• ২৩ আষাঢ় ১৪৩৩, শুক্রবার ১০ জুলাই ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

England

খেলার দুনিয়া

IND vs ENG Test : শুরুতে ধাক্কা সিরাজের, লর্ডসে অ্যাডভান্টেজ ভারত

লর্ডসে প্রথম দিন ধৈর্যের পরীক্ষা দিয়ে দলকে বড় রানের স্বপ্ন দেখিয়েছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় দিন ব্যর্থ। দলের বাকি ব্যটসম্যানরা জ্বলে উঠতে পারলেন না। ফলে বড় রানের স্বপ্ন দেখেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে থেমে যেতে হল ভারতকে। ভারতের শেষ ৭ উইকেট পড়ল ৮৮ রানে। ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন জিমি অ্যান্ডারসন। ২৭৬/৩ রানে নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন দ্বিতীয় বলেই লোকেশ রাহুলের উইকেটট তুলে নেন অলি রবিনসন। রবিনসনের হাফ ভলি ড্রাইভ করতে গিয়ে ডম সিবলির হাতে সহজ ক্যাচ দেন রাহুল। ২৫০ বলে ১২৯ রানের ইনিংস খেলে তিনি আউট হন। সেই সময় ভারতের রান ছিল ৪ উইকেটে ২৭৮। রাহুল আউট হওয়ার পাঁচ বল পরেই প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্ক রাহানে। ২৩ বল খেলে মাত্র ১ রান করে অ্যান্ডারসনের বলে আউট হন রাহানে। দীর্ঘদিন বড় রান নেই রাহানের ব্যাটে। চলতি বছরে ৯টি টেস্টে ১৪টি ইনিংসে তাঁর রান ২৬৯। সর্বাধিক ৬৭।আরও পড়ুনঃ রাহুলরোহিতদের দাপটে লর্ডসে ইংরেজদের দর্প চূর্ণদ্রুত দু উইকেট হারানোর পর ঋষভ পন্থের আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে ৩০০ রানের গন্ডি পার করে দেয়। মার্ক উডের বলে বাটলারের হাতে ক্যাচ দেন ঋষভ। তিনি ৫৮ বলে ৩৭ রান করেন। পাঁচ বল পরেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন মহম্মদ সামি (০)। মঈন আলির বলে তিনি আউট হন। ভারতের সপ্তম উইকেট পড়ে ৩৩৬ রানে।আরও পড়ুনঃ এবছর কী লক্ষ্য স্থির করেছেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা?মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ১০.১ ওভার স্থায়ী হয় ভারতের ইনিংস। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। ৮ রান করে ইশান্ত শর্মা আউট হন দলের ৩৬২ রানের মাথায়। এক ওভার পরেই অ্যান্ডারসনের বলে ফেরেন বুমরা (০)। এরপর রবীন্দ্র জাদেজার (৪০) উইকেটট তুলে নেন মার্ক উড। ৬২ রানে ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। মার্ক উড ও অলি রবিনসন পান দুটি করে উইকেট। মঈন আলির ঝুলিতে ১ উইকেট।আরও পড়ুনঃ পাকিস্তান ক্রিকেটে আবার ডামাডোল, বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ বাবর আজমদেরব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলে। শুরুর স্পেলে যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা সুবিধা করতে পারেননি। ভারতকে ব্রেক থ্রু এনে দেন মহম্মদ সিরাজ। সিবলেকে (১১) তুলে নেন। পরের বলেই ফেরান হাসিব হামিদকে। দীর্ঘদিন পর টেস্টে প্রত্যাবর্তন সুখের হল না হাসিব হামিদের কাছে (০)। বুমরা, ইশান্তের শুরুর ব্যর্থতা ঢেকে দেন মহম্মদল সিরাজ, পরপর দুবলে সিবলে ও হামিদকে ফিরিয়ে। ররি বার্নস ও জো রুট দলকে টেনে নিয়ে যান। বার্নসকে (৪৯) তুলে নেন মহম্মদ সামি। দিনের শেষে ইংল্যান্ড ১১৯/৩। ক্রিজে রয়েছেন রুট (৪৮) ও জনি বেয়ারস্টো (৬)।

আগস্ট ১৩, ২০২১
খেলার দুনিয়া

IND vs ENG Test : রাহুল–রোহিতদের দাপটে লর্ডসে ইংরেজদের দর্প চূর্ণ

মেঘলা আবহাওয়া, স্যাঁতসেঁতে পরিবেশ। টসে জয়। বিপক্ষকে চেপে ধরার একেবারে আদর্শ পরিবেশ। এইরকম পরিবেশের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ ইংল্যান্ড বোলাররা। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দাপটে বড় রানের পথে ভারত।মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের কিছুটা পরেই খেলা শুরু হয়। শার্দূলের জায়গায় ভারতের প্রথম একাদশে ঢুকেছেন ইশান্ত শর্মা। ইংল্যান্ড দল তিনটি পরিবর্তন করে মাঠে নেমেছে। ব্রডের জায়গায় মার্ক উড, ড্যান লরেন্সের পরিবর্তে মঈন আলি, জ্যাক ক্রলির জায়গায় হাসিব হামিদ। ফিটনেস সমস্যা কাটিয়ে অ্যান্ডারসন মাঠে নামলেও স্যাঁতসেঁতে পরিবেশের সুবিধা নিতে পারেননি দুই ভারতীয় ওপেনারের দৃঢ়তায়।আরও পড়ুনঃ পাকিস্তান ক্রিকেটে আবার ডামাডোল, বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ বাবর আজমদেরটস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। লাঞ্চের আগেও বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে বৃষ্টির কারণে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১৮.৪ ওভারে বিনা উইকেটে ৪৬ রান। রোহিত শর্মা ৩৫ ও লোকেশ রাহুল ১০ রানে অপরাজিত ছিলেন। ৩২.৫ ওভারে ভারত ১০০ রানের গন্ডি পার করে। এই সময় রোহিতের রান ছিল ৭৫, রাহুলের ১৬। ভারতীয়দের কখনও খালি হাতে ফেরায়নি ঐতিহাসিক লর্ডস। এখানেই বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন রোহিত। থেমে যেতে হল ১৭ রান দুরে। অ্যান্ডারসনের দুরন্ত সিমের জবাব ছিল না হিটম্যানের কাছে। পরপর দুটি বল বাইরে বার করে তৃতীয়টা ভেতরে ঢোকাতেই নড়ে গেল রোহিতের (৮৩) ডিফেন্স। ব্যাট ও পায়ের ফাঁক দিয়ে ঢুকে প্যাডে লেগে উইকেটে। ততক্ষনে ওপেনিং জুটিতে উঠে গেছে ১২৬।আরও পড়ুনঃ অসুস্থ মায়ের কাছে যেতে পারলেন না লাভলিনা বরগোঁহাইলর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ভাঙল ৬৯ বছরের পুরানো রেকর্ড। ১৯৫২ সালে ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের ওপেনিং জুটিতে উঠেছিল ১০৬ রান। লর্ডসে প্রথম ব্যাট করতে নেমে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালাস্টেয়ার কুক ও অ্যান্ড্র স্ট্রসের ওপেনিং জুটিতে ওঠা ১১৪ রানই ছিল এতদিনের সর্বোচ্চ। সেটিও এদিন ভারতীয় ওপেনাররা ভেঙে দিলেন। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত বোল্ড হতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২৬ রানে।আরও পড়ুনঃ এএফসি কাপে প্রথম পর্বের বাধা টপকাতে পারবেন? কী বলছেন হাবাসচেতেশ্বর পুজারার ব্যাটিং নিয়ে চারিদিকে সমালোচনা ঝড় বইছে। তিনি যে যথেষ্ট চাপে রয়েছেন, আবার বোঝা গেল। লর্ডসেও ব্যর্থ ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান। এদিনও শুরুতে দুবার বেঁচে গিয়ে মাত্র ৯ রান করে ফিরলেন অ্যান্ডারসনের বলে। রাহুলের রক্ষণ অবশ্য ভাঙতে পারেননি অ্যান্ডারসনরা। দারুণ ছন্দে রয়েছেন। দায়িত্ববোধের পরিচয় দিয়ে লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন। অধিনায়ক বিরাট কোহলিও রানে ফিরলেন। তবে হাফসেঞ্চুরি করার আগেই থেমে যেতে হল কোহলিকে। ৪২ রান করে তিনি রবিনসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১২৬ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। প্রথম দিনের শেষে ভারত তোলে ২৭৬/৩।

আগস্ট ১২, ২০২১
খেলার দুনিয়া

IND Vs ENG: জোড়া ধাক্কা নিয়েই লর্ডস টেস্টে খেলতে নামছেন কোহলিরা

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে ভারতইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। লর্ডস মাঠে নামার আগে অস্বস্তিতে দুই শিবির। নটিংহ্যাম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য দুই দলেরই কাটা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দুটি করে মূল্যবান পয়েন্ট। একদিকে চোটের জন্য ভারতের ছিটকে গেছেন শার্দূল ঠাকুর। অন্যদিকে, ইংল্যান্ডের খেলতে পারবেন না স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। এই জোড়া ধাক্কা নিয়েই লর্ডসে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড।আরও পড়ুনঃ এএফসি কাপে প্রথম পর্বের বাধা টপকাতে পারবেন? কী বলছেন হাবাসবুধবারই আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, ট্রেন্ট ব্রিজ টেস্টে মন্থর বোলিংয়ের জন্য দুই দলেরই পয়েন্ট কাটা যাবে। একইসঙ্গে জরিমানা হিসেবে দিতে হবে ম্যাচ ফির ৪০ শতাংশ। টেস্ট ড্র হওয়ায় দুই দলের পাওয়ার কথা ছিল ৪ পয়েন্ট করে। কিন্তু কোহলিরুটদের ২ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। পয়েন্ট কাটা যাওয়ায় দলের ওপর অসন্তুষ্ট বিরাট কোহলি। লর্ডসে মাঠে নামার আগে তিনি বলেন, আমাদের খেলার গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মাত্র ২ ওভারের জন্য শাস্তি পেয়েছি। এত মন্থর বোলিং করলে চলবে না। ভবিষ্যতে নজর রাখতে হবে।আরও পড়ুনঃ অশান্ত আফগানিস্তানের জন্য শান্তির আবেদন ক্রিকেটার রশিদ খানেরহ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শার্দুল ঠাকুর। এই পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এখনও প্রথম একাদশ ঠিক করেনি ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন কিংবা ইশান্ত শর্মা ও উমেশ যাদবের মধ্যে একজন খেলতে পারেন। তবে কোহলি যা ইঙ্গিত দিয়েছেন, তাতে অশ্বিনের তেমন স্বস্তিতে থাকার কথা নয়।আরও পড়ুনঃ প্যারিসে পৌঁছে অন্যরকম অভ্যর্থনা পেলেন লিওনেল মেসিশার্দুল ঠাকুরের পরিবর্তে কে আসতে পারেন সেটাই বড় প্রশ্ন। এমনিতে অটোমেটিক চয়েস রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে বিশ্বের ২ নম্বর বোলার সব সময়ই ম্যাচ উইনার। ব্যাটসম্যান হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু অশ্বিনকে খেলালে ভারতকে নামতে হবে তিন পেসারে। শার্দুল ঠাকুরের জায়গায় যদি কোনও পেসার নেওয়া হয় সেক্ষেত্রে লড়াই ইশান্ত শর্মার সঙ্গে উমেশ যাদবের। ফিটনেস সমস্যায় ইশান্ত ট্রেন্ট ব্রিজে খেলতে না পারলেও এখন সেই সমস্যা নেই। বিরাট কোহলি বলেছেন, সেরা একাদশ নিয়েই আমরা নামব। আমাদের ২০ উইকেট তোলার বিষয়ে পরিকল্পনা করতে হবে। এমন কাউকে নেওয়া হবে না যিনি শুধু ব্যাট হাতে কিছু রান যোগ করতে পারেন। প্রথম টেস্টের দল নিয়ে আমরা সত্যিই স্বস্তিতে ছিলাম।আরও পড়ুনঃ এল এম ১০ নন, পিএসজিতে মেসি এল এম ৩০প্রথম টেস্টে ব্যাটিংয়ে হতাশ করেছেন কোহলি, রাহানে, পুজারারা। তা নিয়ে চিন্তিত নন কোহলি। তিনি বলেন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। ব্যক্তিগত কিছু নিয়ে ভাবি না। দলগতভাবে কতটা শক্তিশালী হয়ে কিছু করতে পারি তা নিয়েই পরিকল্পনা করে থাকি। জাদেজা প্রথম টেস্টে ভাল ব্যাটিং করেছে। আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় টেস্টে নামবে। আগের টেস্টে রোহিত শর্মা ও লোকেশ রাহুল খুব ভাল খেলেছে। ব্যাটিং ইউনিট নিয়ে আমরা স্বস্তিতে রয়েছি। এমনকী শার্দুল না খেলতে পারলেও ব্যাটিং গভীরতা কমবে বলে মনে করি না। ঋষভ পন্থের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে কোহলিই বলেন, এটাই তাঁর স্বাভাবিক খেলা। আবার দলের প্রয়োজনে ম্যাচ বাঁচানোর মতো ব্যাটিং করে লম্বা ইনিংসও খেলতে পারে। সব সময়ই যে খুব ডিফেন্সিভ খেলতে হবে এমন বাধ্যবাধকতা নেই। দলের ম্যানেজমেন্ট কী চাইছে সেই বার্তা সম্পর্কে পন্থ ওয়াকিবহাল থাকেন।

আগস্ট ১১, ২০২১
খেলার দুনিয়া

Sourav Ganguly : ‌লর্ডস টেস্টে হাজির থাকলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না সৌরভ গাঙ্গুলিকে, কেন?‌ জানতে পড়ুন

ভারতইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ১২ আগস্ট থেকে শুরু হবে লর্ডসে। দ্বিতীয় টেস্টে হাজির থাকতে লন্ডন উড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। যদিও তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না।কেন বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব থেকে ছাড় পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি? ব্রিটিশ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রোটেকল অনুযায়ী ভ্যাকসিন নেওয়া আছে ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের। তাই তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। সৌরভ সরাসরি মাঠে হাজির থাকতে পারবেন। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ইংল্যান্ড না গেলেও সিরিজ চলাকালীন যে কোনও টেস্টে হাজির থাকতে পারেন বোর্ড সচিব জয় শাহ, ভাইসপ্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমলও।আরও পড়ুনঃ বার্সিলোনায় শেষ সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেললেন লিওনেল মেসিএদিকে, দ্বিতীয় টেস্ট খেলতে সোমবারই নটিংহাম থেকে লন্ডন পৌঁছল ভারতীয় দল। সূর্যকুমার যাদব, পৃথ্বী শরাও দলের সঙ্গে লন্ডন গেছেন। তবে তাঁরা এখন অনুশীলনে নামতে পারবেন না। ১২ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু। ১৩ আগস্ট এই দুই ক্রিকেটারের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ হবে। পরের দিন থেকে তাঁরা অনুশীলনে নামতে পারবেন। ফলে দ্বিতীয় টেস্টে খেলার কোনও সুযোগ নেই। তৃতীয় টেস্ট থেকে সূর্যকুমার ও পৃথ্বী খেলার জন্য বিবেচিত হবেন।এদিকে, ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও বৃষ্টির জন্য জয় আসেনি। চূড়ান্ত হতাশ অধিনায়ক বিরাট কোহলি। তবে প্রথম টেস্টে বেশকিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। টেল এন্ডারদের ব্যাটিংয়ে তিনি খুশি। যশপ্রীত বুমরা জীবনের সর্বোচ্চ ২৮ রান করেছেন। মহম্মদ সামির অবদান ১৩। মহম্মদ সিরাজ ৭ রানে অপরাজিত ছিলেন।আরও পড়ুনঃ অলিম্পিকের আগে ২৫ দিন অনুশীলন করতে পারেননি বজরং পুনিয়া। কারন জানেন?টেল এন্ডারদের ব্যাটিং প্রসঙ্গে কোহলি বলেন, ওরা নেটে নিয়মিত ব্যাট করে। ব্যাটিংয়ে সবসময় অবদান রাখতে চায়। ট্রেন্ট ব্রিজে সফল হয়েছে। দলের এই তিন টেল এন্ডারের কাছ থেকে ৫০র বেশি রান পাওয়াটা দলের কাছে অনেকটা সোনা পাওয়ার মতো। আমরা ৪০ রানের আশেপাশে এগিয়ে যাওয়ার আশা করেছিলাম। টেল এন্ডারদের প্রয়াসে শেষ পর্যন্ত ৯৫ রানে এগিয়ে গিয়েছিলাম।

আগস্ট ০৯, ২০২১
খেলার দুনিয়া

I‌nd vs Eng Test : কোহলিদের সিরিজে এগিয়ে যাওয়া আটকে দিল বৃষ্টি

ভারতের কাছে ট্রেন্ট ব্রিজ বরাবরই পয়া মাঠ। ইংল্যান্ড সফরে ট্রেন্ট ব্রিজ কখনও খালি হাতে ফেরায়নি টিম ইন্ডিয়াকে। ২০১৮ সালে সিরিজ ৪১ ব্যবধানে হেরেছিল ভারত। একমাত্র জয় এসেছিল ট্রেন্ট ব্রিজ টেস্টে। এবারও এই মাঠে জয় দিয়ে সিরিজ শুরু করার সুযোগ ছিল বিরাট কোহলিদের সামনে। বাধ সাধল বৃষ্টি। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য টেস্টের পঞ্চম দিন এক বলও খেলা হল না। টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল।আরও পড়ুনঃ বার্সিলোনায় শেষ সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেললেন লিওনেল মেসিজয়ের জন্য ২০৯ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারত ১ উইকেটে তুলেছিল ৫২। রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা দুজনেই ১২ রান করে অপরাজিত ছিলেন। শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৫৭ রান। ভারতের পক্ষে জেতা খুব একটা কঠিন ছিল না। কিন্তু বৃষ্টির জন্য জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বিরাট কোহলিদের।আরও পড়ুনঃ অলিম্পিকের আগে ২৫ দিন অনুশীলন করতে পারেননি বজরং পুনিয়া। কারন জানেন?পঞ্চম দিনের প্রথম দুই সেশন বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাওয়ার পরেও খেলার আশা জেগেছিল। বৃষ্টি থামলেও চা পানের বিরতির পর আবহাওয়ার উন্নতি হয়নি। আলোর অভাব দেখা দিয়েছিল। তাই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। স্বভাবতই বিরক্ত বিরাট কোহলি। শেষ দিনে একনাগাড়ে বৃষ্টি কোহলিদের সিরিজে এগিয়ে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াল।

আগস্ট ০৮, ২০২১
খেলার দুনিয়া

Bumrah : ইংল্যান্ডকে ভাঙলেন যশপ্রীত বুমরা

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠলেন জো রুট। তাঁর অধিনায়কোচিত ইনিংস দারুণভাবে ম্যাচে ফেরাল ইংল্যান্ডকে। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৩। দুরন্ত সেঞ্চুরি অধিনায়ক জো রুটের। ইংল্যান্ডকে ভাঙলেন যশপ্রীত বুমরা। তিনি নেন ৫ উইকেট। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ২০৯ রান।আরও পড়ুনঃ টোকিওতে সোনা জিতে ইতিহাস গড়লেন পোস্টার বয় নীরজ চোপড়াট্রেন্ট ব্রিজে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় দলের দুই জোরে বোলার মহম্মদ সামি ও যশপ্রীত বুমরার দাপটে প্রথম ইনিংসে ১৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের দুর্দান্ত ৮৪ ও রবীন্দ্র জাদেজার ৫৬ রানের সুবাদে ভারত তোলে ২৭৮। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ২৫। ররি বার্নস ১১ ও ডম সিবলে ৯ রানে ক্রিজে ছিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়।আরও পড়ুনঃ বাবাকে দেওয়া কথা রেখে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়াচতুর্থ দিন ব্যাট করতে নেমে প্রথম ঘন্টাতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ১৮ রান করে মহম্মদ সিরাজের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ররি বার্নস। জ্যাক ক্রাউলেকে (৬) তুলে নেন যশপ্রীত বুমরা। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর দলকে টেনে নিয়ে যান ডম সিবলে ও অধিনায়ক জো রুট। সিবলেকে (২৮) তুলে নিয়ে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা।আরও পড়ুনঃ আবেগে কেঁদে ফেললেন, মিলখা সিংকে সোনা উৎসর্গ নীরজ চোপড়ারসিবলে ফিরে গেলেও মনসংযোগ হারাননি জো রুট। প্রথমে জনি বেয়ারস্টো (৩০) ও পরে ড্যানিয়েল লরেন্স (২৫), জস বাটলারদের (১৭) সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১০৯ রান করে যশপ্রীত বুমরার বলে উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ দেন জো রুট। তিনি যখন আউট হন ইংল্যান্ডের রান ২৭৪। শেষদিকে সাম কারেন দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। তিনি ৪৫ বলে করেন ৩২। ৮৫.৫ ওভারে ৩০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। যশপ্রীত বুমরা ৬৪ রানে ৫ উইকেট নেন।

আগস্ট ০৭, ২০২১
খেলার দুনিয়া

IND vs ENG Test : আবার ব্যর্থ কোহলি, চ্যালেঞ্জ নিয়ে কথা রাখলেন অ্যান্ডারসন

টেন্টব্রিজ টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের লক্ষ্য ছিল বিরাট কোহলির উইকেট। বলেছিলেন, কোহলিকে দ্রুত ফেরাতে চান। চ্যালেঞ্জ নিয়েছিলেন। কথা রাখলেন ইংল্যান্ডের এই জোরে বোলার। শুধু কোহলিকেই নয়, ভারতের সেরা দুই ব্যাটসম্যানকে তুলে নিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন। অন্যদিকে, বিরাট কোহলির ব্যর্থতা অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও দলকে নির্ভরতা দিতে ব্যর্থ।আরও পড়ুনঃ ৪১ বছরের শাপমুক্তি ঘটল টোকিওতে, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৮৩ রানে। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ১৩ ওভারে বিনা উইকেটে ২১। দ্বিতীয় দিন শুরু থেকেই সাবধানী ছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। লাঞ্চের ঠিক আগে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে বসেন রোহিত শর্মা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৩৭.৩ ওভারে ১ উইকেটে ৯৭। রিভিউ নিয়ে জীবন পেয়েও বড় রান করতে ব্যর্থ তিন নম্বরে নামা চেতেশ্বর পুজারা। ৪০.২ ওভারে দলের ১০৪ রানের মাথায় আউট হন। অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দেন পুজারা। ১৬ বলে তিনি করেন ৪। পরের বলেই বিরাট কোহলিকে (০) তুলে নেন জেমস অ্যান্ডারসন। কোহলিও উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৯ বলের মধ্যে রোহিত, পুজারা ও কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।আরও পড়ুনঃ শসোনা হাতছাড়া হলেও রুপো জিতে দেশকে গর্বিত করলেন রবিচলতি সিরিজে কোহলিঅ্যান্ডারসন দ্বৈরথের দিকে সকলে তাকিয়ে। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে অ্যান্ডারসন কোহলিকে চারবার আউট করলেও ২০১৮ সালে একবারও পারেননি। ট্রেন্টব্রিজে প্রথম বলেই বিরাটকে ফিরিয়ে দ্বৈরথে আপাতত এগিয়ে গেলেন জিমি অ্যান্ডারসন। কোহলি ফেরার পর সহঅধিনায়ক অজিঙ্কা রাহানেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হননি। ৪৩.২ ওভারে দলের ১১২ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি মাত্র ৫ রান করেন। ৪৬.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। সেইসময় ভারত ৪ উইকেটে তোলে ১২৫। দু বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে অর্ধশতরান পূর্ণ করে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল। বৃষ্টিতে খেলা বন্ধের আগে ৯টি চারের সাহায্যে ১৪৮ বল খেলে ৫৭ রানে অপরাজিত রয়েছেন তিনি।

আগস্ট ০৫, ২০২১
খেলার দুনিয়া

IND vs ENG Test : ‌বুমরা, সামির ঝড়ে বেসামাল ইংল্যান্ড, গুটিয়ে গেল ১৮৩ রানে

শুরুর ধাক্কা সামলাতে পারল না ইংল্যান্ড। জো রুটের লড়াকু ইনিংসও টেনে তুলতে পারল না দলকে। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বেকায়দায় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ ১৮৩ রানে। ইংল্যান্ডকে ভাঙলেন যশপ্রীত বুমরা ও মহম্মদ সামি। বুমরা নিয়েছেন ৪ উইকেট, সামি ৩ উইকেট।আরও পড়ুনঃ বধূকে ধর্ষণের পর সোনার গয়না ও টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার যুবকআইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্টে সাহসী সিদ্ধান্ত নিয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নেমেছে। ৪ স্বীকৃত জোরে বোলার নিয়ে খেলছে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলেই ররি বার্নসকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান যশপ্রীত বুমরা। বার্নস লেগ বিফোর হন। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডম সিবলি ও জ্যাক ক্রলি। মধ্যাহ্নভোজের বিরতির আগে জ্যাক ক্রলির (২৭) উইকেট হারায় ইংল্যান্ড। তাঁকে তুলে নেন মহম্মদ সিরাজ। তিনি আউট হন ২১ তম ওভারে।আরও পড়ুনঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এসএফআই-এর কনভেনশনপরিবর্ত বোলার হিসেবে বল করতে এসে সিরাজ ব্রেক থ্রু দেন। ওভারের তৃতীয় বলে জ্যাক ক্রলির বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন বিরাট কোহলি। এ যাত্রায় রক্ষা পান ক্রলি। ভারতের একটি রিভিউ নষ্ট হয়। ওভারের ষষ্ঠ বলে ক্রলির বিরুদ্ধে ক্যাচের জোরালো আবেদন ওঠে। নাকচ করে দেন আম্পায়ার রিচার্ড কেটলবরো। কোহলিকে আবার রিভিউ নিতে অনুরোধ করেন উইকেটকিপার ঋষভ পন্থ। আগের রিভিউ নষ্ট হওয়ায় দোটানায় ছিলেন কোহলি। সিরাজের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল ক্রলির ব্যাট ছুঁয়েই পন্থের হাতে জমা পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারত অধিনায়ক।আরও পড়ুনঃ বধূকে ধর্ষণের পর সোনার গয়না ও টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার যুবকমধ্যাহ্নভোজের বিরতির পর আবার ধাক্কা খায় ইংল্যান্ড। উইকেটে জমে যাওয়া ডম সিবলেকে (১৮) তুলে নেন মহম্মদ সামি। এরপর দলকে টেনে নিয়ে যান অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো। সামির বলে বেয়ারস্টো (২৯) এলবিডব্লুউ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। একমাত্র লড়াই করেন অধিনায়ক জো রুট (৬৪)। সাম কারেন ২৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের শেষ ৭ উইকেট পড়ে ৪৫ রানে। চা বিরতির পর পড়ে ৬ উইকেট। ৪৬ রানে ৪ উইকেট নেন বুমরা, সামি ২৮ রানে নেন ৩ উইকেট।

আগস্ট ০৪, ২০২১
খেলার দুনিয়া

I‌ND vs ENG Test : রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে?‌ ধোঁয়াশা রাখলেন কোহলি

বুধবার থেকে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হচ্ছে ভারতইংল্যান্ড টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের এটাই প্রথম টেস্ট। সাধারণত ম্যাচের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে, মিডল অর্ডারই বা কীভাবে সাজানো হচ্ছে, খোলসা করলেন না।আরও পড়ুনঃ মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক আগরওয়ালম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, ম্যাচের দিন সকালে প্রথম একাদশ ঘোষণা করব। রোহিতের সঙ্গে কে ওপেন করবে, তা চূড়ান্ত হয়ে গেছে। প্রথম একাদশ নিয়ে আমরা সন্তুষ্ট। মহম্মদ সিরাজের বলে মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। অভিমন্যু ঈশ্বরণের ট্রেন্টব্রিজে টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা কম। রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন লোকেশ রাহুল অথবা হনুমা বিহারী। শার্দুল ঠাকুরের প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি উড়িয়ে দেননি কোহলি। তিনি বলেন, শার্দুল অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতেই পারে। টেস্টসহ যে কোনও ফরম্যাটেই শার্দুলের উপস্থিতি দলে ভারসাম্য এনে দেয়।আরও পড়ুনঃ বেলজিয়ামের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ মনপ্রীতদেরচেতেশ্বর পূজারার অফফর্ম ও মন্থর ব্যাটিং নিয়ে চিন্তিত নন কোহলি। তিনি বলেন, আমি মনে করি পুজারা ক্ষমতাসম্পন্ন ক্রিকেটার। ওর যা অভিজ্ঞতা রয়েছে তাতে এই বিষয়টি ওর উপরই ছেড়ে দেওয়া উচিত। খেলায় কোথায় কী খামতি হচ্ছে সেটা বুঝে তা পুষিয়ে নিতে সংশ্লিষ্ট ক্রিকেটারই পারে। দলের প্রত্যেকেই ওয়াকিবহাল দলের ভালোর জন্য কী প্রয়োজন। সমালোচনা অপ্রয়োজনীয়। পুজারাও এ সবে গুরুত্ব দেয় না।আরও পড়ুনঃ প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক পদক, ইতিহাসে পিভি সিন্ধুট্রেন্টব্রিজ ভারতের কাছে পয়া মাঠ। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে ভারত পাঁচ টেস্টের সিরিজে ১৪ ব্যবধানে হেরেছিল ভারত। ওই সিরিজে একমাত্র জয় এসেছিল ট্রেন্টব্রিজে। এবার কি পয়া মাঠে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারবে ভারত? বিরাট কোহলি কি ২০১৮ সিরিজের মতো জ্বলে উঠতে পারবেন? দুই ইনিংসে ৯৭ ও ১০৩ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন কোহলি। এবারও তাঁকেই টার্গেট করছে ইংল্যান্ড শিবির। চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ভারত অধিনায়কও।আরও পড়ুনঃ লম্বা চুল রাখা যাবে না, লক্ষ্মীর ফতোয়াটেস্টে ৫ বার জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন বিরাট কোহলি। যদিও ২০১৮র সিরিজে অ্যান্ডারসন একবারও কোহলিকে আউট করতে পারেননি। এবারও বিরাটের উইকেটই যে ইংল্যান্ড টার্গেট করছে তা স্পষ্ট করে দিয়েছেন অ্যান্ডারসন। তিনি বলেন, আমাদের যে কোনও বোলার বিরাটের উইকেট পেলে ভালোই। তা নিয়ে কোনও আক্ষেপ থাকবে না। এই উইকেটটা আমাদের কাছে খুব বড় এবং গুরুত্বপূর্ণ উইকেট। শুধু ব্যাটসম্যান নন, অধিনায়ক হিসেবেও বিরাট দলকে দারুণভাবে পরিচালনা করে, অনেক বড় মাপের ক্রিকেটার। ওর বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছি। সব সময় বিশ্বের সেরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।

আগস্ট ০৩, ২০২১
খেলার দুনিয়া

Mayank Agarwal : মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক আগরওয়াল

ইংল্যান্ড সফরে চোটআঘাত যেন কিছুতেই পেছন ছাড়ছে না ভারতীয় শিবিরের। এবার চোটের শিকার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। নেটে ব্যাটিং করার সময় মহম্মদ সিরাজের বাউন্সার আছড়ে পড়ে তাঁর মাথার পেছন দিকে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের এই ওপেনার।আরও পড়ুনঃ প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিক পদক, ইতিহাসে পিভি সিন্ধুনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শুভমান গিল। তিনি দেশে ফিরে এসেছেন। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন আবেশ খান, ওয়াশিংটন সুন্দর। এই দুই ক্রিকেটারও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন। এবার কনকাশনের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ময়াঙ্ক আগরওয়াল।আরও পড়ুনঃ ৪১ বছরের শাপমোচনের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন মনপ্রীতরাসোমবার ট্রেন্টব্রিজে নেটে ব্যাটিং করার সময় মহম্মদ সিরাজের বলে মাথার পিছন দিকে মায়াঙ্কের চোট লাগে। সিরাজের শর্ট বল খেলতে গিয়ে বলের ওপর থেকে চোখ সরিয়ে নেওয়ায় মাথার পিছনে চোট পান। হেলমেট খুলে মাটিতে বসে পড়েন তিনি। ফিজিও নীতিন প্যাটেল এসে মায়াঙ্ককে নেট থেকে সরিয়ে নেন। তাঁর কনকাশন পরীক্ষা হবে। তাই প্রথম টেস্ট খেলতে পারবেন না। উল্লেখ্য, এর আগে প্রস্তুতি ম্যাচে সিরাজের শর্ট বলেই চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর।আরও পড়ুনঃ লম্বা চুল রাখা যাবে না, লক্ষ্মীর ফতোয়ামায়াঙ্ক আগরওয়াল ছিটকে যাওয়ায় রোহিত শর্মার সঙ্গে প্রথম টেস্টে লোকেশ রাহুল ওপেন করতে পারেন। যদিও ইংল্যান্ড সিরিজে লোকেশ রাহুলকে মিডল অর্ডারের জন্য ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। পৃথ্বী শ এখনও শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে পৌঁছতে পারেননি। চোটের কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শুভমান গিল। এই পরিস্থিতিতে লোকেশ রাহুল ছাড়া দলে স্পেশ্যালিস্ট ওপেনার বলতে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। সিরিজের প্রথম ম্যাচেই তাঁকে মাঠে নামিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তবে ওপেন করার থেকে রাহুল এখন মিডল অর্ডারেই খেলতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে সুযোগ এসে গেলেও যেতে পারে বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনের কাছে। বুধবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এখন দেখার টিম ম্যানেজমেন্ট কাকে দলে নেয়, লোকেশ রাহুল, না বাংলার ঈশ্বরণকে।

আগস্ট ০২, ২০২১
খেলার দুনিয়া

Abesh Khan : ‌আবেশ খানের আঙুলে চোট, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে

ব্যাট হাতে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা সফল। এবার বল হাতে দাপট দেখালেন উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। ভারতীয় বোলারদের দাপটে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ২২০/৯ রানের বেশি তুলতে পারল না বাছাই কাউন্টি একাদশ। তবে ভারতের কাছে বড় ধাক্কা আবেশ খানের চোট। বাছাই কাউন্টি একাদশের হয়ে খেলতে নেমে তিনি আঙুলে চোট পেয়েছেন। আঙুলে চিড় ধরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন। আবেশ খানকে দেশে ফেরত পাঠানো হবে।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনএর আগে ভারতের প্রথম ইনিংস ৩১১ রানে শেষ হয়। আগের দিনের ৩০৬/৯ রান নিয়ে খেলতে নেমে বেশিদুর এগোতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে। যশপ্রীত বুমরা (৫) ক্রেগ মিলসের বলে বোল্ড হন। মহম্মদ সিরাজ ৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩১১ রানে অল আউট হয় ভারত। লোকেশ রাহুল (১০১) ও রবীন্দ্র জাদেজা ছাড়া বাকি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। রোহিত, পুজারা, মায়াঙ্কদের ব্যর্থতা নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। শুভমান গিল চোটের জন্য ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার সঙ্গে মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনে পাঠানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।আরও পড়ুনঃ আবার অলিম্পিক ভিলেজে করোনায় আক্রান্ত, চিন্তিত আয়োজক কমিটিভারতের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বাছাই কাউন্টি একাদশ। জ্যাক লিবিকে (১২) তুলে নিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। রবার্টস ইয়েটসকে (১) ফেরান যশপ্রীত বুমরা। বাছাই কাউন্টি একাদশের হয়ে খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি মাত্র ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাছাই কাউন্টি একাদশের। একমাত্র রুখে দাঁড়ান ওপেনার হাসিব হামিদ। তিনি ১১২ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন। ভারতের হয়ে উমেশ যাদব ২২ রানে ৩টি, মহম্মদ সিরাজ ৩২ রানে ২টি উকেট পান। এছাড়া যশপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পান।

জুলাই ২২, ২০২১
খেলার দুনিয়া

Virat Kohli : ‌সুযোগ পেয়েও প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন না কোহলি, রাহানেরা

বিদেশ সফরে গেলেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলে কাঁদুনি গাইতে শুরু করেন। আর সুযোগ পেয়েও মাঠে নামলেন না বিরাট কোহলিরা? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে কাউন্টির বাছাই একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিলেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা।আরও পড়ুনঃ অলিম্পিকে নামছেন জকোভিচ, গড়তে পারেন নজিরনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি ভারতীয় দল। তার ফল ভুগতে হয়েছিল। লাল বলের ক্রিকেটে একেবারেই মানিয়ে নিতে পারেননি বিরাট কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক চেষ্টার পর একটা প্রস্তুতি ম্যাচে ব্যবস্থা করে। ডারহামে বাছাই করা কাউন্টি একাদশের বিরুদ্ধে ৪ দিনের ম্যাচ খেলতে নামে ভারত। যদিও বাছাই কাউন্টি একাদশের হয়ে মাঠে নামেন দুই ভারতীয় ক্রিকেটার আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর।আরও পড়ুনঃ আক্রান্ত সিন্ধু, আঙুলের নখে শোভা পাচ্ছে অলিম্পিক রিংকোহলি, রাহানে ছাড়াও এই প্রস্তুতি ম্যাচ থেকে সরে দাঁড়ান মহম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের কথা না হয় আলাদা। সম্প্রতি কাউন্টি ক্রিকেটে সারের হয়ে মাঠে নেমেছিলেন। তিনি প্র্যাকটিস ম্যাচ পেয়ে গেছেন। কিন্তু কোহলিরা? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকেই তো বিশ্রামের মধ্যেই রয়েছেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন মায়াঙ্ক আগরওয়াল। ৯ রান করে লিন্ডন জেমসের বলে আউট হন রোহিত। জেমসের বলেই ফিরে যান মায়াঙ্ক। তিনি করেন ২৮। চেতেশ্বর পুজারা (২১), হনুমা বিহারীরা (২৪) বড় রান পাননি। তবে নিজেকে মেলে ধরেন লোকেশ রাহুল। তিনি ১০১ রান করে অবসর নেন। রবীন্দ্র জাদেজাও ব্যাট হাতে প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরেন। তিনি ৭৫ রান করে আউট হন। ৯০ ওভারে ভারত ৯ উইকেটে তোলে ৩০৬।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে কে হবেন ভারতের পোস্টার বয়? জানতে পড়ুনকরোনায় আক্রান্ত হওয়ায় ঋষভ পন্থ এই ম্যাচে খেলছেন না। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন লোকেশ রাহুল। এদিন মাঠে নামার আগে প্রয়াত ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মাকে শ্রদ্ধা জানান রোহিতরা। ক্রিকেটাররা কালো ব্যাজ পড়ে মাঠে নামেন।

জুলাই ২১, ২০২১
খেলার দুনিয়া

Bhuvnesh‌war Kumar : সব ধরণের ফরম্যাটেই খেলতে চান ভুবনেশ্বর কুমার

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার পরপরই ভুবনেশ্বর কুমারকে দলে না দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। শোনা গিয়েছিল তিনি নাকি টেস্ট ক্রিকেট খেলতে চান না। সীমিত ওভারের ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে জল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের এই জোরে বোলার। পরিস্কার জানিয়ে দিয়েছেন, তিনি সব ধরণের ফরম্যাটেই খেলতে চান। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার সিরিজের প্রথম ম্যাচ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। ভাঙাল দল নিয়ে শ্রীলঙ্কা খেলতে নামলেও বিপক্ষকে যথেষ্ট গুরুত্বও দিচ্ছেন ক্রিকেটাররা। যার ইঙ্গিত পাওয়া গেছে জোরে বোলার ভুবনেশ্বর কুমারের কথাতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখছে ভারতীয় শিবির। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের সহঅধিনায়ক ভুবনেশ্বর কুমার বলেন, এই টি২০ সিরিজ বিশ্বকাপের প্রাথমিক প্রস্তুতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেরল সঙ্গে তিনটি টি২০ ম্যাচও খেলব। টি২০ বিশ্বকাপের আগে এটাই আমাদের কাছে শেষ টি২০ সিরিজ। চোটের জন্য ভারতীয় দলে এখন আর নিয়মিত নন ভুবনেশ্বর। ২০১৮ সাল থেকে চোট সমস্যায় ভুগছেন। গতবছর আইপিএলেও খেলতে পারেননি। চোট সারিয়ে মাঠে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন। চোট থেকে বাঁচতে ওয়ার্কলোডের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন ভুবনেশ্বর। চোটের কারণে বারবার ছিটকে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চোট পাওয়াটা খেলার অঙ্গ। তবে আমার লক্ষ্য থাকে দ্রুত ফিট হয়ে খেলার মতো অবস্থায় ফিরে আসা। শুক্রবারই আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ ঘোষণা করেছে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সবসময়ই খেতলে ভাল লাগে। এই ম্যাচের উত্তেজনাই আলাদা। তবে ওই ম্যাচ অনেক দেরি আছে। আমাদের ফোকাস এখন শ্রীলঙ্কা সিরিজ। সেটা নিয়েই ভাবছি। শ্রীলঙ্কা দলে কোনও সিনিয়র ক্রিকেটার নেই। তাসত্বেও শ্রীলঙ্কাকে হালকাভাবে নিতে চাইছেন না ভুবনেশ্বর। তিনি বলেন, ঘরের মাঠে শ্রীলঙ্কা সবসময় চ্যালেঞ্জিং দল। জুনিয়র ক্রিকেটাররা যথেষ্ট প্রতিভাববান। সিরিজে জোর লড়াই হবে।

জুলাই ১৬, ২০২১
খেলার দুনিয়া

Ravichandran Ashwin : দুরন্ত ফর্মে অশ্বিন, তুলে নিলেন ৬ উইকেট

বিরাট কোহলিরা যখন ছুটি কাটাতে ব্যস্ত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন রবিচন্দ্রন অশ্বিন। সারের হয়ে নেমে পড়েছেন কাউন্টি খেলতে। আর মাঠে নেমেই দুরন্ত ছন্দে ভারতের এই অফস্পিনার। তুলে নিয়েছেন ৬ উইকেট। তাঁর দাপটেই দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে গুটিয়ে যায় সমারসেট।আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের স্বার্থে নিয়ম বদল! প্রশ্নের মুখে আইএফএনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের সেরা ছন্দে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। একেবারেই দাগ কাটতে পারেননি। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেন। অন্য ক্রিকেটাররা যখন ছুটি উপভোগ করতে ব্যস্ত, সারের হয়ে মাঠে নেমে পড়েন অশ্বিন।আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণেরসমারসেটের বিরুদ্ধে প্রথম ইনিংসে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। সারের হয়ে বোলিং ওপেন করতে নেমেছিলেন ভারতের এই অফস্পিনার। প্রথম দিন মাত্র ১টা উইকেট পান। প্রথম ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৪২৯৯৬১। সমারসেট তোলে ৪২৯। জবাবে ২৪০ রানে শেষ হয়ে যায় সারের ইনিংস। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৪৩ রানে ৬ উইকেট তুলে নেন।আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মিটল দীপক খাবরার, প্রথম ভারতীয় হিসেবে যাচ্ছেন অলিম্পিকেদ্বিতীয় ইনিংসে অবশ্য ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের গোড়াপত্তন করতে নেমে ১৫ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। তাঁর ঘূর্ণিতে বেসামাল হয়ে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় সমারসেটের ইনিংস। দুর্দান্ত বোলিং করে সারেকে ম্যাচে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বিধ্বংসী ফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে নিশ্চিতভাবেই স্বস্তিতে রাখবে বিরাট কোহলিকে। কাউন্টিতে অশ্বিনের এই দাপট ইংল্যান্ড শিবিরের যে চিন্তা বাড়াবে সেকথা নিশ্চিতভাবেই বলা যায়।আরও পড়ুনঃ নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে দ্য হান্ড্রেড ক্রিকেটভারতীয় শিবিরের আশা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই ফর্ম ধরে রাখবেন দেশের সেরা এই অফস্পিনার। অন্য ক্রিকেটারদের সঙ্গে তাঁর মানসিকতার যে আকাশপাতাল তফাৎ আবার প্রমাণ করে দিলেন অশ্বিন। অশ্বিন ছাড়াও হনুমা বিহারী কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দল কাউন্টি একাদশের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে।

জুলাই ১৪, ২০২১
খেলার দুনিয়া

The Hundred : নিয়মে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে ‘‌দ্য হান্ড্রেড’‌ ক্রিকেট

আম্পায়াররা আর ৬ বল হওয়ার পর ওভার শেষের ইঙ্গিত দেবেন না। একপ্রান্ত থেকে ওভার শেষ হওয়ার পর অন্য প্রান্ত থেকেও বোলিং শুরু হবে না। একজন বোলার ইচ্ছে করলে একপ্রান্ত থেকে টানা ১০টি বল করতে পারবেন না। আর ধারাভাষ্যকাররাও ব্যাটসম্যানদের ব্যাটসম্যান বলবেন না। পরিবর্তে বলবেন ব্যাটার্স। ক্রিকেটে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। আর এই সব পরিবর্তন দেখা যাবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেটে।আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণেরসীমিত ওভারের ক্রিকেটের পর অনেক আগেই এসে গেছে টি২০ ক্রিকেট। এবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে দ্য হান্ড্রেড ক্রিকেটের। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মস্তিষ্কপ্রসূত নতুন ফরম্যাটের ১০০ বলের ক্রিকেট দ্য হান্ড্রেড। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেবে পুরুষ ও মহিলাদের দল। মঙ্গলবারই এই প্রতিযোগিতার নিয়মকানুন প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ এ মাসেইএই নতুন ফরম্যাটের ক্রিকেটে ওভারের ধারণা থাকছে না। একজন বোলারের ৫টি বল শেষ হলেই আম্পায়ার সাদা কার্ড দেখাবেন। ইচ্ছে হলে অধিনায়ক বোলার পরিবর্তন করতেও পারেন, আবার নাও পারেন। একজন বোলার টানা ১০টি বল করতে পারবেন। ক্রিকেটে সাধারণত ওভার শেষ হলেই প্রান্ত বদল হয়। দ্য হান্ড্রেড ক্রিকেটে ৫ বল করার পর প্রান্ত বদল করা যাবে না। একপ্রান্ত থেকেই ১০টি বল করতে হবে। একজন বোলার ম্যাচে ২০টি বল করতে পারবেন। পাওয়ার প্লের নিয়মেও নতুনত্ব। ১০০ বলের ইনিংসে প্রথম ২৫টি বল হবে পাওয়ার প্লে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফিল্ডিংকারী দল ২ মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট নিতে পারবে।আরও পড়ুনঃ গুগল পিসেমশাই জন্মদিনের তারিখ ভুল বলছে মনামীরএখানেই শেষ নয়, নিয়মে আরও নতুনত্ব থাকছে। কোনও ব্যাটসম্যান যদি ক্যাচ আউট হন, তাহলে রান নিতে যাওয়া নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান যদি আউট হওয়া ব্যাটসম্যানকে অতিক্রম করেন, তাঁকে আবার সেই নন স্ট্রাইকিং প্রান্তেই ফিরে যেতে হবে। নতুন যে ব্যাটসম্যান ক্রিজে আসবেন তাঁকেই স্ট্রাইক নিতে হবে। উইকেটের মাঝে দাঁড়িয়ে টস করার ব্যাপারটাও থাকছে না। বিনোদনের জন্য তৈরি মঞ্চেই টস করতে হবে দুই অধিনায়ককে। গ্রুপ পর্যায়ে ম্যাচ টাই হলে দুটি দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। এলিমিনেটর ও ফাইনাল টাই হবে সুপার ফাইভ হবে। সেখানেও টাই হলে আবার সুপার ফাইভ হবে। পরপর দুবার সুপার ফাইভ টাই হলে গ্রুপ পর্যায়ে ভাল জায়গায় থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হবে না। শাস্তি হিসেবে অভিযুক্ত দলকে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হবে।

জুলাই ১৩, ২০২১
খেলার দুনিয়া

Euro 2020 Champion Italy: ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

১৯৬৬ সালের পর বড় আসরে সাফল্য নেই ইংল্যান্ডের। এই ওয়েম্বলি স্টেডিয়ামেই সেবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ববি মুরের ইংল্যান্ড। তারপর আর কোনও প্রতিযোগিতার ফাইনালে খেলার সুযোগ হয়নি। এবারের ইউরোর সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে শাপমুক্তি। ইতালিকে হারিয়ে স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় ছিল ইংল্যান্ড। স্বপ্নপূরণ হল না সাউথগেটের দলের। শুরুতে এগিয়ে গিয়েও সুযোগ কাজে লাগাতে পারল না ইংল্যান্ড। টাইব্রেকারে ৩২ ব্যবধানে হেরে স্বপ্নের সলিল সমাধি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিলে ১১। ইংল্যান্ডকে হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হল ইতালি। ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ মিটল।Complimenti Itlia 👏👏🇮🇹🏆 @azzurri https://t.co/gmRug6PjYt Nuno Gomes (@21nunogomes) July 12, 2021ঘরের মাঠে খেলা। ওয়েম্বলির জনসমর্থন নিয়ে ম্যাচের শুরু থেকেই ইতালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইংল্যান্ড। চিয়েলিনিরা নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই এগিয়ে যায় গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের ২ মিনিটে কর্ণার পায় ইতালি। বল ক্লিয়ার হতেই প্রতিআক্রমণে উঠে আসে ইংল্যান্ড। ডানদিক থেকে ট্রিপিয়ের সেন্টার করেন লুক শর উদ্দেশ্যে। জোরালো হাফভলিতে জালে পাঠান লুক শ। শুরুতে এগিয়ে যাওয়ার পর ইতালির ওপর বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন হ্যারি কেন, রাহিম স্টার্লিং, ম্যাসন মাউন্টরা। ইতালির রক্ষণকে চাপে রাখলেও ব্যবধান বাড়াতে পারেননি। প্রচন্ড গতিতে আক্রমণ তুলে নিয়ে আসছিল ইংল্যান্ড। এইরকম পরিস্থিতিতে বিপক্ষকে আটকাতে গেলে খেলার গতি কমিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। সেটাই করেছিলেন মানচিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভেরাত্তি। তাঁর শট আটকে দেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। স্টোনসের নেতৃত্বে ইংল্যান্ড ডিফেন্স প্রথমার্ধে সুবিধা করতে দেয়নি ইম্মোবিলেদের।🇮🇹 For Leonardo Spinazzola 👊#EURO2020 | #ITA pic.twitter.com/Ir1Hp4tnu6 UEFA EURO 2020 (@EURO2020) July 12, 2021সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে ইতালি। ৫৫ মিনিটে দুদুটি পরিবর্তন করেন মানচিনি। বারেল্লাকে তুলে নামান ক্রিস্টান্টেকে। আর ইম্মোবিলের জায়গায় বেরার্ডি। এই দুটি পরিবর্তনই বদলে দেয় ইতালিকে। অনেকবেশি আক্রমণাত্মক হয়ে ওঠে আজুরিরা। ৬২ মিনিটে চিয়েসার পুশ আটকে দলকে বাঁচান পিকফোর্ড। অবশেষে ৬৭ মিনিটে সমতা ফেরায় ইতালি। ইনসাইনের কর্ণার ভেরাত্তি হেড করলে বল পোস্টে লেগে ফিরে আসে। পিকফোর্ড থাবা দিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। লুজ বল পেয়ে জালে পাঠান বোনুচ্চি। ৭৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইতালি। বেরার্ডির ভলি দারুণভাবে বাঁচান পিকফোর্ড। দ্বিতীয়ার্ধে খেলায় গতি ছিল। ইতালি প্রথমার্ধের তুলনায় নিজেদের গুছিয়ে নিয়েছিল। ফলে ম্যাচ অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে কোনও দল গোল করতে না পারায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।অতিরিক্ত সময়েও সেই প্রাণবন্ত ফুটবল। দুই দলই আক্রমণ শানিয়েছে। তবে ইংল্যান্ডের চাপ একটু বেশি ছিল। গ্রিলিশ, স্টার্লিংরা বারবার আক্রমণ তুলে নিয়ে এলেও চিয়েলিনি, বোনুচ্চিরা সুযোগ দেননি। ১০৭ মিনিটে বার্নার্ডেসচির বাঁপায়ের দুরন্ত ফ্রিকিক বাঁচান পিকফোর্ড। শেষদিকে কোনও দলই আর ঝুঁকি নিতে চায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত ইতালির। আজুরিদের হয়ে গোল করেন বেরার্ডি, বোনুচ্চি, বার্নার্ডেস্কি। বেলোত্তি, জর্জিনহোর শট সেভ করেন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেন, ম্যাগুয়ের। র্যাশফোর্ড ও স্যাঞ্চো পোস্টে মারেন। সাকার শট সেভ করেন ডোনারুমা।

জুলাই ১২, ২০২১
খেলার দুনিয়া

EURO 2020‌‌: স্বপ্নের মতো মনে হচ্ছে শিয়েরারের, ১৯৮২–র কথা মনে পড়ছে জফের

নাসরীন সুলতানানিজের ফুটবল জীবনে দেশের জার্সি গায়ে কখনও ট্রফির স্বাদ পাননি। তাঁর দেশ বড় আসরে শেষবার ট্রফি জিতেছিল ১৯৬৬ বিশ্বকাপ। তখনও জন্ম হয়নি অ্যালান শিয়েরারের। তবে ফুটবলার হিসেবে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন। দেশের ইউরো কাপের ফাইনালে ওঠা তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। অন্যদিকে, ইতালির প্রাক্তন অধিনায়ক দিনো জফের ১৯৮২ বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছে। আরও পড়ুনঃ স্প্যানিশ তারকা এডু গার্সিয়াকে ছেড়ে দিচ্ছে এটিকেমোহনবাগানইংল্যান্ডের ফাইনালে ওঠা প্রসঙ্গে অ্যালান শিয়েরার বলেছেন, জন্মের পর থেকে ইংল্যান্ডকে কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠতে দেখিনি। আমার মতো ইংল্যান্ডের অনেক প্রজন্মই দেখেনি। এই দীর্ঘ অপেক্ষা এবারের ইউরো কাপে ফাইনালে ওঠা অন্য আমেজ এনে দিয়েছে। আমার কাছে রীতিমতো স্বপ্নের মতো মনে হচ্ছে। ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ইংল্যান্ডকে বড় আসরে প্রথম সেমিফাইনাল খেলতে দেখি ১৯৯০ বিশ্বকাপে। পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকারে ইংল্যান্ড হেরেছিল। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ওই ম্যাচ দেখেছিলাম। ১৯৯৬তে আমি নিজেই দলে ছিলাম। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও দেশকে হারতে দেখেছি। এবার ইউরোতে অবিশ্বাস্য একটা মাস কাটালাম। এখন রবিবারের জন্য অপেক্ষা করছি। এবার আমাদের জিততেই হবে। আরও পড়ুনঃ জন্মদিনে বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা মমতার, দিদিকে দাদার দুর্দান্ত উপহারঅন্যদিকে, ইতালির প্রাক্তন অধিনায়ক দিনো জফের হাত ধরেই ১৯৬৮ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে তাঁর কাছে জীবনের সেরা মুহূর্ত ১৯৮২র বিশ্বকাপ জয়। তিনি এবারের ইউরোতে রবার্তো মানচিনির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ১৯৮২র বিশ্বকাপজয়ী দলের সঙ্গে। ইতালির এই কিংবদন্তী গোলকিপার বলেন, ১৯৮২ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে এই দলের অনেক মিল পাচ্ছি। সব ফুটবলার দারুণ গতিতে ফুটবল খেলছে। অনেক খোলামেলা মনে হচ্ছে। রবার্তো মানচিনিরও প্রশংসা করেছেন দিনো জফ। তিনি বলেন, খেলোয়াড়রা দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে মানচিনির জন্যই। দলকে দারুণ তৈরি করেছে। কখন কোন সিদ্ধান্ত নিতে হয় খুব ভাল জানে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে।

জুলাই ০৯, ২০২১
খেলার দুনিয়া

Euro Cup Semi Final 2020: ৫৫ বছরের শাপমুক্তি, এই প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড

নাসরীন সুলতানাইউরো কাপের প্রথম সেমিফাইনালে ইতালি ও স্পেনের মধ্যে রোমাঞ্চকর পরিসমাপ্তি। ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ততটা রুদ্ধশ্বাস না হলেও তুল্যমূল্য লড়াই হল। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে হ্যারি কেনের করা গোলে ফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। ডেনমার্কের বিরুদ্ধে জিতল ২১ ব্যবধানে। এই প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। ১১ জুলাই ওয়েম্বলিতে ইতালির মুখোমুখি।আরও পড়ুনঃ মার্টিনেজ যেন ১৯৯০ র গাইকোচিয়া। কোপা ফাইনালে মেসি-নেইমার১৯৬৬ সালের পর কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে খেলার সুযোগ হয়নি ইংল্যান্ডের। বিশ্বকাপই বলুন, আর ইউরো কাপ, প্রতিবার ডাকহর্স হিসেবে শুরু করে শুধুই ব্যর্থতা। এবার ইউরোতে শাপমোচনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছিল সাউথগেটের দল। শেষপর্যন্ত স্বপ্নের ফাইনালের ছাড়পত্র। ৫৫ বছর পর কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠে শাপমুক্তি। ওয়েম্বলিতে ডেনমার্কের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু ড্যানিশদের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হল হ্যারি কেনদের। জার্মানির বিরুদ্ধে প্রিকোয়ার্টার ফাইনালে, কিংবা ইউক্রেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে যে ফুটবল উপহার দিয়েছিলেন রাহিম স্টার্লিংরা, ডেনমার্কের বিরুদ্ধে ততটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। তবে ডেনমার্কের লড়াইও প্রশংসার যোগ্য।আরও পড়ুনঃ জখম কলেজ ছাত্রী, রক্তমাখা ধারালো কাঁচিসহ গ্রেপ্তার যুবকম্যাচের শুরু থেকে ইংল্যান্ডকে কখনোই স্বস্তিতে থাকতে দেয়নি ডেনমার্ক। বিশেষ করে ড্যামসগর্ডের কথা বলতে হবে। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত রাখছিল ইংল্যান্ডের রক্ষণকে। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন ড্যামসগার্ড। এই গোলের আগে আরও একটা সুযোগ পেয়েছিলেন ড্যামসগার্ড। তাঁর বাঁক খাওয়ানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ৩৯ মিনিটে ম্যাচে সমতা ফেরে। ডানদিক থেকে উঠে এসে বুকায়ো সাকা রাহিম স্টার্লিংকে উদ্দেশ্য করে পাস বাড়ান। স্টার্লিং শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ডেনমার্কের ডিফেন্ডার সিমোন শ্যার।আরও পড়ুনঃ বিধানসভায় দিলীপ-মদনের রঙিন রসিকতাদুই দলই প্রথমার্ধে কোনও ঝুঁকি নেয়নি। দ্বিতীয়ার্ধে তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল। ইংল্যান্ডের আক্রমণে যাওয়া ছাড়া উপায় ছিল না। ডেনমার্কও সমানে প্রতি আক্রমণ চালিয়ে যায়। বল পজেশন ইংল্যান্ডের বেশি থাকলেও দুই দলের সামনেই গোলের সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ে খেলার ফল থাকে ১১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে ডেনমার্কের ম্যাশহোলে অবৈধভাবে রাহিম স্টার্লিংকে বাধা দেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হ্যারি কেনের পেনাল্টি ডেনমার্ক গোলকিপার ক্যাস্পার স্কিমেচেল বাঁচালেও ফিরতি বলে গোল করেন।

জুলাই ০৮, ২০২১
খেলার দুনিয়া

Euro 2020: ২৫ বছর আগের যন্ত্রণা ভুলিয়ে দিলেন স্টারলিং ও হ্যারিকেন

২-০ গোলে জার্মানিকে হারাল ইংল্যান্ড। খেলার শুরু থেকেই আক্রমণের বন্যা বইয়ে দেয় ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে দেশের সমর্থকদের সামনে তাঁরা উজাড় করে খেলতে থাকেন। ১৬ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ পেয়েছিলেন রহিম স্টারলিং। মাঝমাঠ থেকে উঠে এসে গোল লক্ষ্য করে জোরালো শট নেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে অসীম দক্ষতায় বল বাইরে বার করেন গোলকিপার নয়্যার। এটা প্রায় লোকগাঁথায় পরিণত হয়ে গেছে, যে খেলায় স্টারলিং গোল করবে সে ম্যাচ সহজে হারবে না ইংল্যান্ড। ম্যান সিটির ফুটবলার সেই প্রবাদটির সপক্ষে আবার প্রমান দিলেন। ইংল্যান্ড ও জার্মানি দুই দলই ৩-৫-২ ফর্মেশনের খেলার জন্য প্রথমার্ধের বেশিরভাগ আক্রমণ খেই হারিয়ে যাচ্ছিলো মাঝমাঠে এসে। খেলার ৭৫ মিনিটে মাথায় প্রথম গোল করেন স্টারলিং। তাঁর পা থেকেই শুরু হয় আক্রমণ। বক্সের বাঁদিক খেকে লুক শ-র ব্যাক হিল পাস থেকে নিখুঁত টাচে স্টারলিং গোল করে যান। ম্যানুয়েল নয়্যারকে নড়তে না দিয়ে ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন শুরু থেকেই স্টারলিং বল ধরলেই জার্মান ডিফেন্সে হৃদকম্পন শুরু হয়ে যাচ্ছিল। 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England have beaten Germany for the first time in a knockout round of a major tournament since 1966 🎉#EURO2020 pic.twitter.com/G8HBoO9gHJ UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021খেলার ৮৬ মিনিটে ফের জার্মানির জালে বল জড়িয়ে দেয় ইংল্যান্ড। এবার ইংল্যান্ড অধিনায়ক হ্যারিকেন গোল করেন। গ্রেলিশের ক্রস বক্সের ডান দিকে ধরে গোলকিপারকে এগিয়ে থাকতে দেখে মাথার উপর দিয়ে ভাসিয়ে দেন। ১৯৯৬ সালে ইউরো কাপে নক আউট পর্যায়ে খেলায় ইংল্যান্ড ও জার্মানি মুখোমুখি হয়েছিল। খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় পেনাল্টি শুট আউটে ফল নির্ধারন হয়। শুট আউটে হার স্বীকার করে ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এবারের ইংল্যান্ড প্রশিক্ষক সাউথগেট পেনাল্টি মিস করেছিলেন। মঙ্গলবার তিনি জার্মানিকে হারিয়ে সেই হিসাব বরাবর করে দিলেন। গ্যারেথ সাউথগেটের দীর্ঘ ২৫ বছর আগের যন্ত্রণা ভুলিয়ে দিলেন দিলেন স্টারলিং ও হ্যারিকেন।England 2-0 Germany! What a day ⚽️🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Fans were UNBELIEVABLE ️🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 pic.twitter.com/nbWPZ8Dsmc Jack Grealish (@JackGrealish) June 29, 2021১৯৮৮ সালে রাশিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনের প্লে-অফ জয়ের পর ইংল্যান্ড এই প্রথম কোনও ইওরোকাপ নকআউট ম্যাচ ট্রাইব্রেকার ছাড়া সরাসরি জিতল। ইংল্যান্ড ওয়েম্বলি স্টেডিয়ামে কোনও বড় টুর্নামেন্টের নক আউটে হার স্বীকার করেনি।জার্মানির বিরুদ্ধে এই জয় তাদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে বলে আশা ইংল্যান্ড প্রশিক্ষক সাউথগেটের। কিন্তু এখনই তিনি আনন্দে গা ভাসাতে রাজি নন। সামনের কোয়ার্টার ফাইনালে ম্যাচ নিয়ে মনোনিবেশ করতে চান। তিনি বলেন কেউই এই জয় মনে রাখবে না যদি আমরা সামনের ম্যাচে ভালো খেলতে না পারি।জয়ন্ত চট্টোপাধ্যায়

জুন ৩০, ২০২১
খেলার দুনিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, তিন দিনেই শেষ চতুর্থ টেস্ট!

চারদিনেই ম্যাচ শেষ করে ৩-১ এ সিরিজ জয়ের সাথে সাথে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌছগেল ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দু-দিনে দিন রাতের টেস্ট জিতে পিচ নিয়ে সমলোচকদের বাক্যবানে বিদ্ধ ভারতীয় দল উপযুক্ত জবাব ফিরিয়ে দিল। কোনও ম্যচ-ই কোনদিন পিচ খেলেনি। খেলোয়াড় দের সেখানে নেমে পারফর্ম করতে হয়। শুধু ক্রিকেটে নয়, লন-টেনিসেও ক্লে কোর্ট ও ঘাসের কোর্ট নিয়ে অসট্রেলিয়ান ও ব্রিটিশ দের মধ্যে নাক শোঁকাশুকি আছে। উপমহাদেশের মাঠে খেলতে এসে প্রথম বিশ্বের দলগুলির পিচ নিয়ে অভিযোগ এটাই প্রথম বার নয়। এর আগেও বহুবার করেছেন। তবে এই ম্যচের পিচ সেরকম স্বাভাববিরুদ্ধ আচরণ করেনি ইংল্যন্ডের হয়ে যেমন পেসাররা সফল (বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসন), তেমনই ভরতের হয়ে আবার স্পিনাররা। ভারত এই ম্যাচে এক ইনিংস ও ২৫ রানে জয় পায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।উপমহাদেশে খেলতে গেলে স্পিন বোলিং-এ বিরুদ্ধে ব্যাট করার যে টেকনিক রপ্ত করতে হয় তার হোমওয়ার্ক-এর যথেষ্ট ঘাটতি ছিল এই ইংল্যন্ড দলের। তারা আরও একবার স্পিন অস্ত্রে নাজেহাল হল। ওই একই ঘূর্ণি পিচে জ্যাক লিচ, ডম বেসদের তোয়াক্কা না করে প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে ভারত, সেই একই পিচে তৃতীয় ইনিংসে ১৬০ রান তুলতে পারলেন না তারা। তাদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অশ্বিন ও অক্ষর যেন তাদের স্পিন বোলিং-এর ক্লাস নিলেন। আরও একবার গুটিয়ে গেল ব্রিটিশদের স্বানামধন্য ব্যাটিং বিভাগ। প্রকট হয়ে উঠল তাদের স্পিন খেলার অক্ষমতা। প্রথম টেস্টের একটা ইনিংস ছাড়া গোটা সিরিজে ভারতীয়দের প্রাধান্যই ছিল লক্ষণীয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় বোলারদের বিক্রমে প্রথম দিনের সুর্য ডোবার আগেই ২০৫ রানে মুড়িয়ে যায় তারকাখচিত জো রুটদের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বেন স্টোকস। অক্ষর প্যাটেল প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। ৩টি উইকেট নিয়ে তাকে যোগ্য সাহায্য করেন অভিঞ্জ রবিচন্দ্রণ অশ্বিন।জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলে শুরুতেই বিরাট ধাক্কা খায়। শূন্য রান করে ফিরে যান শুভমান গিল। রান করতে ব্যর্থ হন চেতেশ্বর পূজারা। মাত্র ১৭ রান আঊট হয়ে ফিরে আসেন। ভারত অধিনায়ক বিরাট কোহলিও কোনও রান না করেই সাজঘরে ফিরে যান। রোহিত ও অজিঙ্ক রাহানের হাল ধরার চেস্টা করেন তারা ৩৯ রান যোগ করে সাময়িক ধাক্কা সামলান। ১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে কোমাতে চলে যাওয়া ভারতীয় দলকে অক্সিজেন দিয়ে জাগিয়ে তোলেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। তারা ১১৩ রানের পার্টনারশিপ করেন। অনবদ্য শতরান করেন ঋষভ পন্থ। নতুন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এক সময়োচিত দূর্মুল্য ইনিংস উপহার দেন দলকে, তার দুর্ভাগ্য যোগ্য সঙ্গীর আভাবে শতরান থেকে ৪ রান দূরে অপরাজিত হয়ে সাজঘরে ফিরে আসতে হয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত বাধা অতিক্রম করতে পারলে বিশ্বের প্রথম দল হিসেবে এক অনন্য কীর্তি গড়বে বিরাট কোহলি শিবির। এই মুহুর্তে ভারতীয় দল প্যেন্ট তালিকায় শীর্ষে।দেখে নেওয়া যাক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত তালিকার কোথায় অবস্থান করছে ভারত। তালিকার কে কোথায়India on 🔝Virat Kohli and Co. are No.1 in the @MRFWorldwide ICC Test Team Rankings 🔥 pic.twitter.com/uHG4q0pUlj ICC (@ICC) March 6, 2021ম্যচ রিপোর্টঃ জয়ন্ত চট্টোপাধ্যায়

মার্চ ০৭, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

দেশ

বাড়ির সামনেই জমা জল, খেলতে গিয়ে আর ফেরা হল না! তিন বছরের শিশুর মৃত্যুতে উত্তাল দিল্লি

একটানা ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন দিল্লি। সেই জল জমেই ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। গাজিয়াবাদের একটি গলিতে জমে থাকা জলে ডুবে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে বাড়ির কাছেই। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।স্থানীয়দের দাবি, যে গলিতে শিশুটি ডুবে যায় সেখানে প্রায় তিন ফুট জল জমেছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর প্রায় চার ঘণ্টা পরে শিশুটির দেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়কের একটি অংশ সম্প্রসারণের পর থেকেই ওই এলাকায় জল জমার সমস্যা বেড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।বুধবার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে দিল্লির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু রাস্তায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। এর আগের রাতে রোহিনী এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি আরও কিছু সময় চলতে পারে। রাজধানীর একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় রাস্তা কার্যত জলমগ্ন হয়ে রয়েছে। সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নতুন দিল্লি রেলস্টেশন সংলগ্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

চারশো চল্লিশ কোটি টাকার তহবিল ঘিরে বড় লড়াই! এবার কি সুপ্রিম কোর্টে মুখোমুখি দুই তৃণমূল?

তৃণমূলের দলীয় তহবিল নিয়ে আইনি লড়াই এবার দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছতে পারে। সূত্রের খবর, দল পরিচালনায় সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে দলীয় তহবিলের উপর অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি প্রার্থনা করার প্রস্তুতি নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। আসল-নকল তৃণমূল বিতর্কের মাঝেই এই সম্ভাব্য আইনি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।এরই মধ্যে তদন্তে বড় পদক্ষেপ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা চারশো চল্লিশ কোটি টাকা ফ্রিজ করেছে। তদন্তকারীদের দাবি, দলীয় তহবিল থেকে প্রায় একশো ষাট কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই লেনদেনের উৎস এবং প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দলীয় অর্থ দিয়ে বিমান ও হেলিকপ্টার কেনার পর সেই যানই আবার ভাড়ায় ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, গোটা বিষয়টি আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত হতে পারে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও দাবি করেন, তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের বিষয়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন।এদিকে ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুরু হচ্ছে। দুই দিন ধরে চলা এই বৈঠকে সাংগঠনিক বিষয়, বিভিন্ন রাজ্যের সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বৈঠকের শেষে সংগঠন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

দরজা বন্ধ বলেই দাবি ছিল, তবে কেন তৃণমূলের তিন নেতাকে নিল বিজেপি? জানালেন শমীক

রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের সাক্ষী থাকল বুধবার। এক মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা দলে যোগ দেন। এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, এর আগে বিজেপির তরফে জানানো হয়েছিল, তৃণমূলের জন্য দলের দরজা বন্ধ। তবে এ দিন সেই অবস্থানের ব্যাখ্যাও দেন শমীক ভট্টাচার্য।শমীক ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এমন রাজনীতি চলেছে, যেখানে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বদলে সংঘাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, এর ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা রেখে তৃণমূল ছেড়ে আসা তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন।তৃণমূলের জন্য দরজা বন্ধ থাকার পরও কেন এই তিন নেতাকে দলে নেওয়া হল, সেই প্রশ্নের উত্তরে শমীক বলেন, রাজনীতিতে ব্যতিক্রম থাকেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জানান, যাঁরা দুর্নীতি, কাটমানি, চাকরি বিক্রি, সিন্ডিকেট বা সাধারণ মানুষের উপর অত্যাচারের সঙ্গে যুক্ত নন, তাঁদের জন্য বিজেপির দরজা সব সময় খোলা।তিনি আরও বলেন, এই তিন নেতাকে শুধু প্রাক্তন তৃণমূল নেতা হিসেবে দেখলে ভুল হবে। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত পরিচয় রয়েছে। এখন থেকে তাঁদের একমাত্র রাজনৈতিক পরিচয়, তাঁরা বিজেপির সদস্য। তাই তাঁদের নামের আগে দলত্যাগী বা প্রাক্তন তৃণমূল নেতা বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।তিন প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদানের ঘটনাকে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আগামী দিনে এই যোগদানের প্রভাব রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা পড়ে, এখন সেদিকেই নজর সকলের।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন প্রসেনজিৎ, জল্পনার মাঝেই বড় ঘোষণা

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়। সম্প্রতি অমিত শাহর সঙ্গে তাঁর সাক্ষাতের পর এই বৈঠককে ঘিরেও নানা আলোচনা শুরু হয়। তবে নবান্ন থেকে বেরিয়েই সমস্ত জল্পনায় ইতি টেনে দেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।প্রসেনজিৎ বলেন, তিনি যদি কোনও দিন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই খবর তিনি নিজেই সকলকে জানাবেন। তাঁর কথায়, এ দিনের বৈঠকের মূল বিষয় ছিল বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের পরিকল্পনা।অভিনেতা জানান, আগামী তিন সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্পে ভবিষ্যতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও নিয়ে কথা হয়েছে। যদিও এখনই কোনও ঘোষণা নয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক খবর আসতে পারে বলেও আশাবাদী তিনি।প্রসেনজিৎ আরও বলেন, তাঁর সঙ্গে অতীতেও কোনও রাজনৈতিক আলোচনা হয়নি, এখনও হয়নি। তিনি শুধু নিজের শিল্প, নিজের ইন্ডাস্ট্রি এবং মহানায়ক উত্তম কুমারকে ঘিরে পরিকল্পনা নিয়েই কথা বলতে গিয়েছিলেন। তাঁর মতে, উত্তম কুমার শুধু বাংলার নন, তিনি গোটা দেশের গর্ব।চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যতে কোনও বিশেষ দায়িত্ব পেতে পারেন কি না, সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তবে বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থে যখনই প্রয়োজন হবে, তিনি সব সময় পাশে থাকবেন। তাঁর কথায়, এই ইন্ডাস্ট্রিই তাঁর পরিচয়, তাই এর উন্নয়নের জন্য যে কোনও সময় কাজ করতে তিনি প্রস্তুত।

জুলাই ০৯, ২০২৬
বিদেশ

‘আমিই এক নম্বর টার্গেট!’ ইরানকে ঘিরে বিস্ফোরক দাবি ট্রাম্পের, হঠাৎ বিমান বদলে বাড়ল জল্পনা

নিজের প্রাণনাশের আশঙ্কার কথা প্রকাশ্যে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের হত্যার তালিকায় প্রথম নাম তাঁরই। এই মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে তুরস্ক সফর শেষে ফেরার পথে ট্রাম্পের হঠাৎ বিমান বদল ঘিরেও শুরু হয়েছে নানা জল্পনা।ন্যাটোর শীর্ষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের অবস্থান আগের মতো শক্তিশালী নয়। তাঁর দাবি, একের পর এক নেতৃত্বে পরিবর্তন হয়েছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, তিনিও যে কোনও সময় হামলার শিকার হতে পারেন। কারণ, ইরানের লক্ষ্যবস্তুদের তালিকায় তাঁর নামই প্রথম।ট্রাম্পের কথায়, তিনি জানেন ইরানের প্রধান নিশানা তিনি নিজেই। তাঁর অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের শাসকগোষ্ঠীর আচরণ একই রকম রয়েছে। দেশের এবং বিশ্বের স্বার্থে যা প্রয়োজন, তিনি সেই কাজই করছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আরেকটি তথ্য। ন্যাটোর বৈঠকে যোগ দিতে যে বিমানে তিনি তুরস্ক গিয়েছিলেন, ফেরার সময় সেই বিমান ব্যবহার করেননি ট্রাম্প। পরিবর্তে অন্য বিমানে ওয়াশিংটনে ফেরেন তিনি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। ট্রাম্পও এ নিয়ে মুখ খোলেননি।তবে তাঁর প্রাণনাশের আশঙ্কার মন্তব্য এবং হঠাৎ বিমান বদলের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই কি এই অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে, সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জুলাই ০৯, ২০২৬
রাজ্য

চৌদ্দ বছর পর হঠাৎ খুলল বরুণ হত্যা মামলা! সিআইডি পৌঁছতেই জ্যোতিপ্রিয়কে ঘিরে বিস্ফোরক দাবি পরিবারের

চৌদ্দ বছর আগে নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যা মামলায় ফের নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার তদন্তকারী আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনায় বরুণ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।পরিবারের দাবি, আগের তদন্তে প্রকৃত সত্য সামনে আসেনি। তাই নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিচার চেয়ে আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। এরপরই সিআইডির এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় দাবি করেছেন, তাঁর ভাই তোলাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও এই অভিযোগের বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।দুই হাজার বারো সালের পাঁচ জুলাই গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় বরুণ বিশ্বাসকে। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, প্রকৃত দোষীদের শাস্তি এখনও হয়নি।পরিবার জানিয়েছে, তারা অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্ত চেয়েছে। নতুন করে তদন্ত শুরু হওয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

জুলাই ০৯, ২০২৬
কলকাতা

হাসপাতালের ভিতরে কে দালাল, কে আসল কর্মী! এবার এক নজরেই ধরা পড়বে, বড় ঘোষণা শুভেন্দুর

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূল করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে হাসপাতালগুলির উপর সরাসরি নজরদারি চলবে স্বাস্থ্যভবন থেকেই। দালালদের চিহ্নিত করতে নতুন পরিচয় ব্যবস্থাও চালু করা হচ্ছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয়পত্র থাকবে। রোগীদের হাতে থাকবে এক ধরনের রঙিন ব্যান্ড এবং রোগীর পরিজনদের জন্য থাকবে অন্য রঙের ব্যান্ড। এই পরিচয়চিহ্নের বাইরে হাসপাতালের ভিতরে যাঁদের দেখা যাবে, তাঁদের পরিচয় যাচাই করা হবে। এর মাধ্যমে দালালচক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতালের প্রত্যেক শ্রেণির মানুষের জন্য আলাদা রঙের পরিচয় ব্যবস্থা চালু করা হবে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিজনদের সহজেই চিহ্নিত করা যাবে। হাসপাতালের নিরাপত্তা এবং পরিষেবা আরও স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ত্রিশ জুলাইয়ের মধ্যে এই নতুন ব্যবস্থা চালু করার কাজ শেষ করতে হবে। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে রাজ্যের হাসপাতালগুলির পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হবে। হাসপাতালের ভিতরে অনিয়ম, ভুয়ো পরিচয়ে ঘোরাফেরা এবং দালালচক্রের দৌরাত্ম্য রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন স্তরের কর্মীদের জন্য ল্যামিনেশন করা আলাদা পরিচয়পত্র তৈরি করা হবে। অতীতে হাসপাতালের ভিতরে ভুয়ো পরিচয়ে বিভিন্ন কাজ করার অভিযোগ সামনে এসেছে। সেই ধরনের ঘটনা বন্ধ করতেই এই নতুন পরিচয় ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জুলাই ০৯, ২০২৬
রাজ্য

বাংলাদেশে আটকে থাকার অবসান! বাড়ি ফিরেই প্রথমবার সন্তানের মুখ দেখলেন বাবা, আবেগে ভাসল গোটা গ্রাম

এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। আদালতের নির্দেশে অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবি এবং তাঁদের দুই ছেলে। বুধবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করার পর দীর্ঘ পথ পেরিয়ে রাতে নিজের গ্রামে পৌঁছন তাঁরা। পরিবারের সঙ্গে পুনর্মিলনের আবেগঘন মুহূর্তে আনন্দে ভেসে যায় গোটা পরিবার।সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল দানিশ শেখের জীবনে। চার মাস আগে তাঁর ছোট ছেলে আপনের জন্ম হলেও এতদিন সন্তানের মুখ দেখার সুযোগ পাননি তিনি। বাড়ি ফিরে প্রথমবার ছেলেকে কোলে নিয়ে দানিশ বলেন, জন্মের পর এই প্রথম তিনি নিজের সন্তানের মুখ দেখলেন। পরিবারের সবাইকে কাছে পেয়ে তাঁর দীর্ঘদিনের কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেছে।জীবিকার খোঁজে বহু বছর ধরে দিল্লিতে কাজ করতেন পাইকর গ্রামের এই পরিবার। গত বছরের তেইশ জুন তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পরিবারের অভিযোগ, নাগরিকত্বের পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে দীর্ঘদিন তাঁদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশের পর ধাপে ধাপে পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এর আগে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর ছোট সন্তান দেশে ফিরলেও দানিশ শেখ, সুইটি বিবি এবং তাঁদের দুই ছেলে বাংলাদেশেই ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাঁরাও দেশে ফিরতে সক্ষম হন।বাড়ি ফিরে দানিশ শেখ জানান, পরিবারের সঙ্গে থাকতে পারাই এখন তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, যদি নিজের রাজ্যেই কাজের সুযোগ পান, তাহলে আর বাইরে কাজ করতে যেতে চান না। নিজের পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথি সম্পূর্ণ করার জন্যও তিনি আবেদন করেছেন।সুইটি বিবিও বাড়ি ফিরে স্বস্তির কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, দিল্লিতে আটক হওয়ার সময় তাঁদের উপর অত্যাচার করা হয়েছিল। তিনি দাবি করেন, বারবার ভারতীয় নাগরিক হওয়ার কথা জানালেও তাঁদের কথা শোনা হয়নি। দীর্ঘ এক বছর বাড়ির বাইরে কাটানোর পর অবশেষে নিজের গ্রামে ফিরতে পেরে তিনি এবং তাঁর পরিবার নতুন করে জীবন শুরু করার আশায় রয়েছেন।

জুলাই ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal