• ১৭ আষাঢ় ১৪৩৩, শনিবার ০৪ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

GI

দেশ

NDA: মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় মহিলারাও বসতে পারবেন। বুধবার একটি জনস্বার্থ মামলায় অন্তবর্তী রায় দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে ভারতীয় সেনাকে কড়া ভাষায় সমালোচনা করে শীর্ষ আদালত। বিষয়টি লিঙ্গবৈষম্যের সামিল বলেও ব্যাখ্যা করেছে ওই বেঞ্চ।আগামী ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষায় মহিলাদের বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিলেন দিল্লির আইনজীবী কুশ কালরা। তিনি জানিয়েছিলেন, শুধু মাত্র লিঙ্গের কারণে মহিলাদের পরীক্ষায় বসতে না-দেওয়ার সিদ্ধান্তে আদতে লঙ্ঘিত হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫, ১৬ এবং ১৯। বুধবারের শুনানিতে আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়, ভারতীয় সেনায় মহিলাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় কোনও রকম মৌলিক অধিকার লঙ্ঘিত হয় না।

আগস্ট ১৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 18th August 2021): সিংহের সাফল্য লাভ, ধনুর আনন্দ লাভ

মেষ/ ARIES: অন্যের জন্য ব্যয় করতে পারেন। বৃষ/ TAURUS: আজ ধন ও মান বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে অশান্তি হতে পারে। কর্কট/ CANCER : নতুন কর্মোদ্যমে লাগতে পারেন। সিংহ/ LEO: আজ সাফল্য লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: সাংসারিক ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। ধনু/ SAGITTARIUS: আনন্দ লাভ করতে পারেন আজ। মকর/ CAPRICORN: অহংকার বোধ করতে পারেন আজ। কুম্ভ/ AQUARIUS: শুভ যোগাযোগ হতে পারে। মীন/ PISCES : কোনও কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

আগস্ট ১৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 17th August 2021): কর্কটের নৈতিক জয়, কন্যার কর্মে বিভ্রান্তি

মেষ/ ARIES: আজ প্রীতিলাভ করতে পারেন।বৃষ/ TAURUS: কোনও মামলায় জয় পেতে পারেন।মিথুন/ GEMINI : মনে আশার সঞ্চার হতে পারে। কর্কট/ CANCER : নৈতিক জয় হতে পারে আজ।সিংহ/ LEO: আজ পরাক্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কর্মে কোন্ও কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে চিন্তান্বিত থাকতে পারেন। বৃশ্চিক/ Scorpio: উদারতা প্রদর্শন করতে পারেন। ধনু/ SAGITTARIUS: ধর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ স্বার্থত্যাগ করতে পারেন। মীন/ PISCES : মনে কোনও কারণে উৎকণ্ঠা দেখা দিতে পারে।

আগস্ট ১৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 16th August 2021): রোগ থেকে মুক্তি সিংহের, তুলার জীবাণু সংক্রমণ

মেষ/ ARIES: আজ ধনাগমের সুযোগ আসতে পারে।বৃষ/ TAURUS: গুহ্যপীড়ায় কষ্ট পেতে পারেন।মিথুন/ GEMINI : আজ সফলতা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : ক্লান্তিবোধ করতে পারেন।সিংহ/ LEO: রোগ থেকে মুক্তি ঘটতে পারে আজ।কন্যা/ VIRGO: আজ কোনও বকেয়া পাওনা আদায় করতে পারেন।তুলা/ LIBRA: আজ জীবাণু সংক্রমণের সম্ভাবনা রয়েছে।বৃশ্চিক/ Scorpio: প্রণয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।ধনু/ SAGITTARIUS: অম্লরোগে কষ্ট পেতে পারেন।মকর/ CAPRICORN: আজ কোনও সংঘর্ষে আহত হতে পারেন।কুম্ভ/ AQUARIUS: পথে আজ বিপদ ঘটতে পারে। মীন/ PISCES : বিপথে চালিত হতে পারেন।

আগস্ট ১৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 15th August 2021): কন্যার কোমরে ব্যথা, মকরের ভ্রমণ

মেষ/ ARIES: শ্বাসকষ্ট ও কাশিতে কষ্ট পেতে পারেন। বৃষ/ TAURUS: প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। মিথুন/ GEMINI : মানসিক কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : কোনও স্থানান্তরে গমন করতে পারেন। সিংহ/ LEO: মানসিক সংযমের প্রয়োজন। কন্যা/ VIRGO: কোমরে ব্যথা হতে পারে। তুলা/ LIBRA: কোনও পরিকল্পনা করে থাকলে তা সফল হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আইনি পরামর্শে লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মকর/ CAPRICORN: ভ্রমণকালে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আর্থিক ক্ষতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : কোনও দুঃসংবাদ পেতে পারেন।

আগস্ট ১৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 14th August 2021): মিথুনের মর্যাদালাভ, মীনের প্রণয়াসক্তি

মেষ/ ARIES: পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। বৃষ/ TAURUS: আয়বৃদ্ধি হতে পারে আজ। মিথুন/ GEMINI : কোনও কারণে মর্যাদালাভ করতে পারেন। কর্কট/ CANCER : আজ কোনও কাজে উৎসাহ বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা/ VIRGO: অর্শের পীড়ায় কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: মনে নিরাশা জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধনু/ SAGITTARIUS: কর্মে নিপুণতা দেখাতে পারেন। মকর/ CAPRICORN: গৃহ সংস্কারে ব্যয় হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর সঙ্গে মতান্তর হতে পারে। মীন/ PISCES : মনে প্রণয়াসক্তি জন্মাতে পারে।

আগস্ট ১৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 13th August 2021): বৃষের উদরপীড়া, ধনুর হঠাৎ বিপদ

মেষ/ ARIES: হঠকারিতায় ক্ষতি হতে পারে। বৃষ/ TAURUS: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন। মিথুন/ GEMINI : বিচ্ছেদের ভয় জন্মাতে পারে মনে। কর্কট/ CANCER : চিকিৎসায় সাফল্য আসতে পারে। সিংহ/ LEO: অপবাদের শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: হৃদরোগে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: কর্মে খ্যাতি বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: পশুপালনে লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও বিপদ এসে পড়তে পারে। মকর/ CAPRICORN: কারুর প্রতি বিরুদ্ধাচারণ করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আশাতীত লাভ করতে পারেন। মীন/ PISCES : অপচেষ্টা রোধ করে দিতে পারেন।

আগস্ট ১৩, ২০২১
দেশ

Khela Hobe: যোগীরাজ্যেও 'খেলা হবে'

বিধানসভা নির্বাচনের সময় থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে জায়গা করে নিয়েছে খেলা হবে। ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যজুড়ে ১৬ অগস্ট পালিত হবে খেলা হবে দিবস। তা উদ্যাপনের জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। কিন্তু ১৬ অগস্টের খেলা হবে দিবস শুধু পশ্চিমবঙ্গে নয়, পালিত হবে বিজেপিশাসিত উত্তরপ্রদেশেও। সম্প্রতি উত্তরপ্রদেশের এক তৃণমূল নেতা জানিয়েছেন এ কথা।আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার ঘটনায় দুজন গ্রেফতার বর্ধমানেউত্তরপ্রদেশের ওই তৃণমূল নেতা বলেছেন, আগামী ১৬ অগস্ট উত্তরপ্রদেশে খেলা হবে দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। খেলা দিবস উপলক্ষে লখনউয়ে একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। তবে তৃণমূলের এই কর্মসূচিতে যোগী আদিত্যনাথের সরকার আদৌ অনুমতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত নন ওই নেতা। তিনি বলেছেন, কোভিড বিধি মেনেই আমাদের কর্মসূচি পালন করব। যোগী সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। তৃণমূল কোনও কর্মসূচি নিলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ভয় পাচ্ছে বলে দাবি করেছেন তিনি।খেলা দিবসকে সারা দেশে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মমতার নেতৃত্বাধীন রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা দিবস পালনের ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। জানা গিয়েছে, মোদির রাজ্য গুজরাতেও খেলা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। খেলা দিবসে সে রাজ্যে দেওয়ার জন্য মমতার ছবি সম্বলিত একটি ট্রফিও সামনে এসেছে।

আগস্ট ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 12th August 2021): মেষের বিলাসিতা, কন্যার সৌভাগ্যলাভ

মেষ/ ARIES: আজ বিলাসিতা ভোগ করতে পারেন।বৃষ/ TAURUS: পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।মিথুন/ GEMINI : আগুনের ফলে ক্ষতি হতে পারে। কর্কট/ CANCER : ব্যবসায় অশান্তি দেখা দিতে পারে। সিংহ/ LEO: কোনও কারণে মনে হিংস্রতা বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: আজ সৌভাগ্যলাভ করতে পারেন। তুলা/ LIBRA: কোনও রমণীর প্রতি প্রীতি জন্মাতে পারে। বৃশ্চিক/ Scorpio: মনে বৈরাগ্যভাব জন্মাতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আত্মীয়বিরোধ দেখা দিতে পারে। মীন/ PISCES : অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।

আগস্ট ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 11th August 2021): বৃষের প্রশিক্ষণে সাফল্য, কন্যার যশলাভ

মেষ/ ARIES: দাম্পত্য কলহের শিকার হতে পারেন। বৃষ/ TAURUS: প্রশিক্ষণে সাফল্য আসতে পারে। মিথুন/ GEMINI : কোনও সমস্যার সমাধান হতে পারে। কর্কট/ CANCER : কারুর অনুগ্রহ লাভ করতে পারেন। সিংহ/ LEO: মনে লাম্পট্য অনুভব করতে পারেন। কন্যা/ VIRGO: আজ যশলাভ করতে পারেন। তুলা/ LIBRA: কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ প্রতিপত্তি লাভ করতে পারেন। ধনু/ SAGITTARIUS: মাতৃস্নেহ লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: জমি নিয়ে বিবাদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কাজের প্রতি অনিহা জন্মাতে পারে। মীন/ PISCES : কারুর কাছ থেকে প্রতারিত হতে পারেন।

আগস্ট ১১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 10th August 2021): মিথুনের বাতের ব্যথা, ধনুর হঠাৎ বিপদ

মেষ/ ARIES: অপত্যস্নেহ ভোগ করতে পারেন।বৃষ/ TAURUS: ভোগবিলাসে ব্যয় করতে পারেন।মিথুন/ GEMINI : বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : উৎফুল্লতা হতে পারে কোনও কারণে। সিংহ/ LEO: চোখের পীড়ায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে অভিমান হতে পারে। তুলা/ LIBRA: পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: প্রেমে আনন্দ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও বিপদ এসে পড়তে পারে। মকর/ CAPRICORN: বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: ব্যভিচারের শিকার হতে পারেন। মীন/ PISCES : সঞ্চয়ের চিন্তায় পড়তে পারেন।

আগস্ট ১০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 9th August 2021): কর্কটের চিকিৎসায় ব্যয়, কন্যার অপচয়

মেষ/ ARIES: প্রিয়জনের সঙ্গ লাভ করতে পারেন।বৃষ/ TAURUS: পরিচারিকার জন্য ক্ষতি হতে পারে। মিথুন/ GEMINI : সহায়তা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : চিকিৎসায় ব্যয় করতে পারেন। সিংহ/ LEO: কোনও কারণে আজ ঈর্ষান্বিত হতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে অপচয় করতে পারেন। তুলা/ LIBRA: কলানুরাগ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ আনন্দ সংবাদ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: মিথ্যাপবাদে জড়াতে পারেন। মকর/ CAPRICORN: সম্পর্কের উন্নতি ঘটতে পারে। কুম্ভ/ AQUARIUS: বিষন্নতায় ভুগতে পারেন। মীন/ PISCES : শ্লীলতাহানির শিকার হতে পারেন।

আগস্ট ০৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 8th August 2021): সিংহের মানসিক অশান্তি, বৃশ্চিকের অনুশোচনা

মেষ/ ARIES: সাংসারিক বিবাদ হতে পারে। বৃষ/ TAURUS: আজ শ্রীবৃদ্ধি হতে পারে। মিথুন/ GEMINI : দাঁতের রোগে কষ্ট পেতে পারেন। কর্কট/ CANCER : বঞ্চনার শিকার হতে পারেন। সিংহ/ LEO: মানসিক অশান্তি হতে পারে। কন্যা/ VIRGO: কর্মে সুখ্যাতি হতে পারে।তুলা/ LIBRA: পিত্তরোগে কষ্ট পেতে পারে পারেন। বৃশ্চিক/ Scorpio: অনুশোচনায় ভুগতে পারেন। ধনু/ SAGITTARIUS: মনে আনন্দ পেতে পারেন। মকর/ CAPRICORN: কোনও কিছু হানি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর বিরাগভাজন হতে পারেন।মীন/ PISCES : অহেতুক অশান্তি হতে পারে।

আগস্ট ০৮, ২০২১
রাজ্য

Ganga Water Level: ভাগীরথীর জল ছুঁইছুঁই ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন, বিপত্তি পূর্বস্থলীর গ্রামে

কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিপাত ও তার সঙ্গে জলাধার থেকে ছাড়া জলে ফুলেফেঁপে উঠেছে ভাগিরথী নদী। আর তাতেই ঘটেছে বিপত্তি ।ভাগীরথীর জল ছুঁইছুঁই ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার। সেই কারণে সাত দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েতের ঝাউডাঙ্গা এবং হালতাচড়া গ্রাম। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন এই দুই গ্রামের দেড়শোটি পরিবার। দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরে দরবার করেও সুরাহা না মেলায় ক্ষোভে ফুঁষছেন গ্রামবাসীরা।আরও পড়ুনঃ টোকিওতে সোনা জিতে ইতিহাস গড়লেন পোস্টার বয় নীরজ চোপড়াভাগীরথীর একপাড়ে পূর্বস্থলীর ঝাউডাঙা ও হালতাচড় গ্রাম। এই গ্রামে বিদ্যুৎ এসেছে ভাগীরথীর অপর পাড়ের নদিয়ার বেথুয়াডহরি থেকে। এলাকার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ শনিবার জানান, ভাগীরথীর দুই পাড়ে পোলে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার টানা হয়েছে। ভাগীরথী এখন জলে টইটুম্বুর। বিদ্যুতের তার ভাগীরথীর জলে ঠেকতে আর হাত কয়েক বাকী। সেই কারণেই গ্রামের লাইনে সাত দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে বিদ্যুৎ দফতর। এরফলে ঝাউডাঙা ও হালতাচড় গ্রামের দেড়শটি পরিবার সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছে।অপর বাসিন্দা দুর্গা মণ্ডল বলেন, ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের তার যখন টানা হয় তখনই গাফিলতি ছিল। তার উঁচু করে টানা হয়নি। সেই জন্য ঝাউডাঙা ও হালতাচড় গ্রামে বিদ্যুৎ আসার পর থেকে প্রতি বছর বর্ষায় গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। ১১হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার অ্যাঙ্গেলের সাহায্যে উঁচু করার জন্য বহুবার দুই গ্রামের মানুষ বিদ্যুৎ দফতরে দরবার করেছিল। কিন্তু কোন ফল হয়নি। শুক্রবারও নদিয়ার বেথুয়াডহরিতে বিদ্যুৎ দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় হালতাচড়া এবং ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ দফতরের কর্মীদের শনিবার গ্রামে লাইন ঠিক করতে আসার কথা ছিল। কিন্তু কেউ আসেনি। এইভাবেই প্রতি বছর বর্ষায় ভোগান্তি চলছেই। তার বিরাম ঘটছে না। সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢাকা পড়ছে ঝাউডাঙা ও হালতাচড় গ্রাম। দুর্ভোগের অবসান কবে ঘটবে তা জানা নেই পূর্বস্থলীর এই দুই গ্রামের বাসিন্দাদের। দুই গ্রামের অনেকেই টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।টোটোয় চার্জ না থাকায় সেই টোটোগুলিও বন্ধ হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি তীব্র গরমে গ্রামের কয়েকশো মানুষ ব্যাপক অসুবিধার মধ্যে রয়েছেন। গ্রামের ছাত্র আশিষ ঘোষ জানায়, এখন তাঁদের অনলাইনে পড়াশুনো চলছে। কারেন্ট না থাকায় মোবাইল ফোনে চার্য দেওয়ার সূযোগ না থাকায় ফোন বন্ধ হয়ে রয়েছে। তাই লাটে উঠেছে অনলাইনে পড়াশুনা। সন্ধ্যা নামলে লম্ফ অথবা হ্যারিকেনের আলোয় কোনরকমে রাত কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দফতর দ্রুত ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার টেনে উুঁচু করার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তির ব্যবস্থা করুক, এমনটাই দাবি দুই গ্রামের পড়ুয়াদের।আরও পড়ুনঃ শনিবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসএই বিষয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ভাগীরথী জলে টইটুম্বুর। বিদ্যুতের তার নদীর জল ছুঁইছুই হয়ে রয়েছে। এই অবস্থায় ওই তারে বিদ্যুৎ প্রবাহিত থাকলে ভয়ানক বিপদ ঘটে যাবে বলে বিদ্যুুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। নদীর জল না কমা পর্যন্ত কিছু করার নেই। ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতেই হবে।

আগস্ট ০৭, ২০২১
বিনোদুনিয়া

Nargis Fakhri : ন্যুড শুটের অফার পেয়েও ফিরিয়ে দেন নার্গিস

নার্গিস ফকরি। যারা হিন্দি সিনেমা ভালোবাসেন তারা সকলেই চেনেন। রকস্টার, মাদ্রাস ক্যাফে, ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমাগুলোর সঙ্গে সকলেই পরিচিত। সেই নার্গিস ফকরি বর্তমানে বলিউডের বাইরে। বেশ কয়েকবছর হয়ে গেল বলিউডের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।আরও পড়ুনঃ মেদিনীপুরে শুটিং শুরু হল নিধন-এরতবে বলিউড থেকে সরে থাকলেও, তিনি যে খুশি সেটা জানিয়েছেন। নার্গিস বলেন, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের মাধ্যমেই বলিউডে অভিনয়ের সুযোগ পান। বি টাউনের অভিনয় করতে গিয়ে অনেক ধরনের প্রস্তাব পেয়েছেন তিনি। কখনও ন্যুড শ্য়ুট আবার কখনও পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক। কিন্তু, সবকিছুই প্রত্যাখ্যান করেছেন তিনি। অর্থ বা জনপ্রিয়তা, কোনটাই তাঁকে গ্রাস করতে পারেনি। ফলে ওইসব প্রস্তাব ফিরিয়ে দিতে সময় লাগে বলে জানিয়েছেন নার্গিস। তিনি আরও বলেন, মডেলিংয়ে অনেক সময় টপলেস বা ন্যুড করার কথা বলা হয় কিন্তু তিনি কখনও তা করতে পারেননি। অভিনয়ের ক্ষেত্রেও তাই। ফলে কেরিয়ার বেশ খানিকটা তাঁর পিছিয়ে গেলেও, তিনি এসব বিষয় নিয়ে কখনওই চিন্তা করেন না বলে জানান এই অভিনেত্রী।

আগস্ট ০৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 7th August 2021): বৃষের বিলাসিতা, ধনুর দুশ্চিন্তা

মেষ/ ARIES: মাতৃস্নেহ লাভ করবেন আজ।বৃষ/ TAURUS: আজ বিলাসিতায ডুব দেবেন আপনি।মিথুন/ GEMINI : পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্কট/ CANCER : পরোপকার করে আনন্দ পাবেন।সিংহ/ LEO: আজ সুখ-সম্ভোগ করবেন।কন্যা/ VIRGO: রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। তুলা/ LIBRA: হৃদরোগের আশঙ্কা রয়েছে।বৃশ্চিক/ Scorpio: সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মকর/ CAPRICORN: আজ অপত্যস্নেহ জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসাধুতার কবলে পড়তে পারেন। মীন/ PISCES : ব্যভিচারের শিকার হতে পারেন।

আগস্ট ০৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 6th August 2021): বৃষের অনুতাপ, ধনুর সম্মান

মেষ/ ARIES: বিপদের আশঙ্কা রয়েছে। বৃষ/ TAURUS: অনুতাপ দেখা দিতে পারে। মিথুন/ GEMINI : হঠাৎ করে আঘাত পেতে পা্রেন। কর্কট/ CANCER : কোনও কিছুতে উৎপাত বৃদ্ধি পেতে পারে। সিংহ/ LEO: বাতের ব্যথা দেখা দিতে পারে।কন্যা/ VIRGO: অর্থব্যয় হতে পারে। তুলা/ LIBRA: ভোগের প্রবল ইচ্ছা। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে অনুতাপ বৃদ্ধি পেতে পারে।ধনু/ SAGITTARIUS: সম্মান পেতে পারেন।মকর/ CAPRICORN: মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে ভোগান্তি হতে পারে।মীন/ PISCES : মনে আনন্দ দেখা দিতে পারে।

আগস্ট ০৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 5th August 2021): মিথুনের উচ্চশিক্ষা, ধনুর ঋণমুক্তি

মেষ/ ARIES: আজ সাহসের অভাব দেখা দিতে পারে।বৃষ/ TAURUS: বাড়িতে অর্থাগম হতে পারে। মিথুন/ GEMINI : উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্কট/ CANCER : প্রবঞ্চনার শিকার হতে পারেন।সিংহ/ LEO: অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: কারুর অনুগ্রহ লাভ করতে পারেন। তুলা/ LIBRA: দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও সমস্যা থাকলে তার সমাধান হতে পারে। ধনু/ SAGITTARIUS: ঋণ নিয়ে থাকলে আজ তা থেকে মুক্তি পেতে পারেন। মকর/ CAPRICORN: অর্থের ক্ষতি হতে পারে।কুম্ভ/ AQUARIUS: কর্মপ্রাপ্তির যোগ রয়েছে।মীন/ PISCES : অবৈধ প্রণয় দেখা দিতে পারে।

আগস্ট ০৫, ২০২১
রাজ্য

Weather: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ রাজ্য

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের তরফে পূর্বাভাস ছিলই বুধবার থেকে টানা বৃষ্টির। একদিকে ভ্যাপসা গরম, এই গরমের মধ্যেই বৃষ্টিপাতই স্বস্তি আনবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো শুরু হয়েছে বৃষ্টিপাত। একদিকে ঘূর্ণাবর্ত, সঙ্গে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব উপকূল এলাকায় পড়েছে। পাশাপাশি বীরভূমের শ্রীনিকেতন, ডায়মন্ড হারবারের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস।আরও পড়ুনঃ ৫ দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি এসএফআই-এরবুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তার উপর ভারী থেকে অতিভারী বৃষ্টি হলে জলমগ্ন এলাকায় জল আরও বাড়বে। নিচু এলাকায় জল তো জমে রয়েইছে, সঙ্গে কলকাতায় জল জমে থাকার কারণে যান চলাচলেও প্রভাব পড়েছে।

আগস্ট ০৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 4th August 2021): বৃষের অর্থব্যয়, ধনুর সাপের ভয়

মেষ/ ARIES: আজ উন্নতির যোগ রয়েছে। বৃষ/ TAURUS: নানা কাজে অর্থব্যয় হতে পারে। মিথুন/ GEMINI : কোনও কিছু প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। কর্কট/ CANCER : জ্বরজ্বরাদিতে ভুগতে পারেন। সিংহ/ LEO: অর্থ ও যশ লাভ হতে পারে আজ। কন্যা/ VIRGO: চোখের রোগে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: আজ অনেক অপব্যয় হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।ধনু/ SAGITTARIUS: সাপের ভয় হতে পারে। মকর/ CAPRICORN: আজ শিল্পকলার প্রতি অনুরাগ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ স্বজনহানির যোগ রয়েছে। মীন/ PISCES : আজ কপালে মিথ্যাপবাদ জুটতে পারে।

আগস্ট ০৪, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • ...
  • 31
  • 32
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি! কোন জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা?

বর্ষার মরশুমে প্রথম বড় আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত মিলল। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন একই এলাকায় অবস্থান করে আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। এর প্রভাবেই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ (Yellow Alert) এবং কমলা (Orange Alert) সতর্কতা।নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টির দাপটআবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে। এর প্রত্যক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।শুক্রবার কোন কোন জেলায় বৃষ্টি?শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।শনিবার দুই জেলায় কমলা সতর্কতাশনিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকায় জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।রবিবার সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই জেলাগুলিতেরবিবার নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।অতিভারী বৃষ্টির (৭০২০০ মিমি) সম্ভাবনা রয়েছেপশ্চিম মেদিনীপুরঝাড়গ্রামবাঁকুড়াপুরুলিয়াএই চার জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।সোমবারও মিলবে না স্বস্তিসোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নলিখিত জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারেপূর্ব মেদিনীপুরপশ্চিম মেদিনীপুরদক্ষিণ ২৪ পরগনাপশ্চিম বর্ধমানবাঁকুড়াপুরুলিয়াবীরভূমকবে থেকে কমবে বৃষ্টি?আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে বুধবারও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটতে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।মৎস্যজীবীদের জন্য জরুরি সতর্কতাবঙ্গোপসাগর উত্তাল থাকার আশঙ্কায় সোমবার পর্যন্ত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্রে প্রবল বাতাস এবং উঁচু ঢেউয়ের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনের পরামর্শপ্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনে জলাবদ্ধ এলাকায় যাতায়াত না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখারও আবেদন করা হয়েছে।বর্ষার শুরুতেই তৈরি হওয়া এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে কতটা প্রভাব ফেলবে, সেদিকে নজর রয়েছে আবহাওয়াবিদদের। আগামী চার দিন রাজ্যের আবহাওয়া যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং যান চলাচলে বড় প্রভাব ফেলতে পারে, তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

জুলাই ০৩, ২০২৬
রাজ্য

এবার আর রক্ষা নেই! নিম্নচাপের দাপটে বাংলায় প্রবল বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলা সবচেয়ে ঝুঁকিতে?

জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকলেও জুলাইয়ের শুরুতেই বদলে গেল আবহাওয়ার ছবি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতেরও আশঙ্কা রয়েছে।শুক্রবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘে ঢেকে যায়। ভোর থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একদিনে প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার কলকাতার জন্যও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।এই বৃষ্টি একদিকে কৃষকদের জন্য স্বস্তির খবর নিয়ে এলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার কারণে দৈনন্দিন জীবনও ব্যাহত হতে পারে।নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে। সেই কারণে শুক্রবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন উপকূল এলাকায় পুলিশ ইতিমধ্যেই মাইকিং করে সতর্কবার্তা দিতে শুরু করেছে। যাঁরা আগে থেকেই মাছ ধরতে গিয়েছিলেন, তাঁদের দ্রুত নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে নদীভাঙনের আশঙ্কাও বাড়ছে। বালুরঘাটের আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ডাঙ্গি এলাকার নদীতীরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বনাঞ্চলের একের পর এক গাছ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বাড়িঘর, চাষের জমি এবং বনাঞ্চলের বড় অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে একই সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

জুলাই ০৩, ২০২৬
বিদেশ

পাঁচ দিন ধ্বংসস্তূপের নিচে! শেষমেশ যা করল ছোট্ট কুকুরটি, চোখে জল নেটদুনিয়ার

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। হাজার হাজার মানুষের মৃত্যুর মাঝেই সামনে এল এক আশ্চর্য ঘটনা। ধ্বংসস্তূপের নিচে টানা প্রায় পাঁচ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হল জিসেল নামে একটি পোষ্য কুকুর। সেই উদ্ধারের ভিডিও প্রকাশ্যে আসতেই আবেগে ভাসছে সমাজমাধ্যম।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কারাবাল্লেদা এলাকা থেকে জিসেলকে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গত বুধবার অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই বিপর্যয়ে বহু বাড়ি ভেঙে পড়ে এবং প্রাণ হারান এক হাজার নয়শোরও বেশি মানুষ।উদ্ধারের পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে বের করে আনতেই উদ্ধারকারী দলের এক সদস্যের মুখ চেটে দেয় জিসেল। আনন্দে লেজ নাড়াতে থাকে সে। এরপর তাকে জল খাওয়ানো হয় এবং তার শরীরে কোনও গুরুতর আঘাত রয়েছে কি না, তা পরীক্ষা করেন চিকিৎসকেরা।উদ্ধারের এই ভিডিও ভাগ করে নিয়ে একটি আবেগঘন বার্তা দেন এল সালভাদরের রাষ্ট্রপতি নায়িব বুকেলে। তিনি জানান, দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর জিসেলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি আবেদন করেন, যদি কেউ কুকুরটির মালিক হন, তবে প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে।ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অসংখ্য মানুষ জিসেলের বেঁচে ফেরাকে অলৌকিক বলে উল্লেখ করেছেন। অনেকেই লিখেছেন, উদ্ধারকারীদের প্রতি ছোট্ট প্রাণীটির কৃতজ্ঞতার প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।একজন লিখেছেন, একটি অবলা প্রাণীর ভালোবাসা এবং কৃতজ্ঞতার মতো নির্মল অনুভূতি খুব কমই দেখা যায়। আবার আরেকজনের মন্তব্য, মানুষের উচিত প্রাণীদের কাছ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসার শিক্ষা নেওয়া। আরও একজন লেখেন, ধ্বংসস্তূপের নিচে এখনও কত নিরীহ প্রাণী আটকে রয়েছে, সেই কথা ভাবলেই মন ভারী হয়ে যাচ্ছে। জিসেলের এই অলৌকিক প্রত্যাবর্তন তাই শুধু একটি উদ্ধার নয়, ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও নতুন আশার আলো হয়ে উঠেছে।

জুলাই ০২, ২০২৬
রাজ্য

ভোর হতেই বড় অভিযান! শওকত মোল্লার ছেলের ক্যাফেতে বুলডোজার, মুহূর্তে গুঁড়িয়ে গেল সব

মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগে শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফে ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। আগেই সমস্ত নথি খতিয়ে দেখে ক্যাফেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেই নির্দেশ মানা না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসন নিজেই বুলডোজার নামিয়ে অভিযান চালায়।ভোর থেকেই ক্যাফের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও রাখা হয় ঘটনাস্থলে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় ভাঙার কাজ। প্রথমে বুলডোজার দিয়ে ক্যাফের প্রধান প্রবেশদ্বার ভেঙে ফেলা হয়। এরপর একে একে ভেঙে দেওয়া হয় ক্যাফের ভিতরের বিভিন্ন নির্মাণ এবং সাজানো বাগানের অংশ।এর কয়েক দিন আগেই প্রশাসনের পক্ষ থেকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাফে ভেঙে ফেলতে হবে। অন্যথায় প্রশাসন নিজেই ব্যবস্থা নেবে। নোটিসের পর ক্যাফে থেকে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ভাঙা হয়নি। এরপরই প্রশাসন আইন অনুযায়ী অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।এই ভাঙার কাজ ক্যানিং পূর্বের সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমির উপর বেআইনি নির্মাণের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে শুনানি করা হয়। সংশ্লিষ্ট পক্ষকে নিজ উদ্যোগে নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর সরকারি নিয়ম মেনেই ভাঙার কাজ শুরু করা হয়েছে।উল্লেখ্য, এই ক্যাফে নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। মাতলা নদীর চর দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসার পর প্রশাসন তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত ভাঙার নির্দেশ কার্যকর করা হল।

জুলাই ০২, ২০২৬
কলকাতা

মহুয়াকে ঘিরে হামলার অভিযোগ, এবার পাশে সিপিএমের বিকাশ! এক মন্তব্যেই শুরু নতুন রাজনৈতিক বিতর্ক

কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে হেনস্থার অভিযোগের ঘটনায় এবার তাঁর পাশে দাঁড়ালেন সিপিএম নেতা ও প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও একজন নির্বাচিত সাংসদের সঙ্গে এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।বুধবার কালীগঞ্জে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় বৈঠক চলাকালীন বাইরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারী ঘরের জানালা লক্ষ্য করে ডিম, কাদা এবং গোবর ছুড়তে শুরু করেন। পাশাপাশি চোর বলে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় মহুয়া সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করে পরিস্থিতির কথা তুলে ধরেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, জানালা দিয়ে একের পর এক ডিম ছোড়া হচ্ছে এবং তা ঘরের ভিতরেও এসে পড়ছে। এই ঘটনার জন্য দলের একাংশের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি।ঘটনার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লেখেন, মহুয়া মৈত্র তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ। তাঁর বিরুদ্ধে জুলুমবাজির কোনও অভিযোগ তাঁর জানা নেই। তাই যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে, তা একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের ঘটনার বিরুদ্ধে সকল সচেতন মানুষের প্রতিবাদ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।উল্লেখ্য, এর আগেও বিভিন্ন রাজনৈতিক মামলায় নিজের অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর পক্ষে আদালতে সওয়াল করায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রয়োজনে আদালতে দাঁড়াতেও আপত্তি নেই বলে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।এদিকে কালীগঞ্জের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন। তবে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সেই অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষ থেকেই এই ঘটনা ঘটেছে।ঘটনার প্রকৃত দায় কার, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত থাকলেও কালীগঞ্জের এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।

জুলাই ০২, ২০২৬
কলকাতা

তিলোত্তমা মামলায় বিস্ফোরণ! ভিসেরা নমুনা নষ্টের অভিযোগে সামনে চাঞ্চল্যকর চিঠি, আদালতে বড় পদক্ষেপ পরিবারের

তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় ফের সামনে এল নতুন বিতর্ক। এবার রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে ভিসেরা পরীক্ষার জন্য রাখা নমুনা নষ্ট ও বদলে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার। এই অভিযোগের ভিত্তি একটি চিঠি, যা সম্প্রতি তিলোত্তমার বাবার কাছে পাঠিয়েছেন এক প্রাক্তন ফরেনসিক আধিকারিক।পরিবারের দাবি, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক তিলোত্তমার ভিসেরা নমুনা নষ্ট করেছেন। আরও অভিযোগ, তিলোত্তমার লিভার, কিডনি ও পাকস্থলীর যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা পরে বদলে ফেলা হয়। এই নমুনাগুলির মাধ্যমে তদন্তকারীরা জানতে চেয়েছিলেন, তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া হয়েছিল কি না বা তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেই গুরুত্বপূর্ণ নমুনা আর আগের অবস্থায় ছিল না।চিঠিতে আরও দাবি করা হয়েছে, রাজ্য ফরেনসিক পরীক্ষাগার থেকে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর সময়ও ভিসেরা নমুনা বদলে দেওয়া হয়। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ হয়েছে বলেও ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।তিলোত্তমার পরিবারের সিদ্ধান্ত, এই চিঠি শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা দেওয়া হবে। একই সঙ্গে আদালতের কাছে আবেদন জানানো হবে, যাতে অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল সরকারের আমলে খুন হওয়া বিজেপি ও সিপিএম কর্মীদের একাধিক মামলায়ও একই তিন আধিকারিক ভিসেরা নমুনা নষ্ট করেছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্ত প্রক্রিয়া নিয়ে। তবে অভিযোগগুলির বিষয়ে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি।

জুলাই ০২, ২০২৬
দেশ

প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, কেউই রেহাই পাবেন না! এক নতুন বিলে বদলে যেতে পারে দেশের রাজনীতি

দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী গুরুতর অপরাধের মামলায় টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে পদ ছাড়তে হতে পারে। এমনই গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকা সংবিধান সংশোধনী বিল নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এই বিল নিয়ে আলোচনা এবং পাসের উদ্যোগ নিতে পারে কেন্দ্র।জানা গিয়েছে, আগামী ১৭ জুলাই যৌথ সংসদীয় কমিটি এই বিল নিয়ে তাদের রিপোর্ট জমা দিতে পারে। সেই রিপোর্টে বিতর্কিত ধারাটি বহাল থাকতে পারে বলেই খবর। প্রস্তাব অনুযায়ী, যে সব অপরাধে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে, সেই ধরনের মামলায় অভিযুক্ত কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকেন, তবে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিধান রাখা হতে পারে।তবে আইন যাতে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়েও কিছু সুরক্ষামূলক সুপারিশ রিপোর্টে থাকতে পারে বলে সূত্রের দাবি। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনেই বিলটি সংসদে তোলা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তামিলনাড়ুর তৎকালীন মন্ত্রী ভি সেন্থিল বালাজি গ্রেফতার হওয়ার পরও দীর্ঘ সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই ঘটনার পরই গত বছর এই সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিরোধীদের প্রবল আপত্তির জেরে বিলটি সরাসরি পাস না করে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গীর নেতৃত্বে একত্রিশ সদস্যের একটি কমিটি বিলটি খতিয়ে দেখছে। তবে তৃণমূল, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং ডিএমকে এই কমিটিতে যোগ দেয়নি।রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান সংসদীয় সমীকরণে সরকার এই বিল পাস করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সংবিধান সংশোধনের জন্য লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। তাই আসন্ন বাদল অধিবেশনে এই বিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে।উল্লেখ্য, এই বিল এখনও আইন হয়ে যায়নি। সংসদের উভয় কক্ষে পাস হওয়া এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই এটি কার্যকর হতে পারে।

জুলাই ০২, ২০২৬
কলকাতা

এক সপ্তাহও টিকল না রক্ষাকবচ! পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেফতার দেবরাজ, সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ

রক্ষাকবচ খারিজ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গল বিশেষ অভিযান বাহিনী। তোলাবাজি ও হিংসার মামলায় এই পদক্ষেপ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।দেবরাজ চক্রবর্তী একসময় উত্তর চব্বিশ পরগনা জেলার যুব নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। পাশাপাশি রাজারহাট, নিউটাউন ও বাগুইআটি এলাকায় দীর্ঘদিন ধরে তাঁর প্রভাব ছিল বলে অভিযোগ। বহুদিন ধরেই তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ উঠেছিল। স্থানীয়দের একাংশও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়।রাজনৈতিক জীবনের শুরুতে তিনি পূর্ণেন্দু বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরে সুজিত বসুর সঙ্গে কাজ করতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজের সাংগঠনিক প্রভাব বাড়ান। পরবর্তী সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিতি পান।তদন্তকারী সূত্রের দাবি, এলাকার প্রোমোটারদের হুমকি দেওয়া, তোলাবাজি এবং অর্থ আদায়ের মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে দেবরাজের বিরুদ্ধে জমা পড়েছিল। ভোটার তালিকা সংশোধনের সময় সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠেছিল বলে দাবি করা হয়েছে।দেবরাজের স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির নামও এখন আলোচনায়। অভিযোগ, বিধায়ক থাকাকালীন এলাকায় সাংগঠনিক নিয়ন্ত্রণের বড় অংশই সামলাতেন দেবরাজ। তদন্তকারীরা জানতে চাইছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অদিতি মুন্সির কোনও ভূমিকা বা তথ্য ছিল কি না। প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও তদন্তকারী সূত্রের দাবি।এদিকে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং আগেই অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই দেবরাজ উত্তর চব্বিশ পরগনায় দুর্নীতির বিস্তৃত জাল গড়ে তুলেছিলেন। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও আদালত-স্বীকৃত প্রমাণ সামনে আসেনি।অন্যদিকে, নির্বাচনের আগে মনোনয়নপত্রে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। দেবরাজের গ্রেফতারের পর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেবরাজের সম্পত্তির একটি অংশ অদিতি মুন্সির নামেও ছিল। পাশাপাশি তিনি আরও একাধিক গুরুতর অভিযোগ তোলেন এবং তদন্তে সব দিক খতিয়ে দেখার দাবি জানান।উল্লেখ্য, আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি। চার মাসের সন্তানের বিষয়টি বিবেচনা করে আদালত অদিতি মুন্সিকে সাময়িক রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়। তার এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার করা হল তাঁকে। এখন তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

জুলাই ০২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal