভি সিন্ধু। সেই ছবিতে ভারতীয় এই ব্যাডমিন্টন তারকার মধ্যমা ও অনামিকা নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিং। এই ছবি পোস্ট করে সিন্ধু লিখেছেন, অলিম্পিক ফিভার। অতিমারীর আবহেও গত কয়েক মাসে অলিম্পিকের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখেননি পিভি সিন্ধু। করোনা তাঁর প্রস্তুতিতে কোনও ব্যাঘাত ঘটায়নি বলেও জানিয়েছেন তিনি। বরং একা একা অনুশীলনে নিজের দক্ষতা অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল আলোচনায় হাজির ছিলেন পিভি সিন্ধু। সেখানে ডায়েট সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অলিম্পিকের আগে ডায়েটের কথা মাথায় রাখতেই হচ্ছে। তাই খুব বেশি আইসক্রিম খেতে পারছি না। অন্যান্য খাবারের দিকেও নজর দিতে হচ্ছে।টোকিও অলিম্পিকে তুলনামূলক সহজ গ্রুপে রয়েছেন পিভি সিন্ধু। গ্রুপে তাঁর চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক নিচের দিকে থাকে ইজরায়েলেন সোনিয়া পোলিকারপোভা ও হংকংয়ের ছেউং এনগান ইর মুখোমুখি হবেন তিনি। সহজ গ্রুপে পড়লেও প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে চান না পিভি সিন্ধু। শেষ ষোলোয় বিশ্বের ১২ নম্বর মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে খেলতে হতে পারে। রিও অলিম্পিকে সোনার পদকজয়ী ক্যারোলিনা মারিন চোটের জন্য টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেছেন। তাঁর কাছেই রিওতে ফাইনালে হারতে হয়েছিল সিন্ধুকে। টোকিওতে মারিনকে মিস করবেন বলে জানিয়েছেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।রিও অলিম্পিকে ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হয়নি। মারিনের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আগের অলিম্পিকে সোনা না জেতার আক্ষেপ টোকিওতে মেটাতে চান সিন্ধু। তাঁর লক্ষ্য দেশকে সোনা এনে দেওয়া। ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় অনুপ্রানিত এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

জুলাই ১৫, ২০২১
খেলার দুনিয়া

Tokyo Olympics : দুধের স্বাদ ঘোলে মিটল দীপক খাবরার, প্রথম ভারতীয় হিসেবে যাচ্ছেন অলিম্পিকে

অলিম্পিকের মঞ্চে দাপিয়ে বেড়াবেন। ছোট থেকেই মনের মধ্যে স্বপ্নের জাল বুনতেন। কিন্তু প্রাথমিক ভিত ততটা মজবুত ছিল না। তাই বড় জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন রাজ্য পর্যায়েই থেমে যায় দীপক খাবরার। দুধের স্বাদ ঘোলে মিটতে চলেছে এই প্রাক্তন জিমন্যাস্টের। টোকিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে বিচারক হওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। গতবছর মার্চ মাসে টোকিও অলিম্পিকে বিচারক হয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন দীপক কুমার। কিন্তু অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় আশঙ্কায় ভুগছিলেন। আবার ডাক আসবে তো? এবছর এপ্রিলে আবার চিঠি ইমেল পান অলিম্পিক সংস্থার কাছ থেকে। স্বপ্নপূরণ হওয়ায় খুশি দীপক খাবরা। তিনি বলেন, গতবছর মার্চে অলিম্পিকে বিচারক হিসেবে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। আশঙ্কা হচ্ছিল, আবার ডাক পাব কিনা। এবছর এপ্রিলে আবার আমন্ত্রণ পাই। অবশেষে অলিম্পিক যাওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে। খেলোয়াড় হিসেবে যাওয়ার সুযোগ পাইনি। বিচারক হিসেবে তো যেতে পারছি। আমি সত্যিই খুব খুশি। ২০০০ সালে ১২ বছর বয়সে জিমন্যাস্টিক শুরু করেছিলেন দীপক। তিনি থাকতেন গুজরাটের সুরাটে। সুরাটে সেই সময় জিমন্যাস্টিকের পরিকাঠামো একেবারেই ভাল ছিল না। তা সত্ত্বেও নিজেকে তৈরি করছিলেন। ২০০৫ থেকে ২০০৯, টানা গুজরাটের রাজ্য চ্যাম্পিয়ন ছিলেন। ২০০৭ গুয়াহাটিতে জাতীয় গেমসেও অংশ নেন। তবে সাফল্য পাননি। তারপরই খেলা ছেড়ে বিচারক হওয়ার রাস্তা বেছে নেন। এই ব্যাপারে তাঁকে অনুপ্রানিত করেন তাঁর কোচ কৌশিক বেদিওয়ালা। তিনিও জিমন্যাস্টিক্সের বিচারক। ২০১০ কমনওয়েলথ গেমসই ছিল বিচারক হিসেবে দীপকের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ বিচারক। প্রথম ভারতীয় হিসেবে ২০১৪ এশিয়ান গেমস ও যুব অলিম্পিকে বিচারকের দায়িত্ব পান। ২০১৮তেও এই দুটি প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলেন। এখনও পর্যন্ত ২০টি বড় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন দীপক খাবরা। অলিম্পিকে পৌঁছতে ১২ বছর সময় লাগল।

জুলাই ১৩, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • ›

ট্রেন্ডিং

দেশ

মায়ের অভিযোগে থানায় ডাকা হয়েছিল, সেখানেই ৫ পুলিশকে ছুরি দিয়ে কোপ! দিল্লিতে ভয়ংকর কাণ্ড

দিল্লির জামা মসজিদ থানায় ভয়াবহ ঘটনা। থানার ভিতরে ঢুকে ছুরি দিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ৩০ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন। তার পর থানা থেকে পালিয়ে যাওয়ার সময় আরও চার পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। শেষ পর্যন্ত তাঁকে থামাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। অভিযুক্তের দুই পায়ে মোট ছটি গুলি লাগে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাবিল। তাঁর মা ও বোনের অভিযোগের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে থানায় ডাকা হয়েছিল। নাবিল তাঁদের নানা ভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ জানিয়েছিলেন মা ও বোন। ঘটনার সময় তাঁরাও থানায় উপস্থিত ছিলেন।অভিযোগ, নাবিল পকেটে একটি ছোট ছুরি নিয়ে থানায় এসেছিলেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই পকেট থেকে ছুরিটি বের করে তাঁদের উপর হামলা চালান তিনি। এই ঘটনায় দুজন সাব-ইনস্পেক্টর, দুজন হেড কনস্টেবল এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আহত হন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।হামলার পর থানা থেকে পালিয়ে যান নাবিল। রাস্তায় এক ব্যক্তির স্কুটার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁর পিছনে ধাওয়া করে। প্রায় দুঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি ও ধাওয়া। শেষ পর্যন্ত তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।কিন্তু পুলিশ তাঁকে ধরতে এগিয়ে যেতেই ফের ছুরি নিয়ে হামলা চালান নাবিল। এই ঘটনায় স্পেশাল স্টাফের আরও চার জন কনস্টেবল আহত হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, মোট আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে ছটি গুলি নাবিলের দুই পায়ে লাগে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনায় মোট নজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের চিকিৎসা চলছে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। বাকি পাঁচ জনকে স্যর গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অস্ত্রোপচার হয়েছে। এক জনের আঘাত গুরুতর। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।পুলিশ জানিয়েছে, নাবিল মানসিক ভাবে সুস্থ। তবে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কেন তিনি থানার ভিতরে ঢুকে পুলিশকর্মীদের উপর এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। ২০২২ সালে দরিয়াগঞ্জ থানায় মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রেখা পাত্রের পর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক! তড়িঘড়ি কলকাতায় স্থানান্তর, কী হয়েছে

রাজ্যের আরও এক বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ক হেমন্ত বাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।অসুস্থ বোধ করায় প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল হেমন্তকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সেই মতো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগের বিজেপি বিধায়ককে।জানা গিয়েছে, বর্তমানে হেমন্ত বাগের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। তাঁর ব্যথা কিছুটা কমেছে। তবে কী কারণে এই ব্যথা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খুঁজে বের করতে একাধিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও রকম খামতি না থাকে।অন্য দিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার বিকেলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আপাতত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের ফুসফুসে লালারস ঢুকে যাওয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। ফলে আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই বিজেপি বিধায়কের অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। হেমন্ত বাগের শারীরিক অবস্থার কারণ জানতে পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। অন্য দিকে, রেখা পাত্রের শারীরিক অবস্থার আরও উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিবার ও দলের নেতারা।

নভেম্বর ২৩, ২০২৬
বিদেশ

বাংলাদেশে এবার ইউনুসের গ্রামীণ ব্যাঙ্কে হামলা! ১০০টি শাখায় অগ্নিসংযোগের অভিযোগ, দায় কার?

বাংলাদেশে অশান্তি যেন কিছুতেই থামছে না। শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বার সেই অশান্তির আঁচ এসে পড়ল ইউনুসের সঙ্গে যুক্ত গ্রামীণ ব্যাঙ্কেও। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী-সমর্থক হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানান মহম্মদ ইউনুস। তাঁর দাবি, গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলিতে হামলা চালানোর সময় হামলাকারীদের জয় বাংলা স্লোগান দিতে শোনা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইউনুস জানিয়েছেন, গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি।তবে গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন ইউনুস। তাঁর বক্তব্য, ব্যাঙ্কের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক বাংলাদেশ সরকার। ফলে ব্যাঙ্কটির পরিচালনার দায়িত্ব তাঁর হাতে নেই।উল্লেখ্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইউনুসকে। তার পর থেকে ওই ব্যাঙ্কের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনুস। তাঁর অভিযোগ, গ্রামীণ ব্যাঙ্কে হামলার সময় ব্যাঙ্কের আধিকারিক এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুধু গ্রামীণ ব্যাঙ্ক নয়, দেশের বিভিন্ন জায়গায় আরও হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি।ইউনুসের বিবৃতি অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সাংসদের বাড়ি এবং তিনটি থানায় হামলার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে হিংসার অভিযোগ সামনে এসেছে। গ্রামীণ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের একাধিক শাখায় হামলার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে এবং কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রাজ্যজুড়ে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন, এবার মিলবে নিরামিষ খাবারও! কোথায় শুরু হচ্ছে প্রথম?

রাজ্যে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে এই ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও চালু হবে এই ক্যান্টিন। হাসপাতাল, আদালত, সরকারি দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ যাতায়াতের জায়গাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এ বার থেকে মা আহার ক্যান্টিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও পাওয়া যাবে। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় ৫০০টি মা আহার ক্যান্টিন চলছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার পান সাধারণ মানুষ। এই প্রকল্পে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এ বার আরও ৫০০টি ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও বাড়বে।মা আহার ক্যান্টিনের খাবারের তালিকাতেও নতুন সংযোজন হতে চলেছে। এত দিন এই ক্যান্টিনে মাছ ও ডিম-সহ খাবারের ব্যবস্থা ছিল। এ বার তার পাশাপাশি পাওয়া যাবে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, বারাসত থেকে প্রথম এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, এমন জায়গা থেকেও সাত্ত্বিক খাবারের দাবি উঠেছে। তাই বর্তমান খাবারের ব্যবস্থা বন্ধ না করে অতিরিক্ত বিকল্প হিসেবে নিরামিষ খাবার চালু করা হবে। এই ব্যবস্থার জন্য অর্থ দফতর থেকে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত দিন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাবার, মশলা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সবলা মেলার আয়োজন করা হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মেলার নতুন নাম হয়েছে গৌরী মেলা। এ বার সেই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে শুধু রাজ্য বা জেলা স্তরে নয়, ব্লক স্তরেও গৌরী মেলার আয়োজন করা হবে। এর ফলে গ্রামের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ছোট প্রকল্পও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এ বছর নিউটাউনের মেলা মাঠে গৌরী মেলায় মোট ২৬০টি স্টল তৈরি করা হয়েছে। মেলার আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ বারই প্রথম একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে নিউটাউনের এই মেলা।এর পর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে গৌরী মেলার উদ্বোধন করা হবে। সেখানেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের হাতে তৈরি বড়ি, আচার-সহ বিভিন্ন খাবার ও হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।সব মিলিয়ে, মা আহার ক্যান্টিনের সংখ্যা বাড়ানো, সাত্ত্বিক খাবারের ব্যবস্থা এবং গৌরী মেলাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

সরকারি চাকরির আবেদনে আর দিতে হবে না টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন কারা?

সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও টাকা। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে ফি দিতে হত, তা পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মুখ্যমন্ত্রী জানান, এত দিন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ফি সবচেয়ে বেশি। অন্য দিকে, পুলিশ নিয়োগের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এ বার থেকে আর সেই টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি-র পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। রাজ্য সরকারই সেই খরচ বহন করবে।শুধু আবেদন ফি মকুব নয়, এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, স্বাস্থ্য-সহ রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগ হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নতুন করে নিয়োগ শুরু হবে। বেকারত্ব কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সরকারের যুক্তি ছিল, আগের সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন। সেই সমস্যা মেটাতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ বি পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদের ক্ষেত্রে ৪৫ বছর।এ বার সরকারি চাকরির আবেদন ফি পুরোপুরি মকুবের ঘোষণায় চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুবিধা তৈরি হল। নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় আবেদন করার আর্থিক চাপও কমাতে চাইছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত কবে থেকে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ২৩, ২০২৬
দেশ

বাংলায় মমতা-সিপিএম জোট হবে? জল্পনার মাঝেই বড় কথা জানালেন এম এ বেবি!

বিজেপিকে রুখতে জাতীয় স্তরে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। সেই জোটে রয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল। কিন্তু জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও বাংলায় কি একই ছবি দেখা যাবে? বিজেপিকে হারাতে কি এ রাজ্যেও হাত মেলাবে তৃণমূল ও সিপিএম? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি জোটে যাবে বামেরা? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনার মাঝেই মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলায় বিজেপি বিরোধী সব দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই লড়াইয়ে কে লাল, কে নীল, তা বিচার করা হবে না বলেও জানিয়েছিলেন মমতা। অন্য দিকে, বাংলায় অতীতে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছে সিপিএম। তাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো।তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলের কর্মীদের উপর হামলা, খুন এবং ঘরছাড়া করার অভিযোগ বারবার তুলেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও করেছে তারা। দলের তরুণ নেতানেত্রী দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য এবং শতরূপ ঘোষও বিভিন্ন সময়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন।এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি হাত মেলাবে সিপিএম? তেমনটা হলে দলের কর্মী-সমর্থকদের কাছে কী বার্তা যাবে? সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতাই বা কতটা থাকবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের অংশ হলেও বিভিন্ন রাজ্যে বাম ও কংগ্রেসের সমীকরণ এক নয়। কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করে। আবার জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে তারা একজোট। তা হলে বাংলায় তৃণমূলের সঙ্গে সিপিএমের সম্পর্ক কোন পথে এগোবে?এই প্রশ্নের জবাবে এম এ বেবি স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় জোটের সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই। তিনি বলেন, আরএসএস-বিজেপিকে হটাতেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোট। কেরলে কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু জাতীয় স্তরে তারা সহযোগী। তাই বাংলায় কী হবে, তা ঠিক করবেন রাজ্য নেতৃত্বই।অন্য দিকে, এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য অবশ্য আলাদা। তিনি বলেন, ওরা সব ডুবন্ত নৌকার মতো। রোজ নিজেদের অবস্থান বদলায়। ওদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই।সব মিলিয়ে, বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনও সমঝোতা হবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের হাতেই ছেড়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ফলে আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৩, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - তৃতীয় পর্ব

মৎসদেশের মহারাজ বিরাট নিজের সিংহাসনে বিরাজমান, এখনো পর্যন্ত মোট চারজন তার রাজদরবারে নিযুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। একজন সুদর্শন ব্যক্তি প্রথমে এসে নিজের পরিচয় দিয়েছেন অঙ্কন নামে, তিনি নাকি পাশা খেলায় পারদর্শী আর কে না জানে মহারাজ বিরাট পাশা খেলায় তীব্র আসক্ত।কিছুক্ষন পরেই আরো একজন ব্যক্তি এলেন আর নিজের পরিচয় দিলেন তন্ত্রীপাল বলে, তিনি নাকি গো রক্ষক ছিলেন ইন্দ্রপ্রস্থ্যর গোশালায়। এনার পরে জিনিস এলেন তাকে নিঃসন্দেহে এই ভূভারতের সবচেয়ে সুদর্শন ব্যক্তিগত বলা চলে আর ইনি কিনা নিজেকে পরিচয় দিলেন গ্রন্থিক বলে আর কাজ চাইলেন মহারাজের অশ্বসালায়। গ্রন্থিক যখন রাজসভায় পদার্পন করে নিজের পরিচয় দিচ্ছিলেন তখন অন্দরমহলের নারীরাও পর্দার আড়ালে উপস্থিত হয়ে চাক্ষুস করছিলেন এই পুরুষকে। মহামন্ত্রী বলেও বসলেন, তোমায় দেখে মনে হয়না এই কাজ তোমার পেশা। তখন গ্রন্থিক বলেন, মহামন্ত্রী, আজ পর্যন্ত আমি যেখানেই উপস্থিত হয়েছি সেখানেই এই একই কথা শুনেছি তবে বিশ্বাসযোগ্য নাহলেও এটাই সত্যি যে মহারাজ যুধিষ্টিরের পতনের পর এই অধমের কপালে চরম দুর্যোগ নেমে এসেছে।গ্রন্থিক বিদায় নেওয়ার পরেই সেখানে উপস্থিত হন সৈরিণী, এক অপরূপ নারী। চোখ যেন পদ্মফুল আর শরীরে অগ্নিদেবের তেজ। সেই নারী নিজেকে পরিচয় দিলেন মহারানী দ্রৌপদীর পরিচারিকা হিসাবে কিন্তু মহারাজের প্রধান সেনাপতির এই কথা বিশ্বাস হলোনা, এতক্ষন তিনি সৈরিণীর রূপে এতটাই ডুবে গেছেন যে এই নারীকে না পেলে তার জীবন বৃথা মনে হচ্ছে, সৈরিণীর উদ্দেশ্যে তিনি বললেন, তুমি দ্রৌপদীর পরিচারিকা ছিলে কিনা সে বিষয়ে আমি সন্দীহান কারণ রূপ রসে তুমি কোনোদিক থেকেই দ্রৌপদীর থেকে কম নও। সৈরিণী বুঝলেন সেনাপতি কিচকের অভিসন্ধি কিন্তু এই মুহূর্তে এই কাজের বড্ড দরকার তার। মহারাজ তাকে মহারানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত করলেন।এরপর যিনি এলেন তিনি যেন এক পাহাড়সমান লম্বা এবং শরীর দেখলে যেকোনো বীরের বুকে কম্পন সৃষ্টি হতে পারে আর এই ব্যক্তি এসে দাবি করলেন তিনি নাকি অসাধারণ রাঁধতে পারেন। কথাটা সত্য কিনা জানতে তৎক্ষণাৎ মহারাজ তাকে প্রমান দিতে বললেন আর নিয়ে গেলেন রন্ধনসালায়। বল্লভও প্রমান দিলেন তার হাতের জাদু, মহারাজ তখনই তাকে রন্ধনসালায় প্রধান ঠাকুর হিসাবে নিযুক্ত করলেন।এর কিছুক্ষন পর সভায় এসে উপস্থিত হলেন যিনি তাকে দেখে সকলে বেশ অবাক হলেন। শরীর একজন বীরপুরুষের ন্যায়, চোখের তেজ দেখলে মনে হয় এক দুর্নিবার যোদ্ধা কিন্তু পরনের পোশাক নারীদের ন্যায়, এমনকি কণ্ঠস্বরও নারীদের মতন, তিনি নিজেকে পরিচয় দিলেন বৃহন্নলা হিসাবে আর প্রার্থনা করলেন কুমারী উত্তরার নৃত্য গুরু হওয়ার। মহারাজ বহুদিন যাবৎ একজন গুরুর সন্ধান করছিলেন বটে কিন্তু সে এভাবে হাজির হবে তিনি ভাবেন নি। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি বললেন, বৃহন্নলা, তোমার মতো ব্যক্তিদের এই কাজ না করে যুদ্ধে যাওয়া উচিত, তুমি তোমার বাহুবলে জিতে নিতে পারো যেকোনো যুদ্ধ। বৃহন্নলা, মহারাজ, যুদ্ধের প্রতি আমার কোনো টান নেই তবে প্রয়োজনে অস্ত্র তুলতেও আমার কোনো আপত্তি নেই তবে আপাতত আমার এই কাজের খুব দরকার। কৃপা করে এই অধমকে সাহায্য করুন। মহারাজ বিরাট, ঠিক আছে তবে তাই হোক, আজ থেকে রাজকুমারী উত্তরা আর তার সখীদের নৃত্যগুরু হয়েই তুমি থাকো নাহয়। বৃহন্নলা এভাবেই প্রবেশ করলেন রাজপ্রাসাদের অন্ধরমহলে, পরিচয় হলো তার এক রাজকুমারী উত্তরার সাথে। রাজকুমারী উত্তরা যখন নিজের গুরু বৃহন্নলাকে প্রণাম করছিলেন তখন নিজের অজান্তেই কেমন যেন ভাবুক হয়ে উঠেছিলেন বৃহন্নলা। সেইদিন রাতে সৈরিণীর সাথে আলাপ হয় তার আর সৈরিণী বৃহন্নলার প্রতি সন্দেহের চোখে তাকান, তার দৃষ্টি এটা বলে দেয় যে তিনি মোটেও সন্তুষ্ট নন যে বৃহন্নলা সারাদিন নারীবেষ্ঠিত হয়ে থাকবেন এরপর থেকে।তবে বৃহন্নলা সৈরিনিকে বলেন, রাজকুমারী উত্তরাকে দেখে আজ বড্ড মনে পড়ছে আমার শিশু সন্তানের কথা, সেও আজ এতটাই বড়ো হয়ে গেছে হয়তো। দ্বারকায় নিজের মামার কাছে ভালোই আছে আশা করি, তাকে দেখতে বড্ড মন চায়। সে এখন কেমন হবে বলে মনে হয় সৈরিণী? সৈরিণী বৃহন্নলার এই স্বভাবের ব্যাপারে অবগত। দুনিয়া তাকে যেভাবেই চিনুক সৈরিণী চেনে তার এই প্রেমিক পুরুষকে যার মন যথেষ্টই কোমল। সৈরিণী জবাব দেয়, মাধব যার উপর ছত্রছায়া হয়ে রয়েছেন সে অবশ্যই বড়ো বীর।বৃহন্নলা সস্নেহে জড়িয়ে ধরেন সৈরিনিকে।দ্বারকা নগরী: এক অষ্টদশী যুবক একে একে ঘায়েল করে চলেছেন বিশালকার মোল্লযোদ্ধাদের। তার তীরের নিখুঁত নিশানায় চূর্ণ হয়ে চলেছে প্রতিপক্ষের সমস্ত অস্ত্র। একসময় একটা তীর গিয়ে মহামহিম বলরামের হাত থেকেও তার গদা ফেলে দেয়। মহামহিম বলরাম ক্রধিত হওয়ার পরিবর্তে গর্বিত বোধ করেন আর বলেন, মামা শ্রী কৃষ্ণের পরম শিষ্য এতো বড়ো ধনুর্ধারি হয়ে উঠেছে যে আর এক মামার হাত থেকে গদা ফেলে দিতে পারে। বড়ো যোদ্ধা হও ভাগ্নে এই আশীর্বাদ করি তোমায়। বাসুদেব শ্রী কৃষ্ণও এসে উপস্থিত হলেন নিজের ভাগ্নের কীর্তি দেখতে সাথে ভগিনী সুভদ্রা। সামনে তখনও ধনুক হাতে দাঁড়িয়ে অর্জুনপুত্র অভিমুন্য, সকলকে প্রমান জানালেন।শ্রী কৃষ্ণ সুভদ্রাকে বললেন, অর্জুনের প্রতিভা আর তোমার গুনের মিশ্রনে অভিমুন্য এক অজেয় যোদ্ধা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিমুন্যর নাম। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

এখনও জ্ঞান ফেরেনি রেখা পাত্রের, ভেন্টিলেশনে রেখেই চলছে চিকিৎসা, কী বলছে হাসপাতাল?

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও বিপদমুক্ত নন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এখনও পর্যন্ত উন্নতির কোনও লক্ষণও দেখা যায়নি। ফলে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুসে বিষাক্ত লালারস ও জলীয় পদার্থ জমা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকায় তিনি নিজে থেকে লালারস গিলতে পারছেন না। সেই লালারসই ফুসফুসে ঢুকে যাচ্ছে। তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুস ঠিক ভাবে কাজ করছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা।শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের উদ্যোগে প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তরিত করা হয় বিজেপি বিধায়ককে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।সব মিলিয়ে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়া কিছুটা স্বস্তি দিলেও রেখা পাত্রের বিপদ এখনও কাটেনি। কবে তাঁর জ্ঞান ফিরবে এবং কখন শারীরিক অবস্থার উন্নতি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

নভেম্বর ২৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal