• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

IC

রাশিফল

শনিবারের রাশিফল: কর্ম, প্রেম ও অর্থভাগ্যে কোন রাশির কপালে কী রয়েছে?

আজকের দিনটি মোটের উপর আত্মবিশ্বাস, সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং আর্থিক বিষয়ে সচেতন থাকার দিন। কারও জীবনে নতুন সুযোগ আসতে পারে, আবার কারও ক্ষেত্রে পুরনো কোনও সমস্যা নতুন করে ভাবনার কারণ হতে পারে।জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গ্রহগত ব্যাখ্যা অনুযায়ী, আজ আবেগের চেয়ে বিবেচনাবোধকে বেশি গুরুত্ব দেওয়া ভালো। বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত ও পারিবারিক আলোচনায় ধৈর্য রাখা প্রয়োজন।১২টি রাশির আজকের পূর্বাভাসঃ১. মেষ (Aries)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক বিষয়ে সংযত আচরণ করুন। অর্থের ক্ষেত্রে হিসাব করে চলুন।২. বৃষ (Taurus)আর্থিক বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।৩. মিথুন (Gemini)কাজের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেলে পারিবারিক অশান্তি হতে পারে। চাকরির সন্ধানকারীদের জন্য যোগাযোগের নতুন পথ খুলতে পারে।৪. কর্কট (Cancer)ব্যবসায় আর্থিক সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। পুরনো কোনও আইনি বা প্রশাসনিক বিষয়ে অগ্রগতি হতে পারে।৫. সিংহ (Leo)কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। তবে প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। ব্যবসায় কিছু অতিরিক্ত খরচ হতে পারে।৬. কন্যা (Virgo)প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিনটি ইতিবাচক। মনের কথা প্রকাশ করার সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনায় দিনের দ্বিতীয় ভাগ গুরুত্বপূর্ণ হতে পারে।৭. তুলা (Libra)কাজের চাপ কিছুটা মানসিক ক্লান্তি আনতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। কাছের মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।৮. বৃশ্চিক (Scorpio)ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে সামান্য অসতর্কতায় সেই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক বিষয়ে কোনও সুখবর পেতে পারেন।৯. ধনু (Sagittarius)ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও পারিবারিক খরচ বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণের পথে অগ্রগতি হতে পারে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।১০. মকর (Capricorn)কর্মক্ষেত্রে প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন। তবে দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে। দূরে থাকা কোনও বন্ধুর কথা মনে পড়ে মন কিছুটা খারাপ হতে পারে।১১. কুম্ভ (Aquarius)প্রেমের সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়ানোর দিন। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। বাড়ির কোনও মেরামতি বা প্রয়োজনীয় কাজে অতিরিক্ত খরচ হতে পারে।১২. মীন (Pisces)নতুন কাজের প্রতি আগ্রহ বাড়বে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উৎসাহব্যঞ্জক হতে পারে।

নভেম্বর ২৮, ২০২৬
রাজ্য

শিলিগুড়ি থেকে দার্জিলিং মাত্র ১ ঘণ্টা! চিকেনস নেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা, বদলে যাবে উত্তরবঙ্গের ছবি?

শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। নতুন রাস্তা তৈরি হলে মাত্র এক ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে। একই ভাবে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সময়ও কমে হবে মাত্র এক ঘণ্টা। শুধু পর্যটন নয়, দেশের নিরাপত্তার দিক থেকেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক এলাকায় সেনাবাহিনীর যাতায়াত আরও সহজ করতেই একাধিক নতুন সড়ক প্রকল্পের পরিকল্পনা করেছে কেন্দ্র।বৃহস্পতিবার কোলাঘাটে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বাংলার জন্য একাধিক সড়ক প্রকল্পের ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি দ্রুতগতির সড়ক, নতুন গ্রিনফিল্ড রাস্তা এবং রিং রোড তৈরির পরিকল্পনা। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও উন্নত করাই এই প্রকল্পগুলির অন্যতম লক্ষ্য।তবে এই সড়ক প্রকল্প ঘিরে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই চিকেনস নেক। এক দিকে বাংলাদেশ, অন্য দিকে নেপাল ও ভুটানের সীমান্ত। ফলে সামরিক দিক থেকেও এই এলাকার গুরুত্ব অনেক। কোনও জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী যাতে দ্রুত সীমান্তে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপর জোর দিচ্ছে কেন্দ্র।এই পরিকল্পনার অন্যতম বড় প্রকল্প শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চার লেনের দ্রুতগতির সড়ক। বর্তমানে এই পথ পেরোতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। নতুন রাস্তা তৈরি হলে সেই সময় কমে প্রায় চার ঘণ্টা হতে পারে। চলতি বছরেই এই সড়ক নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।এ ছাড়াও উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় ৫৭০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এই রাস্তা তৈরি হলে বর্তমানে প্রায় ১৪ ঘণ্টার যাত্রাপথ পেরোতে সময় লাগবে মাত্র ছয় ঘণ্টা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ অনেক দ্রুত হবে।পাহাড়ের যোগাযোগ ব্যবস্থাতেও বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সেবক হয়ে প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ দুলেনের নতুন গ্রিনফিল্ড রাস্তা তৈরি করা হবে। রাস্তার দুপাশে অতিরিক্ত পাকা অংশও থাকবে। এই প্রকল্পে আনুমানিক ছয় হাজার কোটি টাকা খরচ হতে পারে।একই ভাবে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পেও খরচ ধরা হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা। রাস্তা তৈরি হলে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছতে তিন ঘণ্টার বদলে মাত্র এক ঘণ্টা সময় লাগতে পারে বলে দাবি করা হচ্ছে।এই নতুন রাস্তা শুধু পর্যটকদের সুবিধা বাড়াবে না, সেনাবাহিনীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পাহাড়ি এলাকায় সেনার গাড়ি, রসদ এবং সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছে দেওয়া সহজ হবে। সীমান্তে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেনা মোতায়েন করতেও সুবিধা হবে।এ দিকে, শিলিগুড়িতে প্রায় ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়কপথে যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।নতুন সড়ক প্রকল্পের পাশাপাশি যুদ্ধবিমান অবতরণের উপযোগী রাস্তা তৈরির বিষয়টিও আলোচনায় এসেছে। সাধারণ রাস্তার তুলনায় যুদ্ধবিমান ওঠানামার জন্য অনেক বেশি শক্তিশালী কংক্রিটের কাঠামো প্রয়োজন। সেই ধরনের পরিকাঠামো তৈরি করা কতটা সম্ভব, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এই প্রকল্পগুলির মধ্যে এমন রাস্তা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।সব মিলিয়ে শিলিগুড়ি করিডরকে ঘিরে কেন্দ্রের এই সড়ক পরিকল্পনা উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। দার্জিলিং, সিকিম থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতসব জায়গাতেই যাতায়াতের সময় কমবে। পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেও এই নতুন রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।প্রশ্ন একটাই, নতুন এই সড়ক প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কি ১০ নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরতা অনেকটাই কমবে? আর চিকেনস নেকের নিরাপত্তায় কি নতুন মাত্রা যোগ করবে এই যোগাযোগ ব্যবস্থা? আগামী দিনে প্রকল্পগুলির কাজ কত দ্রুত এগোয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৮, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাশিফল

২৭ নভেম্বরের রাশিফল: শুক্রবার কার ভাগ্যে কী আছে? জেনে নিন ১২ রাশির ভবিষ্যৎ

শুক্রবার, ২৭ নভেম্বর। নতুন দিনের শুরুতে কারও কর্মক্ষেত্রে আসতে পারে সাফল্য, কারও আবার আর্থিক বিষয়ে থাকতে হবে সতর্ক। প্রেম, পরিবার, ব্যবসা ও চাকরিসব মিলিয়ে আজকের দিনটি কোন রাশির কেমন কাটতে পারে, দেখে নিন একনজরে।মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক ভালো থাকলেও খরচের বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে।বৃষ: ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পারিবারিক কোনও সমস্যার সমাধান হতে পারে।মিথুন: নতুন কাজের সুযোগ পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।কর্কট: আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।সিংহ: কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন। প্রেমের সম্পর্কে সুখবর আসতে পারে।কন্যা: কাজের চাপ বাড়লেও নিজের দক্ষতায় পরিস্থিতি সামলে নেবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন।তুলা: নতুন যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।বৃশ্চিক: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও ধৈর্য ধরে এগিয়ে যান। পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে।ধনু: ভাগ্যের সহায়তা পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে।মকর: কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।কুম্ভ: নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।মীন: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আর্থিক বিষয়ে হিসাব করে চলুন। প্রেম ও পারিবারিক জীবনে বোঝাপড়া বজায় থাকবে।সার্বিকভাবে: আজকের দিনটি ধৈর্য, পরিকল্পনা ও বিচক্ষণতার সঙ্গে কাটানোই ভালো। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন।

নভেম্বর ২৭, ২০২৬
কলকাতা

সাতসকালে পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, ঘিরে বাড়ছে প্রশ্ন

সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: ২৬ নভেম্বর বৃহস্পতিবার কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে আসবে সুখবর?

আজ বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিনটি জ্ঞান, ধর্মীয় চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আজ ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন।চলুন, দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে।১. মেষ রাশি (Aries)কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ রং: লাল।শুভ সংখ্যা: ৯২. বৃষ রাশি (Taurus)আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা:৬৩. মিথুন রাশি (Gemini)নতুন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৫৪. কর্কট রাশি (Cancer)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সংসারের খরচ নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: ক্রিম। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সম্মান বাড়বে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না। শুভ রং: গাঢ় সবুজ। শুভ সংখ্যা: ৫৭. তুলা রাশি (Libra)আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে বাজেট মেনে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ কিছু কাজে বাধা বা হতাশা আসতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৯৯. ধনু রাশি (Sagittarius)আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)=কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনায় সফলতা আসতে পারে। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনা এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৭

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: বুধবার ২৫ নভেম্বর ২০২৬, আপনার ভাগ্যে কি আছে জেনে নিন

আজ বুধবার। জানুন আপনার রাশি অনুযায়ী আপনার দিন কেমন যাবে?মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের কারও সঙ্গে মতের অমিল হলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে।বৃষ: আজকের দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।মিথুন: কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।কর্কট: আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। ব্যবসায় আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। তবে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।সিংহ: আজ কিছু কাজে বাধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। আর্থিক বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।কন্যা: কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক হতে পারে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোন। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে।তুলা: আজ নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। তবে অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।বৃশ্চিক: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায় লাভের সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।ধনু: আজ কিছুটা সাবধানে চলতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।মকর: কর্মক্ষেত্রে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে পুরনো কোনও সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। নিজের পরিকল্পনা গোপন রাখাই ভালো।কুম্ভ: আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। তবে অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করবেন না।মীন: আজকের দিনটি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে। আর্থিক বিষয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে। পরিবারের বয়স্কদের পরামর্শ কাজে আসবে। প্রেমের সম্পর্কে আনন্দ ও বোঝাপড়া বজায় থাকবে।

নভেম্বর ২৫, ২০২৬
খেলার দুনিয়া

বিধ্বংসী সূর্যবংশী, দ্বিশতরানের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত এ

ব্যাট হাতে ঝড় বললেও ভুল হবে বৈভব সূর্যবংশী। একেবারে টর্নেডো তান্ডব চলল। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারত এ। মঙ্গলবার এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ বি-র ম্যাচে সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে।প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। দলের হয়ে হরপ্রীত সিং ভাটিয়া অসাধারণ ব্যাটিং করে ১৪৪ বলে ১৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদ খান ৪৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েন ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। সেখানেই থামেননি তিনি। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে গড়েন আরও এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২৮টি ছয়। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।মাত্র ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এ। সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংস শুধু ম্যাচের ছবিই বদলে দেয়নি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখিয়েছে। এত কম বয়সে এমন অসাধারণ ব্যাটিং প্রতিভা সত্যিই বিরল। ক্রিকেটমহলে এখন একটাই আলোচনাবৈভব সূর্যবংশীর বিস্ময়কর উত্থান।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

সনিয়ার বইয়ে সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ১৫ দিনের সময় দিয়ে আইনি নোটিস প্রপৌত্রের

সনিয়া গান্ধীর বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যকে বিকৃত উপস্থাপনা বলে অভিযোগ তুলে কংগ্রেস নেত্রীকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের প্রপৌত্র সত্যকী সাভারকর। তাঁর দাবি, বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বই বিলংগিং: আ জার্নি অব লাভ। বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে নিয়ে লেখা দুটি মন্তব্যে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ওই মন্তব্যগুলি তথ্যগত ভাবে ভুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঠিক ভাবে তুলে ধরে না। এর ফলে সাভারকরের সম্মান ও তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আবেদন জানাচ্ছিলেন। পাশাপাশি, আরএসএসের সদস্যেরা ব্রিটিশ কর্তৃপক্ষকে তথ্য দিতেন বলেও উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যের বিরোধিতা করে সত্যকীর দাবি, এর ফলে এমন ধারণা তৈরি হতে পারে যে সাভারকর ব্রিটিশদের হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করতেন বা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। নোটিসে বলা হয়েছে, সাভারকরের কারাবাস, আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং ব্রিটিশ শাসকদের অত্যাচারের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই ওই মন্তব্য করা হয়েছে। তাঁর মতে, ক্ষমার আবেদন নিয়ে মন্তব্য করার আগে সেই সময়ের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা করা জরুরি ছিল।বইয়ের ৪৪৩ নম্বর পাতার একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সত্যকী। সেখানে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমসাময়িক সাভারকর ছিলেন হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর ভারত ভাবনায় হিন্দুরাই প্রধান এবং সর্বোচ্চ। আরএসএস, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলিও এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যেরও বিরোধিতা করেছে সাভরকরের পরিবার। আইনি নোটিসে দাবি করা হয়েছে, সাভারকরের রাজনৈতিক ও আদর্শগত চিন্তাভাবনাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভারত ভাবনাকে শুধুমাত্র হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার ধারণা হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ সত্যকীর।নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা, প্রয়োজনীয় সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।এর আগে সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এ বার সাভারকরের প্রপৌত্রের আইনি নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

নভেম্বর ২৪, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১২ রাশির ভাগ্যে কী আছে? জেনে নিন আপনার দিন কেমন কাটবে

নতুন দিনের শুরু মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা। কেউ কর্মক্ষেত্রে সাফল্যের অপেক্ষায় রয়েছেন, কেউ আবার আর্থিক উন্নতি কিংবা ব্যক্তিগত জীবনে সুখের মুহূর্তের আশায় দিন গুনছেন। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে নানা প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ আজকের দিনটি ১২টি রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে পারে? প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্য, সব দিক বিবেচনা করে দেখে নিন আজকের রাশিফল।মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। তবে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের জোরে পরিস্থিতি সামলে নিতে পারবেন। ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা লাভজনক হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের কারও পরামর্শ কাজে আসতে পারে।বৃষ রাশি: মঙ্গলবার আপনার জন্য বেশ কিছু ইতিবাচক খবর নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন বিনিয়োগের আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাবারদাবারে নজর দিন।মিথুন রাশি: আজ কাজের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। মানসিক চাপ এড়িয়ে চলুন।কর্কট রাশি:আজ পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক মোটামুটি অনুকূল থাকবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে। শরীরের প্রতি অবহেলা করবেন না।সিংহ রাশি: আত্মবিশ্বাসই আজ আপনার সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন।কন্যা রাশি: আজ পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের কোনও সমস্যার সমাধান হতে পারে। প্রেমের জীবনে ধৈর্য ধরুন। বিশ্রামের জন্য কিছুটা সময় বের করুন।তুলা রাশি: আজ আপনার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।বৃশ্চিক রাশি: আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটতে পারে। পুরনো কোনও সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন।ধনু রাশি: নতুন পরিকল্পনা ও উদ্যোগের জন্য দিনটি ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে খরচের বিষয়ে নিয়ন্ত্রণ রাখা জরুরি। প্রেমের সম্পর্কে সুখবর পেতে পারেন। ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।মকর রাশি: আজ কর্মক্ষেত্রে দায়িত্ব ও ব্যস্ততা দুই-ই বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে। আর্থিক বিষয়ে পুরনো কোনও পরিকল্পনা কাজে লাগতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন।কুম্ভ রাশি: আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল কাজের প্রশংসা পাবেন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন।মীন রাশি: মঙ্গলবার আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে আবেগের ভারসাম্য বজায় রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন।জ্যোতিষ পরামর্শ: মঙ্গলবার হনুমানজির পুজো ও আরাধনা করতে পারেন। দিনটি ইতিবাচকভাবে শুরু করুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেচনাবোধকে গুরুত্ব দিন।এই রাশিফল জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণার ভিত্তিতে তৈরি সাধারণ পূর্বাভাস। এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

‘আদালতে কাজ করেন না কেন?’ বিচারকদের সুযোগ-সুবিধার দাবি নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

চাকরির সুযোগ-সুবিধা নিয়ে বারবার আবেদন জানাচ্ছেন বিচার বিভাগের আধিকারিকেরা। তাঁদের এই আচরণে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারকদের একাংশের আচরণে নিয়মানুবর্তিতার অভাব রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাঁর প্রশ্ন, আদালতে কাজ না করে বারবার সুযোগ-সুবিধার দাবি জানানো হচ্ছে কেন?সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে কেরলের জেলা আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। আইনজীবীদের জন্য নির্দিষ্ট কোটায় সরাসরি জেলা বিচারক নিয়োগের নিয়ম নিয়ে এই মামলা। সেই শুনানিতেই বিচার বিভাগের আধিকারিকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।সংবিধানের ২৩৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও আইনজীবী সরাসরি জেলা বিচারক পদে নিয়োগের জন্য আবেদন করতে চাইলে তাঁকে অন্তত সাত বছর আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। পাশাপাশি, হাই কোর্টের সুপারিশের ভিত্তিতেই তাঁর নাম নিয়োগের জন্য পাঠানো যায়। এই মামলার মূল প্রশ্ন, কোনও বিচারবিভাগীয় আধিকারিক আগে আইনজীবী হিসেবে কাজ করে থাকলে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কি আইনজীবীদের জন্য নির্দিষ্ট কোটায় জেলা বিচারক পদে নিয়োগের আবেদন করতে পারবেন?শুনানি চলাকালীন বিচার বিভাগের আধিকারিকদের আচরণ এবং তাঁদের একের পর এক দাবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারবিভাগীয় আধিকারিকেরা আজকাল নানা বিষয়ে বারবার আবেদন জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, বিভিন্ন সুযোগ-সুবিধা অনুমোদন করতে হবে। প্রধান বিচারপতির প্রশ্ন, তাঁরা আদালতে কাজ করছেন না কেন?প্রধান বিচারপতি আরও বলেন, আদালত কী ভাবে কাজ করে, বিচারকেরা সারা দিনে কতগুলি মামলা নিষ্পত্তি করেন, সে সম্পর্কে সুপ্রিম কোর্টের স্পষ্ট ধারণা রয়েছে। তাঁর কথায়, শুধু একের পর এক আবেদন জমা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেউ কেউ যেন নিজের ঘরে বসে কফি খাচ্ছেন, আর আদালতে কী হচ্ছে, তা নিয়ে শীর্ষ আদালতের কোনও ধারণা নেইবিষয়টি মোটেও তেমন নয়। বিচার বিভাগের আধিকারিকদের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বিচারকদের একাংশের বিরুদ্ধে চাকরির সুযোগ-সুবিধা নিয়ে লাগাতার দাবি জানানোর অভিযোগও তোলেন প্রধান বিচারপতি। বয়সসীমা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা মঞ্জুর করার দাবি নিয়ে তাঁরা সব সময় ব্যস্ত থাকছেন বলে মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতির বক্তব্য, বিচার বিভাগের আধিকারিকদের সব সময় নিজেদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়ে চিন্তা না করে আদালতের কাজের দিকেও মন দেওয়া উচিত।

নভেম্বর ২৪, ২০২৬
রাশিফল

সপ্তাহের প্রথম দিন কেমন কাটবে? মেষ থেকে তুলা, ধুন থেকে কুম্ভের কিসে লাভ কিসে ক্ষতি?

আজ সোমবার। সপ্তাহের প্রথম কর্মদিবসে চন্দ্রের প্রভাবকে কেন্দ্র করে আবেগ, পরিবার, কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে বিশেষ গুরুত্ব দেখা যেতে পারে। কারও জীবনে নতুন কাজের সুযোগ আসতে পারে, আবার কাউকে পুরনো কোনও সমস্যা মিটিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিতে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং কর্মক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখাই আজকের দিনের মূল মন্ত্র।চলুন দেখে নেওয়া যাক, আজকের দিনটি ১২টি রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে পারে।১২ রাশির বিস্তারিত রাশিফল১. মেষ রাশি (Aries)আজ সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। শুভ রং: লাল। সংখ্যা: ১২. বৃষ রাশি (Taurus)আজ পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। মানসিক অস্থিরতা কাটাতে নিজের জন্য কিছুটা সময় বের করুন। প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা: ৬৩. মিথুন রাশি (Gemini)নতুন মানুষের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনও সুযোগ পেতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। নিজের পরিকল্পনা গোপন রাখাই ভালো। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। সম্পর্কে খোলামেলা আলোচনা প্রয়োজন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৩৪. কর্কট রাশি (Cancer)আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। সহকর্মীদের সহযোগিতা পেলেও প্রত্যাশামতো কাজের অগ্রগতি নাও হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রাখুন। পরিবারের কারও সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আর্থিক লেনদেনে হিসাব করে চলুন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সাদা। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আজ নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগবে। তবে পারিবারিক দায়িত্ব ও মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যের পরামর্শকে গুরুত্ব দিন। আয় বাড়ানোর নতুন পরিকল্পনা করতে পারেন। সম্পর্কে বোঝাপড়া বজায় রাখুন। শুভ রং: কমলা। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। ব্যবসায় পুরনো কোনও পরিকল্পনা নতুন করে শুরু করার কথা ভাবতে পারেন। আর্থিক বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটতে পারে। শুভ রং: হালকা সবুজ। শুভ সংখ্যা: ৭৭. তুলা রাশি (Libra)আজ সম্পর্ক ও অংশীদারিত্বের ক্ষেত্রে ইতিবাচক সময় কাটতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক আলোচনা থেকে লাভজনক সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে। তবে পরিবারের সব সদস্যের মতামতকে সমান গুরুত্ব দিন। আর্থিক পরিকল্পনায় সাফল্য আসতে পারে। দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়বে। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ আত্মবিশ্বাস বাড়িয়ে কাজে মনোযোগী হওয়া প্রয়োজন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও বাধা কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে। অকারণে ভয় বা দুশ্চিন্তা করবেন না। নিজের সিদ্ধান্তে স্থির থাকুন। পরিশ্রমের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখুন। শুভ রং: গাঢ় লাল। শুভ সংখ্যা: ৮৯. ধনু রাশি (Sagittarius)আজ বন্ধু ও পরিচিতদের সহযোগিতায় কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে বিশেষ উৎসাহ পাবেন। নতুন আয়ের পথ খুঁজে পেতে পারেন। সঙ্গীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে। শুভ রং: গেরুয়া। শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)আজ কর্মক্ষেত্রে নিজের চিন্তাভাবনা ও পরিকল্পনা স্পষ্ট রাখুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ আসতে পারে। তবে প্রেমের সম্পর্কে মতের অমিল দেখা দিতে পারে। পরিবারের দায়িত্ব সামলে চলতে হবে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিন। সঙ্গীর সঙ্গে আলোচনায় ধৈর্য রাখুন। শুভ রং: ধূসর। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)আজ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি করার ভালো সুযোগ আসতে পারে। নিজের প্রতিভা ও দক্ষতা প্রকাশের চেষ্টা করুন। নতুন কোনও কাজের প্রস্তাব পেলে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। ব্যক্তিগত জীবনে কথাবার্তার মাধ্যমে সমস্যা মিটতে পারে। আর্থিক উন্নতির জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। শুভ রং: নীলয শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)আজ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা কাজে লাগবে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোনো প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সঞ্চয় বাড়ানোর সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ রং: হালকা বেগুনি। শুভ সংখ্যা: ৭প্রতিবেদনের সারকথা: সোমবারের দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন পরিকল্পনা, সম্পর্কের উন্নতি এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ নিয়ে আসতে পারে। তবে সাফল্যের জন্য ধৈর্য ও বিচক্ষণতা বজায় রাখা জরুরি।

নভেম্বর ২৩, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
দেশ

ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে যুজবেন্দ্র চাহাল! বিজেপিতে পেলেন বড় দায়িত্ব, কী পদে নিযুক্ত হলেন?

২২ গজে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটারেরা। এ বার ক্রিকেটের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন ভারতের এই তারকা লেগ স্পিনার। শনিবার দলের তরফে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছে চাহালের নাম।কিছু দিন আগেই বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যের সঙ্গে দেখা করেছিলেন চাহাল। তার পর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শনিবার নতুন কমিটির তালিকা প্রকাশ হতেই সেই জল্পনা আরও বেড়েছে।বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে শনিবার ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মোট ৩৭ জনকে এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাত জন জাতীয় সহ-সভাপতি, তিন জন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাত জন জাতীয় সম্পাদক। এই কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে চাহালকে।উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই নতুন কমিটি গঠনকে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা চাহাল। তিনি জাঠ সম্প্রদায়ের মানুষ। হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জাঠ সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত। ক্রিকেটের ময়দানে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন এই স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেন চাহাল। ভারতের হয়ে ৭২টি এক দিনের ম্যাচ এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।২০২৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে শেষ ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন চাহাল। তবে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এ বার তার সঙ্গে যুক্ত হল রাজনীতির নতুন অধ্যায়।অন্য দিকে, বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন বাংলার দুজনও। তাঁরা হলেন অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার। অজিত আগে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশেই তাঁদের জাতীয় কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।রাজনৈতিক মহলের মতে, এক দিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, অন্য দিকে পশ্চিমবঙ্গে দলের সংগঠন আরও মজবুত করার লক্ষ্য দুই দিক মাথায় রেখেই নতুন কমিটি সাজিয়েছে বিজেপি। সেই কমিটিতে চাহালের মতো জনপ্রিয় ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২২, ২০২৬
দেশ

আমার কথা শুনেই কমেছে সোনার দাম! দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে কী বললেন মোদী?

বিয়ের মরশুমে সোনার দাম নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই সোনার দাম কমা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এক বছর আগে দেশবাসীকে খুব প্রয়োজন না হলে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই সোনার দাম কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর কথা মেনে চলার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।শনিবার লখনউয়ে আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই দেশের অর্থনীতি এবং সোনার দাম নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে তাঁর আবেদন ছিল, খুব প্রয়োজন না হলে এক বছর যেন কেউ সোনা না কেনেন।সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এক বছর আগে আমি দেশবাসীর কাছে আবেদন করেছিলাম, খুব প্রয়োজন না হলে এক বছর সোনা কিনবেন না। লালবাহাদুর শাস্ত্রীজি যখন দেশবাসীকে এক বেলা খাবার ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, তখনও দেশের মানুষ সেই কথা মেনে নিয়েছিলেন। আজও মানুষের মধ্যে সেই মানসিকতা রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়েছেন। তার ফলে সোনার দাম কমেছে। আজ অনেকে আমাকে বলছেন, আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচে গিয়েছে।এ দিনের অনুষ্ঠানে শুধু সোনার দাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আগামী দিনে চাকরির সুযোগ কমে যেতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মোদীর মতে, যাঁদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাঁদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না।প্রধানমন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে পাঁচ হাজার নতুন শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আগামী দিনে শিল্প, উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলেও মনে করেন তিনি।এই প্রসঙ্গে মোদী বলেন, আমি আজ আরও একটি কথা বলছি, আপনারা লিখে রাখুন, সময় বদলাচ্ছে। কাগজের শংসাপত্র নিয়ে কোট-প্যান্ট পরে যাঁরা ঘুরছেন, তাঁদের তুলনায় দক্ষ ও গুণী ব্যক্তিদের কদর বাড়বে।অর্থাৎ, শুধু শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নয়, বাস্তবে কাজ করার দক্ষতাই আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নভেম্বর ২১, ২০২৬
কলকাতা

ফেসবুকে অতিসক্রিয় কর্মীরা! তৃণমূলের গোপন তথ্য ফাঁস নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া সতর্কবার্তা

তৃণমূলের অন্দরের খবর কি দলের কর্মীদের একাংশের মাধ্যমেই বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের শাসকদলের অন্দরে। দলের কর্মীদের একাংশের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, আত্মপ্রচার করতে গিয়ে যেন অন্য কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া না হয়।কালীঘাট শিবির সূত্রে খবর, দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেছেন, মুখপাত্র ছাড়াও অনেকেই সমাজমাধ্যমে অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ছেন। কেউ কেউ দলের কর্মসূচির খবর আগেভাগেই প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ বা গোয়েন্দাদের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নেত্রীর সতর্কবার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কর্মীরা বিপদে পড়েন।এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি লিখেছিলেন, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বহু কর্মী ঘরছাড়া। প্রতিদিন তাঁদের মারধরের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে বসে থাকার সময় নয়। বরং সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে।কুণাল আরও লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে দলের কর্মীদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি কঠিন হলেও বহু মানুষ এখনও নেত্রীর পাশে রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া এবং কর্মহারা হয়েও তৃণমূলের প্রতি অনুগত রয়েছেন। তাই এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত কাজ করা একেবারেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।দলের কর্মীদের উদ্দেশে কুণালের সেই বার্তার পর এ বার কার্যত একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। আত্মপ্রচার করতে গিয়ে দলের অন্য কর্মীদের বিপদে না ফেলার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে তৃণমূলের অন্দরে সমাজমাধ্যমে কর্মীদের অতিসক্রিয়তা এবং দলের গোপন তথ্য বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নভেম্বর ২১, ২০২৬
খেলার দুনিয়া

রাহুলের শতরান, গিলের আক্ষেপ! ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের দাপট, চালকের আসনে টিম ইন্ডিয়া

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ভারত। প্রথম দিনের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন শুভমন গিলের দলের। ভারতীয় ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথম টেস্টে এখন অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাপিয়ে বড় লিডের পথে এগোচ্ছে ভারত।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে দিনের শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। অর্থাৎ, হাতে এখনও ছয় উইকেট থাকতেই ১১৮ রানের লিড তুলে নিয়েছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন দলের একাধিক ব্যাটার।দিনের অন্যতম বড় প্রাপ্তি লোকেশ রাহুলের দুরন্ত শতরান। ১৩৬ রানের ইনিংসে নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ২টি ছয়। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের দ্বাদশ শতরান। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চার দেশের মাটিতেই টেস্ট শতরান করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় এই ওপেনার।রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পডিক্কল। ৮০ রানের ঝকঝকে ইনিংসে তাঁর অবদান ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করায়। দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। এর আগে যশস্বী জয়সবালের আক্রমণাত্মক শুরু ভারতীয় ইনিংসে গতি এনে দিয়েছিল।অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে নজর কাড়েন। তবে শতরানের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যেতে হয় তাঁকে। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও তাঁর ইনিংস ভারতের অবস্থান আরও শক্ত করেছে। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো গিলের ইনিংস ছিল যথেষ্ট পরিণত।দিনের শেষ ভাগে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ পন্থ। দ্রুত রান তুলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অনশুল কম্বোজ, এখনও রান করতে পারেননি।ভারতীয় ব্যাটারদের সামনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ এ দিন কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট পেলেও ভারতকে চাপে রাখার মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউই। জ্যাকব ডাফিও একটি উইকেট নিয়েছেন, তবে রান খরচ হয়েছে অনেকটাই।প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে ভারত এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে তুলে নিয়েছে। বাকি ব্যাটাররা যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তবে নিউজিল্যান্ডের সামনে চতুর্থ দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

নভেম্বর ২১, ২০২৬
রাজ্য

নেশার ঘোরে ছেলের অস্বাভাবিক আচরণ! হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে সোজা থানায় নিয়ে গেলেন অসহায় বাবা

নেশায় আসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ পরিবার। কখন কী করে বসবে, সেই আতঙ্কে দিন কাটছে বাড়ির লোকেদের। অভিযোগ, নেশা করতে না পারলেই অস্বাভাবিক আচরণ করছেন ২১-২২ বছরের ওই যুবক। তাঁকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত ছেলের হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে থানায় নিয়ে গেলেন বাবা। দুর্গাপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, ওই যুবকের নাম কানহাইয়া সাহ। তাঁর বাবা সুনীল সাহ পেশায় ভ্যানচালক। বাবার অভিযোগ, গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকে ছেলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। কী ধরনের নেশা করেছেন ছেলে, তা পরিবারের কেউ জানেন না। তবে নেশা না পেলে তিনি বাড়িতে থাকতে চাইছেন না। তাঁর আচরণে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা পরিবারের।ছেলেকে সুস্থ করতে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্য দিকে, পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্যও নেই। ফলে ছেলের চিকিৎসা কী ভাবে করাবেন, তা বুঝে উঠতে পারছেন না সুনীল।শেষ পর্যন্ত ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাঁকে হাত-পা বেঁধে ভ্যানে চাপিয়ে দুর্গাপুর থানায় নিয়ে যান বাবা। সুনীলের বক্তব্য, ছেলে যে কোনও সময় নিজের বা অন্য কারও ক্ষতি করে ফেলতে পারে। কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না আসে, সেই আবেদন জানাতেই তিনি থানায় এসেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সন্ধ্যা নামলেই শহরের বিভিন্ন জায়গায় নেশার আসর বসে। তাঁদের দাবি, দুর্গাপুরে নেশার কারবারও চলছে রমরমিয়ে। এই ঘটনার পর শহরে মাদক ও নেশার সামগ্রী বিক্রি নিয়ে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।প্রসঙ্গত, নতুন সরকার গঠনের পর থেকেই নেশামুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার বিরুদ্ধে সচেতনতা প্রচার এবং অভিযান চালাচ্ছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরেও নেশার কুফল নিয়ে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তার পরেও শহরে নেশার কারবার নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কমছে না। অসহায় বাবার এই ঘটনা ফের নেশার সমস্যা এবং চিকিৎসার সুযোগ নিয়ে প্রশ্ন তুলে দিল।

নভেম্বর ২১, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 148
  • 149
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal