• ২৫ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

Yuvaan : বাবা-মায়ের সঙ্গে ভালো সময় কাটছে ইউভান

জন্মের পর থেকেই তার পক্ষে সেইভাবে বাইরে ঘোরা সম্ভব হয়নি। তার অন্যতম কারণ করোনা মহামারী। কিন্তু পুজোর আগে বাবা-মায়ের সঙ্গে বিদেশ ঘুরতে চলে গেলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছোট্ট ইউভান। পুজোর আগে কয়েকদিনের সময় বার করে যুবান কে মলদ্বীপে ঘোরাতে নিয়ে গেলেন রাজ ও শুভশ্রী। এর আগে একসঙ্গে পুরী গিয়েছিলেন। এবার সোজা মলদ্বীপে।ছুটির মেজাজে সপরিবারে যে বেজায় আনন্দ করছেন, তার কয়েকটি ঝলক ইতিমধ্যেই নেটিজেনরা দেখেছে। শুরুতেই বিমানবন্দরের একটি ভিডিও পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। মায়ের সঙ্গে ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছে সে। ছুটির মেজাজে একরত্তি বিমানবন্দর থেকেই মজা করতে শুরু করেছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত সে ছুটি বেড়াচ্ছে। যদিও নজরে রেখেছেন শুভশ্রী। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী।অন্যদিকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। এয়ারপোর্ট ফ্যাশনে তিনি একের পর এক ড্রেসে তাক লাগিয়ে দিচ্ছেন রীতিমতো। কম যাচ্ছেন না রাজও। কয়েকটি ছবি দিয়ে সেটিও বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী। কয়েকদিন পরেই শুটিংয়ের তুমুল ব্যস্ততা শুরু হবে তারকা দম্পতির। তার আগে যুবানকে বেশ খানিকটা ফ্রি টাইম উপহার দিলেন দুজনে।

সেপ্টেম্বর ২৯, ২০২১
বিনোদুনিয়া

Lili Don't Be Silly: এবার দুর্গাপুজো কাঁপাবে লিলি

অভিনেত্রী এনা সাহার প্রোডাকশন হাউস জ্যারেক এন্টারটেনমেন্ট থেকে গতবছর পূর্ণদৈর্ঘ্যের ছবি এসওস কলকাতা মুক্তি পেয়েছিল। এটা ছিল এনার প্রোডাকশন হাউসের প্রথম কাজ। সম্প্রতি জ্যারেক এন্টারটেনমেন্টের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের ছবি শিলাদিত্য মৌলিকের পরিচালনায় চিনে বাদাম-এর শুটিং শেষ হয়েছে। ছবির পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করেছে তারা।এবার জ্যারেক এন্টারটেনমেন্ট থেকে দুর্গাপুজোর আগে আরও একটি ধামাকা আসতে চলেছে। ১ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাদের পুজোর গান লিলি ডোন্ট বি সিলি। জয়জিৎ ব্যানার্জীর লেখা এই গানটি গেয়েছেন সমিধ মুখার্জি ও উরভি চ্যাটার্জী। গানটির সুরকার সমিধ মুখার্জি। এই গানেরই পোস্টার মুক্তি পেয়েছে জ্যারেক এন্টারটেনমেন্টের সোশ্যাল মিডিয়ায়। পোস্টারটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এর আগে একটা টিজারও প্রকাশ করা হয়েছিল। তবে পোস্টার ও টিজার দুটোতেই কোন অভিনেত্রীকে দর্শকরা দেখতে পাবেন সেটা এখনও দেখা যায়নি। তবে হাটকে একটা ব্যাপার যে রয়েছে সেটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে। এখন শুধু মুক্তির অপেক্ষায় পুজোর গান লিলি ডোন্ট বি সিলি।

সেপ্টেম্বর ২৯, ২০২১
বিনোদুনিয়া

Ankan Mallick : আমি খুবই খুশি যে আমাকে এই ক্যারেক্টারটার জন্য চুজ করেছে

বয়স সবে ১০ পেরিয়েছে। কিন্তু এই বয়সেই দর্শকদের ভালো কাজ উপহার দিচ্ছে অঙ্কন মল্লিক। সম্প্রতি সে বাঁশুরি ছবিতে অনুরাগ কাশ্যপ ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনয় করেছে। এই ছবির জন্য স্পেনের ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতে নিয়েছে। পুরস্কার জেতার পর স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত অঙ্কন। জনতার কথার সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিল ফোনের ইন্টারভিউয়ের। জনতার কথাঃ স্পেন থেকে সেরা শিশুশিল্পীর পুরস্কার পেলে। কেমন লাগলো?অঙ্কনঃ হ্যাঁ এটা আমার জন্য খুব বড় ওপারচুনিটি। আমি মুভিটা করার পরে স্পেনে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি খুবই খুশি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। থ্যাঙ্কস টু তুহাই স্যার অ্যান্ড দ্য হোল টিম ফর দিস ওপারচুনিটি। আমি খুবই খুশি যে আমাকে এই ক্যারেক্টারটার জন্য চুস করেছে। ওরা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ডিক্লেয়ার করেছে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। তবে এখনও হাতে এসে পৌঁছায়নি। জনতার কথাঃ এই খবরটা পাওয়ার পর বাবা-মা কতটা খুশি?অঙ্কনঃ এটা আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতেই পারিনি এই অ্যাওয়ার্ড টা পাবো। বাবা-মা ও খুব খুশি হয়েছে।জনতার কথাঃ বন্ধুরা ও স্কুলের টিচাররা এখন কি বলছে?অঙ্কনঃ বন্ধুরা বলছে তুই তো অনেক বড় স্টার হয়ে গেলি। আমাদের সঙ্গে কথা বলবি তো? আমি বললাম হোয়াই নট? তোরা তো আমার ফ্রেন্ডস। অ্যাওয়ার্ড পেয়েছি সেটা আলাদা ব্যাপার। আর এখন যেহেতু স্কুল বন্ধ তাই হোয়াটসঅ্যাপে যে টিচারদের সাথে কথা হয় তারা উইশ করেছে। জনতার কথাঃ আপকামিং আর কি কি প্রোজেক্ট আসছে?অঙ্কনঃ আপকামিং একটা মুভি আসছে নাম আকরিক। তথাগত আঙ্কেকের ডায়রেকশনে করা। আমি ছাডাও ঋতু আন্টি, ভিক্টর স্যার রয়েছেন। রিসেন্ট আমরা হিমাচলে শুট করে ফিরেছি। নতুন কিছু প্রোজেক্টের রিলিজ আসছে। জনতার কথাঃ সামনে পুজো আসছে। পুজোয় কি প্ল্যান? অঙ্কনঃ পুজোতে কলকাতাতেই থাকবো। আর ফ্যামিলির সঙ্গে পুরো সেলিব্রেট করবো। জনতার কথাঃ পুজোর শপিং হয়ে গেছে?অঙ্কনঃ শপিং হাফ ডান। এখনও কিছুটা বাকি আছে করা।

সেপ্টেম্বর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Liger : কর্ণ জোহরের 'লাইগারে বড় চমক

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বলিউড ডেবিউ হতে চলেছে ধরম প্রোডাকশনের হাত ধরে লাইগার ছবিতে। তবে সম্প্রতি এই ছবি সংক্রান্ত একটা বড় ঘোষণা করা হয়েছে। এই ছবিতে কেবলমাত্র বিজয়ের বলিউড ডেবিউ হচ্ছে তাই নয়,আরও একজন বিখ্যাত মানুষেরও বলিউডে অভিষেক হতে চলেছে। বলিউডে পা রাখতে চলেছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। যেটা আরও বড় খবর। কর্ণ জোহর নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করে এই ছবির কথা ঘোষণা করেন। মার্কিন প্রোফেশনাল বক্সার, যাঁকে এমনিতে সকলে দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট বলে চেনেন, তিনিও লাইগার ছবিতে ডেবিউ করবেন। কর্ণ ট্যুইট করে লেখেন, এই প্রথমবার, রিংয়ের রাজাকে দেখতে পাওয়া যাবে ভারতীয় সিনেমার পর্দায়! লাইগার টিমে স্বাগত জানাচ্ছি মাইক টাইসনকে। বিজয় দেবেরাকোন্ডা নিজের ইন্সটাগ্রামে এরকমই একটা পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, আমরা আপনাদের কথা দিয়েছিলাম। ভারতীয় সিনেমার পর্দায় এই শুরু। আমাদের লাইগারের দলে যোগ দিচ্ছেন বক্সিংয়ের ভগবান, কিংবদন্তী, সর্বকালের সেরা! আয়রন মাইক টাইসন।

সেপ্টেম্বর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Music video : পুজোর আগে জিয়ার অভিনীত নতুন মিউজিক ভিডিও

অভিনেত্রী জিয়া সারখেল। আমরা তাকে সিনেমা ও মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখেছি। প্রত্যেকটা জায়গাতেই খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করেছে জিয়া। তারই অভিনীত দুটি নতুন মিউজিক ভিডিও আসছে পুজোর আগে। একটি বাংলা মিউজিক ভিডিও যার নাম বেখেয়ালি মন। অন্য আরেকটি মিউজিক ভিডিও যেটি হিন্দিতে নাম তুমারহা হোনে লাগা।মিউজিক ভিডিও নিয়ে জিয়া জানালেন,পুজোর আগে আসছে। আশা করবো সবার ভালো লাগবে। দেখা যাক কি হয়। তার আগের মিউজিক ভিডিওগুলোর থেকে এটা কতটা আলাদা। উত্তরে জানালেন, আমার লাস্ট একটা ফিল্মের গান রিলিজ হয়েছিল যার নাম তোকে নিয়ে টোটো চালাবো। এটার থেকে এই মিউজিক ভিডিওটি টোটালি ডিফারেন্ট। এগুলো সফট রোম্যান্টিক সং। স্টোরি বেসড। দুটোর মধ্যেই আলাদা আলাদা দুটো স্টোরি আছে।এই মিউজিক ভিডিওতে জিয়া ছাড়া অভিনয় করেছে প্রসুন সাহা। বেখেয়ালি মন গানটি গেয়েছে দোলন। সুরকার দোলন মৈনাক। কোরিওগ্রাফি করেছেন রানা বিশ্বাস। আর তুমহারা হোনে লাগা-র গায়ক ভিকি এ খান এবং সুরকার নিজেই। কোরিওগ্রাফি করেছেন পঙ্কজ শীল। পুজোর আগে মুক্তি পেতে চললেও ঠিক কবে মুক্তি পাবে এই মিউজিক ভিডিও সেটা এখনও জানা যায়নি।

সেপ্টেম্বর ২৭, ২০২১
বিনোদুনিয়া

'Torulotar Bhoot' : মুক্তি পেল 'তরুলতার ভূত'

গ্রিন মোশন পিকচারস এর প্রযোজনায় মুক্তি পেল পরিচালক দেব রায়ের ছবি তরুলতার ভূত। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক দেব রায়, অভিনেতা রাহুল দেব বোস, সুমিত সমাদ্দার, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, দীপান্বিতা হাজারি সহ আরও অনেকে। করোনা পরস্থিতির মধ্যেও তরুলতার ভূত দেখতে বেশ ভালোই ভিড় হয়েছিল।এই ছবি নিয়ে পরিচালক দেব রায় জানালেন,একটা মিস্ট্রি ফিলিং হচ্ছে। নার্ভাসও লাগছে। আবার আনন্দও হচ্ছে। আমি যে রসটা পৌঁছে দিতে চেয়েছি সেই রসটা পৌঁছাক। ছবিটা মানুষ মন দিয়ে দেখুক সেটা চাইব। অভিনেত্রী দীপান্বিতা হাজারি জানালেন,এটা অন্যরকম একটা ছবি। একেবারেই অন্যধারার ছবি। সিনেমার স্টোরিলাইন ভীষণ স্ট্রং। পরিচালক দেব রায়ের প্রথম কাজ। আপনাদের ভালো লাগবে। এই ছবিতে অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছে। তারাও খুব এক্সাইটেড প্রিমিয়ারে দেখেই বোঝা গেল।তরুলতার ভূত মানেই এইটা ভূতুরে ব্যাপার তো রয়েছেই। তবে কতটা ভূতুরে ব্যাপার রয়েছে, দর্শকরা কেমনভাবে ছবিটা নেবে সব দেখার জন্য হলে গিয়ে তরুলতার ভূত দেখতে হবে। তাহলেই গল্পের আসল রসটা পাওয়া যাবে।

সেপ্টেম্বর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Bhul Bhulaiyaa 2 : 'ভুল ভুলাইয়া ২' এর মুক্তির তারিখ ঘোষিত হল

ভুলভুলাইয়া ২।প্রযোজক ভূষণ কুমারের মেগা প্রজেক্ট। এই প্রোজেক্ট নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে চাপা উত্তেজনা ছিলই। যদিও লকডাউন-করোনার জেরে বারবার থমকেছিল শুটিং। লকডাউনের জট কিছুটা আলগা হতেই শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছিল।পরিচালক অনীশ বাজমির এই ছবির মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে সেই সুখবর দিলেন খ্যাতনামা ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ইনস্টাগ্রামে একটি পোস্টে তরণ আদর্শ জানিয়েছেন আগামী বছরের ২৫ মার্চ মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ভুল ভুলাইয়া ২।গতবছর থেকেই এই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ভুলভুলাইয়া ২-এ চকলেট বয় কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছে কিয়ারা আদবানি। এই প্রথম বার কার্তিকের সঙ্গে জুটি বাঁধছেন কবীর খ্যাত নায়িকা। রয়েছেন তাব্বুও। প্রসঙ্গত, ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়ার মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। একজন মনস্তত্ত্ববিদের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় বক্স অফিসেও ঝড় তুলেছিল এই ছবি। অক্ষয় ছাড়াও ওই ছবিতে ছিলেন বিদ্যা বালন, আমিশা পটেল এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। এবার অবশ্য অক্ষয়ের হুলিয়ায় দেখা গেছে কার্তিক আরিয়ানকে।

সেপ্টেম্বর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Khatron Ke Khiladi : 'খতরো কে খিলাড়ি'র চ্যাম্পিয়ন অর্জুন বিজলানি

দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অভিনেতা অর্জুন বিজলানিই হলেন বহু প্রতীক্ষিত খতরো কে খিলাড়ির বিজয়ী। গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার পর থেকেই একে একে বিদায় নিতে শুরু করেন, রাহুল বৈদ্য, দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওয়ারি। শেষ পর্যায়ে দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে শেষ হাসি হাসলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানিই। বিজয়ীর হওয়ায় অভিনেতা অর্জুন বিজলানি ট্রফি ছাড়াও বাড়ি নিয়ে গেলেন মারুতির পক্ষ থেকে নতুন একটি গাড়ি এবং নগদ ২০ লক্ষ টাকা। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন অভিনেতা।দ্বিতীয় স্থানে শেষ করলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। তৃতীয় স্থানে শেষ করলেন বিশাল আদিত্য সিংহ। আগেই সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছি যে, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় দেখা যাবে খতরো কে খিলাড়ি সিজন ১১-র গ্র্যান্ড ফিনালে। ওই দুদিন গ্র্যান্ড ফিনালের এপিসোড সম্প্রচারিত হলেও, ফাইনালের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে যায় প্রতিযোগীদের। আর তাই নিশ্চিতও হয়ে গিয়েছিল বিজয়ীর নাম। বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী। শুধু অভিনেত্রীর পক্ষ থেকেই নয়, বিজয়ী প্রতিযোগীর স্ত্রীও খতরো কে খিলাড়ির ট্রফির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন।

সেপ্টেম্বর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Rupankar : কোন রহস্য উদ্ঘাটন করতে মহিলার রূপ ধরলেন রূপঙ্কর?

রূপঙ্কর বাগচী, যার গানের গলা আমাদের সবসময় মুগ্ধ করে। সোলো অ্যালবাম থেকে শুরু করে সিনেমার গান সবেতেই রূপঙ্করের গান অভিনবত্বের ছাপ রাখে। সেই রূপঙ্কর হঠাৎ এমন কাজ করে বসলেন যা সবাইকে অবাক করেছে। অনেকে আবার খুব হেসেছেনও। কিন্তু কি এমন করলেন তিনি?নিজের ফেসবুক পেজে শাড়ি পড়ে একটি ছবি পোস্ট করেছেন রূপঙ্কর। শুধু শাড়ি পড়াই নয়, মাথায় আবার ঘোমটাও দিয়েছেন। ক্যাপশনে লেখেন,রহস্য ঘনীভূত হচ্ছে।দেখতে বাড়ির নতুন বউয়ের মতো লাগছে। যা দেখে অনেকেই হাসি থামাতে পারেননি। বেশ মজাদার কমেন্টও এসেছে অনেকের থেকেই। তাঁর বিশেষ বন্ধু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য্য এহেন ছবি দেখে কমেন্ট করেন একই অঙ্গে এত রূপ।পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই কমেন্ট ও লাইক-এ ভর্তি হয়ে যায় তাঁর পোস্টটি। কমেন্টগুলোর মধ্যে লেখক বিনোদ ঘোষাল লিখেছেন, একাকী ঘরে ঘোমটা দিয়ে এ কী করলেন গায়ক রূপঙ্কর! মুহুর্তে ভাইরাল হল সেই দৃশ্য। সঙ্গীতশিল্পী জোজো মজা করে লেখেন, ও রূপু বৌদি। আজ যেহেতু আবার কন্যা দিবস এক শুভান্যুধ্যায়ী কমেন্টে লিখেছেন, শুভ কন্যা দিবস। তন্ময় রায় নামে জনৈক ব্যাক্তি আবার লিখেছেন, বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। এরকম আরও অনেক হাসির ও মজাদার কমেন্ট এসেছে তার ছবির কমেন্ট বক্সে। সবচেয়ে মজার কমেন্টটি করেছেন মিঠে কোরা নামের এক ব্যাক্তি, তিনি বর্তমান রাজ্য সরকারের জনপ্রিয় এক প্রকল্প-এর তুলনা টেনে লিখেছেন রহস্য উন্মোচিত হয়েছে,লক্ষ্মী ভান্ডারের বিজ্ঞাপনে....ছবি তোলার আগের মুহূর্ত।আসলে শোনা যাচ্ছে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। আর তার জন্যই এমন পোষাকে দেখা যাচ্ছে তাঁকে। তবে এটা রূপঙ্করের প্রথম অভিনয় নয়। এর আগেও বিদায় ব্যোমকেশ, আবার কাঞ্চনজঙ্ঘা তে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী।

সেপ্টেম্বর ২৬, ২০২১
বিনোদুনিয়া

Shehnaaz Gill : সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম ছবি আসছে শেহনাজের

গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান সিদ্ধার্থ শুক্লা। প্রেমিক সিদ্ধার্থকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। সিদ্ধার্থের মৃত্যুর পর সমস্ত শ্যুটিংও বন্ধ রেখেছেন শেহনাজ। তবে এবার কাজে ফেরার বার্তা দিলেন তিনি।পঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিত্ দোসাঞ্জ এবং শেহনাজ গিলের আগামী ছবি হনসলা রাখ। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে সেই ছবি। ছবি মুক্তির আগে, শনিবার সন্ধ্যায় ছবির ট্রেলার- ছবি মুক্তির তারিখ সহ একটি নতুন পোস্টার শেয়ার করা হয়।ছবিতে দিলজিত্ দোসাঞ্জ ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল এবং সোনম বাজওয়া। পোস্টারে শেহনাজের হাতে বেশ কিছু খেলনা দেখা যাচ্ছে। সোনমের হাতে বেবি ফুডের একটা বক্স এবং সফ্ট টয়। দুজনের মাঝে দাঁড়িয়ে দিলজিত্। কোলে তাঁর শিশু, হাতে ফিটিং বোতল। এই ছবি দিয়েই প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন দিলজিত্ দোসাঞ্জ। হনসলা রাখএর পোস্টার শেয়ার করে দিলজিত্ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার ছবির ট্রেলার মুক্তি পাবে। এবং ১৫ অক্টোবর এই ছবিটি মুক্তি পাবে।

সেপ্টেম্বর ২৬, ২০২১
বিনোদুনিয়া

Drishyam 2 : 'দৃশ্যম ২' এর শুটিং শুরু হবে খুব শীঘ্রই

অপেক্ষার অবসান হতে চলেছে। খুশির খবর পেতে চলেছেম টাবুর ভক্তরা। অভিনেত্রী শীঘ্রই অজয় দেবগন, শ্রিয়া সরন এবং ইশিতা দত্তের সঙ্গে বহুল প্রতীক্ষিত হিন্দি সিক্যুয়েল দৃশ্যম ২ এর শ্যুট শুরু করবেন।দৃশ্যম এর প্রথম অংশে দেখা গেছে মীরা দেশমুখের ছেলে (টাবু) নিখোঁজ হলে অজয় দেবগনের পরিবার সন্দেহের মধ্যে পড়ে। টাবু একজন কঠোর পুলিশ এবং মায়ের ভূমিকায় অব্যাহত আছেন যিনি ন্যায়বিচার পাওয়ার জন্য কোন খামতি রাখেন না। তার অভিনয় তার পর্যালোচনা, পুরস্কার, এবং দর্শকদের কাছ থেকে ভালোবাসা জিতেছে।এই বছরের মে মাসে কুমার মাঙ্গাত পাঠক এবং অভিষেক পাঠকের প্যানোরামা স্টুডিওস ইন্টারন্যাশনাল ঘোষণা করেছিল যে এটি মালায়ালাম হিট ছবি দৃশ্যম ২ - দ্য রিজাম্পশন এর হিন্দি রিমেক হতে চলেছে। দৃশ্যম ২ দ্য রিজাম্পশন, ২০১৩ সালের মালায়ালাম চলচ্চিত্র দৃশ্যম -এর সিক্যুয়েল প্রথম অংশের ঘটনার ছয় বছর পর সংঘটিত হচ্ছে। এটি জর্জকুট্টি (মোহনলাল) এবং তার পরিবারের সংগ্রামকে অনুসরণ করে যারা আবার পুলিশের মহাপরিদর্শকের নিখোঁজ ছেলের জন্য সন্দেহের কবলে পড়ে।দৃশ্যম ২ছাড়াও বিশাল ভরদ্বাজের ছবি খুফিয়া তে অভিনয় করতে দেখা যাবে টাবু কে। যে ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। হায়দার-এর পর বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে টাবু কে।

সেপ্টেম্বর ২৬, ২০২১
বিনোদুনিয়া

Marriage : দুর্গাপুজোয় মল্লিকবাড়িতে বিয়ের আসর

দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা ইমোশন। আর পুজোর সময় যদি বিয়েবাড়ি থাকে তাহলে তো কথাই নেই। পুজোর সময় বিয়ে হলে শুধু বিয়েবাড়ির নিমন্ত্রিত অথিতিরাই নন, যে দুজন মানুষের চার হাত এক হচ্ছে তাদের মধ্যেও একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। করোনার মধ্যে পরিস্থিতি একটু চেঞ্জ হলেও দুর্গাপুজোর সময় বিয়ে করা এটা বন্ধ হয়ে যায়নি। তাই এবারের দুর্গাপুজো শুরু ঠিক আগেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন মল্লিকবাড়ির ছোট ছেলে দেবজয় মল্লিক। যাকে আমরা সর্বজয়া ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দেখতে পাচ্ছি। পাত্রী রুপশ্রী চক্রবর্তী। যিনি পেশায় একজন পুষ্টিবিদ (নিউট্রিশন কনসাল্টেন্ট)। মল্লিকবাড়িতে প্রতিবছরই জাঁকজমকভাবে দুর্গাপুজো হয়। এবার আবার বিয়ের সানাই বাজবে। তাই আলাদাই উন্মাদনা রয়েছে। তবে কোভিড প্রটোকল মেনেই পুরো অনুষ্ঠান হবে। ৮ অক্টোবর গোলপার্কের বাড়িতে বিয়ে এবং রিসেপশন দুটোই একসাথে করে নেওয়া হবে কোভিডের জন্য। তবে প্রচলিত নিয়ম মেনে ১০ অক্টোবর চারু মার্কেটের মল্লিক বাড়িতে বৌভাত। সেখানে পরিবারের খুব ক্লোজ যারা তারাই থাকবে। বিয়ের আগেই সর্বজয়া ধারাবাহিকের খলনায়কের চরিত্রটা পেয়েছেন দেবজয়। এই চরিত্রের জন্য দেবজয় স্নেহাশিস চক্রবর্তী, ব্লুস প্রোডাকশন ও জি বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন।মল্লিকবাড়ির বৌমা হতে চলেছেন রূপশ্রী। তাই স্বাভাবিকভাবেই খুব এক্সাটেড তিনি। ফোনে বলছিলেন,একদম পুজোর মুখে বিয়ে। দেবীপক্ষে বিয়ে। বাড়িতে মা আসা মানে আমেজই বদলে যাওয়া। এই পাঁচটা দিন সবাই সবার কাজ ভুলে এখানে আসে। অনেক মজা হয়, আনন্দ হয়। কোভিডের মধ্যে পরিস্থিতি একটু চেঞ্জ হলেও আফটার হল বিয়ে। আমি পার্সোনালি খুব লাকি ফিল করছি। খুব আনন্দের বিষয়। বাড়ির সব বড়রা খুব এনকারেজ করছে। সবাই অসম্ভব খুশি। এই প্রজন্মের সবথেকে ছোট ছেলে ও। যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তখন বেঙ্গল ম্যাট্রিমনি থেকে আলাপ। বাবার ভারী পছন্দ হয়েছিল। আমি বাবার খুব ওবিডিয়েন্ট ডটার। বাবা বলেন বিয়ে হবে। আমি তখন বলি আমার এস্টাব্লিশড হতে একটু টাইম লাগবে। তবে থেকেই আমাদের আলাপ। খুব ভালো বন্ধুত্ব। ওর সাথে শুধু নয়, ওর মা-বাবার সাথে আরও বেশি ভালো বন্ধুত্ব।দুটো প্রফেশনই আলাদা। কোনও সমস্যা হয়েছে কি? ফোনের ওপ্রান্ত থেকে রূপশ্রী জানালেন,প্রফেশন আলাদা হলেও কোনও জায়গায় কমন ফ্রেন্ডসগূলো এক হয়ে গেছে। ওর প্রফেশনে ওর যারা কলিগ তারা আমার পেশেন্ট বা ক্লায়েন্ট হয়ে দাঁড়িয়েছে।রিল লাইফ খলনায়ক রিয়েল লাইফ কেমন? হাসতে হাসতে রূপশ্রী জানালেন,অসম্ভব একজন সিম্পল পার্সন উনি। ভেরি গ্রাউন্ডেড হি ইস। রিল লাইফে দেবজয় কে যেরকম ক্রুয়েল দেখায় রিয়েল লাইফে একদমই ও সেটা নয়। অসম্ভব ফ্রেন্ডলি এবং অসম্ভব ফ্যামিলি পার্সন।

সেপ্টেম্বর ২৫, ২০২১
বিনোদুনিয়া

Aditya Chopra : লোভনীয় প্রস্তাব ফেরালেন আদিত্য চোপড়া

চারিদিকে করোনার দাপট। সিনেমা হলে সেইভাবে দর্শক আসছেন না। তাই ওটিটি প্ল্যাটফর্মই এখন ভরসা। দর্শকরা যেমন ওটিটি কে বেছে নিয়ে, তেমনি অনেক অভিনেতা-অভিনেত্রীরা ওটিটি তে অভিনয় করেই নিজের নাম করেছেন। দর্শকমহলে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। ফলে এখন ওটিটির রমরমা বাজার। তবে এসবের মধ্যেও ওটিটি কে হ্যাঁ বলতে পারেননি পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া।বলি হাঙ্গামা এরকমই একটা রিপোর্ট দিয়েছে। তাদের রিপোর্ট অনুসারে এই ২ বছরের বিভিন্ন স্ট্রিমিং জায়ান্টের তরফে লোভনীয় অফার পেয়েও তা হেলায় প্রত্যাখ্যান করেছে যশরাজ ফিল্মস। শোনা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও-র মতো বিরাট প্ল্যাটফর্মও যশরাজের ব্যানারে চারটি ছবির প্রদর্শনের সত্ত্ব কিনতে চেয়েছিল। বিনিময়ে আদিত্য চোপড়াকে ৪০০ কোটি টাকা অফার করা হলেও তিনি সেই প্রস্তাবে রাজি হননি।আরও কিছু খবরও জানা গেছে। চারটি ছবি বিক্রি করতে রাজি হননি আদিত্য চোপড়া। এই ছবিগুলো প্রসঙ্গে জানা গেছে খুব তাড়াতাড়িই পরিচালক ছবি চারটির মুক্তির দিন ঘোষণা করবেন।

সেপ্টেম্বর ২৪, ২০২১
বিনোদুনিয়া

Rabindranath Tagore : রবীন্দ্রনাথের কবিতা নিয়ে দুই বাংলার যুগলবন্দী প্রকাশিত

ডিজিটাল বিনোদন মার্কেটে এল নতুন ফিজিক্যাল সিডি! এটি মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অ্যালবাম। রাগা মিউজিক নিবেদিত এই অ্যালবামের নাম দেয়া হয়েছে দোঁহে। কবিতা পাঠ, মানে আবৃতি করেছেন ভারতবর্ষের/পশ্চিমবঙ্গের এই প্রজন্মের অন্যতম গুণী আবৃতিশিল্পী তাতা বেতার জগতের পরিচিত নাম, কবিতাপ্রেমীদের প্রিয় কণ্ঠ সত্যজিৎ বিশ্বাস আর বাংলাদেশের অদিতি সাদিয়া রহমান, যিনি এখন সুদূর ওয়াশিংটনে থাকেন।অ্যালবামটির সঙ্গীতায়োজনে রয়েছেন ভারতের অন্যতম সঙ্গীত ব্যক্তিত্ব শ্রী কল্যাণ সেন বরাট। দোঁহে অ্যালবামে শোনা যাবে রবীন্দ্রনাথের দশটি প্রেমের কবিতা। রাগা মিউজিকের ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি ফিজিক্যালি সিডিও রিলিজ হয়েছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই। সত্যজিৎ বিশ্বাস বলেন, এটি সিডি আকারেও রিলিজ হবে। যেহেতু প্যানডামিক সেহেতু কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই ভার্চুয়াল মিটে রিলিজ করা হবে। অদিতি দি ওয়াশিংটনে থাকেন। ওখানে সিডি পৌঁছে যাবে, দেশে রাগা মিউজিকেও সিডি পাওয়া যাবে। এছাড়া কিছু প্রিয় লোকেদের হাতেও সিডি পৌঁছে দেব।সত্যজিৎ বিশ্বাস অ্যালবামের শিরোনাম প্রসঙ্গে কে বলেন, দোঁহে শব্দের অর্থ হচ্ছে দু জনা বা দুজনে। আমরা যে প্রেমের কবিতাগুলো আবৃতি করেছিলুম তার মধ্যে দোঁহে শব্দটা রয়েছে অন্ত দুটি কবিতায়। তাই এই শব্দটাকে শিরোনাম করা। অ্যালবামের সহশিল্পী অদিতি সাদিয়া রহমান সম্পর্কে তিনি বলেন, কবিতার সূত্রেই দুজনের আলাপ-পরিচয়। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে (ইউএসএ) আবৃতির এক অনুষ্ঠানে দুজনেই আবৃতি করেছিলাম। হয়েছিল। সেখানেই অদিতি দি আমার কাছে জানতে চেয়েছিলেন যে কবিতা নিয়ে এক সঙ্গে কোনো প্রজেক্ট করা যায় কিনা। ফলে আমারও মনে হল যে করা যেতেই পারে। আর সেক্ষেত্রে রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের কবিতাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে।সঙ্গীতায়োজন নিয়ে সত্যজিৎ বলেন, কল্যাণ দার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় বহু বছরের। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলেই অসাধারণ। এ বছরই তাঁর আবহসঙ্গীতে আরো একটি অ্যালবামে কাজ করেছি। সেটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে। তাতে এপার বাংলা থেকে ব্রততী বন্দোপাধ্যায় ও আমি ছিলাম, আর ওপর বাংলা থেকে ছিলেন সামিউল ইসলাম পুলক।এখন তো সামনে বাইশে শ্রাবণ বা ২৫শে বৈশাখ নেই, তাহলে হঠাৎ এই সময়ে রবি ঠাকুরের কবিতা কেন, এমন প্রশ্ন করতেই প্রতিশ্রুতিশীল এই বাচিকশিল্পী/আবৃতিকার ঝটপট জবাব, রবীন্দ্রনাথ শুধু এই দুটি দিনকে ঘিরেই নয়, তিনি আমাদের নিত্যদিনকার জীবনেই জড়িয়ে আছেন। মানুষের তো ছয়টা ইন্দ্রীয় থাকে। যদি আরেকটা ইন্দ্রীয় যোগ থাকতো তাহলে সেটির নাম হতে পারত রবীন্দ্রনাথ। কারণ তাঁকে নিয়েই আমাদের রোজকার বাঁচা, তাঁকে ঘিরেই আমাদের প্রতিদিনের ভাবনা এবং তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গেই আছেন। সেজন্য রবীন্দ্রনাথকে নিয়ে শুধুমাত্র ২৫ বৈশাখ বা ২২শে শ্রাবণ উপলক্ষেই নয়, যেকোনো দিনই করা যায়।অ্যালবামটির রেকর্ডিং হয়েছে কল্যাণ সেন বরাটের নিজস্ব স্টুডিওতে। সাউন্ড ডিজাইন করেছেন কল্যাণ সেনের ছেলে ও এই সময়ের অত্যন্ত জনপ্রিয় সাউন্ড ডিজাইনার/ইঞ্জিনিয়ার গুপ্তব সেন বরাট। অ্যালবামটির সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা করেছেন রায়হান এলাহী।

সেপ্টেম্বর ২৪, ২০২১
বিনোদুনিয়া

Pather Panchali : পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে বিশেষ কভার

ইন্ডিয়া পোস্ট ও থিজম গ্রুপ সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এবং পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে একটি বিশেষ কভার প্রকাশ করলেন। ডাক বিভাগ, (পশ্চিমবঙ্গ সার্কেল) -এর সহযোগিতায় থিজম গ্রুপ বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা-লেখক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এবং পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে একটি বিশেষ কভার আজ প্রকাশ করেছেন।২৩ সেপ্টেম্বর ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে পথের পাঁচালির জন্য সত্যজিৎ রায়কে সম্মানিত করা হয়। এটি চিরকাল মনে রাখার মতো একটি শুভ উপলক্ষ ছিল যে, ভারতের ডাক বিভাগ মর্যাদাপূর্ণ রোটান্ডা, জিপিও, কলকাতায় এই রিলিজ অনুষ্ঠানটার আয়োজন করলেন। সন্দীপ রায়, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সত্যজিৎ পুত্র, দেবাশিস মুখোপাধ্যায়, সুপরিচিত সত্যজিৎ গবেষক, একতা ভট্টাচার্য, যিনি এই বিশেষ প্রচ্ছদ ডিজাইন করেছেন, নীরজ কুমার, পিএমজি, কলকাতা রিজিয়ন, মনোজ কুমার,ডাইরেক্টর, জিপিও কলকাতা, রীতম সাহা, সিডিও ও পরিচালক, থিজম গ্রুপ এর মতো বিশিষ্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে গেল। নীরজ কুমার, পিএমজি, কলকাতা রিজিয়ন, সন্দীপ রায়, রিতম সাহা, সিডিও এবং পরিচালক, থিজম গ্রুপ বিশেষ কভারটা প্রকাশ করেন। পুরো প্রকল্পটি ডিজাইন করেছেন দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির সুদীপ্ত চন্দ।সমগ্র অনুষ্ঠানটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।সন্দীপ রায় বলেন, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে আমার বাবার জন্মশতবার্ষিকী বছর এত বড়ভাবে উদযাপিত হচ্ছে। আমি থিজম গ্রুপ এবং ডাক বিভাগের প্রতি সত্যিই কৃতজ্ঞ। এটি পথের পাঁচালির জন্য একটি গর্বের মুহূর্ত যা একটি ক্লাসিক আমার বাবার তৈরি ৬৬ বছরে পূর্ণ করেছে তাকেও স্মরণ করা হলো। এইরকম গুরুত্বপূর্ণ দিনে বিশেষ কভার প্রকাশ করতে পেরে আমি খুব খুশি। থিজম গ্রুপের সিডিও এবং পরিচালক রিতম সাহা বলেন, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে এই ধরনের একটি অনন্য জিনিস বিশেষ কভার উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। এটা আমাদের জন্যও একটি সম্মানের মুহূর্ত। আমরা অনেক অনুষ্ঠান করেছি কিন্তু এই অনুষ্ঠান আমাদের কাছে খুব বিশেষ হয়ে থেকে যাবে। দেবাশিস মুখোপাধ্যায় তখনকার প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেছিলেন যে কেন ২৩ সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা করা হলো। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আমি চিনি গো চিনি তোমারে যা সত্যজিৎ রায় চারুলতাতে ব্যবহার করেছিলেন।শুরুতে পথের পাঁচালী নিয়ে দেখানো হয় ছোট্ট একটা ভিডিও।

সেপ্টেম্বর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Durga Puja : মন্ডপে মন্ডপে মাইকে বাজবে গান,ফিরছে নতুন পুজোর গান

আবার পুজো মন্ডপে বাজবে পুজোর নতুন গান। সেই ফেলে আসা হেমন্ত- মান্না- শ্যামল- কিশোর যুগ পেরিয়ে অমিত-শানু-নচিকেতা-অঞ্জন-শান-বাবুল হয়ে এখন পুজোয় নতুন গান প্রকাশ পেলেও পুজো মন্ডপে সে গান আর বাজতে শোনা যায়না। চারিদিকে থিমের পুজো, তাই থিম হিসেবেই সুরে, সুরে আবহ নির্মান করা হয়।নতুন বাংলা গান সেখানে অচল। রেডিওতেও তেমন চল নেই নতুন বাংলা আধুনিক গান বাজানোর। তাই শিল্পী গান করেন নিজের গরজেই।শোনার তেমন সুযোগ নেই,মাধ্যম নেই। এবার ড্যাফোডিল ইনকর্পোরেট নিয়ে আসছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য এবং ঝুমকি সেনের পুজোর নতুন গান যা আবার শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গা পুজোয়।এবার পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজো মণ্ডপে যেমন নলিন সরকার সার্বজনীন, নবীন সংঘ,হাতিবাগান সার্বজনীন, নর্থ ত্রিধারা, যাদবপুর শ্যামাপল্লী এই রকম প্রায় কুড়িটি মণ্ডপে বাজবে এই নতুন গান। বাংলা গানের স্বর্ণযুগ না ফিরলেও এই উদ্যোগ স্মৃতিমেদুর করে তোলে বলা বাহুল্য।শিল্পী ঝুমকি সেন বললেন, খুব ভালো লাগছে আবার নতুন বাংলা আধুনিক গান পুজো মন্ডপে বাজবে শুনে।থিমের পুজোর চক্করে সব হারিয়ে যাচ্ছিল।মনোময় ভট্টাচার্য বললেন,মাইকে দূর থেকে গান ভেসে আসতো।সত্যি সেই দিন গুলো খুব মিস করি। পাড়ায়,পাড়ায় পুজোর জলসা,বিজয়া সম্মিলনী। সব মিলিয়ে সেই দিন গুলো পুজোর আবহকে আরো জীবন্ত করে তোলে।ভালো লাগছে জেনে আবার মাইকে বাংলা নতুন আধুনিক গান শুনতে পাওয়া যাবে।কল্যাণ সেন বরাট জানালেন, আমিও বাকিদের মতোই খবরটা পেয়ে বেশ খুশি। মানুষ নতুন বাংলা গান শুনুক এটাই একমাত্র কামনা।এই শিল্পকে বাঁচাতে গেলে আমাদেরই উদ্যোগী হতে হব। সেক্ষেত্রে ড্যাফোডিলের রূদ্র সেনের এই পরিকল্পনা এবং উদ্যোগ সাধুবাদ প্রাপ্য।পুজোয় নতুন যে গান দুটো প্রকাশ পেল- তুমি কিছু স্বপ্ন দেখো ( ঝুমকী সেন ),চঞ্চলো হলো মন ( মনোময় ভট্টাচার্য ও ঝুমকী সেন )। দুটো গান লিখেছেন শুভ দাশগুপ্ত ও সংগীত পরিচালনা করেছেন কল্যাণ সেন বরাট। গান দুটি ডিজিটালি মুক্তি পেল।

সেপ্টেম্বর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Yash Dasgupta : একঝাঁক কচিকাঁচাদের সঙ্গে যশ

একঝাঁক কচি কাঁচা রয়েছে। তাদের সঙ্গে কথা বলছেন। সময় কাটাচ্ছেন। কখনও খুনসুটি করছেন, আবার কখনও কাউকে প্রশ্ন করছে, চকোলেট পছন্দ? খাতায় অটোগ্রাফ দিচ্ছেন, উপহার পাচ্ছেন, সব মিলিয়ে একটা জমজমাট দিন কাটালেন অভিনেতা যশ দাশগুপ্ত। সদ্য বাবা হয়েছেন তিনি। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন ঈশান-জনক। তারপরেও ভুলে গেলেন না বাবা-মা হারা একরত্তিদের কথা। প্রেরণা অনাথ আশ্রমের খুদেদের হঠাত্ চমক দিতে সেখানে পৌঁছে গেলেন যশ। রুপোলি পর্দায় তাদের প্রিয় নায়ককে সামনে পেয়ে আনন্দে আত্মহারা কচি-কাঁচারাও। ভবানীপুরের হরিশ মুখার্ডি রোডের প্রেরণা শেল্টার হোম ফর উইমেন। অনেকেই হয়তো দেখেছেন। সেখানেই স্বচ্ছন্দ্যে চলে তাঁদের পড়াশোনা, খেলাধূলো, হাতের কাজ। সিনেমার খবরও তারা রাখে।টলিউডের সুদর্শন নায়ক যশ দাশগুপ্তের অন্ধভক্ত আবাসিকের মেয়েরা। তার উপর যখন উনি নিজে এসে জিজ্ঞেস করেন- আমের আচার না জলপাইয়ের আচার প্রিয়? উত্তর দেবে কি, লজ্জায় হেসেই গড়িয়ে গেল ওরা। ওদিকে পুঁচকে মহিলা অনুরাগীদের সান্নিধ্যে এসে বেজায় উচ্ছ্বসিত যশ দাশগুপ্তও।যশ নিজেও খুব খুশি এই ক্ষুদেদের সঙ্গে সময় কাটাতে পেরে। ফেরার সময় তাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কোনও প্রয়োজন হলে তারা যেন সরাসরি যশের সঙ্গে যোগাযোগ করে। সবসময় তাদের পাশে রয়েছেন যশ।

সেপ্টেম্বর ২৩, ২০২১
বিনোদুনিয়া

SONY & Zee: একসঙ্গে হল সোনি-জি

খুশির খবর। সোনি পিকচার্স-এর সঙ্গে সংযুক্ত হল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। বুধবার সকালেই জি-এর তরফে এই কথাটা জানানো হয়েছে।এই সংযুক্তির পরে নতুন সংস্থায় সোনি ১৫৭ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে্টাএমনটাই জানা গিয়েছে। তবে সংস্থার মালিকানা থাকছে সোনির হাতেই। নতুন এই বিনিয়োগের ফলে সংস্থার ৫২.৯৩ শতাংশ শেয়ার থাকবে তাদের হাতে। অন্য দিকে জি-এর হাতে থাকছে ৪৭.০৭ শতাংশ শেয়ার। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সম্মতির পরেই এই সংযুক্তি হয়েছে। নতুন সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হবেন পুনীত গোয়েঙ্কা।জি-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র আর্থিক নয়, অন্য অনেক পরিকল্পনা করেই দুটি সংস্থা এক হয়েছে। সব বিষয়ে দুটি সংস্থা এক মত হয়েছে। সব দায়িত্বই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। জি এন্টারটেনমেন্ট যুক্ত হয়ে গেলেও এখনই সোনির সঙ্গে যুক্ত হচ্ছে না জি মিডিয়া। তারা আলাদা ভাবেই কাজ করবে।

সেপ্টেম্বর ২২, ২০২১
বিনোদুনিয়া

Dev: 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র সিক্যুয়েল বানাচ্ছেন দেব?

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী-র ট্রেলার লঞ্চ হয়ে গেছে সম্প্রতি। যে ট্রেলার দেখার পর দর্শকদের মধ্যে বিশেষ একটা আগ্রহ তৈরি হয়েছে। এই ছবিটা একদিকে যেমন ছোটদের ছবি, অন্যদিকে আবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটও খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। সবাই অপেক্ষা করে আছে ছবিটি কবে হলে মুক্তি পাবে সেটা দেখার জন্য।গত মঙ্গলবার এই ছবির রাজামশাই ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভে এসেছিলেন দেব। সেই লাইভেই এই ঘোষণা করেছেন সাংসদ-অভিনেতা। সঙ্গে আরও জানিয়েছেন যদি রূপকথার মোড়কে মোড়া এই গল্পে কেউ বর্তমান রাজনীতির গন্ধ পান তাহলে তা পুরোটাই কাকতালীয়। অবশ্য যদি কেউ পান তাহলে তিনি যেন তা অবশ্যই দেবকে জানান। দেবের কথায়, হাস্যরস আর ব্যঙ্গ কৌতুক নিয়ে তৈরি ছবি অনেক সময়েই দ্ব্যর্থক হয়।লাইভে এসে ছবি তৈরির নানান গল্প শোনা যায় দেব ও শাশ্বতর মুখে। দুজনকেই বলতে শোনা যায় কবীর সুমনের গুরুত্ব কতটা এই ছবি নিয়ে। তাঁর তৈরি করা সুর, বাঁধা গান এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। জানা যায় ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় প্রথমে রাজামশাই এর চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দেবকে দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি এই সাংসদ-অভিনেতা। তারপর তিনিই বলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম। রাজার মন্ত্রী হিসেবে দর্শক দেখতে পাবেন খরাজ মুখোপাধ্যায়কে। রানির ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এরই মাঝে জোর গলায় শাশ্বত জানান যে ছবিতে বুড়ো মন্ত্রী হিসেবে শুভাশিস মুখোপাধ্যায় যা অভিনয় করেছেন তা বহুদিন পর্যন্ত দর্শকের স্মৃতিতে অটুট থাকবে। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার ছন্দে বলা হয়েছে ছবির সংলাপ।

সেপ্টেম্বর ২২, ২০২১
বিনোদুনিয়া

Alpo Holeo Sotti : সৌম্যজিত আদকের নতুন ছবি 'অল্প হলেও সত্যি'

বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন পরিচালক সৌমজিত আদক। রূপ প্রোডাকশন এর ব্যানারে, অঙ্কিত দাস ও সুরেশ তোলানির হাত ধরেই আসছে সৌমজিতের প্রথম ছবি অল্প হলেও সত্যি। সোমবারই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। অল্প হলেও সত্যি তে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক ,ঋষভ বসু ,সৃজনী মিত্র সহ আরও অনেকে। রূপ প্রোডাকশনের ছবি গুলদস্তার জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পরেই অনেকটাই বাড়িয়ে দিয়েছে দর্শকদের প্রত্যাশা। তবে শুধু দর্শকরাই নন, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সবাই মুক্তির অপেক্ষায় রয়েছেন।আরও পড়ুনঃ মুখ থেঁতলানো মহিলার পরিচয় মিলল, খুনির খোঁজে পুলিশএবার রূপ প্রোডাকশনের আপকামিং এই ছবিটি ও যে দর্শকদের মনে তৈরি হওয়া এই প্রত্যাশাকে পূরণ করবে,তা বলাই যায়। পুজোর পরই মুক্তি পাবে অল্প হলেও সত্যি।এই ছবিতে সৌরভ দাসের চরিত্রের নাম অর্জুন মুখার্জি। দর্শনা বণিক কে দেখা যাবে অমৃতা কাঞ্জিলালের চরিত্রে। ঋশভ বসুর চরিত্রের নাম সিদ্ধার্থ বসু এবং সৃজনী মিত্রকে গুঞ্জন রায়ের চরিত্রে দর্শকরা দেখতে চলেছেন।

সেপ্টেম্বর ২১, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 41
  • ...
  • 58
  • 59
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

শেখ হাসিনাকে ঘিরে ফের জটিলতা! ভারতে আসছেন না তারেক রহমান? দিল্লির বার্তায় বাড়ছে জল্পনা

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে নানা টানাপড়েন দেখা দিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকার পর সেই সম্পর্কের সমীকরণ আরও জটিল হয়েছে।গত ৫ অগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের পর পরিস্থিতি আরও আলোচনায় আসে। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে হাসিনা যে বার্তা দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। বিশেষ করে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে বর্তমান সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়তে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তার কথা সামনে এসেছে। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর আদৌ হবে কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বসে কথা বললেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তবে কি ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি?তবে তারেক রহমানের ভারত সফর এখনই বাতিল হয়ে গিয়েছে, এমনটা নিশ্চিত করে বলা হয়নি। কূটনৈতিক মহলের একাংশের মতে, ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে। সম্মেলনের পাশাপাশি আলাদা করে বৈঠক হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের বেশ কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা হতে পারে।শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরও নয়াদিল্লি স্পষ্ট করেছে, তাঁর বক্তব্যের সঙ্গে ভারতের কোনও যোগ নেই। ফলে হাসিনাকে ঘিরে তৈরি রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কদুই বিষয়কেই আলাদা করে দেখছে দিল্লি বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান শেষ পর্যন্ত ভারতে আসবেন কি না। তিনি এলে দুই দেশের প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠক হয় কি না, আর সেই বৈঠকে দীর্ঘদিনের জটিল সম্পর্কের কোনও বরফ গলে কি না, সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

হালিশহরে মমতার গাড়িতে কাদা-জুতো! ‘চোর’ স্লোগানের পর পানিহাটি থেকে বিস্ফোরক বার্তা শুভেন্দুর

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, রবিবার তাঁর গাড়ি যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। সেই সময় গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগানও দেওয়া হয় বলে দাবি।পানিহাটিতে তিলোত্তমার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য পুলিশ যথেষ্ট ব্যবস্থা করেছিল। টেলিভিশনের ছবিতে তিনি এক জন সিনিয়র পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশকর্মীদের নিরাপত্তা দিতে দেখেছেন বলেও জানান শুভেন্দু।শুভেন্দুর আরও দাবি, ঘটনাস্থলে বিজেপির কোনও পরিচিত মুখ বা দলীয় পতাকা তিনি দেখতে পাননি। একই সঙ্গে তিনি মমতার হালিশহর সফর নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, ছুটির দিনে এক জন আইনজীবীকে সঙ্গে নিয়ে মমতা সেখানে গিয়েছিলেন এবং পুলিশকে আগে থেকে জানানো হয়নি।প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে যথাসম্ভব নিরাপত্তা ও সম্মান দেওয়ার নির্দেশ রয়েছে বলেও জানান শুভেন্দু। তবে তাঁর পরামর্শ, কেউ সাহায্য চাইলে অবশ্যই সাহায্য করা উচিত। কিন্তু এমন কোনও জায়গায় গিয়ে পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়।হালিশহরের ঘটনার সূত্রপাত থানার হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন। রবিবার তাঁর বাড়িতে যাওয়ার পথেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান বলে অভিযোগ। কাদা ও জুতো ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।এই প্রসঙ্গেই মমতাকে তিলোত্তমার বাড়িতে যাওয়ার পরামর্শ দেন শুভেন্দু। একই সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। তিলোত্তমাকাণ্ডের সময়কার একাধিক অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।শুভেন্দুর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এক দিকে হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ ও কাদা-জুতো ছোড়ার অভিযোগ, অন্য দিকে সেই ঘটনার নিরাপত্তা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুভেন্দুর মন্তব্যসব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

দু’মাস কোথায় ছিলেন? ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত, জানালেন সব

দুমাস ধরে পুলিশের খোঁজের বাইরে ছিলেন তিনি। তাঁর সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও গিয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পর সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। পরপর দুদিন জিজ্ঞাসাবাদের পর রবিবার তদন্তকারীদের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন তিনি।পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি প্রতারণার মামলায় শনিবার সুমিতকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। রবিবারও তাঁকে ফের ডাকা হয়। এদিন প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ভবানী ভবন থেকে বেরোনোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুমিত। তবে মামলা বিচারাধীন থাকার কারণে বেশির ভাগ বিষয়েই মন্তব্য করতে চাননি তিনি।গত দুমাস কোথায় ছিলেন, সাংবাদিকেরা এই প্রশ্ন করলে প্রথমে সুমিত বলেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারব না। পরে একই প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, এদিকে, আশপাশেই ছিলাম। তাঁর এই মন্তব্যের পর তিনি কলকাতাতেই ছিলেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।এত দিন আত্মগোপনে থাকার কারণ জানতে চাওয়া হলে সুমিত বলেন, সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, তা-ই তো মেনে চলছি। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও মুখ খুলতে চাননি তিনি। সেবাশ্রয়-সহ একাধিক বিষয়ে তাঁর নাম জড়ানোর প্রসঙ্গ উঠলে বলেন, মন্তব্য করতে পারব না।তাঁকে হেনস্থা করা হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তরে সুমিত বলেন, হতে পারে। তবে কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, মামলা আদালতে বিচারাধীন। পুলিশ যখনই ডাকবে, তিনি তদন্তে সহযোগিতা করবেন।তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে সুমিত বলেন, বাজে কথা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।এর আগে সিআইডির জিজ্ঞাসাবাদের পর তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা যায়। তৃণমূলের গাড়িতে করে সেখানে যাওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে। তার জবাবে সুমিত বলেন, যে অফিসে কাজ করি, সেই অফিস থেকে গাড়িটা দিয়েছে।এদিকে সুমিত নিজেই জানিয়েছেন, তাঁকে আগামী দিনেও তদন্তকারীদের সামনে হাজির হতে হবে। চাকরি দুর্নীতি সংক্রান্ত ডেবরার মামলায় তাঁকে ফের ডাকা হয়েছে। তাঁর কথায়, কাল ১১টার সময় ডেকেছে। তবে এদিন কোনও নথি সঙ্গে আনতে বলা হয়নি বলেও জানান তিনি।শালবনীর জমি প্রতারণা মামলা-সহ সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিসও জারি হয়েছিল বলে জানা যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তদন্তে সহযোগিতা করতে শুরু করেন তিনি। পরপর দুদিন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর সুমিতের দুমাস কোথায় ছিলেনএই প্রশ্নের উত্তর ঘিরেই এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

আগস্ট ০৯, ২০২৬
কলকাতা

‘লম্বা লড়াই, তবে তিলোত্তমাই জিতবে’, পানিহাটিতে শুভেন্দুর বিস্ফোরক ঘোষণা, ফের তদন্তের নির্দেশ

অভিশপ্ত ৯ অগাস্টের দুবছর পূর্ণ হল। তিলোত্তমার মৃত্যুবার্ষিকীতে রবিবার পানিহাটিতে আয়োজিত স্মরণসভায় উপস্থিত হয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তরুণী চিকিৎসকের মৃত্যু-রহস্য আরও গভীরে গিয়ে খতিয়ে দেখার জন্য নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।সভায় শুভেন্দু বলেন, লম্বা দুবছরের লড়াই। দীর্ঘ লড়াই। তবে আমি বলছি, নিশ্চিত ভাবে এই লড়াইয়ে তিলোত্তমা জিতবে। তাঁর বক্তব্য, এই ঘটনায় স্বজনপ্রীতি বা ব্যক্তিগত সম্পর্কের কোনও জায়গা থাকবে না। ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান, তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের পেছনে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। সেই সূত্রে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তৎকালীন বারাকপুরের পুলিশ কমিশনারের তদন্ত প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা গোটা রাজ্য তথা দেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে। তবে শুরু থেকেই তিলোত্তমার পরিবার দাবি করে এসেছে, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন করে তদন্তের ঘোষণাকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তিলোত্তমার পরিবার। তাঁদের আশা, এত দিন যে প্রশ্নগুলির উত্তর মেলেনি, নতুন তদন্তে তার কিছুটা হলেও স্পষ্ট হবে।তিলোত্তমার মৃত্যুর দুবছরের স্মরণসভায় নিজের সেই সময়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে বলেন, রাখিপূর্ণিমার দিন অরাজনৈতিক নবান্ন অভিযানের সময় তিলোত্তমার মায়ের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।শুভেন্দুর কথায়, আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামী দিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে। ফলে তিলোত্তমাকাণ্ডে নতুন করে শুরু হওয়া তদন্তে ঠিক কী কী বিষয় খতিয়ে দেখা হয় এবং পুরনো কোনও প্রশ্নের নতুন উত্তর মেলে কি না, এখন সেদিকেই নজর।

আগস্ট ০৯, ২০২৬
রাজ্য

হালিশহরে মমতার গাড়িতে হামলা? ‘টার্গেট ছিল মমতাকে শেষ করা’, বিস্ফোরক দাবি কল্যাণের

হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো, ইট ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।মমতার সঙ্গে এদিন ছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, হালিশহরে যাওয়ার সময় মমতার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও। পরিস্থিতির জেরে কিছু সময় গাড়ি আটকে থাকে বলে তৃণমূলের দাবি।হালিশহর থেকে ফিরে ঘটনার তীব্র প্রতিবাদ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মমতার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয়েছে এবং গাড়ির সামনে বাধা তৈরি করা হয়েছিল। একইসঙ্গে তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে জমায়েত করা হয়েছিল এবং প্রায় এক ঘণ্টা তাঁদের আটকে রাখা হয়।কল্যাণের আরও দাবি, মমতার গাড়িতে যেভাবে পাথর ছোড়া হয়েছে, তাতে আরও বড় বিপদ ঘটতে পারত। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল এবং তাঁকে শেষ করে দেওয়াই উদ্দেশ্য ছিল। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। তাঁর দাবি, গাড়ি লক্ষ্য করে প্রচুর ইট ছোড়া হয়েছে এবং দীর্ঘ সময় তাঁকে আটকে রাখা হয়েছিল। এই ঘটনার পিছনে বিজেপির কর্মীদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।মমতার বক্তব্য, তাঁকে এভাবে থামানো যাবে না। তিনি আরও বলেন, তিনি মানুষের কাছে যাবেন এবং কোনও বাধাতেই পিছিয়ে আসবেন না।হালিশহর থানার হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করেই এই ঘটনা। মৃত ব্যক্তিকে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন মমতা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেই হালিশহরে গিয়েছিলেন তিনি। সেই সফর ঘিরে বিক্ষোভ, গাড়িতে ইট-পাথর ছোড়ার অভিযোগ এবং পাল্টা রাজনৈতিক আক্রমণে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।ঘটনায় কারা জড়িত ছিলেন, বিক্ষোভ কীভাবে তৈরি হয়েছিল এবং গাড়ি লক্ষ্য করে সত্যিই ইট-পাথর ছোড়া হয়েছিল কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত ছবি সামনে আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আগস্ট ০৯, ২০২৬
বিদেশ

হাসিনা ফেরার আগেই বাংলাদেশে বড় ‘পালাবদল’! বিএনপির সঙ্গে কি মিশছে আওয়ামী লিগ? সাংসদের মন্তব্যে তুঙ্গে জল্পনা

বাংলাদেশের রাজনীতিতে কি তৈরি হতে চলেছে নতুন সমীকরণ? দীর্ঘদিনের দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং আওয়ামী লিগ কি এবার কাছাকাছি আসতে পারে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই এমনই এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, এমন খবর সামনে এসেছে। তার মধ্যেই আওয়ামী লিগকে নিয়ে বড় মন্তব্য করেছেন বিএনপির এক সাংসদ। সুনামগঞ্জ-২ আসনের সাংসদ নাসির উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার একটি সমাবেশে বলেন, আওয়ামী লিগ তাঁদের শত্রু নয়, বরং মিত্র। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় দুই পক্ষ একসঙ্গে লড়াই করেছে এবং অদূর ভবিষ্যতে আওয়ামী লিগ বিএনপির সঙ্গে মিশে যেতে পারে।এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা হলে কি নিষেধাজ্ঞার আওতায় থাকা আওয়ামী লিগকে ফের রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা রয়েছে? বিএনপির সঙ্গে কি সত্যিই তৈরি হতে চলেছে নতুন রাজনৈতিক সমঝোতা? আপাতত এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর মেলেনি।কারণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও আওয়ামী লিগের সঙ্গে দল মিশে যাওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তারেক রহমানও এমন কোনও ইঙ্গিত দেননি। বরং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে বিএনপি।২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-যুব আন্দোলনের জেরে আওয়ামী লিগ সরকারের পতন হয়। দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগ এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রেও আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।এর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লিগের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার অডিয়ো বার্তা প্রকাশ নিয়েও আপত্তি জানিয়েছিল বিএনপি।অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাইয়ের গণআন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।এই পরিস্থিতিতে বিএনপি সাংসদের আওয়ামী লিগকে মিত্র বলা এবং দুই দলের এক হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলাকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে তাঁর এই মন্তব্যই দলের আনুষ্ঠানিক অবস্থান কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে হাসিনার দেশে ফেরার আগে বাংলাদেশের রাজনীতিতে সত্যিই নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।

আগস্ট ০৮, ২০২৬
কলকাতা

১০ ঘণ্টার জেরা শেষে সুমিত সোজা অভিষেকের বাড়িতে, ভবানী ভবনে কী জানলেন গোয়েন্দারা?

ভবানী ভবনে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সিআইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শনিবার সকালে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছেছিলেন তিনি। দীর্ঘ জেরার পর সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। তবে জেরায় সুমিতের কাছ থেকে ঠিক কী তথ্য পাওয়া গেল, তা এখনও প্রকাশ্যে আসেনি। তাঁকে ফের তলব করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণার মামলায় শুক্রবার রাতে সুমিতকে নোটিস পাঠায় সিআইডি। সেই নোটিসে সাড়া দিয়েই শনিবার ভবানী ভবনে হাজির হন তিনি। সুমিতের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে বলে তাঁর আইনজীবী আগে জানিয়েছিলেন। এর মধ্যে জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত থেকে সুরক্ষা পেয়েছেন তিনি। তদন্তে সহযোগিতা করার শর্তেই সেই সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশ মেনেই সিআইডির জেরায় হাজির হন সুমিত।জমি প্রতারণার মামলায় সুমিতের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির টাকা তাঁর কাছে পৌঁছেছিল। যদিও এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগের কথা সামনে আসেনি। তবে সুমিত দীর্ঘ জেরার পর অভিষেকের বাড়িতে যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।সুমিতের নাম সামনে আসে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতারের পর। অভিযোগ ওঠে, বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি শালবনির জমি সংক্রান্ত মামলাতেও সুমিতের নাম অভিযুক্ত হিসেবে উঠে আসে।অভিযোগের তদন্তে সুমিতের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সেখানে দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি বলে পুলিশ সূত্রে জানা যায়। এরপর থেকেই তাঁকে নিয়ে তদন্তকারীদের তৎপরতা বাড়ে। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিসও জারি করেছিল বলে জানা গিয়েছে।পরে আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। সেই আইনি প্রক্রিয়ার পর শনিবার সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হন তিনি। প্রায় ১০ ঘণ্টার জেরা শেষে বেরিয়ে তাঁর গন্তব্য হয় অভিষেকের কালীঘাটের বাড়ি। এখন সিআইডির জেরায় কী তথ্য উঠে এল এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।

আগস্ট ০৮, ২০২৬
কলকাতা

ফের খুলছে আর জি করের ‘ফাইল’! অভয়ার ধর্ষণ-খুনের ঘটনায় এ বার পৃথক তদন্ত স্বাস্থ্যদপ্তরের

রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের সক্রিয় হয়েছে আর জি কর-কাণ্ডের তদন্ত। হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। এর মধ্যেই পৃথক ভাবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। শনিবার স্বাস্থ্যদপ্তরে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন রাতে ধর্ষণ ও খুনের আগে এবং পরে ঘটনাস্থলে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি আর জি কর মেডিক্যাল কলেজের ওই তরুণী চিকিৎসকের সঙ্গে কাজ করা অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। তদন্ত শেষে যে তথ্য উঠে আসবে, তা রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।স্বাস্থ্যদপ্তরের দাবি, নতুন করে তদন্তে হাসপাতালের প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। কোথায় কী ধরনের ঘাটতি ছিল, সেই ঘাটতি কীভাবে তৈরি হয়েছিল এবং কেন তা আগে থেকে দূর করা যায়নি, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের পর আগে থেমে থাকা তদন্তের বিষয়গুলিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আর জি কর-কাণ্ডে পৃথক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর জি কর-কাণ্ডের পর হাসপাতালের বিভিন্ন ত্রুটি এবং অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি ওই তরুণী চিকিৎসক হাসপাতালের কিছু অন্ধকার দিক সম্পর্কে জানতে পেরেছিলেন এবং সেই কারণেই তাঁকে খুন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তবে এই দাবিগুলি এখনও অভিযোগের পর্যায়েই রয়েছে। নতুন তদন্তে হাসপাতালের ত্রুটি বা অনিয়ম আড়াল করার কোনও চেষ্টা হয়েছিল কি না, হয়ে থাকলে তার নেপথ্যে কারা ছিলেন, সেই বিষয়ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।এদিকে রবিবার রাজ্যজুড়ে পালিত হবে অভয়া দিবস। দুই বছর আগে ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার স্মরণে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে।সকাল ১১টায় অভয়ার স্মরণে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যদপ্তরের কর্তারা।অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে বিকেলে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।সিবিআইয়ের তদন্ত চলার মধ্যেই রাজ্যের স্বাস্থ্যদপ্তরের এই পৃথক তদন্তে নতুন করে কোন তথ্য সামনে আসে, আর জি কর-কাণ্ডের তদন্তে তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেদিকেই নজর।

আগস্ট ০৮, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal