কিংবদন্তী অভিনেতা সৌ্মিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর ঘুম ভাল হয়েছে। গত ৪০ ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি বলে হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে। তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তাঁকে মিউজিক থেরাপি দেওয়া হয়েছে। রবীন্দ্রসংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে ।
আরও পড়ুনঃ এখনও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায় , রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে
বৃহস্পতিবার রাতে তাঁকে বাইপ্যা্প দেওয়া হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯০ শতাংশেরও বেশি । ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে । স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও স্বাভাবিক রয়েছে। আজ তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষা করা হবে। লিভার, কিডনি, হার্ট ভাল কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
- More Stories On :
- Soumitra Chatterjee
- Physical condition

