• ১ কার্তিক ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

১০ বছরের জন্মদিন, আনন্দে কাটাল লাড্ডু

আজ শিশুশিল্পী সৌম্যদীপ্ত সাহা অর্থাৎ লাড্ডুর জন্মদিন। ১০ বছরে পড়ল সকলের প্রিয় লাড্ডু। ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ওয়ান ও সিজন টু তে উদিতার সঙ্গে লাড্ডুর সঞ্চালনা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। তবে সিজন ২ বেশ কয়েকমাস হল শেষ হয়ে গেছে। সিজন থ্রির অপেক্ষায় রয়েছে লাড্ডু। সম্প্রতি দেবের কিশমিশ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছে।১০ বছরের জন্মদিন লাড্ডুর কেমন কাটছে। জনতার কথা কে বার্থডে বয় জানালো,আমি হলাম বার্থডে বয় লাড্ডু। আমার আজ অনেক প্ল্যান আছে। খাওয়া-দাওয়া করা, মজা, ড্যান্স, গান সব করছি। আমি নতুন গিটার কিনেছি। ওটা বাজাচ্ছি। অনেক প্ল্যান রয়েছে আমার।জন্মদিন মানেই কেক। লাড্ডুর চকোলেট কেক প্রিয়। জন্মদিনে চকোলেট কেক খেয়ে মন ভরেছে ক্ষুদের। পাশাপাশি অনেক গিফট ও পেয়েছে। তাই খুব খুশি। এই খুশির মুহূর্তেও সকলকে সাবধানে থাকার বার্তার দিল সৌম্যদীপ্ত সাহা। লাড্ডুর জন্মদিনে জনতার কথা-র পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।

জানুয়ারি ১৯, ২০২২
বিনোদুনিয়া

পর্ণ-কান্ডে ছাড় পেলেন পুনম পাণ্ডে

পর্ন-কাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডেকে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতের তরফে এমনটাই জানানো হল। জাস্টিস বিনীত সরন এবং বিভি নাগারত্নের বেঞ্চ পুনম পাণ্ডের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল। এর আগে একই ধরনের আবেদনের ভিত্তিতে রাজ কুন্দ্রা এবং উমেশ কামটের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। গত বছরের শেষের দিকে বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন পুনম। ২৫ নভেম্বর সেই আবেদন কোর্টে খারিজ হয়ে যায়। তাও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। তাঁর এই আবেদনের ভিত্তিতে সুপ্রিত কোর্টের এই বেঞ্চের তরফে জানানো হয়েছে, নোটিশ পাঠানো হোক। এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন পুনম।

জানুয়ারি ১৯, ২০২২
বিনোদুনিয়া

বরুণ ধাওয়ানের গাড়ির চালক প্রয়াত

প্রয়াত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের গাড়ির চালক মনোজ সাউ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। এই বিষয়ে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনের শ্যুট করছিলেন বরুণ ধবন। কিন্তু সব ফেলে মাঝপথে কাজ বন্ধ করে লীলাবতী হাসপাতালে ছুটতে হয় তাঁকে। সেখানেই মারা যান তিনি। শোনা গেছে বরুণকে মেহেবুব স্টুডিওতে মনোজই নিয়ে যান। এরপরই তাঁর আচমকা বুকে ব্যথা হয়। হৃদরোগে আক্রান্ত হন তিনি। মনোজের মৃত্যুতে একদম ভেঙে পড়েছেন বরুণ ধাওয়ান। তাঁর পাশে রয়েছেন বাবা ডেভিড ধাওয়ান।

জানুয়ারি ১৯, ২০২২
বিনোদুনিয়া

শ্রী কৃষ্ণের বিবাহ বিচ্ছেদ

বি আর চোপড়ার মহাভারতে অভিনয় করে সকলের জনপ্রিয়তা পেয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। সেখানে ভগবান শ্রী কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই অভিনেতাই ১২ বছরের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন। নীতিশের স্ত্রী স্মিতা গাটে একজন আইএস অফিসার। এটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে। বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। এমনকী, সন্তানদের ব্যাপারেও কথা বলেননি সংবাদমাধ্যমের সাথে। শুধু জানিয়েছেন, তিনি এখনও বিয়েতে বিশ্বাস করেন।নীতিশ আরও জানান, একটা বিয়ে ভাঙার পিছনে একাধিক কারণ থাকে। তবে এতে সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানরা। ৫৮ বছর বয়সী এই অভিনেতা মহাভারতে অভিনয় করা ছাড়াও সারা আলি খানের ডেবিউ সিনেমা কেদারনাথ-এ অভিনয় করেছিলেন তিনি। একটি ওয়েব সিরিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুর ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছিল। সঙ্গে হৃতিক রোশনের সাথে মহেঞ্জোদাড়োতেও অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মারাঠি সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।

জানুয়ারি ১৮, ২০২২
বিনোদুনিয়া

ধনুষের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন। সেই দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সুপারস্টার ধনুষ। সোমবার রাত ১১টা নাগাদ স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় ধনুষ লিখলেন, ১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দুজনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। গায়িকা এবং পরিচালক ঐশ্বর্যা ইনস্টাগ্রামে লিখেছেন, আলাদা করে আর মন্তব্যের প্রয়োজন নেই। কেবল আমাদের ভালবাসার প্রয়োজন।

জানুয়ারি ১৮, ২০২২
বিনোদুনিয়া

অভিভাবহীন হয়ে পড়ল হাঁদা, ভোঁদা, নন্টে, ফন্টেরা

প্রয়াত নারায়ণ দেবনাথ। হাঁদা ভোদা, বাঁটুল দি গ্রেট সহ একাধিক কমিকসের স্রষ্টা মঙ্গলবার সকাল সওয়া ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। হাসপাতাল সূত্র মারফৎ জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই হৃদ্যযন্ত্রে সমস্যা হচ্ছিল প্রবীণ এই কার্টুন শিল্পীর। তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি নারায়ণ দেবনাথ। কষ্ট হচ্ছিল শ্বাস নিতেও। এই সময় তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় বলে জানানো হয় হাসপাতাল সূত্রে। বাংলার একমেবাদ্বিতীয়ম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি কখনও পুরনো হবে না। এই কমিকস গুলো অনেকেরই ছোটবেলার স্মৃতি হয়ে রয়েছে। ২০১৩-য় তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। ২০২১ সালে পান পদ্মশ্রী।

জানুয়ারি ১৮, ২০২২
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত দক্ষিণী অভিনেতা মামুট্টি

চারিদিকে করোনার তিব্রতা বাড়ছে। নতুন বছরে অনেক ভারতীয় তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সতর্কতা মেনেও করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা মামুট্টি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি। বড় রকম কোনও শারীরিক সমস্যা না থাকলেও তাঁর জ্বর আছে।মামুট্টি এখন তাঁর নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। বয়স ৭০ বছর। করোনায় আক্রান্ত হলেও তিনি খারাপ বোধ করছেন না। টুইটারে তিনি লিখেছেন, সব রকম সতর্কতা মেনেও গতকাল কোভিডে আক্রান্ত হয়েছি। হালকা জ্বর ছাড়া এমনিতে ভালোই আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। সবার নিরাপত্তা কামনা করি। সব সময় মাস্ক পরুন, ভালো থাকুন।পিটিআই জানিয়েছে, মামুট্টি সিবিআই ফাইভ ছবির শুটিং করছিলেন। তখনই তিনি হঠাৎ করোনায় আক্রান্ত হলেন। বয়স্ক এই অভিনেতাকে শেষ দেখা গেছে রাজনৈতিক সিনেমা ওয়ান-এ। সন্তোশ বিশ্বনাথ পরিচালিত এ ছবিতে তিনি কেরালার মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল তেলেগু যাত্রা ছবিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর চরিত্রে। ১৯৯৭ সালে তামিল ছবি মাক্কাল আটচি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে।

জানুয়ারি ১৭, ২০২২
বিনোদুনিয়া

জানেন অল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ? চমকে উঠবেন আপনি

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নাম অল্লু অর্জুন। পুষ্পা: দ্য রাইজ ছবিতে অভিনয় করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ৩০ দিনের ছবিটির ৩০০ কোটি টাকার ব্যবসা যার প্রমাণ। সেই অল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। অল্লু অর্জুন একটি বাংলোতে থাকেন যার নাম দিয়েছেন ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ। আর এই বাংলোর মূল্য ১০০ কোটি টাকা। যেখানে অল্লু অর্জুন, তাঁর স্ত্রী এবং দুই সন্তান থাকেন। এখানেই শেষ নয়। তাঁর নিজের একটি ভ্যানিটি ভ্যান রয়েছে। যার মূল্য ৭ কোটি। ব্যক্তিগত বিমানও রয়েছে এই তারকা অভিনেতার। সেই বিমানে করে দেশ থেকে বিদেশ সর্বত্র তাঁর যাতায়াত হয়। ভারতের অন্যতম দামি গাড়িও অল্লু অর্জুনের। যার দাম, ১.২ কোটি টাকা। সেই গাড়ির রং সাদা। তা ছাড়া আর একটি কালো গাড়িও রয়েছে তাঁর কাছেই। যার দাম ১.৭৪ কোটি থেকে ৩.৮৮ কোটির মধ্যে। এত বড় সম্পত্তি দেখে অনেকেরই অবাক হয়ে যাওয়ার কথা।

জানুয়ারি ১৭, ২০২২
বিনোদুনিয়া

বিশিষ্ট গীতিকার ইব্রাহিম আশক প্রয়াত

কহো না পেয়ার হ্যায়, কোই মিল গ্যায়া, বম্বে টু ব্যংকক, কৃষ, অ্যায়েতবার -এর মতো বলিউডের জনপ্রিয় ছবিতে গান লিখেছেন ইব্রাহিম আশক। এরকম একজন গুণী মানুষ গীতিকার ইব্রাহিম আশ্ক কে কেড়ে নিল করোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়া বাসা বাঁধে তাঁর শরীরে। গীতিকারের মেয়ে মুসাফা সংবাদমাধ্যমকে জানান, হটাতই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। রবিবার বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় ইব্রাহিমের। তাঁর চিকিৎসক বলেন, হাসপাতালে আনার পরে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি আমরা। মুসাফা জানান, শনিবার সকাল থেকে ইব্রাহিমের কাশি এবং রক্তবমি হচ্ছিল। মুসাফার কথায়, বাবা একেই হৃদ্রোগী। তাই হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেন্টিলেশনে ভর্তি করানো হয়। সোমবার মীরা রোডের শ্মশানে সৎকার হবে ইব্রাহিমের। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

জানুয়ারি ১৭, ২০২২
বিনোদুনিয়া

কিংবদন্তি শিল্পী হয়েও তিনি ছিলেন নিষ্পাপ শিশুর মত

চব্বিশ ঘণ্টা পেরোয়নি নাটকের জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু-তৃপ্তি মিত্র কন্যা শাঁওলি মিত্রকে হারিয়েছি। তার মধ্যেই আবার এক ইন্দ্রপতন! প্রয়াত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করের লয়ের পুতুল পণ্ডিত বিরজু মহারাজ-র মৃত্যু আমাদের নাড়িয়ে দিল। রবিবার রাতে নিজের বাসভবনে দৌহিত্রের সঙ্গে সময় কাটাতে কাটাতে হৃদ্ররোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। একাধারে নৃত্য, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। শোনা যায় তিনি খুব ভালো ছবিও আঁকতেন।দেশে ও বিদেশে বিরজু মহারাজের অনেক ছাত্র-ছাত্রী রয়েছে। যার মধ্যে রয়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। বিরজু মহারাজের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে নাচে দক্ষ হন সেটাও জানিয়েছিলেন মাধুরী। অভিনেত্রী ও নৃত্য শিল্পী মাধুরী দীক্ষিত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কিংবদন্তি শিল্পী হয়েও তিনি ছিলেন নিষ্পাপ শিশুর মত। তিনি আমার গুরু হলেও আমার পরম বন্ধুও ছিলেন। তিনি হাসতে হাসতে মজার-ছলে আমায় নাচ এবং অভিনয়ের অনেক জটিল বিষয় শিখিয়েছিলেন। তিনি তাঁর অসংখ্য ভক্তকুল এবং শিষ্যদের রেখে গেছেন, তাঁর শিক্ষা আমরা বহন করে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। নাচের সাথে সাথে আপনি নমনীয়তা, কমনীয়তা এবং করুণা সহ জীবনে চলার পাথে অনেক কিছু শিখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ মহারাজজি।তাঁর মৃত্যুর পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইট করে লিখেছেন, আমার মনে হয় ঘুংরুর আওয়াজ আর আগের মতো হবে না। ওম শান্তি বিরজু মহারাজ জি। শিল্পীর মৃত্যু হয় না। অভিনেতা রণদীপ হুডা টুইটারে দ্য আর্টিস্ট লিখে হ্যাশট্যাগে বিরজু মহারাজের নাম লিখে প্রণাম জানিয়েছেন। বলিউড অভিনেত্রী কাজল লিখেছেন,পন্ডিত বিরজু মহারাজ একজন লেজেন্ড ছিলেন এবং তাঁকে দেখে আশ্চর্য হয়ে যেতে হয়। পৃথিবী আজ তার অমূল্য কিছু হারালো। শান্তিতে ঘুমান। তাঁর পরিবারের কাছে গভীর সমবেদনা রইল।

জানুয়ারি ১৭, ২০২২
বিনোদুনিয়া

তপন সিনহার মৃত্যুদিনে গানের উপহার প্রকাশ

গতানুগতিক প্রেম, ভালোবাসা থেকে বেরিয়ে যিনি বাংলা সিনেমাকে চিত্রধর্মী এবং মানব আবেগে ভরপুর শিল্পকলা করে তুলেছিলেন তিনি জনপ্রিয় চিত্রপরিচালক তপন সিনহা। পরিচালনা ছাড়াও তাঁর একটি অন্য শিল্পসত্ত্বাকে তুলে ধরতে এবং শ্রদ্ধা জানাতে তাঁর কথায় ও সুরে একটি অত্যন্ত জনপ্রিয় গান মন বলে আমি মনের কথা জানি না প্রকাশ পেল ঋদ্ধি বন্দোপাধ্যায় এবং তনুশ্রী গুহুর কন্ঠে ঋদ্ধি বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।ঋদ্ধি বললেন, তপন সিনহা মহাশয় এর সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তাঁর একটি ছবি দেখতে গিয়ে গোর্কি সদনে। আমি চিরদিন ওঁনার ভক্ত। তাই ভক্তের যেন ভগবান কে দেখা, এমনই হল প্রথম সাক্ষাৎটি। তার কিছুদিন পরে দেজ পাবলিশার্স থেকে একটি কাজের ভার এল। তপন সিনহা এর জীবন নিয়ে একটি বই বেরোবে তার সংগীত সংগ্রহ আর গান গুলোর নোটেশন করার কাজ আমার আর আমার স্বামী ডঃ দেবজিত বন্দ্যোপাধ্যায় এর কাছে।সেই সুত্রে আবার যাওয়া। তখন এই গানটা রচনার ইতিহাস শুনেছিলাম। সেটি যথাসময়ে বলব। যেটা আমার অসাধারণ লেগেছিল আদ্যন্ত ভদ্র পরিশীলিত এক মানুষের দেখা পেয়ে।জিজ্ঞেস করেছিলাম কথায় কথায় প্রথম ছবির সংগীত এর টাইটেল কার্ড এ ওঁনার নামটা সবার পিছনে কেন? বলেছিলেন যেখানে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ এর গান, গীতিকার হিসেবে তাঁদের নাম, তাঁদের সাথে একসাথে আমার নাম উচ্চারিত হবার যোগ্যতা আমার নেই। তাঁর গান আমি অনেক গাই।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

বিবাহবার্ষিকী তে স্মৃতিমেদুর শঙ্কর মুদি কৌশিক গঙ্গোপাধ্যায়

আজ পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জীবনে আনন্দের দিন। আজকের বিশেষ দিনে চার হাত এক হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। বিশেষ দিনে পুরনো দিনের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।এদিন বিয়ের একটি ছবি শেয়ার করেছেন কৌশিক। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে বর বেশে দেখা যাচ্ছে তাঁকে। পাশে নববধূ চূর্ণী গঙ্গোপাধ্যায়। মাথায় মুকুট, গলায় মালা, কপালে লাল টিপ।ক্যাপশনে কৌশিক লিখেছেন, পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই। নিজেরাই নিজেদের মতো করে আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। এত ভালবাসা আপনারা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত হয়ে নিভৃতবাসে অঞ্জনা বসু

এবার করোনায় আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অঞ্জনা বসু। কোভিড পজিটিভ হওয়ার খবর তিনি কলকাতার প্রথম শ্রেণীর এক সংবাদমাধ্যম কে জানিয়েছেন। সমস্ত কোভিড বিধি মেনে বর্তমানে নিভৃতবাসেই রয়েছেন তিনি। কোভিড নিয়ে অঞ্জনা জানান, গত তিন দিন ধরে তিনি অসুস্থ। এর পরেই করোনা পরীক্ষা করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সারা গায়ে অসহ্য যন্ত্রণা, মাথা ভার, জ্বর এসেছে। তার সঙ্গেই রয়েছে প্রবল কাশি। কখনও তা এতটাই বাড়ছে যে, কাশতে কাশতে দম আটকে আসছে অঞ্জনার। কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। শরীর খুব দুর্বল সেটা তাঁর কথাতেই বোঝা গেছে।বর্তমানে পিলু এবং মন মানে না এই দুই ধারাবাহিকে অভিনয় করছেন অঞ্জনা বসু। কোভিডে আক্রান্ত হওয়ার পর শুটিং ফ্লোর ছেড়ে পুরো নিভৃতবাসেই এখন। উল্লেখ্য টলিউডে অনেক তারকাই এখন করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে সুস্থও হয়ে উঠেছেন। এবার অঞ্জনা বসুর কোভিড পজিটিভ রিপোর্ট এল।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

প্রসেনজিতের পর এবার পল্লবী চট্টোপাধ্যায়ের কোভিড পজিটিভ

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিত চট্টোপাধ্যায়। কদিন যেতে না যেতেই তাঁর বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের কোভিড পজিটিভ ধরা পড়ল। জ্বর, মাথাব্যথা, শারীরিক দুর্বলতা রয়েছে তাঁর। আবার বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি এবং সব নিয়ম মেনে চলছেন। খুব তাড়াতাড়ি সেরে উঠবেন আশাবাদী পল্লবী। এই পরিস্থিতিতে সবাইকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন তিনি। কয়েকদিন আগে কোভিডে আক্রান্ত হয়ে টুইট করে প্রসেনজিত চট্টোপাধ্যায় লিখেছিলেন, দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।বছরের শুরু থেকেই অনেক টলি তারকার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি প্রসেনজিত ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন রূপম ইসলাম, তাঁর স্ত্রী ও ছেলে। করোনা বাসা বেঁধেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের শরীরেও।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

জানেন পুষ্পার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা?

সুকুমারের পরিচালনায় অল্লু অর্জুন অভিনীত তামিল ছবি পুষ্পা মুক্তির পর থেকেই দর্শকরা হলে গিয়ে হল ভরিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত পুষ্পা দেখছেন বহু মানুষ। এই সিনেমায় অল্লু অর্জুন তো বটেই তার পাশাপাশি আরেকজনকে নিয়েও আলোচনা কম হয়নি। তিনি সামান্থা প্রভু। খোলামেলা অবতারে নজর কাড়েন সামান্থা। তবে এই তিন মিনিটের আইটেম ড্যান্সের জন্য কত চেয়েছিলেন সামান্থা? প্রথমে শোনা গিয়েছিল এই আইটেম ড্যান্সের জন্য দেড় কোটি পেয়েছিলেন সামান্থা। পরে জানা যায় তার থেকে আরো বেশি পারিশ্রমিক দেওয়া হয় তাকে। দক্ষিণী ইন্ডাস্ট্রির এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই গানের জন্য সামান্থা প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছে। ও প্রথমে রাজি হচ্ছিল না। ছবির নায়ক অল্লু অর্জুন শেষমেশ ওকে রাজি করায়।

জানুয়ারি ১৬, ২০২২
বিনোদুনিয়া

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন লতা মঙ্গেশকর

করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। মৃদু উপসর্গ নিয়ে ৯২ বছর বয়সী গায়িকা হাসপাতালে ভর্তি হন। তিনি অনেকটাই ভালো আছেন এখন। নিজেকে সুস্থ করে তুলছেন আস্তে আস্তে। চিকিৎসক প্রতীন সমদনি তাঁর দেখভাল করছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক বিবৃতি দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,সংবাদ সংস্থা পিটিআইকে লতার চিকিৎসক বলেছেন, এই মুহূর্তে উনি আইসিইউ-তে রয়েছেন। ওঁর উপরে সব সময়ে নজর রাখা হচ্ছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। এখন বেশ কিছু দিন উনি আইসিইউ-তেই থাকবেন। তাঁর চিকিৎসার কোনো ত্রুটি রাখা হচ্ছে না।

জানুয়ারি ১৫, ২০২২
বিনোদুনিয়া

কলকাতায় আসছেন ঋত্বিক, সঙ্গে থাকবেন সইফ আলি খান !

ঋত্বিক রোশনের ভক্তদের জন্য খুশির খবর। মার্চে ঋত্বিকের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ বিক্রম বেদা ছবির শুটিং। শুধু ঋত্বিক নন, এই ছবির অন্যতম প্রধান চরিত্র সইফ আলি খান ও কলকাতায় আসবেন। তবে করোনার একটা ভয় তো রয়েই যাচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে কলকাতায় এলে ঋত্বিক কোন হোটেলে উঠবেন সেটা নিয়ে ছবির নির্মাতা সংস্থা ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। সূত্র মারফত জানা গেছে উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় এই ছবির শুটিং হতে পারে। উল্লেখ্য কয়েকদিন আগেই বিক্রম বেদায় ঋত্বিক তার লুক শেয়ার করেছেন। নেটিজেনরা এই লুকের যহেষ্ট প্রশংসাও করেছেন।

জানুয়ারি ১৫, ২০২২
বিনোদুনিয়া

কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ, কাজে ফিরলেন মাধুরিমা

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে থাকেন। কোয়ারেন্টাইন পিরিয়ড কেটে গেছে। এবার কাজে ফিরলেন তিনি। জীবন সাথী ধারাবাহিকে অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী অর্থাৎ নিধি বসুকে নতুন লুকে দেখতে পাবেন দর্শকরা। শুটিংয়ে ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। একটি ছবি পোস্ট করে লিখেছেন,আই অ্যাম ব্যাক। জনতার কথা কে অভিনেত্রী জানিয়েছেন,আমি পুরোপুরি সুস্থ। নিধি আবার ফিরে এল। এখন থেকে নতুন লুকে দর্শকরা তাকে দেখতে পাবে। গতকাল থেকে আমার শুটিং শুরু হল আবার। কাজে ফিরে খুব ভালো লাগছে। প্রত্যেকটা আর্টিস্ট আমরা মন দিয়ে কাজটা করতে চাই। পরিস্থিতি ভালো নয়। তবে এইভাবেই কাজ করতে হচ্ছে। উপযুক্ত সতর্কতা নিয়ে কাজ করছি।

জানুয়ারি ১৫, ২০২২
বিনোদুনিয়া

অ্যাকাউন্ট প্রাইভেট রেখে ইন্সটাগ্রামে ফিরলেন রাজ কুন্দ্রা

একটা সময় তিনি ইন্সটাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে বিভিন্ন মজার ভিডিও বানাতে দেখা যেত তাকে। কিন্তু পর্ণকাণ্ডে গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে তাকে আর দেখা যায়নি। এবার আবার ইন্সটাগ্রামে ফিরে এলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ইন্সটাগ্রামে ফিরে এলেও আগের সব পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন। এবার থেকে এখন যে কেউ তার পোস্টও দেখতে পাবেন না। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটা তিনি প্রাইভেট করে রেখেছেন। অর্থাৎ তাকে যারা ইন্সটাগ্রামে ফলো করেন তারাই পোস্ট দেখতে পাবেন। নতুন কেউ যদি তাকে ফলো করেন তার অনুরোধ রাজ কুন্দ্রা গ্রহণ করলে তবেই রাজের ইন্সটাগ্রাম পোস্ট তিনি দেখতে পাবেন।

জানুয়ারি ১৫, ২০২২
বিনোদুনিয়া

এবার বায়োপিকে কপিল শর্মা

বলিউডে বর্তমানে টেলিভিশনে কমেডি বলতে যে নামটা আসে সেটা হল কপিল শর্মার দ্য কপিল শর্মা শো। যে শো বেশ কয়েকবছর ধরে দর্শকদের অন্যতম প্রিয় শো হিসাবে পরিচিত।তারকাদের নিয়ে এসে তাদের মজার মজার প্রশ্ন করা সেটে থাকা এবং টিভির পর্দায় চোখ রাখা সব দর্শকদেরই মুগ্ধ করে।এবার তাঁর জীবনের অজানা গল্প নিয়ে ছবি বানাতে চলেছেন ফুকরে ছবির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বা। প্রযোজনায় মহাবীর জৈন। লাইকা প্রো়ডাকশন ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পীর জীবনকাহিনি ফানকার ছবির মাধ্যমে বড়পর্দায় নিয়ে আসছে। তবে মূল চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানা যায়নি।BIOPIC ON KAPIL SHARMA: FUKREY DIRECTOR TO DIRECT... A biopic on #KapilSharma has been announced... Titled #Funkaar... #MrighdeepSinghLamba - director of #Fukrey franchise - will direct... Produced by #MahaveerJain [#LycaProductions]... #Subaskaran presents. #KapilSharmaBiopic pic.twitter.com/7LxhfKt4r6 taran adarsh (@taran_adarsh) January 14, 2022প্রযোজক জানিয়েছেন, গোটা দেশের মানুষকে অবিরাম হাসির খোরাক জুগিয়ে দেন কপিল। আমাদের প্রত্যেকের জীবনেই ভালবাসা, আনন্দ, হাসির প্রয়োজন। যে মানুষ সেই দায়িত্ব নিয়েছেন, তাঁর জীবনের গল্প বড় পর্দায় নিয়ে আসতে চেয়েছি আমরা। এই ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে কপিল শর্মা: আই অ্যাম নট ডান ইয়েট। কপিলের স্ট্যান্ড আপ হিসেবে তৈরি হয়েছে এই বিশেষ পর্ব। আগামী ২৮ তারিখ মুক্তি পাবে নেটফ্লিক্সে।এই বিশেষ পর্বের কথা ঘোষণা করে একটি বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, অমৃতসরের গলি থেকে মুম্বইয়ের সেট পর্যন্ত কপিল শর্মা আমাদের বিনোদনের রসদ জুগিয়ে যাচ্ছেন। এখনও চলছে তাঁর এই সফর। আপনাদের আরও হাসাতে আসছেন কপিল শর্মা।

জানুয়ারি ১৪, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 26
  • ...
  • 58
  • 59
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

চোরবাগানে দুর্গাপুজোর ভিড়ে মর্মান্তিক বিপর্যয়! পদপিষ্টের আশঙ্কা, একাধিক মৃত্যুর দাবি সূত্রের, হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। প্রবল বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার হুড়োহুড়ি, তার সঙ্গে বিপুল দর্শনার্থীর চাপসব মিলিয়ে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আনন্দবাজার সুত্রে জানা যায় এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর এই সংখ্যা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের থানায় ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হয় মণ্ডপের আলো এবং প্রবেশ ও বেরোনোর পথ।প্রবল বৃষ্টির জেরেই কি বিপত্তি?সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। তার জেরে রাস্তায় যানজট তৈরি হওয়ার পাশাপাশি পুজো মণ্ডপগুলিতেও দর্শনার্থীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃষ্টির হাত থেকে বাঁচতে লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ একসঙ্গে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। শুরু হয় ঠেলাঠেলি। সেই সময় কয়েক জন ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁদের পিছনে থাকা ভিড়ের চাপে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মণ্ডপের ভিতরের একটি বৃত্তাকার পথে এই বিপত্তি ঘটে। ওই পথে দর্শনার্থীদের ঘুরে মণ্ডপ থেকে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল। সেখানে একসঙ্গে বহু মানুষের জমায়েত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কাঠামোর কোনও অংশ ভেঙে পড়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।হাসপাতালে আহতদের ভিড়, চলছে চিকিৎসাঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কলকাতা পুলিশের সূত্রে প্রথমে ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও, পরে মেডিক্যাল কলেজের একটি সূত্রে দাবি করা হয়, সেখানে ৪০ থেকে ৫০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের দাবি, কয়েক জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দও।হাসপাতালের একটি সূত্রের দাবি, মৃত ১৭ জনের মধ্যে ১৩ জন মহিলা, তিন জন পুরুষ এবং একটি শিশু রয়েছে। তবে প্রশাসনের তরফে এই মৃত্যুসংখ্যা বা মৃতদের পরিচয় সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে সরকারি নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।উদ্ধারকাজে জোর, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্নদুর্ঘটনার পর মণ্ডপ চত্বরে উদ্ধারকাজে জোর দেওয়া হয়। পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। মণ্ডপের আলোও নিভিয়ে দেওয়া হয়, যাতে উদ্ধারকাজে অসুবিধা না হয়।অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি যখন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তারক্ষী সময়মতো সেখানে উপস্থিত ছিলেন না। সাহায্যের আবেদন জানিয়েও তাঁরা সাড়া পাননি বলে অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও নির্গমন ব্যবস্থাপনা এবং নিরাপত্তার পর্যাপ্ততা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।পুজো উদ্যোক্তা বিকাশ দাস জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই তাঁদের প্রধান লক্ষ্য। পদপিষ্ট হয়েই এই বিপর্যয় ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।৩৬০ ডিগ্রির মণ্ডপে কীভাবে ঘটল দুর্ঘটনা?চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ২০২৬ সালের পুজোর ভাবনা অরব, যার ইংরেজি ব্যাখ্যা বিয়ন্ড সাউন্ড। শব্দের পরিচিত সীমা ছাড়িয়ে নীরবতার গভীরে পৌঁছনোর ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল মণ্ডপ। সৃজনশীল পরিকল্পনার অন্যতম আকর্ষণ ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ দেখার ব্যবস্থা। সেরা পুজোর তালিকায়ও এই পুজো তৃতীয় স্থান পেয়েছিল বলে জানা গিয়েছে।কিন্তু দর্শনার্থীদের চলাচলের জন্য তৈরি বৃত্তাকার এলিভেটেড করিডোর ঘিরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক সূত্রের খবর। ওই পথে একসঙ্গে কত জনের চলাচলের ব্যবস্থা ছিল, ভিড়ের সময় প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ কীভাবে করা হচ্ছিল এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প বেরোনোর পথ ছিল কি নাএই প্রশ্নগুলি এখন গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন দেবদীপ অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা পুজো কমিটির চেয়ারম্যান। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তমোঘ্ন ঘোষও এই পুজোর সঙ্গে যুক্ত। তবে দুর্ঘটনার দায় নির্ধারণের ক্ষেত্রে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বদলে তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণই গুরুত্বপূর্ণ হবে।হেল্পলাইন চালু রাজ্য সরকারেরঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। দুর্ঘটনায় আহতদের সম্পর্কে তথ্য জানতে বা সংশ্লিষ্ট সহায়তার জন্য এই নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে।সপ্তমীর সন্ধ্যায় উৎসবের আবহে ঘটে যাওয়া এই বিপর্যয় ফের বড় পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। তবে কত জনের মৃত্যু হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি নাতার চূড়ান্ত উত্তর মিলবে সরকারি বিবৃতি ও তদন্তের পরেই।

অক্টোবর ১৭, ২০২৬
উৎসব

দুর্গামণ্ডপে বিশ্বকাপের উন্মাদনা! ফুটবলের টানে মাঠে ফিরুক কচিকাঁচারা, অভিনব থিম পূর্ব সাতগেছিয়া সংহতির

পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর মণ্ডপে এ বার ফুটবল বিশ্বকাপের আবহ। কোথাও বিশ্বজয়ী স্পেনের উল্লাস, কোথাও ভারতীয় ফুটবলের ছবি, আবার কোথাও লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিকৃতি। ফুটবলকে কেন্দ্র করে পুজোর মণ্ডপেই যেন তৈরি হচ্ছে এক টুকরো বিশ্বকাপের আসর। বাঙালির চিরন্তন ফুটবলপ্রেমকে উদ্যাপন এবং নতুন প্রজন্মকে মোবাইলের পর্দা থেকে মাঠে ফিরিয়ে আনার বার্তা দিতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব।পুজোর থিম মানেই এখন শিল্প, সংস্কৃতি, সমাজ সচেতনতা কিংবা নানা অভিনব ভাবনার মেলবন্ধন। সেই ধারাতেই এ বার ফুটবলকে সঙ্গী করেছে পূর্ব সাতগেছিয়া সংহতি। ক্লাবের ২৯তম বর্ষের পুজোয় তাদের থিম ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড। অর্থাৎ, ভাষা, দেশ ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও ফুটবল যে গোটা বিশ্বকে একই সুতোয় বেঁধে রাখতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে।মণ্ডপের প্রবেশপথ থেকেই দর্শকদের নজর কাড়ার আয়োজন। সামনে রাখা হয়েছে ফুটবল বিশ্বকাপের সরকারি বল ট্রিয়োন্ডা। বলটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশ্বকাপের আবহ। মণ্ডপের এক দিকে রয়েছে বিশ্বকাপজয়ী স্পেনের ঐতিহাসিক মুহূর্তের ছবি, অন্য দিকে স্থান পেয়েছে ভারতীয় ফুটবল দলের ছবি। আন্তর্জাতিক ফুটবলের গৌরবের পাশাপাশি দেশের ফুটবলের প্রতি ভালোবাসাকেও সমান গুরুত্ব দিতে চেয়েছেন উদ্যোক্তারা।এই থিমের অন্যতম আকর্ষণ ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিকৃতি। তাঁদের ফুটবলজীবনের স্মৃতি ও জনপ্রিয়তাকে সামনে রেখে সাজানো হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ। পাশাপাশি থাকছে আরও কয়েক জন তারকা ফুটবলারের প্রতিকৃতি। বিশ্বকাপের নানা স্মরণীয় মুহূর্তের ছবি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে মাঠের উত্তেজনা, গোলের উল্লাস এবং সমর্থকদের আবেগে ভরা সেই সব মুহূর্তে।মণ্ডপের অন্দরসজ্জাতেও থাকছে চমক। বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নেওয়া ৭০টি উল্লেখযোগ্য মুহূর্তের ছবি সাজিয়ে তোলা হচ্ছে সেখানে। ভারতীয় ফুটবলের জন্যও রাখা হয়েছে বিশেষ জায়গা। দেশের ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা ১২টি গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। ফলে এই মণ্ডপ শুধু পুজো দেখার জায়গা নয়, ফুটবলের ইতিহাস ও স্মৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি সুযোগ হয়ে উঠতে পারে।বিশ্বকাপ ফাইনালের উত্তেজনাকেও বিশেষ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। মণ্ডপের এক পাশে গ্যালারির আদলে তৈরি অংশে থাকবে ফাইনালের বিভিন্ন মুহূর্তের ছবি। দুর্গাপ্রতিমার পাশেও স্থান পাচ্ছে ফাইনালের স্মরণীয় দৃশ্য এবং ফুটবল তারকাদের ছবি। মণ্ডপের একেবারে উপরের দিকে থাকবে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। আলোর কারুকার্যে সেই সব পতাকার রং ফুটিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে দর্শকদের সামনে ফুটবল বিশ্বকাপের একটি দৃশ্যমান আবহ তৈরি করাই উদ্যোক্তাদের লক্ষ্য।এখানেই শেষ নয়। মণ্ডপে থাকবে একটি বড় পর্দা, যেখানে দেখানো হবে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের হাইলাইটস। ফলে প্রতিমা দর্শনের পাশাপাশি ফুটবলপ্রেমীরা ফিরে দেখতে পারবেন মাঠের সেরা মুহূর্তগুলি। গোল, সেভ, দুরন্ত পাস কিংবা ট্রফি জয়ের উল্লাসবিশ্বকাপের নানা স্মৃতি মণ্ডপের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।তবে এই আয়োজনের পিছনে শুধুই দর্শকদের আকর্ষণ করার ভাবনা নেই। উদ্যোক্তাদের মূল লক্ষ্য, ছোটদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মাঠমুখী করে তোলা। বর্তমান সময়ে মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনের প্রতি শিশু-কিশোরদের আকর্ষণ বাড়ছে। সেই পরিস্থিতিতে খেলাধুলার আনন্দ, দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং শরীরচর্চার গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ফুটবলকে মাধ্যম করেছে ক্লাব।ফুটবল এমন একটি খেলা, যেখানে জয়ের আনন্দের পাশাপাশি থাকে পরাজয় মেনে নেওয়া, সতীর্থের পাশে দাঁড়ানো এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শিক্ষা। ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড থিমের মাধ্যমে সেই সামাজিক ও মানবিক বার্তাও দর্শকদের কাছে পৌঁছে দিতে চায় পূর্ব সাতগেছিয়া সংহতি।দুর্গাপুজোর উৎসবের সঙ্গে ফুটবলের আবেগকে মিলিয়ে এই উদ্যোগ কতটা দর্শকপ্রিয় হয়, তা অবশ্য সময়ই বলবে। তবে মণ্ডপের সাজসজ্জা থেকে বিশ্বকাপের স্মৃতি, আন্তর্জাতিক তারকা থেকে ভারতীয় ফুটবলের ইতিহাসসব কিছুকে এক ছাতার তলায় এনে পুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছে ক্লাব। উদ্যোক্তাদের আশা, মণ্ডপে এসে বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠার পাশাপাশি ছোটদের মনে জাগবে ফুটবলার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নের টানেই হয়তো এক দিন তারা মোবাইল সরিয়ে রেখে আবার ছুটবে গ্রামের মাঠে, পায়ে বল নিয়ে।দুর্গামণ্ডপে বিশ্বকাপের আবহ, আর সেই আবহ থেকেই মাঠে ফেরার ডাকপূর্ব সাতগেছিয়া সংহতির এ বারের পুজোর ভাবনায় ফুটবল তাই শুধু খেলা নয়, নতুন প্রজন্মকে গড়ে তোলারও এক বার্তা।

অক্টোবর ১৭, ২০২৬
রাজ্য

কোজাগরী লক্ষ্মীপুজোয় বড় চমক! কবে নিজের গর্ভগৃহে ফিরবেন তারাপীঠের মা তারা?

মহালয়ার আগেই তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে মা তারাকে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। পরে ষষ্ঠীর দিনও তাঁকে ফিরিয়ে আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু মন্দিরের সংস্কারের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মা তারাকে মূল গর্ভগৃহে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। ২৫ অক্টোবর সন্ধ্যারতির পর নতুন বেদিতে অধিষ্ঠিত হবেন দেবী। ওই দিন রাজরাজেশ্বরী রূপে তাঁর বিশেষ পুজো হবে।তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে এখন সংস্কারের কাজ চলছে। দেবীর আসনের বেদির উচ্চতা আট ইঞ্চি বাড়ানো হয়েছে। এই সংস্কারের জন্য খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। অযোধ্যার রামমন্দিরের কারিগরদের দিয়ে বিশেষ রেলিং তৈরি করানো হচ্ছে। তবে দিল্লি হয়ে সেই রেলিং তারাপীঠে পৌঁছতে দেরি হওয়ায় সংস্কারের কাজও পিছিয়ে যায়। মন্দির কমিটি জানিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সব ধর্মীয় আচার মেনে মা তারাকে নতুন বেদিতে প্রতিষ্ঠা করা হবে।মন্দির কমিটির পরিকল্পনা অনুযায়ী, ওই দিন ভোরে শিবমন্দির থেকে মা তারাকে নিয়ে আসা হবে বিশ্রাম মঞ্চে। সেখানে দিনভর পুজো ও দর্শন চলবে। সন্ধ্যারতির পর দেবীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল গর্ভগৃহে। নতুন বেদিতে প্রতিষ্ঠার আগে শুদ্ধিকরণ-সহ প্রয়োজনীয় ধর্মীয় আচার পালন করা হবে। লক্ষ্মীপুজোর বিশেষ লগ্নে মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে মহালক্ষ্মী হিসেবে পুজো করা হবে।সংস্কারের জন্য মা তারাকে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে শিবমন্দিরে রাখা হলেও তাঁর নিত্যপুজো ও দর্শন বন্ধ হয়নি। সেখানেই নিয়মিত পুজো চলছে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার দুদিন পর সংস্কারের কাজের জন্য মা তারাকে মূল গর্ভগৃহ থেকে সরানো হয়েছিল। মহালয়া অমাবস্যার ঠিক আগে তাঁকে ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও কয়েকটি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পরে ষষ্ঠীর দিন তাঁকে ফেরানোর কথা ভাবা হয়েছিল, কিন্তু সংস্কারের কাজ বাকি থাকায় সেই পরিকল্পনাও কার্যকর করা যায়নি।পুলক চট্টোপাধ্যায় আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী চতুর্দশীর দিন ভোরে মা তারাকে শিবমন্দির থেকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হবে। ২৫ অক্টোবর সারাদিন সেখানেই থাকবেন দেবী। সন্ধ্যারতির পর তাঁকে আবার নিজের মূল গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কোজাগরী লক্ষ্মীপুজোয় মা তারার এই বিশেষ আরাধনাকে ঘিরে এখন প্রস্তুতি চলছে তারাপীঠ মন্দিরে।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

শুভেন্দু সরকারের বিচারে কলকাতার সেরা পুজো কোনটি? প্রথম স্থান পেল সন্তোষ মিত্র স্কোয়্যার!

রাজ্যে পালাবদলের পর এ বারই প্রথম দুর্গাপুজো। তার মধ্যেই কলকাতার সেরা পুজোগুলির নাম ঘোষণা করল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে দেবী দুর্গা সম্মান ২০২৬-এর তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২৩টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে সম্মান জানানো হয়েছে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো এবং সমাজ সচেতনতার মতো বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।সরকারের বিচারে এ বারের সেরার সেরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। এই বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি। তৃতীয় হয়েছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।সেরা প্রতিমা বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় স্থানে টালা বারোয়ারি, তৃতীয় স্থানে বেহালা অরুণোদয় সমিতি এবং চতুর্থ স্থানে আহিরীটোলা সর্বজনীন। অন্য দিকে, সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি। এই বিভাগে দ্বিতীয় হয়েছে আমরা কজন কল্যাণ সমিতি।আলোকসজ্জার বিভাগেও ঘোষণা করা হয়েছে পুরস্কারজয়ীদের নাম। এই বিভাগে প্রথম হয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব। তৃতীয় হয়েছে শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব।পরিবেশবান্ধব পুজোর বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে নলিন সরকার স্ট্রিট। দ্বিতীয় হয়েছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজো। তৃতীয় স্থান পেয়েছে রাজডাঙা নব উদয় সংঘ।সমাজ সচেতনতার বিভাগে প্রথম হয়েছে কাশীবোস লেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তৃতীয় হয়েছে চক্রবেড়িয়া সর্বজনীন এবং চতুর্থ স্থানে রয়েছে অজেয় সংহতি।এ ছাড়াও চারটি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে বি জি লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়্যার, ঠাকুরপুকুর এসবি পার্ক এবং সমাজসেবী সংঘ।সব মিলিয়ে, দেবী দুর্গা সম্মান ২০২৬-এ কলকাতার একাধিক পরিচিত পুজো কমিটি বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে। সেরার সেরা হিসেবে সন্তোষ মিত্র স্কোয়্যারের নাম উঠে আসার পাশাপাশি প্রতিমা, মণ্ডপ, আলো, পরিবেশ এবং সমাজ সচেতনতার বিভাগেও আলাদা করে সেরাদের বেছে নিয়েছে সরকার।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

হাই কোর্টে ধাক্কা, এ বার সুপ্রিম কোর্টে সুজিত বসু! পুজোর আগে কি মিলবে স্বস্তি?

কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হয়েছে। এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার গভীর রাতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। তবে এখনই এই মামলার শুনানি হচ্ছে না বলে জানা গিয়েছে। ফলে দুর্গাপুজোর আগে জামিন মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি তৃণমূলের এই নেতা।গত ১২ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার পর থেকে তিনি জেলে রয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েও স্বস্তি পাননি প্রাক্তন মন্ত্রী। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন তিনি।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলার তদন্ত ঘিরে তৎপরতা বেড়েছে। পুরসভায় নিয়োগ এবং শিক্ষক নিয়োগের মতো একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। সেই তদন্তের সূত্রেই সুজিতের বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। গত ১২ মে তাঁকে গ্রেফতার করা হয়।তদন্তের সময় সুজিত বসুর বিরুদ্ধে আরও কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে বলে জানা গিয়েছে। তাঁর ছেলের রেস্তরাঁকে ঘিরেও একাধিক বেআইনি কাজের অভিযোগ সামনে এসেছে। এই সব অভিযোগের তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকেরা। তবে অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।জামিনের আবেদন বারবার খারিজ হওয়ায় সুজিতের আইনি লড়াই আরও জটিল হয়েছে। এ বার সুপ্রিম কোর্টে তাঁর আবেদন কোন দিকে এগোয়, সেটাই দেখার। পুজোর আগে শীর্ষ আদালতে শুনানি না হলে আপাতত জেলেই থাকতে হতে পারে প্রাক্তন মন্ত্রীকে।

অক্টোবর ১৬, ২০২৬
দেশ

এক সপ্তাহে দু’বার আটক অভিজিৎ দীপকে! দিল্লিতে তিরঙ্গা মিছিলের আগেই কেন কড়া পদক্ষেপ পুলিশের?

ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার দিল্লির কনট প্লেসে দলের তিরঙ্গা মিছিল হওয়ার কথা ছিল। তবে ওই মিছিলে বড় জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বৃহস্পতিবারই পুলিশের তরফে জানানো হয়েছিল, জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ১১ জনের একটি দলকে অনুমতি দেওয়া যেতে পারে। এর পর শুক্রবার সকালে মিছিল শুরুর ঠিক আগে অভিজিৎ দীপকের দিল্লির বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে একটি নোটিস দেওয়া হয়। তার পরেই তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আটক হলেন সিজেপির প্রতিষ্ঠাতা।এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি এসেছিলেন অভিজিৎ। দিল্লিতে বিমান অবতরণের পরেই তাঁকে আটক করেছিল পুলিশ। এ বার জাতীয় পতাকা হাতে তিরঙ্গা মিছিল শুরুর আগেই ফের তাঁকে আটক করা হল।বৃহস্পতিবারই সিজেপিকে মিছিলের অনুমতি নিয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি পুলিশ। জানানো হয়েছিল, ১১ জনের একটি দল জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাইতে পারে। শুক্রবার সকালে মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছে তাঁকে নোটিস দেয় পুলিশ। কনট প্লেসে নির্ধারিত কর্মসূচিতে যোগ না দেওয়ার পরামর্শও দেওয়া হয় তাঁকে।তবে অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচি মেনেই জাতীয় পতাকা হাতে কনট প্লেসের উদ্দেশে রওনা হয়েছিলেন অভিজিৎ। সেই সময় তাঁকে রাস্তা থেকে আটক করে পুলিশ। তার আগে পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় বলেও জানা গিয়েছে। কেন তাঁকে আটক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা। অভিজিতের দাবি, তিনি কোনও আইন ভাঙেননি।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

টেবিল-ছাতা পেতেও মিলল না ছাড়! সিপিএমের বুকস্টল নিয়ে কড়া নির্দেশ প্রধান বিচারপতির

সিপিএমের বুকস্টল নিয়ে নতুন করে জট তৈরি হল কলকাতা হাই কোর্টে। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, টেবিল ও ছাতা পেতেও বুকস্টল করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানতে চান, বুকস্টল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কি না। তাঁর প্রশ্ন, আবেদন করেও অনুমতি না পেলে পুলিশ কী করবে? সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, অনুমতি চেয়ে গণপূর্ত দফতর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছিল। পুলিশকেও আবেদনের কথা জানানো হয়েছিল বলে জানান মামলাকারীর আইনজীবী।এর পরেই রাস্তার ধারে থাকা স্টলগুলি নিয়ে কড়া অবস্থান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, অনুমতি না থাকলে কোনও স্টলই রাখা যাবে না। আইনের চোখে সবাই সমান। সিপিএমের বুকস্টল কোথায় রয়েছে, তা জানতে চান তিনি। উত্তরে শামিম আহমেদ জানান, বুকস্টলটি দলের কার্যালয়ের সামনে। রাস্তার ধারে অন্য স্টলগুলির সঙ্গে একই লাইনে রয়েছে কি না, নাকি রাস্তার উপরে এগিয়ে এসেছে, সেই প্রশ্নও করেন প্রধান বিচারপতি। সিপিএমের আইনজীবী দাবি করেন, বুকস্টলটি অন্য স্টলগুলির মতো একই লাইনে রয়েছে।রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, অন্য স্টলগুলির অনুমতি রয়েছে কি না, তা তাঁর জানা নেই। এর পর প্রধান বিচারপতি বলেন, অনুমতি না থাকলে সব স্টলই সরিয়ে দিতে হবে। আইনের চোখে সকলের সমান অধিকার থাকা প্রয়োজন।সিপিএমের আইনজীবী জানান, একক বেঞ্চও একই ধরনের পর্যবেক্ষণ করেছিল। অন্য দিকে, অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন, অনুমতি ছাড়া কী ভাবে বুকস্টল চালানো সম্ভব? সিপিএমের তরফে পাল্টা জানানো হয়, দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। হাতে আর তিন-চার দিন রয়েছে। তাই মাইক বা মাইক্রোফোন ব্যবহার না করে বুকস্টল চালানোর অনুমতি দেওয়া হোক।শেষ পর্যন্ত আরও একটি প্রস্তাব দেন সিপিএমের আইনজীবী। তিনি জানান, দলের কার্যালয়ের সামনে পাঁচ ফুট লম্বা একটি টেবিল পেতে, কোনও ছাউনি ছাড়াই শুধু ছাতা ব্যবহার করে বুকস্টল চালাতে চান তাঁরা। কিন্তু সেই প্রস্তাবেও রাজি হয়নি আদালত। পাল্টা সওয়ালে অ্যাডভোকেট জেনারেল জানান, বনগাঁ থানার আইসি আদালতে উপস্থিত রয়েছেন। বুকস্টল থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব ছয় কিলোমিটার। এর পরেই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, টেবিল ও ছাতা পেতেও বুকস্টল করা যাবে না।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

পঞ্চমীর পর ষষ্ঠীতেও কলকাতার মেট্রোয় জনপ্লাবন! দরজা বন্ধ করতেই হিমশিম কর্মীরা

পঞ্চমী থেকেই ভিড়ে ঠাসা কলকাতা। মেট্রো স্টেশনে পা রাখার জায়গা নেই। ট্রেন এলেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ভিড়ের চাপে অনেক সময় বন্ধ করা যাচ্ছে না মেট্রোর দরজা। ফলে একের পর এক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে ট্রেন। ষষ্ঠীতেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। মেট্রোর পাশাপাশি লোকাল ট্রেনেও যাত্রীদের ভিড় উপচে পড়ছে। ঠাকুর দেখতে বেরিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে। এই পরিস্থিতিতে মেট্রোর পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে।দুর্গাপুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা। ভিড়ের কথা মাথায় রেখেও অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন প্রতিমা দর্শনে। এখন তো তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা। ফলে পঞ্চমী আসতেই শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। পঞ্চমীর রাতে চাঁদনি চক, এসপ্ল্যানেড-সহ একাধিক স্টেশনে কার্যত জনস্রোত দেখা যায়। বিকেল থেকেই মেট্রোয় ঠাসাঠাসি ভিড় ছিল।তার উপর একাধিক মেট্রো বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। ট্রেন এলেই তাতে ওঠার চেষ্টা করেন যাত্রীরা। ভিড় এতটাই বেশি ছিল যে অনেক ক্ষেত্রে দরজা বন্ধ করতে সমস্যা হয়। কোথাও কোথাও ভিড় সামলাতে পুলিশকর্মীদের যাত্রীদের নামিয়ে দিতে হয় বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে পঞ্চমীর রাতেই মেট্রোয় দুর্ভোগ চরমে ওঠে।ষষ্ঠীতেও ছবিটা প্রায় একই। সকাল থেকেই কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস, ট্রেন এবং মেট্রোয় যাত্রীর সংখ্যা আরও বাড়ে। মেট্রোর তরফে বারবার একই ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো না করতে বলা হলেও তাতে বিশেষ লাভ হয়নি। পুজোর ভিড়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে চাইছেন সকলেই। কারণ, যাতায়াতে সময় কম লাগলে আরও বেশি প্রতিমা দেখার সুযোগ মিলবে।শিয়ালদহমুখী লোকাল ট্রেনেও ভিড়ের ছবিটা আলাদা নয়। ট্রেনের ভিতরে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকায় সমস্যায় পড়ছেন অনেকে। পুজোর সময়ে শহর ও শহরতলির যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় পরিবহণ ব্যবস্থার উপর চাপ বাড়ছে।এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামীকাল, অর্থাৎ সপ্তমী থেকে অতিরিক্ত ট্রেন চললে ভিড় কিছুটা সামলানো যাবে বলে আশা করা হচ্ছে। তবে পুজোর বাকি দিনগুলিতে মেট্রো ও লোকাল ট্রেনে যাত্রীদের ভোগান্তি কতটা কমে, এখন সেটাই দেখার।

অক্টোবর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal