ভারতবাসীর কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওমিক্রণ। এই ওমিক্রণের মধ্যেই আবার একটা খারাপ খবর এলো। দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির গাড়ি।
মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার মিউজিক লঞ্চ ইভেন্টে যান নোরা। বলিউড লাইফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে মুম্বইয়ের রাস্তায় একটি অটোকে সজোরে আঘাত করে নোরার গাড়ি চালক। জানা গেছে, সেই সময়ে নোরা নাকি গাড়িতে ছিলেন না। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা দুর্ঘটনাস্থলে ছুটে এসে জামার কলার টেনে নোরার চালককে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্থ অটো চালককে ১০০০ টাকা দিয়ে ছাড়া পায় বলিউড অভিনেত্রীর গাড়ি-চালক।
শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, গাড়ি এবং অটোর ক্ষতি হলেও কোনও চালকেরই গুরুতর আঘাত লাগেনি। যদিও অভিনেত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি এখনও।
- More Stories On :
- Nora Fatehi
- Car
- Accident

