মেষ/ARIES: প্রতারিত হতে পারেন।বৃষ/TAURUS: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: সমাজসেবায় সুনাম কিনতে পারেন।কর্কট/CANCER: শেয়ার বাজারে শুভ।সিংহ/LEO: অংশীদারী ব্যবসায় লাভ করতে পারেন।কন্যা/VIRGO: উদ্বেগবৃদ্ধি হতে পারে।তুলা/ LIBRA: পারিবারিকভাবে শুভ।বৃশ্চিক/Scorpio: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: বঞ্চনার শিকার হতে পারেন।মকর/CAPRICORN: প্রভাব বিস্তার করতে পারেন।কুম্ভ/AQUARIUS: পথে বিপদ হতে পারে।মীন/ PISCES: ঋণমুক্তি হতে পারে।
বেপরোয়া ভাবে চলা লরির ধাক্কায় মৃত্যু হল চারচাকা গাড়ির দুই আরোহীর। জখম হয়েছে আরও তিন জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার তক্তিপুরে মেমারি মালডাঙা সড়ক পথে।পুলিশ জানিয়েছে ,মৃতরা হল প্রকাশ বাগ (৩০) ও তার ভাই তাপস বাগ (২৬)। জখম রূপচাঁদ মান্ডি ,শিবু টুডু ও দীপঙ্কর কুন্ডুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত ও জখমরা সকলেই মেমারির কালিবেলে এলাকার বাসিন্দা। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘাতক লরির খোঁজ শুরু করেছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়ির পাঁচ আরোহী রবিবার জামালপুর থানার পাঁচড়ার ভেরিলি গ্রামে বিয়েবাড়ি গিয়েছিলেন। সেখান থেকে এদিন সকালে তাঁরা চারচাকা গাড়িতে চড়ে মেমারির কালিবেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন।পথে তক্তিপুর এলাকায় মেমারি গামি দ্রুত গতীর একটি লরি চারচাকা গাড়িটিতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।এই দুর্ঘটনায় চারচাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারচাকা গাড়ির চালক প্রকাশ বাগের। বাকি আরোহী তাপস বাগ, রূপচাঁদ মান্ডি শিবু টুডু ও দীপঙ্কর কুন্ডুকে উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ বাগের ভাই তাপস কে মৃত ঘোষণা করেন।জখদের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানব সভ্যতা উন্নয়নের সাথে সাথে মানবজাতির যত উপকার সাধন হয়েছে বিভিন্ন ধরনের সমস্যাও ততটাই প্রকট হয়ে উঠেছে। আজকের পৃথিবীতে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃতিকে জীবের বসবাস যোগ্য রাখা। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্জ্যের পরিমাণও মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে।বর্জ্য, বর্তমান বিশ্বে সবচেয়ে বড়ো হুমকি (Threats)। বর্জ্য অপসারণ একটি বিশ্বব্যাপী ভয়ানক সমস্যা। উন্নত দেশগুলি এব্যাপারে অধিক সচেতন হলেও, অনুন্নত বা উন্নয়নশীল দেশ গুলি এখনও সেভাবে ব্যবস্থা নিতে ব্যর্থ। ভারতবর্ষে কিছু কিছু রাজ্য সফলভাবে এই কাজটি মোকাবিলা করলেও, অনেক রাজ্য এর পরিণতি অনুধাবন করতে পারেনি।বিভিন্ন ধরণের বর্জ্য বা আবর্জনা আছে, এবং সেগুলি ধ্বংশ করার প্রক্রিয়াও বৈচিত্র্যময়ঃ জ্বলন, দাফন, সঞ্চয় এবং আরও নানারকম ভাবে এটি ধ্বংস করা হয়। বর্জ্য নিষ্পত্তি করার পদ্ধতিটি নির্বাচন করতে গেলে অবশ্যই বর্জ্যটিকে সঠিকভাবে শ্রেণিবদ্ধ করতে হবে।এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গুসকরা পৌরসভার সাথে কাজ শুরু করেছে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের নিয়োগ করা সংস্থা দিগম্বরপুর অঙ্গিকার। আধুনিক উপায়ে বর্জ্য অপসারণের সুবিধার জন্য প্রতিটি বাড়িতে নীল-সবুজ বালতি বিলি করেছে গুসকরা পৌরসভা। যাতে পচনশীল (সবুজ বালতি তে) এবং অপচনশীল আবর্জনা (নীল বালতি তে) আলাদা করে রাখেন নাগরিকরা। প্রতিটি পৌরসভার দুটি ওয়ার্ড কে মডেল করে এই কাজের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। গুসকরা পৌরসভা তে ১০ ও ১১ নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু নাগরিকদের বড় অংশের মধ্যে সচেতনতার অভাব রয়েছে যথেষ্ট।গুসকরা পৌরসভার প্রোজেক্ট কোয়ার্ডিনেটার অভিষেক দলুই,জনতার কথা কে জানান, আমারা পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাছি। কোভিড ভ্যাকসিন সেন্টার ও দুয়ারে সরকার প্রকল্প যেখানে একসাথে অনেক মানুষের সমাগম হয় সেখানে ও আমার ক্যাম্প করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।পৌরসভার সাধারণ মানুষ যখন কোনো প্রকল্পের সুবিধার জন্য দুয়ারে সরকার -এ আসছেন আমার বর্জ্য পৃথকীকরণের সুফল তাদের কে বোঝাচ্ছি। বর্জ্য ই সম্পদ (Waste is Wealth) এবং কোন বর্জ্য কিভাবে কাজে লাগিয়ে শহর-কে পরিস্কার রাখা যায় তা ও জানানো হচ্ছে। একটি করে প্রচার পুস্তিকা তাদেরকে দেওয়া হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য। স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি ১২৭টি পুরসভার দ্বায়িত্ব কয়েকটি সংস্থা কে দিয়েছেন। পুর্ব-বর্ধমান জেলায় গুসকরা তে দিগম্বরপুর অঙ্গিকার এই সচেতনতা অভিযান চালাচ্ছে। এছাড়াও কালনা, দাঁইহাট, কাটোয়া তেও একই সংস্থা প্রচারাভিযান চালাচ্ছে।
মেষ/ARIES: উৎসাহান্বিত হতে পারেন।বৃষ/TAURUS: প্রতিবেশী বিবাদ হতে পারে।মিথুন/GEMINI: উৎপাদন বৃদ্ধি হতে পারে।কর্কট/CANCER: সহায়তা লাভ করতে পারেন।সিংহ/LEO: ঈর্ষাকাতর হতে পারেন।কন্যা/VIRGO: অযথা চিন্তা করতে পারেন।তুলা/ LIBRA: অনুশোচনা করতে পারেন।বৃশ্চিক/Scorpio: ব্যবসার প্রসার ঘটতে পারে।ধনু/SAGITTARIUS: শক্রুর সঙ্গে সন্ধি করতে পারেন।মকর/CAPRICORN: বেহিসাবি খরচ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: ক্ষতির আশঙ্কা রয়েছে।মীন/ PISCES: রপ্তানি ব্যবসায় লাভ করতে পারেন।
মেষ/ARIES: প্রতারণায় অর্থক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: কর্তব্য পালনে অটল হতে পারেন।মিথুন/GEMINI: মতবিরোধ হতে পারে।কর্কট/CANCER: মূর্চ্ছাপাতের সম্ভাবনা রয়েছে।সিংহ/LEO: অপত্যস্নেহ করতে পারেন।কন্যা/VIRGO: প্রেমে বিঘ্ন হতে পারে।তুলা/ LIBRA: সহায়তা লাভ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: নৈরাশ্য মুক্ত হতে পারে।ধনু/SAGITTARIUS: অস্থি ভঙ্গ হতে পারে।মকর/CAPRICORN: আয়বৃদ্ধির যোগ রয়েছে।কুম্ভ/AQUARIUS: মানসিক উদ্বেগ হতে পারে।মীন/ PISCES: উন্নতির যোগ রয়েছে।
মেষ/ARIES: শুভ প্রয়াস করতে পারেন।বৃষ/TAURUS: সম্পর্কের অবনতি হতে পারে।মিথুন/GEMINI: চিত্তচাঞ্চল্য হতে পারে।কর্কট/CANCER: শ্বাসকষ্ট হতে পারে।সিংহ/LEO: আনন্দানুষ্ঠানে বিপত্তি হতে পারে।কন্যা/VIRGO: কর্মী অশান্তি হতে পারে।তুলা/ LIBRA: শুভ যোগাযোগ হতে পারে।বৃশ্চিক/Scorpio: চারুকলায় খ্যাতিলাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: অবৈধ প্রণয় হতে পারে।মকর/CAPRICORN: মর্যাদা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: যকৃতের রোগ হতে পারে।মীন/ PISCES: প্রতিবেশীবিবাদ হতে পারে।
শুক্রবার দুপুরে নোনাপুকুর এলাকায় চলন্ত ট্রামে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় নোনাপুকুর এলাকায়। আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রাম থেকে নামেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকলের আধিকারিকরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ মল্লিকবাজার থেকে শিয়ালদহগামী ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় যান চলাচলও।মাঝরাস্তায় এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। তীব্র আতঙ্ক তৈরি হয় সকলের মধ্যে। এদিকে মল্লিকবাজার থেকে শিয়ালদহগামী ট্রাম পরিষেবাও দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তবে শিয়ালদহ থেকে মল্লিকবাজার পর্যন্ত ট্রাম চলাচল স্বাভাবিক ছিল। মাঝরাস্তায় এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। তীব্র আতঙ্ক তৈরি হয় সকলের মধ্যে। এদিকে মল্লিকবাজার থেকে শিয়ালদহগামী ট্রাম পরিষেবাও দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তবে শিয়ালদহ থেকে মল্লিকবাজার পর্যন্ত ট্রাম চলাচল স্বাভাবিক ছিল।শুক্রবার দুপুরে মল্লিকবাজার থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল এসি ট্রামটি। যাত্রীও ছিল। নোনাপুকুর এলাকার আচমকা ট্রামটির পিছন দিকে আগুন দেখতে পান যাত্রীরা। দ্রুত গতিতে ছড়াতে থাকে সেই আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রাম থেকে নামতে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। খবর দেওয়া দমকলে। তবে দমকল পৌঁছতে বেশ খানিকটা সময় লাগে। তার আগে কলকাতা পুরসভার জলের গাড়ির সাহায্যে আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়। কেউ কেউ বালি দিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন।প্রাথমিকভাবে জানা গিয়েছে, শট সার্কিটের জেরেই এই ঘটনা। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন আয়ত্তে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি।
মেষ/ARIES: অপচেষ্টা করতে পারেন।বৃষ/TAURUS: মানসিক অতৃপ্তি জন্মাতে পারে।মিথুন/GEMINI: দাম্ভিকতায় ক্ষতি হতে পারে।কর্কট/CANCER: শ্বাসকষ্ট হতে পারে।সিংহ/LEO: আনন্দানুষ্ঠানে বিপত্তি হতে পারে।কন্যা/VIRGO: কর্মী অশান্তি হতে পারে।তুলা/ LIBRA: শুভ যোগাযোগ হতে পারে।বৃশ্চিক/Scorpio: চারুকলায় খ্যাতিলাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মকর/CAPRICORN: মর্যাদা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/AQUARIUS: যকৃতের রোগ হতে পারে।মীন/ PISCES: প্রতিবেশীবিবাদ হতে পারে।
মেষ/ARIES: শ্লেষ্মাবৃদ্ধি হতে পারে।বৃষ/TAURUS: পারিবারিক সমস্যা তৈরি হতে পারে।মিথুন/GEMINI: ভ্রমণে বিপদ হতে পারে।কর্কট/CANCER: চাকরীক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে।সিংহ/LEO: বিমান যাত্রার যোগ রয়েছে।কন্যা/VIRGO: সৎকর্মে ব্যয় হতে পারে।তুলা/ LIBRA: মনে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: প্রফুল্লতা জন্মাতে পারে।ধনু/SAGITTARIUS: বিবাহের যোগাযোগ হতে পারে।মকর/CAPRICORN: ক্রোধান্বিত হতে পারেন।কুম্ভ/AQUARIUS: মিত্রলাভ করতে পারেন।মীন/ PISCES: ব্যবসায় সমস্যা হতে পারে।
মেষ/ARIES: প্রিয়জনের সান্নিধ্য লাভ করতে পারেন।বৃষ/TAURUS: দ্রব্যাদিলাভ করতে পারেন।মিথুন/GEMINI: অর্থ ও যশলাভ করতে পারেন।কর্কট/CANCER: গীতবাদ্যানুরাগ হতে পারে।সিংহ/LEO: অনুগ্রহলাভ করতে পারেন।কন্যা/VIRGO: কর্মে বিভ্রান্তি হতে পারে।তুলা/ LIBRA: আমাশয়ে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: হতাশা জন্মাতে পারে।ধনু/SAGITTARIUS: কন্যার জন্য দুশ্চিন্তা হতে পারে।মকর/CAPRICORN: মতান্তর হতে পারে।কুম্ভ/AQUARIUS: সম্পত্তি সংস্কারে ব্যয় হতে পারে।মীন/ PISCES: সুপরামর্শে লাভ করতে পারেন।
মেষ/ARIES: সাফল্যলাভ হতে পারে।বৃষ/TAURUS: পদোন্নতির সুযোগ আসতে পারে।মিথুন/GEMINI: পশুপালনে লাভ হতে পারে।কর্কট/CANCER: বন্ধুর সহায়তা লাভ করতে পারেন।সিংহ/LEO: সত্যি বলায় বিপদ হতে পারে।কন্যা/VIRGO: অপচয় হতে পারে।তুলা/ LIBRA: নতুন উদ্যোগ নিতে পারেন।বৃশ্চিক/Scorpio: কূটনৈতিক জয় হতে পারে।ধনু/SAGITTARIUS: আগুন থেকে ক্ষতি হতে পারে।মকর/CAPRICORN: আর্থিক অনটন হতে পারে।কুম্ভ/AQUARIUS: বন্ধুদ্বারা উপকৃত হতে পারেন।মীন/ PISCES: শিক্ষায় অগ্রগতি হতে পারে।
মেষ/ARIES: শ্বাসকষ্ট হতে পারে।বৃষ/TAURUS: সম্পত্তি উদ্ধার করতে পারেন।মিথুন/GEMINI: অম্লরোগে কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: বিনিয়োগে লাভ হতে পারে।সিংহ/LEO: দুর্ঘটনার যোগ রয়েছে।কন্যা/VIRGO: ব্যবসায় উন্নতি হতে পারে।তুলা/ LIBRA: পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে।বৃশ্চিক/Scorpio: অপচয় করতে পারেন।ধনু/SAGITTARIUS: বাতের ব্যথা হতে পারে।মকর/CAPRICORN: প্রশংসনীয় কাজ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: বিহ্বলভাব হতে পারে।মীন/ PISCES: বুদ্ধিতে কার্যোদ্ধার করতে পারেন।
আজ বাড়িতে সকাল থেকেই হৈচৈ, সাজ সাজ রব; সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আজ পল্লব আর অঞ্জনার নয়নের মনি ওদের মেয়ে অপালার জন্মদিন।ওদের নিস্তরঙ্গ জীবন আনন্দময় করতে এইদিনেই অপালাকে কোলে পেয়েছিল অঞ্জনা। বিয়ের সাত বছর পরেও কোলে কেউ আসেনি। তাই জীবনটা ছন্দহীন হয়ে পড়েছিল। সাদামাটা জীবন ; সকালে উঠে রান্না সেরে শাশুড়িমা, শ্বশুর মশায় কে যথা সম্ভব দেখে সব সামলে অফিসে যাওয়া আবার অফিস থেকে ফিরে গতানুগতিক কাজ। এভাবেই চলছিল। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো সমস্যা নাই বলেছে, বলেছে দেরি হবে। অঞ্জনা মাতৃ হৃদয় কেঁদে ওঠে বারবার । তাই সে রোজ অফিসে যাওয়ার পথে যে হনুমানজির মন্দির টা পরে রোজ সেখানে আসাযাওয়ার পথে প্রণাম করে। আর প্রতি মঙ্গলবার পুজো দেয়। বছর পাঁচ আগে সে রকম এক মঙ্গলবার অফিস থেকে সেদিন ফিরতে দেরি হয়েছিল অঞ্জনার। বাস থেকে নামলো যখন আশপাশের সব দোকান মোটামুটি বন্ধ হয়ে গেছে। অঞ্জনা অভ্যাস মতো সেদিনও পুজো দেওয়ার সামগ্রী নিয়ে ছিল। কিন্তু দেরি হয়ে যাওয়ায় মন্দির বন্ধ হয়ে গেছে দেখে মন্দিরের দরজায় জিনিস গুলো রেখে প্রণাম করে উঠে দাঁড়াতেই যেন বাচ্চার আওয়াজ পেল। মনের ভুল বলে বেরিয়ে আসার জন্য যেই পা বাড়িয়েছে আবার শুনতে পেল। না এবার স্পষ্ট শুনেছে। এদিক ওদিক দেখ্তেই মন্দিরের এক কোনে দেখল কি যেন নড়ছে। কাছে গিয়ে মুঠো ফোনের আলোয় যা দেখল তা বিশ্বাস করতে পাচ্ছিল না। প্রথম টায় হতভম্ব হয়ে গেছিল অঞ্জনা। তারপর যখন বুঝল যে সত্যি দেখ্ছে আশপাশে কেউ আছে কিনা সেজন্য চিত্কার করে জানতে চাইলে কারো আওয়াজ পেল না যখন তখন ছোট্ট প্রাণ টাকে কোলে তুলে নিল হনুমানজীর আশীর্বাদ মনে করে। মনে হলো যেন হনুমান জী এতো দিনে মুখ তুলে চেয়েছে।অঞ্জনা তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে চলল। দরজা খুলে পল্লব দেরির কারণ জিজ্ঞাসা করবে কোলে বাচ্চা দেখে অবাক হয়ে গেল। ভিতরে ঢুকে সব খুলে বলল সবাই কে। শাশুড়ি মাও বাচ্চা টিকে হনুমান জীর আশীর্বাদই বললেন। আদরের সঙ্গে সবাই মেনে নিল বাচ্চাটিকে। বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। এইভাবেই বেশ কেটে গেলো ; তিন বছর পর অঞ্জনার কোলে এলো ওদের ছেলে অদ্রিজ। দুই ভাই বোন কে নিয়ে ওদের জীবন আনন্দে ভরে উঠলো। না ছেলে হওয়ার পর কিন্তু অপালার আদর একটুও কমেনি কারো কাছে , ও যে ওদের সবার কাছে ঈশ্বরের আশীর্বাদ। আজ সবার নয়নের মনি অপালার জন্মদিন। তাই বাড়িতে হইহই রব। সে যে পাঁচ বছরের হলো।
মেষ/ARIES: জনহিতকর কাজ করতে পারেন।বৃষ/TAURUS: চক্ষুপীড়ায় কষ্ট পেতে পারেন।মিথুন/GEMINI: বিপদমুক্ত হতে পারে।কর্কট/CANCER: অসাধুতা করতে পারেন।সিংহ/LEO: অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।কন্যা/VIRGO: উৎপাত বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: জনযানে বিপদ হতে পারে।বৃশ্চিক/Scorpio: প্রেমে বদনাম হতে পারে।ধনু/SAGITTARIUS: প্রতিযোগীতায় সাফল্য আসতে পারে।মকর/CAPRICORN: ক্রমোন্নতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: আন্ত্রিকে আক্রান্ত হতে পারেন।মীন/ PISCES: পরোপকার করতে পারেন।
মেষ/ARIES: অর্থাগমে বিলম্ব হতে পারে।বৃষ/TAURUS: মেধার বিকাশ হতে পারে।মিথুন/GEMINI: সঙ্গীতানুরাগ জন্মাতে পারে।কর্কট/CANCER: পারিবারিক অশান্তি হতে পারে।সিংহ/LEO: কর্মে স্বীকৃতিলাভ করতে পারেন।কন্যা/VIRGO: ক্লান্তিবোধ জন্মাতে পারে।তুলা/ LIBRA: আশার সঞ্চার হতে পারে।বৃশ্চিক/Scorpio: শ্রীবৃদ্ধি হতে পারে।ধনু/SAGITTARIUS: সাহিত্যিকদের জন্য শুভ।মকর/CAPRICORN: শরিকি বিবাদ হতে পারে।কুম্ভ/AQUARIUS: আত্মতৃপ্তি হতে পারে।মীন/ PISCES: বিরক্তিভাব জন্মাতে পারে।
মেষ/ARIES: গুহ্যরোগে কষ্ট পেতে পারেন।বৃষ/TAURUS: দ্বিমুখী আয় হতে পারে।মিথুন/GEMINI: আশাভঙ্গ হতে পারে।কর্কট/CANCER: চিন্তান্বিত থাকতে পারেন।সিংহ/LEO: হৃদরোগে কষ্ট পেতে পারেন।কন্যা/VIRGO: ব্যবসায় প্রসার ঘটতে পারে।তুলা/ LIBRA: ঋণযোগ রয়েছে।বৃশ্চিক/Scorpio: উচ্চাকাঙ্খা জন্মাতে পারে।ধনু/SAGITTARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: দেহকষ্ট হতে পারে।কুম্ভ/AQUARIUS: স্ত্রীর দ্বারা উপকৃত হতে পারেন।মীন/ PISCES: আত্মীয় বিরোধ হতে পারে।
ইউক্রেনের উপরে হামলা শুরু করে দিয়েছে রাশিয়া। আর তার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের পতন হয়। সকাল ৯টাতেই সেনসেক্সের সূচকে ১৪৫৮ পয়েন্ট পতন হয়, বর্তমানে এই সূচক নেমে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৭৪-এ। পতন হয়েছে নিফটিরও, ৪১৬ পয়েন্টের পতনের পর ১৬ হাজার ৬৪৬ সূচকে তা কমে দাঁড়িয়েছে। শুধুমাত্র দেশের শেয়ার বাজারই নয়, আন্তর্জাতিক বাজারেও যুদ্ধের প্রভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিন সকালে ইউক্রেনের উপরে সামরিক অভিযান ঘোষণা করার পরই শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। এদিন সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে আদানি সংস্থা। আদানি বন্দরের শেয়ার সূচক ৩.৫০ শতাংশ পতন হয়ে শেয়ারের দর ৬৮২ টাকায় কমে দাঁড়িয়েছে। টাটা মোটরস, টাটা স্টিল, ইউপিএল ও ইন্ডাসিন্ড ব্যাংকের শেয়ার সূচকেরও পতন হয়েছে।বিএসই সেনসেক্স সূচকের নিরিখে টাটা স্টিল, ইন্ডাসিন্ড ব্যাংক, ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাংক ও এসবিআইও ক্ষতির মুখে পড়েছে। এই সংস্থাগুলির শেয়ার সূচক প্রায় ৩.৯৬ শতাংশ। জাপানের নিক্কেই ২.১৭ শতাংশ পতন হওয়ায়, এশিয়ান শেয়ার মার্কেটেও শেয়ার বাজারের সূচক নিম্নমুখী। দক্ষিণ কোরিয়ার কোসপি ২.৬৬ শতাংশ পতন হয়েছে।সকাল ১০টা নাগাদ আরও পতন হয় শেয়ার বাজারে। সেনসেক্স ১৯৩৬ অঙ্ক পতন হয়ে ৫৫ হাজার ২৯৬ সূচকে পৌঁছেছে। অন্যদিকে নিফটিও ৫৭২ অঙ্ক পতন হয়ে ১৬ হাজার ৪৯১ সূচকে পৌঁছেছে। দাম বাড়তে শুরু করেছে তেলেরও। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতেই ব্রেন্ট ওয়েলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছেছে। ২০১৪ সালের পর এই প্রথম ব্রেন্ট ওয়েলের দাম এক ধাক্কায় এতটা বাড়ল।রাশিয়া-ইউক্রেনের টানাপোড়েনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। মার্কিন শেয়ার বাজারেও যেমন ধীরে ধীরে সেনসেক্সের পতন শুরু হয়েছে, জাপানের নিক্কেই ২.১৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকেরও ২.৬৬ শতাংশ পতন হয়েছে। সাংহাই কম্পোজিটও ০.৮৯ শতাংশ কমেছে।ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অন্তর্গত যে ১৫টি ক্ষেত্র রয়েছে, তার প্রত্যেকটিই আপাতত ক্ষতির মুখেই পড়েছে। নিফটির পিএসইউ ব্যাংক ও নিফটি অটোর সূচকেরও তুলনামূলকভাবে অনেকটাই পতন হয়েছে, যথাক্রমে ৩.২০ শতাংশ ও ২.৭১ শতাংশ সূচকের পতন হয়েছে।
মেষ/ARIES: প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।বৃষ/TAURUS: বাড়িতে অতিথি সমাগম হতে পারে।মিথুন/GEMINI: দ্বি-চক্রযানে বিপদ হতে পারে।কর্কট/CANCER: নৈতিক উন্নতি হতে পারে।সিংহ/LEO: নিরানন্দ থাকতে পারেন।কন্যা/VIRGO: পরনির্ভরতা করতে পারেন।তুলা/ LIBRA: পিতৃবিরোধ করতে পারেন।বৃশ্চিক/Scorpio: সঞ্চয়যোগ রয়েছে।ধনু/SAGITTARIUS: শুভ যোগাযোগ হতে পারে।মকর/CAPRICORN: মতবিরোধ হতে পারে।কুম্ভ/AQUARIUS: শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে।মীন/ PISCES: ভাগ্যোদয় হতে পারে।
মেষ/ARIES: মনোরথ সিদ্ধি হতে পারে।বৃষ/TAURUS: চৌর্যভয় হতে পারে।মিথুন/GEMINI: মানহানির আশঙ্কা রয়েছে।কর্কট/CANCER: নৈরাশ্য হতে পারে।সিংহ/LEO: স্বরভঙ্গ হতে পারে।কন্যা/VIRGO: স্নায়ুরোগে আক্রান্ত হতে পারে।তুলা/ LIBRA: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: কর্ম ব্যস্ততা থাকতে পারে।ধনু/SAGITTARIUS: পদোন্নতির সুযোগ আসতে পারে।মকর/CAPRICORN: আশাতীত ফললাভ হতে পারে।কুম্ভ/AQUARIUS: অতিরিক্ত ব্যয় হতে পারে।মীন/ PISCES: হঠাৎ বিপদ হতে পারে।
মেষ/ARIES: অর্থাগমের সুযোগ আসতে পারে।বৃষ/TAURUS: তর্ক-বিবাদ হতে পারে।মিথুন/GEMINI: প্রতিযোগীতায় সাফল্য আসতে পারে।কর্কট/CANCER: ভুল বোঝাবুঝি হতে পারে।সিংহ/LEO: উৎপাদন বৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: চৌর্যভয় হতে পারে।তুলা/ LIBRA: প্রণয়াসক্তি হতে পারে।বৃশ্চিক/Scorpio: বন্ধুবিচ্ছেদ হতে পারে।ধনু/SAGITTARIUS: কর্ম পরিবর্তন হতে পারে।মকর/CAPRICORN: মাথায় ব্যথা হতে পারে।কুম্ভ/AQUARIUS: বুদ্ধিভ্রম হতে পারে।মীন/ PISCES: চিকিৎসা বিভ্রাট হতে পারে।