• ২৭ কার্তিক ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Theatre

বিনোদুনিয়া

ধূমকেতু পাপেট থিয়েটারের সপ্তম জাতীয় পুতুল নাটকের উৎসব

ধুমকেতু পাপেট থিয়েটারের পরিচালনায় ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় সপ্তম জাতীয় পুতুল নাটক উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হলো দুদিন ধরে উত্তর কলকাতার বাগবাজার রিডিং লাইব্রেরীতে। সংস্থার পরিচালক দিলীপ মন্ডল জানান এবার উৎসবের থিম জনসেবায় পুতুলের ব্যবহার, শিক্ষা স্বাস্থ্য ও সমাজ সচেতনতা। আমরা গত সেপ্টেম্বর মাস থেকে কলকাতার নানান স্কুল ও সংস্থায় আমরা পাপেট কর্মশালা ও সেমিনার করে চলেছি। আসাম ও নাগাল্যান্ডে ওয়াকসপ সেমিনার করার পরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন সংস্থায় পাপেটের কর্মশালা ও সেমিনারের করেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পরিবেশ পরিচ্ছন্ন ও স্বচ্ছতা, স্বচ্ছ ভারত নিয়ে পুতুল নাটক করা হয়। এবারের উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় বাগবাজার রিডিং লাইব্রেরীতে দুদিনে ধরে। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী সমিত সাহা ও নাট্য নির্দেশক সুরজিৎ সিনহা। তাদের উত্তরীয় ও স্বারক দিয়ে সংবর্ধনা জানান ধূমকেতু পাপেট এর কর্ণধার দিলীপ মন্ডল। প্রেক্ষাগৃহে প্রথম দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো ধুমকেতু পাপেট থিয়েটারের স্বাধীনতা বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি।বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে জগায়ের স্বপ্ন রাংতাল থিয়েটারের মানব পুতুল এবং সংবেদনের ঠোঙার পাপেট মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু বেলা দুটো থেকে। এদিন ছিলো শিল্পাঞ্জলির র তারের পুতুল নাচ আর কথা বলা পুতুল, ধুমকেতু পাপের থিয়েটারের কথা বলা পুতুল, অরুণ কুমার ঘোষের পুতুল নাচ, আশা নিকেতনের জগায়ের স্বপ্ন দ্বিতীয় পর্ব আর স্বনির্ভর দলের পাপেটে পড়া পড়া খেলা। এই ছিলো উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের ধূমকেতু পাপেট আয়োজিত জাতীয় পুতুল উৎসবের মূল আকর্ষণ। সব মিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে। সামগ্রিক অনুষ্ঠান এর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ধূমকেতু পাপেট এর কর্ণধার দিলীপ মন্ডল।

জানুয়ারি ১৪, ২০২৩
বিনোদুনিয়া

রবীন্দ্রনগর নাট্যায়ুধ-এর নতুন প্রযোজনা ‘মাস্টারদা: ১৯৩০’

স্বাধীনতার ৭৫ তম বর্ষে স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের প্রতি নিবেদিত এক শ্রদ্ধাঞ্জলি হিসাবে দমদমের ঐতিহ্যবাহী নাট্যদল রবীন্দ্রনগর নাট্যায়ুধ মঞ্চস্থ করল তাঁদের নতুন প্রযোজনা মাস্টারদা: ১৯৩০। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ড. দানী কর্মকার। কলকাতার মুক্তাঙ্গন মঞ্চে মঞ্চস্থ হল নাটকটি। মাস্টারদার জীবন ও দর্শনমগ্ন এক সমষ্টিজীবন এই নাট্য। এই নাটক এক বেদনাদায়ক এবং একই সাথে বিস্মৃত ইতিহাসের গৌরবময় পাঠে পরিণত হয়েছে। ডকু থিয়েটারের আঙ্গিকে মঞ্চের নির্ধারিত পরিসরেই উঠে এসেছে ঐতিহাসিক সেই সময়। অবিভক্ত বাংলার অজস্র বিপ্লবীদের স্বাধীনতার লড়াইয়ে অবিস্মরণীয় আত্মবলিদানের এক রক্তাক্ত দলিল যেন এই নাটক। এ যেন সংলাপের মাধ্যমে এক অখন্ড জীবন-কথা। নাট্যকার সংলাপ, আবহে, অভিনয়ের মাধ্যমে মঞ্চের পরিসরে ত্রিশের সেই ঐতিহাসিক যুগ রচনা করেছেন আশ্চর্য দক্ষতায়। ঐতিহাসিক হলেও এই নাটক সমকালীন চিরন্তন মহাকাব্য হয়ে উঠেছে। ত্রিশের দশকে ব্রিটিশ পরাধীনতার সেঁকল ছিঁড়তে বাংলার যে সমস্ত বিপ্লবী তরুণ তরুণী সংগ্রাম করেছেন তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা। গান্ধীজীর অহিংস আন্দোলনের বিপরীতে চট্টগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিলেন মাস্টারদা। আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের দলের নাম রেখেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চট্টগ্রাম শাখা। সেইসব স্বাধীনতা সংগ্রামীদের নাম ও অবদানের পাশাপাশি এই নাটকে উল্লেখিত হয়েছে তৎকালীন ঐতিহাসিক ঘটনা ও মুহূর্ত। এ যেন অগ্নিযুগের বিপ্লবনাট্য।অতিমারি কাটিয়ে মাস্টারদার জীবন ও সাধনার সমস্ত তথ্য সাল-তারিখসহ ১ ঘণ্টা ২৫ মিনিটের এই নাটকটি সত্যি অনবদ্য। মাস্টারদার চরিত্রে কাজল শম্ভুর চরিত্রায়ন প্রশংসার দাবি রাখে। এছাড়া কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে যথাক্রমে ঝুমা ঘোষ ও বর্ণালী কর্মকার নাটকে প্রাণ সঞ্চার করেছেন।নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিত সরকার, রাজদীপ সাহা, বিনায়ক কর্মকার, লোকনাথ দাস, ঈশান কর্মকারসহ এক ঝাঁক তরুণ-তরুণী। নাটকের আবহ ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ড. দানী কর্মকার। নাটকের বিশাল প্রেক্ষাপট, স্বাধীনতা সংগ্রাম ও আবেগময় মুহূর্ত সৃষ্টিতে আবহ বিরাট ভূমিকা রেখেছে। মঞ্চে বিশাল রক্তাক্ত ক্যানভাস নাটকের বিষয়ভিত্তিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেছে। আলো আঁধার ও যুদ্ধের ভয়াবহতা বোঝাতে সক্ষম হয়েছেন আলোক পরিকল্পক গোবিন্দ কর্মকার। এছাড়া রূপসজ্জায় ছিলেন সৌগত মিত্র, পোশাক ভাবনায় সীমা কর্মকার এবং কোরিওগ্রাফি করেছেন বর্ণালী কর্মকার।

জুন ২৩, ২০২২
বিনোদুনিয়া

কাঁচড়াপাড়া ফিনিকের নাটক " বন্ধনহীন গ্রন্থি "

কাঁচরাপাড়া কাজী নজরুল ইসলাম মঞ্চে কাঁচরাপাড়া ফিনিক প্রযোজিত নাটক বন্ধনহীন গ্রন্থি মঞ্চস্থ হলো। এক পৌঢ় দম্পতির নিঃসঙ্গ বেদনা নাটকের বিষয়বস্তু। দুই পুত্র বিদেশে ব্যাস্ত থাকার কারণে দীর্ঘ কয়েক বৎসর পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনীদের মুখদর্শনেবঞ্চিত দম্পতির অতীতচারণে উঠে আসে। নিজেদের স্বার্থপরতার কথা, পুত্রদের উচ্চশিক্ষা বিদেশে না হলে সমাজে সম্মান না থাকার কথা, আত্মীয় পরিজনদের সঙ্গে স্বেচ্ছায় দূরত্ব তৈরি করা ইত্যাদি। এরই মধ্যে ধূমকেতুর মতো উদয় হয় পৌড়ের ভাগ্নে এবং ছোটবোন। বিনাপয়সায় চক্ষু অস্ত্রপচার শিবিরে মাকে ডাক্তার দেখানোর জন্য সুদূর বর্ধমানের এক গ্রাম থেকে সটান চলে আসে সুধাময়ের বাড়িতে এক/দুদিনের জন্য থাকতে। প্রথমে বিরক্তি হলেও পরে ভাগ্নে কার্তিক এবং বোন মিনতির সাহচর্যে এবং কার্তিকের মা-বাবার প্রতি দায়িত্ব পালনের প্রতি কর্তব্যকর্মে মুগ্ধ হয়ে ওঠে।পরিশেষে উপলব্ধি করে যে একা একা বাঁচা যায় না। নিঃসঙ্গতা কাটাতে হলে পরস্পর পরস্পরের হাত ধরে আনন্দের সঙ্গে বাঁচতে হবে। তাই প্রতিবেশী দীবাকর বাবুর কথা মত একটি সংস্থার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে নাটকের সমাপ্তি।নীল কৌশিকের মঞ্চ অন্যমাত্রা এনে দেয়। বাপ্পা সেনের আলো - দুঃখ, বেদনা, আনন্দ ও স্মৃতি রোমন্থনে দারুন ভাবে কাজ করেছে। সুজয় সেনগুপ্তর আবহ, দৃশ্যায়ন তৈরিতে সহায়তা করেছে। অভিনয়ে কনক মুখার্জি ও অমিতা সেন অনবদ্য। তপন মণ্ডল ও সুতপা দাস যথাযথ , তবে কার্তিক চরিত্রে গৌতম ঘোষের অনবদ্য অভিনয় অনেকদিন মনে থাকবে।এককথায় উপভোগ্য একটি প্রযোজনা। এই নাটকের পরিচালক কাবেরী মুখার্জি নাট্যকার অতনু মজুমদারের নাটকের বক্তব্যকে সহজ এবং সুন্দর ভাবে দর্শকের কাছে উপস্থাপিত করেছেন।

জুন ০৬, ২০২২
বিনোদুনিয়া

ইউটিউবে দর্শকদের নাটক দেখাতে বিশেষ ভাবনা

নাটক দেখবো। কিন্তু তাও আবার ইউটিউবে? সেরকমই ভাবনা নিয়ে এসেছে ইউপিক্স কলকাতা। করোনা পরিস্থিতিতে ইউটিউবের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সেই ইউটিউব কে কাজে লাগিয়ে নাটকের ভাবনা নিয়েছে এই সংস্থা। তাদের এই ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন হয়ে গেল যাদবপুরের ইন্দুমতি সভাগৃহ তে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ গাঙ্গুলি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, রিমি গাঙ্গুলি, অভিজিৎ সেন, রিপণ দাস সহ অন্যান্যরা। বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে নাটককে তুলা ধরার বিষয়টা বেশ জনপ্রিয় হয়েছে। তাদের আদলেই নাটককে ইউটিউবের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার ভাবনা নিয়েছে ইউপিক্স কলকাতা। ইউপিক্স কলকাতা-র প্রতিষ্ঠাতা সানি মন্ডল জানিয়েছেন নবাগত চলচ্চিত্র পরিচালকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য এগিয়ে এসেছে ইউপিক্স কলকাতা। এদিন এই সংস্থার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, টোটাল সোশ্যাল, এবং দ্য ট্রিপ এই তিনটি ছোট নাটকের পোস্টার উন্মোচন করা হয়। চ্যানেলটি ৫ জুন ইউটিউবে লঞ্চ হবে। সেদিন হ্যাপি বার্থডে নাটকটি দেখতে পাবেন দর্শকরা।

মে ২৮, ২০২২
বিনোদুনিয়া

সালকিয়া সব্যসাচী থিয়েটার দলের নাট্য সেমিনার

বর্তমানে বিভিন্ন থিয়েটার দল থিয়েটার সেমিনারের আয়োজন করছে। থিয়েটার সেমিনারের মূল লক্ষ্য থিয়েটার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সেরকমই সালকিয়া সব্যসাচী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সন্ধ্যাবেলায় থিয়েটার সেমিনারের আয়োজন করে। সালকিয়া শিল্পাশ্রম স্কুলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সাতটি স্কুলের ৭৫ জন ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও বেতার শিল্পী মুরারী মুখোপাধ্যায়ের অসামান্য দক্ষতায় প্রায় দু-ঘন্টা ধরে বিশ্লেষণ করেন থিয়েটার নিয়ে আলোচনা করেন এর মধ্যে ছিল থিয়েটার কি? থিয়েটারের প্রয়োজনীয়তা কেন? মুরারী মুখোপাধ্যায় জানান বিদ্যালয় থেকেই শুরু হওয়া দরকার থিয়েটার শিক্ষা।এছাড়াও অভিজিৎ চ্যাটার্জী ও এই বিষয়ে আলোচনা করে। ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে এই থিয়েটার আলোচনা শুনে আপ্লুত হন। ছাত্রছাত্রীরাও প্রশ্নোত্তর পর্বেও যোগদান করে। শেষে তারা বলে এই প্রথম এমন একটি অনুষ্ঠানে তারা অংশ নিল যেখানে তারা শিখলো যে পুঁথিগত বিদ্যা ও অর্থনৈতিক সচ্ছলতাই জীবনে সব নয়। এই থিয়েটার সেমিনার নিয়ে তারা জানল চরিত্র গঠন, মনের বিকাশ ও জ্ঞানের ভান্ডার একমাত্র থিয়েটারই বৃদ্ধি করতে পারে।

মে ১২, ২০২২
বিনোদুনিয়া

নাটক নিয়ে বিশেষ ভাবনা, অ্যাপের মাধ্যমে জানা যাবে নাটকের বিভিন্ন বিষয়

নাটকের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম টাইমস অফ থিয়েটার-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হল কলকাতা প্রেস ক্লাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিল্পব দাশগুপ্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র বসু, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অংশুমান ভৌমিক, মুরারি রায়চৌধুরী, প্রদীপ মিত্র, সঞ্চয়িতা ভট্টাচার্যর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।টাইমস অফ থিয়েটার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নাটক নিয়ে কাজ করতে করতেই আমাদের মনে হয়েছিল যে নাটকের জন্য এমন কিছু করা দরকার যা নাটককে আমাদের হাতের মুঠোয় এনে দেবে। রোজকার জীবনে নাটক যেন বন্ধুর মতো থাকে। তাই টিওটি রেডিও অ্যাপ তৈরি হল। টিওটি রেডিও অ্যাপে সারাদিন নাটক, নাটক নিয়ে আলোচনা, নাটকের গল্প, নাটকের গান, নাটকের কুইজ, ছোটদের নাটক সম্পর্কে তথ্য পাওয়া যাবে। টিওটি রেডিও অ্যাপের কোনো সাবস্ক্রিপশন ফি নেই। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই অ্যাপের মাধ্যমে যুক্ত থাকা যাবে।

মে ১০, ২০২২
বিনোদুনিয়া

মিনার্ভা থিয়েটারে 'দেবীগর্জন' গর্জে উঠল

বিজন ভট্টাচার্যর কাছে নাটক শুধু একটা পারফরম্যান্স ছিল না। শিল্প বলতে তাঁর কাছে ছিল সমাজ বদলের হাতিয়ার। থিয়েটারকে বুঝতেন গণের নাটক। যা কেবল সাধারণ মানুষের ভাল-মন্দ-দ্বিধা-দ্বন্দ্বের কথা বলবে না। নাটকের মধ্য দিয়ে মানুষও হয়ে উঠবেন সেই গল্পের এক একজন অংশ। দেবীগর্জন- বিজন ভট্টাচার্যের লেখা একটি অন্যতম নাটক। বীরভূমের সাঁওতাল কৃষকদের আন্দোলন অর্থাৎ দেবীগর্জন নাটক, উৎসর্গ করা হয়েছে কৃষক আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে, উনিশ বিশ শতক জুড়ে নীল- তেভাগা সহ সমস্ত কৃষক যারা আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া দেবীগর্জন নাটকে দুটি প্রসঙ্গ উল্লেখ করতে হয়। বিজন ভট্টাচার্য জানান যে আদিবাসী সাঁওতালরা তাদের আরাধ্য হিসাবে কালী কে আরাধনা করেন, সেই মাতৃ শক্তির আবির্ভাবের কথা খেয়াল রেখেই নাটকে দেবীগর্জন নাম এবং প্রসঙ্গ এসেছে। কৃষক আন্দোলন নাটকে প্রেক্ষাপট হলেও দুটি প্রসঙ্গ নাটকে প্রধান- ধর্মগোলা ও পঞ্চায়েত ব্যবস্থা। নির্যাতিত নিপীড়িত সাঁওতাল আদিবাসী কৃষকদের জোতদারদের বিরুদ্ধে সংগ্রামের চিত্র প্রকাশ পেয়েছে এই দেবীগর্জন নাটকের মধ্য দিয়ে। জমিদার প্রথার বিলোপ হলেও মধ্যস্বত্বভোগী প্রভঞ্জন সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পঞ্চায়েতি প্রথাকে পিছনে রেখে কৃষকদের জমি নিজের দখলে করে নেন। এদিকে কৃষি ঋণ ও সুদ জোগাতে হত দরিদ্র আদিবাসী কৃষকরা সর্বস্বান্ত হয়। অবশেষে এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা, নিজেদের অধিকার ছিনিয়ে নেয়। তিন অঙ্কের এগারোটি গর্ভাঙ্কে দেবীগর্জন হয়ে উঠেছে স্বার্থক গণনাট্য। এখানে আমি রাজা আমারই নীতি ইটাই রাজনীতি প্রভঞ্জনের এই কথায় যেমন সমকালীন জোতদারের মুখোশ খুলে যায়, ধর্মগোলার মজুত ধানের বিতরণের দাবিতে চাষিদের সঙ্গে জোতদারের বিরোধ বাধে, তখন মংলার চেতনায় প্রশ্ন জাগে- কে রাজা, কার রাইজ্য ? এটাই গণনাট্যের মূল। নাটকের শেষে মংলার নেতৃত্বে জোটবদ্ধ ভুঁই চাষির দল পঞ্চায়েতি শাসন চালুর দাবি জানায়। সেই দাবির গর্জনই আসলে দেবীগর্জন। কলকাতার মিনার্ভা থিয়েটারে নাট্যিক কোলকাতার এই দেবীগর্জন নাটকটি মঞ্চস্থ হল। নাটকটিতে সকলের পারফরম্যান্স দর্শকদের মন ছুঁয়ে গেছে। প্রতাপ কুমার মণ্ডল নাট্যিক কোলকাতা দলের কর্ণধার ও নির্দেশক। তিনি জানিয়েছেন, বিজন ভট্টাচার্য মহশয়ের নাট্য চিন্তা ভাবনা ও দর্শন এর জায়গা থেকে আমরা গত ছয় মাস ধরে এই নাটকের মহড়া দিচ্ছি, চেষ্টা করছি লেখকের মূল ভাবনা কে তুলে ধরার; প্রথম অভিনয়ের মঞ্চায়নের ভুলভ্রান্তি সব শুধরে আমরা শিঘ্রই মঞ্চে ফিরছি; এবং দেবীগর্জন নাটক বাংলা থিয়েটারে যে যথেষ্ট প্রভাব ফেলবে, সেটা আমাদের বিশ্বাস। এই নাটকে সৃজিতা বান্টি ভদ্র নাটকের মূল কেন্দ্রে রত্না চরিত্রে অভিনয় করেছেন। বাংলা থিয়েটারের প্রথম সারির অভিনেত্রী একজন সৃজিতা। তাঁর প্রথম নির্দেশনা দেবীগর্জন নাটকটি, তিনি যে মুন্সিয়ানার সঙ্গে অত্যন্ত নিপুণ ভাবে এই নাটকের নির্দেশনা দিয়েছেন, তা যথেষ্ট প্রশংসার দাবী রাখে। এই নাটকে সৃজিতাঁর অভিনয় সত্যিই প্রশংসার দাবী রাখে।এই নাটকে তিনি যুব সাউতাল মংলা চরিত্রে অভিনয় করেছেন কাজল শম্ভু। শম্পা দে এই নাটকে গীরি চরিত্রে যথেষ্ট প্রভাবশালী অভিনয় দেখিয়েছেন। শঙ্খ বরণ দাস ত্রিভুবনের চরিত্রে তিনি অসম্ভব দক্ষতার সঙ্গে চরিত্রের রূপ দিয়েছেন। সন্তু সাধু খাঁ নাটকের মূল নেগেটিভ চরিত্র প্রভঞ্জন যার জন্যই এই দেবীগর্জন, তিনি সকল সহশিল্পীদের সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন।

মে ০৮, ২০২২
বিনোদুনিয়া

"কৃষ্ণপক্ষ" সিঁথি অনুরণন- এর নাটক সকলের বিশেষভাবে ভালো লাগবে

উত্তর কলকাতার মিনারভা থিয়েটার হলে সিঁথি অনুরণন এর নবতম প্রযোজনায় মঞ্চস্থ হলো কল্লোল চক্রবর্তী র লেখা পূর্ণাঙ্গ নাটক কৃষ্ণপক্ষ ।এই নাটকের মূল বিষয় হলো, একটি আবহ যা অনাদিকাল ধরে চলে আসা রিরংসা, লোভ, মোহ, মাৎসর্যকে ধারণ করে বসে আছে। অনভিপ্রেত হিসেবে সে কিছু মৃত্যু বহন করছে। কিন্তু মৃত্যু যেহেতু একটি নির্ণয় বা পরিণাম হয়ে থাকতে পারে না, সেই কারণে এই নাটকের অন্তিম পর্যায়ে চন্দ্রোদয় এর কথা বলে জীবনে ফিরে আসা হচ্ছে। যে দমবন্ধ পরিবেশের মধ্যে দর্শককুল সতত তাদের মস্তিষ্কের সঞ্চালনে বাধা পেয়ে অসার হয়ে যাচ্ছিল, তা থেকে শেষমেশ মুক্তি পায়। এই নাটকের কুশীলবরা নিষ্ঠুরতাকে সঙ্গী করে এবং তাদের জীবনের পরাজয়, অবসাদ, বিষন্নতা এই সবের মধ্য দিয়ে মৃত্যুর দ্যোতক হয়ে ওঠে।মিনার্ভা থিয়েটার হলে নবীন পরিচালক ও অভিনেতা দেবাঞ্জন চ্যাটার্জীর পরিচালনায় সমস্ত কুশীলবরা তাঁদের সেরা অভিনয় দিয়ে নাটকটিকে একটি উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছেন। নাটকের আবহ তৈরি করেছেন সুশান্ত চক্রবর্তী। ভুজঙ্গের চরিত্রে চঞ্চল বন্দ্যোপাধ্যায়, মালতী- ডাঃসংঘমিত্রা সাহা,বেজি - তুষারকান্তি বাগচি, মঞ্জু - পাপিয়া রায়, ধ্রুব - দেবাঞ্জন, অশোক-অর্ণব মজুমদার,নবা- সুদীপ শিকদার, প্রধান- ডাঃ সোমনাথ সাহা, পুলিশ-আশিস কুমার চন্দ্র ও মহিলা কনস্টেবল এর চরিত্রে দীপিকা ঘোষ মুন্সিয়ানার সাক্ষর রেখেছেন। আলো, ধ্বনি, সাজসজ্জা, শব্দ প্রক্ষেপণ যথাযথ। সবমিলিয়ে কৃষ্ণপক্ষ নাটকটি সকল দর্শকদের নজর কারে।

মে ০৫, ২০২২
বিনোদুনিয়া

সাড়ম্বরে উদযাপিত হলো কাঁচরাপাড়া ফিনিকের সপ্তম বর্ষ নাট্যোৎসব ২০২২

কাঁচরাপাড়া ফিনিক নাট্য সংস্থা আয়োজিত প্রয়াত সৌমিত্র মুখার্জী স্মরণে সপ্তম বর্ষ মিলন নাট্য উৎসব বিপুল দর্শক সমাগমে স্থানীয় কাজী নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হলো। সংস্থার সভাপতি যমুনা কান্ত চক্রবর্তী উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। প্রতিদিন ফিনিকের সদস্য- সদস্যা দের সমবেত সংগীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় । প্রথম দিন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিস বন্দোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। এবং পরবর্তী দিনগুলিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শান্তনু মজুমদার, সঞ্জয় সেনগুপ্ত, দুলাল চক্রবর্তী, ডঃ অপূর্ব দে, এবং প্রদীপ্ত ভট্টাচার্যকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।তিন দিনে মোট সাতটি নাটক যথাক্রমে - গোবরডাঙ্গা রূপান্তরের যুদ্ধ, ডানলপ চোখের রাহুগ্রাস, আঁতপুর জাগৃতির অথ ভগবতী কথা , রানিকুঠি জীয়নকাঠির আশ্চর্য বসন্ত , বীরনগর মালঞ্চ নাট্যগোষ্ঠীর আমরা মানুষ, এবং- বরানগরের অন্ধ গলির রাজা, ও চন্দননগর রঙ্গ পিঠের পাসপোর্ট মঞ্চায়িত হয়। প্রত্যেকটি নাটক দর্শকদের প্রশংসা ধন্য হয়।শেষদিনে ফিনিক - এর সভাপতি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। সব মিলিয়ে শেষ হলো কাঁচরাপাড়া ফিনিকের এই তিনদিনের নাট্য উৎসব।

এপ্রিল ০৬, ২০২২
বিনোদুনিয়া

অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা চেতক আয়োজিত নাট্য বিষয়ক সেমিনার " দলগুলির ঐকান্তিক প্রচেষ্টা থাকলেও থিয়েটারে দর্শক কমে যাচ্ছে কেন"?

গোবরডাঙ্গা চেতক তাদের নিজস্ব মহলা কক্ষে আয়োজন করেছিলো এক নাট্য বিষয়ক সেমিনারের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপিতা ও নাট্য অভিনেতা শঙ্কর দত্ত। তিনি এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। গোবরডাঙ্গা চেতকের নাট্য বিষয়ক সেমিনারের বিষয় ছিলো নাট্য দলগুলির ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও সাধারণ দর্শকের নাট্য বিমুখতা...কেন? এই নিয়ে আলোকপাত করেন গোবরডাঙ্গা শিল্পায়নের নির্দেশক আশীষ চট্টোপাধ্যায়, ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য , গোবরডাঙ্গা নাবিকনাট্যমের নির্দেশক জীবন অধিকারী এবং অশোকনগর নাট্যমুখ এর নির্দেশক অভি চক্রবর্তী সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ। সকলেই বর্তমান সময়ের নাট্য দল গুলির আর্থিক অনটন, অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক না দিতে পারা, পত্র পত্রিকায় বিজ্ঞাপন ন দেওয়া,প্রচারের অভাব এর পাশাপাশি দর্শকদের ভালো মন্দ, সময়-ব্যস্ততা, টিভি সিরিয়াল-ফেসবুকের রমরমা,টিকিটের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ, নাটকের নামি অনামি শিল্পীদের অভিনয় সহ অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ও নানা কথা আলোচনা করেন থিয়েটার ব্যক্তিত্বরা। দীর্ঘ দু ঘন্টা এই সেমিনার চলে। এই আলোচনার সঞ্চালক ছিলেন গোবরডাঙ্গা চেতক এর সম্পাদক ও নির্দেশক দীপক সাহা।মঞ্চে উপস্থিত সকল নাট্য ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করে চেতক নাট্য দলের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গোবরডাঙ্গা চেতকের সভাপতি শৈলেন মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি এক কথায় খুব তাৎপর্য পূর্ন হয়ে ওঠে। চেতকের কর্ণধার দীপক সাহা এক সাক্ষাৎকারে জানালেন ১৯৮৯ সাল থেকে আমাদের এই দলের পথ চলা শুরু হয়। কোনো সরকারী গ্র্যান্ড বা সাহায্য ছাড়াই আমরা প্রতি বছর চরম আর্থিক অনটনের মধ্যে থেকে নাট্য উৎসব, সেমিনার ও নাট্য কর্মশালা করে চলেছি।

এপ্রিল ০৩, ২০২২
বিনোদুনিয়া

সাড়ম্বরে উদযাপিত হলো তিন দিনের ইমন নাট্যমেলা

প্রতি বছরের মতন এ বছর ও মছলন্দপুর ইমন মাইম সেন্টার আয়োজন করেছিল তিন দিনের ইমন নাট্যমেলা। গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ সংস্থার নিজ উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে অনুষ্ঠিত এই নাট্যমেলায় মঞ্চস্থ হয় মূকাভিনয়, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক। এছাড়াও অনুষ্ঠিত হয় সঙ্গীত, নৃত্য, অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।প্রথম দিন সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক অভি চক্রবর্তী, তপন দাস, দোলা রায় হাওলাদার, অপূর্ব দে, জীবন অধিকারী, অভিজিৎ ব্যানার্জী ও ইমন মাইমের কর্ণধার ধীরাজ হাওলাদার সহ বহু বিশিষ্ট রা। প্রথম দিন ছিল গৌতম অধিকারী-র কথাবলা পুতুল এবং তারপর মঞ্চস্থ হয় দত্তপুকুর দৃষ্টি-র বুদ্ধদেব ভট্টাচার্য্য নির্দেশিত নাটক জুতা আবিষ্কার বাসুদেব আইচ পরিচালিত নটরাজ নৃত্য গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান এবং হালিশহর রংতাল থিয়েটারের মূকাভিনয়, পরিচালনায় ছিলেন রতন চক্রবর্তী। উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয় সংগীত প্রতিযোগিতা এবং তারপর ছিল নৃত্য প্রতিযোগিতা এরপর বিকেল ৫টা থেকে অনুষ্ঠিত হয় আইসকা মসলন্দপুর এর পরিবেশনায় ক্যারাটে প্রদর্শনী, পরিচালক স্বরাজ হাওলাদার। এদিন সম্মান জ্ঞাপন করা হয় বিশিষ্ট মূকাভিনয় শিল্পী মুকুল দেব, বৈদ্যনাথ চক্রবর্তী, রণেন চক্রবর্তী, দীপক মুস্তাফি প্রমুখদের। এদিনের অনুষ্ঠানের মধ্যে ছিল মীনাক্ষী পাঠকের পরিচালনায় মল্লার নৃত্যগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান, অনন্যা চক্রবর্তীর পরিচালনায় অনুশীলা কাব্যগীতি-র আবৃত্তি, মূকাভিনেতা শ্রীকান্ত বসু-র একক মূকাভিনয় ও শতকমল মাইম সেন্টারের মূকাভিনয়; পরিচালনায় ছিলেন কমল মন্ডল।এবছরের ইমন নাট্যমেলার তৃতীয় অর্থাৎ শেষ দিন, সকাল ১০টায় ছিল অঙ্কন প্রতিযোগিতা ও তারপর আবৃত্তি প্রতিযোগিতা। এদিন সন্ধ্যায় প্রথমেই ছিল সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা গুলির পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তারপর একে একে পরিবেশিত হয় চন্দনা রায়ের পরিচালনায় ছন্দাবলী ও রনিতা দাস-এর পরিচালনায় সৃজন কলাকেন্দ্রের নৃত্যানুষ্ঠান ও সৌরজ্যোতি অধিকারী ও কৃষ্ণেন্দু তালুকদারের গান। এরপর মঞ্চস্থ হয় জীবন অধিকারীর পরিচালনায় গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাটক অথ বৃষমঙ্গল কথা ধীরাজ হাওলাদারের পরিচালনায় মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর মূকাভিনয় আজি হতে শতবর্ষ পরে এবং শঙ্খশুভ্র বিশ্বাসের পরিচালনায় খাঁটুরা শিল্পাঞ্জলীর পাপেট শো।এই নাট্যমেলার শেষ দিনে মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ। তাঁকে ইমন মাইমের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ইমন নাট্যমেলা-২০২২ এর প্রতিটি দিন উৎসবস্থল পরিপূর্ণ করে দর্শকরা নাটক, মূকাভিনয় ও অন্যান্য অনুষ্ঠান গুলি উপভোগ ও সমাদর করেছেন। মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর কর্ণধার ধীরাজ হাওলাদার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন-এই নাট্যমেলায় এত দর্শক বন্ধু এবং সাংস্কৃতিক সংস্থাগুলির সহৃদয় অংশগ্রহণ আমাদের সাহস ও শক্তি যোগায় এবং এই উৎসব কে সাফল্যমণ্ডিত করে তোলে। মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর নাট্যমেলা মছলন্দপুর এর সংস্কৃতি জগতে একটি অন্যতম উল্লেখযোগ্য আয়োজন হয়ে উঠেছে একথা বলাই যায়।

এপ্রিল ০১, ২০২২
বিনোদুনিয়া

পূর্ব বর্ধমানে মহা সমারোহে পালিত হল বিশ্ব নাট্যদিবস

২৭শে মার্চ রবিবার বিশ্ব নাট্যদিবস। এই উপলক্ষে পূর্ব-বর্ধমান জেলার ভাতাড়ের প্রচেষ্টা নাট্যসংস্থা ও নটরাজ মিউজিক কলেজের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। নাটক জীবন ও সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজকে জাগ্রত করা যায় তা আমরা ব্রিটিশ শাসিত ভারতের সময় থেকেই দেখে এসেছি। এখন এই সময়কালে ছোট থেকে বড়ো সকলে যখন মোবাইলে আকৃষ্ট তখন ভাতাড়ের মত একটা ছোট্ট জায়গায় অনেক অসুবিধা অনেক রকম সমস্যা থাকা সত্ত্বেও প্রচেষ্টা যে নিজের চেষ্টা জারি রেখেছে তা অতুলনীয়। আজ সন্ধ্যায় প্রচেষ্টার পক্ষ থেকে তিনটি নাটকের অংশ অভিনীত হয়েছে -- নিরূপ মিত্রের পাওনা গন্ডা; মনোজ মিত্রের-- টাপুর টুপুর আর চন্দন সেনের অনুবীক্ষণ। শুধুমাত্র নাটক মঞ্চস্থ করা নয় একটা ছোট আলোচনা সভার আয়োজন ও করা হয় নাটকের শেষে। যেখানে আমন্ত্রিত অতিথিরা এবং দর্শক নিজেদের মতামত জানাতে পেরেছেন। এই উদ্যোগ যেমন নাট্য শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার সঙ্গে আগামী প্রজন্মকে নাটক বিষয় আগ্রহী করে তুলবে। আর শহরের বড়ো বড়ো মঞ্চ থেকে দূরে থাকা নাট্য পিপাসু দের পিপাসা মেটাবে। এই সংস্থার সভাপতি শ্রী প্রসেনজিৎ ব্যানার্জী মহাশয় ও সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য মহাশয়ের ঐকান্তিক চেষ্টা ও পরিশ্রম এগিয়ে নিয়ে চলেছে এই অঞ্চলের নাট্য চর্চাকে। আগামী দিনে ওনাদের আগামী প্রজন্ম নাট্য শিল্প জানবে ও নাট্যচর্চা শিখবে এই আশা রাখি।

মার্চ ২৭, ২০২২
বিনোদুনিয়া

মঞ্চস্থ হলো মুকুলিকা গানের স্কুল আয়োজিত দুদিনের মুক্ত মঞ্চে থিয়েটার উৎসব ২০২২

গোবরডাঙ্গা মুকুলিকা গানের স্কুলের পরিচালনায় অনুষ্ঠিত হলো এই প্রথম ২ দিন ব্যাপি আনন্দধারা মুক্ত মঞ্চে নাট্যৎসব ২০২২। প্রথমদিন এই উৎসবের সূচনা হয় সেমিনার দিয়ে। আমার ছেলেবেলা আমার থিয়েটার- শীর্ষক সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন নাট্য পরিচালক আশিষ চট্টোপাধ্যায়,ভাবনা থিয়েটারের সম্পাদক অভীক ভট্টাচার্য্য, নাট্যব্যক্তিত্ব দীপা ব্রহ্ম, নাট্য পরিচালক ও অভিনেতা জীবন অধিকারী ও ইমন মাইম সেন্টার এর কর্ণধার ধীরাজ হাওলাদার। সেমিনারে দীপা ব্রহ্ম একটি সঙ্গীত পরিবেশনও করেন, সেমিনারের বিষয়টি এবং উপস্থাপনা উপস্থিত শ্রোতা দের বিশেষভাবে উদ্বুদ্ধ করে। সেমিনার পরিচালনায় ছিলেন জীবন অধিকারী।এই নাট্য উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতি রত্না বিশ্বাস চৌধুরী এবং সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।উৎসবের প্রথম দিন অনিমা দাসের কথায় ও সুরে সম্মিলিত সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে মুকুলিকার ছাত্র-ছাত্রীরা নাট্য উৎসবের সূচনা করে। প্রথমদিন এই উৎসবের মুল আকর্ষণ ছিলো শ্রুতিনাটক। অনিমা দাসের নির্দেশনা ও মুকুলিকার প্রযোজনায় মঞ্চস্থ হয় দুটি শ্রুতিনাটক শান্তিনীড়, ও আমার একলা আকাশ। প্রসঙ্গত শান্তিনীড় নাটকটি রচনা করেন অনিমা দাস। মুকুলিকা প্রয়োজিত বনানী মুখোপাধ্যায় এর নাটক সখা শ্রুতি নাটকটি সকলের ভালো লাগে, নির্দেশনা অনিমা দাস। এরপর গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাটক স্বীকারোক্তি মঞ্চস্থ হয়, গল্প নন্দিতা বাগচী, নাটক সুব্রত সরকার, পরিকল্পনা ও নির্দেশনা জীবন অধিকারী। উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় ন্যাজার্ট ভাবনা প্রোয়োজিত নাটক কাঁথা, নির্দেশনা সমরেশ বসু, রচনা মোহিত চট্টোপাধ্যায়। ঐদিনের দ্বিতীয় নাটক টি ছিলো দৃষ্টি দত্তপুকুরের উপস্থাপনা পান্ডুলিপির সাদা পাতা।শেষ পরিবেশনা ছিলো ধীরাজ হাওলাদারের পরিচালনায় ইমন মাইম সেন্টার এর মূকাভিনয়। দর্শকরা দারুণভাবে উপভোগ করেছেন সেই মুকাভিনয়। সমগ্র উৎসব পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন মুকুলিকার কর্ণধার অনিমা দাস।

মার্চ ২৭, ২০২২
বিনোদুনিয়া

অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য উৎসব ২০২২

গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো তিনদিন ধরে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসব ২০২২। শাঁওলি মিত্র নামাঙ্কিত মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমির প্রধান হৈমন্তী চট্ট্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আশিস দাস, কৃষ্ণেন্দু চট্ট্যোপাধ্যায়, শ্যামল দত্ত, বাসুদেব কুন্ডু সহ বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। নাবিক সম্মানে সম্মানিত করা হয় অভিনেতা নরেন কন্ডু কে। এদিন মঞ্চস্থ হয় দুটি নাটক। প্রথম নাটক আমতা পরিচয়ের থ্যাঙ্ক ইউ দাদাজি। নির্দেশক - ঋতুপর্না বিশ্বাস। দ্বিতীয় নাটক গোবরডাঙ্গা নাবিক নাট্যমের অথ বৃষ মঙ্গল কথা, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনা - জীবন অধিকারী। দুটি নাটকই দর্শক সাধারনের মন জয় করে। বিশেষ করে অথ বৃষ মঙ্গল কথা নাটক টি দর্শকদের মনে আনন্দের জোয়ার এনে দেয়, হাস্যরসে এই সময়ের একটি অন্য রকম প্রযোজনা দর্শকদের মাতিয়ে রেখেছিল। দ্বিতীয় দিন মুকুলিকা গানের স্কুল পরিবেশন করেন শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা, বিধায়ক ভট্টাচাৰ্য এর এই নাটক টি পাঠ করেন অনিমা দাস ও আস্তিক মজুমদার, তারপর হরিপাল আশ্রমিক পরিবেশন করেন নাটক সেলসম্যান নাট্যকার ও নির্দেশক ভাস্কর দাস ও দিনের শেষ নাটক সূর্য সন্ধান থিয়েটার জঙ্গলমহলের এই নাটকটির নাট্যকার ও নির্দেশক সঞ্জয় আচার্য। তৃতীয় দিন অর্থাৎ উৎসবের শেষ দিন নাবিক সম্মান প্রদান করা হয় মায়া রাহা কে, তিনি ১৯৭৭ সালে নাবিক নাট্যমের প্রথম নাটকের প্রথম অভিনেত্রী ছিলেন। এই দিনের প্রথম নাটক ছিলো হালিশহর উনিটি মালঞ্চ প্রযোজিত আত্মকথন নির্দেশনায় ছিলেন দেবাশিস সরকার, দ্বিতীয় নাটক খড়দহ থিয়েটার জোন প্রযোজিত কাম ব্যাক বিনোদিনী নির্দেশক তপন দাস এবং সব শেষ ইমন মাইম সেন্টার পরিবেশন করেন একটি মুখাভিনয়। নির্দেশক ছিলেন ধীরাজ হওলাদার। সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো নাবিক নাট্যমের নাট্য উৎসব ২০২২।

মার্চ ১৬, ২০২২
বিনোদুনিয়া

"আভি রাত বাকি হ‍্যায়" রঙ্গকর্মীর এই নতুন নাটক জীবন কে এক গভীর সঙ্কট এর মুখোমুখি দাঁড় করায়

আমরা সকলেই কম বেশি জীবনের নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক, সামাজিক সমস্যার পাশাপাশি ব্যক্তি জীবনেও নানা ঘাত প্রতিঘাতে আমাদের মন ভালো নেই। বর্তমান সময়ে প্রতিটা পরিবারে কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা যখন আরো বাড়তে থাকে তখন সেই পরিবারটা শেষ হয়ে যায় তিলে তিলে। ১৯৮০ সালে বোম্বের মিল ওয়ার্কার দের নিয়ে বিখ্যাত মারাঠি নাট্যকার জয়ন্ত পাওয়ার লিখেছিলেন তার জনপ্রিয় নাটক আধান্তর। রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা প্রয়াত নাট্য নির্দেশক ও অভিনেত্রী উষা গাঙ্গুলীর অনুপ্রেরণায় সেই নাটক মারাঠি ভাষা থেকে হিন্দি অনুবাদ করেছেন কৈলাশ সিঙ্গার। সেই হিন্দি নাটক অভি রাত বাকি হ্যায় একাডেমি হলে মঞ্চস্থ হলো। নাট্যরূপ ও নির্দেশনা সৌতি চক্রবর্তী।এই নাটকটি একটা অতি সাধারণ গরীব পরিবার কে কেন্দ্রকরে মঞ্চস্থ হয়েছে। যে পরিবারে রয়েছে তিন ভাই, এক বোন আর মা। বড় ভাই বাবা স্বপ্ন দেখে বিরাট সাহিত্যিক হবার। মেজো ভাই নাড়ুর স্বপ্ন মস্তান বা ডন হবার। আর পরিবারের ছোট ছেলে মোহন সারাদিন রেডিওতে ক্রিকেট শোনে।তার দিশাহীন জীবন। বোন মঞ্জুর বিয়ে হয়েছে কারখানার এক লেভার রানের সাথে। রানে ইউনিয়ান লিডার। সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু মঞ্জু একটা কারখানায় কাজ করলেও ঠিকমত টাকা পায়না, তাই শে পাড়ার একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, পেটে আসে সন্তান।পরিবারের সবাই তাকে প্রশ্ন করলে মঞ্জু উত্তর দেয় বাঁচতে গেলে লাগে পয়সা। কে দেবে টাকা, কারখানায় ঠিকমত টাকা দেয়না, তাইসে এই পথে গেছে। বড় ছেলে বাবা চেয়েছিল তার লেখা উপন্যাস কাগজে ছাপাতে। পারেনি সে। সামান্য টাকায় সে প্রকাশক কে দিয়ে দেয়।সেই শোক ভুলতে প্রতিদিন নেশা করে।মেজো নাড়ু প্রায়দিন মস্তানী করে পাড়ায়। সংসারে সে কিছুই দেয়না, মায়ের থেকে এসে টাকা চায়, আর খেতে আসে। ছোটো মোহন রেডিও তে ক্রিকেট শুনে কাটায়। দিশাহীন,লক্ষহীন জীবনের এক বেকার যুবক। বাড়িতে প্রতিদিন অশান্তি, পরিবারে আর্থিক অভাব, গালিগালাজ এসব রোজকের ঘটনা। এই চলতে চলতে মঞ্জুর সাথে যে লোকের অবৈধ সম্পর্ক ছিলো সেই লোক কে খুন করে নাড়ু। পুলিশ ধরে নিয়ে যায়। এই পরিবারের ছেলে মেয়েদের যে পিতা সে অনেক আগে মারা যায়। তার এল এই সি মাত্র ১৫ হাজার টাকা পায়। পাশাপাশি মঞ্জুর স্বামী রানের কারখানা বন্ধ হয়ে যায়। তাদের মালিক মাত্র ২৫ হাজার টাকা দেয়। শেষমেষ পরিবারের সকলেই মাকড়সার জালের মতন নিজেদের জীবনে আর্থিক অনটন, মানহানিকর ঘটনায় জড়িয়ে পড়ে, এখান থেকে কোনো ভাবে বেরিয়ে আসার উপায় নেই।অসহায় এক পরিবার লক্ষ বিহীন,দিশাহীন এক অজানা অন্ধকারে তলিয়ে যায় সকলেই। করোনার পরবর্তী সময়ে বহু পরিবারের এই অবস্থার স্বীকার। অসাধারণ একটি নাটক আভি রাত বাকি হ্যায়। রঙ্গকর্মীর নতুন নাটকটি এখন কার সময় উপযোগী নাটক। চমৎকার উপস্তাপনা। এই নাটকে দারুন অভিনয় করেছেন (বড় ছেলে বাবা) শুভম, (মেজো ছেলে নাড়ু) দিপেস রজক, (ছোট ছেলে মোহন) ওম তেওয়ারী, (মেয়ে মঞ্জু) স্নেহা রায়, (জামাই রানে) অনিরুদ্ধ সরকার, (মা) রঞ্জিনী ঘোষ, (নাড়ুর সঙ্গী বাটার) রহত নাদিম, (বড় ছেলের বন্ধু সতীশ) শঙ্কর দে, (মামি) শ্রেয়া খৈতান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক, বাপ্পা, অরিজিৎ ও সুভাষ। এই নাটকে সৌমেন চক্রবর্তী র আলো, সৌতি চক্রবর্তীর মঞ্চ নজর করেছে। সবমিলিয়ে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের রঙ্গকর্মীর এই নতুন হিন্দি নাটক আভি রাত বাকি হ্যায় এক কথায় জীবনের গল্পগাথা।

ফেব্রুয়ারি ০১, ২০২২
রাজ্য

'বঙ্গবালা' শাঁওলি-র প্রয়াণে বাংলার নাট্য জগৎ আনাথ

সকলের অগোচরে না ফেরার জগতে চলে গেলেন বিশিষ্ট নাট্যকার অভিনেত্রী শাঁওলি মিত্র। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চ কাঁপানো অভিনেত্রী। বাবার শম্ভু মিত্রের পথ অনুসরণ করে ফুলের ভারে নয় একেবারে অনারম্বরে লোকচক্ষুর আড়ালে কিরীটি শ্মশানে সম্পন্ন হল শেষকৃত্য। সেখানে হাজির ছিলেন নাট্যকার অর্পিতা ঘোষ।নাথবতী অনাথবৎ খ্যাত শাঁওলি-র বাবা শম্ভু মিত্রের মতো মৃত্যুর পরে তার ইচ্ছার কথা লিখে গিয়েছেন। লিখেছিলেন তাঁর শেষকৃত্যের পরই যেন সকলকে জানানে হয়। সেই ইচ্ছাকে সম্পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যার কয়েক বছর ধরেই বাড়িতে চিকিৎসা চলছিল।ঋত্বিক ঘটকের কালজয়ী ছায়াছবি যুক্তি তক্কো আর গপ্পো তে বঙ্গবালার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাঁওলি মিত্র-কে। তিনি একাধিক কালজয়ী নাটকে সুনামের সাথে অভিনয় করেছেন, তাঁর অভিনীত অন্যতম কয়েকটি নাটক ডাকঘর, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, বিতত বীতংস ...... আরও অনেক। নাট্যজগতে তাঁর অসামান্য অভিনয়ের অবদানের জন্য তিনি ২০০৯-এ ভারত সরকারের সর্বোচ্চ সন্মান পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। তিনি ২০১১-তে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ্বশত জন্মবর্ষ উদযাপন কমিটির চেয়ারপার্সন মত গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।শাঁওলি মিত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০১১রাজ্যে পালাবদলের সময় তিনি পথে নেমে তৎকালীন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন। অনন্য অভিনয়ের জন্য ২০০৩-এ সংগীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গ সরকার ২০১২-তে তাঁকে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার প্রদান করে। পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির দায়িত্বে ছিলেন । শাঁওলীর প্রয়াণে বাকরুব্ধ বাংলার নাট্যজগৎ।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

Simla A Bong positive : সিমলা এ বং পজিটিভের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

সিমলা এ বং পজিটিভ নাট্যদল তাদের পঞ্চম জন্মদিন উদযাপন করল হেদুয়ায়। রক্তদান কর্মসূচর মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু হয়। মোট ৫২ জন এদিন রক্ত দেন। এই রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি। এছাড়া বিনামূল্যে অক্সিজেন পার্লার ও ছিল।আরও পড়ুনঃ সাহসী পোশাকে আলুপোস্ত রেঁধে ভাইরাল রিম্পিবিকালে থিয়েটার নিয়ে একটা সেমিনার হয়। মে সেমিনারে বক্তব্য রাখেন অনিন্দ্য ব্যানার্জি, পঙ্কজ মুন্সী, কমল চ্যাটার্জি, ত্রিগুণা শঙ্কর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনিন্দ্য ব্যানার্জি এই আলোচনাসভায় জানান করোনা পরিস্থিতিতে থিয়েটারের অবস্থা খুব খারাপ। সরকার থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে থিয়েটারের অবস্থা আরও বিপন্ন হতে পারে। এছাড়া এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তপতী মুন্সী ও সমাজসেবী শ্রেয়া পাণ্ডে।

আগস্ট ০৩, ২০২১
বিনোদুনিয়া

A Bong Positive : এ বং পজেটিভের জন্মদিনে কিঞ্জল

আগামী ১ লা আগস্ট কলকাতা সিমলা এ বং পজেটিভ নাট্য দলের পঞ্চম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী নানান রকমের উদযাপন। এই দিন সকাল থেকেই মহৎ রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে শুরু হবে অনুষ্ঠান। বেলা ১২ টার সময় এই রক্তদান কর্মসূচী তে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা বাসবদত্তা চট্টোপাধ্যায়, ও কিঞ্জল নন্দ। সঙ্গে আয়োজন করা হয়েছে বিনামূল্য অক্সিজেন পার্লারের। বিকেল ৫ টা থেকে থাকছে থিয়েটার নিয়ে এক সেমিনার। করোনা পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে যখন ধীরে ধীরে ছাড় দেওয়া হচ্ছে, থিয়েটার হল গুলো খোলার প্রতি দৃষ্টি নেই কারোর, কাজের অভাবে অসংখ্য শিল্পী নিজেদের পেশা ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য কাজ করতে, এরকম অবস্থায় কি হতে পারে থিয়েটারের ভবিষ্যত? এই বিষয়ক এই থিয়েটার আলোচনা চক্রে উপস্থিত থাকবেন অনিন্দ্য ব্যানার্জী, অনুরাধা মুখার্জী, পঙ্কজ মুন্সী, কমল চ্যাটার্জী, ত্রিগুণা শঙ্কর এর মতোন প্রখ্যাত ব্যক্তিত্বরা। সঙ্গে আয়োজন করা হয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।। কলকাতা সিমলা এ বং পজেটিভ এর পঞ্চম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান। উপস্থিত থেকে সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ।

জুলাই ২৯, ২০২১
বিনোদুনিয়া

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত

প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। ছোট পর্দার পাশাপাশি থিয়েটারের মঞ্চে দাপিয়ে অভিনয় করে গিয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত। বিখ্যাত থিয়েটার শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্তর স্ত্রী ছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ঘরে বাইরে-র বিমলা অভিনয় নিয়ে আজও প্রশংসায় পঞ্চমুখ বাংলা ছবির দর্শক। সেই থেকে সৌমিত্র ও স্বাতীলেখার জুটিকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। কিন্তু তার পরে মঞ্চের বাইরে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ৩১ বছর পরে সৌমিত্রর সঙ্গেই পর্দায় ফিরলেন তিনি। প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় দেখা যায় তাঁকে। বেলা শেষে ছবিতে সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত দর্শকদের জন্য ফের বেলাশুরু-তে অভিনয় করেন তাঁরা। কিন্তু ছবি মু্ক্তি পাওয়ার আগেই চলে গেলেন নায়ক-নায়িকা। গত বছর নভেম্বর মাসে মৃত্যু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার চলে গেলেন স্বাতীলেখাও।১৯৭০ সালে ইলাহাবাদে মঞ্চজীবন শুরু তাঁর। মঞ্চজীবনে পেয়েছেন বিভি করন্থ, তাপস সেন এবং খালেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বের সান্নিধ্য। ১৯৭৮ সালে নান্দীকার নাট্যদলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সেখানেই আলাপ ও প্রেম হয় নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে। তার পরে বিয়ে এবং সংসার। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। তাঁর কন্যা সোহিনী সেনগুপ্তও একই ভাবে নাট্য ও পর্দার জগতে নিজের পরিচয় তৈরি করেছেন। মঞ্চে শঙ্খপুরের সুকন্যা, মাধবী, পাতা ঝরে যায় ইত্যাদিতে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখাছিলেন স্বাতীলেখা। নান্দীকার-এর বেশ কিছু নাটকের সঙ্গীত পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি।

জুন ১৬, ২০২১

ট্রেন্ডিং

বিদেশ

হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত! একটিও মানতে নারাজ বাংলাদেশ, প্রত্যর্পণ নিয়ে বাড়ছে জট

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই। ভারতের তরফে এমন কোনও শর্ত দেওয়া হয়ে থাকলে তা মানা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের তরফে দুটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচার বা আপিলের সুযোগ দিতে হবে। রবিবার সেই দাবি নিয়ে মুখ খোলেন আমিনুল ইসলাম। ভারতের এই শর্তকে উদ্ভট বলে মন্তব্য করেন তিনি।আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেদের দেশে নতুন করে বিচারের এই বিধান বাতিল করে বাংলাদেশকে সেই পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয় বার বিচার করার কোনও আইনি সুযোগ নেই। ভারতের দাবি উদ্ভট। আমরা তা প্রত্যাখ্যান করছি।তাঁর আরও দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন। ভারতকে প্রশ্ন করে আমিনুল বলেন, হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন বিচারপ্রক্রিয়া চলছিল। সে সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি?উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও অবস্থান জানায়নি। তবে সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে।প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগস্টে সামরিক বিমানে ভারতে এসেছিলেন হাসিনা। তাই তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সামরিক বিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। তবে এই দুই শর্তের বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই বিচারপ্রক্রিয়া এবং রায় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে ভারতের তরফে সত্যিই নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়ার শর্ত রাখা হয়ে থাকলে, তা হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।অন্য দিকে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থান কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।সব মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের শর্ত নিয়ে বাংলাদেশের আপত্তি এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের সম্ভাবনা নাকচ করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ কি আদৌ সম্ভব হবে?

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

‘শেষ দেখাও দেখতে চাই না’, এনকাউন্টারে রতন শেখের মৃত্যুতে বিস্ফোরক দাদা! ভাইয়ের কুকীর্তি নিয়ে কী বললেন?

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। রবিবার সন্ধ্যায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। তবে ভাইয়ের এমন পরিণতিতে পরিবারের তরফে পুলিশের পদক্ষেপ নিয়ে কোনও অভিযোগ নেই। বরং ভাইয়ের অপরাধের শাস্তি হয়েছে বলেই মনে করছেন দাদা সালাম শেখ। ভাইয়ের মৃত্যুতে মন খারাপ হলেও তার কুকীর্তি কোনও ভাবেই মেনে নিতে রাজি নন তিনি। এমনকি ভাইয়ের শেষ দেখাও দেখতে চান না বলে জানিয়েছেন সালাম।সালাম শেখ পেশায় দিনমজুর। রবিবার তিনি বলেন, এক মায়ের পেটের ভাই হলেও ওর অপকর্ম মেনে নেওয়া সম্ভব নয়। সারা বছর চুরি, ডাকাতি, ছিনতাই করে জেলে গিয়েছে, তা-ও মেনে নিয়েছি। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কখনওই মেনে নেওয়া যায় না। নিজের কাজের শাস্তি পেয়েছে ভাই। শেষ দেখাও আর দেখতে চাই না।ভাইয়ের মৃত্যুতে শোক রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি রয়েছে ভাইয়ের অপরাধের প্রতি ক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যুর পর পরিবারের এমন অবস্থান ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। সালামের দাবি, রতনের অপরাধের সঙ্গে পরিবারের কোনও যোগ ছিল না। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তার।গত ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে শেষ বার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সালামের। তার কয়েক দিনের মধ্যেই রতনের মৃত্যুর খবর পান তিনি। নানুরের সাতরা গ্রামে ছিল রতন শেখের আদি বাড়ি। তবে প্রায় সাত বছর আগে জমি ও ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যায় পরিবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েছিল রতন। সেই কারণেই এক সময় সাতরা ছাড়তে হয়েছিল তাকে। শুধু অপরাধমূলক কাজ নয়, মাদক কারবারের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবারের সদস্যদের দাবি, রতনের জীবনযাপন এমন ছিল যে, এক মাস বাড়িতে থাকলে পরের ছমাস কাটত জেলে। অপরাধের কারণে বার বার জেলে যেতে হত তাকে। রতনের মৃত্যুর পর তার দেহ সাতরা গ্রামে ফিরিয়ে আনা হোক, তা-ও চান না স্থানীয় বাসিন্দাদের একাংশ।সব মিলিয়ে রতন শেখের মৃত্যুর পর সামনে এসেছে তার পরিবারের ক্ষোভ এবং এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অসন্তোষ। যে ভাইয়ের অপরাধের কথা মেনে নিতে পারেননি দাদা, সেই রতনের শেষকৃত্য নিয়েও আপত্তি উঠছে গ্রামে।

নভেম্বর ১৫, ২০২৬
দেশ

সিকিমের আকাশে ২৫ মিনিট ধরে চক্কর চিনা সামরিক বিমানের! বারবার সতর্ক করেও লাভ হল না, কীসের ইঙ্গিত?

সিকিমে ভারত-চিন সীমান্তের আকাশে রহস্যময় চিনা বিমানের উড়ান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশে চক্কর কেটেছে বিমানটি। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিনের দিক থেকে বিমানটি ভারতের আকাশে ঢুকে পড়েছিল। বার বার সতর্ক করার পরেও সেটি ভারতের আকাশসীমা ছেড়ে যায়নি বলে দাবি সূত্রের।বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সিকিমের আকাশে বিমানটিকে দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায় বিমানটি। সূত্রের দাবি, সেটি চিনের সামরিক বাহিনীর বিমান ছিল। তবে বিমানটির পরিচয় এবং ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।ঘটনাটি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তা হলে কি ভারতের সীমান্ত এলাকায় নজরদারি চালাতেই ওই বিমান পাঠিয়েছিল চিন? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।উল্লেখ্য, সিকিমের উত্তরে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা চিকেনস নেক নামে পরিচিত। এই সরু ভূখণ্ডের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। তাই এই এলাকার নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক ভারত।বর্তমানে এই সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে বলে খবর।অন্য দিকে, ডোকলামকে কেন্দ্র করে অতীতে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলেছে। সীমান্ত এলাকায় চিনের নির্মাণকাজ নিয়েও একাধিক বার আপত্তি জানিয়েছে ভারত। সিকিম এবং আশপাশের সীমান্তবর্তী এলাকায় তাই কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা।এই পরিস্থিতিতে ভারতের আকাশে চিনা সামরিক বিমানের প্রবেশের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে বিমানটি ঠিক কোথা থেকে এসেছিল, কতক্ষণ ভারতের আকাশসীমায় ছিল এবং কেন সেখানে চক্কর কাটছিল, সেই সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকারি ভাবে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

কনস্টেবলকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের! কী ঘটেছিল নানুরে?

শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। রবিবার নানুরের একটি ইটভাঁটার কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের জন্য রতনকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায়। সেই সময় পুলিশের উপর হামলার চেষ্টা করে সে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল।এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এনকাউন্টারের খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় খুনি, ধর্ষকদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার, তাই করা হবে। গুলি করলে ওরা কী বাতাসা খাওয়াবে নাকি!ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে মোটরবাইকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। অভিযোগ, রতনকে ধরার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রতন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলিতে পায়ে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।এর পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুরের চারকল গ্রামের কাছে একটি ইটভাঁটায় অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সেখানে যায় পুলিশ।পুলিশের অভিযোগ, ওই এলাকায় পৌঁছনোর পর রতন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।বোলপুর হাসপাতালের চিকিৎসক গৌরব তরফদার জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতন শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর কথায়, পুলিশের গুলিতে মৃত্যুর কথা প্রেসক্রিপশনে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলে আসছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার সেই বার্তা দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যুর পর রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, গত ছয় মাসে এই নিয়ে বাংলায় পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পানিহাটিতে বিজেপির অন্দরের সংঘাতের বলি! নেত্রী রুমা সাহার স্বামীর মৃত্যু, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক বিধায়ক রত্না

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে দলেরই কর্মীদের সঙ্গে বচসা, স্ত্রীকে অপমানের প্রতিবাদ করায় আক্রান্ত অরূপ সাহা। হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তপ্ত পানিহাটি। দলবদলুদের দাপট, জেলা নেতৃত্বের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চায় উঠে এল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। নিহতের নাম অরূপ সাহা। তিনি পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী। শনিবার রাতে বাজার এলাকায় অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন অরূপ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার পর থেকেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। একদিকে নিহতের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিস্ফোরক মন্তব্যসব মিলিয়ে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পর দলেরই কয়েকজন কর্মী তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন।রুমা সাহার দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসায় জড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝতে পেরে তিনি তাঁদের কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। সকলকে শান্ত হওয়ার এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেন। প্রয়োজনে বিষয়টি বিধায়ককে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।কিন্তু তাঁর অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের অশান্তির খবর পান। পরিস্থিতি সামাল দিতে তিনি আবার ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন স্বামী অরূপও। সেখানে গিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন যুবককে দেখতে পান বলে দাবি রুমার। তাঁদের মধ্যে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রুমার অভিযোগ, ওই যুবকদের মধ্যে নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত কয়েকজন ছিলেন।রুমার বক্তব্য অনুযায়ী, তিনি ফের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার নামে দুই ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। স্ত্রীর দিকে এমন আচরণ দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রুমাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় তিনি থানায় ফোন করেন। কিন্তু তাঁর দাবি, থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেন।এরপর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন রুমা। কিন্তু বাড়িতে পৌঁছনোর পরই অরূপের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। রুমার কথায়, বাড়ি ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। ঠিকমতো কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার।স্বামীর মৃত্যুর পর রুমা সাহার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের সঙ্গে নতুন যোগ দেওয়া কর্মীদের বিরোধ থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও সামনে আসেনি।অরূপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আর সেখানেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।রত্নার অভিযোগ, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, পুরনো বিজেপি কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে।শুধু তাই নয়, পানিহাটি-১ মণ্ডলের যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক নেতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, পানিহাটির ২৯টি ওয়ার্ডে আলাদা আলাদা লোক বসানো হলেও তাঁদের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও কার্যকর সমন্বয় নেই। ফলে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত বাড়ছে। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলেও প্রকাশ্যে জানিয়েছেন রত্না। তাঁর দাবি, জেলা সভাপতি তাঁকে পছন্দ করেন না এবং দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমন্বয়ের অভাব রয়েছে।রত্না দেবনাথের বক্তব্য, কোনও ব্যক্তি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন কি না, সেটি বড় কথা নয়। কিন্তু দলে যোগ দেওয়ার পর কেউ যদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে বিচার করা যায় না। যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া প্রয়োজন।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে একাধিকবার মারামারি ও অশান্তির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এমনকি কয়েক দিন আগেই তিনি পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অবগত করেছিলেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন বলেও দাবি তাঁর।এবার অরূপ সাহার মৃত্যুর পর বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রত্না। তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, পানিহাটির এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরেও ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ করতে গিয়ে বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীকে দলেরই একাংশের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সেই আবহে পানিহাটির ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।অন্যদিকে, অরূপ সাহার মৃত্যুর ঘটনায় বিজেপির অপর পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবরও সামনে আসেনি। ফলে ঠিক কী কারণে অরূপের মৃত্যু হয়েছে, কারা তাঁকে আক্রমণ করেছিলেন এবং এই সংঘর্ষের পিছনে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব কতটা দায়ীতা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, দলের অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে এক কর্মীর মৃত্যুর পর বিজেপি নেতৃত্ব কতটা কঠোর পদক্ষেপ করে এবং প্রশাসন এই ঘটনায় কত দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
বিদেশ

একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?

হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

নভেম্বর ১৫, ২০২৬
রাজনীতি

বই হাতে জনসংযোগে সিপিএম, রাজ্যজুড়ে শুরু ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচি

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙচুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহেই এবার বইকে হাতিয়ার করে পথে নামল সিপিএম। রাজ্যজুড়ে শুরু হয়েছে দলের ঘরে ঘরে বুক স্টল কর্মসূচি। বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাম নেতৃত্ব।রবিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন বই হাতে পাড়ায় পাড়ায় এবং দোকানে দোকানে ঘোরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বই তুলে দেন। বই পড়ার অভ্যাস বাড়ানো এবং পাঠাভ্যাসের প্রসারে এই উদ্যোগ বলে জানান তিনি।সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে। নভেম্বর মাসের মধ্যেই কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় এই উদ্যোগে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানেই চেতনা, বই মানুষের বন্ধু। বই পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা এবং বই উপহার দেওয়ার মধ্য দিয়েই সমাজে সচেতনতা তৈরি করা সম্ভব।একইসঙ্গে রাজনৈতিক বক্তব্যে তাঁর দাবি, লাঠি বা অস্ত্রের চেয়ে অনেক বড় শক্তি হল বই এবং মানুষের চেতনা। মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, বইকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে জনসংযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিএম।

নভেম্বর ১৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal