• ২৩ আষাঢ় ১৪৩৩, শুক্রবার ১০ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

MOvie

বিনোদুনিয়া

Shooting : বৃষ্টির মধ্যেও শুটিং করছেন অক্ষয়

একটানা ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই মুম্বইয়ে ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে রেড অ্যালার্ট। যদিও তার মধ্যেই চলছে শুটিং-এর কাজ। অভিনেতা অক্ষয়কুমার এই মুহূর্তে বচ্চন পাণ্ডের শুটিংয়ে ব্যস্ত। গত সপ্তাহান্তে প্রবল বৃষ্টি সত্ত্বেও ছবির কাজ চালিয়ে গিয়েছেন অভিনেতা।আরও পড়ুনঃ হিজবুল শ্রীলেখা মিত্র ভাল চুমু খেতে পারেন!প্রতিকূল প্রাকৃতিক পরিবেশেও বায়ো-বাবলের নিয়মবিধি অনুসরণ করে, ঠিক সময়ে সেটে পৌঁছে পেশাদারিত্বের নজির সৃষ্টি করেছেন অক্ষয়। বচ্চন পাণ্ডেতে অক্ষয়ের সঙ্গে কাজ করছেন কৃতী শ্যানন এবং জ্যাকলিন ফার্নান্ডেজও। ছবির প্রথম শিডিউল রাজস্থানের জয়সলমেরে শুট করা হয়েছিল এ বছরের গোড়ার দিকে। তার পরে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পিছিয়ে যায় সব ছবির শিডিউল। সপ্তাহখানেক আগে পর্যন্তও অক্ষয় শুটিং করেছেন আনন্দ এল রাইয়ের রক্ষা বন্ধন-এর। তার পরেই বচ্চন পাণ্ডের সেটে ফিরেছেন তিনি। পঙ্কজ ত্রিপাঠীও রয়েছেন এই ছবিতে।আরও পড়ুনঃ শ্রীময়ীর পোস্ট নিয়ে ধোঁয়াশাঅক্ষয়ের হাতে এর পরে রয়েছে ওহ মাই গড-এর সিকোয়েলের কাজ। সে ছবিতেও রয়েছেন পঙ্কজ (প্রথম ভাগে যে চরিত্রে ছিলেন পরেশ রাওয়াল)। শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি ১৫ দিন বরাদ্দ করেছেন অক্ষয়। সাধারণত মাঝারি বাজেটের ছবির জন্যও অন্তত সপ্তাহ তিনেকের ডেট খালি রাখেন অভিনেতা। তবে এই ছবিতে তাঁর অংশের শুটিং গুটিয়ে যাবে ১৫ দিনেই। অগস্টের শেষ ভাগ থেকে ওহ মাই গড টুর শুটিং শুরু করে দেবেন পঙ্কজ। অক্ষয় যোগ দেবেন পরে, কারণ মাঝে রঞ্জিত তিওয়ারি নির্দেশিত ছবি করার জন্য ব্রিটেনে পাড়ি দেবেন তিনি। প্রথম বারের মতোই ওহ মাই গড-এর সিকোয়েলেও ঈশ্বরের অবতারে ধরা দেবেন অক্ষয়।

জুলাই ২০, ২০২১
বিনোদুনিয়া

Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে 'মন-খারাপ' শেয়ার করবেন পাভেল!

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বাবলির সঙ্গে মন-খারাপ শেয়ার করবেন পাভেল। ব্যাপারটা শুনতে কেমন একটা লাগছে। কিন্তু এটাই হতে চলছে। কারণ পাভেলের আগামী ছবি মন-খারাপ-র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা কে। আগামী ২৩ জুলাই থেকে শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা। কাজটা চলবে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত। তার মধ্যে পুরুলিয়াতে আউটডোরও রয়েছে। এই ছবিতা প্রায় ১১টি ভিন্ন চরিত্রে রয়েছে প্রিয়াঙ্কা।সোশ্যাল মিডিয়াতে পাভেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন,আমি জানিনা কীভাবে তোমাকে ধন্যবাদ জানাবো, কিন্তু এটা বলতে পারে এই প্রোজেক্টের জন্য নিজের সেরাটা দেব।এই ছবিতে একজন সাইকোলজিস্টের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে কৌশিক সেন, ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্য, অবন্তিকা সহ আরও অনেকেই।

জুলাই ১৯, ২০২১
বিনোদুনিয়া

June Malia : নতুন সিনেমার শুটিং শুরু করলেন জুন মালিয়া

বিধায়ক হওয়ার পর প্রথমবার শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী জুন মালিয়া। সৌজন্যে পরিচালক পীযূষ গঙ্গোপাধ্যায়ের ছবি জালবন্দি। শনিবার টুইট করে সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। রাজনীতিতে আসার পর প্রথমবার শুটিং ফ্লোরে তাঁকে দেখা গেল। চোখে বড় রোদচশমা, মুখে হাল্কা মেকআপ, ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন জুন। সেট প্রস্তুত করছেন টেকনিশিয়ানরা, ভিডিয়োতে উঠে এসেছে তারই ঝলক। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আপনি কতটা মাল্টিটাস্ক করতে পারেন এবং সামঞ্জস্য রক্ষা করতে পারেন, সেটাই সব। বিহাইন্ড দ্য সিন। পরিচালক পীযূষ গঙ্গোপাধ্যায়ের ছবি জালবন্দি-র ফ্লোর থেকে। এই সিনেমায় জুন মালিয়া ছাড়াও অভিনয় করবেন টলিউডের বেশ কিছু পরিচিত মুখ।আরও পড়ুনঃ ইচ্ছে ছবির ১০ বছর, আবেগে ভাসলেন পরিচালকবিধানসভা ভোটের আগে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন জুল মালিয়া। এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রচারে কোনও খামতি রাখেননি জুন। ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন জুন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন প্রথমবারেই। জনপ্রতিনিধি হিসেবে কাজের পাশাপাশি অভিনয়কেও সমান তালে বজায় রেখেছেন নায়িকা। জালবন্দি-র পাশাপাশি অরিন্দম শীলের খেলা যখন-এ যাবে তাঁকে। প্রথমবার একসঙ্গে কোনোও ছবিতে অভিনয় করবেন বিধায়ক জুন এবং সাংসদ মিমি।Its all about how you can multitask and strike a balance ! Behind the scenes ! From the floors of Jaalbandi directed by Piyush Ganguly pic.twitter.com/Rfs1mdlBfJ June Maliah (@MaliahJune) July 17, 2021

জুলাই ১৮, ২০২১
বিনোদুনিয়া

Mithun Chakraborty : ছেলের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী

বলিউডে ডেবিউ করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী। রাজকুমার সন্তোষী পরিচালিত সেই ছবি যে রোম্যান্স এবং দুর্দান্ত সব ডান্স সিকোয়েন্স ভরা থাকবে এই বিষয়েও খবর হয়েছিল। তবে এই সিনেমায় একটা বড় চমক থাকছে। আর সেটা হল মিঠুন চক্রবর্তী নিজে এই ছবিতে অভিনয় করবেন। তবে অতিথি শিল্পী হিসেবেই দেখা যাবে তাঁকে। হিমেশ রেশমিয়ার সুরে তৈরি আইটেম সং জনাব-এ-আলি-তে পা মেলাতে দেখা যাবে ডিস্কো ডান্সার-কে। সেই সিকোয়েন্সে মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নমশিও।আরও পড়ুনঃ আতিউলের সাইকো থ্রিলারে থাকছে চমকবাবার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে এককথায় আপ্লুত ব্যাড বয়। এই প্রসঙ্গে উচ্ছ্বসিত অভিনেতা জানিয়েছেন তিনি তাঁর আইডলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এটা ভাগ্য ছাড়া আর কী! বলিউডের এই নতুন ব্যাড বয়-এর কথায়,তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন যিনি, আমার মতো নিউকামারের সঙ্গে তিনি কাজ করছেন, এর থেকে সৌভাগ্যের ব্যাপার আমার কাছে আর কী বা হতে পারে? এখানেই না থেমে তিনি আরও জানান ৩৬০টির ওপর ছবিতে কাজ করেছেন মিঠুন। ছোট থেকেই তিনি নমশির নায়ক। তাই স্বাভাবিকভাবেই নিজের প্রিয় নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করার এই সুযোগ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি। বক্তব্য শেষে বলিপাড়ার নতুন নায়কের সংযোজন, সারাজীবন কৃতজ্ঞ থাকব।আরও পড়ুনঃ কান্দাহারে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিকব্যাড বয়-এ নমশির বিপরীতে অভিনয় করছেন প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশি। পিত-পুত্রের জনাব-এ-আলি গানের দৃশ্যে থাকবেন তিনিও। স্বাভাবিকভাবেই মিঠুন আঙ্কল এর সঙ্গে নিজের প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনিও। জানালেন, ছোট থেকেই মিঠুনের নাচের বিরাট ফ্যান তিনি। তাই এবার তাঁর সঙ্গেই একই গানের সুরে পা মেলাবেন ভেবে যারপরনাই উত্তেজিত তিনিও।আরও পড়ুনঃ কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?ব্যাড বয় এর পরিচালকের আসনে রয়েছেন রাজকুমার সন্তোষী। ছবিতে নমশি, মিঠুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। করোনা পরিস্থিতি কাটলে বড়পর্দাতেই যে এই ছবি রিলিজের লক্ষ্যে তাঁরা চোখ রেখেছেন সেকথাও জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

জুলাই ১৮, ২০২১
বিনোদুনিয়া

Psycho thriller : আতিউলের সাইকো থ্রিলারে থাকছে চমক

নিজের চতুর্থ ছবি নির্মাণে হাত দিলেন পরিচালক আতিউল ইসলাম। যে ছবিটির নাম শ্যাডো। এই ছবিরই টাইটেল ঘোষণা হল পাটুলির ইউয়ান রেস্টুরেন্টে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। যেখানে অভিনয় করবেন অরিন্দ্য ব্যানার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, দেবরাজ মুখার্জির মতো পরিচিত মুখ ছাড়াও নবাগত-নবাগতা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রি এন্টারটেনমেন্টের রিজু হালদার।আরও পড়ুনঃ পায়েল মুখার্জীর হিন্দি সিনেমা বিশেষ সম্মানে ভূষিতপরিচিত মুখ ছাড়াও বাকী কাস্টদের মধ্যে রয়েছেন অরিত্রম মুখার্জি, তন্ময় দাস, সায়ন্তনী ব্যানার্জি, ঈশিকা বল, সানন্দা সরকার, পায়েল দেবনাথ সহ আরও অন্যান্যরা।আরও পড়ুনঃ কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?টাইটেল ঘোষণার দিন কবে গল্প রিভিল করা হল না। পরিচালক জানালেন এটা শুধু সাইকো থ্রিলারই নয়, এর মধ্যে একটা ডিটেক্টিভ ব্যাপারও রয়েছে। প্রযোজক এখানে প্রযোজনার দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়ও করছেন। তার প্রথম কাজ হলেও তিনি জানিয়েছেন টাফ বা নার্ভাস কিছুই লাগছে না তার। প্রযোজক এখানে প্রযোজনার দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়ও করছেন। তার প্রথম কাজ হলেও তিনি জানিয়েছেন টাফ বা নার্ভাস কিছুই লাগছে না তার।এই ছবিটি হলে রিলিজ করার জন্যই পরিচালক কাজটি করছেন। তাই ছবিটি নিয়ে বেশ উন্মাদনা রয়েছে সকলের মধ্যে।

জুলাই ১৭, ২০২১
বিনোদুনিয়া

Icche Movie : ইচ্ছে ছবির ১০ বছর, আবেগে ভাসলেন পরিচালক

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় বর্তমানে টলিউডের দুই জনপ্রিয় প্রতিষ্ঠিত পরিচালক। এই দুই পরিচালকদ্বয়ের প্রথম পরিচালিত ছবির নাম ইচ্ছে। ২০১১ সালের ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। অভিনয় করেছিলেন সোহিনী সেনগুপ্ত, ব্রাত্য বসু, সমদর্শী দত্ত, বিদিতা বাগ। ছবি মুক্তির পর কেটে গিয়েছে একটি দশক। কিন্তু আজও দর্শকের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে ছবিটি। নন্দিতা-শিবপ্রসাদের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি এই ছবি। ছবিটি নিবেদন করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।আরও পড়ুনঃ জন্মদিন কেমন কাটল বং গাই এর?এই ছবির দুটি স্টিল ফোটোগ্রাফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য। মা ও ছেলের সম্পর্কের কথা বলেছিল ইচ্ছে। মায়ের চরিত্রে সোহিনী সেনগুপ্তর পারফরম্যান্স যেন ভোলার নয়। তেমনই ভাল অভিনয় করেছিলেন সমদর্শী। জোড়ালো স্টারকাস্ট ছাড়া কমবাজেটের একটি বাংলা ছবি দর্শকের মনে দাগ কেটেছিল সেই সময়। প্রথম ছবিতেই প্রমাণ করেছিলেন কন্টেন্টই আসল। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নিজেদের জায়গা পাকা করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। ইচ্ছে দিয়ে শুরু। সেই জার্নির পর আরও ভাল ভাল ছবি দর্শকদের উপহার দিয়ে তাদের ইচ্ছেপূরণ করে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

জুলাই ১৫, ২০২১
বিনোদুনিয়া

Hoichoi: 'হইচই' তে মুক্তি পাচ্ছে 'হীরালাল'

ভারতীয় সিনেমার জনক হিসাবে সকলে জানেন দাদাসাহেব ফালকের নাম। অথচ প্রথম ভারতীয় সিনেমা যিনি বানিয়েছিলেন তিনি একজন বাঙালি। নাম হীরালাল সেন। তাঁর জীবন নিয়েই সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক অরুণ রায়। ছবির নাম হীরালাল। যে ছবিটি অনেক দর্শক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখেছেন এবং প্রশংসাও করেছেন। ছবিটি হলেও মুক্তি পেয়েছে।আরও পড়ুনঃ উইম্বলডনের নতুন রানি অ্যাশলে বার্টি, তৈরি করলেন অন্য নজিরদর্শকমহলে সাফল্য পাওয়া হীরালাল এবার মুক্তি পেতে চলেছে হইচই তে। ১৬ জুলাই হইচই তে হীরালাল দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যে হইচই তে হইচই তে যার ট্রেলার দেখতে পেয়েছেন দর্শকরা।আরও পড়ুনঃ মহারণে মহারথী, কোপা ইউরো ফাইনাল, কবে কোথায় কখন, দেখে নিন একনজরেছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে।

জুলাই ১১, ২০২১
বিনোদুনিয়া

প্রকাশ্যে এল 'সাইনা' -র পোস্টার

মোট ২৪টি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। কোর্টে ঝড় তুলে বহুবার বিশ্বসেরা খেলোয়াড়দের ধরাশায়ী করেছেন তিনি। তিনবার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। একবার জিতেছেন পদকও। পদ্মভূষণ সাইনা নেহওয়ালের জীবন সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিণীতি চোপড়া। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সেই ঘোষণা করেই টুইটারে পরিণীতি শেয়ার করলেন নতুন পোস্টার।বায়োপিক নিয়ে আবেগঘন ভারতের অন্যতম জনপ্রিয় শাটলারও। পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, নিজের ছবি সাইনার ঝলক দেখে আমি মুগ্ধ। গোটা টিমের জন্যই অনেক ভালবাসা। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।২০১৭ সালের এপ্রিল মাসে সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়। ছবিটির পরিচালনার দায়িত্ব নেন স্ট্যানলি কা ডাব্বা খ্যাত পরিচালক অমোল গুপ্তে । সাইনার চরিত্রে প্রথমে শ্রদ্ধা কাপুরকে বাছা হয়েছিল। ব্যাডমিন্টন তারকা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন শ্রদ্ধা। পরে পরিণীতি চোপড়াকে সাইনার নাম ভূমিকায় নেওয়া হয়। ছবিতে সাইনার কোচ তথা প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপিচাঁদের চরিত্রে অভিনয় করছেন মানব কউল। সাইনার বাবা হরবীর সিং নেওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল ।

মার্চ ০২, ২০২১
বিনোদুনিয়া

ধুম ৪'-এ খলনায়ক নয়, দেখা যাবে খলনায়িকাকে

দীর্ঘ ৮ বছর পরে ফের শুটিং ফ্লোরে ধুম। ২০১৩-এর পর আবারও দর্শকদের মনোরঞ্জনের রসদ নিয়ে আসতে চলেছে চোর-পুলিশের খেলা। জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার খলনায়ক কে হবেন তা নিয়ে উৎসুক সিনেমাপ্রেমীরা। অবশেষে প্রতীক্ষার অবসান। ধুম ৪-এ খলনায়ক নয়, দেখা যাবে খলনায়িকাকে। যে চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই এই ছবি নিয়ে কথা হয়েছে দীপিকার সঙ্গে। তিনিও কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শেষ হলেই ধুম ৪-এর কাজে হাত দিতে পারেন দীপিকা পাড়ুকোন। চোর পুলিশের লুকোচুরি নিয়ে অ্যাকশন থ্রিলারে ভরপুর ধুম মুক্তি পায় ২০০৪-এ। সঞ্জয় গান্ধবী পরিচালিত, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জন আব্রাহাম ও এষা দেওল অভিনীত ধুম বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ছবির সাফল্য দেখে ২০০৬-এ বড় পর্দায় আসে ধুম-২। তার সাত বছর পর মুক্তি পায় ধুম ৩। এবার পালা নতুন সিক্যুয়েলের। আর নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি দীপিকাও।

ফেব্রুয়ারি ১৫, ২০২১
বিনোদুনিয়া

বিশ সাল বাদ মহেশ-বিক্রম-এর হাড় হিম করা 'কোল্ড'

প্রায় দু-দশক পর আবার একসঙ্গে কাজ করছেন মহেশ ভাট এবং বিক্রম ভাট। বিপাশা বাসু অভিনীত রাজ ছবিতে একসঙ্গে শেষবার কাজ করেছিলেন তাঁরা দুজনে। মূলত মহামারী পরবর্তি সময়কে নিয়েই তৈরি হতে চলেছে তাঁদের পরবর্তী ছবি কোল্ড।আলফ্রেড হিচককের আ গ্লিম্পস ইনটু দ্য ওয়ার্ল্ড প্রুভস দ্যাট হরর ইজ নাথিং আদার দ্যান রিয়ালিটি, মাস্টার অব সাসপেন্স, এই সূত্র মেনেই কোল্ড ছবির কাজ শুরু করেছেন বিক্রম ভাট এবং মহেশ ভাট। কুড়ি বছর পর দুজনে এক সঙ্গে জুটি বেধে শুরু করে ফেলেছেন এই ছবির প্রস্তুতি। বলিউড-এ ছবির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।ছবির পরিচালক বিক্রম ভাট বলেন, গত এক বছর ধরে এক গভীর যন্ত্রণাদায়ক সময়ের সাক্ষী থেকেছি আমরা, করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেককিছু শিখিয়েও দিয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতা ও যন্ত্রণাই প্রতিফলিত হবে কোল্ড ছবিতে। অনেক-কিছু ভাবা এবং শেখার মন্ত্র নিয়েই এতদিন আমরা পথ চলছিলাম। কিন্তু, করোনাকালীন সময়টা আমাদের শিখিয়েছে, কিছু জিনিস না ভাবা এবং না শেখাই ভালো।কোল্ড এর চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট। বিক্রম ভাট এ প্রসঙ্গে বলেন, আমি যে আঙ্গিকে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, তা মহেশের থেকে ভালো আর কেউ বা লিখতে পারত? কুড়ি বছর পর আবার আমার গুরু মহেশ ভাটের সঙ্গে কাজ করছি। বিক্রম ভাট প্রতিশ্রুতি দিয়ে বলেছেন কোল্ড ভারতীয় সিনেমার সবচেয়ে ভয়ংকর ছবি হবে। বিক্রম ভাট জানান, চিরাচরিত ভয়ংকর ছবিগুলির বোকা বোকা দৃশ্য পর্দার আড়াল থেকে ভূত বেরিয়ে আসা কিংবা শূন্যে ঝুলে থাকার সূত্র এখনকার দর্শকরা বড় বোকা বোকা ভাবে। আর তাই এই ধরনের বিষয়গুলিকে বাতিলের খাতায় ফেলে একেবারে নতুন আঙ্গিকে কোল্ড ছবিটি বানাতে চলেছেন ভাটেরা।ভয়ংকর এক সময়ের সাক্ষী হতে চলেছেন এক মহিলা। নতুন শহরে ওই মহিলার পথচলার কাহিনীকে কেন্দ্র করেই মূলত তৈরি হচ্ছে কোল্ড। প্রতি মুহূর্তে প্রাণ সংশয় নিয়ে বাঁচার গল্পই বলতে চলেছেন দুই হরর জ্যঁর বিশেষজ্ঞ। ছবিটি প্রযোজনা করছেন কৃষ্ণা ভাট এবং অমর ঠক্কর। ছবিতে অভিনয় করতে চলেছেন পিৎজা খ্যাত অক্ষয় ওবেরয় এবং নবাগতা অনিশা পাহুজা।জয়ন্ত চট্টোপাধ্যায়

ফেব্রুয়ারি ০৯, ২০২১
বিনোদুনিয়া

প্রকাশ্যে চিনি ছবির ট্রেলার

মুক্তি পেল চিনি ছবির ট্রেলার। চলতি বছরের শেষদিকে ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিটির পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। টাইগার শ্রফের সিক্স প্যাকে মুগ্ধ, ডিস্কোয় উদ্দাম নাচা বাঙালি মা এবং মাকে শাসন করা মেয়ের কাহিনি তুলে ধরেছেন তিনি। তবে বাহ্যিক হাস্যরসের মোড়কে লুকিয়ে রয়েছে ভিন্ন কাহিনি। শনিবারই মুক্তি পেল ছবির ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। আরও পড়ুন ঃ প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায় এছাড়াও ছবিতে অভিনয় করছেন সৌরভ দাস। বাঙালি মা মানে এখনও অনেকের কাছে পুজোর ফুল মাথায় ঠেকানো, মুখের কাছে খাবার তুলে দেওয়া, বাইরে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে দই-চিনি খাইয়ে দেওয়া মূর্তি। কিন্তু অধিকাংশ সময় সন্তানেরা ভুলে যায় বা যান, এই মূর্তিও রক্তমাংসে গড়া একটা মানুষ। তাঁরও ইচ্ছে-অনিচ্ছে, ভয়, রাগ, দুঃখ-সুখের মতো আবেগ রয়েছে। সেই কাহিনিই যেন নিজের নতুন ছবিতে তুলে ধরেছেন মৈনাক। পাশাপাশি দেখিয়েছেন ঘরোয়া হিংসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও।

ডিসেম্বর ১২, ২০২০
বিনোদুনিয়া

মুক্তি পেল নুসরত- মিমি অভিনীত 'এসওএস কলকাতা '

আজ মুক্তি পেল অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি এসওএস কলকাতা। কলকাতা সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বুধবার ছবিটি মুক্তি পেল। এই ছবিটিতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত , নুসরত জাহান, মিমি চক্রবর্তী , এনা সাহা , সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সদ্য প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার ও টিজার। এটি একটি অ্যাকশন প্যাকড সিনেমা। ছবিটি প্রযোজনা করেছেন এনা সাহা। কয়েক বছর আগে ঘটে যাওয়া কলকাতায় জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। মিমি এখানে যশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। উল্লেখ্য , পুজোয় এবার মোট ১২ টি ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিটি কতটা দর্শকের মনোরঞ্জন করতে পারে , সেটাই এখন দেখার। আরও পড়ুনঃ নতুন মিউজিক ভিডিও লঞ্চ লক্ষীরতন শুক্লার প্রসঙ্গত , এর আগে অংশুমান প্রত্যুষ প্যান্থার নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতে ছিলেন সুপারস্টার জিৎ। ছবিটি ভালই চলেছিল। চলতি বছরে করোনা আবহে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে , সিনেমা হলে ৫০ শতাংশ আসনে দর্শকরা বসতে পারবে।

অক্টোবর ২১, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

দেশ

বাড়ির সামনেই জমা জল, খেলতে গিয়ে আর ফেরা হল না! তিন বছরের শিশুর মৃত্যুতে উত্তাল দিল্লি

একটানা ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন দিল্লি। সেই জল জমেই ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। গাজিয়াবাদের একটি গলিতে জমে থাকা জলে ডুবে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে বাড়ির কাছেই। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।স্থানীয়দের দাবি, যে গলিতে শিশুটি ডুবে যায় সেখানে প্রায় তিন ফুট জল জমেছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর প্রায় চার ঘণ্টা পরে শিশুটির দেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়কের একটি অংশ সম্প্রসারণের পর থেকেই ওই এলাকায় জল জমার সমস্যা বেড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।বুধবার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে দিল্লির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। এর আগের রাতে রোহিনী এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি আরও কিছু সময় চলতে পারে। রাজধানীর একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় রাস্তা কার্যত জলমগ্ন হয়ে রয়েছে। সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নতুন দিল্লি রেলস্টেশন সংলগ্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

চারশো চল্লিশ কোটি টাকার তহবিল ঘিরে বড় লড়াই! এবার কি সুপ্রিম কোর্টে মুখোমুখি দুই তৃণমূল?

তৃণমূলের দলীয় তহবিল নিয়ে আইনি লড়াই এবার দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছতে পারে। সূত্রের খবর, দল পরিচালনায় সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে দলীয় তহবিলের উপর অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি প্রার্থনা করার প্রস্তুতি নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। আসল-নকল তৃণমূল বিতর্কের মাঝেই এই সম্ভাব্য আইনি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।এরই মধ্যে তদন্তে বড় পদক্ষেপ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা চারশো চল্লিশ কোটি টাকা ফ্রিজ করেছে। তদন্তকারীদের দাবি, দলীয় তহবিল থেকে প্রায় একশো ষাট কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই লেনদেনের উৎস এবং প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দলীয় অর্থ দিয়ে বিমান ও হেলিকপ্টার কেনার পর সেই যানই আবার ভাড়ায় ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, গোটা বিষয়টি আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত হতে পারে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও দাবি করেন, তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের বিষয়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন।এদিকে ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুরু হচ্ছে। দুই দিন ধরে চলা এই বৈঠকে সাংগঠনিক বিষয়, বিভিন্ন রাজ্যের সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বৈঠকের শেষে সংগঠন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

দরজা বন্ধ বলেই দাবি ছিল, তবে কেন তৃণমূলের তিন নেতাকে নিল বিজেপি? জানালেন শমীক

রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের সাক্ষী থাকল বুধবার। এক মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা দলে যোগ দেন। এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, এর আগে বিজেপির তরফে জানানো হয়েছিল, তৃণমূলের জন্য দলের দরজা বন্ধ। তবে এ দিন সেই অবস্থানের ব্যাখ্যাও দেন শমীক ভট্টাচার্য।শমীক ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এমন রাজনীতি চলেছে, যেখানে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বদলে সংঘাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, এর ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা রেখে তৃণমূল ছেড়ে আসা তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন।তৃণমূলের জন্য দরজা বন্ধ থাকার পরও কেন এই তিন নেতাকে দলে নেওয়া হল, সেই প্রশ্নের উত্তরে শমীক বলেন, রাজনীতিতে ব্যতিক্রম থাকেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জানান, যাঁরা দুর্নীতি, কাটমানি, চাকরি বিক্রি, সিন্ডিকেট বা সাধারণ মানুষের উপর অত্যাচারের সঙ্গে যুক্ত নন, তাঁদের জন্য বিজেপির দরজা সব সময় খোলা।তিনি আরও বলেন, এই তিন নেতাকে শুধু প্রাক্তন তৃণমূল নেতা হিসেবে দেখলে ভুল হবে। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত পরিচয় রয়েছে। এখন থেকে তাঁদের একমাত্র রাজনৈতিক পরিচয়, তাঁরা বিজেপির সদস্য। তাই তাঁদের নামের আগে দলত্যাগী বা প্রাক্তন তৃণমূল নেতা বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।তিন প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদানের ঘটনাকে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আগামী দিনে এই যোগদানের প্রভাব রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা পড়ে, এখন সেদিকেই নজর সকলের।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন প্রসেনজিৎ, জল্পনার মাঝেই বড় ঘোষণা

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়। সম্প্রতি অমিত শাহর সঙ্গে তাঁর সাক্ষাতের পর এই বৈঠককে ঘিরেও নানা আলোচনা শুরু হয়। তবে নবান্ন থেকে বেরিয়েই সমস্ত জল্পনায় ইতি টেনে দেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।প্রসেনজিৎ বলেন, তিনি যদি কোনও দিন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই খবর তিনি নিজেই সকলকে জানাবেন। তাঁর কথায়, এ দিনের বৈঠকের মূল বিষয় ছিল বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের পরিকল্পনা।অভিনেতা জানান, আগামী তিন সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্পে ভবিষ্যতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও নিয়ে কথা হয়েছে। যদিও এখনই কোনও ঘোষণা নয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক খবর আসতে পারে বলেও আশাবাদী তিনি।প্রসেনজিৎ আরও বলেন, তাঁর সঙ্গে অতীতেও কোনও রাজনৈতিক আলোচনা হয়নি, এখনও হয়নি। তিনি শুধু নিজের শিল্প, নিজের ইন্ডাস্ট্রি এবং মহানায়ক উত্তম কুমারকে ঘিরে পরিকল্পনা নিয়েই কথা বলতে গিয়েছিলেন। তাঁর মতে, উত্তম কুমার শুধু বাংলার নন, তিনি গোটা দেশের গর্ব।চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যতে কোনও বিশেষ দায়িত্ব পেতে পারেন কি না, সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তবে বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থে যখনই প্রয়োজন হবে, তিনি সব সময় পাশে থাকবেন। তাঁর কথায়, এই ইন্ডাস্ট্রিই তাঁর পরিচয়, তাই এর উন্নয়নের জন্য যে কোনও সময় কাজ করতে তিনি প্রস্তুত।

জুলাই ০৯, ২০২৬
বিদেশ

‘আমিই এক নম্বর টার্গেট!’ ইরানকে ঘিরে বিস্ফোরক দাবি ট্রাম্পের, হঠাৎ বিমান বদলে বাড়ল জল্পনা

নিজের প্রাণনাশের আশঙ্কার কথা প্রকাশ্যে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের হত্যার তালিকায় প্রথম নাম তাঁরই। এই মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে তুরস্ক সফর শেষে ফেরার পথে ট্রাম্পের হঠাৎ বিমান বদল ঘিরেও শুরু হয়েছে নানা জল্পনা।ন্যাটোর শীর্ষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের অবস্থান আগের মতো শক্তিশালী নয়। তাঁর দাবি, একের পর এক নেতৃত্বে পরিবর্তন হয়েছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, তিনিও যে কোনও সময় হামলার শিকার হতে পারেন। কারণ, ইরানের লক্ষ্যবস্তুদের তালিকায় তাঁর নামই প্রথম।ট্রাম্পের কথায়, তিনি জানেন ইরানের প্রধান নিশানা তিনি নিজেই। তাঁর অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের শাসকগোষ্ঠীর আচরণ একই রকম রয়েছে। দেশের এবং বিশ্বের স্বার্থে যা প্রয়োজন, তিনি সেই কাজই করছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আরেকটি তথ্য। ন্যাটোর বৈঠকে যোগ দিতে যে বিমানে তিনি তুরস্ক গিয়েছিলেন, ফেরার সময় সেই বিমান ব্যবহার করেননি ট্রাম্প। পরিবর্তে অন্য বিমানে ওয়াশিংটনে ফেরেন তিনি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। ট্রাম্পও এ নিয়ে মুখ খোলেননি।তবে তাঁর প্রাণনাশের আশঙ্কার মন্তব্য এবং হঠাৎ বিমান বদলের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই কি এই অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে, সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জুলাই ০৯, ২০২৬
রাজ্য

চৌদ্দ বছর পর হঠাৎ খুলল বরুণ হত্যা মামলা! সিআইডি পৌঁছতেই জ্যোতিপ্রিয়কে ঘিরে বিস্ফোরক দাবি পরিবারের

চৌদ্দ বছর আগে নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যা মামলায় ফের নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার তদন্তকারী আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনায় বরুণ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।পরিবারের দাবি, আগের তদন্তে প্রকৃত সত্য সামনে আসেনি। তাই নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিচার চেয়ে আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। এরপরই সিআইডির এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় দাবি করেছেন, তাঁর ভাই তোলাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও এই অভিযোগের বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।দুই হাজার বারো সালের পাঁচ জুলাই গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় বরুণ বিশ্বাসকে। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, প্রকৃত দোষীদের শাস্তি এখনও হয়নি।পরিবার জানিয়েছে, তারা অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্ত চেয়েছে। নতুন করে তদন্ত শুরু হওয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

হাসপাতালের ভিতরে কে দালাল, কে আসল কর্মী! এবার এক নজরেই ধরা পড়বে, বড় ঘোষণা শুভেন্দুর

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূল করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে হাসপাতালগুলির উপর সরাসরি নজরদারি চলবে স্বাস্থ্যভবন থেকেই। দালালদের চিহ্নিত করতে নতুন পরিচয় ব্যবস্থাও চালু করা হচ্ছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র থাকবে। রোগীদের হাতে থাকবে এক ধরনের রঙিন ব্যান্ড এবং রোগীর পরিজনদের জন্য থাকবে অন্য রঙের ব্যান্ড। এই পরিচয়চিহ্নের বাইরে হাসপাতালের ভিতরে যাঁদের দেখা যাবে, তাঁদের পরিচয় যাচাই করা হবে। এর মাধ্যমে দালালচক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতালের প্রত্যেক শ্রেণির মানুষের জন্য আলাদা রঙের পরিচয় ব্যবস্থা চালু করা হবে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিজনদের সহজেই চিহ্নিত করা যাবে। হাসপাতালের নিরাপত্তা এবং পরিষেবা আরও স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ত্রিশ জুলাইয়ের মধ্যে এই নতুন ব্যবস্থা চালু করার কাজ শেষ করতে হবে। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে রাজ্যের হাসপাতালগুলির পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হবে। হাসপাতালের ভিতরে অনিয়ম, ভুয়ো পরিচয়ে ঘোরাফেরা এবং দালালচক্রের দৌরাত্ম্য রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন স্তরের কর্মীদের জন্য ল্যামিনেশন করা আলাদা পরিচয়পত্র তৈরি করা হবে। অতীতে হাসপাতালের ভিতরে ভুয়ো পরিচয়ে বিভিন্ন কাজ করার অভিযোগ সামনে এসেছে। সেই ধরনের ঘটনা বন্ধ করতেই এই নতুন পরিচয় ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জুলাই ০৯, ২০২৬
রাজ্য

বাংলাদেশে আটকে থাকার অবসান! বাড়ি ফিরেই প্রথমবার সন্তানের মুখ দেখলেন বাবা, আবেগে ভাসল গোটা গ্রাম

এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। আদালতের নির্দেশে অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবি এবং তাঁদের দুই ছেলে। বুধবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করার পর দীর্ঘ পথ পেরিয়ে রাতে নিজের গ্রামে পৌঁছন তাঁরা। পরিবারের সঙ্গে পুনর্মিলনের আবেগঘন মুহূর্তে আনন্দে ভেসে যায় গোটা পরিবার।সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল দানিশ শেখের জীবনে। চার মাস আগে তাঁর ছোট ছেলে আপনের জন্ম হলেও এতদিন সন্তানের মুখ দেখার সুযোগ পাননি তিনি। বাড়ি ফিরে প্রথমবার ছেলেকে কোলে নিয়ে দানিশ বলেন, জন্মের পর এই প্রথম তিনি নিজের সন্তানের মুখ দেখলেন। পরিবারের সবাইকে কাছে পেয়ে তাঁর দীর্ঘদিনের কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেছে।জীবিকার খোঁজে বহু বছর ধরে দিল্লিতে কাজ করতেন পাইকর গ্রামের এই পরিবার। গত বছরের তেইশ জুন তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পরিবারের অভিযোগ, নাগরিকত্বের পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে দীর্ঘদিন তাঁদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশের পর ধাপে ধাপে পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এর আগে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর ছোট সন্তান দেশে ফিরলেও দানিশ শেখ, সুইটি বিবি এবং তাঁদের দুই ছেলে বাংলাদেশেই ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাঁরাও দেশে ফিরতে সক্ষম হন।বাড়ি ফিরে দানিশ শেখ জানান, পরিবারের সঙ্গে থাকতে পারাই এখন তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, যদি নিজের রাজ্যেই কাজের সুযোগ পান, তাহলে আর বাইরে কাজ করতে যেতে চান না। নিজের পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথি সম্পূর্ণ করার জন্যও তিনি আবেদন করেছেন।সুইটি বিবিও বাড়ি ফিরে স্বস্তির কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, দিল্লিতে আটক হওয়ার সময় তাঁদের উপর অত্যাচার করা হয়েছিল। তিনি দাবি করেন, বারবার ভারতীয় নাগরিক হওয়ার কথা জানালেও তাঁদের কথা শোনা হয়নি। দীর্ঘ এক বছর বাড়ির বাইরে কাটানোর পর অবশেষে নিজের গ্রামে ফিরতে পেরে তিনি এবং তাঁর পরিবার নতুন করে জীবন শুরু করার আশায় রয়েছেন।

জুলাই ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal