• ১৬ চৈত্র ১৪৩২, বুধবার ০১ এপ্রিল ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Final

খেলার দুনিয়া

Wimbledon : বেরেত্তিনিকে হারিয়ে ফেডেরার, নাদালকে ধরে ফেললেন জকোভিচ

মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠবার উইম্বলডন খেতাব জিতলেন নোভাক জোকোভিচ। এই নিয়ে টানা তিন বার। একই সঙ্গে তিনি স্পর্শ করলেন টেনিস ইতিহাসের অন্যতম দুই সেরা খেলোয়াড় রজার ফেডেরার, রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় অবশ্য সহজে আসেনি জকোভিচের। প্রায় সাড়ে তিন ঘন্টার লড়াইয়ে ৬৭ (৪৭), ৬৪, ৬৪, ৬৩ জেতেন এই সার্বিয়ান টেনিস তারকা।Kiss from a rose 🌹Novaks done this 20 times. But the feeling will remain as sweet as ever. #Wimbledon pic.twitter.com/uHEmY7MOtp Roland-Garros (@rolandgarros) July 11, 2021বিশ্ব টেনিস সার্কিটে শেষ পাঁচ বছরে আধিপত্য দেখিয়ে আসছেন নোভাক জকোভিচ। যদি এদিন বেরেত্তিনির বিরুদ্ধে নাও জিততেন, তবুও ফেডেরার, নাদালের রেকর্ড স্পর্শ করতে বেশিদিন অপেক্ষা করতে হত না। কারণ দুই টেনিস তারকাই খেলোয়াড়ী জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছেছেন। আর নোভাক জকোভিচ এই মুহূর্তে ফর্মের চূড়ান্ত শিখরে। এদিন উইম্বলডন ফাইনালের প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই। একটা সময় ৫২ ব্যবধানে এগিয়ে ছিলেন জকোভিচ। সেখান থেকে ঘুরে দাঁড়ায় বেরেত্তিনি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৭৬ (৭৪) ব্যবধানে সেট জিতে নেন বেরেত্তিনি। প্রথম সেট হারলেও দুরন্ত লড়াই করেন জকোভিচ। The moment @DjokerNole became #Wimbledon champion for the sixth time pic.twitter.com/5xN8ogWYYT Wimbledon (@Wimbledon) July 11, 2021দ্বিতীয় সেটে দারুণ প্রত্যাবর্তন নোভাক জকোভিচ। ৬৪ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেটও একই ব্যবধানে জিতে নেন। প্রথম সেট জেতার পর মাত্তেও বেরেত্তিনি ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকেন। অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বার করে নেন জকোভিচ। চতুর্থ সেটে বেরেত্তিনির দুটি সার্ভিস ব্রেক করেন জকোভিচ। ৬৩ ব্যবধানে জিতে খেতাব জিতে নেন।Congrats Novak on your 20th major. Im proud to have the opportunity to play in a special era of tennis champions. Wonderful performance, well done! Roger Federer (@rogerfederer) July 11, 2021২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে যে যাত্রা শুরু করেছিলেন জকোভিচ, ২০২১ সালে এসে বৃত্ত সম্পূর্ণ হল। ৯ বার অস্ট্রেলীয় ওপেন, ২ বার ফরাসি ওপেন এবং ৩ বার ইউএস ওপেন জিতেছেন নোভাক জকোভিচ। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ওপেন জিতলে ৫০ বছরের বেশি সময় পর কোনও পুরুষ সিঙ্গলস খেলোয়াড় ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জিতবেন। রড লেভার ১৯৬৯ সালে এই অনন্য নজির গড়েছিলেন।

জুলাই ১২, ২০২১
খেলার দুনিয়া

‌Samir Bandyopadhyay : আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণের

নাসরীন সুলতানাবয়স মাত্র ১৭। বয়েজ কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে নেমেই জিতে নিয়েছে সিঙ্গলস খেতাব। জুনিয়র উইম্বলডনের ফাইনালে জিতে ইতিহাস গড়ে ফেলল প্রবাসী বাঙালী সমীর বন্দ্যোপাধ্যায়। মাত্র ১ ঘণ্টা ২২ মিনিটে স্ট্রেট সেটে তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভকে উড়িয়ে দিয়েছে। খেলার ফল ৭-৫, ৬-৩।এ বছর ফরাসি ওপেনে জুনিয়র সিঙ্গলসে নেমেছিল সমীর। প্রথম রাউন্ডে হেরে বিদায় নিতে হয়েছিল। কিন্তু উইম্বলডনে বাজিমাত করল। ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ভারতীয় হিসেবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জিতেছিল ইউকি ভামব্রি। ২০১৫ সালে ভিয়েতনামের পার্টনারকে নিয়ে উইম্বলডন বয়েজ ডাবলস খেতাব জেতেন। জাপানি পার্টনার নিয়ে এবার ডাবলস সেমিফাইনাল থেকে আগেরদিন বিদায় নিলেও সুমিত সিঙ্গলস চ্যাম্পিয়ন হল।A future mens champion?Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSp Wimbledon (@Wimbledon) July 11, 2021লিলোভের বিরুদ্ধে একটা সময় প্রথম সেটে ৫-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সমীর। তারপর লড়াইয়ে ফিরে আসে লিলোভ। তবে শেষ পর্যন্ত ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেয় সমীর। দ্বিতীয় সেটে প্রথম থেকে ভাল লড়াই হলেও লিলোভের সার্ভিস ভেঙে এগিয়ে যায় সমীর। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লিলোভ। স্ট্রেট সেটে হারতে হয় তাকে। আগেরদিন ডাবলস সেমিফাইনালে হেরে গেলেও এবারের উইম্বলডনে যেভাবে আগাগোড়া দাপট দেখিয়ে আসছেন এদিন তা বজায় রেখে নতুন ইতিহাস গড়ে সমীর।প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়ের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হলেও তার সাফল্যে গর্বিত বাঙালি। তার বাবামা আশির দশক থেকেই পাকাপাকিভাবে বসবাস করছেন আমেরিকায়। নিউ জার্সিতেই জন্ম সমীরের, তবে তাঁদের আদি বাড়ি আসামে। মার্কিন বাসিন্দা হলেও বাঙালি হিসেবে তিনি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের ফাইনাল খেলছেন, এটাই গর্বিত বাঙালি। আইটিএফ ক্রমতালিকায় বিশ্বের ১৯ নম্বর সমীর কেরিয়ারের দ্বিতীয় জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন। বাবামায়ের উৎসাহেই টেনিসে আসা সমীরের। চ্যাম্পিয়ন হয়ে খুশি সে। তবে চ্যাম্পিয়ন হওয়ার কথা কখনও ভাবেনি।

জুলাই ১১, ২০২১
খেলার দুনিয়া

COPA-EURO: মহারণে মহারথী, কোপা-ইউরো ফাইনাল, কবে কোথায় কখন, দেখে নিন একনজরে

রবিবার দুই হাই-ভোল্টেজ ফাইনাল। দুই মহাদেশের দুটি সর্ববৃহৎ টুর্নামেন্টে মুখোমুখি কোপা ফাইনালে আর্জেন্টিনা : ব্রাজিল, ইউরো ফাইনালে ইতালি : ইংল্যান্ড। একনজরে দেখে নেওয়া যাক কবে কোথায় কখন খেলা গুলি অনুষ্ঠিত হচ্ছে।কোপা ফাইনালপ্রতিপক্ষঃ আর্জেন্টিনা : ব্রাজিল।স্টেডিয়ামঃ মারাকানাস্থানঃ রিও ডি জেনিরো, ব্রাজিল।তারিখঃ ১১/০৭/২০২১ (রবিবার)সময়ঃ ভোর ৫টা ৩০ মিনিট থেকে।চ্যানেলঃ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ২ চ্যানেলে।# দুই দেশ মোট মুখোমুখি ১০৭ বার# আর্জেন্টিনা জয়ী ৩৯ বার# ব্রাজিল জয়ী ৪৩ বার# ড্র ২৫ বার* কোপায় দুই দেশ মুখোমুখি ৩৩ বার* আর্জেন্টিনা জয়ী ১৫ বার* ব্রাজিল জয়ী ১০ বার* ড্র ৮ বার# আর্জেন্টিনা কোপায় চ্যাম্পিয়ন ১৪ বার# ব্রাজিল কোপায় চ্যাম্পিয়ন ৯ বার# আর্জেন্টিনা ম্যাচে নজর রাখুন: মেসি, নেইমারইউরো ফাইনালপ্রতিপক্ষঃ ইতালি : ইংল্যান্ডস্টেডিয়ামঃ ওয়েম্বলি স্টেডিয়াম।স্থানঃ লন্ডন, ইংল্যান্ড।তারিখঃ ১২/০৭/২০২১ (রবিবার রাত)সময়ঃ ১২টা ৩০ মিনিট থেকে।চ্যানেলঃ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ২ চ্যানেলে* ইউরো-তে দুই দেশ মুখোমুখি ২৭ বার* ইতালির জয় ১১ বার* ইংল্যান্ডের জয় ৮ বার* ড্র ৮ বারনজর রাখুনইতালিঃ ইনসিগনে, ইম্মোবিলে, চিয়েসা, চিয়েল্লিনি, জর্জিনহোইংল্যান্ডঃ হ্যারি কেন, রাহিম স্টার্লিং, ম্যাসন মাউন্ট

জুলাই ১০, ২০২১
খেলার দুনিয়া

Wimbledon: ‌উইম্বলডনের ফাইনালে জকোভিচের সামনে ইতালির বেরেত্তিনি

নাসরীন সুলতানারজার ফেডেরার ও রাফায়েল নাদালের রেকর্ড কি লন্ডনেই স্পর্শ করতে পারবেন নোভাক জকোভিচ? তাঁর সামনে এসে গেছে সেই সুযোগ। এখনও পর্যন্ত ১৯ বার গ্রান্ডস্লাম জিতেছেন জকোভিচ। রবিবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেই ফেডেরার ও নাদালের ২০টি গ্রান্ডস্লাম জেতার রেকর্ড স্পর্শ করবেন এই সার্বিয়ান টেনিস তারকা।উইম্বলডনের ফাইনালে জকোভিচের সামনে ইতালির মাত্তেও বেরেত্তিনি। ফাইনালে ওঠার পথে জকোভিচতে অবশ্য যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে। কানাডার ডেনিস শাপোভালভকে হারান ৭৬, ৭৫, ৭৫ ব্যবধানে। এই নিয়ে ৩০ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন জকোভিচ। উইম্বলডনে ৭ বার। চ্যাম্পিয়ন হলে ষষ্ঠবার উইম্বলডন জেতার স্বাদ পাবেন। শাপোভালভ এদিন কঠিন চ্যালে়ঞ্জের মুখে ফেলেছিলেন জকোভিচকে। ২ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে শেষপর্যন্ত জকোভিচই বাজিমাত করেন।আরও পড়ুনঃ স্বপ্নের মতো মনে হচ্ছে শিয়েরারের, ১৯৮২র কথা মনে পড়ছে জফেরপুরুষদের অন্য সেমিফাইনালে হুবার্ট হুর্কাজকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছে যান ইতালির মাত্তেও বেরেত্তিনি। কোয়ার্টার ফাইনালে আট বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন পোল্যান্ডের তারকা হুর্কাজ। শুক্রবার সপ্তম বাছাই বেরেত্তিনি তাঁর বিরুদ্ধে জেতেন ৬৩, ৬০, ৬৭, ৬৪ সেটে। এই প্রথম ইতালির কোনও খেলোয়াড় ঘাসের কোর্টে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে চলেছেন। শেষ গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলেছিলেন আদ্রিয়ানো পানাত্তা, ১৯৭৬ সালে।আরও পড়ুনঃ ভারতশ্রীলঙ্কা সিরিজ কি অনিশ্চিত? আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছেএদিকে, আজ উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। চ্যাম্পিয়ন হলে টেনিস জীবনে দ্বিতীয় খেতাব পাবেন অ্যাশলে বার্টি। অন্যদিকে ক্যারোলিনা প্লিসকোভা এই আগে মাত্র একটিই টেনিস মেজরের ফাইনালে খেলেছিলেন। ব্যর্থ হয়েছিলেন। তাই বড় চ্যালেঞ্জ চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়ের সামনে। বার্টিকে হারাতে পারলে নজির গড়বেন প্লিসকোভা। চতুর্থ খেলোয়াড় হিসেবে উইম্বলডনে দুই শীর্ষ বাছাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন তিনি। এর আগে ২০০০ সালে শীর্ষ বাছাই মার্টিনা হিঙ্গিসকে কোয়ার্টার ফাইনালে এবং দ্বিতীয় বাছাই লিন্ডসে ডাভেনপোর্টকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভেনাস উইলিয়ামস। ২০০৫ সালেও দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকে সেমিফাইনালে এবং ডাভেনপোর্টকে ফাইনালে হারান ভেনাস। প্লিসকোভা সেমিফাইনালে হারান দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবলেঙ্কাকে। এবার বার্টিকে হারানোর সুযোগ।

জুলাই ১০, ২০২১
খেলার দুনিয়া

Euro Cup Semi Final 2020: ৫৫ বছরের শাপমুক্তি, এই প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড

নাসরীন সুলতানাইউরো কাপের প্রথম সেমিফাইনালে ইতালি ও স্পেনের মধ্যে রোমাঞ্চকর পরিসমাপ্তি। ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ততটা রুদ্ধশ্বাস না হলেও তুল্যমূল্য লড়াই হল। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে হ্যারি কেনের করা গোলে ফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। ডেনমার্কের বিরুদ্ধে জিতল ২১ ব্যবধানে। এই প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। ১১ জুলাই ওয়েম্বলিতে ইতালির মুখোমুখি।আরও পড়ুনঃ মার্টিনেজ যেন ১৯৯০ র গাইকোচিয়া। কোপা ফাইনালে মেসি-নেইমার১৯৬৬ সালের পর কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে খেলার সুযোগ হয়নি ইংল্যান্ডের। বিশ্বকাপই বলুন, আর ইউরো কাপ, প্রতিবার ডাকহর্স হিসেবে শুরু করে শুধুই ব্যর্থতা। এবার ইউরোতে শাপমোচনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছিল সাউথগেটের দল। শেষপর্যন্ত স্বপ্নের ফাইনালের ছাড়পত্র। ৫৫ বছর পর কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠে শাপমুক্তি। ওয়েম্বলিতে ডেনমার্কের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু ড্যানিশদের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হল হ্যারি কেনদের। জার্মানির বিরুদ্ধে প্রিকোয়ার্টার ফাইনালে, কিংবা ইউক্রেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে যে ফুটবল উপহার দিয়েছিলেন রাহিম স্টার্লিংরা, ডেনমার্কের বিরুদ্ধে ততটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। তবে ডেনমার্কের লড়াইও প্রশংসার যোগ্য।আরও পড়ুনঃ জখম কলেজ ছাত্রী, রক্তমাখা ধারালো কাঁচিসহ গ্রেপ্তার যুবকম্যাচের শুরু থেকে ইংল্যান্ডকে কখনোই স্বস্তিতে থাকতে দেয়নি ডেনমার্ক। বিশেষ করে ড্যামসগর্ডের কথা বলতে হবে। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত রাখছিল ইংল্যান্ডের রক্ষণকে। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন ড্যামসগার্ড। এই গোলের আগে আরও একটা সুযোগ পেয়েছিলেন ড্যামসগার্ড। তাঁর বাঁক খাওয়ানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ৩৯ মিনিটে ম্যাচে সমতা ফেরে। ডানদিক থেকে উঠে এসে বুকায়ো সাকা রাহিম স্টার্লিংকে উদ্দেশ্য করে পাস বাড়ান। স্টার্লিং শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ডেনমার্কের ডিফেন্ডার সিমোন শ্যার।আরও পড়ুনঃ বিধানসভায় দিলীপ-মদনের রঙিন রসিকতাদুই দলই প্রথমার্ধে কোনও ঝুঁকি নেয়নি। দ্বিতীয়ার্ধে তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল। ইংল্যান্ডের আক্রমণে যাওয়া ছাড়া উপায় ছিল না। ডেনমার্কও সমানে প্রতি আক্রমণ চালিয়ে যায়। বল পজেশন ইংল্যান্ডের বেশি থাকলেও দুই দলের সামনেই গোলের সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ে খেলার ফল থাকে ১১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে ডেনমার্কের ম্যাশহোলে অবৈধভাবে রাহিম স্টার্লিংকে বাধা দেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হ্যারি কেনের পেনাল্টি ডেনমার্ক গোলকিপার ক্যাস্পার স্কিমেচেল বাঁচালেও ফিরতি বলে গোল করেন।

জুলাই ০৮, ২০২১
খেলার দুনিয়া

Copa America 2021: মার্টিনেজ যেন ১৯৯০ র গাইকোচিয়া। কোপা ফাইনালে মেসি-নেইমার

অগণিত ফুটবল প্রেমীর আকুল পার্থনা সার্থক। কোপা ফাইনালে আর্জেন্টিনা। একদিন আগেই পেরুকে হারিয়ে ফাইনালে পৌছে গিয়েছে ব্রাজিল। আগামী ১০ জুলাই দুই দল ফাইনালের মহারণে অবতীর্ণ হবে। অধীর আগ্রহে দর্শককুল সেই দিনের অপেক্ষায়। খেলার শুরু থেকে আক্রমণের ঝড় আছড়ে পরতে থাকে কলম্বিয়ার রক্ষণভাগে। খেলার তিন মিনিটের মাথায় মার্টিনেজ সহজ সুজোগ নষ্ট করেন। বিপক্ষের তিন জন খেলোয়ারকে কাটিয়ে বলটা ভাসিয়ে দেন অরক্ষিত মার্টিনেজকে। হেডে গোলরক্ষকের দ্বিতীয় বারে বল রাখতে গিয়ে বাইরে মেরে বসেন। Esto pasa cuando se junta El Toro 🇦🇷 con PIBE 🐶#CelebrationOfTheMatch #VibraElContinente #CopaAmrica pic.twitter.com/VmLXPBsoB9 Copa Amrica (@CopaAmerica) July 7, 2021কোপায় স্বপ্নের ফর্মে লিওনেল মেসি। গোলের আক্ষেপ বেশীক্ষন স্থায়ী হল না। ৬ মিনিটের মাথায় গোল মিসের প্রায়শ্চিত্য করেন মার্টিনেজ। জিও লো সেলসো ডিফেন্স চেরা পাস বক্সে মেসির পায়ে যেতেই তাঁকে তিনজন কলম্বিয়ান রক্ষণভাগের খেলোয়াড় ঘিরে ধরেন। কালবিলম্ব না করে মেসি ব্যাকপাস দেন নিচে থেকে উঠে আসা মার্টিনেজকে। এক্ষেত্রে আর কোনও ভুল করেননি মার্টিনেজ। ডান পায়ের জোরালো শট সোজা দ্বিতীয় পোস্ট দিয়ে গোলে চলে যায়। গোল খাবার পর এতটুকু দমে না গিয়ে, বাম প্রান্ত দিয়ে আবিরত আক্রমণ চালিয়ে যান কলম্বিয়ান খেলোয়াড় লুইস দিয়াজ। কিন্তু বারবার গোলের কাছে এসে প্রতিহত হয়ে যাচ্ছিল। ১-০ ফলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতিয়ার্ধের শুরুতেই তিনজন খেলোয়াড় পরিবর্তন করেন কলম্বিয়ান কোচ। নতুন খেলোয়াড় নামতেই আবার পুর্ণ উদ্দাম্যে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে কলম্বিয়ানরা। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা।🛩️ DOS SEMIFINALISTAS MS!🇨🇴 @FCFSeleccionCol y @Argentina triunfaron en sus duelos de cuartos de final y completaron el cuadro de semifinales de la CONMEBOL #CopaAmrica 2021 🏆🗒️https://t.co/fpEArh86AS#VibraElContinente pic.twitter.com/1C77y1otgw Copa Amrica (@CopaAmerica) July 4, 2021পরিবর্ত খেলোয়াড় এডউইন করডোনা-র বাড়ানো লম্বা পাস বক্সের মধ্যে ধরেন দিয়াজ। আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করে ডান পায়ের টোকায় গোল করেন দিয়াজ। খেলার ফল সমানসমান হতেই চাপে পড়ে যায় মেসি বাহিনী। চাপে পড়ে যেতেই ফাইনালের জন্য বিশ্রামে থাকা ডি-মারিয়া কে মাঠে নামান আর্জেন্টিনার কোচ। তিনি নামতেই আক্রমণের আরও গতি আসে। #CopaAmrica 🏆La emocin de la figura! 🇦🇷 Lionel Messi y todos sus compaeros fueron a felicitar al hroe Emiliano Martnez 🧤🇦🇷 Argentina 🆚 Colombia 🇨🇴#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/1mhOqjnzhQ Copa Amrica (@CopaAmerica) July 7, 2021৭৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার গোলদাতা মার্টিনেজ। ডি-মারিয়ার বাড়ানো পাস গোলরক্ষক অস্পিনাকে একা পেয়েও মিস করেন। ৮০ মিনিটে আবার সুযোগ তৈরি হয়। টানা আক্রমণে কলম্বিয়ার বক্সে আর্জেন্টিনার চাপ তৈরি হতে থাকে। কলম্বিয়ার বেশ কয়েকজন রক্ষণভাগের খেলোয়ারকে কাটিয়ে মেসিকে দুর্দান্ত থ্রু দেন ডি- মারিয়া। মেসির বাম-পায়ের শট বারপোস্টে লেগে ফিরে আসে। নির্ধারিত সময়ে খেলা ১-১ থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। 🇦🇷🎥 @emimartinezz1 brill! Mira por otros ngulos los penales de la clasificacin de la @afaseleccion a la gran final de la CONMEBOL #CopaAmrica 🏆 #VibraElContinente🇦🇷🎥 Martinez brilhou! Veja por outros ngulos os pnaltis da classificao do Argentina! #VibraOContinente pic.twitter.com/5BwNQWa77y Copa Amrica (@CopaAmerica) July 7, 2021আর্জেন্টিনা ০- কলম্বিয়া ১: কলম্বিয়ার প্রথম শট গোল। কুয়াদ্রাদো গোলরক্ষকের ডান দিক গোলে পাঠান !আর্জেন্টিনা ১- কলম্বিয়া ১: আর্জেন্টিনার প্রথম শট গোল। মেসির বাম পায়ের শট গোলরক্ষককে নড়ার সুজোগ দেননি।আর্জেন্টিনা ১- কলম্বিয়া ১: কলম্বিয়ার দ্বিতীয় শট মিস। গোলরক্ষক মার্টিনেজ সানচেজের শট বাম দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে পেনাল্টি বাঁচালেন।আর্জেন্টিনা ১- কলম্বিয়া ১: আর্জেন্টিনার দ্বিতীয় শট মিস। ডি পল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পারেন।আর্জেন্টিনা ১- কলম্বিয়া ১: কলম্বিয়ার তৃতীয় শট মিস। মার্টিনেজের শট গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন।আর্জেন্টিনা ২- কলম্বিয়া ১: আর্জেন্টিনার তৃতীয় শট গোল। পার্সড গোলরক্ষকের বাম দিক দিয়ে গোলে পাঠান।আর্জেন্টিনা ২- কলম্বিয়া ২: কলম্বিয়ার চতুর্থ শট গোল। বোরজার শট গোলরক্ষকের বাম দিক সোজা গোলে।আর্জেন্টিনা ৩- কলম্বিয়া ২: আর্জেন্টিনার চতুর্থ শট গোল। লটারোর জোরালো শট গোলরক্ষকের দেখার আগেই জালে।আর্জেন্টিনা ৩- কলম্বিয়া ২: কলম্বিয়ার পঞ্চম শট মিস। কারডোনার শট গোলরক্ষক মার্টিনেজ বাম দিকে ঝাঁপিয়ে একটি আনবদ্য গোল বাঁচান।আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের পেনাল্টি শ্যুটাউটে আনবদ্য গোলকিপিং দেখে অনেকেরই সের্গীও গাইকোচিয়ার কথা স্মৃতিতে ভেসে উঠেছে। ১৯৯০-র বিশ্বকাপে নেরি পম্পিদু-র পায়ে চোট পাওয়ার জন্য তিনি খেলার সুযোগ পান, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যুগস্লোভিয়া ও ইতালি-র বিরুদ্ধে ট্রাইব্রেকারে অনবদ্য গোলকিপিং আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে সাহায্য করে।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০৭, ২০২১
খেলার দুনিয়া

Copa America 2021: চাম্পিয়ানশিপের লক্ষ্যে আর এক ম্যাচ, প্রতিপক্ষ কে আর্জেন্টিনা না কলম্বিয়া?

৪৭ তম কোপা আমেরিকার চূড়ান্ত পর্বে চাম্পিয়ান হওয়ার লক্ষ্যে আর এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। হট ফেভারিট ব্রাজিল নিজের দেশে সোমবার পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। রিও-ডি-জেনেইরোর নীলটন সান্টোস স্টেডিয়ামে নেইমারের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে ফাইনালে উঠল বিশ্বের প্রাচীনতম জাতীয় দলের টুর্নামেন্টে। এদিনও তিনি ম্যাচের সেরা হলেন। #CopaAmrica 🏆Casemiro 🇧🇷 e Gallese 🇵🇪 fizeram tudo certo 🤩Casemiro 🇧🇷 y Gallese 🇵🇪 hicieron todo bien 🤩🇧🇷 Brasil 🆚 Per 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/LcuARd56u2 Copa Amrica (@CopaAmerica) July 6, 2021ব্রাজিলের আক্রমণের তোড়ে পেরু প্রথমার্ধ নিজের অর্ধেই আবদ্ধ ছিল। আত্মরক্ষা করতেই তাঁরা বেশী ব্যস্ত ছিল। সেইসময় খেলাটা গোলরক্ষক পেড্রো গ্যালিস বনাম ব্রাজিল আকার নিয়েছিল। ম্যাচের ১৫ মিনিটে গোলের সুযোগ এসে গেছিল ব্রাজিলের কাছে। বক্সের বাইরে ফ্রীকিক পায় ব্রাজিল, দুরন্ত গতির শট গোলরক্ষকের বুক থেকে বল ছিটকে বেরিয়ে আসে অরক্ষিত অঞ্চলে। সেই বল পেরুর রক্ষণভাগের খেলোয়াড় কর্নারের বিনিময়ে বাঁচান। এযাত্রায় কোনও বিপদ ঘটেনি।#CopaAmrica 🏆Bola envenenada de Casemiro ⚽🇧🇷🇧🇷 Brasil 🆚 Per 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/AcY1K0Q89I Copa Amrica (@CopaAmerica) July 6, 2021লুকাস পাকুয়েতা খেলার একমাত্র এবং জয়সূচক গোলটি করেন প্রথমার্ধের ২৬ মিনিটে। নেইমার লেফট উইংন্স ধরে উঠে এসে পেরুর রক্ষণভাগের তিন জন খেলোয়ারকে ড্রিবল করে বল পাঠান অরক্ষিত পাকুয়েতাকে। তাঁর শট গোলরক্ষক পেড্রো গ্যালিস বাদিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি।#CopaAmrica 🏆Esses foram os lances destaques do jogoEstas fueron las jugadas ms destacadas del partido🇧🇷 Brasil 🆚 Per 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/GVhllvZOKB Copa Amrica (@CopaAmerica) July 6, 2021দ্বিতীয়ার্ধে পেরুর আক্রমণের ঝাঁঝ বাড়লেও গোল করতে পারেনি। প্রথমার্ধে পিছিয়ে পড়ায় পেরু কোচ গ্যারেকা দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকগুলি পবিবর্তন করেন। দ্বিতীয়ার্ধে পেরু-র আক্রমণে ব্রাজিল রক্ষণের ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল। ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়দের অনমণীয় মনোভাবের জন্য গোল করতে ব্যর্থ হয় পেরু। ভাগ্য-ও তাঁদের সহায় ছিল না। ৮০ মিনিটে রাইট ব্যাক দাঁড়ানোর জায়গায় ফ্রীকিক পায় পেরু। সেখান থেকে বাঁ-পায়ে ভাসানো বলে আলেকজেন্ডার কলেন্স ব্রাজিল গোলরক্ষকের হাত এড়িয়ে মাথা ছোঁয়ালেও লক্ষ্যভ্রষ্ট হয়।#CopaAmrica 🏆Tremenda chance! Alexander Callens no pudo marcar el empate de Per 🇵🇪🇧🇷 Brasil 🆚 Per 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/ZBqfVLPio2 Copa Amrica (@CopaAmerica) July 6, 2021গ্রুপ পর্বের খেলায় পেরু ব্রাজিলের কাছে ০-৪ হেরে যায়। সেই হারের ধাক্কা সামলে দারুণভাবে টুর্নামেন্টে ফিরে এসেছিল তাঁরা। ভেনেজুয়েলা ও কলম্বিয়াকে হারানোর পর ইকুয়েডরের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনাল পৌঁছায়। তারপর ট্রাইব্রেকার শ্যুট-আউটে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে।#CopaAmrica 🏆Neymar, Paquet, Casemiro: Brasil 🇧🇷 magia pura e tiki-taka ✨⚽🎩🇧🇷 Brasil 🆚 Per 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/04JKBjjGOn Copa Amrica (@CopaAmerica) July 6, 2021কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস এই ম্যচে নির্বাসিত ছিলেন। ঘরের মাটিতে কোপা আমেরিকাতে কখনও হারেনি ব্রাজিল। কোচ তিতের ব্রাজিল সেই লক্ষ্যেই আরেক ধাপ এগোল। দ্বিতীয়ার্ধের শুরুতেও পেরু গোলশোধ করে ফেলতে পারত। তবে জিয়ানলুকা লাপাদুলার শট দারুণভাবে রুখে দেন ব্রাজিলের ম্যান সিটির গোলকিপার এডেরসন।Neymar is leading the party in Brazils locker room after their Copa America semifinal win 🎉🇧🇷(via neymarjr IG) pic.twitter.com/bLyHZjrhIj FOX Soccer (@FOXSoccer) July 6, 2021একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? আর্জেন্টিনা না কলম্বিয়া কোন দলের মুখোমুখি হতে হবে নেইমারদের তা চূড়ান্ত হয়ে যাবে ২৪ ঘন্টার মধ্যেই। নয়বারের চাম্পিয়ান ব্রাজিল কোপায় দেশের মাটিতে দশমবার চাম্পিয়ন হওয়ার জন্য তৈরি।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০৬, ২০২১
খেলার দুনিয়া

Copa America 2021: মেসি জাদুতে আচ্ছন্ন কোপা, শেষচারে আর্জেন্টিনা

মেসি ম্যাজিকে বিভ্রান্ত ইকুয়েডর। তিনি নিজে গোল করলেন গোল করালেন। এই মেসিময় ম্যাচে ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি। ফ্রিকিক থেকে নিজে গোল করলেন এবং দুটো গোলের আনবদ্য পাস বাড়িয়ে আজকের নায়ক সেই লিয়োনেল মেসি। ম্যাচের শুরু থেকেই মেসি ইকুয়েডরের রক্ষণ ভাগে কাঁপুনি ধরিয়ে দেন। প্রথমার্ধে খেলার ২৩ মিনিটে ইকুয়েডরের রক্ষণভাগের ভুল ব্যাকপাস চলে আসে মেসির পায়ে। মেসির ১০মিটারের উইথ দা বল স্প্রিন্ট রক্ষণভাগের নাগাল এড়িয়ে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে সাবাইকে হতাশ করে বারে মারেন। প্রতি আক্রমণে উঠে আসে ইকুয়েডর, মেন্ডেজের গোল লক্ষ্য করা জোরালো শট অসামান্য দক্ষতায় বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। 🛩️ DOS SEMIFINALISTAS MS!🇨🇴 @FCFSeleccionCol y @Argentina triunfaron en sus duelos de cuartos de final y completaron el cuadro de semifinales de la CONMEBOL #CopaAmrica 2021 🏆🗒️https://t.co/fpEArh86AS#VibraElContinente pic.twitter.com/1C77y1otgw Copa Amrica (@CopaAmerica) July 4, 2021এরপর আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। সব আক্রমণ-ই গোলের কাছে এসে থেমে যাচ্ছিল। ফুটবল বিশেষজ্ঞদের মতে বিরতি যত এগিয়ে আসে দুই দল-ই সেফ খেলতে শুরু করে, দ্বিতীয়ার্ধে পুর্ণ উদ্দমে শুরু করার জন্য। ঠিক এই রকম মুহুর্তে খেলার ৪০মিনিটে মেসির রক্ষণ চেরা পাস গঞ্জালেসের উদ্দেশে। গোলকিপার গালিন্দেজ বড় বক্সের ওপর উঠে এসে গঞ্জালেসকে ট্যাকেল করেন। বল আবার মেসির পায়ে। আবার তাঁর বাঁ পা ঝলসে ওঠে। ডান দিক থেকে উঠে আসা ডি পলকে উদ্দেশ্য করে গোলের ঠিকানা লেখা পাস দেন। গঞ্জালেসকে ট্যাকেল করে গোলকিপার গালিন্দেজ গোলে ফিরে না আসতে পারায় অরক্ষিত গোলে বল পাঠাতে বিন্দু মাত্র ভুল করেননি ডি-পল। বিরতি তে ১-০ এগিয়ে যায় মেসির আর্জেন্টিনা। #CopaAmrica 🏆El palo, el nico que pudo detener a Lionel Messi 🇦🇷🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/DyWqrHpTCf Copa Amrica (@CopaAmerica) July 4, 2021দ্বিতীয়ার্ধে ইকুইয়েডর খেলায় ফিরে আসে। বার বার তাঁদের আক্রমণের ঝড় আর্জেন্টিনার রক্ষণে প্রতিহত হয়ে ফিরে আসছিল। গোলের দরজা খুলতে ব্যার্থ হচ্ছিল। ইকুয়েডরের মত গুরুত্বপূর্ণ খেলায় আগুয়েরো, দি মারিয়া ও অ্যাঞ্জেল কোরিয়াদের মত তিন জন প্রথম একাদশের খেলোয়ারকে প্রথম একাদশে নামাননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের আক্রমণের রাশ টানতে খেলার ৭০ মিনিটে দি মারিয়া এবং রডরিগেজকে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামান আর্জেন্টিনার কোচ। এই পরিবর্তন খেলার অভিমুখ পাল্টে যেতে থাকে। আর্জেন্টিনার আক্রমণে কার্যত দিশেহারা হয়ে পরে ইকুয়েডর।#CopaAmrica 🏆Otro pase de Messi! El 10 dej libre a Lautaro Martnez para el 2-0 de @Argentina sobre @LaTri🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/y16BIbaIqL Copa Amrica (@CopaAmerica) July 4, 2021মেসি-মারিয়া আক্রমণে নাজেহাল অবস্থা ইকুয়েডর রক্ষণভাগের। গোলরক্ষক সহ ১১ জন মিলে রক্ষণে নেমে এসে আক্রমণের ঢেউ সামলাতে হিমশিম। এই চাপের মুখেই ভুল করে বসেন ইকুয়েডরের গোলরক্ষক। ৮৩মিনিটে তাঁর বাড়ানো বল ঠিক ভাবে রক্ষণভাগের খেলোয়াড়ের কাছে পৌছানোর আগেই বাজপাখির মত বল ছিনিয়ে নেন মেসি-মারিয়া। বল দখল নিয়েই বাঁ-পায়ের আউটস্টেপে ছোট্টো টোকা, বল চলে যায় মার্টিনেজের কাছে। গোলরক্ষক এগিয়ে এসেও শেষরক্ষা করতে পারেননি। বল জড়িয়ে যায় জালে। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিন্ত হল। #CopaAmrica 🏆Bombazo! Lionel Messi la clav de tiro libre para el 3-0 final de @Argentina sobre @LaTri🇦🇷 Argentina 🆚 Ecuador 🇪🇨#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/FcvQrHuRka Copa Amrica (@CopaAmerica) July 4, 2021ডি মারিয়া এবং মেসির জাদুতে এক মোহময় পরিবেশ হয়ে উঠেছিল এস্তাদিও ন্যাসিওনাল ডি ব্রাসলিয়া মান গ্যারিঞ্চা স্টেডিয়াম। গ্যারিঞ্চা নামাঙ্কিত স্টেডিয়ামে ব্রাজিলের প্রবাদপ্রতিম ফুটবলার গ্যারিঞ্চা-পেলের যুগলবন্দীর কথা মনে পড়াচ্ছিল। নভিশ্বাষ উঠে যাওয়া ইকুয়েডর ভুল করে বসলেন। নির্ধারিত সময় অতিক্রান্ত করে ৯২ মিনিটে বক্সের মাথায় ডি মারিয়ার গোলমুখি আক্রমণ সামলাতে না পেরে ভুলভাবে ধাক্কা দিয়ে ফাউল করে বসেন হিনক্যাপি। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। বাঁ পায়ের ইন-স্টেপ দিয়ে নেওয়া ফ্রী-কিক বাঁক খেয়ে গোলরক্ষকের নাগাল এড়িয়ে জালে বল জালে।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুলাই ০৪, ২০২১
দেশ

Vaccine: চূড়ান্ত ট্রায়ালে সাফল্য, ডেল্টা প্রজাতি রুখতে সক্ষম কোভ্যাক্সিন!

উপসর্গযুক্ত কোভিডের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে শনিবার এমনই দাবি করেছে এই টিকার প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।তাদের আরও দাবি, করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন ৬৫.২ শতাংশ কার্যকরী। উপসর্গহীন কোভিডের ক্ষেত্রে এই টিকা কার্যকরী ৬৩.৬ শতাংশ।আরও পড়ুনঃ সরকারের লিখে দেওয়া ভাষণে সত্যি উল্লেখ ছিল না, তাই বাধাটিকা কতটা নিরাপদ তারও একটা তথ্য তুলে ধরেছে ভারত বায়োটেক। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই টিকা ব্যবহারের পর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার হার ১২ শতাংশ। ০.৫ শতাংশেরও কম ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংস্থার দাবি, যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা অন্যান্য কোভিড টিকার তুলনায় খুবই কম। বিশ্বের ১৬টি দেশে জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, মেক্সিকো, ইরান, ফিলিপিন্সের মতো দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের তালিকায় কোভ্যাক্সিনকে অন্তর্ভুক্তকরণের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি ভারত বায়োটেকের।দেশে যে দুটি টিকা সবচেয়ে বেশি প্রয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে সেরাম ইনস্টিটিউট এবং অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিন। এবার কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের ফলাফল প্রকাশ হওয়াতে এই টিকার ব্যবহার বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক।

জুলাই ০৩, ২০২১
খেলার দুনিয়া

ICC WTC: প্রাথমিক ধাক্কা সামলে ক্রিজে বিরাট-আজিঙ্কা, মন্দ আলোয় সমাপ্ত দ্বিতীয় দিনের খেলা

বিশ্ব টেস্ট চাপমিয়ন্সিপ চূড়ান্ত ফাইনালে টসে জয়লাভ করে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতকে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধন্ত নেয়। বৃষ্টি ভেজা ইংল্যান্ডের সাদাম্পটনের মাঠে এই টস খুব গূরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছে। প্রথম ইনিংসে ব্যাট করা কতটা ভয়ঙ্কর সেটা একটা উদাহরনেই বোঝা যাবে, নিউজিল্যান্ড পাঁচ জন সিম বোলার কলিন ডে গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট কে তাদের প্রথম একাদশে নেয়। ভারত তাদের প্রথম একাদশ ম্যাচ শুরুর একদিন আগেই জানিয়ে দিয়েছিলো, সেখান থেকে কোনও পরিবর্তন হয়নি। রোহিত ও শুভমান গোড়াপত্তন করতে নামেন। প্রয়াত মিলখা সিংহের প্রয়াণে জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কালো রিবন পরে নেমেছেন কোহলীরা।নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন সাউদি এবং বোল্ট। এই ম্যাচটি খেলা হচ্ছে ডিউক বলে। সাধারণত ডিউক বল এসজি বা কোকাবুরা বলের থেকে অনেক বেশী সুইং করে। বলের রং সাধরন ক্রিকেট বলের থেকে একটু বেশী গাড়। ডিউক বল হাতে সেলাই করা, তাই ব্যাটসম্যানদের সদা সতর্ক থাকতে হবে। পড়ে আনেক বেশী সুইং করে। এতে কিছু ক্ষেত্রে বোলারদেরও বলের সুইং নিয়ন্ত্রন রাখতে সমস্যা হয়। আরও পড়ুনঃ টেস্ট চাম্পিয়ান্সিপ ফাইনালের ডিউক বলের মালিক এক ভারতীয়রোহিত ও শুভমান অপরাজিত থেকে দলের অর্ধশতরান পূর্ন করেন। যখন সবাই ভাবছে ভারতের ওপেনিং জুড়ি বড় রনের পার্টনারশিপ দেবে, ঠিক তাখনই জেমিসনের বলে স্লিপে খোঁচা দিয়ে ৩৪ রানে ফিরে গেলেন রোহিত। রোহিত প্যাভিলিয়নে ফিরে প্যাড খোলার আগেই আবার চিরাচরিত ভারতীয় দুর্বলতার কাহিনীকে উসকে দিয়ে দলের ৬৩ রানের মাথায় নিল ওয়াগনারের বলে উইকেটের পিছনে খোঁচা দিয়ে ফিরে গেলেন। আউট হবার আগে গিল ২৮ রান করেন। নিউজিল্যান্ড জোরে বোলারদের দাপটে ভারত তাদের ওপেনিং জুড়ির ভালো সুচনা কাজে লাগাতে পাড়লো না। দুই উইকেট হারিয়ে ৬৯ রান করে ভারত মধ্যাহ্নভোজনের বিরতিতে যায়। দলের ৭৮ রানের মাথায় নিল ওয়াগনারের বাউন্সার আছরে পড়ে পূজারার মাথায়। হেলমেটের পিছনের গার্ড ভেঙে ছিটকে পড়ে মাটিতে, অল্পের জন্য রক্ষা পান পূজারা। ওই ঘটনার পর বেশীক্ষন ক্রিজে থাকেননি পুজারা, ট্রেন্ট বোল্টের ইনসুইং বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আজিঙ্কা রাহানে ও বিরাটের ব্যাটে ভর করে দলীয় শতরানের গণ্ডী পাড় করে ভারত।Bad light plays spoilsport and thats stumps in Southampton!India finish day two on 146/3 with Virat Kohli on 44* and Ajinkya Rahane keeping him company on 29*.#WTC21 Final | #INDvNZ | https://t.co/4vtSUyliQF pic.twitter.com/Xq9vD448Zk ICC (@ICC) June 19, 2021মেঘলা আবহাওয়ার জন্য আলো কমে আসে, তাই নির্ধারিত সময়ের কিছুটা আগেই চা-বিরতি ঘোষণা করে নিলেন আম্পায়াররা। চা-বিরতিতে ক্রিজে রয়েছেন বিরাট (৩৫) ও রাহানে (১৩)। বিরতির পর খেলা শুরুর কিছুক্ষনের মধ্যে আবার মন্দ আলোর জন্য আম্পায়াররা খেলা বন্ধ করে দেন। কয়েক ওভারের পর আবার খেলা বন্ধ করে দিতে হয়। আবহাওয়া একটু ভালো হলে আবার খেলা শুরু হয়, বিরাট ও রাহানে জুটিতে অর্ধ-শতরান পূর্ণ করেন। আবার ৬৪ ওভারের মাথায় আবার আলো কমে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা আজকের মতো স্থগিত করে দেওয়া হয়। ভারতের রান ১৪৬, ৩ উইকেটের বিনিময়ে। আপরাজিত ক্রিজে রয়েছেন বিরাট (৪৪) ও রাহানে (২৯)। ম্যাচ রিপোর্টঃ জয়ন্ত চট্টোপাধ্যায়

জুন ১৯, ২০২১
দেশ

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ৪ মার্চ গেরুয়া-বৈঠক

বিজেপির তরফে কারা প্রার্থী হবে বাংলায়? সেই নামের তালিকা চূড়ান্ত করতে ৪ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, এই বৈঠকের পর প্রথম দুদফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে।বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দফায়-দফায় বৈঠক করছে গেরুয়া শিবির। এবার বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। এ রাজ্যে ক্ষমতায় আসতে নীল নকশা বানিয়েছে তারা। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ পর্যায় হল প্রার্থী বাছাই। আর সেই কাজে কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এ নিয়ে সোমবারই একদফা বৈঠক সেরেছে বঙ্গ বিজেপির কোর কমিটি। সেই বৈঠকের পর একটি নামের তালিকায় দিল্লিতে পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যরা আরও একদফা বৈঠকে বসতে চলেছেন বলে খবর। বুধবার সকালে আরও একদফা বৈঠক হওয়ার কথা। সেখানে চূড়ান্ত হওয়া নাম নিয়ে দিল্লিতে আলোচনা হবে বলেই খবর। তবে প্রথম দুই দফা প্রার্থীদের নাম চূড়ান্ত করার সহজ হবে না বলেও দলীয় সূত্রে খবর।বিজেপির প্রার্থী তালিকায় এবার চমক থাকতে পারে। প্রার্থী হতে পারেন বহু তারকা। কারা কারা সেই তালিকায় থাকছেন, তা নিয়ে সোমবার সন্ধেয় একদফা বৈঠক হয়েছে । সূত্রের খবর, সেখানে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়কে ডাকা হয়নি। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রার্থীদের নামের একটা তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে রাজ্যের তরফে। অমিত শাহর নিজের টিমও বিশেষ সমীক্ষা করে প্রার্থীদের নাম দিয়েছে। তবে কাদের প্রার্থী হওয়ার ভাগ্য জোটে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার রাতেই। সেই বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মার্চ ০২, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

ভোটের আগে বড় ঘোষণা! এই দিনই মনোনয়ন জমা দেবেন মমতা, জমবে শক্তির প্রদর্শন

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মনোনয়ন পেশের প্রস্তুতি শুরু করে দিল শাসক শিবির। সূত্রের খবর, আগামী আট এপ্রিল ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সার্ভে বিল্ডিংয়েই তাঁর মনোনয়ন পেশ করার সম্ভাবনা রয়েছে।জানা গিয়েছে, ওই দিন ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত সব কাউন্সিলর উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও সেখানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। ফলে মনোনয়ন পেশের দিনটি বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।ভবানীপুর কেন্দ্র দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্র থেকেই তাঁর মনোনয়ন পেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, নন্দীগ্রাম আসনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা দিলীপ ঘোষ। এ বছরের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন শুভেন্দু।এর আগে দলীয় প্রতীক তুলে দেওয়া হয় শুভেন্দুর হাতে। ফলে একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর দুই কেন্দ্রেই রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।

মার্চ ৩১, ২০২৬
বিদেশ

ট্রাম্প বললেন আলোচনা চলছে, ইরানের জবাব— ‘সব মিথ্যা!’ যুদ্ধবিরতি ঘিরে বড় বিস্ফোরণ

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা চলছে এবং খুব শিগগিরই চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে সেই দাবি একেবারে খারিজ করে দিয়েছে ইরান।ইরানের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার সঙ্গে কোনও সরাসরি আলোচনা হয়নি। তাদের বক্তব্য, কেবলমাত্র বিভিন্ন দেশের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, টানা একত্রিশ দিন ধরে যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযানের মধ্যে তারা আত্মরক্ষাতেই মন দিয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করা হয়েছে।অন্যদিকে, ট্রাম্প দাবি করেছিলেন যে আমেরিকার দেওয়া পনেরো দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। তিনি জানান, আলোচনা দ্রুত এগোচ্ছে এবং আগামী সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদী তিনি। তাঁর কথায়, যুদ্ধবিরতির সম্ভাবনাও তৈরি হয়েছে।কিন্তু ইরানের তরফে এই সমস্ত দাবিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তেহরানের এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে যুদ্ধবিরতি আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্চ ৩১, ২০২৬
কলকাতা

সিইও দফতরে তাণ্ডব! ফর্ম ৬ ঘিরে মুখোমুখি তৃণমূল-বিজেপি, হাতাহাতি চরমে

ভোটের মুখে ফর্ম ৬ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল সিইও দফতর চত্বরে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উসকানির অভিযোগ জানাতে সেখানে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেরিয়ে আসার কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, ফর্ম ৬ জমা দেওয়ার মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় তোলার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ ঘিরেই বিক্ষোভে নামেন তৃণমূলপন্থী বিএলওরা। ঘটনাস্থলে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরাও। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে তা দ্রুত ধস্তাধস্তিতে পৌঁছয়।পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সিইও দফতর ছেড়ে বেরোনোর পর কয়েকজন যুবক ব্যাগভর্তি ফর্ম ৬ জমা দেন। এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা আরও বেড়ে যায়।এর আগে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। তাঁর দাবি, বাইরের রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে।মঙ্গলবারও সেই অভিযোগ সামনে এনে সোশাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল। সেখানে দাবি করা হয়েছে, প্রথমে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তারপর অন্যদের নাম তোলা হচ্ছে, যারা নির্দিষ্ট একটি দলের হয়ে ভোট দেবে।এই ঘটনার পর ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মার্চ ৩১, ২০২৬
রাজ্য

স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! রক্তাক্ত ১৫ পড়ুয়া, আশঙ্কাজনক এক শিশু

মুর্শিদাবাদে স্কুলে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হল ১৫ জন পড়ুয়া। তাদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পড়ুয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা বিভাগে রাখা হয়েছে। আহতরা নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বলে জানা গিয়েছে।মঙ্গলবার সকাল প্রায় নটা নাগাদ মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্তবর্তী পলাশি ফুলবাগান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এদিনও তেঘরিয়া-নাজিরপুর এলাকা থেকে একটি ভাড়া করা গাড়িতে করে প্রায় ১৫ জন পড়ুয়া পলাশির একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল। পথেই আচমকা দুর্ঘটনার মুখে পড়ে তাদের গাড়ি।স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটি পলাশি ফুলবাগান মোড়ে পৌঁছতেই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্কুলের এক শিক্ষক জানান, নির্বাচনের কারণে ওই এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি চলছিল। তল্লাশির জন্য ডাম্পারটি রাস্তার মাঝখানে দাঁড় করানো হয়েছিল।হঠাৎ করে রাস্তার মাঝখানে ডাম্পার দাঁড়িয়ে থাকায় স্কুল ভ্যানের চালক সময়মতো গাড়ি থামাতে পারেননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডাম্পারের পিছনে ধাক্কা মারে ভ্যানটি। এই ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।দুর্ঘটনার পর আহত পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নাকা তল্লাশির সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

মার্চ ৩১, ২০২৬
কলকাতা

তৃণমূল থেকে বিজেপি! হঠাৎ শিবির বদল লিয়েন্ডার পেজের, ভোটের মুখে বড় চমক

ভোটের আগে বড় চমক দিলেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিলেন। এর আগে ২০২১ সালে গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তখন তাঁকে দলের মুখ হিসেবেও তুলে ধরা হয়েছিল। তবে পরে তাঁকে সক্রিয়ভাবে খুব বেশি দেখা যায়নি রাজনীতির ময়দানে।দিল্লিতে বিজেপির সদর দফতরে একটি সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার পেজকে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই কলকাতায় বিজেপি নেতা নিতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।তৃণমূলে যোগ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন লিয়েন্ডার। গোয়ায় তিনি মূলত প্রচারে অংশ নিয়েছিলেন এবং তাঁকে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। এবার বিজেপিও তাঁকে প্রার্থী করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার বলেন, তিনি বাংলার সন্তান এবং ছোটবেলা থেকেই এখানেই তাঁর খেলার শুরু। তিনি জানান, একসময় বাংলায় খেলাধুলার পরিকাঠামো খুব কম ছিল, যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। আগামী দিনে যুবসমাজকে খেলাধুলার দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে চান বলেও জানান তিনি।বিজেপি নেতা অনীল বালুনি দাবি করেন, লিয়েন্ডার পেজ মহান কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। ফুল ও দলীয় প্রতীক দিয়ে তাঁকে দলে স্বাগত জানানো হয়।এখন দেখার বিষয়, এই টেনিস তারকা রাজনীতির ময়দানে কতটা সফল হন এবং আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয় কি না।

মার্চ ৩১, ২০২৬
কলকাতা

ভোটার তালিকায় ভিনরাজ্যের নাম! সরাসরি কমিশনকে চিঠি মমতার, তোলপাড় রাজনীতি

ভোটের আগে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিনরাজ্যের মানুষের নাম ঢোকানোর চেষ্টা চলছে। এই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে ডিয়ার সিইও সম্বোধন করে মমতা লিখেছেন, এই অভিযোগ সত্যি হলে তা সম্পূর্ণ অসাংবিধানিক এবং গণতন্ত্রবিরোধী কাজ ।চিঠিতে তিনি আরও জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জেলায় বিপুল পরিমাণে ফর্ম ছয় জমা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই প্রক্রিয়া স্বাভাবিক নয় এবং এর মাধ্যমে এমন মানুষদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে, যাঁরা এই রাজ্যের বাসিন্দা নন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি ।এর আগেই একই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বিপুল পরিমাণ ফর্ম একসঙ্গে জমা পড়ে কমিশনের দফতরে স্তূপ করে রাখা হয়েছে। তিনি দাবি করেন, কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ফর্ম জমা পড়েছে, যেগুলির সঙ্গে ভিনরাজ্যের ভোটারদের নাম জড়িত থাকতে পারে। সেই সময় তিনি কমিশনের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান ।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে আরও অভিযোগ করেছেন, এই ধরনের কার্যকলাপের ফলে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনেক মানুষ তাঁদের ভোটাধিকার হারিয়েছেন। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।উল্লেখযোগ্য বিষয় হল, এই চিঠি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে পাঠিয়েছেন। ফলে এই অভিযোগকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মার্চ ৩১, ২০২৬
রাজ্য

ফোন নজরদারির অভিযোগে বিস্ফোরণ! কমিশনের দরজায় শুভেন্দু

ভোটের মুখে নতুন করে তীব্র বিতর্ক ছড়াল রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, তাঁর এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ফোনের অবস্থান গোপনে নজরদারি করা হচ্ছে। এই গুরুতর অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দফতরে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও।সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেন, রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক এই নজরদারির সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, বিশেষ টাস্ক ফোর্স, গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা দফতরের কিছু আধিকারিক বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নীচুতলার নেতাদের ফোনের অবস্থান ট্র্যাক করছেন। এই বিষয়ে তাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন।শুভেন্দুর (Suvendu Adhikari) আরও অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ সব ক্ষেত্রে কার্যকর করা হচ্ছে না। ডিরেক্টর অফ সিকিউরিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষের অসুবিধা করে শাসকদলের নেতাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি জঙ্গিপুর ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারদের বিরুদ্ধেও কমিশনের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি।এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। এক ক্ষেত্রে নাকি তিনি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদে নামার কথা বলেছেন বলে অভিযোগ। অন্য একটি বক্তব্যে বিজেপি কর্মীদের নিজেদের অস্বীকার করার কথা বলা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, এই ধরনের মন্তব্যে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে।এই বিতর্কের সূত্রপাত হয় ময়নাগুড়ির একটি জনসভা থেকে। সেই বক্তব্য ঘিরেই বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই এই বিষয়ে দিল্লিতে কমিশনের সদর দফতরেও নালিশ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, অতীতে অন্য নেতাদের ক্ষেত্রে যেমন প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছে, একই নিয়ম এখানে প্রয়োগ করা হোক।

মার্চ ৩১, ২০২৬
কলকাতা

ভোটের আগে বড় ধাক্কা! নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা মামলা খারিজ

ভোটের মুখে বড় ধাক্কা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলাগুলিতে উপযুক্ত যুক্তি দেখানো যায়নি।রাজ্যে আইএএস এবং আইপিএস আধিকারিকদের ব্যাপক বদলির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। গত পনেরো মার্চ থেকে উনিশ মার্চের মধ্যে নির্বাচন কমিশন ছেচল্লিশ জন আধিকারিককে বদলি করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে মামলা করা হয় এবং বদলি হওয়া আধিকারিকদের পুনর্বহালের দাবিও তোলা হয়েছিল। এই মামলায় রাজ্য সরকারও সমর্থন জানিয়েছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।একই সঙ্গে বিডিও, আইসি এবং ওসি পদে বদলি নিয়েও আর একটি মামলা করা হয়েছিল। সেই মামলাটিও খারিজ করে দেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার মতো কোনও যুক্তিসঙ্গত কারণ পাওয়া যায়নি।রায়ে আদালত জানায়, মামলাকারী ব্যক্তিগতভাবে কোনও ক্ষতির মুখে পড়েননি, ফলে এই আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করা যায় না। এছাড়া নির্বাচন কমিশনের আধিকারিক বদলির সিদ্ধান্তকে ইচ্ছাকৃত বা অযৌক্তিক বলেও মনে করেনি আদালত। দেশে অন্যান্য জায়গাতেও একই ধরনের বদলি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।আদালত আরও জানায়, যদি কোনও প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি বা ক্ষমতার বাইরে গিয়ে নেওয়া হয়, তবেই আদালত হস্তক্ষেপ করতে পারে। এই ক্ষেত্রে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই মামলাটি খারিজ করা হয়েছে।পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয়, কোনও আধিকারিক যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি আলাদাভাবে নিজের বদলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবেন।এই রায়ের ফলে ভোটের আগে প্রশাসনিক বদলি নিয়ে তৈরি হওয়া জট অনেকটাই কাটল বলে মনে করছে রাজনৈতিক মহল।মেটা বিবরণ: ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচন কমিশনের আধিকারিক বদলি নিয়ে করা দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপে অস্বীকৃতি আদালতের।

মার্চ ৩১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal