• ৫ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Libra

রাশিফল

রাশিফল (Horoscope 19July 2021): মিথুনের ভাগ্যোদয়, কর্মে ব্যাঘাত কন্যার

মেষ/ ARIES: গুণীজনের সঙ্গ পেতে পারেন আজ। বৃষ/ TAURUS: পিত্তরোগে কষ্ট পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ আপনার ভাগ্যোদয় হতে পারে। কর্কট/ CANCER : জেদের কারণে ক্ষতি হতে পারে। সিংহ/ LEO: আজ আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। কন্যা/ VIRGO: কর্মে ব্যাঘাত ঘটতে পারে। তুলা/ LIBRA: পরিবারে উৎকণ্ঠার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও শোকসংবাদ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: প্রতিবেশীদের মধ্যে বিরোধ হতে পারে। মকর/ CAPRICORN: পরিশ্রম বৃদ্ধি পেতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: উদারতায় ক্ষতি পারে আজ। মীন/ PISCES : কারুর ওপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে।

জুলাই ১৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 18July 2021): সিংহের শুভ যোগাযোগ, ধনুর শ্রীবৃদ্ধি

মেষ/ ARIES: আজ ধন বৃদ্ধি পেতে পারে আপনার।বৃষ/ TAURUS: কোনওকারণে মনোমালিন্য হতে পারে। মিথুন/ GEMINI : সংগীত চর্চায় সম্মান পেতে পারেন। কর্কট/ CANCER : হঠাৎ করে কোনও কিছু পেয়ে যেতে পারেন।সিংহ/ LEO: শুভ যোগাযোগ হতে পারে আজ।কন্যা/ VIRGO: বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। তুলা/ LIBRA: সঞ্চয় থেকে লাভ পেতে পারেন আজ।বৃশ্চিক/ Scorpio: শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ আপনার শ্রীবৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: রক্তচাপে কষ্ট পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: কোনও স্ত্রীলোকের কারণে ক্ষতি হতে পারে।মীন/ PISCES : বন্ধুদের মধ্যে বিরোধ হতে পারে।

জুলাই ১৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 17July 2021): মেষের ক্ষতি, বৃশ্চিকের প্রেমে ভাঙন

মেষ/ ARIES: আজ কোনও ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃষ/ TAURUS: আজ আপনার আয়বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে দুর্বলতায় ভুগতে পারেন। কর্কট/ CANCER : কারুর কাছ থেকে সাহায্য লাভ করতে পারেন। সিংহ/ LEO: অর্থ সংকটের মধ্যে পড়তে পারেন। কন্যা/ VIRGO: কোনও মামলায় জয়লাভ করতে পারেন। তুলা/ LIBRA: কোনও কিছু প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ কোনও প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারেন। ধনু/ SAGITTARIUS: মাথায় ব্যথায় কষ্ট পেতে পারেন আজ। মকর/ CAPRICORN: ব্যবসায় অগ্রগতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে আজ আপনার ক্ষতি হতে পারে। মীন/ PISCES : দাম্পত্যকলহ হতে পারে আজ।

জুলাই ১৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 16July 2021): উৎকণ্ঠায় সিংহ, প্রেমে বাধা কুম্ভের

মেষ/ ARIES: আজ কোনও সমস্যার সমাধান হয়ে যাবে।বৃষ/ TAURUS: কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : কোনও ভালো কাজের দরুণ মর্যাদালাভ করতে পারেন। কর্কট/ CANCER : অনেক দিনের বাসনাপূরণ হতে পারে। সিংহ/ LEO: আজ মনে উৎকণ্ঠার সৃষ্টি হতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: কোনও বিষয়ে উগ্রতা প্রকাশ করলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ দাম্পত্যসুখ ভোগ করবেন। ধনু/ SAGITTARIUS: অনেকদিন ধরে ভুগতে থাকা রোগের থেকে মুক্তি পেতে পারেন।মকর/ CAPRICORN: আজ কোনও শুভ সংবাদ পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ প্রেমে বাধা পেতে পারেন। মীন/ PISCES : কারুর ওপর থেকে আজ বিশ্বাসভঙ্গ হতে পারে।

জুলাই ১৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 15July 2021): কর্কটের পরিশ্রমবৃদ্ধি, আর্থিক সমস্যায় কন্যা

মেষ/ ARIES: পাকস্থলীর রোগ হতে পারে আজ। বৃষ/ TAURUS: অসৎসঙ্গের কারণে ক্ষতি হতে পারে। মিথুন/ GEMINI : জনহিতকর কাজ করতে পারেন। কর্কট/ CANCER : আজ কোনও কারণে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন।কন্যা/ VIRGO: আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। তুলা/ LIBRA: স্বাস্থ্যের উন্নতি হতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: আত্মীয়র কারণে সমস্যা হতে পারে। ধনু/ SAGITTARIUS: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: ক্ষমতা বৃদ্ধি পেতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: আজ অনেক আশাপূরণ হতে পারে আপনার। মীন/ PISCES : কোনও কারণে আজ অর্থব্যয় হতে পারে আপনার।

জুলাই ১৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 14July 2021): মিথুনের বিপর্যয়, কন্যার অর্থদণ্ড

মেষ/ ARIES: পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: সম্পত্তি বিবাদ নিয়ে বিরোধ দেখা দিতে পারে।মিথুন/ GEMINI : কোনও কারণে বিপর্যয় হতে পারে। কর্কট/ CANCER : কোনও কারণে বিহ্বলতা দেখা দিতে পারে। সিংহ/ LEO: বিষয় সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে অর্থদণ্ড হতে পারে। তুলা/ LIBRA: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ মানসিক তৃপ্তি পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে মনোমালিন্য হতে পারে। মকর/ CAPRICORN: প্রিয়জনের কাছ থেকে বড় আঘাত পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: যানবাহনে বিপদ হতে পারে। মীন/ PISCES : আজ মান-যশ বৃদ্ধি পেতে পারে আপনার।

জুলাই ১৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 13July 2021): বিড়ম্বনায় মিথুন, তুলার প্রাপ্তিযোগ

মেষ/ ARIES: জীবাণু সংক্রমণের ভয় রয়েছে আজ।বৃষ/ TAURUS: কোনও কারণে নৈরাশ্য ছেয়ে ফেলতে পারে আপনাকে।মিথুন/ GEMINI : আজ বিড়ম্বনায় পড়তে পারেন। কর্কট/ CANCER : বিলাসিতা ভোগ করতে পারেন আজ। সিংহ/ LEO: ব্যবসায় আজ ক্ষতি হয়ে যেতে পারে। কন্যা/ VIRGO: আজ ব্যভিচারের শিকার হতে পারেন। তুলা/ LIBRA: আজ কিছু প্রাপ্তিযোগ রয়েছে আপনার। বৃশ্চিক/ Scorpio: বঞ্চনার শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ ভালো কিছু পেতে পারেন। মকর/ CAPRICORN: অযথা কোনও কারণে চিন্তা হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সদগুরুর সন্ধান করবেন আজ। মীন/ PISCES : অনেক বেহিসাবি খরচ করে ফেলবেন।

জুলাই ১৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 12July 2021): আর্থিক সমস্যায় বৃষ, চিকিৎসায় ব্যয় মীনের

মেষ/ ARIES: পিত্তরোগের ফলে কষ্ট পেতে পারেন আজ। বৃষ/ TAURUS: আর্থিক সমস্যায় ভুগতে পারেন আজ। মিথুন/ GEMINI : আজকে কোনও কাজের মিশ্রফল পেতে পারেন। কর্কট/ CANCER : দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন আজ। সিংহ/ LEO: আত্মীয়দের মধ্যে বিবাদ বাধতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে আশাহত হতে পারেন। তুলা/ LIBRA: ব্যবসায় যুক্ত থাকলে কর্মচারী সমস্যায় পড়তে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ কোনও অনর্থ হতে পারে। ধনু/ SAGITTARIUS: কারুর কাছ থেকে সহানুভূতি পেতে পারেন। মকর/ CAPRICORN: গুপ্ত ষড়যন্ত্রের শিকার হতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: সংস্থাগত পরিবর্তন হতে পারে আজ।মীন/ PISCES : চিকিৎসায় ব্যয় হতে পারে টাকা।

জুলাই ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 11July 2021): মিথুনের প্রণয়াসক্তি, কর্মে সুখ্যাতি সিংহর

মেষ/ ARIES: স্ত্রীর শরীর খারাপ থাকতে পারে। বৃষ/ TAURUS: পুলিশি ঝামেলায় পড়তে পারেন।মিথুন/ GEMINI : প্রণয়াসক্তি জন্মাতে পারে আজ। কর্কট/ CANCER : আজ আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে। সিংহ/ LEO: কর্মে সুখ্যাতি লাভ করতে পারেন আজ। কন্যা/ VIRGO: প্রিয়জনের সানিধ্য পেতে পারেন আজ। তুলা/ LIBRA: ব্যবসায় শত্রুবৃদ্ধির সম্ভাবনা। বৃশ্চিক/ Scorpio: আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। ধনু/ SAGITTARIUS: বিদ্যুৎ থেকে সাবধান থাকবেন। ক্ষতির আশঙ্কা রয়েছে। মকর/ CAPRICORN: আজ আপনার উদ্দেশ্য সিদ্ধি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন। মীন/ PISCES : জনহিতকর কাজ করতে পারেন আজ।

জুলাই ১১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 10July 2021): কন্যার সঞ্চয়বৃদ্ধি, মেষের সমৃদ্ধির যোগ

মেষ/ ARIES: আজ আপনার সমৃদ্ধির যোগ রয়েছে। বৃষ/ TAURUS: অসদুপায় অবলম্বন করতে গিয়ে ক্ষতি হতে পারে।মিথুন/ GEMINI : শত্রুর সঙ্গে সন্ধি করতে পারেন।কর্কট/ CANCER : প্রতিযোগীতায় সাফল্য আসতে পারে।সিংহ/ LEO: ভুল বোঝাবুঝি হতে পারে কারুর সঙ্গে। কন্যা/ VIRGO: আজ সঞ্চয় বৃদ্ধি হতে পারে। তুলা/ LIBRA: ঋণ পরিশোধ করতে পারেন আজ। বৃশ্চিক/ Scorpio: আজ কোনও চাকরির সুযোগ আসতে পারে।ধনু/ SAGITTARIUS: প্রশিক্ষণ নিলে সাফল্য আসতে পারে।মকর/ CAPRICORN: আজ কোনও শোকসংবাদ পেতে পারেন।কুম্ভ/ AQUARIUS: কৃষিজীবীদের জন্য আজ সমস্যার দিন।মীন/ PISCES : আজ মনে আশার সঞ্চার হতে পারে।

জুলাই ১০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 9July 2021): কর্কটের উদ্বেগ বৃদ্ধি, সমস্যায় সিংহ

মেষ/ ARIES: কাজে বাধা সৃষ্টি হবে আজ। বৃষ/ TAURUS: চাকরিক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। মিথুন/ GEMINI : কাউকে উদারতা দেখাতে পারেন।কর্কট/ CANCER : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি হতে পারে আজ। সিংহ/ LEO: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজ। কন্যা/ VIRGO: কোনও কারণে কান্তি ক্ষয় হতে পারে। তুলা/ LIBRA: মনে কোনও কারণে অনুতাপ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: স্ত্রীর শরীর খারাপ হতে পারে। ধনু/ SAGITTARIUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মকর/ CAPRICORN: কোনও কারণে মনে আশার সঞ্চার হতে পারে। কুম্ভ/ AQUARIUS: বুদ্ধিভ্রম হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে ঈর্ষান্বিত হতে পারেন।

জুলাই ০৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 8July 2021): বৃষের হঠাৎ প্রাপ্তি, মামলায় জয়লাভ তুলার

মেষ/ ARIES: মামলা মোকদ্দমায় ব্যয় হতে পারে আজ।বৃষ/ TAURUS: হঠাৎ করে কিছু পেয়ে যেতে পারেন।মিথুন/ GEMINI : আজ আপনার বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা। কর্কট/ CANCER : গানবাজনায় প্রতি ভালোবাসা জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ কারুর কাছ থেকে ঋণ নিতে পারেন। কন্যা/ VIRGO: প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে পারেন। তুলা/ LIBRA: কোনও মামলা চললে তাতে জয়লাভ করবেন।বৃশ্চিক/ Scorpio: সমাজসেবায় ব্যয় করতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: আজ আর্থিক ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: মাথায় আজ কোনও কারণে দুর্বুদ্ধি আসতে পারে। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে মনে অনুশোচনা হতে পারে। মীন/ PISCES : আজ বিরক্তিভাব জন্মাতে পারে।

জুলাই ০৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 7July 2021): চিন্তায় ধনু, কাজে বাধা কুম্ভর

মেষ/ ARIES: আজ ঋণ নিতে সমস্যা সৃষ্টি হতে পারে। বৃষ/ TAURUS: ব্যয় বৃদ্ধি পেতে পারে আজ।মিথুন/ GEMINI : রক্তচাপে বৃদ্ধি পাওয়াতে কষ্ট পেতে পারেন।কর্কট/ CANCER : শিল্পকলার অনুশীলন করতে পারেন আজ।সিংহ/ LEO: প্রবঞ্চনার শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: শুভ কোনও যোগাযোগ হতে পারে আজ। তুলা/ LIBRA: মহানুভবতার পরিচয় দিতে পারেন আজ।বৃশ্চিক/ Scorpio: কোনও কিছুর প্রশিক্ষণ নিলে তা থেকে সাফল্য পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে চিন্তার মধ্যে পড়তে পারেন। মকর/ CAPRICORN: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ/ AQUARIUS: কাজে বাধা পেতে পারেন। মীন/ PISCES : কারুর কাছ থেকে সাথায্য লাভ করতে পারেন।

জুলাই ০৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 6July 2021): বৃষের হতাশা, কাজে অনিহা তুলার

মেষ/ ARIES: গবেষণায় সাফল্য পেতে পারেন। বৃষ/ TAURUS: আজ হতাশা থেকে মুক্তি পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ প্রতিপত্তি লাভ করতে পারেন। কর্কট/ CANCER : অপবাদে জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: রাজনীতির কারণে মনে ভয় হতে পারে। কন্যা/ VIRGO: আজ আপনার মনঃসংযোগের অভাব হতে পারে। তুলা/ LIBRA: কাজের প্রতি আজ অনিহা সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ কোনও কিছুতে মিশ্রফল পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: কারুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: হঠাৎ করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: সম্তান তরফ থেকে বিরোধ আসতে পারে। মীন/ PISCES : মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন।

জুলাই ০৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 5July 2021): কর্কটের অর্থহানি, অযথা ব্যয় তুলার

মেষ/ ARIES: পিঠে ব্যথা হতে পারে। বৃষ/ TAURUS: নতুন বন্ধু পেতে পারেন আজ। মিথুন/ GEMINI : কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : কোনও কারণে আজ অর্থহানি।সিংহ/ LEO: বাড়িতে চোর আসার ভয়। কন্যা/ VIRGO: বাড়িতে কোনও কারণে সমস্যা তৈরি হতে পারে। তুলা/ LIBRA: অযথা ব্যয় হতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে মনে ঈর্ষান্বিত হতে পারেন। মকর/ CAPRICORN: রোগব্যধিতে আক্রান্ত হতে পারেন।কুম্ভ/ AQUARIUS: পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন আজ। মীন/ PISCES : শত্রুর সঙ্গে সন্ধি হতে পারে আজ।

জুলাই ০৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 4 July 2021): বৃশ্চিকের স্বার্থত্যাগ, তুলার মনে আঘাত

মেষ/ ARIES: কোনও কারণে আজ মনোমালিন্য হতে পারে।বৃষ/ TAURUS: আশা করেননি এমন লাভ হতে পারে আজ। মিথুন/ GEMINI : প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগতে পারে। কর্কট/ CANCER : কোনও কিছুর প্রশিক্ষণে সাফল্য মিলতে পারে। সিংহ/ LEO: রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে আজ। কন্যা/ VIRGO: রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজ সুখ্যাতি মিলতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে মানসিক আঘাত পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ আপনি স্বার্থত্যাগ করবেন। ধনু/ SAGITTARIUS: প্রসন্নতা লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: কোনও বড় পরিকল্পনায় বাধা পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ অম্লরোগে ভুগতে পারেন। মীন/ PISCES : অহেতুক ক্রোধে ক্ষতি হতে পারে আপনার।

জুলাই ০৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 3rd July 2021): শেয়ারে লাভ সিংহের, মীনের বিপদ

মেষ/ ARIES: কোনও কারণে আজ মানসিক ক্ষোভ জন্মাতে পারে।বৃষ/ TAURUS: উপস্থিত বুদ্ধিতে লাভ হবে।মিথুন/ GEMINI : কোনও বিষয়ে সাহসিকতা দেখাতে পারেন।কর্কট/ CANCER : ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: শেয়ার ব্যবসায় বড় লাভ হবে আজ। কন্যা/ VIRGO: সঠিক সিদ্ধান্তে লাভবান হবেন। তুলা/ LIBRA: আজ কোনও কারণে বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ অকস্মাৎ বিপদের মধ্যে পড়তে পারেন।ধনু/ SAGITTARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মকর/ CAPRICORN: কোনও বিষয়ে আজ আপনি বেশ উৎসাহ পাবেন। কুম্ভ/ AQUARIUS: মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। মীন/ PISCES : আজ কোনও বিপদের আশঙ্কা হতে পারে।

জুলাই ০৩, ২০২১
রাশিফল

রাশিফল ( Horoscope 2July 2021): বৃষের সম্মানহানি, ধনুর পরিশ্রম বৃদ্ধি

মেষ/ ARIES: আজকে সঞ্চয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ কোনও কারণে আপনার সম্মানহানি হতে পারে।মিথুন/ GEMINI : আজ আপনার মধ্যে উগ্রতা বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। সিংহ/ LEO: নিরাশা থেকে মুক্তি পেতে পারেন। কন্যা/ VIRGO: চিকিৎসার কারণে অনেক ব্যয় হতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে মতবিরোধ হতে পারে।বৃশ্চিক/ Scorpio: জীবাণু সংক্রমণের ভয় রয়েছে। ধনু/ SAGITTARIUS: আজ আপনার পরিশ্রমবৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: জুয়ায় মত্ত থাকলে তা থেকে ক্ষতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাড়ি সারানোর কাজ করলে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মীন/ PISCES : কোনও কারণে গঞ্জনা ভুগতে হতে পারে।

জুলাই ০২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 1July 2021): তুলার নতুন প্রশিক্ষণ, মেষের মনকষ্ট

মেষ/ ARIES: আজ কোনও কারণে মানসিক কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: মনোমালিন্য হতে পারে কোনও কারণে।মিথুন/ GEMINI : অনেক দিনের কোনও আশা ভেঙে যেতে পারে।কর্কট/ CANCER : শিক্ষায় অগ্রগতি হতে পারে। সিংহ/ LEO: কারুর কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারেন।কন্যা/ VIRGO: সৎ লোকের সঙ্গে শান্তি পেতে পারেন।তুলা/ LIBRA: নতুন প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন।বৃশ্চিক/ Scorpio: চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ আপনি নিজের নির্ভীকতা প্রদর্শন করতে পারেন। মকর/ CAPRICORN: বন্ধুর সাহায্য পেতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে আজ ব্যয়বৃদ্ধি পেতে পারে। মীন/ PISCES : পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে।

জুলাই ০১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 30 June 2021): ধনুর অর্থহানি, বৃশ্চিকের বন্ধুলাভ

মেষ/ ARIES: আজকের দিনে আপনার মান-যশ প্রাপ্তি হবে।বৃষ/ TAURUS: যকৃতের রোগে কষ্ট পেতে পারেন।মিথুন/ GEMINI : কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : ক্রীড়াবিদদের জন্য শুভ সময়। সিংহ/ LEO: আজ ঝগড়া-বিবাদের জড়িয়ে পড়তে পারেন। কন্যা/ VIRGO: আজ দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: আজ মনে প্রণয়াসক্তি জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ নতুন কোনও বন্ধু পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ কোনও কারণে অর্থহানি হতে পারে। মকর/ CAPRICORN: বন্ধুবিচ্ছেদ হতে পারে আজ।কুম্ভ/ AQUARIUS: আজ প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে।

জুন ৩০, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • ›

ট্রেন্ডিং

দেশ

শিশুমৃত্যুর পর জ্বলছে মণিপুর! রাস্তায় হাজার মানুষ, পাঁচ দিনের বন্‌ধে অচল রাজ্য

চলতি মাসের শুরুতে এক বিএসএফ জওয়ানের বাড়িতে রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠেছে মণিপুর। ওই হামলায় এক শিশুকন্যা এবং পাঁচ বছরের এক বালকের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাগরিক সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এবং পাঁচ দিনের বন্ধের ডাক দেওয়া হয়েছে।রবিবার মণিপুরের নানা প্রান্তে হাজার হাজার মানুষ পথে নামেন। ইম্ফলে রাতে মশাল হাতে মিছিল করেন বহু মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিযোগ, এই বিক্ষোভ দমাতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও সামনে আসে।প্রতিবাদকারীদের দাবি, এই হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি পাহাড়ি এলাকায় সক্রিয় কুকি জঙ্গিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বন্ধের জেরে বাজার, স্কুল-কলেজ এবং সরকারি অফিস বন্ধ ছিল। পরিবহন ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়। শুধুমাত্র জরুরি পরিষেবা কিছু এলাকায় চালু রাখা হয়।অন্যদিকে মণিপুর পুলিশ জানিয়েছে, প্রতিবাদের নামে কিছু সমাজবিরোধী কাজকর্ম চলছে। যারা হিংসা ছড়াচ্ছে বা অন্যদের উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের দাবি, কিছু মানুষ বিক্ষোভকারীদের হাতে পেট্রোল বোমা, লোহার গোলা লাগানো গুলতি এবং পাথর তুলে দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করছে।উল্লেখযোগ্য, গত ছয় এপ্রিল রাতে বিষ্ণুপুর জেলার মোইরাং ট্রোংলাওবি এলাকায় এক বিএসএফ জওয়ানের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ, একাধিক জঙ্গি ওই বাড়ি লক্ষ্য করে রকেট ছোড়ে। তখন বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এই হামলায় ঘুমের মধ্যেই মৃত্যু হয় পাঁচ মাসের এক শিশুকন্যা এবং পাঁচ বছরের এক বালকের। গুরুতর জখম হন তাদের মা। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ মানুষ পরে নিকটবর্তী একটি সুরক্ষা শিবিরেও হামলা চালায়। তারপর থেকেই পরিস্থিতি অস্থির হয়ে রয়েছে।

এপ্রিল ২০, ২০২৬
রাজ্য

বেলডাঙা কাণ্ডে নতুন মোড়! জামিন নিয়ে হাই কোর্টে ছুটল এনআইএ

বেলডাঙা কাণ্ডে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আগে এনআইএ-র বিশেষ আদালত শর্তসাপেক্ষে ১৫ জন অভিযুক্তকে জামিন দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এবং সেই কারণেই এই জামিন দেওয়া ঠিক হয়নি।আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও, ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও এনআইএ চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি। এমনকি তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি তারা। এই পরিস্থিতিতে অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এরপর ১০ হাজার টাকার বন্ডে ১৫ জনের জামিন মঞ্জুর করে বিশেষ আদালত। যদিও তাঁদের চলাফেরার উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।হাই কোর্টে এনআইএ-র বক্তব্য, তদন্ত চলাকালীন এইভাবে জামিন দেওয়া উচিত হয়নি। আদালতে প্রশ্ন ওঠে, যখন সুপ্রিম কোর্ট এই মামলাটি হাই কোর্টে ফেরত পাঠিয়েছে, তখন কীভাবে নিম্ন আদালত জামিন মঞ্জুর করল। এই বিষয়টি নিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। আগামী শুনানিতে স্পষ্ট হবে, এই জামিন বহাল থাকবে নাকি হাই কোর্ট হস্তক্ষেপ করে নতুন নির্দেশ দেবে।উল্লেখযোগ্য, গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ছিল, ঝাড়খণ্ডে ওই শ্রমিককে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে বেলডাঙায় রেল ও জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এমনকি সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগও ওঠে। পরে রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও এলাকায় উত্তেজনা বজায় ছিল।পরবর্তীতে কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে যায়। মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এখন জামিনের প্রশ্নে নতুন করে এই মামলায় উত্তেজনা তৈরি হয়েছে।

এপ্রিল ২০, ২০২৬
রাজ্য

ভোটের আগে বড় বিতর্ক! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নজর

বাংলার প্রথম দফার ভোট একেবারে সামনে। তার মধ্যেই ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই সংক্রান্ত ট্রাইব্যুনাল কাজের ক্ষেত্রে গড়িমসি করছে। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।আইনজীবী কামাতের অভিযোগ, এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করার সুযোগ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাচ্ছে। এতে অনেক মানুষ সমস্যায় পড়ছেন। যাঁরা অনলাইনে আবেদন করতে পারেন না, তাঁদের পক্ষে এই প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে উঠছে। দূরদূরান্ত থেকে আসা মানুষও বিপাকে পড়ছেন। তাঁর আরও দাবি, সঠিক শুনানি বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে অনেক ক্ষেত্রে যান্ত্রিকভাবে আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এমনকি আইনজীবীদের প্রতিনিধিত্ব করার সুযোগও দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।এই নতুন মামলায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তোলে, কেন বারবার এই একই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন, নির্দেশ দেওয়ার পরেও কেন নতুন করে অভিযোগ সামনে আসছে।এর জবাবে আইনজীবী কামাত জানান, ট্রাইব্যুনাল আদালতের নির্দেশ ঠিকভাবে মানছে না বলেই বারবার এই সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই বারবার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এরপর প্রধান বিচারপতি জানান, বাংলার এই ট্রাইব্যুনালের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে চাওয়া হবে।ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

এপ্রিল ২০, ২০২৬
রাজ্য

ভোটের আগে বড় আশঙ্কা! ৮০০ তৃণমূল কর্মী গ্রেপ্তার হতে পারেন, হাই কোর্টে ছুটল দল

ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। তৃণমূল কংগ্রেসের দাবি, বাংলার অন্তত আটশো কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। এই আশঙ্কা নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে দল। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।গত বারোই এপ্রিল খণ্ডঘোষের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বড়সড় আশঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ভোট প্রক্রিয়ায় ধীর গতি আনা, গণনায় দেরি করা এবং প্রথমে ভুল ফল দেখানোর পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, অনেককে গ্রেপ্তার করার চেষ্টা চলছে এবং মধ্যরাত থেকে অভিযান শুরু হতে পারে। তিনি আরও বলেন, যদি কোথাও দেখানো হয় যে অন্য দল জিতছে, তাহলে তা মিথ্যে হতে পারে। মমতার অভিযোগ, বিজেপির প্রভাবেই নির্বাচন কমিশন তৃণমূলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে।এরপরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় তৃণমূল। সোমবার দলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, জাতীয় নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় আটশো তৃণমূল কর্মীর নাম সংগ্রহ করেছে। তাঁদের গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে বলেই দাবি করেন তিনি। আদালতের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদনও জানানো হয়।আদালত এই আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও গ্রহণ করা হয়েছে। ফলে আগামী বুধবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এপ্রিল ২০, ২০২৬
বিদেশ

ডলার ছেড়ে ইউয়ান! আমেরিকাকে চরম হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরশাহির, বিশ্ব অর্থনীতিতে ঝড়

ইরান ও আমেরিকার সংঘাত কবে থামবে তা এখনও স্পষ্ট নয়। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় সঙ্কটে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশেষ করে ডলার নির্ভর তেল বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে আমেরিকাকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি। তারা জানিয়ে দিয়েছে, পরিস্থিতি না বদলালে ডলারের বদলে অন্য মুদ্রায় তেল বিক্রি এবং আন্তর্জাতিক লেনদেন শুরু করতে পারে।খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহি ইতিমধ্যেই আমেরিকাকে জানিয়েছে, প্রয়োজনে তারা চিনের মুদ্রা ইউয়ান ব্যবহার করে তেল বিক্রির পথে হাঁটতে পারে। এতদিন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও, এবার তারা নিজেদের স্বার্থে আলাদা অবস্থান নিতে চাইছে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে ডলারের সহায়তা দিতে হবে, না হলে বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে তারা।একটি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি এই বিষয় নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে বিকল্প মুদ্রা ব্যবস্থার দিকে যেতে হবে বলেই মনে করছে তারা। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর ইতিমধ্যেই মার্কিন অর্থ দফতরের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। ডলারের জোগান কমে গেলে ইউয়ান ব্যবহার করা ছাড়া অন্য কোনও উপায় থাকবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরশাহির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আটকে রয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে তাদের তেল ও গ্যাস পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই আর্থিক ক্ষতি সামাল দিতে তারা আমেরিকার কাছে ক্ষতিপূরণও চেয়েছে। সম্প্রতি ভারতের একটি বেসরকারি সংস্থা চিনা মুদ্রায় ইরানের তেল কিনেছে বলেও জানা গিয়েছে, যা এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।দীর্ঘদিন ধরে বিশ্ব বাজারে তেল কেনাবেচা মূলত ডলারেই হয়ে থাকে। উনিশশো সত্তরের দশক থেকে এই প্রথা চালু। সেই সময় তেলের সঙ্কটের পর আমেরিকা ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যার ফলে তেল বাণিজ্যে ডলারের ব্যবহার বাধ্যতামূলক হয়ে ওঠে। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রায় তেল লেনদেন শুরু হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

এপ্রিল ২০, ২০২৬
কলকাতা

জেলায় একমাস পর কলকাতায় ফিরলেন মমতা! আজ থেকেই শুরু ঝড়ো প্রচার

প্রায় একমাস জেলায় জেলায় ঘোরার পর আজ থেকে কলকাতায় প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৩ মার্চ থেকে তিনি লাগাতার জেলা সফরে ছিলেন। সেই পর্ব শেষ করে সোমবার মুরারই এবং উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে শহরে ফিরছেন তিনি। বিকেলে বেলেঘাটায় প্রথম সভা করার কথা রয়েছে। সেখানে প্রার্থী কুণাল ঘোষ এবং মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে জনসভা করবেন তিনি। এরপর সন্ধ্যার দিকে নিজের কেন্দ্র ভবানীপুরে মিছিল ও সভার কর্মসূচি রয়েছে। শেক্সপিয়র সরণি থেকে মিছিল শুরু হয়ে অ্যালেন পার্কে গিয়ে শেষ হতে পারে বলে জানা গিয়েছে।গত একমাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে দাবি, মাঠে নেমে মানুষের সমর্থনের ইতিবাচক বার্তা পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়েই এবার কলকাতায় জোরদার প্রচারে নামছেন মমতা। আগামী কয়েক দিনে একাধিক সভা ও পদযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তাঁর।প্রতিবারের মতো এবারও মমতার মিছিল ও সভায় ব্যাপক ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। তীব্র গরম সত্ত্বেও তাঁর কর্মসূচিতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো হয়। ফলে শহরে আবারও বড় জনসমাগমের ছবি দেখা যেতে পারে।এর মাঝেই হলদিয়ায় একটি কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে ফিরে আবার ২৭ তারিখ পর্যন্ত কলকাতায় টানা সভা করবেন বলে জানা গিয়েছে। এরপর দক্ষিণ কলকাতার একাধিক কেন্দ্রে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে।২৩ এপ্রিল যাদবপুর এবং টালিগঞ্জে প্রার্থীদের সমর্থনে সভা করার কথা রয়েছে। শ্রীকলোনি যুব সংঘের মাঠে সেই সভা হবে বলে জানা গিয়েছে। তার পরের দিন সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত একটি বড় মিছিল করার পরিকল্পনা রয়েছে।ভোটের আগে মমতার এই কর্মসূচি ঘিরে কলকাতার রাজনৈতিক পরিবেশ আরও চাঙ্গা হয়ে উঠছে।

এপ্রিল ২০, ২০২৬
রাজ্য

হরমুজ প্রণালিতে বড়সড় সংঘাত! ইরানের জাহাজে হামলা চালিয়ে দখল নিল আমেরিকা

হরমুজ প্রণালির কাছে উত্তেজনা আরও বেড়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরান-চিহ্নিত পণ্যবাহী জাহাজ দখল করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জাহাজটির ইঞ্জিন কক্ষে আঘাত করে সেটিকে অচল করে দেওয়া হয়, তারপর সেটি আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়া হয়।ট্রাম্প জানান, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ একটি ইরানি জাহাজকে আটকায়, যখন সেটি আমেরিকার আরোপ করা অবরোধ ভাঙার চেষ্টা করছিল। হামলার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি আর চলতে পারেনি। পরে মার্কিন সেনারা জাহাজটির দখল নেয় এবং সেটির ভেতরে কী আছে তা খতিয়ে দেখা হচ্ছে।মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা গিয়েছে, হামলার আগে জাহাজের ক্রুদের বারবার সতর্ক করা হচ্ছে। সেখানে বলা হয়, ইঞ্জিন কক্ষ খালি করে দিতে, না হলে গুলি চালানো হবে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের দৃশ্যও দেখা যায়।এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলের উপর আমেরিকা কড়া নজরদারি চালাচ্ছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, তাই এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক স্তরে উত্তেজনা তৈরি হয়েছে।একই সময়ে ইরানের সঙ্গে একটি বড় চুক্তির চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা পরবর্তী বৈঠকে অংশ নেবে না। তাদের অভিযোগ, আমেরিকা অতিরিক্ত শর্ত চাপিয়ে দিচ্ছে এবং অবরোধ চালিয়ে যাচ্ছে, যা চুক্তির পরিপন্থী।ট্রাম্পের দাবি, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, সমৃদ্ধ ইউরেনিয়াম জমা দিতে হবে এবং হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে হবে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে।

এপ্রিল ২০, ২০২৬
রাজ্য

জলপাইগুড়ি থেকে বিস্ফোরক হুঁশিয়ারি! “একটা গুলি চালালে দুটো চালাব”—বাংলা রাজনীতিতে আগুন ধরালেন হিমন্ত

জলপাইগুড়ির জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে। উত্তরবঙ্গের সভা থেকে মূলত তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেই এই আক্রমণাত্মক সুর শোনা যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হিমন্ত দাবি করেন, তিনি সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, মমতার মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না, বরং সারাদিন তিনি মোদী-শাহর নামই নেন। একই সঙ্গে হিমন্ত আরও বলেন, গত কয়েক দিন ধরে মমতা তাঁর নামও নিচ্ছেন এবং তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তৃণমূলের লোকেরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর সমানে সমানে হবে।এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর অভিযোগ, হিমন্ত কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের মন্তব্যের পরেও কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন।জয়প্রকাশ আরও বলেন, একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির মুখে এমন প্ররোচনামূলক কথা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক। এর ফলে রাজনৈতিক পরিবেশ আরও অশান্ত হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।নির্বাচনের আগে এই ধরনের মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তাপ অনেকটাই বেড়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ও জনস্বার্থের ইস্যু ছেড়ে এখন ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা হুমকিই রাজনীতির মূল কেন্দ্র হয়ে উঠছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এপ্রিল ২০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal