• ২১ শ্রাবণ ১৪৩৩, শনিবার ০৮ আগস্ট ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Rashifal

রাশিফল

ব্যয় বৃদ্ধি মীনের , অন্যান্য রাশির কেমন কাটবে ছুটির দিন ?

১৫ কার্তিক (১ নভেম্বর) রবিবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। মিথুন ঃ পিতার সাথে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। কর্কটঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সিংহ ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। কন্যাঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। তুলা ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। বৃশ্চিক ঃ সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে।ধনু ঃ মায়ের শরীর ভালো যাবে না। মকরঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। কুম্ভ ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মীন ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।

নভেম্বর ০১, ২০২০
রাশিফল

বিনিয়োগ থেকে অর্থলাভ সিংহের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৪ কার্তিক ( ৩১ অক্টোবর) শনিবার মেষ ঃ বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বৃষ ঃ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে। মিথুন ঃ আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। কর্কটঃ জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। সিংহ ঃ পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কন্যাঃ কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। তুলা ঃ যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। বৃশ্চিক ঃ আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। ধনু ঃ দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। মকরঃ রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। কুম্ভ ঃ জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন। মীন ঃ বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন।

অক্টোবর ৩১, ২০২০
রাশিফল

জনসংযোগ বৃদ্ধি মকরের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৩ কার্তিক ( ৩০ অক্টোবর) শুক্রবার মেষ ঃ আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বৃষ ঃ বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। মিথুন ঃ চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। কর্কটঃ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সিংহ ঃ দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। কন্যাঃ সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। তুলা ঃ প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। বৃশ্চিক ঃ মানসিক শান্তি বজায় থাকবে। ধনু ঃ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মকরঃ জনসংযোগ বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।মীন ঃ উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

অক্টোবর ৩০, ২০২০
রাশিফল

ব্যবসায় আয় মীনের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১২ কার্তিক ( ২৯ অক্টোবর) বৃহস্পতিবার মেষ ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে। কর্কটঃ পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সিংহ ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। কন্যাঃ মায়ের শরীর ভালো যাবে না।তুলা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর ঃ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ আয় রোজগার ব্যহত হতে পারে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২০
রাশিফল

সতর্ক থাকতে হবে মীনকে , অন্যান্য রাশির কেমন যাবে দিন ?

১১ কার্তিক ( ২৮ অক্টোবর) বুধবার মেষ ঃ আপনার ইতিবাচক মনোভাবও আপনাকে অত্যন্ত সাহায্য করবে। বৃষ ঃ যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। মিথুন ঃ আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। কর্কটঃ আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। সিংহ ঃ আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। কন্যাঃ ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। তুলা ঃ আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। বৃশ্চিক ঃ আপনি আপনার দাম্পত্য বন্ধনকে সন্দেহ করতে পারেন। ধনু ঃ আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে। মকর ঃ আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। কুম্ভ ঃ ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারও দ্বারা প্রভাবিত হবেন না। মীন ঃ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে , সতর্ক থাকুন।

অক্টোবর ২৮, ২০২০
রাশিফল

ব্যবসায় ভাল আয় মীনের , মঙ্গলে কি রয়েছে আপনার রাশিতে

১০ কার্তিক ( ২৭ অক্টোবর) মঙ্গলবার মেষ ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভাল। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। কর্কটঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সিংহ ঃ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভাল যাবে না। কন্যা ঃ আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। তুলা ঃ মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে। বৃশ্চিক ঃ কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ধনু ঃ জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। মকর ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। কুম্ভ ঃ বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভাল আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৭, ২০২০
রাশিফল

ব্যয় বৃদ্ধি কুম্ভের , দশমীর দিন অন্যান্য রাশির কেমন যাবে ?

৯ কার্তিক ( ২৬ অক্টোবর) সোমবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কটঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কন্যা ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। তুলা ঃ কোনও আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর ঃ জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কুম্ভ ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৬, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি বৃষের, মহানবমীর দিন অন্যান্য রাশির কেমন যাবে ?

৮ কার্তিক ( ২৫ অক্টোবর) রবিবার মেষ ঃ চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কটঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। কন্যা ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। তুলা ঃ কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মকর ঃ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মীন ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।

অক্টোবর ২৫, ২০২০
রাশিফল

আর্থিক চাপ বৃষের , মহা অষ্টমীতে অন্যান্য রাশিদের কেমন যাবে ?

৭ কার্তিক ( ২৪ অক্টোবর) শনিবার মেষ : আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। বৃষ ঃ আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট: আপনার মন সমৃদ্ধ হবে। সিংহ: অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। কন্যা: অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা: ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। বৃশ্চিক: আপনার স্ত্রীর স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। ধনু: ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। মকর: আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। কুম্ভ: পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। মীন: আপনি সবার চাহিদা পূর্ণ করতে সক্ষম হবেন না।

অক্টোবর ২৪, ২০২০
রাশিফল

পিতার থেকে উপহার লাভ তুলার , অন্যান্য রাশির কেমন কাটবে মহাসপ্তমী ?

৬ কার্তিক ( ২৩ অক্টোবর) শুক্রবার মেষ : বাড়িতে বহু আত্মীয় স্বজনের আগমন হতে পারে। বৃষ ঃ মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট: জীবনসাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। সিংহ: বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা: ব্যবসায়ীরা কিছু ভাল আয়ের সুযোগ পাবেন। তুলা: পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক: ভাগ্য সুপ্রসন্ন হবে। ধনু: আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। মকর: অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কুম্ভ: গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। মীন: অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।

অক্টোবর ২৩, ২০২০
রাশিফল

আর্থিক উন্নতি মেষের , অন্যান্য রাশির কেমন যাবে ?

৫ কার্তিক ( ২২ অক্টোবর) বৃহস্পতিবার মেষঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট: অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। সিংহ: কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা: আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। তুলা: আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন । বৃশ্চিক: অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। ধনু: ব্যক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। মকর: কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। কুম্ভ: আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। মীন: ভাগ্য উন্নতি আশা করতে পারেন।

অক্টোবর ২২, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি  বৃষের , বুধে অন্যান্য রাশিদের প্রতি ভাগ্য কতটা সহায় ?

৪ কার্তিক ( ২১ অক্টোবর) বুধবার মেষঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট: অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ: বকেয়া টাকা পয়সা আদায় হবে। কন্যা: শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। তুলা: প্রেমের আঘাতে ছটফট করতে হবে। বৃশ্চিক: যানবাহন চুরি যাওয়ার আশঙ্কা প্রবল। ধনু: বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর: অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কুম্ভ: অন্যমনস্কতার জন্য ছোট খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মীন: প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।

অক্টোবর ২১, ২০২০
রাশিফল

প্রভাব প্রতিপত্তি বাড়বে কর্কটের , অন্যান্য রাশির কেমন যাবে ?

৩ কার্তিক ( ২০ অক্টোবর) মঙ্গলবার মেষঃ প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বৃষ ঃ মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট: প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সিংহ: বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা: বকেয়া বিল আদায় হতে পারে। তুলা: ধর্মীয় কাজের পক্ষে অনুকূল। বৃশ্চিক: উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। ধনু: রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। মকর: অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কুম্ভ: গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। মীন: সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভাল যাবে না।

অক্টোবর ২০, ২০২০
রাশিফল

প্রেমের আঘাত তুলার , অন্যান্য রাশির কেমন যাবে ?

২ কার্তিক (১৯ অক্টোবর) সো্মবার মেষঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট: অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ: ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন। কন্যা: বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। তুলা: প্রেমের আঘাতে ছটফট করতে হবে। বৃশ্চিক: কাজে উন্নতি হতে পারে। ধনু: কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। মকর: ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। কুম্ভ: প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মীন: আয় রোজগার ব্যহত হতে পারে।

অক্টোবর ১৯, ২০২০
রাশিফল

পারিবারিক অশান্তি কর্কটের , অন্যান্য রাশির কেমন যাবে ?

২ কার্তিক (১৮ অক্টোবর) রবিবার মেষঃ কাজে উন্নতি হতে পারে। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট: পারিবারিক অশান্তি মনোবেদনার কারণ হতে পারে। সিংহ: প্রেমে ব্যথা পেতে পারেন। কন্যা: অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। তুলা: সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। বৃশ্চিক: ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন। ধনু: মায়ের শরীর ভালো যাবে না। মকর: বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। কুম্ভ: ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন: প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

অক্টোবর ১৮, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি  বৃষের , অন্যান্য রাশির কেমন যাবে ?

১ কার্তিক (১৭ অক্টোবর) শনিবার মেষঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট: অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ: কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। কন্যা: আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। তুলা: মায়ের শরীর ভালো যাবে না। বৃশ্চিক: যানবাহন চুরি যাওয়ার আশঙ্কা প্রবল। ধনু: আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। মকর: জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কুম্ভ: ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন: ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অক্টোবর ১৭, ২০২০
রাশিফল

কাজে উন্নতি কন্যার , অন্যান্য রাশির কেমন যাবে ?

২৯ আশ্বিন (১৬ অক্টোবর) শুক্রবার মেষঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃষ ঃ প্রেমে ব্যথা পেতে পারেন। মিথুন ঃ শত্রুদমনের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। কর্কট: বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। সিংহ: ব্যয়ভাব বজায় থাকবে। কন্যা: কাজে উন্নতি হতে পারে। তুলা: সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। বৃশ্চিক: মানসিক প্রশান্তি লাভ করতে পারেন। ধনু: চাকরিক্ষে্ত্রে বাধা। মকর: পারিবারিক অশান্তি মনোবেদনার কারণ হতে পারে। কুম্ভ: আরোগ্যলাভের বিপুল সম্ভাবনা। মীন: ঋ্ণশোধ হতে পারে।

অক্টোবর ১৬, ২০২০
রাশিফল

প্রেমে সাফল্য সিংহের , লক্ষীবারে অন্যান্য রাশির কেমন যাবে ?

২৯ আশ্বিন (১৫ অক্টোবর) বৃহস্পতিবার মেষঃ পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। বৃষ ঃ যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। মিথুন ঃ আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। কর্কট: অত্যধিক বন্ধুভাবাপন্ন অজানা ব্যক্তিদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন। সিংহ: আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। কন্যা: ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। তুলা: আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। বৃশ্চিক: বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। ধনু: সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন। মকর: নিজের মেজাজ সামলান। কুম্ভ: প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে। মীন: আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন।

অক্টোবর ১৫, ২০২০
রাশিফল

 গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য তুলার , অন্যান্য রাশির কেমন যাবে ?

২৮ আশ্বিন (১৪ অক্টোবর) বুধবার মেষঃ শারীরিক অবনতির আশঙ্কা রয়েছে। বৃষ ঃ অনেকদিনের আশাপূরণ হতে পারে। মিথুনঃ চাকরি ক্ষেত্রে সফলতা আসতে পারে। কর্কট ঃ আয় বাড়ার সম্ভাবনা। সিংহ ঃ মানসিক অস্থিরতা বাড়তে পারে। কন্যা ঃ সম্পত্তি জনিত মামলার ফল অনুকূলে আসবে। তুলা ঃ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য। বৃশ্চিক ঃ শারীরিক উন্নতি ঘটার সম্ভাবনা। ধনুঃ গুরুজনদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। মকরঃ প্রেম-পরিণয়ে মান ও অভিমান বাড়ার সম্ভাবনা। কুম্ভ ঃ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। মীন ঃ কাজে প্রবল বাধা আসতে পারে।

অক্টোবর ১৪, ২০২০
রাশিফল

শারীরিক অবনতি মীনের, অন্যান্য রাশির কেমন যাবে ?

২৭ আশ্বিন (১৩ অক্টোবর) মঙ্গলবার মেষঃ কাজে প্রবল বাধা আসতে পারে। বৃষ ঃ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। মিথুন ঃ প্রেম-পরিণয়ে মান ও অভিমান বাড়ার সম্ভাবনা। কর্কট ঃ গুরুজনদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। সিংহ ঃ শারীরিক উন্নতি ঘটার সম্ভাবনা। কন্যা ঃ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য। তুলা ঃ সম্পত্তি জনিত মামলার ফল অনুকূলে আসবে। বৃশ্চিক ঃ মানসিক অস্থিরতা বাড়তে পারে। ধনুঃ আয় বাড়ার সম্ভাবনা। মকরঃ চাকরি ক্ষেত্রে সফলতা আসতে পারে। কুম্ভ ঃ অনেকদিনের আশাপূরণ হতে পারে। মীন ঃ শারীরিক অবনতির আশঙ্কা রয়েছে।

অক্টোবর ১৩, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

দেশ

রাহুলকে ডেকেও সাড়া মেলেনি! বিস্ফোরক অভিযোগে মুখ খুললেন সোনম ওয়াংচুক

রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল, কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। দীর্ঘ অনশনের অভিজ্ঞতা তুলে ধরে এবার বিস্ফোরক অভিযোগ করলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শুধু রাহুল গান্ধী নন, কেন্দ্রীয় মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি বলে দাবি করেছেন তিনি। সেই কারণেই এখন সব রাজনৈতিক নেতার উপর থেকে তাঁর আস্থা উঠে গিয়েছে বলে জানিয়েছেন সোনম।নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে যন্তর মন্তরে টানা ছাব্বিশ দিন অনশন করেছিলেন সোনম ওয়াংচুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর স্ত্রী গীতাঞ্জলী চেয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে অনশন ভাঙতে। সেই উদ্দেশ্যে রাহুল গান্ধীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সোনমের কথায়, তাঁর স্ত্রীর কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি শুধু চেয়েছিলেন রাহুল এসে অনশন ভাঙান। কিন্তু তা হয়নি।অনশন শেষ হওয়ার সময়ের ঘটনাও সামনে এনেছেন সোনম। তাঁর দাবি, তিনি চেয়েছিলেন শাসক ও বিরোধী শিবিরের পাশাপাশি ছাত্র প্রতিনিধিরাও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকুন। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং মধ্যরাতে তাঁর সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, আনুষ্ঠানিকভাবে অনশন শেষ করার ঘোষণার পরেই বৈঠকের ছবি প্রকাশ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। আগেভাগেই ছবি প্রকাশ্যে চলে আসে। এই ঘটনায় তিনি গভীরভাবে হতাশ হন।সোনম ওয়াংচুক বলেন, প্রতিশ্রুতি ভঙ্গের এই অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। তাঁর কথায়, এখন তিনি কোনও রাজনৈতিক নেতার উপরই আর ভরসা করতে পারেন না।মধ্যরাতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক নিয়ে যে রাজনৈতিক সমঝোতার অভিযোগ উঠেছিল, তা-ও খারিজ করেছেন সোনম। তাঁর বক্তব্য, যদি রাজনৈতিক সমঝোতাই উদ্দেশ্য হত, তাহলে ছাব্বিশ দিন অনশন করার কোনও প্রয়োজন ছিল না। ব্যক্তিগত সুবিধা নয়, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ছাত্রদের স্বার্থেই তিনি আন্দোলনে নেমেছিলেন। তাঁর দাবি, গোটা আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং তার লক্ষ্য ছিল শুধুমাত্র জনস্বার্থ।

আগস্ট ০৭, ২০২৬
দেশ

বিদেশে চিকিৎসার লড়াই থামছেই না! ফের সুপ্রিম কোর্টে অভিষেক, এবার কী রায়?

বিদেশে চোখের চিকিৎসার অনুমতি পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট কোথাও কাঙ্ক্ষিত স্বস্তি না মেলায় এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।এর আগে বিদেশে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, দেশের মধ্যে চিকিৎসার সুযোগ থাকলে আগে সেই পথই অনুসরণ করতে হবে। আদালত বিশেষভাবে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড গঠনের পরামর্শ দেয়। সেই বোর্ড যদি মনে করে বিদেশে চিকিৎসা প্রয়োজন, তবেই বিদেশ যাওয়ার অনুমতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আদালতের সব নির্দেশ মেনেছেন। তাই চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেওয়া উচিত নয়। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ না করে জানায়, বিষয়টি প্রথমে হাইকোর্টেই নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে হাইকোর্টকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশও দেওয়া হয়।পরবর্তী শুনানিতে হাইকোর্ট আবারও জানায়, এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভিষেকের আইনজীবী স্পষ্ট জানান, তাঁর মক্কেল এসএসকেএমে চিকিৎসা করাতে আগ্রহী নন এবং বিদেশেই চিকিৎসা করাতে চান। এরপর হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়।হাইকোর্টে স্বস্তি না মেলায় এবার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন শীর্ষ আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহল এবং আইনি বিশেষজ্ঞদের।

আগস্ট ০৭, ২০২৬
দেশ

“রাজনীতি করবেন, আর ডিমকে ভয় পাবেন?” সুপ্রিম কোর্টে মহুয়াকে তীব্র কটাক্ষ, তারপর যা হল...

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। একটি ফেসবুক পোস্ট সংক্রান্ত মামলায় ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির সময় বিচারপতির মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। পরে মহুয়া মৈত্রের আইনজীবী নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন।শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলার শুনানি হয়। মহুয়ার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানান, আগেরবার হাজিরা দিতে গিয়ে তাঁর মক্কেলকে হুমকির মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর দিকে ডিমও ছোড়া হয়েছিল। সেই কারণেই জেরার জন্য ভার্চুয়াল হাজিরার অনুমতি চাওয়া হয়।এই আবেদন শুনেই বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন, শুধুমাত্র সাংসদ হওয়ার কারণেই কি এমন সুবিধা চাওয়া হচ্ছে? পরে ডিম ছোড়ার প্রসঙ্গ উঠতেই বিচারপতি মন্তব্য করেন, রাজনীতি করতে এলে ডিমকে ভয় পেলে চলবে না। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, তাই জনজীবনে থাকা ব্যক্তিদের সমালোচনা বা প্রতিবাদের মুখোমুখি হওয়ার মানসিকতা থাকতে হবে।শুনানির সময় আদালত মহুয়ার আবেদন গ্রহণে অনীহা প্রকাশ করে। এরপর তাঁর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন। ফলে ভার্চুয়াল হাজিরার আবেদন আর বিবেচনা করা হয়নি।উল্লেখ্য, এই একই মামলায় আগে কলকাতা হাই কোর্ট মহুয়া মৈত্রকে গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। তবে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। পাশাপাশি আগামী ১৪ আগস্ট তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। সেই নির্দেশের পরই ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

আগস্ট ০৭, ২০২৬
কলকাতা

রক্ত সংগ্রহে ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ! আদালতের নজরে এগারো ব্লাড ব্যাঙ্ক, বাড়ল চাপ

রাজ্যে রক্ত সংগ্রহ ও বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল কলকাতা হাই কোর্টে। একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর পাড়ায় পাড়ায় রক্তদান শিবির আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্য সরকারের কাছে জানতে চান, তদন্ত কতদূর এগিয়েছে। আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ আগস্ট।রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল জানায়, বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আকস্মিক পরিদর্শনে রক্ত সংগ্রহ ও বণ্টনে একাধিক অনিয়ম ধরা পড়েছে। সেই কারণেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোট এগারোটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে বাইরে রক্তদান শিবির আয়োজন করতে নিষেধ করা হয়েছে। তবে সরকারি নিয়ম মেনে নিজেদের হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে রক্ত সংগ্রহ করা যাবে।সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যের মধ্যে রক্ত বা রক্তের উপাদান অন্য কোনও ব্লাড ব্যাঙ্কে পাঠানোর আগে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে জানাতে হবে। আর অন্য রাজ্যে পাঠাতে হলে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক।তদন্তে অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অর্থের বিনিময়ে রক্ত ও রক্তের উপাদান অন্য রাজ্যে পাঠানো হয়েছে। অভিযোগ, গত ছয় মাসে প্রায় সাড়ে তিন হাজার ইউনিট লোহিত রক্তকণিকা বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে বিক্রি করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ করে। এখন আদালতের নির্দেশের পর তদন্তের রিপোর্টে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সকলের।

আগস্ট ০৭, ২০২৬
কলকাতা

শিক্ষক নিয়োগে আর ফিরছে না পুরনো নিয়ম! আদালতে এসএসসির বক্তব্যে জোর চর্চা

শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাই কোর্টে এসএলএসটি নিয়োগ মামলার শুনানিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতের নিয়োগ ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই হবে। আগামী ২১ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রাজ্যের পক্ষে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থান একেবারেই কঠোর। তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনও অনিয়মের সুযোগ থাকবে না। সেই কারণেই দ্বিতীয় এসএলএসটি নিয়োগ ২০২৫ সালের নতুন বিধি অনুসারে করা হবে।এর আগে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্যানেল আদালতের নির্দেশে বাতিল হয়েছিল। এরপর নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। মামলাকারীদের দাবি ছিল, যেহেতু বিজ্ঞপ্তি ২০১৬ সালের, তাই সেই সময়ের নিয়ম মেনেই নিয়োগ হওয়া উচিত। তবে সরকার ও এসএসসি আদালতে জানায়, নতুন নিয়োগ বর্তমান নিয়ম অনুসারেই হবে।শুনানিতে সংরক্ষণ নিয়েও আলোচনা হয়। আগে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ১৭ শতাংশ সংরক্ষণ ছিল। পরে নতুন নিয়মে তা ৭ শতাংশ করা হয়েছে। আদালত জানায়, বর্তমান সংরক্ষণ নীতিও নিয়োগ প্রক্রিয়ায় মানতে হবে। একই সঙ্গে রাজ্য সরকার ও এসএসসিকে সমন্বয় করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে আদালত।এখন নজর আগামী ২১ আগস্টের শুনানির দিকে। ওই দিন আদালতে এই মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে।

আগস্ট ০৭, ২০২৬
রাজ্য

জেলে সুজিত, এবার গ্রেফতার ঘনিষ্ঠ! গেস্ট হাউসে অভিযানে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ

সল্টলেকের সুকান্তনগরের একটি গেস্ট হাউসে অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সায়ন দে। তাঁর সঙ্গে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছিল। যদিও সায়ন দে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই ওই গেস্ট হাউসে অনৈতিক কার্যকলাপ চলছিল। একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও আগে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সরকার পরিবর্তনের পর বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন মহিলা ও নাবালিকাকে উদ্ধার করে। পরে তাঁদের বয়ান নেওয়া হয়। তদন্তের ভিত্তিতে সায়ন দে এবং অনির্বাণ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।এই ঘটনায় বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করেছে, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ অভিযোগ জানিয়ে আসছিলেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে আগে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার পথে সায়ন দে দাবি করেন, ওই গেস্ট হাউস তাঁর কি না, সেটাই জানতে পুলিশ তাঁকে নিয়ে এসেছে। তাঁর কথায়, কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে।এই ঘটনাকে ঘিরে সল্টলেকে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ করা হবে।

আগস্ট ০৭, ২০২৬
কলকাতা

কুণাল ঘোষকে বড় ধাক্কা! কণ্ঠরোধ মামলায় যা বলল হাইকোর্ট, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

বিধানসভায় কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে করা কুণাল ঘোষের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। যদি কোনও অভিযোগ থাকে, তা বিধানসভার স্পিকারের কাছেই জানাতে হবে।কুণাল ঘোষের অভিযোগ ছিল, বিধানসভার অধিবেশনে তাঁকে ইচ্ছাকৃতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁর নাম বক্তাদের তালিকা থেকে বারবার বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনাকে তিনি পরিকল্পিত বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।মামলার শুনানিতে কুণাল ঘোষের আইনজীবী আদালতে জানান, বিষয়টি বিচারিক পর্যালোচনার আওতায় আনা হোক। তাঁর দাবি, বিধানসভায় বক্তব্য রাখার জন্য কুণাল ঘোষের নাম পাঠানো হচ্ছে না। আদালতের হস্তক্ষেপে অন্তত তাঁর বক্তব্য রাখার সুযোগ নিশ্চিত করা উচিত।এর জবাবে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, আদালত কীভাবে স্পিকারকে নির্দেশ দিতে পারে যে কোন বিধায়ক কখন বক্তব্য রাখবেন। আদালতের পর্যবেক্ষণ, বিধানসভার কার্যপ্রণালীর বিষয়টি মূলত স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে।বিধানসভার পক্ষের আইনজীবী আদালতে জানান, বিপুল সংখ্যক বিধায়কের মধ্যে প্রত্যেককে নির্দিষ্ট সময়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, কুণাল ঘোষ অতীতেও বিধানসভায় বক্তব্য রেখেছেন। তাই তাঁর অভিযোগের ভিত্তি নেই।সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও কুণাল ঘোষের আবেদন খারিজ করে দেন। আদালত জানায়, যদি সত্যিই তাঁর কোনও অভিযোগ থাকে, তাহলে তা বিধানসভার স্পিকারের কাছেই উত্থাপন করতে হবে। এই বিষয়ে আদালতের আর কোনও করণীয় নেই।

আগস্ট ০৭, ২০২৬
কলকাতা

হঠাৎ হাসপাতালে মিঠুন! অস্ত্রোপচারের খবর ছড়াতেই ছুটে গেলেন মুখ্যমন্ত্রী, জানালেন বড় আপডেট

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যরা। মুখ্যমন্ত্রী অভিনেতার সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।গত কয়েক বছরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সাম্প্রতিক নির্বাচনেও বয়সের তোয়াক্কা না করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করেছেন। প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়লেও প্রচার থামাননি।মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। এবার অভিনেতার হাসপাতালে ভর্তির খবর পেয়ে শুক্রবার সকালে সরাসরি হাসপাতালে পৌঁছে যান তিনি। বেশ কিছুক্ষণ মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানেন।হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার সম্পদ। তাঁর কথায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও বাংলার মানুষের কাছে মিঠুনের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি আরও জানান, ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে অভিনেতা সুস্থ আছেন। মুখ্যমন্ত্রী নিজের সমাজমাধ্যমেও সাক্ষাতের ছবি প্রকাশ করেছেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর হাতে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সব কিছু ঠিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

আগস্ট ০৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal