• ১৬ আশ্বিন ১৪৩৩, সোমবার ০৫ অক্টোবর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Cricket

খেলার দুনিয়া

Krunal Pandya : ‌করোনায় আক্রান্ত ক্রুণাল পান্ডিয়া, স্থগিত ভারত–শ্রীলঙ্কা ম্যাচ

শ্রীলঙ্কা সফরে ভারতীয় শিবিরে করোনার থাবা। আক্রান্ত ক্রুণাল পাণ্ডিয়া। স্থগিত হয়ে গেল ভারতশ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ। ক্রুণালের সংস্পর্শে আসা ৮ জনকে টিম হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে নিয়মমাফিক র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরই ক্রুণালের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ভারতীয় দলের মেডিক্যাল টিম ক্রুণালের সংস্পর্শে আসা ৮ জনকে শনাক্ত করে টিম হোটেলেই আইসোলেশনে রেখেছে। দলের আর কোনও সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, তা জানার জন্য সকলের আরটিপিসিআর পরীক্ষা হবে।আরও পড়ুনঃ স্পেনের বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারতক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার জৈব সুরক্ষা বলয় নিয়েও। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে শ্রীলঙ্কার রিজার্ভ ক্রিকেটারদের মধ্যেও একজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাছাড়া ইংল্যান্ড সফর সেরে ফেরা ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও অ্যানালিস্ট জিটি নিরোশনের করোনা ধরা পড়ায় অতিরিক্ত কয়েক দিন আইসোলেশনে থাকতে হয় শ্রীলঙ্কার ক্রিকেটারদের। তারপর ফের সিরিজের দিনক্ষণ বদলে একদিনের সিরিজ শুরু হয়েছিল। টি২০ সিরিজ শেষের কথা ২৯ জুলাই। দলে বাকি সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে মঙ্গলবারের স্থগিত ম্যাচ বুধবার হবে। সূচি অনুযায়ী তৃতীয় টি২০ ম্যাচ বৃহস্পতিবারই হবে। তবে সবটাই নির্ভর করবে আরটিপিসিআর টেস্টের রিপোর্টের উপরই। শ্রীলঙ্কা দলের কেউ অবশ্য করোনা আক্রান্ত নন।আরও পড়ুনঃ নোরার হট ছবি, ইনস্টাগ্রামে ভাইরালএকজন ক্রিকেটারে করোনার রিপোর্ট পজিটিভ আসায় কয়েকদিন আগে টসের পর স্থগিত করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। পরে সেই ম্যাচ খেলা হয়। এবার অনেকটা একই অবস্থা ভারতের শ্রীলঙ্কা সফরে। শুরুর কয়েক ঘণ্টা আগেই স্থগিত হল ম্যাচ। শ্রীলঙ্কা থেকে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ড রওনা হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কবে রওনা দেবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনিতেই ইংল্যান্ডে গিয়ে কঠোর নিভৃতবাসে থাকতে হবে। ফলে প্রথম টেস্টের জন্য তাঁরা বিবেচিত হতেন না। দ্বিতীয় টেস্টের আগে তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারেন। কিন্তু সবটাই নির্ভর করছে ভারতীয় শিবিরে করোনা পরিস্থিতির ওপর।

জুলাই ২৭, ২০২১
খেলার দুনিয়া

Laxmiratan Shukla : ‘‌লম্বা চুল রাখা যাবে না’‌, লক্ষ্মীর ফতোয়া

যখন খেলতেন, কখনও শৃঙ্খলাভঙ্গ করেননি। সময়মতো অনুশীলনে আসা, শালীনতা বজায় রাখা, সবকিছুই মেনে চলতেন। তরুণ ক্রিকেটারদের কাছে তিনি ছিলেন আদর্শ। নিজের সেই মানসিকতা ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিতে চান লক্ষ্মীরতন শুক্লা। অনূর্ধ্ব ২৩ দলের অনুশীলনের প্রথম দিনই ক্রিকেটারদের উদ্দেশ্যে হেড স্যারের মতো কড়া বার্তা দিলেন বাংলার এই কোচ। নায়কোচিত মানসিকতা বাদ দিয়ে মাঠে বেশি ফোকাসের আহ্বান। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই লক্ষ্মীরতন শুক্লা বুঝিয়ে দিলেন, শৃঙ্খলাই তাঁর কাছে শেষ কথা।আরও পড়ুনঃ টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জিতল ভারতএ বছরই তাঁকে বাংলার অনূর্ধ্ব২৩ দলের দায়িত্ব দিয়েছে সিএবি। সোমবার ৬০ জন ক্রিকেটারকে নিয়ে ফিটনেস শিবির শুরু করে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। ছিলেন বোলিং কোচ শিবশঙ্কর পাল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সাবির আলি। প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন তিনি ঠিক কী চান।আরও পড়ুনঃ অলিম্পিক টিটির তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শরথ কমলপ্রথম দিন ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার প্রসঙ্গে লক্ষ্মী বলেন, ক্রিকেটারদের বলেছি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে। শালীনতা বজায় রাখতে হবে, শৃঙ্খলাপরায়ণ হতে হবে। লম্বা চুল রাখা যাবে না। যাদের বড় বড় চুল আছে, অবিলম্বে সেলুনে যেতে হবে। সৌরভ, শচীন, ফেডেরারের মতো তারকাদের দেখুন। কখনও লম্বা চুল রেখেছে? প্রত্যেকে দারুণ শৃঙ্খলাপরায়ণ ছিলেন বলেই সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছেন। আর একটা জিনিসের ওপর জোর দিতে বলেছি, বাংলা ভাষা ভালভাবে শিখতে। না হলে দলের মধ্যে একাত্মবোধ বাড়বে না।আরও পড়ুনঃ অলিম্পিক টিটির তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শরথ কমলসিএবি তাঁকে সিনিয়র দলের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। কিন্তু লক্ষ্মী সিএবি কর্তাদের জানিয়েছিলেন, জুনিয়র ক্রিকেটারদের নিয়েই কাজ করতে চান। তাঁর লক্ষ্য বাংলা থেকে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করা। লক্ষ্মী বলেন, আমি কোচ নই, পথপ্রদর্শক। ক্রিকেটারদের সাহায্যকারী। ওদের গড়ে উঠতে সাহায্য করতে চাই। আমি চাই বাংলা থেকে এমন ক্রিকেটার তৈরি করতে, যারা দেশের হয়ে খেলতে পারে। কোনও নির্দিষ্ট পদ্ধতিতে বিশ্বাসী নন লক্ষ্মী। তাঁর কথায়, সৌরভ গাঙ্গুলিকে দেখেছি। কোনও নির্দিষ্ট পদ্ধতি নিয়ে খেলত না। পরিকল্পনা অবশ্যই করতে হবে। তবে পরিকল্পনা করে সেঞ্চুরি আসে না কিংবা ৫ উইকেট পাওয়া যায় না। সবথেকে বড় কথা, নিজেকে ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে।

জুলাই ২৬, ২০২১
খেলার দুনিয়া

Abhimunyu Eswaran : সুযোগ পেলেন অভিমন্যু, ভারতীয় টেস্ট দলে একসঙ্গে বাংলার ৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সময় চোট পেয়ে ছিটকে গেছেন শুভমান গিল। তখনও শোনা গিয়েছিল দেশ থেকে পরিবর্ত ক্রিকেটার পাঠানো হবে। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাহলে অভিমন্যু ঈশ্বরণকে কেন স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে? প্রশ্ন ওঠায় অবশেষে বাংলার এই ওপেনারকে টেস্ট স্কোয়াডে নেওয়া হল। তাঁকে টেস্ট দলে নেওয়ার কথা সরাকারিভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি সূর্যকুমার যাদব ও পৃথ্বী শকেও ইংল্যান্ড পাঠানোর কথা সরকারিভাবে জানিয়েছে বোর্ড।আগেই ঠিক হয়ে গিয়েছিল সূর্যকুমার যাদব ও পৃথ্বী শকে ইংল্যান্ডে পাঠানো হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক প্রেস বিবৃতিতে বলেছেন, ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের তিন ক্রিকেটার চোট পেয়েছে। পরিবর্ত হিসেবে সূর্যকুমার ও পৃথ্বীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। অভিমন্যু ঈশ্বরণকে মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। অভিমন্যুকে টেস্ট দলে অন্তর্ভূক্ত করায় ভারতীয় দলে একসঙ্গে বাংলার ৩ ক্রিকেটার সুযোগ পেলেন। আগে থেকেই দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ সামি।ওপেনার শুভমান গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সময়ই চোট পেয়ে ছিটকে গেছেন। রিহ্যাবের জন্য তিনি দেশে ফিরে এসেছেন। ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। ভারতের সঙ্গে কাউন্টি সিলেক্ট একাদশের হয়ে খেলতে নামা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সিরাজের বলে চোট পান। ইঞ্জেকশন নিয়েও ব্যথা না কমায় তিনি বোলিং করতে পারছেন না। তাই তিনিও খেলতে পারবেন ইংল্যান্ড সিরিজে। ওই প্রস্তুতি ম্যাচেরই প্রথম দিন হনুমা বিহারীর শট রুখতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান আবেশ খান। এক্স-রে করার পর ফ্র্যাকচার নিশ্চিত হতেই তিনিও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। আবেশ স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে ছিলেন।মাঝে শোনা গিয়েছিল ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে অফস্পিনার জয়ন্ত যাদবকে ইংল্যান্ডে পাঠানো হবে। বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে তাঁকে পাঠানোর প্রয়োজন নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলেই সূর্যকুমার ও পৃথ্বী লন্ডন উড়ে যাবেন। এই দুই ক্রিকেটার কলম্বোর জৈব সুরক্ষা বলয় থেকে লন্ডনে জৈব সুরক্ষা বলয়ে স্থানান্তরিত হবেন।

জুলাই ২৬, ২০২১
খেলার দুনিয়া

India Cricket : ‌টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জিতল ভারত

একদিনের সিরিজের পর টি২০ সিরিজেও ভারতের দাপট অব্যাহত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। দুরন্ত বোলিং করে দলকে জেতালেন ভুবনেশ্বর কুমার। ২২ রানে তুলে নিলেন ৪ উইকেট। ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদবআরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতেরটসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। মেঘলা আবহাওয়া ও মন্থর উইকেটের কথা মাথায় রেখেই তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অধিনায়কের সিদ্ধান্তর মর্যাদা দেন দুষ্মন্ত চামিরা। দিনের প্রথম বলেই তুলে নেন টি২০ ক্রিকেটে অভিষেককারী পৃথ্বী শকে (০)। শুরুর ধাক্কা সামলে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান ও সঞ্জু স্যামসন। সপ্তম ওভারের প্রথম বলেই ফিরে যান সঞ্জু (২০ বলে ২৭)। ভারতের রান তখন ৫১/২।আরও পড়ুনঃ পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন সুতীর্থার, পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডেধাওয়ানের সঙ্গে পরে সূর্যকুমারের জুটি বেশ জমে উঠেছিল। মন্থর উইকেটে নিজেদের সেরা শট খেলতে পারছিলেন না ধাওয়ান ও সূর্যকুমার। ৩৬ বলে ৪৬ রান করে করুণারত্নের বলে আউট হন ধাওয়ান। পরের ওভারেই হাসারাঙ্গার বলে ফেরেন সূর্যকুমার। ৩৪ বলে তিনি করেন ৫০। সূর্যকুমারের ইনিংসে রয়েছে ৫টি ৪ ও ২টি ৬। টি২০ সিরিজেও খারাপ সময় কাটিয়ে উঠতে পারলেন না হার্দিক পান্ডিয় (১২ বলে ১০)। ১৪ বলে অপরাজিত ২০ রান করে ভারতকে ২০ ওভারে ১৬৪/৫ রানে পৌঁছে দেন ঈশান কিশান।আরও পড়ুনঃ পোলিকারপোভাকে উড়িয়ে দারুণভাবে অলিম্পিক অভিযান শুরু করলেন সিন্ধুব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মিনোড ভানুকাকে (৭ বলে ১০) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন ক্রুনাল পান্ডিয়া। ধনঞ্জয় ডিসিলভাকে (১০ বলে ৯) ফেরান যুজবেন্দ্র চাহাল। আভিস্কা ফান্দান্দোকে (২৩ বলে ২৬) তুলে নেন ভুবনেশ্বর কুমার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। চরিথ আসালঙ্কা ও আশেন বান্দারা দলকে টেনে নিয়ে যান। বান্দারাকে (১৯ বলে ৯) তুলে নিয়ে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। আসালঙ্কাকে (২৬ বলে ৪৪) দীপক চাহার তুলে নিতেই শ্রীলঙ্কার জয়ের আশা শেষ হয়ে যায়। ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

জুলাই ২৫, ২০২১
খেলার দুনিয়া

Surya Kumar : ‌টেস্ট দলের দরজা খুলে গেল সূর্যকুমারের সামনে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই একের পর এক চোটে জর্জরিত ভারতীয় শিবির। একপ্রকার বাধ্য হয়েই পরিবর্ত ক্রিকেটার ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ক্রিকোটারদের চোট আঘাতের জন্য টেস্ট দলের দরজা খুলে গেল সূর্যকুমার যাদবের সামনে। তাঁর সঙ্গে যাচ্ছেন পৃথ্বী শও। পাঠানো হতে পারে জয়ন্ত যাদবকেও।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতেরনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেই চোটের কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। তখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিল পৃথ্বী শ অথবা দেবদত্ত পাড়িক্কলকে পাঠানোর জন্য। স্ট্যান্ডবাই হিসেবে অভিমন্যু ঈশ্বরণ ইংল্যান্ডে থাকা সত্ত্বেও কেন পৃথ্বী শ কিংবা দেবদত্ত পাড়িক্কলকে ইংল্যান্ডে পাঠানো হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আসলে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে অভিমন্যুর ওপর ভরসা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাই পৃথ্বী ও পাড়িক্কলের কথা বলেছিল।আরও পড়ুনঃ ইংল্যান্ড সিরিজ কোহলিদের কাছে বড় পরীক্ষা, বলছেন ইয়ান চ্যাপেলবাছাই কাউন্টি একাদশের বিরুদ্ধে ম্যাচে আবেশ খান ও ওয়াশিংটন সুন্দরের চোট পরিস্থিতি বদলে দিয়েছে। এই দুই ক্রিকেটারই ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। তাই আবার নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বোর্ডের কাছে পরিবর্ত চেয়ে পাঠানো হয়েছে। তাছাড়া সহঅধিনায়ক অজিঙ্কা রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। যদি প্রথম টেস্টে রাহানে মাঠে নামতে না পারেন, সেক্ষেত্রে লোকেশ রাহুলকে খেলানো হবে। বিকল্প হিসেবে সূর্যকে রাখা হবে। টিম ম্যানেজমেন্টের সুপারিশ অনুসারে পৃথ্বী ও সূর্যকুমারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের বিকল্প হিসেবে জয়ন্ত যাদবকেও পাঠানোর কথা ভাবছে বোর্ড।আরও পড়ুনঃ চুক্তিপত্রে সই না করায় প্রতিবাদের ঝড় ইস্টবেঙ্গল তাঁবুতে, কর্তাদের পদত্যাগ দাবিসূর্যকুমার যাদব ও পৃথ্বী শ এই মুহূর্তে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে ব্যস্ত। তাঁরা দুজনেই সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। সূর্য ও পৃথ্বী জৈব সুরক্ষা বলয়ে থাকায় ইংল্যান্ডের কোয়ারেন্টিন নিয়মে কোনও সমস্যা হবে না। তবে সিরিজের মাঝপথেই দুজনকে পাঠানো হবে, না সিরিজ শেষে পাঠানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দুএকদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

জুলাই ২৪, ২০২১
খেলার দুনিয়া

‌ India vs Sri Lanka : ৪১ বছর পর নজির, একসঙ্গে ৫ জনের অভিষেক ভারতীয় দলে

প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। শুক্রবার ছিল নিয়মরক্ষার ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় একদিনের ম্যাচে ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতে সম্মান কিছুটা পুনরুদ্ধার করল শ্রীলঙ্কা। চলতি বছরে এই নিয়ে দুটি একদিনের ম্যাচ জিতল শ্রীলঙ্কা।আরও পড়ুনঃ শাহের দরবারে শুভেন্দু-সৌমিত্র, জল্পনাসিরিজ জিতে যাওয়ায় প্রথম একাদশে এদিন ৬টি পরিবর্তন করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান কিশান, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমারের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও নভদীপ সাইনি। নভদীপ বাদে বাকি ৫ জনের এদিন দেশের হয়ে অভিষের হল। ৪১ বছর পর একদিনের ম্যাচে ভারতীয় দলে একসঙ্গে ৫ জনের অভিষেক হল। অভিষেক ম্যাচে কেউই অবশ্য তেমন দাগ কাটতে পারলেন না।আরও পড়ুনঃ একনজরে টোকিও অলিম্পিক ভিলেজের অন্দরমহল, যেখানে ১১,০০০ অ্যাথলিট থাকবেটসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শিখর ধাওয়ান (১৩) তেমন সুবিধা করতে পারেননি। পৃথ্বী শ (৪৯ বলে ৪৯) ভাল শুরু করেও ধরে রাখতে পারেননি। সঞ্জু স্যামসন ৪৬ বলে ৪৬ রান করে আউট হন। মণীশ পান্ডে ও সূর্যকুমার যাদব দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ২৩ ওভার খেলার পর বৃষ্টি নামে। ভারতের তখন রান ছিল ১৪৭/৩। বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হয়, ওভার সংখ্যা কমে যায়। ঠিক হয় দুদলই ৪৭ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। এরপর ব্যাট করতে নেমে ছন্দ হারায় ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ২০.১ ওভারে মাত্র ৭৮ রান তুলে শেষ ৭টি উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২২৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। মণীষ পান্ডে করেন ১১, সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪০। হার্দিক পান্ডিয়া (১৯), নীতীশ রানা (৭), কৃষ্ণাপ্পা গৌতমরা (২) রান পাননি। রাহুল চাহার করেন ১৩, নভদীপ সাইনি ১৫।#TeamIndia fight back hard but Sri Lanka win the 3rd #SLvIND ODI by 3 wickets.India finish the ODI series 2-1 👊Scorecard 👉 https://t.co/7LRDbx0DLM pic.twitter.com/xFo9hy4NrB BCCI (@BCCI) July 23, 2021ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৬। লক্ষ্য খুব একটা কঠিন ছিল না শ্রীলঙ্কার সামনে। মিনোদ ভানুকা (৭) শুরুতে ফিরে গেলেও আর এক ওপেনার আভিষ্কা ফার্নান্ডো দারুণ ব্যাটিং করেন। ভানুকা রাজাপক্ষের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ১০৯ রাআন রাজাপক্ষকে (৬৫) তুলে নিয়ে জুটি ভাঙেন চেতন সাকারিয়া। এক ওভার পরেই ফেরান ধনঞ্জয় ডিসিলভাকে (২)। আভিষ্কা ফার্নান্ডোকে (৯৮ বলে ৭৬) তুলে নেন রাহুল চাহার। পরপর কয়েকটা উইকেট হারালেও শ্রীলঙ্কার জয় আটকায়নি। ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। রাহুল চাহার ৫৪ রানে ৩ উইকেট নেন। চেতন সাকারিয়ার ৩৪ রানে ২ উইকেট।

জুলাই ২৩, ২০২১
খেলার দুনিয়া

Rishabh Pant : করোনামুক্ত হয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন ঋষভ পন্থ

কখনও স্বস্তি তো কখনও আবার অস্বস্তি। ভারতীয় শিবিরের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। কিছুদিন আগে করনোয় আক্রান্ত হয়ে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। করোনামুক্ত হয়ে তিনি জৈব সুরক্ষা বলয়ে ঢুকলেও প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ক্রিকেটারদের ২০ দিনের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ছুটি কাটানোর সময় করোনায় আক্রান্ত হন ঋষভ। যদিও তাঁর কোনও উপসর্গ ছিল না। প্রথমে মনে হয়েছিল বন্ধুদের সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋষভ। কিন্তু ভারতীয় বোর্ডের এক সূত্র থেকে জানা গেছে দঁাতের চিকিৎসার জন্য এক ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। ৮ জুলাই ঋষভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপরই লন্ডনে এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। ১৮ জুলাই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কোয়ারেন্টিনের মেয়াদ পূর্ণ না হওয়ায় তিনি দলের সঙ্গে ডারহামে যেতে পারেননি। কোয়ারেন্টিনে থাকার সময় দুবার করোনা পরীক্ষা হয় ঋষভের। করোনা পরীক্ষার দুটি রিপোর্ট নেগেটিভ আসার পর টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় ডারহামে প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে কোনও অসুবিধা হবে না ঋষভের।এদিকে, শুভমান গিল, আবেশ খানের পর ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দরও। ভারতবাছাই কাউন্টি একাদশ প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিন মহম্মদ সিরাজের বলে আঙুলে চোট পান ওয়াশিংটন। আঙুলে চিড় ধরেছে। সুস্থ হতে কমপক্ষে ৫ সপ্তাহ সময় লাগবে। তাই তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিন চোট পেয়েছিলেন আবেশ। হনুমা বিহারীর শট আটকাতে গিয়ে তিনি আঙুলে চোট পান। আবেশের পরিবর্তে ভুবনেশ্বর কুমার কিংবা নভদীপ সাইনিকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে।

জুলাই ২২, ২০২১
খেলার দুনিয়া

Abesh Khan : ‌আবেশ খানের আঙুলে চোট, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে

ব্যাট হাতে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা সফল। এবার বল হাতে দাপট দেখালেন উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। ভারতীয় বোলারদের দাপটে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ২২০/৯ রানের বেশি তুলতে পারল না বাছাই কাউন্টি একাদশ। তবে ভারতের কাছে বড় ধাক্কা আবেশ খানের চোট। বাছাই কাউন্টি একাদশের হয়ে খেলতে নেমে তিনি আঙুলে চোট পেয়েছেন। আঙুলে চিড় ধরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন। আবেশ খানকে দেশে ফেরত পাঠানো হবে।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনএর আগে ভারতের প্রথম ইনিংস ৩১১ রানে শেষ হয়। আগের দিনের ৩০৬/৯ রান নিয়ে খেলতে নেমে বেশিদুর এগোতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে। যশপ্রীত বুমরা (৫) ক্রেগ মিলসের বলে বোল্ড হন। মহম্মদ সিরাজ ৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩১১ রানে অল আউট হয় ভারত। লোকেশ রাহুল (১০১) ও রবীন্দ্র জাদেজা ছাড়া বাকি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। রোহিত, পুজারা, মায়াঙ্কদের ব্যর্থতা নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। শুভমান গিল চোটের জন্য ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার সঙ্গে মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনে পাঠানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।আরও পড়ুনঃ আবার অলিম্পিক ভিলেজে করোনায় আক্রান্ত, চিন্তিত আয়োজক কমিটিভারতের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বাছাই কাউন্টি একাদশ। জ্যাক লিবিকে (১২) তুলে নিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। রবার্টস ইয়েটসকে (১) ফেরান যশপ্রীত বুমরা। বাছাই কাউন্টি একাদশের হয়ে খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি মাত্র ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাছাই কাউন্টি একাদশের। একমাত্র রুখে দাঁড়ান ওপেনার হাসিব হামিদ। তিনি ১১২ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন। ভারতের হয়ে উমেশ যাদব ২২ রানে ৩টি, মহম্মদ সিরাজ ৩২ রানে ২টি উকেট পান। এছাড়া যশপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পান।

জুলাই ২২, ২০২১
খেলার দুনিয়া

IND vs Sri Lanka Match : ‌দীপক চাহারের দুরন্ত ব্যাটিংয়ে সিরিজ জিতে নিল ভারত

এই মুহূর্তে ভারতীয় রিজার্ভ বেঞ্চের যা শক্তি, প্রথম সারির দলকেও হারানোর ক্ষমতা রাখে। শ্রীলঙ্কা তো কোন ছাড়। সমস্যায় জর্জরিত সিংহলীদের সেই সুদিন আর নেই। রণতুঙ্গা, ডিসিলভা, জয়বর্ধনে, ঙ্গাকারাদের কথা বাদ দিন, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, নিরোসান ডিকওয়েলার মতো ব্যাটসম্যানও দলে নেই। এইরকম তৃতীয় সারির ব্যাটিং লাইনের বিরুদ্ধেও উইকেট তুলতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের। মান বঁাচালেন যুজবেন্দ্র চাহাল। তিনি জ্বলে না উঠলে ৩০০ রানের গন্ডি টপকে যেত শ্রীলঙ্কা। যদিও দীপক চাহারের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৩ উইকেটে জিতল ভারত। ২০ ব্যবধানে সিরিজও জিতে নিল।আরও পড়ুনঃ সুযোগ পেয়েও প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন না কোহলি, রাহানেরাটসে জিতে এদিনও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। নতুন বল হাতে ব্রেক থ্রু দিতে ব্যর্থ ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার। এই দুই বোলারের বিরুদ্ধেও শ্রীলঙ্কার দুই ওপেনার দাপট দেখিয়ে গেলেন। ওপেনিং জুটিতে ১৩.২ ওভারে ৭৭ তুলে ফেলেন আভিস্কা ফার্নান্ডো ও মিনোন্দ ভানুকা। চাহালের হাত ধরে ব্রেক ব্রেক থ্রু। পরপর দুবলে ভানুকা (৪২ বলে ৩৬) ও রাজাপক্ষকে (১ বলে ০) তুলে নেন। ধনঞ্জয় ডিসিলভাকে নিয়ে দলেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আভিস্কা (৭১ বলে ৫০)। হাফ সেঞ্চুরির পরপরই মনসংযোগ হারিয়ে বাজে শট খেলে ভুবনেশ্বরকে উইকেট উপহার দিয়ে যান। ধনঞ্জয়ও (৪৫ বলে ৩২) আবিস্কার মতো বাজে শট খেলে আউট হন। চাহালের বলের লেংথ বুঝতে না পেরে শনাকা (২৪ বলে ১৬) বোল্ড। হাসারাঙ্গাকে (১১ বলে ৮) নাক্ল বলে তুলে নেন দীপক চাহার। আসালঙ্কার ৬৮ বলে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। করুণারত্নের ৩৩ বলে ৪৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ২৭৫/৯ রানে পৌঁছে দেয়। আরও পড়ুনঃ টোকিওতে কেন গেমস ভিলেজে থাকছেন না ১ নম্বর মহিলা টেনিস তারকা?প্রথম ম্যাচে টপ অর্ডার জ্বলে ওঠায় বেশ ঝকঝকে মনে হয়েছিল ভারতীয় ব্যাটিংকে। পৃথ্বী শর ঝোড়ো ব্যাটিং দলের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এদিন হাসারাঙ্গার গুগলি বুঝতে না পেরে বোল্ড পৃথ্বী (১১ বলে ১৩)। ঈশান কিষানও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। শট নির্বাচনে ভুল করে রাজিথার বলে বোল্ড ঈশান (৪ বলে ১)। তবে ভারতের কাছে বড় ধাক্কা অধিনায়ক শিখর ধাওয়ানের (৩৮ বলে ২৯) উইকেট। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু দ্রাবিড়ের এই দলের ব্যাটিং গভীরতা এতটাই যে সমস্যা হওয়ার কথা ছিল না। মণীশ পান্ডে ও সূর্যকুমার যাদবের জুটি দলকে টেনে নিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যের শিকার মণীশ (৩১ বলে ৩৭)। সূর্যর শট শনাকার হাতে লেগে যখন ননস্ট্রাইকিং প্রান্তের উইকেটে আঘাত করছে, ক্রিজ থেকে অনেক দুরে। হার্দিক পান্ডিয়াও (০) দ্রুত ফেরেন।আরও পড়ুনঃ অলিম্পিকে নজির গড়তে চলেছেন সানিয়া মির্জা, অবসর নিয়ে কী ভাবছেন?একসময় ১১৬ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর হাল ধরেন সূর্যকুমার যাদব (৪৪ বলে ৫৩)। সান্দাকানের বলে তিনি এলবিডব্লিউ হতেই জয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে যায়। কিন্তু ক্রুনাল পন্ডিয়া (৫৪ বলে ৩৫ ), দীপক চাহারের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন জেগে ওঠে। দুরন্ত ব্যাটিং চাহারের (৮২ বলে অপরাজিত ৬৯)। জীবনের সেরা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ভুবনেশ্বরের (২৮ বলে অপরাজিত১৯) অবদানও অস্বীকার করা যাবে না। ৫ বল বাকি থাকতে ২৭৭/৭ তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত।

জুলাই ২০, ২০২১
খেলার দুনিয়া

Virat Kohli : ‌সুযোগ পেয়েও প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন না কোহলি, রাহানেরা

বিদেশ সফরে গেলেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলে কাঁদুনি গাইতে শুরু করেন। আর সুযোগ পেয়েও মাঠে নামলেন না বিরাট কোহলিরা? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে কাউন্টির বাছাই একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিলেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি ভারতীয় দল। তার ফল ভুগতে হয়েছিল। লাল বলের ক্রিকেটে একেবারেই মানিয়ে নিতে পারেননি বিরাট কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক চেষ্টার পর একটা প্রস্তুতি ম্যাচে ব্যবস্থা করে। ডারহামে বাছাই করা কাউন্টি একাদশের বিরুদ্ধে ৪ দিনের ম্যাচ খেলতে নামে ভারত। যদিও বাছাই কাউন্টি একাদশের হয়ে মাঠে নামেন দুই ভারতীয় ক্রিকেটার আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংকোহলি, রাহানে ছাড়াও এই প্রস্তুতি ম্যাচ থেকে সরে দাঁড়ান মহম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের কথা না হয় আলাদা। সম্প্রতি কাউন্টি ক্রিকেটে সারের হয়ে মাঠে নেমেছিলেন। তিনি প্র্যাকটিস ম্যাচ পেয়ে গেছেন। কিন্তু কোহলিরা? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকেই তো বিশ্রামের মধ্যেই রয়েছেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন মায়াঙ্ক আগরওয়াল। ৯ রান করে লিন্ডন জেমসের বলে আউট হন রোহিত। জেমসের বলেই ফিরে যান মায়াঙ্ক। তিনি করেন ২৮। চেতেশ্বর পুজারা (২১), হনুমা বিহারীরা (২৪) বড় রান পাননি। তবে নিজেকে মেলে ধরেন লোকেশ রাহুল। তিনি ১০১ রান করে অবসর নেন। রবীন্দ্র জাদেজাও ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরেন। তিনি ৭৫ রান করে আউট হন। ৯০ ওভারে ভারত ৯ উইকেটে তোলে ৩০৬।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনকরোনায় আক্রান্ত হওয়ায় ঋষভ পন্থ এই ম্যাচে খেলছেন না। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন লোকেশ রাহুল। এদিন মাঠে নামার আগে প্রয়াত ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মাকে শ্রদ্ধা জানান রোহিতরা। ক্রিকেটাররা কালো ব্যাজ পড়ে মাঠে নামেন।

জুলাই ২১, ২০২১
খেলার দুনিয়া

Manoj Tiwary : মন্ত্রী মনোজকে রেখেই ঘোষিত হল বাংলার প্রাথমিক দল

রাজনীতিতে যোগদান করার পরেও তিনি জানিয়েছিলেন ক্রিকেট মাঠ থেকে এখনই সরছেন না। ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। দায়িত্ব আরও বেড়েছে। তবুও ক্রিকেট মাঠকে এখনই বিদায় জানাচ্ছেন না মনোজ তেওয়ারি। সামনের মরশুমেও বাংলার হয়ে খেলতে চান। সেকথা সিএবি কর্তাদের আগেই জানিয়েছিলেন। তাই মন্ত্রী মনোজকে রেখেই সামনের মরশুমের জন্য ৩৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে সিএবি।আরও পড়ুনঃ দীপিকা কি পারবেন অলিম্পিকের ভাগ্য বদলাতে?২৩ জুলাই থেকে শুরু হবে বাংলার ফিটনেস ক্যাম্প। এই ফটনেস ক্যাম্পে যে ৩৯ ক্রিকেটারকে ডাকা হয়েছে, তাঁরা হলেন: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অভিষেক রমন, অভিষেক দাস, বিবেক সিং, অঙ্কুর পাল, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, কাজি জুনেইদ সইফি, সুদীপ চ্যাটার্জি, কাইফ আহমেদ, ঋত্ত্বিক রায়চৌধুরি, রনজ্যোৎ সিং খৈরা, সুমন্ত গুপ্ত, ঋদ্ধিমান সাহা, অগ্নিভ পান, শুভঙ্কর বল, অভিষেক পোড়েল, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আহমেদ, করণলাল, ঋত্বিক চ্যাটার্জি, প্রভাত মৌর্য্য, অর্নব নন্দী, মহম্মদ হামিদ, ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমার, গীত পুরি, মহম্মদ কাইফ, গোলাম মোস্তফা, দেবপ্রতিম হালদার, সায়ন ঘোষ, সৌম্যদীপ মন্ডল, প্রদীপ্ত প্রামানিক, সুজিত কুমার যাদব, প্রয়াস রায় বর্মন, শ্রেয়ান চক্রবর্তী, অঙ্কিত মিশ্র।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংপ্রথম দিন থেকেই ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ক্রিকেটারদের ফিটনেস দেখে তারপর বাংলার সম্ভাব্য দল বেছে নেওয়া হবে। ফিটনেসের মাপকাঠিও বেধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট মানে পৌঁছলে তবেই ক্রিকেটাররা দলে জায়গা পাবেন। ২৩ জুলাই থেকে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে উপস্থিতি বাধ্যতামূলক করা হলেও জাতীয় দলে থাকা ক্রিকেটারদের ছাড় দেওয়া হয়েছে। ঈশান পোড়েল জুলাই মাসের শেষে শ্রীলঙ্কা সফর থেকে ফিরবেন। দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। তবে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ সামি ক্যাম্পে যোগ দিতে পারবেন না। সেপ্টেম্বরে ইংল্যান্ড থেকে ফিরে এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে চলে যাবেন। ঈশান পোড়েলও আইপিএল খেলতে চলে যাবেন। তবে ইংল্যান্ড থেকে ফিরে অভিমন্যু ঈশ্বরণ ক্যাম্পে যোগ দেবেন।

জুলাই ২০, ২০২১
খেলার দুনিয়া

Kuldeep Yadav : ‌‌সাদা বলের ক্রিকেটজীবন এখনও শেষ হয়নি, মনে করছেন কুলদীপ

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে তিনি ছিলেন অটোমেটিক চয়েস। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলেছে। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন কুলদীপ যাদব। এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের ভাবনায় তিনি প্রথম একাদশে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। তবুও নিজের ওপর বিশ্বাস হারাননি কুলদীপ যাদব। ভারতীয় দলের এই চাইনাম্যান বোলার মনে করছেন, তাঁর কেরিয়ার এখনও শেষ হয়ে যায়নি।আরও পড়ুনঃ চুক্তিপত্রে সই না করায় প্রতিবাদের ঝড় ইস্টবেঙ্গল তাঁবুতে, কর্তাদের পদত্যাগ দাবিকুলদীপ বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আমি মনে করি না যে সাদা বলের ক্রিকেটে আমার কেরিয়ার শেষ হয়ে গেছে। একটাদুটো খারাপ ম্যাচে কেরিয়ার শেষ হয়ে যায় না। এমন অনেক পরিস্থিতি আসে যখন হাত থেকে রান বেরিয়ে যায়। আমি কখনও কখনও ৪৫ উইকেটও পেয়েছি। আমার মনে হয় মানুষ যদি এই সাফল্যগুলো নিয়ে কথা বলে তাহলে ভাল হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার কারণ প্রসঙ্গে কুলদীপ বলেন, ইংল্যান্ড সিরিজে পুনের উইকেট ব্যাটিং সহায়ক ছিল। বোলারদের জন্য উইকেটে কিছুই ছিল না। রাহুল স্যার আমাকে দারুণ সাহায্য করছেন। অনেক পরামর্শ দিয়েছেন। আশা করছি এই সিরিজে নিজেকে মেলে ধরতে পারব।আরও পড়ুনঃ ইংল্যান্ড সিরিজ কোহলিদের কাছে বড় পরীক্ষা, বলছেন ইয়ান চ্যাপেলমঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। শিখর ধাওয়ানদের সামনে সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে বোলাররা সেভাবে জ্বলে উঠতে না পারলেও দ্বিতীয় ম্যাচে কোনও পরীক্ষানিরীক্ষায় যেতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে কোনও পরিবর্তন হচ্ছে না।আরও পড়ুনঃ দীপিকা কি পারবেন অলিম্পিকের ভাগ্য বদলাতে?ব্যাটসম্যানদের দাপটেই প্রথম ম্যাচে সহজ জয় এসেছে। শিখর ধাওয়ানের ব্যাট থেকে এসেছে অধিনায়কোচিত ইনিংস। অভিষেক ম্যাচেই দারুণ নজর কেড়েছেন ইশান কিষান। শুরুতেই ঝড় তুলেছিলেন পৃথ্বী শ। সূর্যকুমার যাদবের ছোট ইনিংসেও ছন্দে থাকার ইঙ্গিত। ব্যাটিং লাইনে কিছুটা বেমানান ছিলেন মণীশ পান্ডে। বাকিদের মতো জ্বলে উঠতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবুও ব্যাটিং অর্ডারে বদলের কোনও সম্ভাবনা নেই।

জুলাই ১৯, ২০২১
খেলার দুনিয়া

India Cricket : ‌‌ইংল্যান্ড সিরিজ কোহলিদের কাছে বড় পরীক্ষা, বলছেন ইয়ান চ্যাপেল

এই মুহূর্তে দলের গভীরতার দিক দিয়ে ভারত ও ইংল্যান্ড বিশ্বের অন্য দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ে। বিকল্প ক্রিকেটারের সংখ্যা অনেক। আর দলের এই গভীরতার জন্যই নিজেদের শীর্ষস্থানে তুলে নিয়ে এসেছে এই দুটি দল। তবে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং শক্তির আসল পরীক্ষা হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। ভারতীয় দলের গভীরতা কতটা, তা বোঝাতে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। ইয়ান চ্যাপেল বলেন, দলে কতটা গভীরতা রয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত সেটা দেখিয়েছে। চোটে জর্জরিত ভারতীয় দল পিছিয়ে থেকে সিরিজ জিতেছে। বিশেষ করে জোরে বোলিং বিভাগের কথা বলতেই হবে। প্রথম ও দ্বিতীয় টেস্টে ৬ জনকে বদল করেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এইরকম অতিমারীর সময়ে দলের গভীরতা বজায় দারুণ ব্যাপার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সব ম্যাচে সেরা বোলার মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মাদের পায়নি ভারত। উমেশ যাদব, মহম্মদ সিরাজ, টি নটরাজনদের মতো বোলারদের ওপর ভরসা করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের গভীরতার কথাও শোনা গেছে ইয়ান চ্যাপেলের মুখে। তিনি বলেন, প্রথম একাদশের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েও এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়েছিল নিউজিল্যান্ড। আর ইংল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে। ইংল্যান্ডের দুই জোরে বোলার সাকিব মাহমুদ ও ব্রাইডন কার্স গতি দিয়ে চমকে দিয়েছে।চ্যাপেল মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের গভীরতার আসল পরীক্ষা। তিনি লিখেছেন, যখনই ব্যাটিং গভীরতার কথা উঠে আসে, অন্য দলগুলির তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। ভারতে অনেক ভাল ভাল ব্যাটসম্যান উঠে এসেছে। যাদের টেকনিক সত্যিই অতুলনীয়। প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজেদের প্রতিভা মেলে ধরেছে। তবে ইংল্যান্ডের বাউন্সি ও সিমিং উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের আসল পরীক্ষা। এখনও পর্যন্ত একটাও ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি। একটা মাত্র ওয়ার্ম ম্যাচ খেলে টেস্ট সিরিজে মাঠে নামবে। ভারতীয় কয়েকজন রিজার্ভ ক্রিকেটারকে ইংল্যান্ড সিরিজে পরীক্ষা দিতে হবে।

জুলাই ১৯, ২০২১
খেলার দুনিয়া

Ishan Kishan : জন্মদিনে অভিষেকে হাফসেঞ্চুরি করে নজির ইশান কিষানের, জিতল ভারত

শ্রীলঙ্কার ক্রিকেটে সেই সুদিন আর নেই। সমস্যায় জর্জরিত একসময়ের বিশ্ব চ্যাম্পিয়নরা। শক্তিশালী ভারতের বিরুদ্ধে দল গড়তেই হিমসিম থেকে হয়েছে। অনভিজ্ঞ, দুর্বল শ্রীলঙ্কা যে শিখর ধাওয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, প্রত্যাশিতই ছিল। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল ভারত। জন্মদিনে দেশের হয়ে অভিষেক ম্যাচে অর্ধশতরান করে নজির গড়লেন ইশান কিষান। টি২০ অভিষেকেও হাফসেঞ্চুরি করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন। একদিনের ম্যাচে অভিষেক হল সূর্যকুমার যাদবেরও। অধিনাকোচিত ইনিংস খেলে দলকে জেতালেন শিখর ধাওয়ান।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরকলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভালই শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার আভিস্কা ফার্নান্ডো ও মিনোন্দ ভানুকা। দুজনে ওপেনিং জুটিতে তোলেন ৪৯। ভারতের অভিজ্ঞ জোরে বোলার ভুবনেশ্বর কুমার একেবারেই প্রভাব ফেলতে পারেননি। ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন যুজবেন্দ্র চাহাল। তুলে নেন আভিস্কা ফার্নান্ডোকে (৩৫ বলে ৩২)। ভানুকাকে (৪৪ বলে ২৭) ফেরান কুলদীপ যাদব। একসময় ১৬ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৮৫/১। সেখান থেকে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপে রাখেন রাহুল চাহার (১/২৬)।A comprehensive 7-wicket win for #TeamIndia to take 1-0 lead in the series🙌How good were these two in the chase! 👏👏8⃣6⃣* runs for captain @SDhawan25 👊5⃣9⃣ runs for @ishankishan51 on ODI debut 💪Scorecard 👉 https://t.co/rf0sHqdzSK #SLvIND pic.twitter.com/BmAV4UiXjZ BCCI (@BCCI) July 18, 2021শ্রীলঙ্কার লোয়ার মিডল অর্ডারে ভাঙন ধরান দীপক চাহার। ২০১৯ সালে দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন দীপক চাহার। শ্রীলঙ্কার বিরুদ্ধে জীবনের চতুর্থ একদিনের ম্যাচ খেলতে নেমে তুলে নিলেন ২টি উইকেট। প্রথমে ফেরান ক্রিজে জমে ওঠা আসালঙ্কাকে (৬৫ বলে ৩৮)। পরে তুলে নেন হাসারাঙ্গাকে (৭ বলে ৮)। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৬২/৯ তোলে শ্রীলঙ্কা। করুণারত্নে ৩৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। ওপেনিং জুটিতে মাত্র ৫.২ ওভারে ৫৮ তোলেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন পৃথ্বী। অভিষেক ম্যাচে সফল ইশান কিশান। ব্যাট করতে নেমে তিনিও ঝড় তোলেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৯ রান করে তিনি আউট হন। এরপর দলকে টেনে নিয়ে যান শিখর ধাওয়ান ও মণীশ পান্ডে। ধনঞ্জয় ডিসিলভার বলে ২৬ রান করে আউট হন মণীশ পান্ডে। ৯৫ বলে অপরাজিত ৮৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শিখর ধাওয়ান। সূর্যকুমার যাদব ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ৩৬.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (২৬৩/৩)।

জুলাই ১৮, ২০২১
খেলার দুনিয়া

India Cricket : নজিরের সামনে দাঁড়িয়েও শিখর ধাওয়ানের মুখে দেশের কথা

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিরিজ। এই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। দেশের হয়ে ১৪২ ম্যাচ খেলার পর দেশকে প্রথম নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন এই ওপেনার। সব থেকে বেশি বয়সে দেশকে নেতৃত্ব দেওয়ার নজির গড়তে চলেছেন শিখর ধাওয়ান। আর ২৩ রান করলেই দ্রুততম ৬ হাজার রান করার দিক দিয়ে সৌরভকে টপকে যাবেন। ৬০০০ হাজার রানের মালিক হয়ে যাবেন শিখর। সৌরভ ৬ হাজার রান করতে ১৪৭ ম্যাচ খেলেছিলেন। আর শিখর খেলবেন ১৪২ ম্যাচ।আরও পড়ুনঃ কান্দাহারে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিকনজিরের সামনে দাঁড়িয়েও নির্বিকার ধাওয়ান। তাঁর মুখে শুধু দেশের কথা। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, দেশের হয়ে খেলার গুরুত্বই আলাদা। দেশের হয়ে মাঠে নামতে পারছি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। বিপক্ষ শিবির অপেক্ষাকৃত দুর্বল হলেও খুব বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচ খেলতে নামার আগে ধাওয়ান বলেন, আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। কোন ক্রিকেটারকে কোন ম্যাচে খেলানো হবে তা ঠিক হয়নি। সিরিজ জয় নিশ্চিত করে তবেই পরীক্ষানিরীক্ষার রাস্তায় হাঁটব। আর দলে থাকলেই যে সবাইকে খেলাতে হবে, এমন কোনও ব্যাপার নয়। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ৬ জন স্পিনার রয়েছেন। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে কিনা নিশ্চিত নয়।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরশ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে টি২০ বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের দেখে নেওয়া হবে। দীর্ঘদিন তেমন ফর্মে নেই যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ এই জুটির কাছে অগ্নিপরীক্ষা। বিশ্বকাপের দলে থাকতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠতেই হবে। রাহুল চাহারের কাছেও বড় পরীক্ষা। এই তিন স্পিনার সম্পর্কে ধাওয়ান বলেন, কুলদীপ ও চাহালের মধ্যে বোঝাপড়া খুবই ভাল। নেটে ভাল ছন্দে রয়েছে। রাহুল চাহারও নেটে নজর কেড়েছে। আশা করছি ম্যাচেও সাফল্য পাবে।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংঅন্যদিকে, একেবারে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। কোভিড বিধি ভাঙায় নির্বাসনে রয়েছেন কুশল মেন্ডিস ও নিরোসান ডিকওয়েলা। তাই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অনভিজ্ঞ দাসুন শনাকার হাতে। তরুণ দল নিয়েই লড়াই করার অপেক্ষায় শ্রীলঙ্কা।

জুলাই ১৭, ২০২১
খেলার দুনিয়া

CAB : ভুয়ো নথি ৬৫ ক্রিকেটারের, কঠোর ব্যবস্থা নিচ্ছে সিএবি

বেশ কিছুদিন আগেই সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ঘোষণা করেছিলেন, কলকাতা ময়দানকে একেবারে দুর্নীতিমুক্ত করতে চান। সেই পথেই সে সিএবি এগোচ্ছে তার প্রমাণ পাওয়া গেল। পরিচয় গোপন করে, বয়স ভাঁড়িয়ে প্রচুর ক্রিকেটার কলকাতা ময়দানে খেলছেন। এইরকম ৬৫ জন ক্রিকেটারকে শনাক্ত করেছে সিএবি। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এদের মধ্যে ৪৫ জনকে নথিপত্র সংশোধন না করা পর্যন্ত খেলতে দেওয়া হবে না। পাশাপাশি দুর্নীতি বন্ধ করতে বায়োমেট্রিক কোডও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।আরও পড়ুনঃ সব ধরণের ফরম্যাটেই খেলতে চান ভুবনেশ্বর কুমারক্রিকেটারদের নথি যাচাই করার জন্য একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল সিএবি। একটা কমিটি গঠনও করেছিল। সেই কমিটিতে রাখা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্তাকে। ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রিকেটারদের খুঁটিনাটি যাচাই করা। কলকাতা লিগের দুই ডিভিশনের ক্রিকেটারদের নথি যাচাই করে প্রচুর গরমিল পাওয়া গেছে। সরকারি পোর্টালে দেখা গেছে, ৬৫ জন ক্রিকেটার আসল পরিচয় গোপন করে স্থানীয় পরিচয় দিয়ে কলকাতা ময়দানে খেলছেন।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরসিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে পরিচয় গোপন করে খেলা ক্রিকেটারদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটাররা যাতে পরিচয় গোপন না করতে পারে তারজন্য বায়োমেট্রিক কোডও চালু করতে চলেছে সিএবি। এই ব্যাপারে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, অতীতে আমরা বারবার বলেছি, নথিপত্র জালিয়াতি করতে কোনও ভাবেই ক্ষমা করা হবে না। কঠিন শাস্তি পেতে হবে। আমরা নথিপত্র যাচাই করে দেখেছি ৬৫ জন ক্রিকেটার ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে কলকাতা লিগে খেলছে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। নতুন মরশুম শুরুর আগে আবার ক্রিকেটারদের নথি যাচাই করা হবে।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংসামনের মরশুম শুরুর আগে ১৮ বছরের ঊর্ধ্বে সব ক্রিকেটারকে টিকা দেওয়া হবে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২৫০০ নতুন আজীবন সদস্য নেওয়া হবে। এই ব্যাপারে সিএবির অনুমোদিত সংস্থাগুলিকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। বর্তমান আজীবন সদস্যদের সদস্যপদ নবীকরণ ১ আগস্ট থেকে শুরু হবে।

জুলাই ১৭, ২০২১
খেলার দুনিয়া

Bhuvnesh‌war Kumar : সব ধরণের ফরম্যাটেই খেলতে চান ভুবনেশ্বর কুমার

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার পরপরই ভুবনেশ্বর কুমারকে দলে না দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। শোনা গিয়েছিল তিনি নাকি টেস্ট ক্রিকেট খেলতে চান না। সীমিত ওভারের ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের এই জোরে বোলার। পরিস্কার জানিয়ে দিয়েছেন, তিনি সব ধরণের ফরম্যাটেই খেলতে চান। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার সিরিজের প্রথম ম্যাচ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। ভাঙাল দল নিয়ে শ্রীলঙ্কা খেলতে নামলেও বিপক্ষকে যথেষ্ট গুরুত্বও দিচ্ছেন ক্রিকেটাররা। যার ইঙ্গিত পাওয়া গেছে জোরে বোলার ভুবনেশ্বর কুমারের কথাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখছে ভারতীয় শিবির। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের সহঅধিনায়ক ভুবনেশ্বর কুমার বলেন, এই টি২০ সিরিজ বিশ্বকাপের প্রাথমিক প্রস্তুতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেরল সঙ্গে তিনটি টি২০ ম্যাচও খেলব। টি২০ বিশ্বকাপের আগে এটাই আমাদের কাছে শেষ টি২০ সিরিজ। চোটের জন্য ভারতীয় দলে এখন আর নিয়মিত নন ভুবনেশ্বর। ২০১৮ সাল থেকে চোট সমস্যায় ভুগছেন। গতবছর আইপিএলেও খেলতে পারেননি। চোট সারিয়ে মাঠে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন। চোট থেকে বাঁচতে ওয়ার্কলোডের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন ভুবনেশ্বর। চোটের কারণে বারবার ছিটকে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চোট পাওয়াটা খেলার অঙ্গ। তবে আমার লক্ষ্য থাকে দ্রুত ফিট হয়ে খেলার মতো অবস্থায় ফিরে আসা। শুক্রবারই আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ ঘোষণা করেছে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সবসময়ই খেতলে ভাল লাগে। এই ম্যাচের উত্তেজনাই আলাদা। তবে ওই ম্যাচ অনেক দেরি আছে। আমাদের ফোকাস এখন শ্রীলঙ্কা সিরিজ। সেটা নিয়েই ভাবছি। শ্রীলঙ্কা দলে কোনও সিনিয়র ক্রিকেটার নেই। তাসত্বেও শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে চাইছেন না ভুবনেশ্বর। তিনি বলেন, ঘরের মাঠে শ্রীলঙ্কা সবসময় চ্যালেঞ্জিং দল। জুনিয়র ক্রিকেটাররা যথেষ্ট প্রতিভাববান। সিরিজে জোর লড়াই হবে।

জুলাই ১৬, ২০২১
খেলার দুনিয়া

ঋষভ পন্থ করোনার নতুন স্ট্রেন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

ডারহামে প্রস্তুতি শিবির শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। সপ্তাহখানেক আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর কোনও উপসর্গ ছিল না। ঋষভকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ক্রিকেটারদের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সবাই নিজেদের মতো ছুটি কাটাচ্ছিলেন। কেউ গিয়েছিলেন উইম্বলডন দেখতে, কেউ আবার গিয়েছিলেন ইওরো কাপের খেলা দেখতে। অনেকেই কাউন্টি ঘুরতে বেরিয়েছিলেন। লন্ডনেই থেকে যান কয়েকজন। কোচ রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিন উইম্বলডনের খেলা দেখতে গিয়েছিলেন। ওয়েম্বলিতে ইওরো কাপের ইংল্যান্ডজার্মানি ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ। ভিড় গ্যালারিতে বন্ধুদের সঙ্গে মাস্কহীন অবস্থায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ঋষভ। যা নিয়ে সমালোচনা হয়েছিল। তাহলে কি ওয়েম্বলিতে খেলা দেখতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋষভ? অনেকে তেমনই আশঙ্কা করছেন। ৮ দিন আগে ঋষভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। তিনি করোনার নতুন স্ট্রেন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারপরই এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলের সঙ্গে আলাদ করে দেওয়া হয়। শোনা যাচ্ছে লন্ডনে এক আত্মীয়র বাড়িতে আইসোলেশনে রয়েছেন ঋষভ। রিপোর্ট পজিটিভ এলেও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। শুক্রবার ঋষভের আবার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, একজন ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ৮ দিন আইসোলেশনে রয়েছে। তবে দলের সঙ্গে হোটেলে নেই। অন্য কোনও ক্রিকেটারও আক্রান্ত হয়নি। বোর্ড সচিব জয় শা সব ক্রিকেটারকে কোভিড প্রটোকল মেনে চলার নির্দেশ পাঠিয়েছেন। বৃহস্পতিবারই ভারতীয় দল লন্ডন থেকে ডারহাম চলে যাচ্ছে। ২০ জুলাই থেকে কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। দলের সঙ্গে ডারহাম যাচ্ছেন না ঋষভ পন্থ। তাঁর আরও একবার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি ডারহামে দলের সঙ্গে যোগ দেবেন।

জুলাই ১৫, ২০২১
খেলার দুনিয়া

Ravichandran Ashwin : দুরন্ত ফর্মে অশ্বিন, তুলে নিলেন ৬ উইকেট

বিরাট কোহলিরা যখন ছুটি কাটাতে ব্যস্ত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন রবিচন্দ্রন অশ্বিন। সারের হয়ে নেমে পড়েছেন কাউন্টি খেলতে। আর মাঠে নেমেই দুরন্ত ছন্দে ভারতের এই অফস্পিনার। তুলে নিয়েছেন ৬ উইকেট। তাঁর দাপটেই দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে গুটিয়ে যায় সমারসেট।আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের স্বার্থে নিয়ম বদল! প্রশ্নের মুখে আইএফএনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের সেরা ছন্দে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। একেবারেই দাগ কাটতে পারেননি। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেন। অন্য ক্রিকেটাররা যখন ছুটি উপভোগ করতে ব্যস্ত, সারের হয়ে মাঠে নেমে পড়েন অশ্বিন।আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণেরসমারসেটের বিরুদ্ধে প্রথম ইনিংসে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। সারের হয়ে বোলিং ওপেন করতে নেমেছিলেন ভারতের এই অফস্পিনার। প্রথম দিন মাত্র ১টা উইকেট পান। প্রথম ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৪২৯৯৬১। সমারসেট তোলে ৪২৯। জবাবে ২৪০ রানে শেষ হয়ে যায় সারের ইনিংস। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৪৩ রানে ৬ উইকেট তুলে নেন।আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মিটল দীপক খাবরার, প্রথম ভারতীয় হিসেবে যাচ্ছেন অলিম্পিকেদ্বিতীয় ইনিংসে অবশ্য ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের গোড়াপত্তন করতে নেমে ১৫ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। তাঁর ঘূর্ণিতে বেসামাল হয়ে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় সমারসেটের ইনিংস। দুর্দান্ত বোলিং করে সারেকে ম্যাচে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বিধ্বংসী ফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে নিশ্চিতভাবেই স্বস্তিতে রাখবে বিরাট কোহলিকে। কাউন্টিতে অশ্বিনের এই দাপট ইংল্যান্ড শিবিরের যে চিন্তা বাড়াবে সেকথা নিশ্চিতভাবেই বলা যায়।আরও পড়ুনঃ নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে দ্য হান্ড্রেড ক্রিকেটভারতীয় শিবিরের আশা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই ফর্ম ধরে রাখবেন দেশের সেরা এই অফস্পিনার। অন্য ক্রিকেটারদের সঙ্গে তাঁর মানসিকতার যে আকাশপাতাল তফাৎ আবার প্রমাণ করে দিলেন অশ্বিন। অশ্বিন ছাড়াও হনুমা বিহারী কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দল কাউন্টি একাদশের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে।

জুলাই ১৪, ২০২১
খেলার দুনিয়া

World Test Championship : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে পয়েন্ট সিস্টেমে বদল

আইসিসির প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, প্রত্যেকেই সোচ্চার হয়েছিলেন। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও প্রশ্ন তুলেছিলেন। জো রুট, টিম পাইনরাও সমালোচনা করেছিলেন। তাই টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরুর আগে পয়েন্ট সিস্টেমে বদল নিয়ে এসেছে আইসিসি।আরও পড়ুনঃ নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে দ্য হান্ড্রেড ক্রিকেটভারতইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। এই সিরিজেই নতুন পয়েস্ট সিস্টেম চালু হবে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ জিতলে জয়ী দল ১২ পয়েন্ট পাবে। ড্র হলে দুই দল পাবে ৪ পয়েন্ট করে। আর ম্যাচ টাই হলে দুই দলই পাবে ৬ পয়েন্ট করে। নতুন সিস্টেমে সেই সিরিজে কটা টেস্ট হচ্ছে তা আর বিচার করা হবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে সিরিজ জেতা দল ১২০ পয়েন্ট পেত। কিন্তু সেই সিরিজে কটা টেস্ট ম্যাচ রয়েছে, তা বিচার করা হত না। ১ টেস্টের সিরিজ জিতলেও যে পয়েন্ট পাওয়া যেত, ৫ টেস্টের সিরিজেও একই পয়েন্ট পেত জয়ী দল। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলি এই সিস্টেম মানতে চায়নি।আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের স্বার্থে নিয়ম বদল! প্রশ্নের মুখে আইএফএবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের পয়েন্ট সিস্টেম পরিবর্তন করার জন্য আইসিসির কাছে বেশ কয়েকটা প্রস্তাব এসেছিল। তারই ভিত্তিতে আইসিসির ক্রিকেট কমিটি পয়েন্ট সিস্টেমে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন পয়েন্ট সিস্টেম চালু করার আগে সব দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নিয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণেও ৯টি দল ৩টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে সবথেকে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। হোম ও অ্যাওয়ে মিলিয়ে খেলবে ২২ টেস্ট। ভারত খেলবে ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি। দক্ষিণ আফ্রিকা ১৫টি, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৩টি করে টেস্ট। বাংলাদেশ খেলবে ১৩টি। ভারত হোম সিরিজ খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্গা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে সিরিজ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে। আইসিসির ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস বলেছেন, প্রথম সংস্করণের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার বদল নিয়ে আসা হয়েছে। আগেরবার সিরিজ জিতলে পয়েন্ট পাওয়া যেত। এবার প্রতিটা ম্যাচের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে।

জুলাই ১৪, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • ›

ট্রেন্ডিং

দেশ

আমেরিকা-ইউরোপের সমালোচনার মাঝেই রাশিয়া নিয়ে বড় বার্তা জয়শংকরের, মনে করালেন সেই পুরনো ‘বন্ধুত্ব’

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। রুশ তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপের একাংশের সমালোচনার মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শংকর মনে করিয়ে দিলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শুধুমাত্র বর্তমান পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং কঠিন সময়ে মস্কোর পাশে থাকার অভিজ্ঞতা। জয়শংকরের কথায়, দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই সোভিয়েত ইউনিয়ন ও পরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।রবিবার নয়াদিল্লিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের আলোচনায় রাশিয়া প্রসঙ্গে বক্তব্য রাখেন জয়শংকর। তিনি বলেন, মানুষ যেমন ভাল ইতিহাস ভুলে যায় না, তেমনই খারাপ ইতিহাসও ভুলে যায় না। তাঁর বক্তব্যে উঠে আসে স্বাধীনতার পর থেকে ভারত ও সোভিয়েত ইউনিয়নের দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ। বিদেশমন্ত্রীর মতে, প্রতিটি দেশ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বিচার করে। তাই ইউরোপ যে ভাবে রাশিয়াকে দেখবে, ভারত একই ভাবে রাশিয়াকে দেখবে, এমনটা হওয়ার নয়।জয়শংকর বিশেষ করে সেই সময়ের কথা মনে করিয়ে দেন, যখন আন্তর্জাতিক মহলের বড় অংশ পাকিস্তানের সামরিক শাসনের পাশে ছিল। তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা যখন চাপের মুখে পড়েছিল, তখন মস্কো নয়াদিল্লির পাশে ছিল। ১৯৭১ সালের যুদ্ধের সময় বঙ্গোপসাগরে আমেরিকার নৌবহর পাঠানোর ঘটনাকেও তাঁর বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।বিদেশমন্ত্রীর বক্তব্য, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সময়ের সঙ্গে বদলেছে ঠিকই, কিন্তু তার ভিত্তি এখনও শক্তিশালী। সামরিক সহযোগিতার পাশাপাশি পরমাণু শক্তি, বাণিজ্য, জ্বালানি ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে। তাঁর কথায়, রাশিয়া সম্পর্কে ভারতের অভিজ্ঞতা দীর্ঘদিন ধরেই ইতিবাচক এবং সেই অভিজ্ঞতা বর্তমান নীতিতেও প্রভাব ফেলছে।এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে পশ্চিমী দেশগুলির চাপ ও সমালোচনা অব্যাহত। জয়শংকর এর আগেও স্পষ্ট করেছেন যে জ্বালানি কেনার ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত নির্ভর করে জ্বালানির প্রাপ্যতা, দাম এবং ঝুঁকির মতো বিষয়গুলির উপর। ভারতের জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই সরবরাহের উৎস ঠিক করা হয়।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন জয়শংকর। তাঁর বক্তব্য, যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন এবং আলোচনার মাধ্যমেই তার পথ খুঁজতে হবে। তিনি জানান, ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে সংঘাতের অবসানে সহায়ক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। কৃষ্ণসাগরে জাহাজ চলাচল, খাদ্য ও জ্বালানি রফতানি এবং সংঘাত কমানোর মতো বিষয়েও ভারতের আলোচনা চলছে বলে জানান তিনি।সব মিলিয়ে রুশ তেল নিয়ে পশ্চিমী চাপের মধ্যেও জয়শংকরের বক্তব্যে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের অবস্থানই ফের সামনে এসেছে। ইতিহাস, নিরাপত্তা এবং জ্বালানি প্রয়োজনএই তিনটি বিষয়কে সামনে রেখেই মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি।

অক্টোবর ০৪, ২০২৬
কলকাতা

এসআরএফটিআই-এর গেট ভেঙে ঢোকার চেষ্টা! মিছিল ঘিরে তুমুল উত্তেজনা, ছোড়া হল ইট-পাথর

বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ফের উত্তেজনা ছড়াল এসআরএফটিআই-এর সামনে। অজয়নগর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের গেট পর্যন্ত মিছিল করে সংগঠনটি। অভিযোগ, গেটের সামনে পৌঁছনোর পর কয়েক জন মিছিলকারী ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।এ দিকে, মিছিলকারীরা গেটের বাইরে জড়ো হওয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পড়ুয়া এবং অধ্যাপকদের হেলমেট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। বাইরে থেকে ভিতরে ইট ও জলের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। পাল্টা বিক্ষোভকারীদের কয়েক জনও আহত হয়েছেন বলে দাবি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের।এই ঘটনার সূত্রপাত গত রবিবারের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। এসআরএফটিআই-এর অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেখানে এসএফআইয়ের কয়েক জন পড়ুয়া গিয়ে উত্তেজনা তৈরি করেন। ভারতমাতা এবং স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির তরফে প্রতিবাদ জানানো হয়।এর পর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইট-পাথর ছোড়াছুড়ির অভিযোগে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনায় কয়েক জন আহত হন বলে দাবি। প্রায় ছয় থেকে সাত ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার পর উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ সরকার জানিয়েছিলেন, ভারতমাতা বা স্বামী বিবেকানন্দকে অসম্মান করার অভিযোগে কাউকে রেয়াত করা হবে না। সেই ঘটনার প্রতিবাদেই এ দিন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল হয়।অজয়নগর থেকে মিছিলটি এসআরএফটিআই-এর গেটের সামনে পৌঁছতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, কয়েক জন বিক্ষোভকারী গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করেন এবং ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দেয়। এর মধ্যেই ভিতরে থাকা পড়ুয়া এবং অধ্যাপকদের দিকে জলের বোতল ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে।এই ঘটনায় অধ্যাপক দেবাশিস সেনশর্মা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতেই তিনি আহত হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক জন বিক্ষোভকারীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।অন্য দিকে, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের দাবি, তাঁদের কয়েক জন সদস্যও আহত হয়েছেন। সংগঠনের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর থেকে পড়ুয়া এবং অধ্যাপকদের ছোড়া জলের বোতলের আঘাতেই তাঁদের কয়েক জন জখম হয়েছেন। তবে এই অভিযোগের স্বাধীন ভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য মেলেনি।বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বক্তব্য, ভারতমাতা এবং স্বামী বিবেকানন্দের ছবিকে অসম্মান করার অভিযোগের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এই মিছিলের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এসআরএফটিআই-এর তরফে এই দিনের ঘটনার বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে গেটের সামনে ঠিক কী ভাবে ইট-পাথর ও জলের বোতল ছোড়াছুড়ি শুরু হয়েছিল, তা নিয়ে দুই পক্ষের অভিযোগই এখন সামনে রয়েছে।

অক্টোবর ০৪, ২০২৬
বিদেশ

‘বিমানটাকে ধ্বংস করাই ছিল লক্ষ্য’, জেরায় কী বললেন ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওমানের নাগরিক সহকারী পাইলট হামাম আল-হামামি জেরায় জানিয়েছেন, যাত্রী-সহ বিমানটি ধ্বংস করাই ছিল তাঁর উদ্দেশ্য। একই জিজ্ঞাসাবাদে তিনি নাকি বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না।এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তদন্তকারীদের বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, সৌদি আরবে জিজ্ঞাসাবাদের সময় হামাম নিজের উদ্দেশ্য সম্পর্কে এমন কথা জানিয়েছেন। তবে তদন্ত এখনও চলছে এবং তাঁর বক্তব্যের পাশাপাশি অন্য তথ্য-প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি ঘটে গত বুধবার। দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের বিমানটি। মাঝ আকাশে আচমকাই ককপিটে ভারতীয় অধিনায়ক স্মিত মচ্ছরের উপর হামলা করেন সহকারী পাইলট হামাম। বিমানের ককপিটে থাকা জরুরি কুঠার ব্যবহার করে হামলা করা হয়েছিল বলে সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নীচের দিকে নামতে শুরু করে।আক্রমণের পরেও স্মিত মচ্ছর ককপিটের দরজা খোলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যাত্রী এবং বিমানে থাকা অন্যদের সাহায্যে হামামকে কাবু করা সম্ভব হয়। পরে অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ সামলে নেন। বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল, ককপিটে এমন ভয়াবহ হামলার আসল উদ্দেশ্য কী ছিল। প্রথম দিকে ব্যক্তিগত বিরোধের সম্ভাবনা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তদন্তে সহকারী পাইলটের সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা ধরা পড়েছে। তাঁর বিরুদ্ধে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগও তদন্তে উঠে এসেছে।এখন তদন্তকারীরা হামামের অতীত, তাঁর মতাদর্শ এবং অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন। ওমানের কর্তৃপক্ষ আগে তাঁর বিমান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলে তদন্ত-সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তাঁর কথিত উগ্রপন্থী ভাবধারার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।হামামকে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইজরায়েলের তদন্তকারী সংস্থাগুলি ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তাঁর সঙ্গে কোনও বহিরাগত শক্তির যোগাযোগ ছিল কি না, সেই প্রশ্নও তদন্তের অংশ।বিমানটির আকস্মিক পতনের ভয়াবহতাও তদন্তে গুরুত্ব পাচ্ছে। উড়ান-তথ্য অনুযায়ী, ঘটনাটির সময় বিমানটি মাত্র কিছুক্ষণের মধ্যে প্রায় ১৬ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল। যাত্রী ও বিমানের অন্য কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং পরে অতিরিক্ত পাইলটদের সহায়তায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।ফলে ফ্লাইদুবাইয়ের এই ঘটনা এখন শুধু ককপিটে পাইলটের উপর হামলার তদন্তে সীমাবদ্ধ নেই। বিমানটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, হামামের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তাঁর অতীত সম্পর্কে কর্তৃপক্ষ কতটা তথ্য জানত এবং তাঁর সঙ্গে অন্য কারও যোগাযোগ ছিল কি নাএই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থাগুলি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামামের জেরায় উঠে আসা দাবিগুলির পাশাপাশি অন্যান্য প্রমাণও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অক্টোবর ০৪, ২০২৬
খেলার দুনিয়া

মেসির ম্যাচে টিকিট কেটেও ঢুকতে পারেননি? এ বার উরুগুয়ে ম্যাচে বড় উপহার, ২২ হাজার পাস বিনামূল্যে!

মেসির ম্যাচে টিকিট কেটেও যাঁরা বঞ্চিত হয়েছিলেন, তাঁদের জন্য বড় ঘোষণা। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার বিনামূল্যের পাস দেওয়া হবে। গত বছর মেসির কলকাতা সফরের অনুষ্ঠানের জন্য অনলাইনে টিকিট কেনা দর্শকদের মধ্য থেকেই এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।তবে প্রশ্ন ছিল, সেই পাস পাওয়া যাবে কোথা থেকে এবং কী ভাবে? এ বার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির অনুষ্ঠানের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরাই ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের পাস সংগ্রহ করতে পারবেন।পাস সংগ্রহের সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। তবে শুধু আগের টিকিট থাকলেই হবে না। পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে বৈধ সরকারি ছবি-সহ পরিচয়পত্র। ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মতো পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের জন্য কেনা আসল টিকিটও সঙ্গে রাখতে হবে।অর্থাৎ মেসির অনুষ্ঠানের পুরনো টিকিটটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই টিকিট এবং বৈধ পরিচয়পত্র যাচাই করার পরেই বিনামূল্যের পাস দেওয়া হবে। নতুন করে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট কেনার প্রয়োজন হবে না এই নির্দিষ্ট দর্শকদের।গত বছরের ডিসেম্বরে মেসিকে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিপুল ভিড় হয়েছিল। বহু দর্শক টাকা দিয়ে টিকিট কেনার পরেও প্রত্যাশিত ভাবে অনুষ্ঠান দেখতে পারেননি। ভিড় ও বিশৃঙ্খলা নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর বঞ্চিত দর্শকদের ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল। এ বার তাঁদের মধ্য থেকে ২২ হাজার দর্শককে ভারত-উরুগুয়ে ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।ভারত-ব্রাজিল ম্যাচ শেষ হওয়ার পরই এই ঘোষণা সামনে আসে। তার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, বঞ্চিত দর্শকরা কোথা থেকে পাস সংগ্রহ করবেন। ক্রীড়ামন্ত্রীর ঘোষণায় এ বার সেই অপেক্ষার অবসান হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুরনো টিকিট এবং বৈধ পরিচয়পত্র নিয়ে পাস সংগ্রহ করতে হবে।ফলে যাঁরা গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে টিকিট কেটেও বঞ্চিত হয়েছিলেন, তাঁদের জন্য এ বার যুবভারতীতেই ফের আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ তৈরি হল। ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে সেই দর্শকদের একাংশ গ্যালারিতে থাকবেন কি না, এখন সেটাই দেখার।

অক্টোবর ০৪, ২০২৬
বিনোদুনিয়া

সৃজলার কাছে বারবার ক্ষমা, এবার প্রকাশ্যেই কাঁদতে কাঁদতে কী বললেন নন্দিনীর মা?

বিগ বসের দুর্গে সৃজলা গুহর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে এখনও অনুশোচনায় রয়েছেন নন্দিনী দত্ত। ঘটনার পর একাধিক বার সৃজলার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এবার প্রকাশ্যেই সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইলেন নন্দিনীর মা। একটি সাক্ষাৎকারে মেয়ের হয়ে ক্ষমা চেয়ে তিনি আবেদন করেন, সৃজলার পরিবার যেন নন্দিনীকে ক্ষমা করে দেয়।নন্দিনীর মা বলেন, পারলে প্লিজ ওকে ক্ষমা করে দিন। দুসপ্তাহ ধরে তো দেখছি, ঘটনার পর থেকে নন্দিনী ভালো নেই।কী ঘটেছিল বিগ বসের দুর্গে? কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেন হওয়ার টাস্কে প্রথমে সঙ্গীতের চেয়ার খেলা হয়। সেই পর্বের পর পরবর্তী খেলায় অংশ নেওয়ার সুযোগ পান সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী এবং রাজবীর। তাঁদের সামনে ছিল কাঠের ঘোড়ায় বসে থাকার টাস্ক। যিনি শেষ পর্যন্ত ঘোড়ায় বসে থাকতে পারবেন, তিনিই ক্যাপ্টেন হবেন।খেলার নিয়ম অনুযায়ী, প্রতিযোগীরা অন্যদের ঘোড়া থেকে নামানোর চেষ্টা করতে পারতেন। তবে সেই সময় কারও শরীরে আঘাত না করার নিয়ম ছিল। সেই টাস্ক চলাকালীন নন্দিনী সৃজলাকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। সেই সময় সৃজলা পড়ে গিয়ে গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।চোটের কারণে সৃজলাকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়েছিল। চিকিৎসার পর তিনি আবার বিগ বসের দুর্গে ফিরে আসেন। সৃজলা ফিরে আসার পর থেকেই নন্দিনীকে একাধিক বার তাঁর কাছে ক্ষমা চাইতে দেখা যায়। নিজের ভুল স্বীকার করে ফের বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে।তবে সৃজলার পক্ষ থেকে এই ঘটনায় কষ্ট বা রাগ থাকা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকেই। সেই আবহেই কয়েক দিন আগে প্রতিযোগীদের পরিবারের উদ্দেশে চিঠি লেখার সুযোগ দেওয়া হয়। সেই চিঠিতে নন্দিনী তাঁর মা-বাবাকে সৃজলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার অনুরোধ করেছিলেন।এবার সেই অনুরোধের কথাই প্রকাশ্যে জানালেন নন্দিনীর মা। মেয়ের হয়ে সৃজলার পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে নন্দিনী মানসিক ভাবে ভালো নেই। তাই সৃজলার পরিবার যদি তাঁকে ক্ষমা করে, সেটাই তাঁদের কাছে বড় বিষয় হবে।অন্য দিকে, সাক্ষাৎকারে রাজবীরের প্রসঙ্গও ওঠে। সেই প্রসঙ্গে নন্দিনীর মা স্পষ্ট করে জানান, মেয়ের পছন্দই তাঁদের পছন্দ। ফলে বিগ বসের দুর্গে সৃজলা-নন্দিনীকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নন্দিনীর পরিবারের তরফে এল নতুন বার্তা।সৃজলার চোটের পর থেকে এই ঘটনা নিয়ে বিগ বসের দর্শকদের মধ্যেও আলোচনা চলছে। এক দিকে নন্দিনীর অনুশোচনা ও ক্ষমা চাওয়া, অন্য দিকে সৃজলার পরিবারের প্রতি তাঁর মায়ের প্রকাশ্য আবেদনসব মিলিয়ে ঘটনাটি ফের নতুন করে চর্চায় এসেছে।

অক্টোবর ০৪, ২০২৬
কলকাতা

‘পা ভাঙেনি’ শুভেন্দুর দাবির পরেই নতুন বিস্ফোরণ, মমতার পুরনো ছবি দেখিয়ে কী প্রশ্ন শান্তনুর?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ঠিক কী হয়েছিল, পাঁচ বছর পর সেই পুরনো ঘটনা ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও হাড় ভাঙার প্রমাণ ছিল না। একটি চিকিৎসা-সংক্রান্ত নথি দেখিয়ে তিনি এই দাবি করেন এবং বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানান।শুভেন্দুর ওই দাবির পরেই এ বার সরব হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার সময়ের চারটি ছবি প্রকাশ করে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। একটি ছবিতে গোড়ালির কাছে কালশিটের দাগ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। অন্য একটি ছবিতে গোড়ালির কাছে রক্তপাতের মতো দাগ রয়েছে। বাকি ছবিগুলিতে পায়ে প্লাস্টার দেখা যাচ্ছে।এই ছবিগুলি প্রকাশ করে শান্তনু সেন দাবি করেছেন, ১০ মার্চ চোট পাওয়ার পর এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের যে ছবি দেখা গিয়েছিল, সেখানে গোড়ালির উপরে কালশিটে ছিল, কিন্তু রক্তপাতের চিহ্ন ছিল না। তাঁর প্রশ্ন, পরে প্রকাশিত ছবিতে রক্তের দাগ দেখা গেল কী ভাবে?শান্তনুর আরও প্রশ্ন, যদি চোট পাওয়ার সময় রক্তপাত না হয়ে থাকে, তা হলে পরবর্তী সময়ে ছবিতে রক্তের মতো দাগ কেন দেখা গেল? একই সঙ্গে পায়ে দীর্ঘদিন প্লাস্টার থাকার বিষয়টিও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, চিকিৎসক হিসেবে তিনি অভিযোগ করছেন না, কিছু বিষয় নিয়ে পর্যবেক্ষণ জানাচ্ছেন।শান্তনু সেনের দাবি, কোনও আঘাতের কারণে রক্তপাত হলে সাধারণত সেই সময়েই তার প্রকাশ ঘটে। পরে সেই রক্তপাতের ছবি সামনে এলে সেটিকে পুরনো আঘাতের সঙ্গে যুক্ত করা কঠিন। পায়ে প্লাস্টার করার প্রয়োজন হলে সাধারণত নির্দিষ্ট সময়ের পর তা খুলে ফেলার কথাও বলেন তিনি। তবে এই মন্তব্য তাঁর চিকিৎসক হিসেবে ব্যক্তিগত পর্যবেক্ষণ, ২০২১ সালের চিকিৎসা-ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নয়।এত দিন কেন তিনি এই প্রশ্ন তোলেননি, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন শান্তনু। তাঁর বক্তব্য, এত দিন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল না বলেই তিনি কিছু বলেননি। এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলেই তিনি নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন।একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসকদের নিয়ে পুরনো অভিযোগের প্রসঙ্গও টেনে এনেছেন শান্তনু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক এসপি দাসকে ঘিরেও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, আগে তিনি স্বাস্থ্য ব্যবস্থায় কথিত ভয় দেখানোর সংস্কৃতি নিয়ে অভিযোগ করেছিলেন এবং তার জেরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।তবে শান্তনুর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকাকালীন শান্তনু সেন দলের কাছ থেকে একাধিক রাজনৈতিক সুযোগ পেয়েছেন। এত বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চোট নিয়ে প্রশ্ন তোলারও সমালোচনা করেন তিনি।এর মধ্যেই ২০২১ সালের নন্দীগ্রাম-চোটের ঘটনা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী যে চিকিৎসা-নথি প্রকাশ্যে এনেছেন, তাতে ১১ মার্চের পরীক্ষার রিপোর্টে পায়ে হাড় ভাঙার প্রমাণ না থাকার কথা বলা হয়েছে বলে তাঁর দাবি। অন্য দিকে, সেই সময়ের চিকিৎসা-পর্বে মমতার পায়ে গুরুতর আঘাতের কথা হাসপাতালের চিকিৎসা-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছিল। ফলে পুরনো নথি, নতুন দাবি এবং পাল্টা প্রশ্ন ঘিরে বিতর্ক আরও জটিল হয়েছে।এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষও পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে মমতার চোট নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে নন্দীগ্রামে ২০২১ সালের সেই ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বছর পর আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আসলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কী ধরনের চোট হয়েছিল, প্রকাশ্যে আসা চিকিৎসা-নথি ও ছবির মধ্যে কী সম্পর্ক রয়েছে, সেই প্রশ্নের উত্তর নিয়েই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

অক্টোবর ০৪, ২০২৬
রাজ্য

সিপিএম অফিসের সামনেই হনুমান চালিশা পাঠ! স্বপনের মন্তব্যে তেতে উঠল বাঁকুড়া, ‘ওষুধ’-এর হুঁশিয়ারি

হনুমান চালিশা নিয়ে সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক আরও বাড়ল। তাঁর মন্তব্যের প্রতিবাদে বাঁকুড়া জেলা সিপিএম কার্যালয়ের সামনে হনুমান চালিশা পাঠের আয়োজন করল বজরং দল। শনিবার সন্ধ্যার এই কর্মসূচিকে ঘিরে বাঁকুড়া সদর এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সংগঠনের তরফে স্বপন বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের একটি সভায় হনুমান চালিশা পাঠ নিয়ে মন্তব্য করেছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, হনুমান চালিশা হনুমানেরাই পড়ে। তাঁরা হনুমান নন এবং হনুমানের দলও করেন না। তাঁদের রাজনৈতিক আদর্শ মার্কসবাদ, লেনিনবাদ এবং গান্ধীবাদএমনই বক্তব্য রেখেছিলেন তিনি। সেই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা সিপিএম কার্যালয়ের সামনে হাজির হন বজরং দলের কর্মীরা। সেখানে হনুমান চালিশা পাঠ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু কোনও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করা হলে তার প্রতিবাদ করা হবে।বজরং দলের নেতা বাপ্পা দাস বলেন, স্বপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাঁরা তাঁদের মতো করে ওষুধ ঠিক করে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। ওষুধ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি বাপ্পা। তাঁর এই মন্তব্যকে ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।বজরং দলের দাবি, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কোনও হিংসাত্মক কর্মসূচির ডাক দেওয়া হয়নি বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করা যেতে পারে, কিন্তু ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে মন্তব্য করা উচিত নয়। সেই কারণেই স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।অন্য দিকে, ওষুধ শব্দটি ব্যবহার করে দেওয়া বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিরোধীদের একাংশের বক্তব্য, ধর্মীয় আবেগকে সামনে রেখে এমন ভাষা ব্যবহার করলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে এখনও পর্যন্ত কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি এবং বজরং দলের পক্ষ থেকেও শান্তিপূর্ণ প্রতিবাদের কথাই জানানো হয়েছে।ফলে হনুমান চালিশা নিয়ে স্বপন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বাঁকুড়ায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। সিপিএম কার্যালয়ের সামনে হনুমান চালিশা পাঠ এবং তার পরেই ক্ষমা না চাইলে ওষুধ-এর মন্তব্যকে ঘিরে বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

অক্টোবর ০৪, ২০২৬
রাজ্য

বাইরনের বাড়িতে আগুনের নেপথ্যে কী? দুর্ঘটনা, না কি ইচ্ছাকৃত অগ্নিকাণ্ড—তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ি থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় বাইরনকে উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ড কী ভাবে ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়দের দাবি, বাড়ির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা প্রথমে বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিবারের লোকজন ও স্থানীয়দের তৎপরতায় বাইরনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে।অগ্নিকাণ্ডে বাইরনের হাত ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বিভিন্ন প্রতিবেদনে শরীরের কতটা অংশ পুড়েছে, তা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তবে তাঁর আঘাতের মূল জায়গা হাত ও পা বলেই জানা গিয়েছে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, কী ভাবে বাইরনের বাড়িতে আগুন লাগল? প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি। পুলিশ ও দমকল বিষয়টি খতিয়ে দেখছে। একটি প্রতিবেদনে বৈদ্যুতিক গোলযোগ বা বাড়ির সঙ্গে যুক্ত বিড়ি তৈরির কারখানা থেকে আগুন ছড়ানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে। ফলে এখনই ঘটনাটিকে পরিকল্পিত হামলা বা পুড়িয়ে মারার চেষ্টা বলে নিশ্চিত করার মতো তথ্য সামনে আসেনি।তবে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বাইরন সেই সময় বাড়ির ভিতরে কেন ছিলেন, আগুনের সূত্রপাত ঠিক কোথায় এবং কী ভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল, তা জানার চেষ্টা করছে পুলিশ। অগ্নিকাণ্ডের পিছনে দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা স্পষ্ট হবে না।বাইরন বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে আপাতত স্বস্তির খবর দিয়েছে পুলিশ। জঙ্গিপুরের পুলিশ সুপার জানিয়েছেন, তাঁর আঘাত খুব গভীর নয় এবং তিনি স্থিতিশীল রয়েছেন। অন্য দিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকল। ফলে সাগরদিঘির বিধায়কের বাড়িতে এই আগুন নিছক দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে তদন্তকারীরা।

অক্টোবর ০৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal