• ৯ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতি ২৫ জুন ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

Diljit Dosanjh : দিলজিত্‍ এর প্রিয় অভিনেত্রী কে? জানালেন নিজেই

সম্প্রতি মুক্তি পেয়েছে পাঞ্জাবী ছবি হসলা রাখ। এই ছবিতে অভিনয় করেছেন দিলজিত্ দোসাঞ্জ, শেহনাজ গিল ও সোনম বাজওয়া। ছবি সুপার-ডুপার হিট। শুধু তাই নয়, বলা হচ্ছে করোনার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করা পাঞ্জাবি ছবি এটাই। ছবির সাফল্য উত্যাপন করতে শুক্রবার ইনস্টাগ্রামে লাইভ করেন দিলজিত্। নিজের ফ্যান-ফলোয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা চলতে থাকে তাঁর। তখনই নিজের প্রিয় তারকার কথা বলেন দিলজিত্। জানান, তাঁর দেখা সেরা অভিনেত্রী ভারতী সিং। এখানেই থেমে থাকেননি। বলেন, ভারতীকে দেখেই অভিনয়ে এসেছেন তিনি।এর আগে দিলজিত্ ও ভারতী একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও হয়নি। ভারতী ব্যস্ত কপিল শর্মা শো নিয়ে। দিলজিত্ বলেছেন, ভারতীজি আমার প্রিয় অভিনেত্রী। অমৃতসরে আমি ওঁর শো দেখতে গিয়েছিলাম। তিনিই ডেকেছিলেন সকলকে। নাটকটি দেখার পর আমি ভারতীজির ফ্যান হয়ে যাই। তার আগে আমি কোনওদিনই থিয়েটার দেখিনি। কাউকে অত লোকের মাঝে পারফর্ম করতে দেখিনি। আমি কেবল সকলের সামনে গানই গাইতে পারি। ছবিতে কাজ করার কথাও কোনওদিন ভাবিনি। দেখি ভারতীজির পারফরম্যান্সের পর সকলেই খুশি। সেদিন ঠিক করেছিলাম ছবিতে অভিনয় করব।

অক্টোবর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Aniket : কালীপুজোর আড্ডায় অনিকেত

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে গেছে। সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবেন জানালেন অভিনেতা অনিকেত চক্রবর্তী অর্থাৎ মৌ এর বাড়ির চাঁদু। জনতার কথাঃ সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবে?অনিকেতঃ কালীপুজোয় সকাল থেকে উপোস করবো। সন্ধ্যাবেলায় বাজি ফাটাবো। দমদমে গিয়ে আড্ডা মারা আছে। দমদমে দু-তিনটে পুজো পাশাপাশি হয়। আমার বন্ধুরা ইনভলবড থাকে। আমিও আগে থাকতাম। এইভাবেই কাটাবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কতটা ভালো লাগে? অনিকেতঃ বাজি ফাটাতে অবশ্যই ভালো লাগে। বাজি ফাটাতে ভালো না লাগার কোনও কারণই নেই। রোবট থেকে চকলেট বোম সবটাই চলে। আমি একটু আতসবাজির থেকে শব্দবাজি বেশি পছন্দ করতাম। কিন্তু এখন একটু কনসাস হতে হচ্ছে।জনতার কথাঃ ছোটবেলায় কালীপুজোর কি কি মিস করো? অনিকেতঃ মামারবাড়িতে যেতাম ছোটবেলায়। সেখানে কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে পঞ্চমুন্ডির আসনে বড় করে পুজো হত। সেই পুজো মিস করি। অনেককটা বড় বড় ঠাকুর আমরা হেঁটে হেঁটে দেখতাম। সেটা খুব ইন্টারেস্টিং ছিল। সেগুলো মিস করি। আর পাড়ার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে দৌড়নো, বিভিন্ন জায়গায় চকলেট বোম ফাটিয়ে দেওয়া এইসব খচরামো চূড়ান্ত মিস করি। জনতার কথাঃ কালীপুজোয় নৈহাটি বা বারাসাতে গিয়ে ভিড়ে ঠাকুর দেখেছো?অনিকেতঃ কালীপুজোয় ভিড়ে ঠাকুর সত্যিই দেখিনি। নৈহাটি যাইনি। বারাসাত গেছি। যখন দমদমে থাকতাম কালীপুজোর পরের দিন মাঝারাত ওই ১২ টা সাড়ে ১২ টা নাগাদ বাইকে টার্গেট করতাম। দুর্দান্ত সব অভিজ্ঞতা।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Ramyan : রাবণের পর রামায়ণের আরেক অভিনেতা প্রয়াত

প্রয়াত রামায়ণ ধারাবাহিকের অভিনেতা চন্দ্রকান্ত পাণ্ড্য। বয়স হয়েছিল ৭২ বছর। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সহ অভিনেত্রী দীপিকা চিখলিয়া ইনস্টাগ্রামে চন্দ্রকান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অভিনেতার ছবি শেয়ার করে তিনি লেখেন, রেস্ট ইন পিস চন্দ্রকান্ত পাণ্ড্য। প্রসঙ্গত, দীপিকা ওই ধারাবাহিকের মা সীতার চরিত্রে অভিনয় করতেন। অন্যদিকে চন্দ্রকান্তকে দেখা গিয়েছিল নিশাদের চরিত্রে অভিনয় করতে।রামায়ণে অভিনয় করা ছাড়াও বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে, প্রেম লগন, প্যায়ার হো গয়া, পরিবার না পাঙ্খি, হোতে হোতে প্যায়ার হো গয়া প্রভৃতি। বিভিন্ন গুজারাটি ছবিতেও তিনি অভিনয় করেছেন বলে জানা যাচ্ছে।কয়েকদিন আগেই প্রয়াত হয়েছে অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের রামায়ণ-এ যিনি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন। অরবিন্দর প্রয়াণের খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর ভাইপো কৌস্তভ ত্রিবেদী। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এ বার প্রয়াত হলেন চন্দ্রাকান্তও। শোকস্তব্ধ শিল্পীমহল।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Manyata : সন্তানদের জন্মদিন পালন মান্যতা দত্তের

এগারো বছরে পা দিল সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের দুই সন্তান শাহরান ও ইকরা। ২১ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বার্থডে ব্যাশ-এর কিছু মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জয়-পত্নী মান্যতা। ইকরা ও শাহরানের জন্মদিন মধ্যরাতে উদযাপন করলেন তিনি। মান্যতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি।হ্যাপি পিকচার শেয়ার করে এক আবেগঘন পোস্টও লিখেছেন তিনি। মান্যতা লেখেন, স্বপ্ন দেখতে থাকো, জয় করতে থাকো!! ডানা মেলে দাও ও খুশি, ভালবাসা, হাসি ছড়াও, বেঁচে থাকো। শুভ জন্মদিন।ইকরা ও শাহরানকে ছবিতে কেক কাটতে দেখা গেল। ছবির কমেন্ট সেকশনে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। অপর একটি ছবিতে দেখা গেল মান্যতা ও সঞ্জয় একসঙ্গে হাত লাগিয়েছেন কেক কাটিং-এ।অভিনেতাও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা জানান। খুদেদের সঙ্গে নানান মিষ্টি মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি। সঞ্জয় দত্ত ক্যাপশনে লেখেন, আমার মূল্যবান সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা! ভালবাসা ও আনন্দ সবসময়ে তোমাদের সঙ্গে থাকুক। তাঁর সেই পোস্টে কমেন্ট করেছেন বলিউডের অনেক সেলিব্রিটি।

অক্টোবর ২২, ২০২১
বিনোদুনিয়া

Shahrukh Khan : ছেলেকে দেখতে জেলে ছুটলেন শাহরুখ

২১ তারিখ সকাল হতে না হতেই শাহরুখ খানকে দেখা গেল আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে। সেই ভিডিও প্রকাশ্যে এল। আজ সকালেই দেখা যায়, মুম্বইয়ের আর্থার রোড জেলের ভিতর শাহরুখ প্রবেশ করছেন। ততক্ষণে মিডিয়া ও ফটোগ্রাফারদের ভিড় প্রবলহারে বলিউড স্টারকে ঘিরে ধরে। ধূসর রঙের টি শার্ট ও কালো মাস্কে এদিন জেলের যে অংশে বন্দিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সেই অংশে যান শাহরুখ।এর আগে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বারবার শাহরুখের ছেলে আরিয়ানের নানান শুনানিতে নিজে গিয়ে উপস্থিত থেকে পরিস্থিতি সামলেছেন। তবে কোনওবারই দেখা যায়নি শাহরুখ অথবা গৌরী খানকে। এই পরিস্থিতিতে এই প্রথমবার শাহরুখকে দেখা গেল ছেলে আরিয়ানের সঙ্গে গিয়ে দেখা করতে।বুধবার মাদক মামলায় বলি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট। মুম্বইয়ের একটি বিশেষ আদালত আরিয়ান খানের জামিন খারিজ করেছে।

অক্টোবর ২১, ২০২১
বিনোদুনিয়া

Maadurima : জনতার কথায় আড্ডায় মাধুরিমা চক্রবর্তী

লক্ষ্মীপুজো কেটে গেল। সামনে কালীপুজো। আগামী দিনে কী প্ল্যান রয়েছে জানালেন জীবন সাথী ধারাবাহিকের অভিনেত্রী নিধি বসু অর্থাৎ মাধুরিমা চক্রবর্তী।জনতার কথাঃ দুর্গাপুজোর পর কি আর ছুটি পাওয়া গেছে?মাধুরিমাঃ অসুস্থতার কারণে আমি লক্ষ্মীপুজোয় ব্রেক পেয়েছি। তবে সামনাসামনি কোনওরকমভাবে ব্রেক পাওয়ার কোনও জায়গা আছে আমার মনে হয় না। আমি একটা ভাইটাল ক্যারেক্টারের সঙ্গে জড়িত। একটা রেসপনসিবিলিটি তো রয়েছে।জনতার কথাঃ দর্শকদেরও তো চাহিদা বেড়ে গেছে। যার চরিত্র বেশি জনপ্রিয় তাকে বেশি করে দেখতে চায়।মাধুরিমাঃ অ্যাবসোলিউটলি। দেখো প্রেশার কিন্তু সব কাজেই থাকে। বাট এটাই তো আমাদের আলটিমেট পাওনা। লোক শুনতে চাইছেন, নেগেটিভ ক্যারেক্টারটাকেও এত ভালোভাবে পজিটিভলি দেখছেন।জনতার কথাঃ বাইরে বেরোলেও তো দর্শকদের কমেন্টস পাও।মাধুরিমাঃ যখন রাস্তাঘাটে বেরোই লোকজন ডেকে বলেন ভালো লাগে না তোমাকে অনস্ক্রিন দেখে অফস্ক্রিন আমি তোমার ফ্যান। সেগুলোই তো বড় পাওনা আমার। এগুলোই ভীষণভাবে ভালো লাগে।

অক্টোবর ২১, ২০২১
বিনোদুনিয়া

Ankush : ঐন্দ্রিলার জন্য গয়না কেনার জন্য অনেককিছু মাথায় রাখতে হয়ঃ অঙ্কুশ

বহুজাত স্বর্ন বিপণী সংস্থার-র চমক ভরা ধনতেরাস অফার এবং নতুন গয়নার কালেকশন লঞ্চ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা,অভিনেত্রী ফালাক রশিদ রায়, সংস্থার দুই কর্ণধার রূপক সাহা,অর্পিতা সাহা। এই অফার আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর কলকাতার সমস্ত শোরুমে চলবে। থাকছে নানা রকম আকর্ষণীয় অফার।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অঙ্কুশ জানালেন,ব্রেসলেট আমার খুব ভালো লাগে পরতে। ঐন্দ্রিলাকে লাস্ট কবে গয়না দেওয়া হয়েছিল প্রশ্নের উত্তরে অঙ্কুশ জানালেন,ঐন্দ্রিলার জন্য গয়না কেনার জন্য অনেককিছু মাথায় রাখতে হয়। এসব ব্যাপারে ও প্রচণ্ড চুসি। টাকাটা আমারই যায় কিন্তু চয়েসটা ওরই থাকে। এসব ব্যাপারে ওর চয়েস অনেক ভালো।ফালাক রশিদ রায় জানালেন,সোনা, হিরে সবরকম গয়নাই আমি পছন্দ করি। এটায় আমার একটা উইকনেস আছে। আমার বর আগে থেকে ওয়ারনিং দিয়ে দেয়। গয়না চয়েসের ব্যাপারে নিয়ে প্রশ্ন উঠতেই জানালেন,আমিই গয়না চয়েস করতে ভালোবাসি। নীল সেইভাবে গয়না চয়েস করতে পারে না।

অক্টোবর ২০, ২০২১
বিনোদুনিয়া

Yubika : গ্রেফতার বিগবসের প্রতিযোগী যুবিকা চৌধুরী

বর্ণবিদ্বেষমূলক কথা। যার জন্য গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং কে। এবার একই কারণে গ্রেফতার হতে হল বিগবসের এক মহিলা প্রতিযোগী কে।যুবরাজের পর এবার গ্রেফতার হলেন বিগবস ৯-এর প্রতিযোগী যুবিকা চৌধুরী। বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেফতার করা হয় তাঁকে। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। গ্রেফতারের পর বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় যুবিকা চৌধুরীকে । উল্লেখ্য, পাঁচ মাস আগে একটি Vlog-এ বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য যুবিকা চৌধুরি করেন বলে অভিযোগ। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এই মন্তব্যের কারণে যুবিকা ক্ষমা চাইলেও তা ভালো চোখে নেননি নেটিজেনরা। যুবিকার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। অভিনেত্রীকে গ্রেফতার করার পর প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে।যুবিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি তফশিলি জাতি (SC/ST) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন । যা ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে । যুবিকা অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেও পরবর্তী শুনানি রয়েছে ২৪ নভেম্বর । যুবিকা একটি ট্যুইটে ক্ষমাও চেয়ে নেন, তিনি লেখেন একটি শব্দের অর্থ তিনি জানতেন না, তার জন্যই এই ভুল হয়েছে । এবার এর জন্য তিনি সকলের কাছেই ক্ষমাপ্রার্থী । কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই জানিয়েছেন যুবিকা।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Falaque : দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি

দুর্গাপুজোর পর আজ লক্ষ্মীপুজোও। কালীপুজোও আসতে খুব বেশি দেরি নেই। অনেকেই কালীপুজোর প্ল্যান করতে শুরু করেছেন। দীপাবলির ভাবনা রয়েছে অভিনেত্রী ফালাক রশিদ রায়েরও। পুজোতে মুক্তি পেয়েছে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্যের ছবি FIR। এবার কালীপুজোয় কি প্ল্যান জানালেন টলি ক্রাশ ফালাক।জনতার কথাঃ দীপাবলির প্ল্যান কি?ফালাকঃ ধনতেরস থেকে আমার দীপাবলির প্ল্যান শুরু হবে। কিছু গয়না কিনবো। প্রচুর মিষ্টি অর্ডার দেবো। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি। সো এইগুলোই করবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কি ভালো লাগে?ফালাকঃ বাজি ফাটাতে ভালো লাগে। তবে লাইট যেটা দিয়ে হয় সেটা বেশি ভালো লাগে আমার। সাউন্ড আর যেটাতে প্রচুর স্মোক সেটা আমার ভালো লাগেনা। আমার প্রচন্ড নিঃশ্বাস কষ্ট হয় তাতে। আমার নিজের একটা পেট আছে। তাই আমি বুঝি তাদেরও কত কষ্ট হয়। তাই আমি ফুলঝুরি আর চরকি এইগুলোতেই আনন্দ করি।জনতার কথাঃ দীপাবলিতে কি কি মিস করো?ফালাকঃ আমি আগে করতাম। যেটা এখন সময় পাই না। রঙ্গোলি বানাতে খুব ভালো লাগতো। দীপাবলির সময় রঙ্গোলি আর অল্প একটু প্রদীপ জ্বালানো এটা খুব ভালো লাগে। তবে রঙ্গোলির এখন সময় পাই না।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Esha Gupta : বোল্ডনেসের মাত্রা ছড়ালেন এশা

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সবসময় নিজেকে হট লুকে মেলে ধরতে পছন্দ করেন। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবেতেই তার হট লুক নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এবার এশার বোল্ডনেস মাত্রা ছাড়াল। সম্পূর্ণ টপলেস অবতারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী। শরীরের উপরের অংশে নেই এক টুকরো সুতো। হাতের পাশ দিয়ে উন্মুক্ত স্তনযুগল, নীচে ব্লু ব্যাগি জিনস পরে রয়েছেন অভিনেত্রী। যা সবাইকে চমকে দিয়েছে।সম্প্রতি জয়পুরের ঘুরতে গিয়েছেন এশা। সেখানে রামগড় লজেই অর্ধনগ্ন হয়ে এই ছবি পোস্ট করেছেন জন্নত ২র নায়িকা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টোনড বডি তুলে ধরেন এশা।টপলেস ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- আজ ভালোবাসুন, আগামিকালও ভালোবাসুন। এশার এই টপলেস ছবি বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাত লক্ষ লাইক পড়েছে এই ছবিতে। নেটিজেনরা ছাড়াও অনেক বলিউড সেলেবও তাঁর ইন্সটাগ্রামের ছবিতে কমেন্ট করেছেন।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Hema Malini : জন্মদিন উদযাপন করলেন হেমা মালিনী

আজ হেমা মালিনীর জন্মদিন। ৭৩ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে সময় কাটালেন। স্বামী ধর্মেন্দ্র, মেয়ে এশা দেওল, চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি এবং সঞ্জয় খানের সঙ্গে উদযাপন করছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে লাল সালোয়ার স্যুট পড়েছেন এবং ধর্মেন্দ্র তার সঙ্গে মিলিয়ে ড্রেস- আপ করেছেন। ক্যাপশনে লিখেছেন,পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বাড়িতে জন্মদিন উদযাপন। এর আগে এশা ইনস্টাগ্রামে গিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে তাকে তার মায়ের উপর ঝুঁকে থাকতে দেখা গিয়েছে। মা-মেয়ের জুটি কুর্তা চুড়িদার সেটে তাদের পোশাক জোড়া করেছিল। এশার পোশাকের গোলাপী ফুলের নকশা ছিল ও হেমার পোশাকে সূচিকর্ম এবং নীল রঙে শোভিত ছিল। তার জন্মদিন-বিশেষ পোস্টে এশা তার মায়ের জন্য লিখেছেন শুভ জন্মদিন মা।তোমাকে ভালোবাসি। তুমি ধন্য, সুখী এবং সুস্থ থাক।এশা হেমা ও ধর্মেন্দ্রের বড় মেয়ে। এই দম্পতির একটি ছোট মেয়ে অহনাও রয়েছেন।

অক্টোবর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Iman Chakraborty : মা কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইমন

মায়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন গায়িকা ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন হল মা-কে হারিয়েছেন ইমন। বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে মায়ের কথা লিখেছেন তিনি, মাকে মনে করেছেন।ছবিতে ছোট করে কাটা চুল, চোখে চশমা পরে ইমন চক্রবর্তীকে দেখে স্কুলছাত্রী মনে হচ্ছে। মায়ের সঙ্গে হেসে পোজ দিয়েছেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন মা। অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই ইমনের মা কে এই বিশেষ দিনে শুভেচ্ছাও জানিয়েছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন হ্যাপি বার্থডে কাকিমা। কেউ লিখেছেন হ্যাপি বার্থডে জেঠিমা।সম্প্রতি ইমন চক্রবর্তীর মিউজিক ভিডিও ইচ্ছেডানা মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন মানিক বেরা। সুর দিয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষ। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গানটি

অক্টোবর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Neena Gupta : শৈশবে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হত জানালেন নীনা

ছোটবেলা একদমই ভালো কাটেনি তাঁর। এক এক বার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে অভিনেত্রী নীনা গুপ্তকে। আত্মজীবনীতে এরকমই বিস্ফোরক কথা তুলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। আর এই নির্যাতনের কথা নিজের মা কে পর্যন্ত বলার সাহস পাননি তিনি। চিকিত্সক থেকে দর্জি, নীনার শৈশব কলুষিত হয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষের খারাপ চাউনিতে। নীনার আত্মজীবনী থেকে জানা যায় চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন দাদার সঙ্গে। দাদাকে বাইরে বসতে বলে সেই চিকিত্সক নীনাকে ভেতরে ডেকে নিয়ে যান। তাঁর লেখায়, চোখ পরীক্ষা করতে শুরু করে সে প্রথমে। এরপর এমন সব জায়গায় পরীক্ষানিরীক্ষা চালাতে থাকে যার সঙ্গে চোখের কোনও সম্পর্ক নেই। আমি জড় পদার্থের মতো বসে ছিলাম। বাড়ি ফিরে এক কোনায় বসে কেঁদেছিলাম। এদিকে মাকে বলতে না পারার কারণ হিসেবে নীনা বলেন, মনে হয়েছিল মা বলবে দোষ আমার। আমি হয়তো এমন কিছু করেছি যে কারণে সেই ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে। একবার নয়, বহুবার বিভিন্ন ডাক্তারের কাছে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে।সম্প্রতি বলিউড অভিনেত্রী নিনা গুপ্তের আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এতে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত কিছু বিতর্কিত ঘটনা সম্পর্কে খোলাখুলি লিখেছেন। এতে তিনি একজন প্রযোজকের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেছেন, যেখানে তিনি অশ্লীল মুহুর্তের মুখোমুখি হয়েছিলেন। এই সপ্তাহের শুরুতে অভিনেত্রী কারিনা কাপুর নীনা গুপ্তের আত্মজীবনী প্রকাশ করেছেন। এই আত্মজীবনীর নাম truth / সত্য। এই আত্মজীবনীতে নীনা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন, যখন একজন প্রযোজক তাকে হোটেলের রুমে ডেকে রাত কাটানোর কথা বলেছিলেন। সেটি তার কাছে রক্ত হিম করে দেওয়ার মত মুহুর্ত।

অক্টোবর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Madhuri Dixit : বিয়ের ২২ বছরের জার্নি শেয়ার করলেন মাধুরী দীক্ষিত-শ্রীরাম নেনে

আজকের দিনে ২২ বছর আগে চার হাত এক হয়েছিল বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনের। ২২ তম বিবাহবার্ষিকী তে দুজনে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন। যেখানে দুজনের ও পরিবারের বাকী সদস্যদের নিয়ে বেশ কিছু ছবি ছিল। মাধুরী লিখেছেন ২২ বছরের জাদুকরী একসঙ্গে।এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ তাদের শুভেচ্ছা জানিয়েছেন। রিতেশ দেশমুখ লিখেছেন, অনেক অনেক অভিনন্দন !!! আপনাদের জন্য প্রাচুর্য এবং ভালবাসা, সুখ এবং বৈবাহিক সুখ উভয়ই কামনা করছি। গায়িকা রাজা কুমারী মাধুরী এবং শ্রীরামকে তার প্রিয় দম্পতি হিসাবে ট্যাগ করেছেন। অমৃতা খানভিলকার, অর্জুন বিজলানি, মিকি কন্ট্রাক্টর এবং অন্যরাও মাধুরী এবং শ্রীরাম নেনেকে শুভেচ্ছা জানানোর জন্য মন্তব্য করেছেন।শ্রীরাম নেনে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন এবং মাধুরীকে ভিতরে এবং বাইরে উভয়ই মহাবিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসাবে ট্যাগ করেছেন। তিনি লিখেছেন তুমি যখন মজা কর তখন সময় চলে যায় এবং আমি তোমার সঙ্গে যে ২২টি সুন্দর বছর কাটিয়েছি সে সম্পর্কে আমি ঠিক তেমনি অনুভব করি। বাড়ি যেখানেই থাকুন না কেন এবং আমি একসঙ্গে যে আশ্চর্যজনক জীবন এবং বাড়ি তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। মহাবিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার ভিতরে এবং বাইরে, আমার আত্মার সঙ্গী, আমার এমডি এবং আমার ভাল অর্ধেকের জন্য বার্ষিকীর শুভেচ্ছা এখান সামনে অনেক মহান বছর আছে।

অক্টোবর ১৭, ২০২১
বিনোদুনিয়া

আল পাচিনোর সামনে নাটক করে প্রশংসিত মিঠুন কন্যা

বাবার পথটাই অনুসরণ করেছেন তাঁর মেয়ে। বাবা মিঠুন চক্রবর্তীর মতো অভিনয়ে নাম লিখিয়েছেন তাঁর মেয়ে দিশানী চক্রবর্তী। ইতিমধ্যে লি স্ট্র্যার্সবার্গ ইনস্টিটিউটে কেমবারলি হ্যারিস পরিচালিত সেমিনার-এ অভিনয় করেছেন তিনি। এটা দিয়েই থিয়েটারে ডেবিউ করেছেন দিশানি। এর আগে অবশ্য ছবিতও অভিনয় করেছেন। হলিউডের কিংবদন্তি শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয়ের জন্য, দারুণ প্রশংসা কুড়িয়েছেন মিঠুন কন্যা। এই শো আরও কিছুদিন চালানোর পরামর্শও দিয়েছেন দিশানি। বিগত কিছু বছর ধরে অভিনয় শিখছেন তিনি। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, নাটকে অভিনয় করা তাঁর কাছে অসাধারণ অনুভূতি ছিল। তিনি প্রথম থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন বলে জানিয়েছেন। আল পাচিনোর কথা বলতে গিয়ে দিশানি জানালেন, কিংবদন্তি আল পাচিনো স্যারের সামনে পারফর্ম করার সুযোগ অকল্পনীয়। আমি থিয়েটার ভালোবাসি। শুরুটা অসাধারণ হল। আশা করি বাবাকে গর্বিত করতে পারব। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। সকলে সুস্থ থাকুক। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়েও যাচ্ছি।উল্লেখ্য, ২০১৭ সালে হোলি স্মোক ছবি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় দিশানির। ছবির পরিচালয়নায় ছিলেন উশমে চক্রবর্তী।। উশমে সম্পর্কে দিশানির দাদা হয়। এছাড়াও আন্ডারপাস, সুটেবল এশিয়ান ডেটিং উইথ পিএমবি নামের দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত, অভিনেতা মিঠুর চক্রবর্তীর দত্তক নেওয়া সন্তান দিশানি। কানাঘুষো শোনা যায়, এক আবর্জনার স্তূপ থেকে একরত্তি দিশানিকে উদ্ধার করেছিলেন মিঠুন। এরপরই সেই একরত্তি মেয়েকে দত্তক নিয়েছিলেন। নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন অভিনেতা।

অক্টোবর ১৭, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan : জেল থেকে বেরিয়ে দরিদ্রদের পাশে থাকবেন জানালেন আরিয়ান

এখনও জেল থেকে ছাড়া পায়নি। বুধবার পর্যন্ত জেলে থাকতে হবে মাদক কাণ্ডে জড়িত শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এখন জেলের মধ্যেই তার কাউন্সিলিং চলছে। নেশার ঘেরাটোপ থেকে তাকে সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানা গেছে এই কাজে এনসিবির সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি। জেল থেকে বেরিয়ে মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছেন তিনি। এনিসবির সামনে নিজের ভুল স্বীকার করেছেন শাহরুখ-পুত্র। জেল থেকে বেরিয়ে তিনি কী করবেন এই প্রসঙ্গে বলেছেন, জেল থেকে বেরিয়ে, স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করব। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করব। এছাড়া তিনি আরও জানান এমন কোনও খারাপ কাজ করবেন না যার জন্য তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়। এনসিবি-র মুম্বই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াঙ্কেদাকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন তিনি।

অক্টোবর ১৭, ২০২১
বিনোদুনিয়া

Sinduk Rahasya : ভিন্নধারার ছবি সিন্দুক রহস্য

জয়ন্ত পালের ছবি সিন্দুক রহস্যের পোস্টার ও মিউজিক লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার ইন্দিরা সিনেমা হলে। পোস্টার লঞ্চ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন ও তমাল রায়চৌধুরী। এরপর এই প্রোজেক্টের সঙ্গে গায়ক, সঙ্গীত পরিচালক থেকে শুরু করে বাকিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।সিন্দুক রহস্য নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মাসুম ও টিনা। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তমাল রায় চৌধুরী, দেবাশীষ গাঙ্গুলী ও রাজু মজুমদার সহ আরো অভিনেতা। সকলের পরিচিত মুখ অরিত্র দত্ত বণিক সিন্দুক রহস্য ছবিতে সম্পাদকের ভূমিকা পালন করেছেন।নবাগত অভিনেতা ও নবাগতা অভিনেত্রী কে এখানে দর্শকরা দেখতে পাবেন। ফলে নতুন একটা জুটি পেতে চলেছে টলিউড। এই ছবির মুক্তির দিন এখনও ঠিক হয়নি। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে এই ছবিটি।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Raavan : জিত যখন রাবণ

কটা চোখ লাল। ভ্রুর মাঝে কাটা দাগ। এক মুখ দাড়ি-গোফ। দেখেই একটা ভয় ভয় ব্যাপার রয়েছে। এ যেন রাবণ! রাবণই বটে। তবে রাবণ সেজেছেন। তিনি হলেন টলিস্টার জিত।কিন্তু হঠাত্ কেন এ রকম লুক? এটা আসলে নতুন সিনেমায় জিতের লুক। এখনই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে ঘোষণা করে দিলেন জিত্। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। ফার্স্ট লুক-এর পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছেন নায়ক। জিতের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি। পরিচালনার দায়িত্বে থাকছেন এম এন রাজ।পুজোতেই মুক্তি পেয়েছে জিতের ছবি বাজি। দক্ষিণের নান্নাকু প্রেমাথুর অফিশিয়াল রিমেক এই ছবি। জিতের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ছবিটি। অনেকেই এই ছবি নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছেন। এর মধ্যেই আবারও নতুন ছবির ঘোষণা জিতের।মনে করা হচ্ছে, এই ছবিটিও অন্য ধাঁচের হতে চলেছে। জিত্ হয়তো ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে আবার অসুর ছবির মতোও হতে পারে। সেখানে অসুর রূপে পোস্টারে জিত্কে দেখানো হলেও তাঁর অভিনীত চরিত্র নেগেটিভ ছিল না। এবারও সে রকমই কিছু চমক থাকতে পারে।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Farrukh Jaffar : প্রয়াত অভিনেত্রী বেগম ফারুখ জাফর

প্রয়াত গুলাবো সিতাবোর বেগম ফারুখ জফর। ছবির চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরটি জানান। তবে কী কারণে ৮৮ বছরের অভিনেত্রীর মৃত্যু হয়েছে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই শুক্রবার রাতে অভিনেত্রী প্রয়াত হন। ২০২০ সালের জুন মাসে মুক্তি পায় সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবো। ছবিতে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানার মতো তারকা থাকা সত্ত্বেও বেগমের চরিত্রে নজর কেড়েছিলেন ফারুখ জফর। ছবির সুবাদে সেরা সহ-অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পেয়েছিলেন তিনি। জৌনপুরের জমিদার পরিবারে তাঁর জন্ম। ১৬ বছর বয়সে লখনউ চলে আসে তাঁর পরিবার। স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মহম্মদ জাফরকে বিয়ে করেন ফারুখ জফর। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে অল ইন্ডিয়া রেডিওর কর্মী হিসেবে কাজ শুরু করেন ফারুখ জফর। তিনি অল ইন্ডিয়া রেডিওর প্রথম কর্মীদের মধ্যে একজন ছিলেন।১৯৮১ সালের ক্লাসিক উমরাও জান ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর। উমরাও অর্থাত্ রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর দুই দশক পর ২০০৪ সালে মুক্তি পায় দ্বিতীয় ছবি। শাহরুখ খানের স্বদেশ সিনেমায় অভিনয় করেন। এছাড়া পিপলি লাইভ, তনু ওয়েডস মনু, আম্মা কি বোলির মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Sindur Khela : দশমীতে সিঁদুরখেলায় মাতলেন টলি তারকারা

আজ বিজয়া দশমী। দশমী মানেই বিষাদের সুর বাজতে শুরু করে। আবার এক বছরের অপেক্ষা। তবে আবার দশমী মানেই সিঁদুর খেলায় মেতে ওঠেন মেয়েরা। যার মধ্যে আবার আলাদা একটা আনন্দ রয়েছে। লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলায় মেতে ওঠাতে বাদ জাননা টলি তারকারাও। এই বছর কোভিড বিধি মেনে সিঁদুর খেলায় মেতে উঠলেন নুসরত জাহান, শুভশ্রী, দেবলীনা কুমার, কোয়েল মল্লিক, ফালাক রশিদ রায়, রাইমা সেন সকলেই। সিঁদুরখেলায় না মাতলেও দেবীকে বরণ করলেন মিমি চক্রবর্তী। তবে সিঁদুরখেলায় যে বিবাহিতরাই মাতেন এমনটা নয়। সিঁদুরখেলায় মেতে উঠলেন ঋতাভরী চক্রবর্তী ও সোহিনী সরকার। বিয়ের পর প্রথম সিঁদুর খেলায় দেবলীনা কুমারকে বেশ ভালো লাগছিল। সঙ্গে ছিলেন গৌরব। নিয়ম-রীতি মেনে মা-কে বরণ করে নিলেন অভিনেত্রী। দশমীর দিন লাল শাড়িতে ধরা দিলেন কোয়েল। মা দুর্গাকে সিঁদুরে রাঙিয়ে দিতে দেখা গেল কবীরের মা-কে, সেই সিঁদুর নিজের সিঁথিতেও ছুঁইয়ে নিলেন নিসপাল সিং ঘরনি।এদিন সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ভাগ করে নেন অভিনেত্রী। সঙ্গে হাসি মুখে জানান, আসছে বছর আবার হবে। অগ্নিদের চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো অনেকেই জানেন। তাদের বাড়ির ঠাকুর দেখতে অনেক টলি তারকা ভিড়। অগ্নিদেব ও সুদীপ্তা চট্টোপাধ্যায় বিগত বছরগুলোর মত ধূমধাম করে না হলেও একসঙ্গে সিঁদুরখেলায় মেতে উঠলেন। সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন।

অক্টোবর ১৫, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 38
  • ...
  • 57
  • 58
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

বিমের সঙ্গে ঝুলছে রক্তমাংস! তারাতলা বিপর্যয়ের ভয়াবহ ছবি কাঁপিয়ে দিল শহর

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নীচে আরও বহু শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ।উদ্ধারকারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশাল লোহার বিম। ধসের পর সেগুলি দুমড়ে-মুচড়ে একের উপর এক চাপা পড়ে রয়েছে। ফলে ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে পৌঁছতে যথেষ্ট সময় লাগছে। বিশেষ যন্ত্রের সাহায্যে ভার্টিকাল ড্রিলিং করে বিম কেটে ধাপে ধাপে এগোচ্ছেন উদ্ধারকর্মীরা।এখনও পর্যন্ত একাধিক আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে একাধিক ভারী ক্রেন মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিও। ড্রোনের সাহায্যে ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকা মানুষের অবস্থান খোঁজার চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট এলাকা জুড়ে গুদামটি তৈরি হচ্ছিল। দুর্ঘটনার পর নির্মাণের মান এবং ব্যবহৃত সামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হয়েছিল। সেই কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে বলে দাবি তাঁদের।ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

জুন ২৪, ২০২৬
কলকাতা

তারাতলা ধসের পর বড় ঝাঁকুনি! রাজ্যজুড়ে নির্মীয়মাণ ইমারতে কাজ বন্ধের নির্দেশ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তারাতলার ভয়াবহ নির্মাণ বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আপাতত নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারতের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী একত্রিশে জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পগুলির স্বাস্থ্যপরীক্ষা ও নকশা যাচাই করা হবে। সবুজ সংকেত মিললেই আবার শুরু হবে কাজ।বুধবার তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে একটি বিশেষ পরিদর্শন দল গঠন করা হবে। এই দল নির্মীয়মাণ ইমারতের নকশা, নির্মাণের মান এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। কোথাও ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তারাতলার নির্মীয়মাণ গুদাম ও হিমঘর ধসে পড়ার ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রাণহানির খবর সামনে এসেছে। বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। খবর পাওয়ার পরই উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনী। আধুনিক প্রযুক্তির সাহায্যে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ধসে পড়া নির্মাণের নকশায় ত্রুটি ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের নকশা এবং কাঠামোগত নিরাপত্তা নতুন করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি হিসাব অনুযায়ী, দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং একাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে।তারাতলার এই মর্মান্তিক ঘটনার পর নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের রিপোর্ট প্রকাশের পরই স্পষ্ট হবে, এই বিপর্যয়ের নেপথ্যে প্রকৃত কারণ কী।

জুন ২৪, ২০২৬
দেশ

চলন্ত লোকালে রক্তাক্ত মৃত্যু! দরজা বন্ধ করা নিয়ে ঝগড়া, যাত্রীর বুকে পরপর কোপ

চলন্ত লোকাল ট্রেনে ভয়াবহ হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত রক্তাক্ত খুনে পরিণত হল। ট্রেনের মধ্যেই ছুরির আঘাতে মৃত্যু হল বাইশ বছরের যুবক মায়াঙ্ক রমেশ লোহারের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চার্চগেট থেকে নাল্লাসোপারা অভিমুখী দ্রুতগতির লোকাল ট্রেনে ওঠেন মায়াঙ্ক। আন্ধেরি স্টেশন থেকে ট্রেনে চড়ার পরই আর এক যাত্রীর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা বন্ধ রাখা হবে কি না, তা নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।প্রথমে বচসা হলেও পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, আচমকাই ধারালো অস্ত্র বের করে মায়াঙ্কের উপর একের পর এক আঘাত করতে শুরু করে অভিযুক্ত। ট্রেনের কামরায় বহু যাত্রী উপস্থিত থাকলেও পরিস্থিতি এত দ্রুত বদলে যায় যে কেউ তাঁকে রক্ষা করতে পারেননি।ট্রেন বোরিভেলি স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত পালিয়ে যায়। পরে যাত্রীরা কামরার ভিতরে রক্তাক্ত অবস্থায় মায়াঙ্ককে দেখতে পান। রেল পুলিশ ও চিকিৎসাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে গিয়েছিল। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেনে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে শুরু করে।অবশেষে বুধবার বিকেলে অভিযুক্ত রোশান সুবর্ণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পশ্চিম রেলও জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।চলন্ত ট্রেনের মধ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল। সাধারণ মানুষের প্রশ্ন, ভিড়ভাট্টার লোকালে যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কতটা নিশ্চিত?

জুন ২৪, ২০২৬
কলকাতা

সকালেই বাঁকতে শুরু করেছিল বিম! তবু কেন চলল ঢালাই? তারাতলা কাণ্ডে বড় প্রশ্ন

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি বহুতল কাঠামো ভেঙে পড়ার ঘটনায় শোক এবং আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল, পুলিশ এবং অন্যান্য সংস্থা।দুর্ঘটনার পর থেকেই নির্মাণকাজের মান এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, যে কাঠামোটি তৈরি করা হচ্ছিল, সেখানে শুরু থেকেই বিভিন্ন ত্রুটি ছিল। নির্মাণস্থলে ব্যবহৃত সামগ্রীর মান এবং কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনার আগে থেকেই কয়েকটি লোহার বিমে অস্বাভাবিক চাপের লক্ষণ দেখা যাচ্ছিল। তবু কাজ বন্ধ না করে নির্মাণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বিপদের ইঙ্গিত থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ভারী কংক্রিটের চাপ বহন করতে গিয়ে কাঠামোর বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। এর ফলেই গোটা নির্মাণ অংশ ভেঙে পড়ে থাকতে পারে বলে অনুমান।ঘটনার পর প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। নির্মাণকাজে কোনও গাফিলতি বা নিয়মভঙ্গ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুর্ঘটনার পর নির্মাণ নিরাপত্তা, অনুমোদন প্রক্রিয়া এবং কাজের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের রিপোর্ট প্রকাশের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

জুন ২৪, ২০২৬
কলকাতা

চিৎকার, ধুলো আর ধ্বংসস্তূপ! তারাতলায় ভয়াবহ দুর্ঘটনায় কন্ট্রোলরুম খুলল নবান্ন

তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসন দ্রুত তৎপর হয়। নবান্নের পক্ষ থেকে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানান, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে। প্রয়োজনে আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রাথমিক লক্ষ্য হল আটকে থাকা মানুষদের যত দ্রুত সম্ভব নিরাপদে উদ্ধার করা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবহণ দফতরের জন্য একটি গোডাউন নির্মাণের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই কয়েকটি লোহার বিম নড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপরও কাজ বন্ধ না করে কাঠামো মেরামতের চেষ্টা চলছিল। সেই সময় আচমকাই গোটা ছাদ ও লোহার কাঠামো ভেঙে পড়ে।ঘটনার সময় বহু শ্রমিক ভিতরে কাজ করছিলেন। সেখানে একটি অস্থায়ী অফিসও ছিল বলে জানা গিয়েছে। ফলে ধস নামার সঙ্গে সঙ্গেই অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।বর্তমানে ক্রেন, গ্যাস কাটার এবং অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে লোহার বিম কেটে উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকর্মীদের সহায়তা করছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও এখনও বহু মানুষের খোঁজ মেলেনি বলে আশঙ্কা তৈরি হয়েছে।ঘটনার খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, নির্মাণকাজে কোনও গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। তারাতলার এই দুর্ঘটনা ঘিরে গোটা এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জুন ২৪, ২০২৬
কলকাতা

মুহূর্তে মাটিতে মিশে গেল বিশাল শেড! তারাতলায় ধ্বংসস্তূপের নীচে কতজন, উঠছে ভয়াবহ প্রশ্ন

তারাতলায় নির্মীয়মাণ একটি কারখানার গোডাউন ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের সময় ভিতরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কারও হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনের অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে।স্থানীয়দের দাবি, ওই এলাকায় একটি বড় গোডাউন তৈরির কাজ চলছিল। নির্মাণের সময় একবার কাঠামোর একটি অংশ ভেঙে পড়েছিল। পরে সেটি মেরামত করে ফের কাজ শুরু করা হয়। সেই সময় শ্রমিকরা ভিতরে থেকে কাজ করছিলেন। আচমকাই গোটা টিনের শেড ও লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।এক প্রত্যক্ষদর্শীর কথায়, দুর্ঘটনার সময় বহু মানুষ ভিতরে ছিলেন। শ্রমিকদের পাশাপাশি সেখানে একটি অস্থায়ী অফিস থেকেও কাজ পরিচালনা করা হচ্ছিল। ফলে ধস নামার সঙ্গে সঙ্গেই অনেকেই আটকে পড়েন। বিশাল এলাকা জুড়ে তৈরি হওয়া কাঠামো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়।বর্তমানে ক্রেনের সাহায্যে লোহার বিম সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নির্মাণকাজে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

জুন ২৪, ২০২৬
কলকাতা

মুখ্যমন্ত্রীর দরবারে বিস্ফোরক অভিযোগ! মমতার ভাইকে ঘিরে যা দাবি করলেন এক প্রবীণ মহিলা

রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রীর জনসাধারণের অভিযোগ শোনার কর্মসূচিতে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা দাবি করেছেন, তাঁর পৈতৃক সম্পত্তির একাধিক অংশ দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। এই অভিযোগ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন।রঞ্জনা হাজরা জানান, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁদের পরিবারের কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। তাঁর অভিযোগ, বহু বছর ধরে সেই সম্পত্তিগুলি দখলের চেষ্টা চলেছে এবং কয়েকটি জায়গা দখলও হয়ে গিয়েছে। তিনি দাবি করেন, একটি জায়গা দখল করে সেখানে প্রথমে ব্যবসা এবং পরে বাড়ি নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটি সম্পত্তি নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে অভিযোগ তাঁর।অভিযোগকারিণীর দাবি, তিনি বারবার প্রতিবাদ করেছেন। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। উল্টে বিভিন্ন সময় তাঁকে হেনস্তা ও চাপের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে অতীতে পুলিশের কাছেও গিয়েছিলেন। তবে তাঁর দাবি, কোনও কার্যকর পদক্ষেপ হয়নি।সম্প্রতি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে তিনি সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রঞ্জনা হাজরা জানান, তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তদন্তের জন্য সংশ্লিষ্ট এলাকায় প্রতিনিধি পাঠানো হবে বলেও তাঁকে জানানো হয়েছে।এই ঘটনার পর আবারও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তি বিতর্ক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি। এখন প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রয়েছে।

জুন ২৪, ২০২৬
কলকাতা

গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে ছুটলেন মানস ভুঁইঞা! হঠাৎ কী এমন ঘটল?

রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রে মানস ভুঁইঞা। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসতেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কা থেকেই তিনি আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন বলে জানা গিয়েছে।অভিযোগ, এক মহিলাকে সেচ দফতরের বাংলোয় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর বিনিময়ে কয়েক লক্ষ টাকা নেওয়া হয় বলেও দাবি অভিযোগকারীর। পরে ওই মহিলা কিছুদিন কাজও করেন। এমনকি বেতনও পান। কিন্তু হঠাৎ করেই তাঁকে আর কাজে যোগ দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ।এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়।এই পরিস্থিতিতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানস ভুঁইঞা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে। গ্রেফতারের আশঙ্কা থেকেই আগাম আইনি সুরক্ষা চাওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতা, জনপ্রতিনিধি এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই আবহে মানস ভুঁইঞার আদালতের দ্বারস্থ হওয়া নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। এখন আদালত এই আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক সূত্রের।

জুন ২৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal