ফের পুলওয়ামায় জঙ্গি হামলা। ওই হামলায় শহিদ হয়েছেন ২ সিআরপিএফ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জওয়ানকে শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের পুলওয়ামার পাম্পোরে সোমবার দুপুর নাগাদ এই হামলা চালায় জঙ্গিরা। এদিন সিআরপিএফ-এর ১১০ নম্বর ব্যাটালিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশ সেখানে টহল দিচ্ছিলেন। কান্দিজাল সেতুর কাছে আসতেই আচমকাই তাদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলার পরই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।চলে তল্লাশি।
গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।কিন্তু শনিবার সন্ধে থেকে নতুন কিছু সমস্যা দেখা দেওয়ায় গভীর রাতে তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করতে হয়েছে। রবিবার কাকভোরে টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর ছেলে তথা লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান।চিরাগ আরও জানিয়েছেন, ৭৪ বছর বয়সী রামবিলাসকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর আরও একটি অস্ত্রোপচার হতে পারে। বাবার কারণেই তিনি আগামী কয়েক দিনের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন বলে জানিয়েছেন চিরাগ।রামবিলাস দীর্ঘদিনের রাজনীতিক। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন এই দলিত নেতার। ইউপিএ সরকারেরও ভারী শিল্প দফতরের মন্ত্রী ছিলেন তিনি।বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান। সামনেই বিহারের ভোট। যেহেতু রামবিলাসের দল জেডিউ বিজেপির সঙ্গে জোটে রয়েছে তাই তাঁর এই অসুস্থতা এনডিএ-এর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।ইতিমধ্যেই বিহার ভোটে ৫০-৫০ ফর্মুলায় প্রার্থী দেওয়ার বিষয় স্থির করে ফেলেছে বিজেপি-জেডিইউ। কিন্তু রামবিলাসের লোক জনশক্তি পার্টি কত আসনে লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি।
শাওমি যথেষ্ট জনপ্রিয় ভারতীয় মোবাইলের বাজারে।ইতিমধ্যে তারা ভারতীয় বাজারে নিয়ে এসেছে একের পর এক স্মার্ট ফোন।যা সুবিধা দিয়েছে স্থানীয়দের। তবে শুধু ফোন ই নয়। গ্রাহকদের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে অন্যান্য জনপ্রিয় একাধিক গ্যাজেট।ভারতের বাজারে গত মাসে লঞ্চ করা হয়েছে এই ফোন। যাতে রয়েছে উন্নত একাধিক প্রযুক্তি। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে মিডিয়াটেক হেলিও প্রসেসর। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হয়েছিল। আর তা থেকে একাধিক মানুষজন এই ফোন ব্যবহার করা শুরু করেছেন। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮২৯৯ টাকা। আর এই দামে পাওয়া যাবে ৪ জিবি র্যাম+৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে ৪ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম পড়বে ৯২৯৯ টাকা। এও জানানো হয়েছে এই ফোন দ্রুত অফলাইনে বিক্রি করা শুরু হবে।এই ফোন তিনটে আলাদা রঙ এ পাওয়া যাবে। এছাড়া অ্যাক্সিস ব্যাংকের কার্ড হোল্ডাররা এই ফোন কিনলে পাবেন অতিরিক্ত ছাড়। পাশপাশি ফ্লিপকার্টের তরফে গ্রাহকদের দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ওয়াটার ড্রপ নচ। সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ১০ ডবলু দ্রুত চার্জের সুবিধা। এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। রয়েছে ইউএসবি পোর্টের সুবিধাও। এছাড়া রয়েছে একাধিক সুবিধা।
দলের কর্মীদের হাতে খুন হতে হল এক মাওবাদী নেতাকে। ঘটনাটি ঘটেছে,ছত্তীসগঢ়ের বিজাপুরের চিতাভার জঙ্গলে।মৃত মাওবাদী নেতার নাম মোদিয়াম ভিজ্জা।ছত্তীসগঢ়ের পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।গঙ্গালুর এরিয়ার ডিভিশনাল কমিটি মেম্বার ছিলেন ভিজ্জা। তাঁকেই চিতাভার জঙ্গলে খুন করা হয়েছে সম্প্রতি।ছত্তীসগঢ়ের বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভিজ্জা ও তার দলেরই গঙ্গালুর এরিয়ায় সেক্রেটারি দীনেশ মোদিয়ামের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তাতেই খুন হন ভিজ্জা। জানা যাচ্ছে, বিজাপুরের নিরাপরাধ উপজাতিদের ওপরে মাওবাদীদের দিনের পর দিন অত্যাচারে ক্ষোভ তৈরি হচ্ছিল দলের অন্দরে। উপজাতিদের ওপরে অত্যাচারের মাথা ছিলেন ওই ভিজ্জা। মাওবাদী ওই নেতাকে খুন করার পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে দলের ক্যাডাররা। তিনি আরও বলেন,গঙ্গালুর এলাকায় একাধিক ঘটনায় সাধারণ মানুষ খুনে নাম জড়িয়েছিল ভিজ্জার। তার মাথার দাম ধার্য হয়েছিল ৮ লাখ টাকা।
গুরুতর অসুস্থ ফুটবলার মজিদ বাসকর।বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে।সূত্রে খবর, বুকে ব্যাথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি।গতবছরই ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন।করোনা তাঁকে স্পর্শ করতে না পারলেও বয়সের কারণে নানা সমস্যায় ভুগছেন এই ফুটবলার। মজিদের ভাইপো ফরিদ বাসকর জানাচ্ছেন,বৃহস্পতিবার সকালে হঠাৎবুকে ব্যাথা অনুভব করেন প্রাক্তন ফুটবলার।ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মজিদ। তবে এখন তিনি স্থিতিশীল।আজই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হওয়ার কথা।
বেহালায় সর্বপ্রথম সরকারি পলিটেকনিক কলেজের উদ্বোধন হবে।এছাড়াও কিছুদিনের মধ্যেই সরশুনা বিএড কলেজের যাত্রা শুরু হবে।সরশুনা কলেজের অতিরিক্ত জায়গা থাকলে সেখানেই ক্লাস শুরু করা হবে।ত্বরান্বিত করা হবে ভবনের কাজ। শুক্রবার একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বেহালা সংলগ্ন এলাকায় এই পলিটেকনিক কলেজ হলে প্রত্যেকেই কারিগরি শিক্ষা নিতে পারবেন।কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত হবে।সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতায় সম্ভব হচ্ছে।কাজ ফেলে রাখা যাবে না। এই ব্রতয় দীক্ষিত হয়ে আমরা কন্যাশ্রী কলেজ তৈরি করার চেষ্টা করছি।জমির সমস্যা ছিল তবে একটা জায়গা পাওয়া গিয়েছে।সেখানকার সমস্ত কিছু দেখে নিয়ে কন্যাশ্রী কলেজ তৈরি করা হবে।এছাড়াও বেহালা এলাকাকে আলোকোজ্জ্বল করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। সম্পূর্ণ এই কাজের তদারকি নিজে করবেন বলে জানান তিনি।
আই পি এল শুরু হওয়ার আগে নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে প্যাট কামিন্সের ওপর বাড়তি ভরসার কথা শোনা গিয়েছিল। ম্যাকালাম বলেছিলেন, দলের প্রধান স্ট্রাইক বোলার কামিন্স। তিনিই দলের বোলিংকে নেতৃত্ব দেবেন। কিন্তু মু্ম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৯ রান দেন কামিন্স। কামিন্সের পারফরমেন্স নিয়ে চারিদকে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপও শুরু করেছেন নাইট সমর্থকরা। বলেছেন, সাড়ে ১৫ কোটি টাকা জলে গেল। নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য কামিন্সের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘কামিন্স বিশ্বমানের বোলার। বিশ্বের অন্যতম সেরা। ওর ওপর ভরসা আছে। একটা ম্যাচের পারফরমেন্স দেখে ওকে বিচার করা ঠিক হবে না। আমি নিশ্চিত পরের ম্যাচেই কামিন্স দারুণভাবে ফিরে আসবে। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ও যখন খেলার অনুমতি পেল তখন বিকেল ৪টে বাজে। ওই অবস্থায় খেলেছে এটাই বড় ব্যাপার।’ আই পি এলে কামিন্স হলেন বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। এবছর নিলামে কামিন্সকে ১৫.৫ কোটিতে কিনে নেয় নাইট রাইডার্স। এর আগে সবথেকে নিলামে সবথেকে বেশি অর্থ পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ২০১৭ সালে তাঁকে ১৪.৫ কোটিতে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট।
আই পি এল শুরু হওয়ার আগে নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মুখে প্যাট কামিন্সের ওপর বাড়তি ভরসার কথা শোনা গিয়েছিল। ম্যাকালাম বলেছিলেন, দলের প্রধান স্ট্রাইক বোলার কামিন্স। তিনিই দলের বোলিংকে নেতৃত্ব দেবেন। কিন্তু মু্ম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৯ রান দেন কামিন্স। কামিন্সের পারফরমেন্স নিয়ে চারিদকে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপও শুরু করেছেন নাইট সমর্থকরা। বলেছেন, সাড়ে ১৫ কোটি টাকা জলে গেল। নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য কামিন্সের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘কামিন্স বিশ্বমানের বোলার। বিশ্বের অন্যতম সেরা। ওর ওপর ভরসা আছে। একটা ম্যাচের পারফরমেন্স দেখে ওকে বিচার করা ঠিক হবে না। আমি নিশ্চিত পরের ম্যাচেই কামিন্স দারুণভাবে ফিরে আসবে। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ও যখন খেলার অনুমতি পেল তখন বিকেল ৪টে বাজে। ওই অবস্থায় খেলেছে এটাই বড় ব্যাপার।’ আই পি এলে কামিন্স হলেন বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। এবছর নিলামে কামিন্সকে ১৫.৫ কোটিতে কিনে নেয় নাইট রাইডার্স। এর আগে সবথেকে নিলামে সবথেকে বেশি অর্থ পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ২০১৭ সালে তাঁকে ১৪.৫ কোটিতে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট।
উদ্ধার হলো একটি আহত সজারু। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত কল্পতরু কলোণির বাসিন্দারা আহত অবস্থায় সজারুটিকে পড়ে থাকতে দেখে খবর দেন দুর্গাপুরের বন দফতরে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সজারুটিকে উদ্ধার করে দুর্গাপুর বন দফতরে নিয়ে যান বিভাগীয় কর্মীরা। বন দফতরের আধিকারিক জানান, সজারুটির পায়ে ও মাথায় আঘাত রয়েছে৷ তবে খুব তাড়াতাড়ি সুস্থ করে সজারুটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে৷