• ১৯ আশ্বিন ১৪৩৩, শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Act

বিনোদুনিয়া

Pori Moni : জন্মদিন পালন করলেন পরীমণি

বাংলাদেশের বহু-আলোচিত অভিনেত্রীর নাম পরীমণি। বর্তমানে বিভিন্ন খবরের হেডলাইনে প্রায়ই যে বাংলাদেশি অভিনেত্রীকে পাওয়া যায় তিনি সেই পরীমণি। রবিবার তাঁর জন্মদিনের রাত-উত্সবের নিমন্ত্রণপত্র ছিল বিমানের টিকিটের মতো। বোর্ডিং পাস লেখার পাশেই খাঁটি হৃদয় নিয়ে পরীমণির সঙ্গে জীবনভর ওড়ার আহ্বান।ঢাকার এক পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লু তে জন্মদিনের উত্সব ছিল। বিমানের ককপিটের আদলে সেট তৈরি করা হয়েছে। লেখা ঝুলছে--- ফ্লাই উইথ পরীমণি। বিপদের দিনের বন্ধুদেরই কেবল এ বার ডেকেছেন। জমকালো পার্টিতে খাঁটি হৃদয় নিয়ে সত্যিই ওড়ার স্বাদ! অভিনব এই পরিকল্পনা। উল্লেখ্য, গত বছর পরীমণির জন্মদিন উত্সবে মূল ভাবনা ছিল ময়ূর। পাঁচতারা হোটেলের সবটুকু জায়গা জুড়ে বানানো হয়েছিল সবুজ অরণ্য। ঢোকার মুখে ছিল ময়ূরের ম্যুরাল। ভিতরটাও ছিল ময়ূর-পালকে সাজানো। আর স্বয়ং পরীমণি ময়ূরের বেশে ঘুরছিলেন।গত রাতে দাদুর স্নেহ-চুম্বনের মাধ্যমে নায়িকার জন্মদিন পালন শুরু হয়। আজ দিনের বেলায় ছোট ছেলেমেয়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন। বিভিন্ন বিতর্কের মধ্যে থাকা পরিমণির চারপাশটা বিশেষ দিনে রঙিন হয়ে উঠেছে।

অক্টোবর ২৫, ২০২১
বিনোদুনিয়া

Bipasha Basu : বিপাশা বসু কি প্রেগন্যান্ট?

কোনও বিবাহিত মহিলার ওজন বাড়ছে? ব্যাস শুরু হয়ে গেল আলোচনা। তাহলে কি তিনি প্রেগন্যান্ট? এই নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয়। সাধারণ মানুষের ক্ষেত্রেই শুধু নয়। অভিনেত্রীরাও রেহাই পান না এই প্রশ্নের হাত থেকে। এবার এই প্রশ্নের হাত থেকে রেহাই পেলেন না বিপাশা বসুও। বিয়ের পর থেকে ওজন বাড়লেই তাঁকে এ হেন প্রশ্ন শুনতে হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর দাবি এই প্রশ্নের সঙ্গে নাকি রীতিমতো লড়াই করতে হয়েছে তাঁকে।এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি কোনও রাখঢাক না করেই বলেছেন, আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি, ওজন বাড়লেই আমার প্রেগন্যান্সি নিয়ে শুরু হয় নানান জল্পনা। তিনি আরও জানান যে ইন্ডাস্ট্রি এবং এই শো বিজনেস দুনিয়ার অংশ হওয়া সত্বেও তাঁর শরীরের ওপর সম্পূর্ণ অধিকার একমাত্র তাঁরই। তিনি শরীরের ওজন বাড়াবেন কি না সে ব্যাপারেও নির্ণায়ক একমাত্র তিনি নিজেই। বিপাশা বলেন, আমি ফিটনেস অ্যাম্বাসেডার সেটা জানি। কিন্তু কখনও কখনও ফিটনেসের কথা ভাবি না। তাঁর মনে এই নয় যে যা তা ভাবে নিজের জীবনটা কাটাচ্ছি আমি কিংবা কোনও অস্বাস্থ্যকর কিছুর মধ্যে ডুবে রয়েছি। কিন্তু এটাও পরিষ্কারভাবে বুঝে গেছি যতক্ষণ আমার সন্তানকে না দেখছেন সবাই, ততক্ষণ আমার প্রেগন্যান্সি নিয়ে নিরন্তর এই জল্পনা চলবে!

অক্টোবর ২৫, ২০২১
বিনোদুনিয়া

Samantha : বেড়ানোর ছবি শেয়ার করলেন সামান্থা

সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে। এখন তিনি ফ্রি লাইফ লিড করছেন। অভিনয় থেকেও একটু বিরতি নিয়েছেন আর হলিডে মুডে রয়েছেন।সামান্থা রুথ প্রভু ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে। সেখানে মহাঋষি মহেশ যোগী আশ্রমে গেছিলেন। এই আশ্রমের জনপ্রিয় পরিচয় বিটলস আশ্রম বলে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু তথা ডিজাইনার মডেল শিল্পা রেড্ডি।তাঁর বেড়ানোর ছবি শেয়ার করেছেন সামান্থা। ছবির সঙ্গে লিখেছেন, একদিন যেখানে বিটলস দাঁড়িয়ে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে আমি। আমি মহাঋষি মহেশ যোগীর আশ্রমে। এখানেই তাঁরা ট্রান্সসেন্ডাল মেডিটেশন অনুশীলন করেছিলেন। লিখেছিলেন তাঁদের বিখ্যাত গানগুলির মধ্যে কিছু গান।সামান্থাকে এর পর দেখা যাবে কাথুভাকুলা রেন্ডু কড়াল এবং শকুন্তলম ছবিতে। সম্প্রতি তাঁর ডিজিটাল বিনোদন জগতে অভিষেক ঘটেছে দ্য ফ্যামিলি ম্যান টু সিরিজে। সিরিজে রাজি-র ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের।

অক্টোবর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Diljit Dosanjh : দিলজিত্‍ এর প্রিয় অভিনেত্রী কে? জানালেন নিজেই

সম্প্রতি মুক্তি পেয়েছে পাঞ্জাবী ছবি হসলা রাখ। এই ছবিতে অভিনয় করেছেন দিলজিত্ দোসাঞ্জ, শেহনাজ গিল ও সোনম বাজওয়া। ছবি সুপার-ডুপার হিট। শুধু তাই নয়, বলা হচ্ছে করোনার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করা পাঞ্জাবি ছবি এটাই। ছবির সাফল্য উত্যাপন করতে শুক্রবার ইনস্টাগ্রামে লাইভ করেন দিলজিত্। নিজের ফ্যান-ফলোয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলতে থাকে তাঁর। তখনই নিজের প্রিয় তারকার কথা বলেন দিলজিত্। জানান, তাঁর দেখা সেরা অভিনেত্রী ভারতী সিং। এখানেই থেমে থাকেননি। বলেন, ভারতীকে দেখেই অভিনয়ে এসেছেন তিনি।এর আগে দিলজিত্ ও ভারতী একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও হয়নি। ভারতী ব্যস্ত কপিল শর্মা শো নিয়ে। দিলজিত্ বলেছেন, ভারতীজি আমার প্রিয় অভিনেত্রী। অমৃতসরে আমি ওঁর শো দেখতে গিয়েছিলাম। তিনিই ডেকেছিলেন সকলকে। নাটকটি দেখার পর আমি ভারতীজির ফ্যান হয়ে যাই। তার আগে আমি কোনওদিনই থিয়েটার দেখিনি। কাউকে অত লোকের মাঝে পারফর্ম করতে দেখিনি। আমি কেবল সকলের সামনে গানই গাইতে পারি। ছবিতে কাজ করার কথাও কোনওদিন ভাবিনি। দেখি ভারতীজির পারফরম্যান্সের পর সকলেই খুশি। সেদিন ঠিক করেছিলাম ছবিতে অভিনয় করব।

অক্টোবর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Aniket : কালীপুজোর আড্ডায় অনিকেত

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে গেছে। সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবেন জানালেন অভিনেতা অনিকেত চক্রবর্তী অর্থাৎ মৌ এর বাড়ির চাঁদু। জনতার কথাঃ সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবে?অনিকেতঃ কালীপুজোয় সকাল থেকে উপোস করবো। সন্ধ্যাবেলায় বাজি ফাটাবো। দমদমে গিয়ে আড্ডা মারা আছে। দমদমে দু-তিনটে পুজো পাশাপাশি হয়। আমার বন্ধুরা ইনভলবড থাকে। আমিও আগে থাকতাম। এইভাবেই কাটাবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কতটা ভালো লাগে? অনিকেতঃ বাজি ফাটাতে অবশ্যই ভালো লাগে। বাজি ফাটাতে ভালো না লাগার কোনও কারণই নেই। রোবট থেকে চকলেট বোম সবটাই চলে। আমি একটু আতসবাজির থেকে শব্দবাজি বেশি পছন্দ করতাম। কিন্তু এখন একটু কনসাস হতে হচ্ছে।জনতার কথাঃ ছোটবেলায় কালীপুজোর কি কি মিস করো? অনিকেতঃ মামারবাড়িতে যেতাম ছোটবেলায়। সেখানে কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে পঞ্চমুন্ডির আসনে বড় করে পুজো হত। সেই পুজো মিস করি। অনেককটা বড় বড় ঠাকুর আমরা হেঁটে হেঁটে দেখতাম। সেটা খুব ইন্টারেস্টিং ছিল। সেগুলো মিস করি। আর পাড়ার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে দৌড়নো, বিভিন্ন জায়গায় চকলেট বোম ফাটিয়ে দেওয়া এইসব খচরামো চূড়ান্ত মিস করি। জনতার কথাঃ কালীপুজোয় নৈহাটি বা বারাসাতে গিয়ে ভিড়ে ঠাকুর দেখেছো?অনিকেতঃ কালীপুজোয় ভিড়ে ঠাকুর সত্যিই দেখিনি। নৈহাটি যাইনি। বারাসাত গেছি। যখন দমদমে থাকতাম কালীপুজোর পরের দিন মাঝারাত ওই ১২ টা সাড়ে ১২ টা নাগাদ বাইকে টার্গেট করতাম। দুর্দান্ত সব অভিজ্ঞতা।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Ramyan : রাবণের পর রামায়ণের আরেক অভিনেতা প্রয়াত

প্রয়াত রামায়ণ ধারাবাহিকের অভিনেতা চন্দ্রকান্ত পাণ্ড্য। বয়স হয়েছিল ৭২ বছর। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সহ অভিনেত্রী দীপিকা চিখলিয়া ইনস্টাগ্রামে চন্দ্রকান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অভিনেতার ছবি শেয়ার করে তিনি লেখেন, রেস্ট ইন পিস চন্দ্রকান্ত পাণ্ড্য। প্রসঙ্গত, দীপিকা ওই ধারাবাহিকের মা সীতার চরিত্রে অভিনয় করতেন। অন্যদিকে চন্দ্রকান্তকে দেখা গিয়েছিল নিশাদের চরিত্রে অভিনয় করতে।রামায়ণে অভিনয় করা ছাড়াও বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে, প্রেম লগন, প্যায়ার হো গয়া, পরিবার না পাঙ্খি, হোতে হোতে প্যায়ার হো গয়া প্রভৃতি। বিভিন্ন গুজারাটি ছবিতেও তিনি অভিনয় করেছেন বলে জানা যাচ্ছে।কয়েকদিন আগেই প্রয়াত হয়েছে অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের রামায়ণ-এ যিনি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন। অরবিন্দর প্রয়াণের খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর ভাইপো কৌস্তভ ত্রিবেদী। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এ বার প্রয়াত হলেন চন্দ্রাকান্তও। শোকস্তব্ধ শিল্পীমহল।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Manyata : সন্তানদের জন্মদিন পালন মান্যতা দত্তের

এগারো বছরে পা দিল সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের দুই সন্তান শাহরান ও ইকরা। ২১ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বার্থডে ব্যাশ-এর কিছু মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জয়-পত্নী মান্যতা। ইকরা ও শাহরানের জন্মদিন মধ্যরাতে উদযাপন করলেন তিনি। মান্যতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি।হ্যাপি পিকচার শেয়ার করে এক আবেগঘন পোস্টও লিখেছেন তিনি। মান্যতা লেখেন, স্বপ্ন দেখতে থাকো, জয় করতে থাকো!! ডানা মেলে দাও ও খুশি, ভালবাসা, হাসি ছড়াও, বেঁচে থাকো। শুভ জন্মদিন।ইকরা ও শাহরানকে ছবিতে কেক কাটতে দেখা গেল। ছবির কমেন্ট সেকশনে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। অপর একটি ছবিতে দেখা গেল মান্যতা ও সঞ্জয় একসঙ্গে হাত লাগিয়েছেন কেক কাটিং-এ।অভিনেতাও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা জানান। খুদেদের সঙ্গে নানান মিষ্টি মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি। সঞ্জয় দত্ত ক্যাপশনে লেখেন, আমার মূল্যবান সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা! ভালবাসা ও আনন্দ সবসময়ে তোমাদের সঙ্গে থাকুক। তাঁর সেই পোস্টে কমেন্ট করেছেন বলিউডের অনেক সেলিব্রিটি।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Ankush : ঐন্দ্রিলার জন্য গয়না কেনার জন্য অনেককিছু মাথায় রাখতে হয়ঃ অঙ্কুশ

বহুজাত স্বর্ন বিপণী সংস্থার-র চমক ভরা ধনতেরাস অফার এবং নতুন গয়নার কালেকশন লঞ্চ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা,অভিনেত্রী ফালাক রশিদ রায়, সংস্থার দুই কর্ণধার রূপক সাহা,অর্পিতা সাহা। এই অফার আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর কলকাতার সমস্ত শোরুমে চলবে। থাকছে নানা রকম আকর্ষণীয় অফার।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অঙ্কুশ জানালেন,ব্রেসলেট আমার খুব ভালো লাগে পরতে। ঐন্দ্রিলাকে লাস্ট কবে গয়না দেওয়া হয়েছিল প্রশ্নের উত্তরে অঙ্কুশ জানালেন,ঐন্দ্রিলার জন্য গয়না কেনার জন্য অনেককিছু মাথায় রাখতে হয়। এসব ব্যাপারে ও প্রচণ্ড চুসি। টাকাটা আমারই যায় কিন্তু চয়েসটা ওরই থাকে। এসব ব্যাপারে ওর চয়েস অনেক ভালো।ফালাক রশিদ রায় জানালেন,সোনা, হিরে সবরকম গয়নাই আমি পছন্দ করি। এটায় আমার একটা উইকনেস আছে। আমার বর আগে থেকে ওয়ারনিং দিয়ে দেয়। গয়না চয়েসের ব্যাপারে নিয়ে প্রশ্ন উঠতেই জানালেন,আমিই গয়না চয়েস করতে ভালোবাসি। নীল সেইভাবে গয়না চয়েস করতে পারে না।

অক্টোবর ২০, ২০২১
বিনোদুনিয়া

Falaque : দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি

দুর্গাপুজোর পর আজ লক্ষ্মীপুজোও। কালীপুজোও আসতে খুব বেশি দেরি নেই। অনেকেই কালীপুজোর প্ল্যান করতে শুরু করেছেন। দীপাবলির ভাবনা রয়েছে অভিনেত্রী ফালাক রশিদ রায়েরও। পুজোতে মুক্তি পেয়েছে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্যের ছবি FIR। এবার কালীপুজোয় কি প্ল্যান জানালেন টলি ক্রাশ ফালাক।জনতার কথাঃ দীপাবলির প্ল্যান কি?ফালাকঃ ধনতেরস থেকে আমার দীপাবলির প্ল্যান শুরু হবে। কিছু গয়না কিনবো। প্রচুর মিষ্টি অর্ডার দেবো। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি। সো এইগুলোই করবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কি ভালো লাগে?ফালাকঃ বাজি ফাটাতে ভালো লাগে। তবে লাইট যেটা দিয়ে হয় সেটা বেশি ভালো লাগে আমার। সাউন্ড আর যেটাতে প্রচুর স্মোক সেটা আমার ভালো লাগেনা। আমার প্রচন্ড নিঃশ্বাস কষ্ট হয় তাতে। আমার নিজের একটা পেট আছে। তাই আমি বুঝি তাদেরও কত কষ্ট হয়। তাই আমি ফুলঝুরি আর চরকি এইগুলোতেই আনন্দ করি।জনতার কথাঃ দীপাবলিতে কি কি মিস করো?ফালাকঃ আমি আগে করতাম। যেটা এখন সময় পাই না। রঙ্গোলি বানাতে খুব ভালো লাগতো। দীপাবলির সময় রঙ্গোলি আর অল্প একটু প্রদীপ জ্বালানো এটা খুব ভালো লাগে। তবে রঙ্গোলির এখন সময় পাই না।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Esha Gupta : বোল্ডনেসের মাত্রা ছড়ালেন এশা

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সবসময় নিজেকে হট লুকে মেলে ধরতে পছন্দ করেন। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবেতেই তার হট লুক নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এবার এশার বোল্ডনেস মাত্রা ছাড়াল। সম্পূর্ণ টপলেস অবতারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী। শরীরের উপরের অংশে নেই এক টুকরো সুতো। হাতের পাশ দিয়ে উন্মুক্ত স্তনযুগল, নীচে ব্লু ব্যাগি জিনস পরে রয়েছেন অভিনেত্রী। যা সবাইকে চমকে দিয়েছে।সম্প্রতি জয়পুরের ঘুরতে গিয়েছেন এশা। সেখানে রামগড় লজেই অর্ধনগ্ন হয়ে এই ছবি পোস্ট করেছেন জন্নত ২র নায়িকা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টোনড বডি তুলে ধরেন এশা।টপলেস ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- আজ ভালোবাসুন, আগামিকালও ভালোবাসুন। এশার এই টপলেস ছবি বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাত লক্ষ লাইক পড়েছে এই ছবিতে। নেটিজেনরা ছাড়াও অনেক বলিউড সেলেবও তাঁর ইন্সটাগ্রামের ছবিতে কমেন্ট করেছেন।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Neena Gupta : শৈশবে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হত জানালেন নীনা

ছোটবেলা একদমই ভালো কাটেনি তাঁর। এক এক বার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে অভিনেত্রী নীনা গুপ্তকে। আত্মজীবনীতে এরকমই বিস্ফোরক কথা তুলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। আর এই নির্যাতনের কথা নিজের মা কে পর্যন্ত বলার সাহস পাননি তিনি। চিকিত্সক থেকে দর্জি, নীনার শৈশব কলুষিত হয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষের খারাপ চাউনিতে। নীনার আত্মজীবনী থেকে জানা যায় চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন দাদার সঙ্গে। দাদাকে বাইরে বসতে বলে সেই চিকিত্সক নীনাকে ভেতরে ডেকে নিয়ে যান। তাঁর লেখায়, চোখ পরীক্ষা করতে শুরু করে সে প্রথমে। এরপর এমন সব জায়গায় পরীক্ষানিরীক্ষা চালাতে থাকে যার সঙ্গে চোখের কোনও সম্পর্ক নেই। আমি জড় পদার্থের মতো বসে ছিলাম। বাড়ি ফিরে এক কোনায় বসে কেঁদেছিলাম। এদিকে মাকে বলতে না পারার কারণ হিসেবে নীনা বলেন, মনে হয়েছিল মা বলবে দোষ আমার। আমি হয়তো এমন কিছু করেছি যে কারণে সেই ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে। একবার নয়, বহুবার বিভিন্ন ডাক্তারের কাছে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে।সম্প্রতি বলিউড অভিনেত্রী নিনা গুপ্তের আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এতে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত কিছু বিতর্কিত ঘটনা সম্পর্কে খোলাখুলি লিখেছেন। এতে তিনি একজন প্রযোজকের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেছেন, যেখানে তিনি অশ্লীল মুহুর্তের মুখোমুখি হয়েছিলেন। এই সপ্তাহের শুরুতে অভিনেত্রী কারিনা কাপুর নীনা গুপ্তের আত্মজীবনী প্রকাশ করেছেন। এই আত্মজীবনীর নাম truth / সত্য। এই আত্মজীবনীতে নীনা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন, যখন একজন প্রযোজক তাকে হোটেলের রুমে ডেকে রাত কাটানোর কথা বলেছিলেন। সেটি তার কাছে রক্ত হিম করে দেওয়ার মত মুহুর্ত।

অক্টোবর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Raavan : জিত যখন রাবণ

কটা চোখ লাল। ভ্রুর মাঝে কাটা দাগ। এক মুখ দাড়ি-গোফ। দেখেই একটা ভয় ভয় ব্যাপার রয়েছে। এ যেন রাবণ! রাবণই বটে। তবে রাবণ সেজেছেন। তিনি হলেন টলিস্টার জিত।কিন্তু হঠাত্ কেন এ রকম লুক? এটা আসলে নতুন সিনেমায় জিতের লুক। এখনই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে ঘোষণা করে দিলেন জিত্। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। ফার্স্ট লুক-এর পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছেন নায়ক। জিতের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি। পরিচালনার দায়িত্বে থাকছেন এম এন রাজ।পুজোতেই মুক্তি পেয়েছে জিতের ছবি বাজি। দক্ষিণের নান্নাকু প্রেমাথুর অফিশিয়াল রিমেক এই ছবি। জিতের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ছবিটি। অনেকেই এই ছবি নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছেন। এর মধ্যেই আবারও নতুন ছবির ঘোষণা জিতের।মনে করা হচ্ছে, এই ছবিটিও অন্য ধাঁচের হতে চলেছে। জিত্ হয়তো ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে আবার অসুর ছবির মতোও হতে পারে। সেখানে অসুর রূপে পোস্টারে জিত্কে দেখানো হলেও তাঁর অভিনীত চরিত্র নেগেটিভ ছিল না। এবারও সে রকমই কিছু চমক থাকতে পারে।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Farrukh Jaffar : প্রয়াত অভিনেত্রী বেগম ফারুখ জাফর

প্রয়াত গুলাবো সিতাবোর বেগম ফারুখ জফর। ছবির চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরটি জানান। তবে কী কারণে ৮৮ বছরের অভিনেত্রীর মৃত্যু হয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই শুক্রবার রাতে অভিনেত্রী প্রয়াত হন। ২০২০ সালের জুন মাসে মুক্তি পায় সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবো। ছবিতে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানার মতো তারকা থাকা সত্ত্বেও বেগমের চরিত্রে নজর কেড়েছিলেন ফারুখ জফর। ছবির সুবাদে সেরা সহ-অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পেয়েছিলেন তিনি। জৌনপুরের জমিদার পরিবারে তাঁর জন্ম। ১৬ বছর বয়সে লখনউ চলে আসে তাঁর পরিবার। স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মহম্মদ জাফরকে বিয়ে করেন ফারুখ জফর। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে অল ইন্ডিয়া রেডিওর কর্মী হিসেবে কাজ শুরু করেন ফারুখ জফর। তিনি অল ইন্ডিয়া রেডিওর প্রথম কর্মীদের মধ্যে একজন ছিলেন।১৯৮১ সালের ক্লাসিক উমরাও জান ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর। উমরাও অর্থাত্ রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর দুই দশক পর ২০০৪ সালে মুক্তি পায় দ্বিতীয় ছবি। শাহরুখ খানের স্বদেশ সিনেমায় অভিনয় করেন। এছাড়া পিপলি লাইভ, তনু ওয়েডস মনু, আম্মা কি বোলির মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Sreelekha : সপ্তমীতে মনখারাপই সঙ্গী শ্রীলেখার

চোখে জল। মুখে কোনও মেকআপ নেই। ভাবলেশহীন চোখে তাকিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পুজোর ঠিক আগেই বাবাকে হারিয়েছেন। এখনও মেনে নিতে পারছেন না বাবা নেই। তাই এবার পুজোয় আনন্দ করার মন নেই তার। মন খারাপই সঙ্গী তার।সপ্তমীর সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের এমনই মন খারাপের একটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লিখেছেন, সবাই ছবি দিচ্ছে তাই আমিও দিলাম, সপ্তমীর সাজ। কার্যত এই সাজ মন খারাপের। কিন্তু বাবাকে ছাড়া পুজো তো শ্রীলেখার পক্ষে এর থেকে ভাল ভাবে কাটানো সম্ভব নয়। চোখে জল নিয়েই তাই কাটছে পুজোর দিন গুলো। আসলে কদিন আগেই বাবাকে হারিয়েছেন। তাই এই কষ্ট এখনও মেনে নিতে পারেননি।ফেসবুকে বাবার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে তিনি লিখেছেিলেন, আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ. বাবা, যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেল। এটা আমি মানতে পারছি না, চাইছিও না।

অক্টোবর ১২, ২০২১
বিনোদুনিয়া

Swara Bhaskar : শ্লীলতাহানির চেষ্টা, দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের স্বরা ভাস্করের

দুই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন স্বরা ভাস্কর। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও করেছেন বলিউড অভিনেত্রী। যাঁদের মধ্যে একজন সাধারণ টুইটার ব্যবহারকারী এবং অন্য আরেকজন ইউটিউবার।স্বরা ভাস্করের অভিযোগ, ওই দুই ব্যক্তি তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের কুরুচিকর কথাবার্তা ছড়িয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। যা অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট করতে পারে। আর সেই প্রেক্ষিতেই দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই টুইটার ব্যবহারকারী এবং ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পরই অভিনেত্রী নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী টুইটে লেখেন, আমি একা নই। নেটমাধ্যমে আমার মতো এরকম অনেকেই হেনস্তার শিকার হন। যেসব মহিলারা আদতে স্পষ্টবাদী, তাঁদের এভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।উল্লেখ্য, স্বরা বরাবরই স্পষ্টবাদী। রাজনৈতিক মতাদর্শ থেকে যে কোনও সামাজিক ইস্যু নিয়ে আগাগোড়া স্পষ্টভাষায় নিজের জবাব দেন। যার জেরে সোশ্যাল মিডিয়াতে কম আলোচনা হয় না।

অক্টোবর ১১, ২০২১
বিনোদুনিয়া

Neha Dhupia : চিকিৎসকদের কৃতজ্ঞতা জানালেন নেহা ধুপিয়া

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। ৩ রা অক্টোবর একটি সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলের গর্বিত বাবা-মা হয়ে ওঠেন তারা। একটি সাম্প্রতিক পোস্টে আমরা তার মুখের এক ঝলকও দেখতে পেয়েছি। ছেলের জন্মের পর নেহা ধুপিয়া তার সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন এবং তিনি ডাক্তারদের জন্য একটি দীর্ঘ কৃতজ্ঞতা নোট লিখেন যারা তার ছেলের জন্মের সময় তাকে সাহায্য করেছিলেন।ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন আমাদের শিশুকে স্পর্শ করার প্রথম হাত,তার হৃদস্পন্দন শোনার প্রথম কান, প্রথম কণ্ঠস্বর যেটা যখনই আমি উদ্বিগ্ন বা ব্যথিত থাকতাম তখন আমাকে শান্ত করত,আমার যা ছিল তুমি তা বলেছ, তুমি আমাকে যা বলেছিলে সবগুলোই উত্তর ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি ধৈর্য ধরো। আপনি আমাদের পথের প্রতিটি ধাপে দেখাশোনা করেছেন, দীর্ঘ রাতের আগে এবং জন্মের পরে। এমনকি ডেলিভারি রুমে কৌতুক করা পর্যন্ত আমি আমার সংকোচন বা ব্যথা অনুভব যাতে না করি আপনার হাসি, বুদ্ধি, হাস্যরস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার জ্ঞান এবং স্পর্শ আমাকে এই সবের মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। আমরা এখন চারজনের পরিবার এবং আপনি এখন আমার কাছে ঈশ্বর যিনি আমাদের জীবনে আশীর্বাদ পাঠিয়েছেন। চিকিত্সকদের পুরো দলকে ধন্যবাদ জানিয়ে নেহা নোটটি শেষ করে বলেন আপনাকে ধন্যবাদ মা এবং আমাদের ছোট বাচ্চাদের খুব মৃদু এবং প্রেমময় ভঙ্গিতে একবার নয় দুইবার।

অক্টোবর ১১, ২০২১
বিনোদুনিয়া

Saheb Halder : পুজো মানে আমার কাছে ঠাকুর দেখা নয়, বাড়িতে থাকা - সাহেব হালদার

পরিচালক পাভেল, পরমব্রত চট্টপাধ্যায়, অঙ্কুশের সাথে ছবির শ্যুটিং-এ ব্যস্ত। তার মাঝেই কিছুটা সময় বের করে জনতার কথা-র প্রতিনিধি সায়ন্তন সেন এর সাথে দুর্গাপুজো নিয়ে এক্সক্লুসিভ আড্ডা দিলেন অভিনেতা ও পিআর সাহেব হালদার।জনতার কথা : তোমার এবারের পুজোর প্ল্যান কী?সাহেব : পুজো মানে এই নয় যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো। পুজো মানে আমার কাছে সারা দিনটা বাড়িতে থাকা। এই বছর অনেকগুলো সিনেমা তৈরী হচ্ছে। যেগুলো আমার কোম্পানি প্রোমোশন দেখছে। তাই চাপটা প্রচুর। তবে আশা করছি ভাল সময় কাটবে। পুজোতে আমি খুব কম ঠাকুর দেখি। পঞ্চমী, ষষ্ঠী পর্যন্ত আমাদের শুটিং চলে। এবছরেও পুজোয় খুব হেকটিক সিডিউল রয়েছে।জনতার কথা : বাড়িতে পুজোটা কীভাবে উপভোগ করো?সাহেব : খাওয়া-দাওয়া হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। হয়তো দশমীর দিনে ঠাকুরটা দেখতে যাওয়া হয়। তাও বাড়ির পাশে ক্লাবের ঠাকুর দেখতে যাই। আমার ফ্ল্যাটের পাশে পুজো হয়।জনতার কথা : কোভিড পরিস্থিতিতে এবার পুজোতে অন্য কিছু কি পরিকল্পনা রয়েছে?সাহেব : এবারে আরও মজা হবে। আমি আমার ফ্ল্যাটটা শিফ্ট করেছি। আমার জানালার সামনেই পুজো হচ্ছে। আমার জানালা থেকেই প্যান্ডেলটা দেখা যায়। এবছর অনেকটা রাত জাগবো। তবে তার মানে রাত জেগে ঠাকুর দেখা নয়।জনতার কথা : এবছর পুজোর আগে সাহেব হালদার এতো প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। পুজোটা কতটা স্পেশাল?সাহেব : না সেটা নয়। তবে হ্যাঁ পুজোর আগে আমার বেশ কয়েকটি প্রোজেক্ট আসছে। আসছে বছর আবার হবে পার্ট ২, শব, সত্যজিৎ দাসের কলঙ্কিনী রাধার শুটিং চলছে। ১৫ তারিখ থেকে একটা প্রোজেক্ট শুরু হওয়ার কথা।জনতার কথা : শব নিয়ে কিছু বলো।সাহেব : শবের জন্য সবার আগে ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ দা কে। সৌম্য দা খুব বিশ্বাস করে আমাকে চরিত্রটা দিয়েছে। অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে। আর ডিরেক্টর সুমিত মন্ডলকেও অনেক থ্যাংকস। সৌরভ দাস খুব ব্রিলিয়ান্ট অ্যাক্টর। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা আমার কাছে বড় প্রাপ্তি।জনতার কথা : ১৫ তারিখের প্রোজেক্টটা নিয়ে আমরা কী কিছু জানতে পারি?সাহেব : আশা করছি এই প্রোজেক্টটা তোমাদের ভাল লাগবে। এটা বেসিক্যালি থ্রিলার একটা ওয়েব সিরিজ। ৬টা এপিসোড। এই থ্রিলার ওয়েব সিরিজে মার্ডার, রহস্য, ভালবাসা সবকিছুর বন্ধনে জড়িয়ে আছি আমি। (বাকি নামগুলো সাহেব বলতে চাইছিল না, কিন্তু অনেক বলার পর জানাল) এই ওয়েব সিরিজে রাহুল অরুণোদয় ব্যানার্জি রয়েছেন। এছাড়া আরও কিছু পরিচিত মুখ আছেন। এইটুকু এখন বলতে পারি।জনতার কথা : পুজোর আগে বড় বড় ছবির ঘোষণা করেছো। পাভেল এর কলকাতা চলন্তিকা, পরমব্রর চট্টোপাধ্যায় এর এন্টিডট। অঙ্কুশ, শুভশ্রীর সাথে কাজ। কি বলবে এগুলো নিয়ে?সাহেব : দেখুন এই ছবিগুলোর কাস্ট নাম শুনে বুঝতেই পারছেন ছবি গুলো বড় ছবি। তবে বড় ছবি যেহেতু তাই প্ল্যানটা খুব ভালো করে করতে হচ্ছে।

অক্টোবর ০৭, ২০২১
বিনোদুনিয়া

Sanjib Banerjee : অভিনয় জীবনের গল্প বললেন অভিনেতা সঞ্জীব ব্যানার্জি

বাড়ি হাওড়া কিন্তু এমন এক জায়গায় যেখান থেকে কলকাতা ঢুকতে ৫ মিনিটও লাগে না। ফলে কলকাতায় আসা যাওয়া করতে কোনো অসুবিধা হয় না। কারণ হাওড়া হলেও এটা কলকাতাই বলা যায়। ফলে স্ট্রাগল করতে একটু সুবিধা হয়। বাড়িতে থাকেন বাবা মা এক পিসি আর আমি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার মানুষ একজনই...আমি। অভিনয় আমার প্যাশন..একদম মন থেকে প্রচণ্ড ভালোবেসে করি। বলা যেতে পারে অভিনয় আমার প্রথম গার্লফ্রেন্ড।অভিনেতা হিসাবে আমার জীবন শুরু হয়নি এমনকি কোনোদিন ভাবিও নি যে অভিনেতা হবো। কিন্তু ওটা হয়তো রক্তেই ছিলো। আমি একজন ব্যবসায়ী ছিলাম। এখনও একজন ছোট ব্যবসায়ী কিন্তু অভিনয় আমার পেশা..আমার ধ্যান, জ্ঞান সবকিছুই। শুনেছি আমার ঠাকুরদা নিজে অভিনয় করতেন না কিন্তু করাতেন। উনি নাটক লিখতেন এবং চরিত্র অনুযায়ী অভিনয় করাতেন।আমার কাজের শুরু আকাশ আটে..উমার সংসারে। আমার অতি প্রিয়, সম্মানীয় অ্যাক্টর/ডিরেক্টর অনিন্দ সরকার আমায় প্রথম সুযোগ দেন। তারপর ধিরে ধিরে অনেক জায়গায় অনেক চরিত্রে কাজ করি। কোথাও বাবা, কোথাও ডক্টর আবার কোথাও বা মুসলিম ছেলের চরিত্রে। শেষ মেগার কাজ আলোছায়া তে। একজন কেমিষ্ট হয়ে কাজ করি আলোছায়াতে। পরে আরও কিছু মেগায় যেমন রিমলি, বীণাপানি থেকে ডাক আসলেও কাজ করতে পারিনি, সেই সময় অন্য শুট থাকায়। অভ্যাস না থাকলেও লকডাউনে কিছু হোমশুট করি যেমন জনসেবা, কেষ্ট, বড়মেয়ে, মার্ডার ফর মাস্ক এবং আরও কিছু।জীবনের প্রথম টেলিফিল্ম কোন এক গাঁয়ের কথা যা মিউজিক বাংলা, ধুম মিউজিকে দেখানো হয়। পরের কাজ তরী,বাল্য বিবাহের বিরূদ্ধ্বে..যার জন্য আমি একটি অ্যাওয়ার্ড পাই। এটাও ধুম মিউজিক, মিউজিক বাংলায় দেখানো হয় এছাড়া প্রায় ১৩ টা ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড হয়। এরপর হল রিলিজের জন্য অভিনয় করি.. আদর্শ তে। একজন রিটায়ার্ড আদর্শবান মাষ্টার মশাইয়ের আদর্শ নিয়ে গল্প এবং নাম ভূমিকায় আমি।পরবর্তী ছবি একটি চিঠির গল্প যার একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ চরিত্রে আমি কাজ করেছি এবং এটির ট্রেলার ভারত ও বাংলাদেশে একই সঙ্গে মুক্তি পেতে চলেছে আগামী মহালয়ার দিন।বাংলাদেশের চ্যানেল ৬ এই ছবির মিডিয়া পার্টনারও। বোম্বের একটি হিন্দি ফিল্মে কাজ করেছি ছোট্ট একটি চরিত্রে। এছাড়া করেছি ওয়েব সিরিজের কাজ। যেখানে আমি ছিলাম একজন মারকুটে পুলিশ অফিসার।কথা কম। ডান্ডা চলতো বেশি। কিছু ফিল্মের কাজ ফাইনাল হয়ে আছে.. যার শুট শুরু হবে পূজোর পর। নাম বলা বারণ..তাই এখনই বলতে পারবো না। মালয়ালম ফিল্ম থেকে কাজ করার অফার আছে। ওখানকার পরিস্থিতি ঠিক হলে হয়তো কাজ করবো। কাজের অফার আছে বাংলদেশ থেকেও। নিশ্চই কাজ করবো।নিজেকে ধন্য মনে করবো যদি ডিরেক্টর সন্দীপ রায় কোনদিনও কোনো কাজের জন্য আমায় যোগ্য মনে করেন। কাজ করার খুব ইচ্ছে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী, ডিরেক্টর রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, অপর্ণা সেন, পরমব্রত। এনাদের মতো মানুষদের কাছে। যদিও আমি কাউকে ছোট ভাবিনা এবং কাজের ব্যপারে আমি কাজটাকেই ভালোবাসি। কে ডিরেক্ট করছেন তাকে নয়। তাই ছোট, বড়, নামি, অনামি। সব ডিরেক্টরই আমার পছন্দের। সকলের কাছেই আমি কাজ করতে চাই।কাজ করতে চাই মেগায়। স্নেহাশীষবাবু (ব্লুজ), শৈবাল বাবু (ম্যাজিক মোমেন্ট) র কাছে। আমি স্নেহাশীষ দার লেখার খুব ভক্ত। করতে চাই বেশ কিছু চ্যালেনজিং চরিত্র যেখানে অনেক শেড আছে। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে এবং আমার কাছে গুরুত্বপূর্ণ, কে কি ভাবে আমায় দেখছেন এবং আমার কাছে তারা কেমন অভিনয় চাইছেন। সাংসারিক জীবনে কেউ নেই। অপেক্ষায় আছি। যাকে ভালোবাসি এখনও, সে আমায় ভুল বুঝে দূরে সরে আছে। তাকে আমি বৃষ্টি বলে ডাকি। বই পড়তে, ঘোড়ায় চড়তে আর রাইফেল চালাতে খুব ভালোবাসি।ভালোবাসি নিজে ড্রাইভ করে লং ড্রাইভে যেতে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে।ভালোবাসি সমুদ্রের উদ্দামতা, পাহাড়ের গম্ভীরতা আর জঙ্গলের গভীরতা.. তিনটেই। এই হলাম মোটামুটিভাবে। আমি। সব তো একসঙ্গে, একইদিনে বলা সম্ভব নয় তাই অনেক কিছুই বাকি রয়ে গেলো। সেসব আবার পরে হবে। অন্য কোনোদিন।

অক্টোবর ০২, ২০২১
বিনোদুনিয়া

Shweta Tiwari : হাসপাতালে শ্বেতা তিওয়ারি

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি। খতরো কে খিলাড়িতে ডেয়ার ডেভিল স্ট্যান্ট করে সকলের মন জিতেছিলেন শ্বেতা। ওজন কমিয়ে সকলকে অবাকও করে দিয়েছিলেন কেপটাউনে শুটে যাওয়ার আগে। শ্বেতা নিজের ইনস্টা স্টোরিতে ফোটো আর ভিডিও আপলোড করেন। সেখানেই এক অনুরাগীর নজরে আসে শ্বেতার হাতে ফিট করা স্যালেইনের চ্যানেলে। উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই।যদিও শ্বেতার টিমের তরফ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। একদম ফিট আছেন তিনি। শারীরিক দুর্বলতা ও ব্লাড প্রেসার কমে যাওয়ার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন ভালো আছেন। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হবে।শ্বেতার টিমের তরফ থেকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেই স্টেটমেন্টে জানানো হয়েছে, আমরা অনেক ফোন ও মেসেজ পাচ্ছি। সকলেই শ্বেতা তিওয়ারিকে নিয়ে চিন্তিত। দূর্বলতা ও লো-প্রেসারের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বারবার ট্র্যাভেল করার কারণে তিনি ঠিকমতো বিশ্রাম পাননি। আবহাওয়া পরিবর্তনের কারণেও শরীর খারাপ করেছে। ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা পাঠানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। শ্বেতাকে জলদি ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।

সেপ্টেম্বর ৩০, ২০২১
বিনোদুনিয়া

Yuvaan : ১ বছরে পা ইউভানের

এই তো সেদিন পৃথিবীর আলো দেখল ইউভান। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। ১ মাস দু মাস পেরিয়ে ১ বছরে পা দিল শুভশ্রী ও রাজ চক্রবর্তীর পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ে ইউভানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় শুভশ্রী ও রাজ চক্রবর্তী কে। ইউভানের দুষ্টু মিষ্টি ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই আলোড়ন ফেলে। কখনও দেখা যায় ইউভান খেলছে, আবার কখনও মজার মুহূর্ত ধরা পড়ে। আদরের মামা জিত্ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার গান শোনার ভিডিও-তে মন ভরেছে নেটিজেনদের। ইউভানের ১ বছরের জন্মদিনে মা শুভশ্রী ভেসেছেন আবেগে। ছেলে কোলে ছবির সঙ্গে আবেগ মাখা পোস্ট করেছেন মা।শুভশ্রী লিখেছেন শুভ জন্মদিন জান। এই এক বছরে তুমি আমার মধ্যে এক মায়ের জন্ম দিয়েছ। তোমাকে প্রাণভরা ভালবাসা, আমার সোনা...সত্যিই তো এক বছরে এক নতুন পরিচয় তৈরি হয়েছে অভিনেত্রী শুভশ্রীর জীবনে। তিনি বাংলা ইন্ডাস্ট্রির নামি নায়িকা, রাজ চক্রবর্তীর ঘরণী, আর এখন তিনি ইউভানের মা। জীবনে পূর্ণতা পেয়েছেন তিনি।অন্যদিকে বাবা রাজ চক্রবর্তীও ছেলের জন্মদিনে লিখেছেন শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন যে, তুমি আমার গর্ব, আমার ভালবাসা, আমার পৃথিবী, আমার সবকিছু। প্রথম জন্মদিনে অনেক শুভেচ্ছা। পুরীর সমুদ্র সৈকতে ইউভানের একটা মিষ্টি ছবি বেছে নিয়েছেন এই শুভেচ্ছা বার্তার জন্য।

সেপ্টেম্বর ১২, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • ...
  • 16
  • 17
  • ›

ট্রেন্ডিং

রাজনীতি

পূর্ব বর্ধমানে তৃণমূল নেতার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার, আরও সম্পদের সন্ধানে তদন্তে পুলিশ

সরকার বদলের পর থেকে নানা অভিযোগে একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এখনও তৃণমূল নেতাদের গ্রেফতারি অব্যাহত। এবার কাটোয়ায় গ্রেফতার হওয়া নেতার বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্পত্তির হদিশও মিলেছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার দুই তৃণমূল নেতা সুপ্রিয় মুখোপাধ্যায় ও সুদীপ্ত চক্রবর্তী কিভাবে বিপুল অর্থ ও সম্পদের মালিক হলেন, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদের সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।জানা গিয়েছে, সামন্য বেতনে বেসরকারী একটি মোবাইল সংস্থায় কর্মরত ছিলেন ওই দুই নেতা। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়েই কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তাঁর সর্বসময়ের সঙ্গী দীগন্ত পালের সঙ্গে বিশেষ সখ্য়তা স্থাপন করে ফেলেন। এরপর সুপ্রিয় মুখোপাধ্যায় ও সুদীপ্ত চক্রবর্তীর ধনসম্পত্তি বাড়তে বিদ্যুৎ গতিতে। ইতিমধ্যে সরকার পরিবর্তন হতেই আর্থিক দুর্নীতির মামলায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দীগন্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, এরপরই গ্রেফতার এড়াতে পালিয়ে বেরাচ্ছিল সুপ্রিয় মুখোপাধ্যায় ও সুদীপ্ত চক্রবর্তী। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে দুজনই। এখন তাঁদের বেআইনি ধনসম্পদ নিয়ে তদন্ত করছে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে সুপ্রিয়র বাড়ি থেকে ৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। একটি বেসরকারি ব্যাংক থেকে তাঁরা সোনা রেখে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছে বলে জানা গিয়েছে। সেই সোনা কোথা থেকে এসেছে তাও খতিয়ে দেখছে পুলিশ। এদের কাছে দামি চারচাকাও রয়েছে।

অক্টোবর ০৮, ২০২৬
কলকাতা

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা, সিপিএম নেতার অভিযোগ ওড়ালেন শর্বরী মুখোপাধ্যায়

সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলা করা অভিযোগ উঠেছে। পূর্ব যাদবপুরে তাঁর বাড়ির জানালার কাঁচ ভাঙা হয়েছে। তিনি স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ করেছে। এই হামলায় বিজেপির মদত আছে বলে বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন। তবে যাবদপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, জয়শ্রীরাম বলে অন্যায় করলেই কি সে বিজেপি হয়ে যায়। তা হতে পারে না। আজ ভোরে তার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোড়া হয়। বিকাশরঞ্জন বলেন, মদের বোতন ছড়িয়ে আছে। শক্ত কাচ ভেঙে ফেলা হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে বাইকে এল, ছবি তুললো। তারপর বলতে থাকল, আমরা মায়ের সন্তান। আমাদের পিছনে লেগেছিস। ওই ব্যক্তির মুখ ঢাকা ছিল। মোটর বাইকের নম্বরও ঢাকা ছিল। একেবারে পরিকল্পনা করে এসেছিল। আমি অনবরত হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলছি তাই এই হামলা। এর পিছনে সর্বরীদেবীর পার্টিদের মদত আছে। বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বলেছেন, কোনও রাজনৈতিক দলের এটা কাজ নয়। কোনও দুষ্কৃতীকারীর কাজ। মুখে স্লোগান দিয়ে এই কাজ করে সরকার ও বিজেপির বদনাম করছে। জয়শ্রীরাম ধ্বনি দিয়ে, কোনও অন্যায় কাজ করল তাঁকে বিজেপি বলা যায় না।

অক্টোবর ০৮, ২০২৬
বিনোদুনিয়া

পাঁচ দশকের অভিনয়জীবনে ইতি, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। হিন্দি ও মারাঠি সিনেমার অন্যতম স্বতন্ত্র অভিনেতা হিসেবে পরিচিত নানা পাটেকর বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।নানা পাটেকরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে মালহার পাটেকর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তিনি জানান, খবরটি সত্যি। তিনি সেই সময় পুনেতে ছিলেন এবং গোয়ার উদ্দেশে রওনা দেন। পরিবারের তরফে পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে ভারতীয় সিনেমায় নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন নানা পাটেকর। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করার পর ১৯৭৮ সালে গমন ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর পরিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, খামোশি: দ্য মিউজিক্যাল, আব তক ছাপ্পান, অপরাধ, রাজনীতি থেকে ওয়েলকামএকাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।পরিন্দা ছবির জন্য জাতীয় পুরস্কার পান নানা পাটেকর। ক্রান্তিবীর-এর জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও অর্জন করেন তিনি। অন্যদিকে, ২০০৭ সালের জনপ্রিয় ছবি ওয়েলকাম-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে তাঁর অভিনয় সম্পূর্ণ ভিন্ন এক পরিচয় তৈরি করে। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তী সময়ে ওয়েলকাম ব্যাক ছবিতেও সেই ভূমিকায় দেখা যায় তাঁকে।মারাঠি সিনেমাতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালের নটসম্রাট ছবিতে অবসরপ্রাপ্ত এক মঞ্চ অভিনেতার চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ড. প্রকাশ বাবা আমটেদ্য রিয়েল হিরো ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পান।শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন নানা পাটেকর। ১৯৯১ সালে প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক ছবিটি পরিচালনা করার পাশাপাশি ছবিতে অভিনয় ও লেখার কাজও করেন তিনি। অভিনয় ও চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর ঝুলিতে রয়েছে মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন নানা পাটেকর। নাম ফাউন্ডেশন-এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন কাজ করেছেন তিনি।নানা পাটেকরের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান হল। প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে তাঁর অভিনীত একাধিক চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

অক্টোবর ০৮, ২০২৬
রাজ্য

দুর্গাপুজোর মুখে শিয়ালদহ ডিভিশনে বাড়ল ট্রেন ও এসি লোকালের স্টপেজ, যাত্রীস্বার্থে একাধিক উদ্যোগ রেলের

দুর্গাপুজোর প্রাক্কালে যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন একাধিক যাত্রীকেন্দ্রিক পরিচালনামূলক উদ্যোগ গ্রহণ করেছে। দৈনন্দিন শহরতলির যাতায়াতকে আরও দ্রুত, সুবিধাজনক ও আরামদায়ক করে তুলতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অতিরিক্ত পরিষেবা এবং নতুন স্টপেজ। এর ফলে শহরতলির বিভিন্ন রুটের যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে।শান্তিপুরকৃষ্ণনগর সিটি জংশন সেকশনে পরিষেবার সংখ্যা বৃদ্ধি:দীর্ঘদিনের আঞ্চলিক যাতায়াতের চাহিদার কথা বিবেচনা করে দিগনগর হল্ট হয়ে শান্তিপুর (STB) ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা ১ জোড়া থেকে বাড়িয়ে ২ জোড়া করা হয়েছে। সকালের UP ট্রেনটি শান্তিপুর থেকে ০৯:৩৪ ঘণ্টায় ছেড়ে ১০:০৭ ঘণ্টায় কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে। ফেরার DN ট্রেনটি কৃষ্ণনগর থেকে ১০:১৭ ঘণ্টায় ছেড়ে ১০:৪৩ ঘণ্টায় শান্তিপুরে পৌঁছাবে। এর ফলে অফিসযাত্রী, পড়ুয়া এবং স্থানীয় যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।শিয়ালদহবজবজের মধ্যে গভীর রাতে ইএমইউ পরিষেবা:দেরিতে কর্মস্থল থেকে ফেরা কর্মীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশন পরীক্ষামূলকভাবে শিয়ালদহ (SEALDAH) ও কমাগাটা মারু বজবজ (KBGB)-এর মধ্যে গভীর রাতে একটি শহরতলির পরিষেবা চালু করেছে। DN ট্রেনটি শিয়ালদহ থেকে ২২:৫৫ ঘণ্টায় ছেড়ে ২৩:৪৩ ঘণ্টায় বজবজ পৌঁছাবে। ফেরার UP ট্রেনটি বজবজ থেকে ২৩:৫৪ ঘণ্টায় ছেড়ে ০০:৪৮ ঘণ্টায় শিয়ালদহে পৌঁছাবে। এর ফলে রাতের শেষভাগেও যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য শহরতলির রেল যোগাযোগ নিশ্চিত হবে।বদকুল্লায় নতুন এসি ইএমইউ স্টপেজ:শহরতলির যাত্রীদের আরও আরামদায়ক যাত্রার সুযোগ করে দিতে শিয়ালদহকৃষ্ণনগর সিটি জংশন সেকশনের বদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে।দৈনিক পরিষেবা (রবিবার ব্যতীত): ট্রেন নং ৩১৮৪৫ UP (শিয়ালদহকৃষ্ণনগর সিটি জংশন) বদকুল্লায় ১১:৫৩/১১:৫৪ ঘণ্টায় এবং ট্রেন নং ৩১৮৪৬ DN (কৃষ্ণনগর সিটি জংশনশিয়ালদহ) ১৩:৪০/১৩:৪১ ঘণ্টায় থামবে।রবিবারের বিশেষ সময়সূচি: ট্রেন নং ৩১৮৪৭ UP (শিয়ালদহকৃষ্ণনগর সিটি জংশন) বদকুল্লায় ১৩:৫৯/১৪:০০ ঘণ্টায় এবং ট্রেন নং ৩১৮৪৮ DN (কৃষ্ণনগর সিটি জংশনশিয়ালদহ) ১৬:১৫/১৬:১৬ ঘণ্টায় থামবে।এই প্রসঙ্গে শিয়ালদহের DRM শ্রী রাজীব সাক্সেনা বলেন, পরিষেবার এই সংযোজনগুলি শহরতলির ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বজবজ সেকশনে নির্দিষ্ট গভীর রাতের যোগাযোগ এবং বদকুল্লায় নতুন এসি ইএমইউ স্টপেজ, দৈনন্দিন যাত্রীদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে। সকলের জন্য রেলযাত্রাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও আরামদায়ক করে তুলতে শিয়ালদহ ডিভিশন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অক্টোবর ০৮, ২০২৬
রাজনীতি

হুমায়ুন গ্রেফতার, অধীরের অবস্থান! রেজিনগর উপনির্বাচনে দিনভর তপ্ত রাজনীতি, "জিতবে বিজেপিই" - শুভেন্দু

রেজিনগর বিধানসভার উপনির্বাচন ঘিরে দিনভর উত্তপ্ত মুর্শিদাবাদ। শাসক দলের বিরুদ্ধে বুথ দখল, ভোট লুট এবং বিরোধী দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। অভিযোগের প্রতিবাদে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে অধীর চৌধুরীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভও হয়। গ্রেফতার করা হয় আজপ নেতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে। নন্দীগ্রাম ও রেজিনগরের ভোট বাতিলের দাবি জানিয়েছে কংগ্রেস। তবে ভোটের দিন সকালেই সবচেয়ে বেশি চর্চায় আসে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের গ্রেপ্তারি। তাঁর ছেলে গোলাম নবি আজাদ রেজিনগর উপনির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী। সকালে শক্তিপুরে নিজের বাড়ির কাছের বুথে পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেন হুমায়ুন। বুথ থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে কাজ করার অভিযোগ তুলে কুকুর বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বলেন, কুকুরকে কীভাবে মুগুর মেরে শায়েস্তা করতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন। প্রয়োজনে পাল্টা অ্যাটাকের কথাও বলেন তিনি।এরপর রেজিনগর পার্টি অফিসে যাওয়ার পথে সেখানে পৌঁছে যায় রেজিনগর থানার আইসি। হুমায়ুনকে পার্টি অফিস ছেড়ে চলে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। পরে আইসির নেতৃত্বে পুলিশ তাঁকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক জানান, আইন লঙ্ঘনের অভিযোগেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের দিন এভাবে সংশ্লিষ্ট এলাকায় ঘোরাফেরা করা যায় না, একথা একজন বিধায়কের জানা দরকার বলে জানান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে আমাদের ব্যবধান অনেকটা বাড়বে। গতবারের থেকে ৫থেকে ৬ গুন তো বাডডবেই। মার্জিন কম হলেও রেজিনগরে আমরা জিতবো। মুসলিম যুবক ও মহিলাদের বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে।অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, রেজিনগরে নিশ্চুপ সন্ত্রাস ও ভোট লুট চলছে। তাঁর দাবি, পুলিশ বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছে এবং কংগ্রেস এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হয়নি। হুমায়ুনের গ্রেপ্তারি প্রসঙ্গে অধীর বলেন, তাঁকে দিয়ে নাটক করানো হচ্ছে এবং তিনি বিজেপির গেস্ট আর্টিস্ট।মমতা তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম চৌধুরীর অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থেকে বিরোধী এজেন্টদের বের করে দিয়ে বুথ দখল করেছে। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লার দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। যদিও বিজেপি প্রার্থী শাখারভ সরকার ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন। বিকেল ৫টা পর্যন্ত রেজিনগরে ৭৮ শতাংশ ভোট পড়েছে।

অক্টোবর ০৬, ২০২৬
রাজ্য

বন্যপ্রাণী সপ্তাহে দীননাথ দাস বিদ্যালয়ে ফিটনেস ও পরিবেশ সচেতনতার পাঠ

ফিট ইন্ডিয়া থেকে মাইক্রোপ্লাস্টিকের বিপদশরীরচর্চা, কুইজ ও বন্যপ্রাণী পরিচিতির মাধ্যমে দিনভর শিক্ষামূলক কর্মসূচিবর্ধমান: শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা, আর পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতাদুই বার্তাকেই সামনে রেখে বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল একাধিক শিক্ষামূলক কর্মসূচি। ফিট ইন্ডিয়া ভাবনায় শরীরচর্চা ও ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে বর্ধমান সায়েন্স সেন্টারে গিয়ে পরিবেশ, মাইক্রোপ্লাস্টিক এবং জীববৈচিত্র্য সম্পর্কে জানল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব নন্দীর উদ্যোগে প্রথমে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বিদ্যালয়ের মাঠে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বয়স অনুযায়ী বিভিন্ন শারীরিক অনুশীলনে অংশগ্রহণ করানো হয় তাদের। কাঠের ডাম্বেল দিয়ে নানা ধরনের ব্যায়াম ও ক্রীড়ামূলক প্রশিক্ষণের মাধ্যমে ছোটদের বোঝানো হয়, কীভাবে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলে নিজেকে ফিট রাখা যায়।এরপর আয়োজন করা হয় বিভিন্ন দূরত্বের দৌড়। শেষপর্বে দল তৈরি করে ছাত্রছাত্রীরা অংশ নেয় কাবাডি খেলায়। শরীরচর্চার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দলগত মানসিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ বর্মন বলেন, ফিটনেস কোনও সাময়িক বিষয় নয়, এটি ধারাবাহিক কর্তব্য। ছোট বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস তৈরি করতে বিদ্যালয় বিশেষভাবে যত্নশীল।মাইক্রোপ্লাস্টিক নিয়ে সচেতনতার পাঠঅন্যদিকে, চলতি বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে বর্ধমান সায়েন্স সেন্টারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সেখানে গিয়ে প্রথমেই মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক সেমিনারে অংশ নেয় পড়ুয়ারা।বিজ্ঞানীরা সহজ ভাষায় ব্যাখ্যা করেন, পরিবেশে মাইক্রোপ্লাস্টিকের বিস্তার কীভাবে জীবজগতের উপর প্রভাব ফেলছে। পরিবেশ দূষণ কমাতে সচেতন নাগরিক হিসেবে ছোটদের কী ভূমিকা থাকা উচিত, সেই বিষয়েও দেওয়া হয় গুরুত্বপূর্ণ বার্তা।এরপর বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। সঠিক উত্তর দিয়ে বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন ছাত্রছাত্রী পুরস্কারও অর্জন করে। ষষ্ঠ শ্রেণির ছাত্র অয়নাংশু পুরস্কার পেয়ে নিজের আনন্দের কথা জানায়।প্রকৃতিকে কাছ থেকে চেনার সুযোগসেমিনার ও কুইজের পর রমনার বাগানে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। সেখানে সায়েন্স সেন্টারের আধিকারিকরা বিভিন্ন পশুপাখির সঙ্গে তাদের পরিচয় করান। প্রাণীদের বৈশিষ্ট্য, পরিবেশে তাদের ভূমিকা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে পড়ুয়াদের বোঝানো হয়।শিক্ষক সামিম মণ্ডলের কথায়, ছোটদের কাছে আজকের শিক্ষামূলক ভ্রমণ ছিল অত্যন্ত আনন্দের। একইসঙ্গে তারা প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।বিদ্যালয়ের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিত সায়েন্স সেন্টারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারও অর্জন করে। বন্যপ্রাণী সপ্তাহে সরকারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে পড়ুয়াদের সচেতন করে তোলার এই প্রচেষ্টা জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ফিটনেস, পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণতিনটি গুরুত্বপূর্ণ বার্তাকে একসঙ্গে সামনে রেখে দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ পড়ুয়াদের কাছে শুধু একটি অনুষ্ঠান নয়, হয়ে উঠল বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার এক অভিনব পাঠ। সমগ্র অনুষ্ঠানটি লিপিবদ্ধ করেন দীপ্ত সুন্দরবাবু।

অক্টোবর ০৬, ২০২৬
রাজ্য

এসআইআরে নাম বাদ? এবার ফের ভোটার তালিকায় ওঠার সুযোগ! কী করতে হবে, জানাল কমিশন

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম ফের তোলার প্রক্রিয়া শুরু করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পর সিইও দফতর এই প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর তরফে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত অথবা এএসডিডি তালিকায় থাকা কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে যোগ্য ভোটারদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি যাঁরা প্রথম বার ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁরাও আবেদন করতে পারবেন।অর্থাৎ, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়লেও কেউ যদি এখনও ভোটার হওয়ার যোগ্য হন, তা হলে নতুন করে নাম তোলার আবেদন করতে পারবেন। এর জন্য অনলাইনে অথবা সংশ্লিষ্ট বিএলও-র কাছে ফর্ম ৬ জমা দেওয়া যাবে। সিইও দফতরের ওয়েবসাইটে বাদ পড়া ভোটারদের তালিকাও রাখা হয়েছে। সেই তালিকায় নিজের নাম রয়েছে কি না দেখে প্রয়োজনীয় প্রক্রিয়ায় আবেদন করা যাবে।পাশাপাশি যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন করতে পারবেন। অনলাইন এবং অফলাইনদুই পথেই আবেদন করার সুযোগ থাকছে। অর্থাৎ এসআইআরে বাদ পড়া যোগ্য ভোটারদের পাশাপাশি প্রথম বার ভোটার হতে চলা তরুণ-তরুণীদের জন্যও এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক পর্বে রাজ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে প্রশ্ন উঠেছিল। সিইও দফতরের প্রকাশিত তথ্যেও এএসডিডি তালিকা এবং বাদ পড়া ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা দেখে যোগ্য ভোটারদের দাবি জানানোর সুযোগ রয়েছে।নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, এসআইআর শেষ হয়ে যাওয়া রাজ্যগুলিতে বাদ পড়া যোগ্য ভোটারদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গও সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী, এসআইআর চলাকালীন যাঁদের নাম তালিকায় ওঠেনি, অথচ তাঁরা যোগ্য ভোটার, তাঁদের জন্য ফের আবেদন করার সুযোগ রাখা হচ্ছে।এদিকে বাংলায় বেশ কিছু ভোটারের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। যাঁদের নাম নিয়ে আপত্তি বা মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও আদালত ও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলির কাজ চলছে।তবে নতুন প্রক্রিয়ায় আবেদন করার শেষ তারিখের কথা মঙ্গলবারের নির্দেশিকায় উল্লেখ করা হয়নি। ফলে যাঁদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে, তাঁদের দ্রুত নিজেদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে কি না দেখে নেওয়া এবং প্রয়োজন হলে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় নাম ফেরানোর এই নতুন প্রক্রিয়ায় এখন নজর থাকছে পরবর্তী নির্দেশের দিকে।

অক্টোবর ০৬, ২০২৬
দেশ

জ্ঞানেশকে সরানোর দাবি, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ রাহুল-মমতারা! চিঠিতে কী লিখল ইন্ডি জোট?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে চাইছে ইন্ডি জোট। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন জোটের নেতারা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনও সময়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের তরফে সেই চিঠির কোনও জবাব দেওয়া হয়নি।বিশেষ করে এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইন্ডি জোটের একাধিক নেতা। তাঁকে পদ থেকে সরানোর দাবিও জানানো হয়েছে। এর আগে ইন্ডি জোটের নেতারা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যৌথ আন্দোলনের কর্মসূচি নিয়েছিলেন।রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ওমর আবদুল্লা, শরদ পওয়ার, এম এ বেবি, তেজস্বী যাদব-সহ ইন্ডি জোটের একাধিক দলের শীর্ষ নেতার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে তাঁদের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতেই এই সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই চিঠি পাঠানোর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে ইন্ডি জোটের বিক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন বিরোধী সাংসদরা। তাঁদের মিছিল মাঝপথে আটকে দেয় পুলিশ। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক নেতা আকাশবাণী ভবন চত্বরে ধর্নায় বসেন।মিছিল আটকে দেওয়ার সময় রাহুল গান্ধী ব্যারিকেডের উপরে উঠে প্রতিবাদ জানান। পরে তিনি এবং প্রিয়াঙ্কা গান্ধী আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে গাছের তলায় বসে অবস্থান শুরু করেন। পুলিশ তাঁদের সরে যেতে বললেও তাঁরা ধর্না চালিয়ে যান। সন্ধ্যার পর তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র-সহ আরও কয়েক জন বিরোধী নেতা সেখানে যোগ দেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও পরে বিক্ষোভস্থলে ফিরে আসেন।প্রায় নঘণ্টা ধরে অবস্থানের পর শেষ পর্যন্ত পুলিশ আকাশবাণী ভবন চত্বরে গিয়ে বিক্ষোভকারীদের আটক করে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্য বিরোধী নেতাদের বাসে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে মিছিলের সময়ও একাধিক বিরোধী সাংসদকে আটক করা হয়েছিল।তবে এর মধ্যেই নির্বাচন কমিশনের তরফে পাল্টা বক্তব্য সামনে এসেছে। কমিশনের আধিকারিকদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার জন্য কোনও রাজনৈতিক দলের তরফে আনুষ্ঠানিক আবেদন কমিশনে পৌঁছয়নি। ফলে বিরোধীরা কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কি না, সেই প্রশ্নে দুই পক্ষের বক্তব্যে ফারাক রয়েছে।এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য ইন্ডি জোটের আবেদন নতুন মাত্রা যোগ করেছে। রাষ্ট্রপতি ভবন থেকে চিঠির জবাব কবে আসে এবং রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতাদের সাক্ষাতের সময় দেওয়া হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

অক্টোবর ০৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal